Tax collection conundrum
The Financial Express
Apparently, the lower collection of government revenue in 2024-25 fiscal year notwithstanding the increase in the number of tax payers by 150,000, compared to the previous year looks contradictory. But to go by the observation of an official of the National Board of Revenue (NBR), two factors were responsible for this seemingly irreconcilable development. Those are: a) a large number of moneyed people are on the run for political reasons and b) an overwhelming majority of the individual tax returnees took advantage of submitting tax returns showing zero income. About 60-70 per cent of the taxpayers submit such zero-income returns each year. This year more undeserving candidates may have done so, courtesy of the online-submission facility. But it is gratifying to know that the base of tax returnees has expanded substantially, indicating at least a growing interest among the population for payment of tax.
Vietnam raises GDP growth target to at least 8.0pc
The Financial Express
Vietnam's National Assembly on Wednesday approved raising the economic growth target for this year and also voted in favour of major infrastructure projects, including the country's first nuclear power plants and a rail link to China, reports Reuters. Lawmakers approved a new growth target for 2025 of at least 8 per cent proposed by the government, an increase from the previous goal of 6.5 per cent to 7.0 per cent.
বেসরকারি খাতে শ্লথগতি, বেকারত্ব সমস্যা আরও গভীর হচ্ছে দেশে
The Business Standard
সরকারি খাতের ৫ শতাংশ কর্মসংস্থানের বিপরীতে ৯৫ শতাংশ কর্মসংস্থান সৃষ্টি করা বাংলাদেশের বেসরকারি খাত বর্তমানে চরম সংকটে। এ খাতের ঋণ প্রবৃদ্ধি নেমে এসেছে চার বছরের সর্বনিম্ন ৭ শতাংশে, যা ব্যবসার সম্প্রসারণের গতি শ্লথ করে দিচ্ছে। মূলধনী যন্ত্রপাতির আমদানি ২০২৪-২৫ অর্থবছরে ৩৪ শতাংশ কমে যাওয়ায় ব্যবসায়ীরা সম্প্রসারণ পরিকল্পনা স্থগিত রেখেছেন, ফলে শিক্ষিত তরুণদের বেকারত্ব আরও বেড়েছে।
বিশ্বব্যাংকের বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট (অক্টোবর ২০২৪) প্রতিবেদনে উচ্চশিক্ষিত তরুণদের মধ্যে বেকারত্ব বৃদ্ধির চিত্র উঠে এসেছে। ২০১৩ সালে দেশে মোট বেকারের ৯.৭ শতাংশ ছিল উচ্চশিক্ষিত তরুণ, যা ২০২২ সালে বেড়ে ২৭.৮ শতাংশে পৌঁছেছে। অর্থনীতির গড় প্রবৃদ্ধি দীর্ঘদিন ধরে ৬.৫ শতাংশ থাকলেও অনেক স্নাতক চাকরি খুঁজে পেতে হিমশিম খাচ্ছেন। এর মধ্যে মুদ্রাস্ফীতি মজুরি বৃদ্ধির হারকে ছাড়িয়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
আট ব্যক্তি ও চার প্রতিষ্ঠানকে ১০ কোটি টাকার বেশি জরিমানা
Bonik Barta
শেয়ারদর কারসাজির মাধ্যমে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের কারণে গত জানুয়ারিতে আট ব্যক্তি ও চার প্রতিষ্ঠানকে ১০ কোটি ১৩ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর মধ্যে নাবিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম ও তার প্রতিষ্ঠান এবং পুঁজিবাজারের আলোচিত বিনিয়োগকারী সরকারি কর্মকর্তা মো. আবুল খায়ের হিরু ও তার সহযোগীরা রয়েছেন। আরোপিত জরিমানার অর্থ ৩০ দিনের মধ্যে জমা দিতে নির্দেশ দিয়েছে বিএসইসি। বিএসইসির তথ্যানুসারে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পক্ষ থেকে ২০২১ সালের ২১ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সময়ে