১৭৫০ করপোরেট কর্মী ছাঁটাই করবে সাউথওয়েস্ট
Bonik Barta
করপোরেট বিভাগে ১৫ শতাংশ জনশক্তি কমিয়ে আনছে সাউথওয়েস্ট এয়ারলাইনস। মার্কিন এ ফ্লাইট পরিষেবাদাতার সিদ্ধান্তে প্রায় ১ হাজার ৭৫০ কর্মী প্রভাবিত হবেন। সাউথওয়েস্টে সিইও বব জর্ডান জানান, কোম্পানিটি আগে এ ধরনের পদক্ষেপ না নিলেও এখন খরচ কমানোর উপায় হিসেবে বিষয়টি বিবেচনায় এনেছে। কোম্পানি বলেছে, জনশক্তি কমানোর মাধ্যমে তারা চলতি বছর ২১ কোটি ও ২০২৬ সালে প্রায় ৩০ কোটি ডলার সাশ্রয় হবে বলে আশা করছে। সিইও বব জর্ডান বলেন, ‘এমন সিদ্ধান্ত আমাদের ৫৩ বছরের ইতিহাসে প্রথমবার নেয়া হলো। এ ধরনের পরিবর্তন আনতে হলে কঠিন সিদ্ধান্ত নিতে হয়। আমরা একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে রয়েছি, যখন সাউথওয়েস্ট এয়ারলাইনসকে একটি কার্যকরী, দ্রুত ও আরো নমনীয় প্রতিষ্ঠানে রূপান্তরের চেষ্টা করছি।’ বিনিয়োগ প্রতিষ্ঠান ইলিয়ট ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে এক চুক্তির কয়েক মাস পর কর্মী ছাঁটাইয়ের এ ঘোষণা দিল সাউথওয়েস্ট। যদিও পরিচালনা পর্ষদে পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারেনি সংস্থাটি। ওই সময় জর্ডানকে সিইও পদ থেকে সরানোর চাপ দিয়েও সফল হয়নি ইলিয়ট ইনভেস্টমেন্ট। সাউথওয়েস্ট খরচ কমাতে বেশকিছু পদক্ষেপ নিয়েছে সম্প্রতি। এর মধ্যে রয়েছে নতুন নিয়োগ, ইন্টার্নশিপ প্রোগ্রাম স্থগিতকরণ ও দলবদ্ধ কাজ বন্ধ করা। এছাড়া ব্যবসাবান্ধব নয়, এমন রুটও তীব্রভাবে কমিয়ে এনেছে।
পুঁজিবাজারে লেনদেন কমেছে ২৯ শতাংশ
Bonik Barta
দেশের পুঁজিবাজারে দুদিন ধরে সূচকে নিম্নমুখিতা দেখা যাচ্ছে। এর মধ্যে গতকাল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন আগের দিনের তুলনায় ২৯ শতাংশ কমেছে। এক্সচেঞ্জটির সবক’টি সূচকই এদিন পয়েন্ট হারিয়েছে। দেশের আরেক পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল সূচক কমলেও দৈনিক লেনদেনের পরিমাণ সামান্য বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেন শুরুর পর ১০ মিনিট পর্যন্ত টানা ঊর্ধ্বমুখী ছিল সূচক। এর পর থেকে শেয়ার বিক্রির চাপে পয়েন্ট হারাতে থাকে সূচক। দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স প্রায় ১১ পয়েন্ট কমে ৫ হাজার ১৯২ পয়েন্টে দাঁড়িয়েছে। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ৯ পয়েন্ট কমে ১ হাজার ৯১৩ পয়েন্টে অবস্থান করছে। শরিয়াহ সূচক ডিএসইএস ২ পয়েন্ট কমে ১ হাজার ১৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ, ব্র্যাক ব্যাংক, বিএটিবিসি, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও মিডল্যান্ড ব্যাংকের শেয়ার।
কোম্পানি আইন সংশোধন নয়, নতুন আইন করা হবে
Bonik Barta
