20-Jan-2026

Wednesday 21 January 2026

22-Jan-2026

মাখোঁ শত্রুতামূলক আচরণ করলে ফরাসি শ্যাম্পেন-ওয়াইনে ২০০ শতাংশ শুল্ক: ট্রাম্প

Bonik Barta

ট্রাম্প বলেন, ‘সে কি এমনটা বলেছে? আচ্ছা, কেউ তো ওকে চায়ও না, কারণ সে খুব শিগগিরই ক্ষমতা থেকে চলে যাবে। তবুও যদি সে শত্রুতামূলক আচরণ করে তাহলে আমি তার ওয়াইন ও শ্যাম্পেনের ওপর ২০০ শতাংশ শুল্ক বসাব।’ গাজা উপত্যকা পুনর্গঠনে গঠিত ‘বোর্ড অফ পিস’—এ যোগ দিতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁকে চাপ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফরাসি প্রেসিডেন্টকে কড়া ভাষায় আক্রমণ করে দেশটির ওয়াইন ও শ্যাম্পেনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকিও দিয়েছেন তিনি। খবর রয়টার্স মঙ্গলবার (২০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের মিয়ামিতে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, মাখোঁর আন্তর্জাতিক প্রভাব প্রায় শেষের পথে। খুব শিগগিরই তিনি ক্ষমতা থেকে সরে যাবেন।

ওমানের অর্থনীতিতে ২ শতাংশ প্রবৃদ্ধি

Bonik Barta

২০২৫ পঞ্জিকাবর্ষের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ওমানের অর্থনীতি ২ শতাংশ প্রবৃদ্ধির দেখা পেয়েছে। মূলত জ্বালানি তেল-বহির্ভূত খাতের স্থিতিশীল প্রবৃদ্ধির ওপর ভর করে দেশটির অর্থনীতিতে এ সম্প্রসারণ হয়েছে। এ সময় আমানতের তুলনায় ব্যাংক ঋণের প্রবাহ দ্রুত বেড়েছে। খবর আরব নিউজ। ওমানের ন্যাশনাল সেন্টার ফর স্ট্যাটিস্টিকস অ্যান্ড ইনফরমেশনের (এনসিএসআই) প্রাথমিক তথ্য অনুযায়ী, গত বছরের তৃতীয় প্রান্তিকে স্থির মূল্যে দেশটির মোট জিডিপি দাঁড়িয়েছে ৯৯১ কোটি ওমানি রিয়ালে (২ হাজার ৬০০ কোটি ডলার), যা আগের বছরের একই সময় ছিল ৯৭১ কোটি রিয়াল। ওমান নিউজ এজেন্সির (ওএনএ) প্রতিবেদন অনুসারে, এ প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি ছিল জ্বালানি তেল-বহির্ভূত খাত। এ খাতে মূল্য সংযোজন ২ শতাংশ বেড়ে ৭৩০ কোটি রিয়াল ছাড়িয়েছে।

একদিন বয়সী বাচ্চা আমদানিতে নিষেধাজ্ঞার প্রস্তাব, দুর্যোগকালে সংকটের আশঙ্কা খামারিদের

Bonik Barta

একদিন বয়সী মুরগির বাচ্চা উৎপাদনে দেশ এখনো স্বয়ংসম্পূর্ণ নয়। ফলে চাহিদার ১০-১৫ শতাংশ আমদানি করতে হয়। এমন প্রেক্ষাপটে সম্প্রতি জাতীয় পোলট্রি উন্নয়ন নীতিমালা ২০২৬-এর চূড়ান্ত খসড়া প্রকাশ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এতে বাণিজ্যিক পোলট্রি পালনের জন্য একদিন বয়সী মুরগির বাচ্চা আমদানি নিষিদ্ধের প্রস্তাব করা হয়েছে। এতেই আপত্তি জানিয়েছেন খামারিরা। যদিও দেশে সংকট দেখা দিলে আমদানি করা যাবে বলেও খসড়া নীতিমালায় উল্লেখ করা হয়েছে। নিষিদ্ধের বিষয়ে খামারিরা বলছেন, আমদানির বিষয়টি উন্মুক্ত রাখা প্রয়োজন। অন্যথায় দুর্যোগকালে পোলট্রি বাচ্চার বাজারে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর মতো ঘটনা ঘটতে পারে। ফলে প্রান্তিক খামারিদের উৎপাদন ব্যয় বেড়ে যাবে। যার প্রভাবে মাংস ও ডিমের বাজার অস্থিতিশীল হয়ে পড়বে।