ওরিয়ন ফার্মা লিমিটেডের শেয়ার লেনদেন তদন্ত করা হয়। এ সময়ে শেয়ারটির দর ৬৮ টাকা ২০ পয়সা থেকে প্রায় ৬৯ শতাংশ বেড়ে ১১৫ টাকা ২০ পয়সায় দাঁড়ায়। নাবিল ফিড মিলস লিমিটেড, নাবিল নাবা ফুডস লিমিটেড ও কোম্পানি দুটির ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম এ সময়ে ওরিয়ন ফার্মার উল্লেখযোগ্য পরিমাণ শেয়ার লেনদেনের মাধ্যমে এর দর বাড়াতে ভূমিকা রেখেছেন। তাই সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে মো. আমিনুল ইসলামকে ৩ কোটি ২০ লাখ টাকা, নাবিল ফিড মিলস লিমিটেডকে ১০ লাখ ও নাবিল নাবা ফুডস লিমিটেডকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
গ্যাসের দাম দ্বিগুণ হলে একের পর এক কারখানা বন্ধ হবে
Bonik Barta
সম্প্রতি শিল্প ও ক্যাপটিভে প্রতি ইউনিট গ্যাসের দাম যথাক্রমে ৩০ টাকা ও ৩১ টাকা ৫০ পয়সা থেকে দ্বিগুণ বাড়িয়ে ৭৫ টাকা ৭২ পয়সা করার প্রস্তাব দিয়েছে পেট্রোবাংলা। এ প্রস্তাব বাস্তবায়ন হলে একের পর এক কারখানা বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশের টেক্সটাইল খাতের উদ্যোক্তারা।
বস্ত্র খাতের যন্ত্রপাতির সবচেয়ে বড় প্রদর্শনী ঢাকা ইন্টারন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড গার্মেন্ট মেশিনারি এক্সিবিশন (ডিটিজি) নিয়ে গতকাল আয়োজিত সংবাদ সম্মেলনে তাদের এ আশঙ্কার কথা উঠে আসে। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল। এ সময় সংগঠনের পরিচালক আবদুল্লাহ আল মামুনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে বিটিএমএ সভাপতি বলেন, ‘শিল্প খাতে গ্যাসের দাম দ্বিগুণ করা হলে টেক্সটাইল খাতে কারখানা বন্ধের ঢেউ উঠতে পারে। এর ফলে টেক্সটাইল খাত কখনই টেকসই হবে না এবং নতুন বিনিয়োগ আসবে না। এমনকি কোনো ব্যাংক নতুন প্রকল্পে বিনিয়োগও করবে না। তখন একের পর এক কারখানা বন্ধ করতে হবে।’
যুক্তরাজ্য-আয়ারল্যান্ড বাণিজ্য কমেছে ৬২০ কোটি ডলার
Bonik Barta
২০২৪ সালে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের মধ্যে ৬০০ কোটি ইউরো বা ৬২০ কোটি ডলারের বাণিজ্য কমেছে। মূলত ব্রেক্সিট-পরবর্তী জটিলতায় দেশ দুটির পণ্য পরিবহন বাধা পাচ্ছে। ২০২৩ সালে দুই দেশের মধ্যে আমদানি ও রফতানির পরিমাণ ছিল ৩ হাজার ৮০০ কোটি ইউরো, গত বছর তা কমে দাঁড়িয়েছে ৩ হাজার ২ কোটি ইউরোয়। ব্রেক্সিটের কারণে ইইউ ও যুক্তরাজ্যের মধ্যে আলাদা বাণিজ্য নীতি চালুর ফলে ব্যয় বেড়েছে এবং জটিল হয়ে উঠেছে রফতানি। এসব চ্যালেঞ্জ সত্ত্বেও আয়ারল্যান্ডের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার যুক্তরাজ্য, যদিও গত বছর দেশটিতে রফতানির ক্ষেত্রে যুক্তরাজ্যকে ছাড়িয়ে গেছে নেদারল্যান্ডস।
Undisbursed balance in ADB's agri-rural sector hits 69%
The Business Standard
Agriculture, food, nature, and rural development sectors have the highest percentage of uncontracted and undisbursed balances among the projects financed by the Asian Development Bank (ADB), standing at 68% or $349 million and 69% or $354 million, respectively, as of January this year. This is mainly due to project delays caused by government changes amid a student-led mass uprising in August last year, according to an ADB report. The development partner released the report at the Bangladesh Tripartite Portfolio Review meeting, underway from 17 to 19 February in the capital, jointly chaired by the Economic Relations Division secretary and the ADB's country director.
