Sub-branch loan growth outpaces banking sector average
The Financial Express
Outstanding loans and advances disbursed through sub-branches of scheduled banks recorded a notable rise in July-September 2025, outpacing overall growth in the banking sector, according to the latest data from Bangladesh Bank (BB). Total outstanding loans through sub-branches increased from Tk 172.77 billion in April-June 2025 to Tk 186.45 billion in July-September 2025, marking a 7.9 per cent growth. In contrast, overall loan growth in the banking sector stood at only 0.4 per cent during the same period, the central bank data showed. Despite the higher growth, loans disbursed through sub-branches accounted for just 1.1 per cent of the aggregate loans and advances of scheduled banks during the period under review.
৬ দিনে বেনাপোল দিয়ে এলো ২১০০ টন চাল
The Financial Express
দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত থেকে শুল্কমুক্ত সুবিধায় ছয় দিনে ২ হাজার ১০০ টন চাল আমদানি করা হয়েছে। বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন জানান, ২৭ জানুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারির মধ্যে ১৫টি চালানে ৫৮টি ট্রাকে এসব নন-বাসমতি সিদ্ধ চাল দেশে এসেছে। দেশের বাজারে চালের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার শুল্কমুক্ত সুবিধায় এসব চাল আমদানির জন্য কাস্টমস ছাড় দিয়েছে। বেনাপোল উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী কর্মকর্তা শ্যামল কুমার নাথ জানান, গত বছরের নভেম্বর মাসে এই বন্দর দিয়ে সর্বশেষ ৬ হাজার ১২৮ টন চাল আমদানি করা হয়েছিল। চলতি বছরের ১৮ জানুয়ারি সরকার বিভিন্ন আমদানিকারক প্রতিষ্ঠানকে ২ লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমোদন দেয়, যার সময়সীমা আগামী ৩ মার্চ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আমদানি করা চাল দেশের বাজারে সরবরাহ করতে হবে।
https://bonikbarta.com/economy/YtRKK0Ln7DVxmINT
Bonik Barta
যুক্তরাষ্ট্রে স্থবির হয়ে পড়া জাহাজ নির্মাণ শিল্পকে পুনরুজ্জীবিত করতে মহাপরিকল্পনা ঘোষণা করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। সম্প্রতি প্রকাশিত মারিটাইম অ্যাকশন প্ল্যান বা সামুদ্রিক কর্মপরিকল্পনার মূল লক্ষ্য হলো মার্কিন জাহাজ নির্মাণ খাত ও সামুদ্রিক ব্যবসাগুলোকে ঢেলে সাজানো। খবর রয়টার্স। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্রের জাহাজ নির্মাণ শিল্প ক্রমান্বয়ে সংকুচিত হয়েছে। বর্তমানে খাতটিতে চীন ও অন্যান্য দেশের তুলনায় অনেক পিছিয়ে পড়েছে দেশটি। এ সংকট কাটাতে ৩০ পৃষ্ঠারও বেশি দীর্ঘ একটি মহাপরিকল্পনা তৈরি করা হয়েছে। এতে মারিটাইম প্রসপারিটি জোন বা সামুদ্রিক সমৃদ্ধি অঞ্চল প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। এসব অঞ্চলে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি দক্ষ জনবল তৈরিতে শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনা হবে।
নিষেধাজ্ঞা সত্ত্বেও চীন হয়ে রাশিয়ায় যাচ্ছে বিদেশী গাড়ি
Bonik Barta
ইউক্রেন যুদ্ধের জেরে পশ্চিমা দেশগুলোর আরোপিত কঠোর নিষেধাজ্ঞা রাশিয়ার অর্থনীতিতে বড় প্রভাব ফেলেছে। অনেক আন্তর্জাতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান সরাসরি রাশিয়ায় রফতানি বন্ধ করেছে। তার পরও দেশটিতে থেমে নেই বিদেশী ব্র্যান্ডের গাড়ির চাহিদা। চীনকে কেন্দ্র করে বিভিন্ন অনানুষ্ঠানিক বা ‘গ্রে মার্কেট’ বাণিজ্যপথ ব্যবহার করে এখনো হাজার হাজার বিদেশী গাড়ি রাশিয়ায় পৌঁছাচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের এক অনুসন্ধানী প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, টয়োটা ও মাজদার মতো জাপানি ব্র্যান্ড থেকে শুরু করে মার্সিডিজ-বেঞ্জ বা বিএমডব্লিউর মতো জার্মান বিলাসবহুল গাড়িও এখন অনানুষ্ঠানিক পথে রাশিয়ায় ঢুকছে। রাশিয়ার গবেষণা প্রতিষ্ঠান ‘অটোস্ট্যাট’-এর তথ্যানুযায়ী, চীনা মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে এ বাণিজ্য সচল রয়েছে। রুশ ডিলাররা সরাসরি নির্মাতার সঙ্গে যোগাযোগ না করে চীনের ব্যবসায়ীদের মাধ্যমে গাড়ি সংগ্রহ করছেন।
Taka gains slight competitive relief
The Financial Express
Bangladesh's exporters enjoyed a modest boost in December last as the country's real effective exchange rate (REER) edged down, easing pressure on the Taka and slightly improving its global competitiveness. The latest central bank data suggest that while the currency remains somewhat overvalued, the gap has narrowed. The REER index fell to 102.11 in December 2025 from 103.55 in November. The decline reflects both a technical update in the REER's base year to 2023-24 and a more favourable inflation differential with major trading partners, developments that could offer cautious optimism for trade and the foreign exchange market if stability is maintained.
