অর্ধেক কাজ শেষ করার পর ৯৬৮০ কোটি টাকা ব্যয় বৃদ্ধির প্রস্তাব
Bonik Barta
ঢাকার দ্বিতীয় দ্রুতগতির উড়ালসড়ক ‘ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে’র ভৌত কাজ শেষ হয়েছে ৫৮ শতাংশের মতো। নির্মাণাধীন উড়ালসড়কটির কাজের এ পর্যায়ে এসে ব্যয় বাড়ানোর উদ্যোগ নিয়েছে বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। প্রকল্পের ব্যয় ৯ হাজার ৬৮০ কোটি টাকা বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। এটি অনুমোদন হলে ৫৫ দশমিক ১৫ শতাংশ বেড়ে প্রকল্পটির ব্যয় দাঁড়াবে ২৭ হাজার ২৩৩ কোটি টাকা, যেখানে শুরুতে বরাদ্দ ছিল ১৬ হাজার ৯০১ কোটি টাকা। ডলারের মূল্যবৃদ্ধি, নকশা পরিবর্তন, বাড়তি জমি অধিগ্রহণ, ভ্যাট ও ট্যাক্স বেড়ে যাওয়াকে ব্যয় বাড়ার কারণ হিসেবে দেখিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। যদিও ব্যয় বৃদ্ধির জন্য বাস্তবায়নকারী সংস্থার দুর্বলতাকে দায়ী করছেন যোগাযোগ অবকাঠামো বিশেষজ্ঞরা।
ওয়ালটন হাই-টেকের ঋণমান ‘এএএ’
Bonik Barta
প্রকৌশল খাতে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সার্ভিল্যান্স রেটিং দীর্ঘমেয়াদে ‘এএএ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-১’। ৩০ জুন সমাপ্ত ২০২২, ২০২৩, ২০২৪ ও ২০২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে। আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে ওয়ালটন হাই-টেকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ২৯ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৪ টাকা ৯২ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪০৭ টাকা ৪ পয়সায় (পুনর্মূল্যায়িত)।
বিডি ল্যাম্পসের লোকসান কমেছে ৮০ শতাংশ
Bonik Barta
প্রকৌশল খাতের তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ ল্যাম্পস (বিডি ল্যাম্পস) পিএলসির চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) আয় বেড়েছে ১৪ দশমিক ১৫ শতাংশ। আয় বাড়ার পাশাপাশি আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট লোকসান কমেছে প্রায় ৮০ শতাংশ। কোম্পানিটির আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথমার্ধে বিডি ল্যাম্পসের আয় হয়েছে ১০২ কোটি ৬৩ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৮৯ কোটি ৯১ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ১ কোটি ১৫ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫ কোটি ৮৬ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট লোকসান কমেছে ৮০ দশমিক ৪৪ শতাংশ।
যুক্তরাষ্ট্রে গাড়ির দাম কমাতে তৎপর ট্রাম্প প্রশাসন
Bonik Barta
গাড়ির দাম কমিয়ে সাধারণ মার্কিন নাগরিকদের নাগালের মধ্যে নামিয়ে আনার উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এ লক্ষ্য পূরণে যানবাহনের কার্বন নিঃসরণসংক্রান্ত কঠোর নিয়মগুলো বাতিল করা হচ্ছে। ডেট্রয়েট অটো শো পরিদর্শনে গিয়ে প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা এ তথ্য জানান। দেশটির পরিবহনমন্ত্রী শন ডাফি বলেন, ‘নতুন এ পদক্ষেপের ফলে গাড়ির দাম কমবে। এতে গাড়ি নির্মাতা কোম্পানিগুলো মার্কিনদের পছন্দ অনুযায়ী পণ্য বাজারে আনতে পারবে। তবে পদক্ষেপটি বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) বিরুদ্ধে নয়।
এইচএসবিসির উদ্যোগে ট্রেজারি কার্যক্রমের ঝুঁকি মোকাবেলায় গোলটেবিল বৈঠক
Bonik Barta
দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেড (এইচএসবিসি) বাংলাদেশের উদ্যোগে সম্প্রতি ‘ট্রেজারি ইন ট্রানজিশন: নেভিগেটিং ইমারজিং রিস্ক ইন ট্রেজারি ফাংশন’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় ও বহুজাতিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। এ সময় ট্রেজারি কার্যক্রমের পরিবর্তন, বাজারের অগ্রগতি ও বর্তমান প্রেক্ষাপটে শিল্প খাতের নানা ঝুঁকি নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে মূল বক্তব্য দেন গ্লোবাল পেমেন্টস সলিউশনসের এশিয়া প্যাসিফিক অঞ্চলের এমডি ও রিজিওনাল হেড অব বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড কন্ট্রোলস রোহিত রোজারিও। এ সময় তিনি দ্রুত পরিবর্তনশীল বিশ্বে ট্রেজারি ফাংশনে কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া আরো বক্তব্য রাখেন এইচএসবিসি বাংলাদেশের গ্লোবাল পেমেন্টস সলিউশনসের প্রধান নেওয়াজ মোশাররফ।