কোম্পানি আইন-১৯৯৪ আর সংশোধন না করে নতুন আইন করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্বে) মো. আব্দুর রহিম খান। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) আয়োজিত ‘কোম্পানি আইনের পুনর্গঠন’ শীর্ষক সেমিনারে এ কথা জানান তিনি। তিনি বলেন, ‘আজকে আপনাদের বিভিন্ন অভিযোগ, আবদারের কথা শুনেছি। আমি আমলাতন্ত্রের একজন হিসেবে কোম্পানি আইনের অবস্থা নিয়ে জানি। আমি বলতে চাই নতুন করে আইন সংশোধন করবে না সরকার। কোম্পানি আইন নতুন করে করা হবে। সেজন্য আমরা এরই মধ্যে বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করেছি, খসড়া তৈরি করেছি। নতুন করে আইনটি প্রকাশ করার জন্য মন্ত্রিসভায় তুলে ধরতে পারব।’ মো. আব্দুর রহিম খান বলেন, ‘সম্প্রতি ২০১৩, ২০১৫ ও ২০২০ সালের কোম্পানি আইনটি সংশোধন হয়েছে। কিন্তু তবুও পুনর্গঠনের কথা উঠছে। এখন যেহেতু কনটেক্সট পরিবর্তন হয়েছে সেহেতু পরিবর্তন করা হবে। বাণিজ্য মন্ত্রণালয় ব্যবসায় যে চ্যালেঞ্জগুলো আছে, সেগুলো মোকাবেলা করে বাণিজ্যের বিশ্বায়নে কাজ করবে।’
বর্তমান সরকারের সাফল্য বা ব্যর্থতার কিছুটা দায় অর্থনীতিবিদদেরও নিতে হবে
Bonik Barta
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, বর্তমান সরকারের সাফল্য বা ব্যর্থতার কিছুটা দায় অর্থনীতিবিদদের নিতে হবে, আমরা চাই অথবা না চাই। কারণ অনেক অর্থনীতিবিদ সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছেন।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকায় একটি হোটেলে বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াড ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আহসান এইচ মনসুর বলেন, বাঁচতে হলে সবাইকে কিছু না কিছু বুঝতে হবে। অর্থনীতিও এমন একটা বিষয় যা জানা জরুরি। আমরা প্রতিদিন অর্থনীতি চর্চা করি। তিনি বলেন, দুজন ভারতীয় বাঙালি অর্থনীতিতে নোবেল পুরষ্কার পেয়েছেন। ড. মুহাম্মদ ইউনূস অর্থনীতিতে নোবেল না পেলেও অর্থনীতিতে অবদান রাখার জন্য তাকে নোবেল পুরস্কার দেয়া হয়েছে। এ বিষয়টি অস্বীকার করার কোনো উপায় নেই। তাই বলা যায়, সেদিক থেকে আমাদের গর্ব করার মতো অর্জন আছে। তবে পশ্চিমবঙ্গের অনেক অর্থনীতির প্রফেসর আন্তর্জাতিক অঙ্গনে ভালো সুনাম অর্জন করেছে, আমাদের এখানে কিছুটা খামতি রয়ে গেছে। আমাদের আগামী প্রজন্মকে এখন সেদিকে নজর দিতে হবে।
তিনি বলেন, শিক্ষার্থীদের উচিত এক্সট্রা কারিকুলামে আরো জোর দেয়া। আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যদি উন্নত করতে চাই, তাহলে এইসব অলিম্পিয়াডের মতো ছোট ছোট কার্যক্রমের মাধ্যমেই এগিয়ে যেতে হবে।
https://thefinancialexpress.com.bd/economy/info-holdback-on-tax-evasion-by-tycoons-deprives-exchequer-of-billions
The Business Standard
২০২৪-২৫ অর্থবছরের জুলাই-জানুয়ারি মেয়াদে আমদানি ঋণপত্র খোলা হয়েছে ৪১ বিলিয়ন ডলারের। যা বছর ব্যবধানে বেড়েছে প্রায় ২.৬৩ শতাংশ। এই ৭ মাসে শিল্পের কাঁচামাল ও ভোগ্যপণ্য ছাড়া সব ধরনের পণ্য আমদানি কমেছে আগের অর্থবছরের একই সময়ের তুলনায়।
সন্দেহভাজন কর ফাঁকিদাতাদের তথ্য দিতে চায় না অনেক ব্যাংক: এনবিআর কর্মকর্তাদের অভিযোগ
The Business Standard
কর ফাঁকির বিষয়ে সন্দেহভাজনদের লেনদেনের তথ্য চাওয়া হলে কোনো কোনো ব্যাংক তা গোপন করে বলে অভিযোগ তুলেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তারা। তারা বলেন, এটি ফৌজদারি অপরাধ এবং এজন্য বিদ্যমান আয়কর আইন অনুযায়ী 'অ্যাসেসি ইন ডিফল্ট'-এর আওতায় সংশ্লিষ্ট কর্মকর্তা সমপরিমাণ করের জন্য খেলাপি হিসেবে গণ্য হবেন।
