19-Feb-2026

Friday 20 February 2026

21-Feb-2026

যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে অস্থিতিশীল হয়ে উঠবে বৈশ্বিক জ্বালানি তেলের বাজার

Bonik Barta

বিশ্বের তৃতীয় বৃহত্তম জ্বালানি তেল মজুদ ও সরবরাহ পথ নিয়ন্ত্রণকারী দেশ ইরান। দেশটিতে খুব শিগগিরই বড় ধরনের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের আশঙ্কা, এমনটা হলে জ্বালানি তেলের বৈশ্বিক বাজারে দ্রুত ও তীব্র প্রতিক্রিয়া দেখা দিতে পারে। খবর সিএনএন। সাম্প্রতিক সপ্তাহগুলোয় মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরদার করেছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইরানে খুব শিগগিরই হামলা হতে পারে।

Remittance inflow crosses $2 billion in just 18 days of February

The Financial Express

Expatriate Bangladeshis have sent over $2 billion in remittances during the first 18 days of February, as money transfers surged ahead of Ramadan and Eid. According to data released by Bangladesh Bank on Thursday (Feb 19), if this upward trend continues, total remittances for the month are expected to cross the $3 billion milestone. Central bank statistics show that January 2026 saw an inflow of $3.17 billion, marking it as the third-highest monthly total in the country's history. The current fiscal year (FY 2025–26) has shown robust growth, with total remittances reaching $21.56 billion between July 1 and February 18. This represents a significant 22.3 percent increase compared to the $17.63 billion received during the same period of last fiscal year 2024-25.

এলডিসি গ্র্যাজুয়েশনের সময়সীমা পেছাতে জাতিসংঘকে চিঠি দিল সরকার

Bonik Barta

বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে গ্র্যাজুয়েশনের জন্য আরো তিন বছর সময় চেয়ে চিঠি দিয়েছে নবনির্বাচিত সরকার। বাংলাদেশ সরকারের পক্ষে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির (সিডিপি) কাছে চিঠিটি পাঠিয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)। বণিক বার্তাকে বিষয়টি নিশ্চিত করেছেন ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী। শুক্রবার ( ২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইআরডি সচিব বণিক বার্তাকে বলেন, ‘এলডিসি গ্র্যাজুয়েশনের সময় বাড়াতে জাতিসংঘের সিডিপিতে আমাদের মিশনের মাধ্যমেই গতকাল (বৃহস্পতিবার) একটি চিঠি পাঠানো হয়েছে। আমরা পরশু দিন চিঠিটি দিয়েছি।’

মার্কিন এলএনজি রফতানি বৃদ্ধিতে চাপে অভ্যন্তরীণ বাজার

Bonik Barta

যুক্তরাষ্ট্রের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রফতানি উল্লেখযোগ্য হারে বেড়েছে। তবে রফতানি বৃদ্ধির এ প্রবণতা দেশটির অভ্যন্তরীণ বাজারে নেতিবাচক প্রভাব ফেলছে। গত বছর মার্কিন এলএনজি রফতানিকারকরা দেশটির আবাসিক ও বাণিজ্যিক উভয় খাতের সম্মিলিত ব্যবহারের চেয়েও বেশি প্রাকৃতিক গ্যাস সরবরাহ করেছেন। এ অতিরিক্ত ব্যবহার যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ গ্যাস সরবরাহ কমিয়ে দিচ্ছে এবং জ্বালানি ব্যয় নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করেছে। খবর রয়টার্স। ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের (ইআইএ) তথ্য অনুযায়ী, ২০২৫ সালের প্রথম ১১ মাসে মার্কিন এলএনজি রফতানিকারকরা রেকর্ড ৫ হাজার বিলিয়ন ঘনফুট (বিসিএফ) প্রাকৃতিক গ্যাস ব্যবহার করেছেন। যা একই সময়ে দেশটির আবাসিক খাতের ৪ হাজার বিসিএফ এবং বাণিজ্যিক খাতের ৩ হাজার বিসিএফ ব্যবহারের তুলনায় অনেক বেশি। ফলে শিল্প ও বিদ্যুৎ খাতের পর এলএনজি রফতানিকারকরাই এখন যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম গ্যাস ব্যবহারকারীতে পরিণত হয়েছে। ২০২৪ সালের একই সময়ের তুলনায় রফতানির এ হার ২৫ শতাংশ বেড়েছে।

জিপিএইচ ইস্পাতের ঋণমান ‘এ১’