সংকটে থাইল্যান্ডের পর্যটন খাত

Bonik Barta

থাইল্যান্ডের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি পর্যটন খাত বড় ধরনের সংকটের মুখে পড়েছে। চার বছর পর প্রথমবারের মতো দেশটিতে বিদেশী পর্যটক আসার হার কমেছে। বিশেষ করে চীনা পর্যটকদের সংখ্যা ৩০ শতাংশ কমায় এ সংকট আরো বেড়েছে। দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে উদ্বেগ ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সীমান্ত সংঘাতকে এর প্রধান কারণ হিসেবে দেখছেন খাতসংশ্লিষ্টরা। খবর নিক্কেই এশিয়া। থাইল্যান্ডের পর্যটন ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী, গত বছর দেশটিতে বিদেশী পর্যটকের সংখ্যা ৭ দশমিক ২ শতাংশ কমে ৩ কোটি ২৯ লাখ ৭০ হাজারে দাঁড়িয়েছে। ২০২১ সালের পর এই প্রথম পর্যটকের সংখ্যায় এমন পতন ঘটল। এ সংখ্যা ২০১৯ সালের রেকর্ড পর্যায়ের তুলনায় ২০ শতাংশ কম।

সরকারি চাকরিজীবীদের গড় বেতন ১০৫% বৃদ্ধির সুপারিশ থাকছে পে কমিশনের প্রতিবেদনে

The Business Standard

সরকারি চাকরিজীবীদের গড় বেতন ১০৫ শতাংশ বাড়ানোর সুপারিশ করে সরকার গঠিত জাতীয় বেতন কমিশন আজ বুধবার (২১ জানুয়ারি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেবে। প্রতিবেদনে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের বেতন–ভাতা ১৪০ শতাংশ বাড়িয়ে বর্তমান ১৮ হাজার টাকা থেকে ৪২ হাজার টাকা করার প্রস্তাব থাকতে পারে। একই সঙ্গে ১ নম্বর গ্রেডের কর্মকর্তাদের বেতন ৮০ শতাংশ বাড়িয়ে ৭৮ হাজার টাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকা করার সুপারিশ করা হতে পারে। কমিশনের একজন সদস্য মঙ্গলবার নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে টিবিএসকে বলেন, কমিশনের সর্বশেষ বৈঠকে সরকারি চাকরিজীবীদের গড় বেতন ১০৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে ২০তম গ্রেডভুক্তদের বেতন ১৪০ শতাংশ এবং ১ম গ্রেডের কর্মকর্তাদের বেতন ৮০ শতাংশ বাড়ানোর সুপারিশ থাকবে। কমিশনের প্রস্তাব অনুযায়ী, শিক্ষক, গবেষক, চিকিৎসক, বিজ্ঞানী ও প্রকৌশলীরা বিশেষ ভাতা পাবেন। একই গ্রেডভুক্ত কর্মকর্তাদের মূল বেতন সমান হলেও তাদের জন্য কিছু বিশেষ ভাতার সুপারিশ করা হচ্ছে। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানিয়েছেন, আজ বুধবার বিকেল পাঁচটায় সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতন ও ভাতার সুপারিশসংবলিত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হবে।