এছাড়া সহযোগিতা না করায় ইতিমধ্যে সাতটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়েছে বলে জানান এনিবিআর কর্মকর্তারা।
সরকারের বিদেশী ঋণ পরিশোধ খরচ বছরে ৬ বিলিয়ন ডলার ছাড়িয়েছে
Bonik Barta
চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ছয় মাস (জুলাই-ডিসেম্বর) শেষে এ বিদেশী ঋণের পরিমাণ ৮০ বিলিয়ন (৮ হাজার কোটি) ডলার ছাড়িয়ে গেছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে সরকার নতুন বিদেশী ঋণের প্রতিশ্রুতি পেয়েছে ২০০ কোটি ডলারের বেশি। এ সময় বাংলাদেশের অনুকূলে ঋণের অর্থ ছাড় হয়েছে ৩ দশমিক ২৬ বিলিয়ন (৩২৬ কোটি) ডলারের কিছু বেশি। এ ছয় মাসে সরকার ঋণ পরিশোধ করেছে প্রায় ১৯৮ কোটি ১৮ লাখ ডলার। এর মধ্যে আসল পরিশোধ হয়েছে ১২৩ কোটি ৪২ লাখ ডলারের বেশি। বাকি প্রায় ৭৫ কোটি ডলার পরিশোধ হয়েছে সুদ বাবদ। ইআরডির তথ্যানুসারে, ২০২৩-২৪ অর্থবছরে সরকারের বিদেশী ঋণ পরিশোধের মধ্যে সরকারের নিজস্ব ঋণ (সাধারণ) পরিশোধের পরিমাণ ছিল ৩৩৭ কোটি ২০ লাখ ডলার। রাষ্ট্রায়ত্ত বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের ঋণ পরিশোধ করা হয়েছে বাকি ২৭০ কোটি ৬০ লাখ ডলার। এর মধ্যে জ্বালানি তেল বাবদ ১২৬ কোটি, বিদ্যুৎ খাতে ৮০ দশমিক ৬০ লাখ, আইএমএফকে ৪৫ কোটি ২০ লাখ, বিসিআইসি ১০ কোটি, বিমান ৬ কোটি ৯০ লাখ ও বিটিআরসির ১ কোটি ৯০ লাখ ডলারের ঋণ পরিশোধ করা হয়েছে।
দেড় মাসে সার্টিফিকেট লাইসেন্স ও পারমিটের সংখ্যা লাখ ছাড়িয়েছে
Bonik Barta
আমদানি-রফতানি প্রক্রিয়া সহজ করতে শুল্কসংক্রান্ত সংস্থাগুলোকে অনলাইনে এক জায়গায় আনতে গত ২ জানুয়ারি চালু করা হয় বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো (বিএসডব্লিউ) পদ্ধতি। এর মাত্র ১ মাস ১৭ দিনের মধ্যে এই বিএসডব্লিউ থেকে স্বয়ংক্রিয়ভাবে আমদানি-রফতানি পণ্যচালানের সঙ্গে সংশ্লিষ্ট এক লাখের বেশি সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট (সিএলপি) দেয়া হয়েছে। আট বছর আগে হাতে নেয়া এ প্রকল্পের আংশিক বাস্তবায়ন করার দেড় মাসের মাথায় এ তথ্য দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো প্রকল্প পরিচালক জুয়েল আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বলা হয়, ‘এনবিআর কর্তৃক বাস্তবায়নাধীন বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো পদ্ধতি থেকে এরই মধ্যে স্বয়ংক্রিয়ভাবে ইস্যু করা সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিটের (সিএলপি) সংখ্যা এক লাখের মাইলফলক অতিক্রম করেছে।’
৪ বছরের মধ্যে সর্বনিম্নে ভারতের চা উৎপাদন
Bonik Barta
প্রতিকূল আবহাওয়ায় ২০২৪ সালে ভারতের চা উৎপাদন চার বছরের মধ্যে সর্বনিম্নে পৌঁছেছে। গত বছর দেশটিতে ১২৮ কোটি ৪৮ লাখ কেজি চা উৎপাদন হয়েছে, যা আগের বছরের তুলনায় ৭ দশমিক ৮ শতাংশ কম। ২০২৩ সালে রেকর্ড ১৩৯ কোটি ৪০ লাখ কেজি উৎপাদন হয়েছিল।
গত বছর খারাপ আবহাওয়ায় উত্তর ও দক্ষিণ ভারতের প্রধান চা উৎপাদনকারী অঞ্চলগুলোয় উৎপাদন ব্যাহত হয়েছে। টি বোর্ড অব ইন্ডিয়ার তথ্যানুযায়ী, গত বছর উত্তর ভারতে চা উৎপাদন বেশ খানিকটা কমেছে। এ সময়ে উৎপাদন আগের বছরের ১১৫ কোটি ৭০ লাখ কেজি থেকে প্রায় ৮ দশমিক ৫ শতাংশ কমে দাঁড়ায় ১০৫ কোটি ৮০ লাখ কেজি। এদিকে দক্ষিণ ভারতেও চা উৎপাদন কমেছে। আগের বছরের ২৩ কোটি ৬৭ লাখ কেজি থেকে প্রায় ৪ দশমিক ১৭ শতাংশ কমে উৎপাদন দাঁড়ায় ২২ কোটি ৬৮ লাখ কেজিতে।