২০২৫ সালে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন করেছে চীন
Bonik Barta
রফতানি বাণিজ্যে সফলতার কারণে ২০২৫ সালে ৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন করেছে চীন। অভ্যন্তরীণ ভোগ ও চাহিদা অত্যন্ত দুর্বল থাকা সত্ত্বেও বিশ্বজুড়ে চীনা পণ্যের রেকর্ড চাহিদাকে কাজে লাগিয়ে দেশটি এ লক্ষ্য পূরণ করেছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। তবে বেইজিংয়ের এ কৌশল দীর্ঘমেয়াদে কতটা টেকসই হবে, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তারা। খবর রয়টার্স। চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকস (এনবিএস) গতকাল এ-সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালে আবাসন খাতের সংকটের পর চীন অভ্যন্তরীণ গ্রাহকদের পরিবর্তে শিল্প উৎপাদন ও রফতানি খাতে বেশি বিনিয়োগ করছে। এতে গত বছর চীনের বাণিজ্য উদ্বৃত্ত দাঁড়িয়েছে ১ দশমিক ২ ট্রিলিয়ন ডলারে, যা ২০২৪ সালের তুলনায় ২০ শতাংশ বেশি।
সৌদি আরবে পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের সম্পদ বেড়েছে ৩৬%
Bonik Barta
সৌদি আরবে ২০২৫ পঞ্জিকাবর্ষের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডগুলোর (পিআইএফ) সম্পদ আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ৩৬ শতাংশ। দেশটির সরকারি তথ্যানুযায়ী, এ সময় এসব তহবিলের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২১ হাজার ৭৯০ কোটি রিয়ালে (৫ হাজার ৮১০ কোটি ডলার)। খবর আরব নিউজ। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, দেশটির পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার তথ্যানুযায়ী, গত বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) তুলনায় তৃতীয় প্রান্তিকে সম্পদের মূল্য বেড়েছে ৫ দশমিক ৭ শতাংশ। বিশ্বব্যাপী উচ্চ সুদহার পরিস্থিতির মধ্যেও নির্দিষ্ট আয়ের উৎসে বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। এতে সৌদি আরবের পুঁজিবাজার সাম্প্রতিক বছরগুলোয় বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে।
আবারো রেকর্ড সর্বোচ্চে পৌঁছেছে স্বর্ণ ও রুপার দাম
Bonik Barta
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড ইস্যুতে বিরোধের জেরে ইউরোপের কয়েকটি দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এর প্রভাবে আপৎকালীন বিনিয়োগ হিসেবে মূল্যবান ধাতুগুলোর চাহিদা বেড়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে আবারো রেকর্ড ভেেঙছে স্বর্ণ ও রুপার দাম। খবর রয়টার্স। স্পট মার্কেটে গতকাল স্বর্ণের দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪ হাজার ৬৬৯ ডলার ৯ সেন্টে পৌঁছেছে। এর আগে দিনব্যাপী কেনাবেচার এক পর্যায়ে মূল্যবান ধাতুটির দাম ৪ হাজার ৬৮৯ ডলার ৩৯ সেন্টে পৌঁছয়, যা আধুনিক পণ্যবাজারের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ। একই সময় ফেব্রুয়ারিতে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ৭ শতাংশ বেড়ে আউন্সপ্রতি দাঁড়ায় ৪ হাজার ৬৭৪ ডলার ১০ সেন্টে।
How escalating US-EU trade war sparks fears for Bangladesh RMG exports
The Business Standard
The growing threat of a renewed trade war between the United States and the European Union is stoking fears among Bangladeshi garment exporters that retaliatory tariffs could trigger global supply chain volatility and suppress consumer demand in their most vital markets. Industry insiders say any escalation of tariff measures between the two economic blocs could trigger fresh inflation in the US and Europe, reducing consumer spending and, in turn, demand for Bangladeshi apparel. Such a scenario could further strain exports. Data show that Bangladesh's overall exports, including readymade garments, have been declining for five consecutive months, while prices in the European market have also softened during the period.