চার বছরে প্রথমবার সুদহার কমল অস্ট্রেলিয়ায়
Bonik Barta
প্রায় সাড়ে চার বছরে প্রথমবারের মতো বেঞ্চমার্ক সুদহার কমিয়েছে অস্ট্রেলিয়া। দেশটিতে মূল্যস্ফীতি শিথিল হয়ে আসায় এ পদক্ষেপ নেয়া হয়েছে। রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়ার পরিচালনা পর্ষদ গতকাল বছরের প্রথম সভায় বসে। এরপর জানানো হয়, সুদহার ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৪ দশমিক ৩৫ থেকে ৪ দশমিক ১ শতাংশে নামিয়ে আনা হয়েছে। শেষবার ২০২০ সালের অক্টোবরে সুদহার কমে অস্ট্রেলিয়ায়। এবারের কাটছাঁট ব্যাপক প্রত্যাশিত ছিল। কারণ ডিসেম্বরে মূল্যস্ফীতির হার ছিল মাত্র দশমিক ২ শতাংশ এবং পুরো ২০২৪ সালে ছিল ২ দশমিক ৪ শতাংশ। দুই বছর আগে দেশটিতে বার্ষিক মূল্যস্ফীতি সর্বোচ্চ ৭ দশমিক ৮ শতাংশে পৌঁছে।
সুদহার নিয়ন্ত্রণের মাধ্যমে মূল্যস্ফীতি ২-৩ শতাংশ লক্ষ্যমাত্রায় ধরে রাখার চেষ্টা করছে রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়া। ২০২২ সালের সর্বোচ্চ স্তর থেকে মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে কমেছে। সামগ্রিক চাহিদা ও সরবরাহের মধ্যে ভারসাম্য আনতে কাজ করছে উচ্চ সুদহার। অস্ট্রেলিয়ায় বেকারত্বের হার ডিসেম্বরে ছিল ৪ শতাংশ, যা নভেম্বরের ৩ দশমিক ৯ শতাংশ থেকে কিছুটা বেশি। তবে বেকারত্ব এখনো প্রায় রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে রয়েছে।
Summit Power to spend Tk107cr to pay 10% dividend for FY24
The Business Standard
Summit Power has proposed a 10% cash dividend, amounting to Tk107 crore, for its shareholders for fiscal year 2023-24. The recommendation was made during the company's board meeting held on Monday, as disclosed in a price-sensitive statement submitted to the Dhaka Stock Exchange (DSE) today (18 February). The proposed dividend represents 32% of the company's total profit for the fiscal year. Earlier, Summit Power had distributed a 10% cash dividend in FY23. The company's highest cash dividend payout was 35%, which was consistently declared for FY19, FY20, and FY21.