Info holdback on tax evasion by tycoons deprives exchequer of billions
The Financial Express
nformation holdback on bank accounts of certain tycoons for the investigation into suspected tax evasion deprives the public exchequer billions of taka, revenue officials said.Revenue sleuths reveal the findings, now that a crackdown on financial and other offences goes on following a regime change through the July-August uprising.Tax intelligence team has aired concern over the existing bottlenecks on conducting investigation against the tax-evaders due to slow pace of bank-account details of the suspected ones.
Both the tax-intelligence unit and the Central Intelligence Cell (CIC) under the National Board of Revenue (NBR) raised this issue at an internal workshop to sensitize bankers on the necessity of speedy supply of bank-account data.
ইউরোপে ইস্পাতের চাহিদা বাড়ার পূর্বাভাস অ্যাসোফারমেটের
Bonik Barta
ইউরোপে হট ও কোল্ড রোল্ড ইস্পাতের চাহিদা চলতি মাসে বাড়ার পূর্বাভাস দিয়েছে ইতালির স্টিল ও স্ক্র্যাপ অ্যাসোসিয়েশন অ্যাসোফারমেট। সংস্থাটি বলছে, আগামী মাসগুলোয় ধাতুটির দাম বাড়তে পারে। এ কারণে ব্যবসায়ীরা আগেভাগে সাশ্রয়ী দামে কিনে মজুদ বাড়ানোর চেষ্টা করছেন। এতে ইস্পাতের চাহিদা বাড়তে পারে। ইউরোপে সুরক্ষা নীতিমালার আওতায় ইস্পাত আমদানি নিয়ন্ত্রিত হতে পারে। এতে আগামী মাসগুলোয় দাম ঊর্ধ্বমুখী হতে পারে। আরগাসের ইতালিয়ান এইচআরসি সূচক অনুসারে, জানুয়ারিতে ইস্পাতের দাম প্রতি টন ২৬ ইউরো বেড়ে ৫৯২ দশমিক ৭৫ ইউরো হয়েছে। প্রসঙ্গত, ইউরোপীয় স্টিল অ্যাসোসিয়েশন ইউরোফার আমদানি নিয়ন্ত্রণের কট্টর সমর্থক।
জানুয়ারিতে ইস্পাত সরবরাহের কার্যাদেশ বেড়েছে। বিষয়টি বিবেচনায় নিয়ে অ্যাসোফারমেট বলছে, এটি ধাতুটির চাহিদা কিছুটা বাড়ার ইঙ্গিত দিচ্ছে। তবে এ সময় বিক্রির পরিমাণ ও মুনাফা খুব বেশি বাড়েনি।
Project cost hiked to Tk 149 billion
The Financial Express
Long-stalled Bay Terminal infrastructure-building bid resumes with a proposed steep 43.07-percent hike in the project cost to Tk149.09 billion, official sources say. The Ministry of Shipping has submitted this revised proposal to develop support infrastructure for the proposed Bay Terminal in the Chattogram seaport area, meant for ramping up the country's external trade-handling capacity. The previous proposal was returned by the Planning Ministry for a further review. The project's cost, initially estimated at Tk 104.21 billion in May last year, is now set to increase by Tk 44.88 billion prior to the approval from the Executive Committee of the National Economic Council (ECNEC).