Bonik Barta

৩০ জুন সমাপ্ত ২০২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ব্যাংক ঋণের অবস্থা এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে। আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) জিপিএইচ ইস্পাতের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬৫ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫১ টাকা ৬৮ পয়সায়।

রাশিয়ায় বেড়েই চলেছে খাদ্যপণ্যের দাম

Bonik Barta

এ সময়ে সাধারণ রুশ নাগরিকরা দৈনন্দিন জীবনে যুদ্ধের আর্থিক প্রভাব সরাসরি অনুভব করছেন। বাজারে প্রায় প্রতিটি নিত্যপণ্যের দাম আগের চেয়ে অনেক বেড়েছে। বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে অর্থনীতিবিদরা বলছেন, রাশিয়ার অর্থনীতি এখন স্থবির হয়ে পড়েছে এবং এটি মন্দার দিকে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। খবর বিবিসি। রাশিয়ার সরকারি পরিসংখ্যান সংস্থা রোজস্ট্যাটের তথ্যানুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত দেশটিতে খাদ্যদ্রব্যের দাম সামগ্রিকভাবে বেড়েছে ১৮ দশমিক ১ শতাংশ। তবে বাজারের সাম্প্রতিক চিত্র আরো দ্রুত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ২০২৬ সালের শুরুর দিকে মাত্র এক মাসের ব্যবধানে রাশিয়ার সুপারমার্কেটগুলোয় নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম গড়ে বেড়েছে ২ দশমিক ৩ শতাংশ।

চার বছরে প্রথমবার জাপানে কমল বিদেশী পর্যটক

Bonik Barta

মূলত চীন সরকারের পক্ষ থেকে জাপানে ভ্রমণের ওপর সতর্কতা জারি করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে দেশটির পর্যটন শিল্পে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। জাপান ন্যাশনাল ট্যুরিজম অর্গানাইজেশনের (জেএনটিও) বুধবার প্রকাশিত তথ্যে এ চিত্র উঠে এসেছে। খবর নিক্কেই এশিয়া। সংস্থাটির পরিসংখ্যান অনুযায়ী, জাপান ভ্রমণে আসা গত জানুয়ারিতে চীনা পর্যটকের সংখ্যা আগের বছরের একই সময়ের তুলনায় ৬০ দশমিক ৭ শতাংশ কমেছে। এ সময় চীন থেকে ৩ লাখ ৮৫ হাজার ৩০০ জন পর্যটক দেশটিতে ভ্রমণ করেছেন। অন্যদিকে হংকং থেকে আসা পর্যটকের সংখ্যা ১৭ দশমিক ৯ শতাংশ কমে দুই লাখে নেমেছে। এর আগে ডিসেম্বরেও চীন থেকে পর্যটক ভ্রমণের হার ৪৫ দশমিক ৩ শতাংশ কমেছিল। অথচ ২০২৫ সালের জানুয়ারি-অক্টোবর পর্যন্ত এ খাতে ৪০ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল।

রেকর্ড আয়ের পরও ছাঁটাইয়ের শীর্ষে অ্যামাজন

Bonik Barta

যুক্তরাষ্ট্রের ওয়ার্ন নোটিস, টেকক্রাঞ্চ, ট্রুআপ ও লেঅফস ডট এফওয়াইআইয়ের তথ্যের ভিত্তিতে রেশনাল এফএক্স জানায়, গত অক্টোবরে ১৪ হাজার কর্মী ছাঁটাইয়ের পর গত মাসে আরো ১৬ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এ ছাঁটাইয়ের ফলে বছরের প্রথম দুই মাস পার হওয়ার আগেই বিশ্বজুড়ে প্রযুক্তি খাতে চাকরি হারানো কর্মীর সংখ্যা ৩০ হাজার ৭০০ ছাড়িয়েছে। খাতটির মোট ছাঁটাইয়ের ৫২ শতাংশই হয়েছে এককভাবে অ্যামাজনে। এর আগে গত বছর ১৯ হাজার ৫৫৫ কর্মী ছাঁটাই করে এ তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল প্রতিষ্ঠানটি। বিশ্লেষকরা বলছেন, অ্যামাজন এমন সময় গণছাঁটাইয়ের পথে হাঁটছে, যখন গত বছর কোম্পানির আয়ের পরিমাণ ছিল রেকর্ড প্রত্যাশার চেয়েও বেশি। কোম্পানিটি আর্থিক সংকটের কারণে নয়, বরং ব্যবসায়িক কাঠামোর অভ্যন্তরীণ পুনর্গঠনের লক্ষ্যেই এ বিশাল ছাঁটাই প্রক্রিয়া চালানো হচ্ছে।