যুক্তরাজ্যে এক দশকের মধ্যে সর্বোচ্চ ছাঁটাইয়ের আশঙ্কা
Bonik Barta
এক দশকের মধ্যে সবচেয়ে বড় ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছেন যুক্তরাজ্যের নিয়োগকর্তারা। দেশটিতে ব্যবসায়িক আস্থা কমে যাওয়া এবং এপ্রিল থেকে কার্যকর হতে যাওয়া কর বৃদ্ধির প্রতিক্রিয়ায় এ পদক্ষেপ বলে জানা গেছে। এর মধ্যে জাতীয় বীমা কর ও ন্যূনতম মজুরি ৬ দশমিক ৭ শতাংশ বৃদ্ধিকে ছাঁটাইয়ের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন নিয়োগকর্তারা। চার্টার্ড ইনস্টিটিউট অব পারসোনেল অ্যান্ড ডেভেলপমেন্টের (সিআইপিডি) সাম্প্রতিক জরিপে দেখা গেছে, যুক্তরাজ্যে ছাঁটাই পরিকল্পনা এক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এ জরিপে মতামত দিয়েছেন দুই হাজার নিয়োগকর্তা। এমন পরিস্থিতিতে অর্থনৈতিক প্রবৃদ্ধি এগিয়ে নেয়ার পরিকল্পনা বাস্তবায়নে চাপের মুখে পড়বেন ব্রিটিশ অর্থমন্ত্রী র্যাচেল রিভস। গত সপ্তাহে প্রকাশিত সরকারি পরিসংখ্যান দেখিয়েছে, ২০২৪ সালের শেষ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) যুক্তরাজ্য অল্পের জন্য মন্দা এড়ালেও সামনের দিনগুলোয় মূল্যস্ফীতি ও বেকারত্ব বাড়তে পারে।
Nabil Group MD Aminul fined for share manipulation
The Business Standard
Aminul Islam, founder and managing director of Nabil Group, and his associates – two firms belonging to the conglomerate – have been fined Tk3.40 crore on charges of share manipulation. The Bangladesh Securities and Exchange Commission (BSEC) on 10 December last year decided to impose the fines after the Dhaka Stock Exchange (DSE), during an investigation, found proof of manipulating Orion Pharma shares. The market regulator, which sent a letter to the accused in early January detailing the manipulations and fines, published the enforcement report yesterday on its website.
এশিয়ায় একীভূতকরণ ও অধিগ্রহণ বাড়ছে
Bonik Barta
এশিয়ার বাজারে সাম্প্রতিক প্রভাবক হিসেবে কাজ করছে নিম্ন সুদহার, ব্যবসায় শিথিল নিয়ন্ত্রণ, সহজ করনীতি এবং বিনিয়োগের জন্য রেকর্ড পরিমাণ নগদ সম্পদ। সব মিলিয়ে অঞ্চলটির ব্যবসায়িক চুক্তিতে ইতিবাচক তরঙ্গ লক্ষ করা যাচ্ছে, যা আগামী মাসগুলোয়ও অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে বিদেশী কোম্পানিগুলো এশিয়ার উদীয়মান বাজারে জ্বালানি ও প্রযুক্তিসহ প্রধান খাতে সম্ভাব্য একীভূতকরণ ও অধিগ্রহণের (এমঅ্যান্ডএ) দিকে নজর দিচ্ছে।
Beijing ready to help Dhaka execute Teesta projec
The Financial Express
China is ready to help Bangladesh in implementing the stalled Teesta River water-management project if the government wants, says the Chinese envoy detailing new plans of cooperation following regime change here.
As Ambassador Yao Wen spoke Tuesday in Dhaka on the Teesta project, northerners-commoners, politicians and civil-society rights campaigners- in their thousands gatherd during last couple of days at 11 points in five northern districts on demand for immediate action to implement the master plan for the river-water management. The Teesta River Protection Movement organised the event.
Funds for human capital dev as dry as ever
The Financial Express
Funds for human-capital development as dry as ever despite commitment for a must-have hike as the interim government sanctioned extremely low allocation for this purpose in the revised development budget.
Officials said Tuesday the total allocation for education and health services is nearly 55-percent lower than that for local government division (LGD) alone in the revised development budget for the current fiscal year (FY) 2024-25.
The Planning Commission has drafted a Revised Annual Development Programme (RADP) of Tk 2.16 trillion by slashing funds from the original outlay of Tk 2.65 trillion in the FY2025.