দুই ব্যাংক থেকে আরো সাড়ে ৪ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

Bonik Barta

চলতি জানুয়ারির প্রথম ১৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২১২ কোটি ৩০ লাখ ডলার। গত বছরের একই সময়ে এসেছিল ১৩৬ কোটি ১০ লাখ ডলার। এ পরিস্থিতিতে ব্যাংকগুলোয় ডলারের উদ্বৃত্ত দেখা দিয়েছে। দাম ধরে রাখতে আবারো ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক। দেশের দুটি ব্যাংক থেকে গতকাল সাড়ে ৪ কোটি ডলার কেনা হয়েছে বলে নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। জানা গেছে, মুদ্রাবাজারের বিনিময় হার বাজারভিত্তিক করার পর দর নিয়ন্ত্রণে রাখতে চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১৩ জুলাই ব্যাংকগুলোর কাছ থেকে নিলামের মাধ্যমে ডলার কেনা শুরু করে বাংলাদেশ ব্যাংক। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বেড়ে যাওয়ায় বাজার স্থিতিশীল রাখতে অর্থাৎ ডলারের দর যাতে কমে না যায়, সেজন্য বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে তা কেনা হচ্ছে।

অর্থবছরের প্রথমার্ধে রাজস্ব আদায় ১৪% বাড়লেও লক্ষ্যমাত্রা থেকে ঘাটতি ৬৯ হাজার কোটি টাকা

The Business Standard

চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে—জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত—জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায় আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৪ শতাংশ বেড়েছে। তবে আদায় বাড়লেও লক্ষ্যমাত্রার তুলনায় ঘাটতি হয়েছে ৬৮ হাজার ৯৯৫ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে এই ঘাটতির পরিমাণ ছিল ৫৭ হাজার ৮৯১ কোটি টাকা। এনবিআর কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, চলতি অর্থবছরে উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নির্ধারণই এই বড় ঘাটতির অন্যতম কারণ। পাশাপাশি অর্থনীতিতে প্রত্যাশিত গতি না থাকা এবং মাঠপর্যায়ে ফাঁকি ঠেকিয়ে রাজস্ব আদায়ে কর্মকর্তাদের পর্যাপ্ত উদ্যমের অভাবও ঘাটতির পেছনে ভূমিকা রেখেছে। এনবিআরের হালনাগাদ তথ্য অনুযায়ী, গত ডিসেম্বর মাসে রাজস্ব আদায় আগের অর্থবছরের একই সময়ের তুলনায় সামান্য বেশি, অর্থাৎ ১০ শতাংশের কিছু বেশি বেড়েছে। এর আগের মাসগুলোতে প্রবৃদ্ধির হার তুলনামূলক বেশি ছিল। ডিসেম্বর মাসেই লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব আদায়ে ঘাটতি ছিল ১২ হাজার ৫৩৬ কোটি টাকা।

জাহাজ নির্মাণ শিল্পের জন্য আবারও ঋণ পুনঃতফসিল সুবিধা চালু করল বাংলাদেশ ব্যাংক

The Financial Express

বাংলাদেশ ব্যাংক জাহাজ নির্মাণ শিল্পের জন্য বিশেষ ঋণ পুনঃতফসিল সুবিধা পুনর্বহাল করেছে। এর ফলে খেলাপি ঋণগ্রহীতারা তিন শতাংশ ডাউন পেমেন্টের মাধ্যমে তাদের ঋণ নিয়মিত করতে পারবেন। এই সুবিধা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত। কেন্দ্রীয় ব্যাংক ২০ জানুয়ারি এ বিষয়ে একটি সার্কুলার জারি করে সব বাণিজ্যিক ব্যাংককে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্তটি বাস্তবায়নের নির্দেশ দিয়েছে। এর আগে এই বিশেষ সুবিধাটির মেয়াদ শেষ হয়েছিল ২০২৩ সালের ৩১ ডিসেম্বর, ফলে এতদিন খাতটি নির্দিষ্ট কোনো পুনঃতফসিল সুযোগ থেকে বঞ্চিত ছিল। বাংলাদেশ ব্যাংক জাহাজ নির্মাণ খাতে ঋণ পুনঃতফসিলের সুযোগ আবার চালু করার পাশাপাশি ডাউন পেমেন্টের হার ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে দুই দশমিক পাঁচ শতাংশ থেকে তিন শতাংশ করেছে। সার্কুলারে বলা হয়েছে, দীর্ঘস্থায়ী ভূরাজনৈতিক উত্তেজনা, ইউরোপে সামরিক অস্থিতিশীলতা, সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন এবং বৈশ্বিক অর্থনীতির মন্দার কারণে রপ্তানিমুখী ও দেশীয় উভয় ধরনের জাহাজ নির্মাণ প্রতিষ্ঠানের নগদ প্রবাহে নেতিবাচক প্রভাব পড়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‘Ghostly’ sugar price proposal: Industries ministry seeks Tk 2,512 per kg!