চট্টগ্রাম বন্দরের কার্যক্রমে জটিলতা ও সমন্বয়হীনতার কারণে পণ্যের খরচ বাড়ছে: অর্থমন্ত্রী

The Business Standard

চট্টগ্রাম বন্দরের কার্যক্রমে জটিলতা ও সমন্বয়হীনতার কারণে পণ্যের খরচ বাড়ছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, 'এসবের প্রভাব পড়ছে শিল্প উৎপাদন ও বাজারদরে। বন্দরের সমস্যাগুলো সমাধান করা গেলে পণ্য খালাসে গতি আসবে এবং অতিরিক্ত ব্যয় কমে যাবে।' শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম নগরীর মেহেদীবাগে নিজ বাসভবনে বন্দর ইউজারস ফোরামের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। বৈঠকে বন্দর, কাস্টমস, পরিবহন শ্রমিক ও সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডার উপস্থিত ছিলেন।

রমজান শুরু হতেই মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গেছে ফল

The Business Standard

রমজানের প্রথম দিন রাজধানীর শাহজাদপুরে ইফতারের জন্য ফল কিনতে আসেন মহিউদ্দিন। দাম শুনে প্রথমে আঁতকে উঠেন। পরে মাত্র দুটি মাল্টা, চারটি কমলা, চারটি আপেল ও অল্প কিছু আঙুর কিনেছেন তিনি। এতেই তার গুনতে হয়েছে ৭৯০ টাকা। আমদানি করা ফলের দাম গত দুই-তিন সপ্তাহের ব্যবধানে কেজিতে ৫০ থেকে ১৫০ টাকা পর্যন্ত বেড়েছে। পাশাপাশি বরই, পেপে, কলা ও পেয়ারার মতো দেশি ফলের দামও ৩০ থেকে ৬০ টাকা বেড়েছে। মহিউদ্দিন টিবিএসকে বলেন, 'ইফতারে বাচ্চারা ফল খেতে চায়। আগে অন্তত এক কেজি বা দুই কেজি করে কেনার সাহস করতাম। কিন্তু এখন যা দাম, তাতে খুচরা কয়েক পিস করে কিনতে হলো। দেশি ফলের দামও অনেক বেশি।'

রেকর্ড উচ্চতায় ইউরোপের প্রবৃদ্ধি বিনিয়োগকারীদের প্রত্যাশা

Bonik Barta

জার্মানির আর্থিক প্রণোদনা ও প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধির সম্ভাবনায় বিনিয়োগকারীদের এ আত্মবিশ্বাস তৈরি হয়েছে। ব্যাংক অব আমেরিকার সর্বশেষ ফান্ড ম্যানেজার জরিপে এ তথ্য উঠে এসেছে। খবর ইউরো নিউজ। ব্যাংক অব আমেরিকার ফেব্রুয়ারির ‘ইউরোপীয় ফান্ড ম্যানেজার সার্ভে’ অনুযায়ী, ইউরোপের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে ‘অভূতপূর্ব’ উৎসাহ দেখা গেছে। গত সপ্তাহে প্রকাশিত এ জরিপে উঠে এসেছে, রেকর্ডসংখ্যক ৭৪ শতাংশ উত্তরদাতা আগামী মাসগুলোয় ইউরোপের প্রবৃদ্ধি ত্বরান্বিত হওয়ার প্রত্যাশা করছেন। গত জানুয়ারিতে এ হার ছিল ৬৭ শতাংশ। অন্যদিকে অর্থনীতি স্থবির হয়ে পড়ার আশঙ্কা করছেন ১৫ শতাংশ ফান্ড ম্যানেজার, যা আগে ছিল ২৩ শতাংশ। সব মিলিয়ে ৯৬ শতাংশ ইউরোপীয় বিনিয়োগকারী মনে করছেন, ইউরোপে নিকট ভবিষ্যতে কোনো মন্দার আশঙ্কা নেই।

৫০ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দিতে বছরে ব্যয় হবে ১২ হাজার কোটি টাকা