‘গ্লোবাল সাউথে’ এআই সম্প্রসারণে ৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ মাইক্রোসফটের
Bonik Barta
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির (এআই) প্রসার ও বিকাশের লক্ষ্যে চলতি দশকের মধ্যে ‘গ্লোবাল সাউথে’ ৫০ বিলিয়ন বা ৫ হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। গতকাল ভারতের নয়াদিল্লিতে আয়োজিত ‘এআই সামিট’-এ প্রতিষ্ঠানটি এ উচ্চাভিলাষী পরিকল্পনার কথা জানায়। বিশ্বের শীর্ষ এআই প্রতিষ্ঠানগুলোর প্রধান এবং বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের উপস্থিতিতে এ ঘোষণা আসে। মাইক্রোসফট জানায়, ক্রমবর্ধমান ডিজিটাল বাজার হিসেবে প্রতিষ্ঠানটি ভারতকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এরই ধারাবাহিকতায় গত বছর ভারতে ১ হাজার ৭৫০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স
সংকটকালে বেসরকারি খাতের নেতৃত্ব পুঁজিবাজারের জন্য বেশি কার্যকর
Bonik Barta
অতীতে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নেতৃত্বে আসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা নানা বিতর্ক, দুর্নীতি ও সুশাসনের ঘাটতি তৈরি করেছিলেন। পুঁজিবাজার স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে তারা ব্যর্থ হয়েছেন। বিশ্বজুড়ে পুঁজিবাজার কিংবা বেসরকারি খাতসংশ্লিষ্টদের মধ্য থেকেই পুঁজিবাজারের নেতৃত্ব বাছাই করা হয়। এ অবস্থায় বাংলাদেশেও পুঁজিবাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্য থেকে বিএসইসির শীর্ষপদে নিয়োগ দেয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশের পুঁজিবাজার একটি দীর্ঘস্থায়ী কাঠামোগত সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ১৫ বছর ধরে বাজারটি ক্রমাগত সুশাসনের দুর্বলতা, সীমিত সংস্কারের গতি ও বিনিয়োগকারীদের আস্থা হ্রাসের সম্মুখীন হয়েছে। গত প্রায় দুই বছরে নতুন কোনো আইপিও আসেনি। তাছাড়া বিগত সময়ে যে আইপিওগুলো অনুমোদিত হয়েছে সেগুলো অপেক্ষাকৃত দুর্বল বা নিম্নমানের কোম্পানি ছিল, যা শেষ পর্যন্ত বিনিয়োগকারীদের আস্থা নষ্ট করেছে এবং অনেক বিনিয়োগকারীকে ক্ষতিগ্রস্ত করেছে।
এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নেবে নতুন সরকার
Bonik Barta
নতুন সরকার স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সময়সীমা পিছিয়ে দেয়ার উদ্যোগ নেবে বলে জানিয়েছেন নতুন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, ‘এলডিসি গ্র্যাজুয়েশন ডেফার করার জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেয়া হবে। এ বিষয়ে নতুন সরকার এরই মধ্যে কাজ শুরু করেছে।’ মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর গতকাল সচিবালয়ে প্রথম কার্যদিবসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম ও বাণিজ্য সচিব মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
জ্বালানি ও বিদ্যুৎ খাতের সংকট বিএনপি সরকারকে বড় পরীক্ষায় ফেলবে
Bonik Barta