বিশ্বব্যাপী ভুট্টার প্রকৃত সরবরাহ ২৯ বছরের মধ্যে সর্বনিম্নে পৌঁছার পথে
Bonik Barta
চাহিদার বিপরীতে বিশ্বব্যাপী ভুট্টার মজুদ চলতি বছরের শেষ নাগাদ ১১ বছরের মধ্যে সর্বনিম্নে পৌঁছতে পারে। তবে চীনা মজুদ বাদ দিলে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য বিদ্যমান প্রকৃত সরবরাহের পরিমাণ তিন দশকের মধ্যে সর্বনিম্নে নেমে যেতে পারে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) এক প্রতিবেদনে এ পূর্বাভাস দেয়া হয়েছে। বিশ্বের বৃহত্তম ভুট্টা আমদানিকারক দেশ চীনে বর্তমানে বিপুল পরিমাণে ভুট্টা মজুদ আছে। এ পরিমাণ দ্বিতীয় বৃহত্তম মজুদকারী দেশ যুক্তরাষ্ট্রের চেয়েও পাঁচ গুণ। তবে দেশটি সাধারণত এ মজুদ আন্তর্জাতিক বাজারে বিক্রি করে না। এ কারণে চীনা মজুদকে বিশ্বব্যাপী শস্য সরবরাহের হিসাব থেকে বাদ দেয়া হয়, যাতে প্রকৃত সরবরাহের বাস্তব চিত্র পাওয়া যায়। ইউএসডিএর পূর্বাভাস অনুযায়ী, চীন বাদ দিলে ২০২৪-২৫ অর্থবছরে বিশ্বব্যাপী ভুট্টার সমাপনী মজুদ প্রায় ৮ কোটি ৭০ লাখ টন, যা ১২ বছরের মধ্যে সর্বনিম্ন। চাহিদার তুলনায় সরবরাহের অনুপাত আরো সংকুচিত হচ্ছে। ২০২৪-২৫ অর্থবছরে চীন বাদে বিশ্বব্যাপী ভুট্টার ব্যবহারযোগ্য মজুদের অনুপাত ৭ দশমিক ৮ শতাংশে দাঁড়াতে পারে, যা ১৯৯৫-৯৬ অর্থবছরের পর সর্বনিম্ন। গত চার বছরের গড় ছিল ৯ দশমিক ২ শতাংশ আর গত ২০ বছরের গড় ছিল ১১ শতাংশ।
Apparel exports to EU market show steady upturn
The Financial Express
Bangladesh's readymade garment exports to the European Union sustained a 4.8-percent growth in 2024, in what exporters see a rebound from post-accident setbacks. Apparel exports to the EU market during the January-December period of last calendar year fetched 18.27 billion euros compared to 17.44 billion earned in 2023, according to Eurostat data. The country's apparel exports to the EU had witnessed over 58-percent growth in last decade from a low turnover worth 11.54 billion euros in 2015, according to data. Exporters have attributed a number of factors to the steady rise. These include duty-free market access, and workplace-safety compliance after the Rana Plaza collapse, besides producing quality goods.
অর্থনীতিতে এক বছরে উবারের অবদান সাড়ে ৫ হাজার কোটি টাকা
Bonik Barta
বাংলাদেশের অর্থনীতিতে ২০২৪ সালে সাড়ে ৫ হাজার কোটি টাকা যোগ করার দাবি করেছে রাইডশেয়ারিং প্লাটফর্ম উবার। গবেষণা প্রতিষ্ঠান পাবলিক ফার্স্ট পরিচালিত ‘উবারস ইকোনমিক ইমপ্যাক্ট রিপোর্ট ইন বাংলাদেশ ২০২৪’ শীর্ষক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। রাজধানীর একটি হোটেলে গতকাল এ-সংক্রান্ত একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। এ সময় জানানো হয়, ২০২৪ সালে উবার মটো ও অটো সার্ভিস বাংলাদেশের অর্থনীতিতে ৯২০ কোটি টাকার সমপরিমাণ অবদান রেখেছে। গবেষণায় দেখা গেছে, শহরের ব্যস্ত জীবনে ৮২ শতাংশ যাত্রী অফিসে যাতায়াতের জন্য উবার ব্যবহার করেছেন। এতে বছরে আনুমানিক ১১ লাখ কর্মঘণ্টা সাশ্রয় হয়েছে, যা ৯৪ কোটি টাকার সমপরিমাণ। প্রতিবেদন অনুযায়ী, উবারের অর্থনৈতিক অবদানের প্রধান দিকগুলোর মধ্যে রয়েছে উবার চালকরা তাদের অন্যান্য বিকল্প কর্মসংস্থানের তুলনায় ৪২ শতাংশ বেশি আয় করছেন। এছাড়া ২০২৩ সালে উবার বাংলাদেশের পর্যটন শিল্পে অতিরিক্ত ২৯০ কোটি টাকার অবদান রেখেছে। অন্যদিকে ২০২৪ সালে ২১ লাখ ৪০ হাজার কর্মসংস্থান সৃষ্টি করেছে। একই বছরে উবারের মাধ্যমে যাত্রীরা মোট ৬৬ হাজার ৯০০ কোটি টাকার ভোক্তা উপযোগিতা লাভ করেছে। ৫০ শতাংশ চালক মনে করেন, উবার প্লাটফর্ম না থাকলে তাদের জন্য কাজের সুযোগ কমে যেত। আবার ৭৬ শতাংশ চালক বলেছেন, উবার তাদের প্রথম আয়ের প্লাটফর্ম।
