জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে প্যানাসনিকের নতুন ব্যবসায়িক মডেল
Bonik Barta
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় নতুন একটি ব্যবসায়িক মডেল নিয়ে কাজ করছে জাপানি ইলেকট্রনিকস জায়ান্ট প্যানাসনিক হোল্ডিংস। প্রতিষ্ঠানটি নোভিতেক নামে গাছের বৃদ্ধির জন্য একটি বিশেষ ফর্মুলা তৈরি করেছে। এটি ব্যবহার করলে গাছপালা বাতাস থেকে আগের চেয়ে অনেক বেশি পরিমাণ কার্বন ডাই-অক্সাইড শোষণ করতে পারবে। এ উদ্ভাবনের মাধ্যমে ভবিষ্যতে কার্বন ক্রেডিট বাজারে প্রবেশ করে আয়ের নতুন পথ তৈরি করার পরিকল্পনা করছে প্যানাসনিক। নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, প্যানাসনিকের নতুন উদ্ভাবনটি মূলত একটি ‘বায়োস্টিমুল্যান্ট’। এটি এমন এক ধরনের পদার্থ, যা ফসলের রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায় এবং প্রতিকূল পরিবেশেও গাছকে সুস্থভাবে বেড়ে উঠতে সাহায্য করে। জাপানের হাইওগো অঞ্চলের তাম্বা শহরে এটি ব্যবহার করে সফলতা পাওয়া গেছে। গত গ্রীষ্মের প্রচণ্ড গরমে যখন অনেক কৃষক তাদের ফসল হারিয়েছেন, তখন নোভিতেক ব্যবহার করে এক সয়াবিনচাষী সুস্থ ও সতেজ ফসল ঘরে তুলতে পেরেছেন।
সরবরাহ সংকটে খাতুনগঞ্জে রমজানের নিত্যপণ্যের দাম বেড়েছে কেজিতে ৩-৫ টাকা
The Business Standard
চট্টগ্রামের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে ইতিমধ্যে এই দাম বাড়ার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। গত এক সপ্তাহে প্রায় সব ধরনের নিত্যপণ্যের পাইকারি দাম বেড়েছে। দেশি পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৩৫-৪০ টাকা কেজিতে, যা এক সপ্তাহ আগেও ছিল ৩৪-৩৮ টাকা। ভারতীয় পেঁয়াজের দাম কেজিতে ৩ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৬০-৬৫ টাকা। রসুনের দাম কেজিতে ৩ টাকা বেড়ে ১৩০ টাকায় ঠেকেছে। দুই সপ্তাহ আগে ১০০-১০৫ টাকা দরে বিক্রি হওয়া আদা এখন ১১০-১১৫ টাকায় বিক্রি হচ্ছে। ছোলার দাম ৫ টাকা বেড়ে মানভেদে ৭০ থেকে ৭৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ডালের বাজারে অ্যাংকর ডালের দাম ২ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৪৮ টাকায়। অন্যদিকে পাইকারি পর্যায়ে ১০০ টাকা বেড়ে প্রতি মণ (৪০ কেজি) চিনি ৩ হাজার ৫০০ টাকা ও পাম অয়েল ৫ হাজার ৯৯০ টাকায় বিক্রি হচ্ছে। রমজানের অন্যতম অনুষঙ্গ সেমাইয়ের দামও প্রতি মণে আগের তুলনায় ১০০-১৫০ টাকা বেড়ে বর্তমানে ১ হাজার ৯৫০ থেকে ২ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
কভিডের পর মাথাপিছু বৈদেশিক ঋণ সবচেয়ে বেশি বেড়েছে ২০২৪-২৫ অর্থবছরে
Bonik Barta
গত অর্থবছরে (২০২৪-২৫) দেশের বৈদেশিক ঋণের স্থিতি বেড়েছে ৯১৩ কোটি বা ৯ দশমিক ১৩ বিলিয়ন ডলার। এর প্রভাবে দেশের মানুষের মাথাপিছু বৈদেশিক ঋণের পরিমাণও বেড়েছে। ২০২৪-২৫ অর্থবছর শেষে বাংলাদেশীদের মাথাপিছু বৈদেশিক ঋণের স্থিতি দাঁড়িয়েছে প্রায় ৬৫৫ ডলারে। নতুন ঋণ যুক্ত হওয়ায় গত জুন শেষে দেশের বৈদেশিক ঋণের মোট স্থিতি ১১৩ দশমিক ২০ বিলিয়ন ডলারে ঠেকে। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক ঋণসংক্রান্ত প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। এ হিসাবায়নের ক্ষেত্রে বৈদেশিক উৎস থেকে নেয়া সরকারি ঋণের পাশাপাশি বেসরকারি খাতের ঋণও আমলে নেয়া হয়েছে।কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত অর্থবছরে মাথাপিছু বৈদেশিক ঋণের যে প্রবৃদ্ধি হয়েছে, সেটি কভিডের পর সর্বোচ্চ। ২০২১-২২ অর্থবছর শেষে দেশের মানুষের মাথাপিছু বৈদেশিক ঋণ ছিল ৬০৯ দশমিক ৭০ ডলার। এর পরের অর্থবছর তথা ২০২২-২৩ শেষে মাথাপিছু এ ঋণ কিছুটা কমে ৬০৭ দশমিক ২২ ডলারে নেমে আসে। আর ২০২৩-২৪ অর্থবছর শেষে ঋণের এ স্থিতি আরো কমে ৬০৬ দশমিক ৫০ ডলারে নামে। কিন্তু ২০২৪-২৫ অর্থবছরে এসে মাথাপিছু ঋণ এক লাফে ৪৮ দশমিক ৪ ডলার বেড়েছে। গত অর্থবছর শেষে দেশের জনগণের মাথাপিছু বৈদেশিক ঋণের স্থিতি দাঁড়িয়েছে ৬৫৪ দশমিক ৯০ ডলারে। ডলারের বিনিময় হার ১২২ টাকা ধরলে দেশের নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ এখন ৭৯ হাজার ৮৯৮ টাকা।