The Financial Express

The Ministry of Industries has drawn criticism for extreme irresponsibility and incompetence in fixing the price of government sugar. According to sources, an unrealistic and 'ghostly' proposal was sent to the Trading Corporation of Bangladesh (TCB), setting the per-kg price of sugar produced by state-owned mills at Tk 2,512.563. Instead of ensuring essential commodities remain affordable, the proposal has triggered ridicule and astonishment even within the administration.

যুক্তরাজ্যে কমছে কর্মসংস্থান, ৫ বছরে সর্বনিম্ন মজুরি বৃদ্ধি

Bonik Barta

যুক্তরাজ্যের শ্রমবাজারে বড় ধরনের মন্দার আভাস পাওয়া যাচ্ছে। সম্প্রতি প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী, দেশটিতে কর্মসংস্থান উল্লেখযোগ্য হারে কমেছে এবং মজুরি বৃদ্ধির গতি কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। খবর দ্য গার্ডিয়ান। অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস (ওএনএস) জানিয়েছে, গত ডিসেম্বরে দেশটিতে বেতনভুক্ত কর্মীর সংখ্যা আগের মাসের তুলনায় ৪৩ হাজার কমেছে। ২০২০ সালে করোনা মহামারীর পর এক মাসে এটিই সবচেয়ে বড় পতন। কর্মসংস্থানের এ নিম্নমুখী প্রবণতা ব্রিটিশ অর্থনীতির জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

২০২৬ সালে বিশ্ব অর্থনীতিতে প্রবৃদ্ধি হবে ৩.৩%

Bonik Barta

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর বাণিজ্য নীতির নেতিবাচক প্রভাব সত্ত্বেও বিশ্ব অর্থনীতি চলতি বছর প্রত্যাশার চেয়েও বেশি শক্তিশালী অবস্থানে থাকবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সোমবার প্রকাশিত সর্বশেষ ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে বৈশ্বিক জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৩ দশমিক ৩ শতাংশ। বিশেষ করে উত্তর আমেরিকা ও এশিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বড় ধরনের বিনিয়োগ এ প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে। গত অক্টোবরে দেয়া প্রাক্কলনের তুলনায় এবারের পূর্বাভাসে চলতি বছর বৈশ্বিক জিডিপির সম্ভাব্য হার দশমিক ২ শতাংশীয় পয়েন্ট বাড়িয়েছে আইএমএফ। খবর এপি ও রয়টার্স।

ভোগ বৃদ্ধির মাধ্যমে অর্থনীতিতে স্থিতিশীলতা আনার লক্ষ্য চীনের

Bonik Barta

চীনের অভ্যন্তরীণ বাজারে দীর্ঘদিনের অস্থিতিশীলতা কাটাতে এবার বড় ধরনের কৌশলগত পরিবর্তনের পথে হাঁটছে বেইজিং। আগামী পাঁচ বছরের (২০২৬-২০৩০ সাল) জন্য স্থানীয় ভোগ বাড়াতে একগুচ্ছ নতুন নীতিমালা গ্রহণের পরিকল্পনা করছে দেশটির সরকার। মূলত সেবা খাতকে কেন্দ্র করে এ পরিকল্পনা সাজিয়েছে চীন। এর প্রধান উদ্দেশ্য হলো দেশটিতে সরবরাহ ও চাহিদার মধ্যে বিদ্যমান ভারসাম্যহীনতাকে দূর করা। দেশটির ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশনের (এনডিআরসি) একজন জ্যেষ্ঠ কর্মকর্তা গতকাল এ পরিকল্পনার কথা জানান। খবর রয়টার্স। চীনের নীতিনির্ধারকরা আগামী পাঁচ বছরে দেশটির অর্থনীতিতে ব্যক্তিগত ও পারিবারিক ব্যয়ের হিস্যা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর অঙ্গীকার করেছেন। তবে অর্থনীতিবিদদের মতে, এ লক্ষ্য পূরণ করা বেশ কঠিন হবে। কারণ মৌলিক কাঠামোগত পরিবর্তন এবং সরাসরি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বাড়ানোর পদক্ষেপ ছাড়া এ পরিকল্পনায় সফল হওয়া কঠিন।