Silt chokes Payra Port, forcing vessels to Chattogram
The Business Standard
Payra Port, conceived as Bangladesh's third seaport to reduce dependence on Chattogram and lower logistics costs, is edging towards functional irrelevance as stalled maintenance dredging has silted up its access channel, sharply reducing ship calls.The consequences are now adding to port congestion, raising power generation costs at two coal-based plants, and exposing serious gaps in infrastructure planning.
MoL turns down draft Money Loan Court Act
The Financial Express
The law ministry has turned down the central bank's proposal to prepare a new Artha Rin Adalat Ain (Money Loan Court Act) and suggested updating of the existing law through necessary amendments, officials say.The draft law, prepared by the central bank, incorporated extensive punitive actions against delinquent bank borrowers. The ministry also sent back the draft of the proposed Artha Rin Adalat Ordinance 2025, prepared by the central bank, to the Financial Institution Division (FID), asking it to submit a report on which sections of the Artha Rin Adalat Ain, 2003 need amendment and what kinds of changes are required. The report, to be prepared by a nine-member committee, should also explain the rationale behind the proposed amendments.
৫০ কোটি টাকার বেশি ব্যাংক ঋণের প্রায় অর্ধেকই এখন খেলাপি
Bonik Barta
অর্থনৈতিক কর্মকাণ্ডে স্থবিরতা, উচ্চ মূল্যস্ফীতি ও বাড়তি সুদহারের প্রভাবে বেশি ক্ষতিগ্রস্ত হয় যেকোনো দেশের ছোট ও ক্ষুদ্র উদ্যোক্তারা। সে হিসাবে এ ধরনের পরিস্থিতিতে তাদেরই বেশি ঋণখেলাপি হওয়ার কথা। যদিও দেশের কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে উঠে এসেছে বিপরীত চিত্র। পরিসংখ্যান বলছে, দেশের ব্যাংক খাতে ১ কোটি টাকার কম এমন ঋণের মধ্যে ১৬ শতাংশ খেলাপি। অন্যদিকে ৫০ কোটি টাকার বেশি এমন ঋণের প্রায় অর্ধেকই খেলাপির খাতায় উঠেছে। ব্যাংকগুলোর বিতরণকৃত ঋণের আকারের বিপরীতে খেলাপির হারের চিত্র তুলে ধরে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ‘ব্যাংকিং সেক্টর আপডেট’ শীর্ষক ওই প্রতিবেদনে দেখানো হয়, কীভাবে দেশের বড় উদ্যোক্তারা ব্যাংক থেকে নেয়া ঋণ ফেরত না দেয়ার সংস্কৃতি তৈরি করেছেন। তথ্য বলছে, দেশের ব্যাংক খাতের বিতরণকৃত ঋণের ৩৪ দশমিক ৬ শতাংশই গত বছরের জুন শেষে খেলাপি ছিল। তবে ছোট ঋণের ক্ষেত্রে খেলাপির হার এ গড় হারের অর্ধেকেরও কম ছিল। ১ কোটি টাকা পর্যন্ত ব্যাংকগুলোর বিতরণকৃত ঋণের ক্ষেত্রে খেলাপির হার ছিল ১৬ শতাংশ। ১ থেকে ১০ কোটি টাকা পর্যন্ত ঋণে খেলাপির হার ২৬ দশমিক ১ শতাংশ। আর ১০ থেকে ২০ কোটি টাকার ঋণের ক্ষেত্রে ৪৫ দশমিক ৭ শতাংশই খেলাপির খাতায় উঠেছে। তবে ২০ থেকে ৩০ কোটি টাকার ঋণের ক্ষেত্রে খেলাপির এ হার কিছুটা কম, ৩৮ শতাংশ।
আইএমএফের সহায়তা ছাড়াই চলতি অর্থবছরে রিজার্ভ হবে ৩৫ বিলিয়ন ডলার
Bonik Barta
চলতি ২০২৫-২৬ অর্থবছরের মধ্যেই দেশের রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলার হবে বলে দাবি করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, ‘সামষ্টিক অর্থনীতির উন্নতি হয়েছে। চলতি অর্থবছরের মধ্যেই দেশের রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলার হয়ে যাবে আশা করি। আর তা হবে আইএমএফের অর্থ সহায়তা ছাড়াই।’ রাজধানীর গুলশানে গতকাল এক সেমিনারে এ কথা বলেন গভর্নর। ‘সিস্টেমেটিক ইফোর্টস টু আন্ডারস্ট্যান্ড ইকোমিক পাল্স: ইম্পোর্ট্যান্স অব পার্চেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই)’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)। পিএমআই সম্পর্কে ধারণা দেয়ার জন্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হেক্টরপ্রতি ধানের ফলনে অনেক পিছিয়ে বাংলাদেশ