দেড় মাস পর ৫ হাজার পয়েন্ট ছাড়িয়েছে সূচক
Bonik Barta
দেশের পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল সূচক ও লেনদেনে ঊর্ধ্বমুখিতা দেখা গেছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স দেড় মাসের বেশি সময় পর ৫ হাজার পয়েন্ট ছাড়িয়েছে। গতকাল এক্সচেঞ্জটির সূচক বেড়েছে ১ দশমিক ৫৪ শতাংশ। বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেনের শুরু থেকেই ঊর্ধ্বমুখী ছিল সূচক। দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স ৭৬ দশমিক ২০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৪ হাজার ৯৫৯ পয়েন্ট। এর আগে গত বছরের ২৭ নভেম্বর সূচক ছিল ৫ হাজার ২৮ পয়েন্টে। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ২৬ দশমিক ৪২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ৯১৩ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস এদিন ১৩ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৯৯৬ পয়েন্ট।
দুই লাখ টন চাল আমদানি করতে ২৩২ প্রতিষ্ঠানকে অনুমতি
Bonik Barta
বাজার স্থিতিশীল রাখতে বেসরকারিভাবে দুই লাখ টন সেদ্ধ চাল আমদানির জন্য ২৩২টি প্রতিষ্ঠানকে অনুমতি দিতে অনুরোধ জানিয়ে খাদ্য মন্ত্রণালয় থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বৈদেশিক সংগ্রহ শাখা থেকে গতকাল এ চিঠি ইস্যু করা হয়। এতে বলা হয়, খাদ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সরু চালের বাজারদর বাড়ার প্রবণতা সম্প্রতি লক্ষ্ করা যাচ্ছে। মাঝারি ও মোটা চালের বাজারদর আপাতত স্থিতিশীল থাকলেও সরু চালের দাম বাড়ার প্রবণতার মতো মাঝারি ও মোটা চালের বাজারদরও বাড়তে পারে। এ ক্ষেত্রে বাজার অস্থিতিশীল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে ২৩২টি প্রতিষ্ঠানকে সর্বমোট দুই লাখ টন (সর্বোচ্চ ৫ শতাংশ ভাঙা দানাবিশিষ্ট) সেদ্ধ চাল আমদানির অনুমতি দেয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
মূলধনি যন্ত্রপাতি হিসেবে নামমাত্র শুল্কে আমদানি হচ্ছে কমার্শিয়াল এসি
Bonik Barta
ক্যাপিটাল মেশিনারিজ বা মূলধনি যন্ত্রপাতি হিসেবে নামমাত্র শুল্কে দেশে আমদানি হচ্ছে ভ্যারিয়েবল রেফ্রিজারেন্ট ফ্লো (ভিআরএফ) বা চিলারের মতো কমার্শিয়াল এসি। এসব এসি বাণিজ্যিকভাবে বিক্রি ও স্থাপন হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে। ফলে প্রতি বছর বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার। মূলধনি যন্ত্র হিসেবে মাত্র ১ শতাংশ শুল্কে ও বিনা ভ্যাটে আমদানি হচ্ছে ভিআরএফ ও চিলারের মতো এইচভ্যাক সিস্টেম। বিপরীতে দেশে উৎপাদনকারী কোম্পানিগুলোকে এসির কাঁচামাল আমদানিতে গুনতে হচ্ছে গড়ে ১৫ শতাংশের বেশি শুল্ক ও ১৫ শতাংশ ভ্যাট। এতে স্থানীয় উৎপাদক ও আমদানিকারকদের মধ্যে তৈরি হয়েছে অসম শুল্ক ও ভ্যাট পার্থক্য। ফলে সম্ভাবনাময় এ খাতে স্থানীয় বিনিয়োগ বাড়ছে না। এ অবস্থায় স্থানীয় উৎপাদকরা অসম শুল্ক বাধা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
আইসিইতে কোকোর দরবৃদ্ধি
Bonik Barta
ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) দুই বছরের সর্বনিম্নে নেমে গিয়েছিল কোকোর দাম। গত সপ্তাহের লেনদেনের শেষদিনে ১ দশমিক ২ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য পৌঁছেছে ৫ হাজার ২৬ ডলারে। খবর বিজনেস রেকর্ডার ও আনাদোলু এজেন্সি।
ইন্ডাস্ট্রি নিউজলেটার কোকোরাডার এক নোটে জানিয়েছে, বিশ্বব্যাপী কোকোর সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল হচ্ছে। চাহিদা কমার কারণে গত বৃহস্পতিবার লন্ডনের বাজারে কোকোর দাম ২ দশমিক ৩ শতাংশ কমে গিয়েছিল। গত শুক্রবার তা ১ শতাংশ বেড়ে টনপ্রতি ৩ হাজার ৬৮৭ ডলারে পৌঁছেছে। এদিকে বিশ্ববাজারে কোকোর দাম ২০২৬ সালের প্রথম ১২ দিনে ১০ শতাংশের বেশি কমে গিয়েছিল। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, ভূরাজনৈতিক অনিশ্চয়তা ও অনুকূল আবহাওয়ায় সরবরাহ বাড়ার প্রত্যাশা এ সময় কোকোর দাম কমার পেছনে ভূমিকা রেখেছে।
ভারত ও থাইল্যান্ডে কমেছে চালের দাম
Bonik Barta
ভারতের ও থাইল্যান্ডে চালের রফতানি মূল্য গত সপ্তাহে কিছুটা কমেছে। এ সময় ভিয়েতনামে স্থিতিশীল ছিল খাদ্যশস্যটির দাম। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, বাজারে চাহিদা কম এবং ক্রয় কার্যক্রম সীমিত থাকায় এশিয়ার চালের বাজারে এমন প্রবণতা দেখা গেছে। খবর বিজনেস রেকর্ডার। ভারতে ৫ শতাংশ খুদযুক্ত সেদ্ধ চালের দাম গত সপ্তাহে ছিল টনপ্রতি ৩৫৩-৩৫৮ ডলার। এটি আগের সপ্তাহের টনে ৩৫৫-৩৬০ ডলারের তুলনায় কম। ভারতে গত সপ্তাহে একই মানের আতপ চালের দাম ছিল টনপ্রতি ৩৫০-৩৫৪ ডলার।
ভোমরা স্থলবন্দর দিয়ে কমেছে মসুর ডাল আমদানি
Bonik Barta
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে চলতি অর্থবছরের (২০২৫-২৬) প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) মসুর ডাল আমদানি কমেছে। ব্যবসায়ী ও আমদানিকারকরা জানিয়েছেন, ভারত থেকে সরবরাহ কমে যাওয়ার পাশাপাশি দাম বৃদ্ধি পণ্যটির আমদানি কমার পেছনে ভূমিকা রেখেছে। ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা থেকে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-ডিসেম্বর পর্যন্ত ভোমরা স্থলবন্দর দিয়ে মসুর ডাল আমদানি হয়েছে ৬২২ টন। যার মূল্য ছিল ১০ কোটি ১১ লাখ টাকা। চলতি বছরের একই সময় স্থলবন্দরটি দিয়ে মসুর ডাল আমদানি কমে ১০১ টনে নেমে এসেছে। এ সময় আমদানীকৃত পণ্যটির দাম ছিল ১ কোটি ৭১ লাখ টাকা। এ হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে ভোমরা স্থলবন্দর দিয়ে মসুর ডাল আমদানি কমেছে ৫২১ টন।
মুনাফা থেকে লোকসানে ফরচুন সুজ
Bonik Barta
তালিকাভুক্ত ফরচুন সুজ লিমিটেড চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) মুনাফা থেকে লোকসানে গেছে। আলোচ্য প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে ফরচুন সুজের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩১ পয়সা। আগের হিসাব বছরের একই প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১১ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৩৯ পয়সায়। সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে শুধু সাধারণ বিনিয়োগকারীদের জন্য দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে ফরচুন সুজের ইপিএস হয়েছে ১১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫০ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৪ টাকা ৭০ পয়সায়।
Textile yarn bond curbs spark industry divide
The Financial Express