অটোমোটিভ শিল্পের ভবিষ্যৎ নিয়ে বিডার সঙ্গে বৈঠক করেছে টয়োটা বাংলাদেশ

Bonik Barta

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে বাংলাদেশে অটোমোটিভ শিল্পের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছে টয়োটা বাংলাদেশ লিমিটেডের (টিবিএল) ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। সম্প্রতি আয়োজিত এ বৈঠকে উভয় পক্ষই দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি, টেকসই মোটরগাড়ির ভবিষ্যৎ ও ব্যবসায়িক পরিবেশের উন্নতির ওপর জোর দিয়ে এ খাতের সামগ্রিক উন্নয়নের বিষয়ে মতবিনিময় করে। এ সময় টিবিএল কর্তৃপক্ষ উদ্ভাবন, দক্ষতা ও দায়িত্বশীল ব্যবসায়িক অনুশীলনের মাধ্যমে বাংলাদেশের বিকশিত গতিশীলতায় অবদান রাখার প্রতিশ্রুতি তুলে ধরে.

আউন্সপ্রতি ৪৭০০ ডলার ছাড়িয়ে গেছে স্বর্ণের দাম

Bonik Barta

ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাবে বিশ্ববাজারে গতকাল প্রথমবারের মতো আউন্সপ্রতি ৪ হাজার ৭০০ ডলার ছাড়িয়েছে স্বর্ণের দাম। স্পট মার্কেটে মূল্যবান ধাতুটি বেচাকেনা হয়েছে আউন্সপ্রতি ৪ হাজার ৭২৭ ডলার ৯৯ সেন্টে, যা আগের দিনের তুলনায় ১ দশমিক ৩ শতাংশ বেশি। এছাড়া এদিন কেনাবেচার এক পর্যায়ে স্বর্ণের বাজারদর রেকর্ড ৪ হাজার ৭৩১ ডলার ৩৪ সেন্টে পৌঁছে যায়। খবর রয়টার্স। যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে ফেব্রুয়ারিতে সরবরাহ চুক্তিতে গতকাল প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ৪ হাজার ৭৩৪ ডলার ১০ সেন্ট, যা আগের দিনের তুলনায় ৩ শতাংশ বেশি।