আন্তর্জাতিক বাজারে আকরিক লোহার দাম বেড়েছে
Bonik Barta
ইস্পাতজাত পণ্য তৈরির জন্য কারখানা পর্যায়ে আকরিক লোহার চাহিদা বাড়ছে। এছাড়া ধাতুটির শীর্ষ ভোক্তা চীনের শিল্প খাতে নতুন করে সরকারি প্রণোদনার ঘোষণা আসতে পারে। এমন প্রেক্ষাপটে চাঙ্গা ভাব বিরাজ করছে আকরিক লোহার বাজার। গত মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে ধাতুটির দাম বেড়েছে। চীনের ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে মে মাসে সরবরাহ চুক্তিতে আকরিক লোহার দাম ২ দশমিক ৫১ শতাংশ বেড়েছে। প্রতি টনের দাম ৮১৮ ইউয়ানে (১১২ ডলার ৩৪ সেন্ট) দাঁড়িয়েছে। একই দিনে সিঙ্গাপুর এক্সচেঞ্জে মার্চে সরবরাহ চুক্তিতে আকরিক লোহার দাম শুরুতে কিছুটা কমে যায়। পরে তা ১ দশমিক ১৮ শতাংশ বেড়ে প্রতি টন ১০৬ ডলার ৯৫ সেন্টে পৌঁছায়। সাংহাইভিত্তিক এক বিশ্লেষক ও সিঙ্গাপুরভিত্তিক আরেক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, পূর্ব চীনের হাংজুতে ইস্পাত পণ্যের বেচাকেনা প্রত্যাশার চেয়ে ভালো হওয়ায় বাজার চাঙ্গা হয়েছে। এর প্রভাবে আকরিক লোহার দাম বেড়েছে। চীনে সংসদ সদস্য ও রাজনৈতিক উপদেষ্টারা আগামী মাসে বেইজিংয়ে দুটি সমান্তরাল বৈঠকে মিলিত হবেন, যা ‘টু সেশনস’ নামে পরিচিত। এএনজেড বিশ্লেষকরা বলছেন, ওই বৈঠক থেকে আরো ভোক্তাবান্ধব নীতির ঘোষণা আসতে পারে বলে বাজারে জল্পনা চলছে।
Gas crisis looms large in Ramadan
The Financial Express
State-run Rupantarita Prakritik Gas Company Ltd (RPGCL) has floated tenders again to purchase three spot liquefied natural gas (LNG) cargoes for March 05-06 and March 10-11 delivery windows.
The RPGCL's previous tenders, which were re-issued ones and closed on February 16, could not attract suppliers. Only one bidder took part in the bids and the price quoted was also higher, said an official, explaining the need for the re-tenders. Bangladesh might have to face an acute gas crisis during the coming Ramadan if its latest attempts also fail, he feared.