The Ministry of Commerce has recommended excluding imports of 10-30-count yarn from the duty-free bonded warehouse facility, citing the need to shield Bangladesh's local spinning industry from mounting pressure caused by low-priced imports. The proposal has triggered sharp reactions from garment exporters, who fear the move could raise production costs and undermine the competitiveness of the country's apparel sector. The ministry argues that continued duty-free imports threaten the survival of domestic yarn producers. However, leading apparel bodies warn that restricting access to bonded facilities could disrupt supply chains, lengthen lead times and worsen the challenges facing exporters amid weak global demand.
Trade an hour ago Grameenphone CEO Azman says foreign investors’ interest in Bangladesh is declining due to tax burden and long-standing financial disputes
The Financial Express
Grameenphone CEO Yasir Azman has said foreign investors are losing interest in Bangladesh as a telecom sector investment destination due to the “tax burden and long-standing financial disputes.”He said the negative sentiment is affecting not only the telecom sector but also other sectors, reports bdnews24.com.
Speaking to several media outlets on Jan 6, Yasir said: “Foreign investors are losing their investment appetite in Bangladesh. This is our biggest cause for concern.”“I am not saying this only from Grameenphone’s perspective. As the president of AMTOB (Association of Mobile Telecom Operators of Bangladesh), I am witnessing the same concern among other operators as well,” he said.
Weighing downside risks, upside benefits of BKB-RAKUB merger
The Financial Express
A government move for the merger of Rajshahi Krishi Unnayan Bank (RAKUB) with Bangladesh Krishi Bank (BKB) stokes fear it could weaken region-specific farm financing and create new operational challenges instead problem solving.Import financing solutionsThe banking regulator, on the other hand, has listed upside gains of the coupling, including enhanced farmers' access to banking services like credit, savings, and remittance, particularly in rural and far-flung areas of Bangladesh. Managing Director of BKB Sanchia Binte Ali has sought the finance ministry's approval to submit a merger proposal to the central bank, officials said. While the Financial Institutions Division (FID) review is underway, analysts point out that stakeholder consultations -- particularly with farmers' groups and employee representatives -- appear limited.
Taka weakens 1.9pc against USD in November
The Financial Express
The Taka weakened by nearly 2.0 per cent year on year in November 2025, reflecting higher import demand and a gradual adjustment of the exchange rate, according to the Bangladesh Bank data.The central bank said the local currency depreciated 1.9 per cent against the US dollar in November compared with the same month a year earlier.However, between September 2025 and January 15, 2026, the Taka lost a further 0.44 per cent.As of January 15, 2026, the nominal exchange rate stood at Tk 122.31 per dollar.People familiar with developments at the central bank said the pace of depreciation remained modest compared with regional peers.India's rupee, for example, weakened by about 5.0 per cent over a similar period, they mentioned.