Three pvt banks to open $240m LCs for LNG imports
The Financial Express
State-run Petrobangla has started the process of opening letters of credit (LCs) with private commercial banks alongside government-owned ones to facilitate the import of liquefied natural gas (LNG), thus creating scope to clear its arrears to international oil companies (IOCs), said sources. With the help of private banks, it has brought down the LNG-import arrears by around one-fourth to nearly $340 million within a couple of weeks from $455 million, a senior Petrobangla official said. He hoped the amount of unpaid bills would decrease further soon as more private banks are interested in opening LCs for Petrobangla to make LNG import payments. To date, Petrobangla has inked deals with Prime Bank, City Bank, and Brac Bank to open LCs of various credit limits to import LNG, market insiders said.
Summit Power's income rises 51pc in FY24 on import cost cuts
The Financial Express
Summit Power secured a remarkable 51 per cent year-on-year growth in profit to Tk 3.34 billion in FY24, driven by lower import costs amid stable foreign exchange rates. Its consolidated earnings per share (EPS) rose to Tk 3.13 in FY24 from Tk 2.07 the year before, according to a stock exchange filing on Tuesday. The stable foreign exchange rates in FY24, compared to the previous year, contributed to the year-on-year profit growth, said the company in its earnings note. Operations of power companies depend mostly on imports, and so when the taka loses its value against the dollar, pricier fuel in the global market gets even pricier, denting companies' bottom-line growth.
Delay in IMF loan release mutually agreed
The Financial Express
The Ministry of Finance (MoF) on Tuesday said the delay in releasing the fourth tranche of IMF loan was mutually decided as Bangladesh could not implement some conditions on time. The clarification came as media outlets published news reports on Tuesday on the deferred release of the fourth tranche of the US$4.7 billion loan from the International Monetary Fund, says a press release. It said the IMF approved a loan in 2023, against which Bangladesh has already received three instalments amounting to US$2.3 billion. "The instalments are disbursed upon fulfilment of conditions that have been mutually agreed by the government of Bangladesh and the IMF to strengthen the foundation of the economy," says the statement.
Govt ramps up market monitoring
The Financial Express
The government has intensified its market monitoring of essential commodities ahead of the holy month of Ramadan.
Three dedicated teams will start monitoring markets across Dhaka metropolitan today. The decision came from a workshop attended by leaders of market monitoring teams formed earlier to keep the prices and supply of essential items stable in the capital city. Acting Commerce Secretary Md Abdur Rahim Khan was the chief guest at the workshop held at the commerce ministry on Tuesday.