দেশের বিদ্যুৎ খাতে এ মুহূর্তে বকেয়া ৪০ হাজার কোটি টাকা। বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজনীয় গ্যাসের চাহিদার বিপরীতে রয়েছে বড় সরবরাহ ঘাটতি। সেই সঙ্গে বিদ্যুৎ খাতের অব্যাহত লোকসান পিছু ছাড়েনি। এমন পরিস্থিতির মধ্যে বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতা গ্রহণ করেছে। এদিকে চলমান সেচ মৌসুম ও রমজান মাস শুরু হয়েছে। আসন্ন গ্রীষ্মে বিদ্যুতের চাহিদা বেড়ে যাবে অনেক গুণ। সামগ্রিকভাবে বিদ্যুৎ খাতে বকেয়া জটিলতা সামলানো, আর্থিক সচ্ছলতা ফেরানোর পাশাপাশি গ্যাসের সরবরাহ সংকট মোকাবেলা বিএনপি সরকারকে বড় পরীক্ষায় ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় ছিল আঠারো মাস। এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। বিদ্যুৎ ও জ্বালানি খাত সংস্কারে নানা ধরনের প্রতিশ্রুতি তুলে ধরলেও কার্যত তার সেসব উদ্যোগ বিদ্যুৎ খাতের আর্থিক লোকসান কমাতে পারেনি। বিশেষ করে বিদ্যুতের ট্যারিফ সংশোধন, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি ও ক্যাপাসিটি চার্জ হ্রাস করা যায়নি। বরং অন্তর্বর্তী সরকারের আমলে বিদ্যুতের একক ক্রেতাপ্রতিষ্ঠান বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) আর্থিক লোকসান বেড়ে গেছে।
নিষেধাজ্ঞা সত্ত্বেও চীন হয়ে রাশিয়ায় যাচ্ছে বিদেশী গাড়ি
Bonik Barta
ইউক্রেন যুদ্ধের জেরে পশ্চিমা দেশগুলোর আরোপিত কঠোর নিষেধাজ্ঞা রাশিয়ার অর্থনীতিতে বড় প্রভাব ফেলেছে। অনেক আন্তর্জাতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান সরাসরি রাশিয়ায় রফতানি বন্ধ করেছে। তার পরও দেশটিতে থেমে নেই বিদেশী ব্র্যান্ডের গাড়ির চাহিদা। চীনকে কেন্দ্র করে বিভিন্ন অনানুষ্ঠানিক বা ‘গ্রে মার্কেট’ বাণিজ্যপথ ব্যবহার করে এখনো হাজার হাজার বিদেশী গাড়ি রাশিয়ায় পৌঁছাচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের এক অনুসন্ধানী প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, টয়োটা ও মাজদার মতো জাপানি ব্র্যান্ড থেকে শুরু করে মার্সিডিজ-বেঞ্জ বা বিএমডব্লিউর মতো জার্মান বিলাসবহুল গাড়িও এখন অনানুষ্ঠানিক পথে রাশিয়ায় ঢুকছে। রাশিয়ার গবেষণা প্রতিষ্ঠান ‘অটোস্ট্যাট’-এর তথ্যানুযায়ী, চীনা মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে এ বাণিজ্য সচল রয়েছে। রুশ ডিলাররা সরাসরি নির্মাতার সঙ্গে যোগাযোগ না করে চীনের ব্যবসায়ীদের মাধ্যমে গাড়ি সংগ্রহ করছেন।
এআইয়ের প্রভাবে চিপ সরঞ্জাম খাতে আয় বাড়বে ১৬ শতাংশ
Bonik Barta
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কম্পিউটিংয়ের ক্রমবর্ধমান চাহিদাকে কেন্দ্র করে দীর্ঘ তিন প্রান্তিক পর বড় ধরনের প্রবৃদ্ধির পথে রয়েছে বিশ্বের শীর্ষ চিপ সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠানগুলো। চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) এ খাতের কোম্পানিগুলোর আয় ১৬ শতাংশ বাড়তে পারে বলে পূর্বাভাস পাওয়া গেছে। খবর নিক্কেই এশিয়া। বাজার পর্যবেক্ষকরা বলছেন, জাপান, যুক্তরাষ্ট্র ও ইউরোপভিত্তিক নয়টি শীর্ষ চিপ সরঞ্জাম সরবরাহকারীর জানুয়ারি-মার্চ প্রান্তিকের আয় গত বছরের একই সময়ের তুলনায় গড়ে ১৬ শতাংশ বাড়তে পারে। আগের প্রান্তিকে আয় বৃদ্ধির হার ছিল ৮ শতাংশ। সংশ্লিষ্ট কোম্পানিগুলোর প্রাক্কলন ও ডেটা প্লাটফর্ম কুইক ফ্যাক্টসেটের বিশ্লেষকদের জরিপ থেকে এ তথ্য জানা গেছে।