লাভেলোর নিট মুনাফা বেড়েছে ৬২ শতাংশ
Bonik Barta
তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) কর-পরবর্তী নিট মুনাফা বেড়েছে ৬১ দশমিক ৯০ শতাংশ। কোম্পানিটি জানিয়েছে, বিক্রি ২৯ শতাংশ বেড়ে যাওয়ায় আলোচ্য সময়ে নিট মুনাফা বেড়েছে। কোম্পানিটির এক মূল্যসংবেদনশীল তথ্যের মাধ্যমে বিষয়টি জানা গেছে। তথ্যানুসারে, চলতি হিসাব বছরের প্রথমার্ধে লাভেলো আইসক্রিমের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২০ কোটি ৯৩ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১২ কোটি ৯৩ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১৩ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৩৮ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৫২ পয়সায়।
ডিসেম্বরে চীনের ইস্পাত রফতানি বেড়েছে
Bonik Barta
চীনের ইস্পাত রফতানি ডিসেম্বরে উল্লেখযোগ্য মাত্রায় বেড়েছে। দেশটির জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের দেয়া তথ্যানুযায়ী, এ সময় চীন মোট ১ কোটি ১৩ লাখ টন ইস্পাত রফতানি করেছে। খবর রয়টার্স। বিশ্বের শীর্ষ ইস্পাত উৎপাদনকারী দেশটি ২০২৬ সালে রফতানি নিয়ন্ত্রণের জন্য লাইসেন্স সিস্টেম চালু করতে যাচ্ছে। বিশ্লেষকদের মতে, নতুন লাইসেন্স শর্ত রফতানিকে প্রভাবিত করতে পারে—এমন আশঙ্কায় কিছু রফতানিকারক জানুয়ারির আগে সরবরাহ বাড়িয়েছেন। চীনের একটি রাষ্ট্রায়ত্ত গবেষণা সংস্থার পূর্বাভাস অনুযায়ী, চীনে এ বছর ইস্পাতের চাহিদা ১ শতাংশ কমতে পারে। ২০২৫ সালে চাহিদা কমার হার ছিল ৫ দশমিক ৪ শতাংশ। জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস আরো জানায়, ২০২৫ সালে চীনের মোট ইস্পাত রফতানির পরিমাণ ছিল ১১ কোটি ৯০ লাখ ২০ হাজার টন, যা আগের বছরের তুলনায় ৭ দশমিক ৫ শতাংশ বেশি।
এশিয়ায় মিশ্র প্রবণতায় স্বর্ণের বাজার
Bonik Barta
রেকর্ড দাম সত্ত্বেও ভারতে খুচরায় স্বর্ণের চাহিদা গত সপ্তাহে স্থিতিশীল ছিল। একই সময় চীনে চান্দ্র নববর্ষের আগাম চাহিদা বজায় থাকায় সংযোজিত মূল্যে স্বর্ণ বেচাকেনা হয়েছে। খবর রয়টার্স। ভারতের ডিলাররা গত সপ্তাহে অভ্যন্তরীণ দামের তুলনায় আউন্সপ্রতি সর্বোচ্চ ১২ ডলার ছাড়ে স্বর্ণ বেচাকেনা করেছেন। এটি আগের সপ্তাহের সর্বোচ্চ ৬ ডলারের প্রিমিয়ামের তুলনায় কম। উল্লেখ্য, এতে ৬ শতাংশ আমদানি শুল্ক ও ৩ শতাংশ বিক্রয় কর অন্তর্ভুক্ত আছে। গত শুক্রবার ভারতে প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম ছিল প্রায় ১ লাখ ৪২ হাজার ৮০০ রুপি (১ হাজার ৫৭৫ ডলার ১০ সেন্ট)। গুজরাটের অ্যাম্রাপালি গ্রুপের সিইও চিরাগ ঠাক্কার বলেন, ‘স্বর্ণের দাম ধারাবাহিকভাবে বাড়ছে। তাই চাহিদা প্রায় নেই বললেই চলে।’
সমুদ্রপথে রাশিয়ার শস্য রফতানি বেড়েছে ৪.৪%
Bonik Barta
ইউনিয়ন প্যাসিফিক ও নরফোক সাউদার্ন একীভূতকরণের আবেদন অসম্পূর্ণ
Bonik Barta
যুক্তরাষ্ট্রের দুই বৃহৎ রেল পরিবহন কোম্পানি ইউনিয়ন প্যাসিফিক ও নরফোক সাউদার্নের ৮ হাজার ৫০০ কোটি ডলারের প্রস্তাবিত একীভূতকরণ প্রক্রিয়াটি বর্তমানে বাধার মুখে পড়েছে। প্রয়োজনীয় তথ্যের ঘাটতি থাকায় মার্কিন রেল নিয়ন্ত্রক সংস্থা সারফেস ট্রান্সপোর্টেশন বোর্ড (এসটিবি) একীভূতকরণের আবেদনটি সংশোধনের জন্য ফেরত পাঠিয়েছে। সংস্থাটি জানিয়েছে, গত ডিসেম্বরে জমা দেয়া আবেদনে বাজার অংশীদারত্বের প্রক্ষেপণ এবং প্রতিযোগিতার ওপর প্রভাবসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের অভাব রয়েছে। খবর রয়টার্স। রেল খাতের দুই কোম্পানি একীভূতকরণের বিষয়ে গত শুক্রবার পর্যবেক্ষণ জানিয়েছে এসটিবি। এতে বলা হয়েছে, ২০০১ সালে গৃহীত কঠোর নীতিমালার অধীনে প্রথমবারের মতো কোনো বড় রেল একীভূতকরণের আবেদন পর্যালোচনা করা হচ্ছে।