বছর শেষে স্বর্ণের দাম পৌঁছতে পারে ৩১০০ ডলারে
Bonik Barta
স্বর্ণের দাম চলতি বছরের শেষ নাগাদ আউন্সপ্রতি ৩ হাজার ১০০ ডলারে পৌঁছার পূর্বাভাস দিয়েছে বহুজাতিক বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস। সাম্প্রতিক সময়ে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ ক্রয় এবং মূল্যবান ধাতুটির এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ড (ইটিএফ) প্রবাহ বেড়েছে। বছরজুড়ে এ প্রবণতা অব্যাহত থাকার সম্ভাবনায় স্বর্ণের দাম বাড়ার পূর্বাভাস দেয়া হয়েছে। গোল্ডম্যান স্যাকসের বিশ্লেষক লিনা থমাস ও দান স্ট্রাইভেন এক নোটে জানান, কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ ক্রয় প্রতি মাসে গড়ে ৫০ টনে পৌঁছতে পারে, যা আগের পূর্বাভাসের তুলনায় বেশি। তারা আরো বলেন, বৈশ্বিক শুল্কযুদ্ধসহ অন্যান্য অর্থনৈতিক নীতির কারণে অনিশ্চয়তা বজায় থাকলে ধাতুটির দাম বেড়ে আউন্সপ্রতি ৩ হাজার ৩০০ ডলারেও পৌঁছতে পারে। ব্লুমবার্গের হিসাব বলছে, এতে স্বর্ণের দাম বার্ষিক ২৬ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। ২০২৪ সালের মতো চলতি বছরও স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে। সাত সপ্তাহের টানা উত্থানের মধ্য দিয়ে একের পর এক রেকর্ড তৈরি হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ ক্রয় ক্রমবর্ধমান হারে বাড়ছে। গত মাসগুলোয় দফায় দফায় সুদহার কমিয়েছে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের ওপর শুল্কারোপের ঘোষণা দিয়েছেন। এসব কারণে বিনিয়োগকারীদের উদ্বেগ বেড়েছে, যা আপৎকালীন নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের মূল্যবৃদ্ধিতে ভূমিকা রাখছে।
Local electrical items overlooked in govt procurement
The Financial Express
Electrical and home appliance entrepreneurs have sought equal and fair treatment of domestically-produced goods in government procurements to expand their market and also reduce the pressure on foreign exchange reserves by cutting import dependency. The Bangladesh Electrical, Electronics and Home Appliances Manufacturers and Exporters Association (BEEMEA) has described the existing public procurement act and the public procurement rules as biased towards foreign electrical products and demanded their amendments in a recent letter to the commerce ministry.
রুশ বাজারে মার্কিন কোম্পানি ফিরে আসার আভাস
Bonik Barta
ইউক্রেনে আক্রমণ শুরুর পর নিষেধাজ্ঞা ও রাজনৈতিক চাপের মুখে শত শত মার্কিন কোম্পানি রাশিয়া থেকে আংশিক বা পুরো ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হয়। তবে নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে প্রবেশের পর সে পরিস্থিতি নতুন দিকে গড়ানোর আভাস পাওয়া যাচ্ছে। বলা হচ্ছে, হারানো বাজার পুরোপুরি পুনরুদ্ধার করতে না পারার আশঙ্কা সঙ্গে নিয়েই রাশিয়ায় ফিরতে পারে যুক্তরাষ্ট্রভিত্তিক কিছু কোম্পানি। মূলত ইউক্রেন যুদ্ধ বন্ধে রুশ-মার্কিন পদক্ষেপের সূত্র ধরে এ ঘোষণা এসেছে। গতকাল রাশিয়ার সার্বভৌম সম্পদ তহবিলের প্রধান জানিয়েছে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) মধ্যেই বেশ কয়েকটি মার্কিন কোম্পানি রাশিয়ায় ফিরে আসতে পারে। ইউক্রেন যুদ্ধ বন্ধে সম্প্রতি সৌদি আরবে উচ্চ পর্যায়ের বৈঠক করেছে যুক্তরাষ্ট্র-রাশিয়া। ২০২২ সালে যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবার এ ধরনের কোনো বৈঠক হলো। বৈঠকে কিছু শর্ত উপস্থাপন করে মস্কো। যেখানে দাবি করা হয়, ২০০৮ সালে ইউক্রেনকে জোটে অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি বাতিল করতে হবে ন্যাটোকে। এছাড়া এ জোটের সদস্যদের শান্তিরক্ষী বাহিনী হিসেবে মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছে মস্কো।
গাড়ি ও ওষুধের ওপর ২৫ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের
Bonik Barta