Bonik Barta
ধান উৎপাদনে বিশ্বে ভারত-চীনের পরই বাংলাদেশের অবস্থান। ২০২৪-২৫ অর্থবছরে দেশে ৪ কোটি ১৯ লাখ ১৬ হাজার টন চাল উৎপাদন হয়েছে। তবে হেক্টরপ্রতি ধান উৎপাদনে বিশ্বে অনেকটাই পিছিয়ে বাংলাদেশ। মরক্কো, ব্রাজিল, মিসর ও চীনে বাংলাদেশের চেয়ে হেক্টরপ্রতি দেড় গুণ ফলন হয়। অস্ট্রেলিয়ায় ফলন আড়াই গুণ ও তুরস্ক-যুক্তরাষ্ট্রে প্রায় দ্বিগুণ। এমনকি ভিয়েতনামে বাংলাদেশের চেয়ে হেক্টরপ্রতি ফলন প্রায় দেড় টন বেশি। খাতসংশ্লিষ্টরা বলছেন, বিশ্বের অনেক দেশ প্রথাগত কৃষিকে পেছনে ফেলে আধুনিক প্রযুক্তি (ড্রোন, স্মার্ট সেচ) ও উন্নত চাষাবাদ এবং উচ্চমূল্যের ফসলে মনোযোগ দিচ্ছে। একই সঙ্গে টেকসই চাষাবাদ ব্যবস্থা এবং ডিজিটাল সরঞ্জামের মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবেলা করছে। যে কারণে সেখানে ফলন বাড়ছে। বিপরীতে বাংলাদেশকে জলবায়ুর অভিঘাতের সঙ্গে লড়াই করতে হচ্ছে; একই সঙ্গে অন্যান্য দেশের মতো ড্রোন, স্মার্ট সেচ, স্যাটেলাইট পর্যবেক্ষণ, ডিজিটাল ফার্ম ম্যানেজমেন্ট ও উন্নত যান্ত্রিকীকরণও এখনো ব্যাপকভাবে ছড়িয়ে পড়েনি। বিশেষজ্ঞদের মতে, আধুনিক চাষাবাদ পদ্ধতি গ্রহণ ব্যতীত ফলন বাড়ানো সম্ভব নয়।
ভারত থেকে সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিল হলে ধ্বংস হবে দেশের পোশাক খাত
Bonik Barta
সুতা আমদানিতে বন্ডেড ওয়্যারহাউজ সুবিধা বাতিলের জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) বাণিজ্য মন্ত্রণালয়ের করা সুপারিশ প্রত্যাহারের দাবি জানিয়েছে পোশাক খাতের শীর্ষ দুটি সংগঠন। মূলত দেশের প্রধান রফতানিমুখী শিল্প পোশাক খাতকে উৎসাহিত করতেই বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিকেএমইএ) যৌথভাবে এ দাবি জানিয়েছে। সংগঠন দুটি বলছে, ভারত থেকে সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিল করা হলে পাটের মতো দ্বিতীয় শিল্প হিসেবে ধ্বংস হবে তৈরি পোশাক খাত। রাজধানীর একটি হোটেলে গতকাল এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা। তারা বলেন, দেশের প্রধান রফতানিমুখী শিল্প পোশাক খাত। এখান থেকে ৮২ শতাংশ আয় হয়। এর মধ্যে এককভাবে নিট পোশাক খাতের অবদান প্রায় ৫৫ শতাংশ বা প্রায় ২৭ বিলিয়ন ডলার। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ, শিল্প প্রবৃদ্ধি ও লাখো মানুষের কর্মসংস্থান এ খাতের ওপর নির্ভরশীল। এ প্রেক্ষাপটে স্পিনিং খাতকে বিশেষ সুবিধা দিতে বন্ড সুবিধা বাতিল করা হলে এ পোশাক শিল্প ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাবে
২০২৫ সালে বিশ্বজুড়ে বিলিয়নেয়ারদের সম্পদ বৃদ্ধিতে রেকর্ড
Bonik Barta
বিশ্বজুড়ে গত বছর বিলিয়নেয়ারদের সম্পদ বৃদ্ধির হার আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। ২০২৫ সালে তাদের মোট সম্পদ ১৬ শতাংশ বেড়ে ১৮ দশমিক ৩ ট্রিলিয়ন বা ১৮ লাখ ৩০ হাজার কোটি ডলারে পৌঁছেছে। আন্তর্জাতিক অলাভজনক সংস্থা অক্সফাম গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলন শুরুর প্রাক্কালে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। অক্সফাম বলছে, অতিধনীদের সম্পদ বৃদ্ধি বৈশ্বিক অর্থনীতি ও রাজনীতিতে বিভাজন আরো গভীর করছে, যা গণতান্ত্রিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। খবর রয়টার্স। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২০ সাল থেকে বিশ্বজুড়ে বিলিয়নেয়ারদের সম্পদ বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৮১ শতাংশ। এমন এক সময় অতিধনীদের এ সম্পদ বাড়ছে, যখন বিশ্বের প্রতি চারজনের মধ্যে একজন নিয়মিত খাবার জোগাতে হিমশিম খাচ্ছে। এছাড়া বৈশ্বিক জনসংখ্যার প্রায় অর্ধেকই বর্তমানে দারিদ্র্যের মধ্যে বসবাস করছেন। অক্সফামের এ গবেষণায় ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি ডাটাবেজ ও ফোর্বসের ধনী তালিকার মতো তথ্যসূত্র ব্যবহার করা হয়েছে।