ছয় মাসে আমানত বৃদ্ধি পরিমাণে কমেছে ৪২ শতাংশ
Bonik Barta
দেশের ব্যাংক খাতে মেয়াদি আমানতের সুদহার এখন ১২-১৩ শতাংশ। আমানতের এত উচ্চ সুদ গত কয়েক বছরে দেখা যায়নি। তবে উচ্চ এ সুদহারও এখন আমানতকারীদের আকৃষ্ট করতে পারছে না। গত অর্থবছরের তুলনায় আমানতের প্রবৃদ্ধি নেমে এসেছে প্রায় অর্ধেকে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) দেশের ব্যাংক খাতে আমানত বেড়েছিল ৫৯ হাজার ৩৩ কোটি টাকা। আর চলতি ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে আমানত বেড়েছে ৩৪ হাজার ৫১৭ কোটি টাকা। সে হিসাবে গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে আমানত বৃদ্ধির পরিমাণ কমেছে প্রায় ৪২ শতাংশ।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর নয়টি বেসরকারি ব্যাংককে প্রায় ২৮ হাজার কোটি টাকা ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ ধার দেয়া হয়েছে নতুন টাকা ছাপিয়ে। আর কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টির আওতায় জোগান দেয়া হয়েছে আরো ৭ হাজার ৩৫০ কোটি টাকা। তারল্য সহায়তা হিসাবে দেয়া এসব অর্থ দুর্বল ব্যাংকগুলোর আমানত হিসাবে যুক্ত হয়েছে। অর্থাৎ, দেশের ব্যাংক খাতে যে পরিমাণ আমানত বেড়েছে, সেটি দুর্বল ব্যাংকগুলোকে দেয়া আমানতের চেয়েও কম। কেন্দ্রীয় ব্যাংকের জোগান দেয়া অর্থও গ্রাহকরা ব্যাংক থেকে তুলে নিয়ে গেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
The growth of freelancing & its effect on Bangladesh's economy
The Financial Express
Freelancing has emerged as a transformative force in Bangladesh, reshaping the employment landscape and contributing significantly to the country's economy. As the global workforce transitions towards more flexible and remote working arrangements, Bangladesh has positioned itself as a key player in the global freelancing market. This rise is driven by various factors, including technological advancements, widespread internet access, a young and adaptable workforce, and government initiatives promoting digital skills development.
Regulator imposes fines of Tk 66.3m for stock price manipulation
The Financial Express
The Bangladesh Securities and Exchange Commission (BSEC) has imposed fines worth Tk 66.3 million on seven individuals, including Md. Abul Khayer, and two companies, for manipulating the stock price of NRB Commercial Bank.It penalized two more individuals with fines of Tk 2.0 million for manipulating the stock price of Orion Pharma.1000032484The punishments were delivered upon completion of hearings based on investigations conducted by the Dhaka Stock Exchange (DSE).As per the Bangladesh Securities and Exchange Ordinance, 1969, no one is allowed to create a false appearance of active trading to influence a stock price directly or indirectly through a series of transactions.
বিদ্যুৎ উৎপাদনে ৬৫-৭০ শতাংশ জ্বালানি আমদানি করতে হচ্ছে
Bonik Barta
দেশের বিদ্যুৎ উৎপাদনের প্রাথমিক জ্বালানি কয়লা, তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) জোগানে ক্রমেই আমদানিনির্ভরতা বাড়ছে। বর্তমানে ৬৫-৭০ শতাংশ জ্বালানি বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে। এতে প্রয়োজনীয় অর্থ ও ডলারের জোগান নিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগ। এরই মধ্যে সরকারের পক্ষ থেকে বিভিন্ন ব্যাংককে সহযোগিতা দিতে বলা হয়েছে। তবে চাহিদা অনুযায়ী ডলারের সংস্থান না মিললে আসন্ন গ্রীষ্ম ও রমজানে তীব্র লোডশেডিংয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এরই মধ্যে বিদ্যুৎ বিভাগ চলতি মৌসুমে বিদ্যুতের চাহিদা প্রাক্কলন করেছে ১৮ হাজার মেগাওয়াট। তবে এ পরিমাণ বিদ্যুৎ উৎপাদনে কেন্দ্রগুলোতে যে পরিমাণ জ্বালানি প্রয়োজন, তার সংস্থান এখনো নিশ্চিত করতে পারেনি। বিশেষ করে বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি ফার্নেস অয়েল, গ্যাস ও কয়লা আমদানির জন্য ঋণপত্র (এলসি) খুলতে বেসরকারি ব্যাংকগুলোতে ঝুঁকছে।