সব ধরনের অটোমোবাইল আমদানিতে প্রায় ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই ধরনের শুল্ক আরোপ হবে সেমিকন্ডাক্টর ও ওষুধ আমদানির ওপরও। এর আগে শুক্রবার ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, আগামী ২ এপ্রিল থেকে অটোমোবাইলের ওপর শুল্ক কার্যকর হবে। এ বিষয়ে ১ এপ্রিল মন্ত্রিসভার সদস্যরা বিস্তারিত প্রতিবেদন দেবে। ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন, মার্কিন অটোমোবাইল রফতানির প্রতি বিদেশী বাজারগুলো অন্যায্য আচরণ করে আসছে। উদাহরণস্বরূপ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) গাড়ি আমদানির ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করে, যা মার্কিন যাত্রীবাহী গাড়ির ২ দশমিক ৫ শতাংশ শুল্কের তুলনায় চার গুণ। তবে মেক্সিকো ও কানাডা ছাড়া অন্য দেশ থেকে আমদানীকৃত পিকআপ ট্রাকের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। মার্কিন এ নীতি ডেট্রয়েটভিত্তিক গাড়ি নির্মাতাদের জন্য অত্যন্ত লাভজনক। অটোর ওপর ট্রাম্পের ২৫ শতাংশ শুল্ক ঘোষণার পরদিনই ওয়াশিংটনে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ইইউর বাণিজ্য প্রধান মারোস সেফকোভিচের সাক্ষাতের কথা রয়েছে। সেখানে থাকবেন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক, ট্রাম্প মনোনীত মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার ও জাতীয় অর্থনৈতিক পরিষদের পরিচালক কেভিন হাসেট। এ আলোচনায় ট্রাম্প ঘোষিত শুল্কের বিষয়টি প্রাধান্য পাবে।
Rich nations owe BD $5.8t in climate debt
The Financial Express
A new report by ActionAid exposes the stark reality of Bangladesh's debt crisis, revealing that while the country grapples with an external debt of US$78.06 billion, it is owed a staggering US$5.8 trillion in climate debt by rich, high-polluting nations. The report, 'Who Owes Who?', highlights the urgent need for debt cancellation and global financial justice.The findings of the report, published on the present month in the lead-up to the AU Heads of State Summit in Addis Ababa, underscore the stark imbalance between the debts low- and lower-middle-income countries owe and the obligations that high-income countries continue to evade."As we enter 2025, 54 countries are in debt crisis, forced to cut their spending on basic public services and climate action in order to pay external debts."
এয়ার ট্যাক্সি ও ড্রোন চলাচলে করিডোর তৈরি করছে ইউএই
Bonik Barta
স্মার্ট যোগাযোগ, টেকসই পরিবহন ও ট্রাফিক কমানোর লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) আকাশপথে এয়ার ট্যাক্সি ও কার্গো ড্রোনের জন্য নতুন করিডোর নির্ধারণ করছে। দেশটির জেনারেল সিভিল এভিয়েশন অথরিটি (জিসিএএ) সম্প্রতি এক ঘোষণায় জানিয়েছে, আগামী ২০ মাসের মধ্যে নতুন যান ব্যবহারের আকাশপথ নির্ধারণ ও এ-সংক্রান্ত নিয়মাবলি চূড়ান্ত হবে। এর মাধ্যমে হালনাগাদ আকাশ পরিষেবা আরব আমিরাতের যোগাযোগ ও পণ্য সরবরাহে সংযুক্ত হবে। জিসিএএর মহাপরিচালক সাইফ আল সুয়াইদি বলেন, ‘নতুন আকাশপথ নির্ধারণের মাধ্যমে মনুষ্যচালিত ও চালকবিহীন এয়ার ট্যাক্সি ও ড্রোনের একই সঙ্গে নির্বিঘ্ন চলাচল নিশ্চিত হবে, যা আরব আমিরাতের পরিকাঠামোয় উন্নত আকাশ চলাচল ব্যবস্থা গড়ে তুলবে।’ দেশটির অন্যতম শহর দুবাই এরই মধ্যে জোবি এভিয়েশনের সঙ্গে স্থানীয় বিমানবন্দর থেকে পাম জুমেইরাহসহ বিভিন্ন এলাকার ভার্টিপোর্টে এয়ার ট্যাক্সি চালুর চুক্তি করেছে। অন্যদিকে ২০২৬ সাল থেকে আবুধাবিতে আর্চার এভিয়েশন বিমানবন্দর থেকে শহরের কেন্দ্রে বিদ্যুচ্চালিত এয়ার ট্যাক্সি চালু করবে। জিসিএএ প্রযুক্তিপ্রতিষ্ঠান টেকনোলজি ইনোভেশন ইনস্টিটিউট ও এস্পায়ারের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করছে। প্রতিষ্ঠান দুটি কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর এয়ার ট্রাফিক ব্যবস্থাপনা তৈরি করবে।