পতনের ধারায় ইউরোপ ও এশিয়া-প্যাসিফিকের অধিকাংশ শেয়ারবাজার সূচক
Bonik Barta
গ্রিনল্যান্ড ইস্যু নিয়ে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে মার্কিন প্রশাসনের বিরোধের জেরে নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেনমার্কসহ ইউরোপের আটটি দেশের ওপর বড় অংকের শুল্ক আরোপের এ হুঁশিয়ারিতে সপ্তাহের শুরুতেই বিশ্ববাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। এর প্রভাবে ইউরোপ ও এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রধান শেয়ারবাজার সূচকে গতকাল বড় পতন দেখা গেছে। নতুন করে বাণিজ্য যুদ্ধের আশঙ্কায় বিনিয়োগকারীদের মধ্যে তীব্র উদ্বেগ ছড়িয়ে পড়েছে। খবর রয়টার্স। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গ্রিনল্যান্ড ক্রয়ের বিষয়ে যুক্তরাষ্ট্রকে অনুমতি না দেয়া পর্যন্ত আটটি ইউরোপীয় দেশের ওপর অতিরিক্ত আমদানি শুল্ক কার্যকর থাকবে। আগামী ১ ফেব্রুয়ারি থেকে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড ও ব্রিটেনের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। আগামী ১ জুনের মধ্যে কোনো সমঝোতা না হলে এ শুল্কের হার বাড়িয়ে ২৫ শতাংশ করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
Banks to chase borrowers as liquidity swells
The Financial Express
Bangladesh Bank (BB) Governor Dr Ahsan H Mansur on Monday said commercial banks would have little choice but to actively seek borrowers as surplus liquidity continues to build up in the banking system, driven by strong deposit growth and relatively lower government borrowing. With deposits expanding faster than public-sector credit absorption, banks are expected to redirect excess funds towards private-sector lending, a shift that could support investment and economic activity in the coming months, the governor observed. Sharing the latest liquidity situation, he said deposit growth stood at 6.40 per cent in December 2024, when the total deposit base amounted to Tk 18 trillion. This implies that additional liquidity of around Tk 1.20 trillion was injected into the money market in 2024.
বিনিয়োগকারীদের মুনাফা পাঠিয়েছে বেক্সিমকো সুকুক
Bonik Barta
বেক্সিমকো লিমিটেডের গ্রিন-সুকুক আল ইসতিসনা চতুর্থ বছরের দ্বিতীয়ার্ধে (২৩ জুন, ২০২৫ থেকে ২২ ডিসেম্বর, ২০২৫) ৪ দশমিক ৫৭ শতাংশ মুনাফা ঘোষণা করেছিল। ঘোষিত এ মুনাফা বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে বন্ডটির ট্রাস্টি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে। এর আগে চতুর্থ বছরের প্রথম, তৃতীয় বছরের প্রথম ও দ্বিতীয় অর্ধবছর, দ্বিতীয় বছরের প্রথম ও দ্বিতীয় অর্ধবছর এবং প্রথম বছরের দুই অর্ধবছরে ঘোষিত মুনাফা বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে বন্ডটির ট্রাস্টি। পাঁচ বছর মেয়াদি সুকুকটির রিটার্ন ছয় মাস অন্তর দেয়া হয়। এক্ষেত্রে রিটার্ন নিধারণ করা হয় ৯ শতাংশ ভিত্তিমূল্যের সঙ্গে মুনাফা মার্জিন যোগ করে। বেক্সিমকো লিমিটেডের আগের বছরের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ঘোষিত লভ্যাংশ ও ভিত্তিমূল্যের ব্যবধানের ১০ শতাংশ মার্জিন হিসাবে নির্ধারণ করা হয়।