বেল্ট অ্যান্ড রোড প্রকল্পে চীনের বিনিয়োগ বেড়েছে ৭৫%
Bonik Barta
২০২৫ সালে চীনের বৈদেশিক অবকাঠামো অর্থায়ন প্রকল্প বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে (বিআরআই) আগের বছরের তুলনায় বিনিয়োগ বেড়েছে ৭৫ শতাংশ। বিনিয়োগের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে রেকর্ড ২১ হাজার ৩৫০ কোটি ডলারে। বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাবের দোদুল্যমানতাকে কাজে লাগিয়ে উন্নয়নশীল দেশগুলোয় বিপুল পরিমাণে বিনিয়োগ করছে চীন। মূলত বৈশ্বিক সরবরাহ চেইনের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেই এ কৌশল নিয়েছে বেইজিং। খবর এফটি। অস্ট্রেলিয়ার গ্রিফিথ ইউনিভার্সিটি ও সাংহাইয়ের গ্রিন ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের গবেষণা প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের বিনিয়োগে প্রাধান্য পেয়েছে গ্যাস মেগাপ্রজেক্ট ও পরিবেশবান্ধব জ্বালানি খাত। ২০২৪ সালে ১২ হাজার ২৬০ কোটি ডলার সমমূল্যের ২৯৩টি চুক্তি স্বাক্ষর করেছিল চীন। তবে এক বছরের ব্যবধানে ২০২৫ সালে চুক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫০-এ।
২০২৫-২৬ বিপণন বর্ষে বিশ্বব্যাপী বাড়তে পারে গমের সমাপনী মজুদ
Bonik Barta
২০২৫-২৬ বিপণন বর্ষে (জুন-মে) বিশ্বব্যাপী গমের সমাপনী মজুদ বাড়ার পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ)। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, আর্জেন্টিনা ও রাশিয়ায় উৎপাদন বৃদ্ধির সম্ভাবনার কারণে আগে দেয়া প্রাক্কলন সংশোধন করা হয়েছে। এছাড়া চলতি বিপণন বর্ষে গমের সমাপনী মজুদ বাড়লে ফিউচার মার্কেটে খাদ্যশস্যটির দাম কমে আসতে পারে। খবর ওয়ার্ল্ড গ্রেইন ডটকম ও রুরাল ভয়েস। ইউএসডিএর ওয়ার্ল্ড এগ্রিকালচারাল সাপ্লাই অ্যান্ড ডিমান্ড এস্টিমেটস (ডব্লিউএএসডিই) শীর্ষক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-২৬ বিপণন বর্ষে বিশ্বব্যাপী গমের সমাপনী মজুদ পৌঁছতে পারে ২৭ কোটি ৮৩ লাখ টনে। এটি আগে দেয়া পূর্বাভাসের তুলনায় ৩৪ লাখ টন বেশি।
T-bill yields mixed as banks turn cautious
The Financial Express
The yields on treasury bills (T-bills) showed a mixed trend on Sunday as banks opted to place their excess liquidity in shorter-tenure securities rather than longer-dated ones, amid uncertainty ahead of the national polls.According to auction results, the cut-off yield, generally regarded as the interest rate, on the 91-day T-bills fell marginally to 10.11 per cent from 10.14 per cent at the previous auction.In contrast, yields on longer-tenure T-bills moved up.The cut-off yield on the 182-day T-bills rose to 10.45 per cent from 10.25 per cent, while the yield on the 364-day T-bills increased to 10.39 per cent from 10.34 per cent earlier.