Bonik Barta

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দলটি দেশের পাঁচ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে। তবে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এটি কতটুকু বাস্তবায়নযোগ্য তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। নাগরিক প্লাটফর্ম আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে বলা হয়, ৫০ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড সহায়তার আওতায় আনতে বছরে আনুমানিক ৯ হাজার ৬০০ কোটি থেকে ১২ হাজার কোটি টাকা পর্যন্ত ব্যয় হতে পারে, যা জিডিপির দশমিক ১৫ থেকে দশমিক ২০ শতাংশ। রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টার ইনে গতকাল ‘নতুন সরকারের সূচনাবিন্দু: অর্থনৈতিক পর্যালোচনা’ শীর্ষক এ অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনায় এসব তথ্য-উপাত্ত দেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) অতিরিক্ত পরিচালক (গবেষণা) তৌফিকুল ইসলাম খান। এ সময় অর্থনীতিতে নতুন সরকারের চ্যালেঞ্জগুলো উল্লেখ করে তা থেকে উত্তরণে বিভিন্ন পরামর্শ দেন সিপিডির সম্মাননীয় ফেলো ও নাগরিক প্লাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য। সিপিডির আরেক সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমানও সাংবাদিকদের উদ্দেশে অর্থনৈতিক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় এশিয়ায় শেয়ারদর ঊর্ধ্বমুখী

Bonik Barta

বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরমাণু আলোচনায় অগ্রগতির খবরে বিশ্ববাজারে জ্বালানি তেল সরবরাহ নিয়ে দুশ্চিন্তা কিছুটা কমেছে। ফলে জ্বালানি তেলের দাম স্থিতিশীল হওয়ার পাশাপাশি জাপানের নিক্কেইসহ বিভিন্ন অঞ্চলের সূচক ঊর্ধ্বমুখী হয়েছে। তবে চীনা নববর্ষের ছুটির কারণে চীন, হংকং ও সিঙ্গাপুরের মতো বড় বাজারগুলো এদিন বন্ধ ছিল। খবর রয়টার্স। জাপানের প্রধান শেয়ারবাজার সূচক নিক্কেই ২২৫ গতকাল ১ দশমিক ৪ শতাংশ বেড়ে টানা তিনদিনের দরপতনের অবসান ঘটিয়েছে। বিনিয়োগকারীরা প্রযুক্তি খাতের অস্থিরতা কাটিয়ে স্থানীয় শেয়ারে বিনিয়োগে আগ্রহী হওয়ায় এ উত্থান ঘটেছে। অন্যদিকে অস্ট্রেলিয়ার প্রধান শেয়ারবাজার সূচক এসঅ্যান্ডপি ২০০ দশমিক ৫ শতাংশ বেড়েছে। তবে এশিয়ার বাজারে চাঙ্গা ভাব থাকলেও বৈশ্বিক বিনিয়োগকারীদের নজর ছিল এআই খাতের ভবিষ্যতের ওপর। এআই প্রযুক্তি শ্রমবাজারে কী ধরনের প্রভাব ফেলবে এবং কোম্পানিগুলো এ খাতে অতিরিক্ত বিনিয়োগ করছে কিনা, তা নিয়ে এখনো এক ধরনের সংশয় কাজ করছে।

রবি আজিয়াটার মুনাফা বেড়েছে ৩৩ শতাংশের বেশি

Bonik Barta

আলোচ্য হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৭ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। এক মূল্যসংবেদনশীল তথ্যের মাধ্যমে বিষয়টি জানিয়েছে টেলিযোগাযোগ খাতের কোম্পানিটি। তথ্যানুসারে, সমাপ্ত ২০২৫ হিসাব বছরে রবি আজিয়াটার শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৩৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৩৪ পয়সায়। এদিকে ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নেয়া জন্য আগামী ২২ এপ্রিল বার্ষিক সাধারণ সভা আহ্বান করেছে কোম্পানিটির পর্ষদ। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ মার্চ।

ফেব্রুয়ারির ১৮ দিনে ২ বিলিয়ন ডলার ছাড়াল রেমিট্যান্স

Bonik Barta

প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় ২৬ হাজার কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গতকাল গণমাধ্যমকে এ তথ্য জানান। মূলত জাতীয় সংসদ নির্বাচন ও রমজানকে কেন্দ্র করে বৈধ পথে দেশে অর্থ পাঠানোর পরিমাণ বাড়িয়েছেন প্রবাসীরা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে প্রবাসীরা ৩১৭ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৩৮ হাজার ৬৭৪ কোটি টাকা। একক মাস হিসেবে এটি দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেকর্ড। এর আগে গত বছরের শেষ মাস ডিসেম্বরে ৩২২ কোটি ডলার এসেছিল, যা ছিল দ্বিতীয় সর্বোচ্চ। আর দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল গত বছরের মার্চে, মূলত ঈদুল ফিতরকে কেন্দ্র করে। আর সদ্য সমাপ্ত ২০২৫ সালে দেশে মোট প্রবাসী আয় এসেছে ৩ হাজার ২৮২ কোটি ডলার।