ফলন বৃদ্ধিতে আধুনিক চাষাবাদের দিকে যেতে হবে

Bonik Barta

দেশের মানুষের প্রধান খাদ্যশস্য চাল। মোট আবাদি জমির বড় অংশে ধান উৎপাদন হয়। যদিও ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদার বিপরীতে ধানের উৎপাদন যথেষ্ট নয়। যে কারণে প্রতি বছর বিপুল পরিমাণ ধান আমদানি করে বাড়তি চাহিদা মেটাতে হয়। এ পরিস্থিতি এড়ানো যেত, যদি দেশের জমিতে হেক্টরপ্রতি ধানের ফলন কাঙ্ক্ষিত পরিমাণে বাড়ানো সম্ভব হতো। পৃথিবীর অনেক দেশের ভূপ্রকৃতি বাংলাদেশের তুলনায় কৃষিকাজের জন্য কম উপযোগী। কিন্তু এর পরও এসব দেশ ধানসহ বিভিন্ন কৃষিপণ্য উৎপাদনে এগিয়ে গেছে। এক্ষেত্রে সহায়ক হয়েছে কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, প্রিসিশন ফার্মিং, হাই-টেক গ্রিনহাউজ কৃষি ইত্যাদি পদ্ধতিগত কৌশল অবলম্বন। এসব উপায়ে দেশগুলো হেক্টরপ্রতি কৃষির উৎপাদন বাড়িয়েছে। বিশেষত অস্ট্রেলিয়া, মরক্কো, ব্রাজিল, মিসর ও চীনের মতো বহু দেশে হেক্টরপ্রতি ধান উৎপাদন বেড়েছে। কিন্তু বাংলাদেশ এখনো এক্ষেত্রে পিছিয়ে রয়েছে। হেক্টরপ্রতি উৎপাদন বাড়াতে হলে বাংলাদেশকেও যে আধুনিক চাষাবাদের পথে অগ্রসর হতে হবে, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। শুধু তা-ই নয়, বর্তমানে কৃষি খাতে যে ধরনের চ্যালেঞ্জ রয়েছে, সেগুলো সমাধানেরও অন্যতম পথ হতে পারে কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি।

Onus of pay-hike burden left to oncoming govt

The Financial Express

An additional Tk 800 billion may be needed in fully implementing the proposed new pay scale for public employees, officials say as the Pay Commission is set to submit its report today. Finance Adviser Dr Salehuddin Ahmed explains the modus operandi of executing the pay scale with salary hikes, leaving the onus of bearing the financial burden to his upcoming successor. Whatever financial burden is created to the exchequer due to pay hike of public servants, the next government will have to bear the brunt, the custodian of the exchequer under the post-uprising government told reporters Tuesday. He made the comment when his attention was drawn about the possible burden the new pay hike will create and how the new government will manage it.

পূবালী ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড উত্তোলন করেছে ইউসিবি ইনভেস্টমেন্ট

Bonik Barta

পূবালী ব্যাংক পিএলসির ৫০০ কোটি টাকার পঞ্চম সাব-অর্ডিনেটেড বন্ডের অর্থ উত্তোলন সম্পন্ন করেছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড। এ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় পূবালী ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ আলী এবং ইউসিবি ইনভেস্টমেন্টের এমডি ও সিইও তানজীম আলমগীরসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বন্ডটির আয়োজক হিসেবে দায়িত্ব পালন করেছে ইউসিবি ইনভেস্টমেন্ট। এ থেকে প্রাপ্ত অর্থ পূবালী ব্যাংকের টায়ার-টু মূলধন ভিত্তি শক্তিশালী করতে সহায়তা করবে, যা ব্যাংকটির ঋণ কার্যক্রম সম্প্রসারণে অবদান রাখবে।

ACI's growth paradox: A profitable parent, bleeding subsidiaries

The Financial Express

ACI has continued expanding into new territories despite its already launched subsidiaries and associate companies weighing heavily on its business and pushing it into the red. In FY25, ACI's standalone profit stood at about Tk 3.99 billion, up 19 per cent from the previous year. However, the company's consolidated income turned negative, posting a loss of Tk 650 million during the year. Losses were even higher in the previous year, amounting to Tk 1.39 billion, indicating that the profits of the parent company were eroded by losses incurred by its subsidiaries. Despite suffering consolidated losses for three consecutive years, ACI's board of directors approved the incorporation of two more subsidiaries-ACI Semiconductor and ACI Properties. Over the past 30 years, the conglomerate has formed 18 subsidiaries, four joint venture companies, and one associate entity. Most of these businesses have been bleeding for years.

Govt approves administrative restructuring at NICAR meet

The Financial Express

The interim government on Tuesday approved some administrative-restructuring decisions with a view to improving "transparency, efficiency and accountability" across key state institutions. At a meeting of the National Implementation Committee on Administrative Reorganisation (NICAR) at the state guesthouse Jamuna, with Chief Adviser Professor Muhammad Yunus presiding, the government gave final approval for the structural separation of the National Board of Revenue (NBR) -- a major revenue-administration reform that had initially triggered an unprecedented 'pen-down' by a section of the staff.The recast formally divides the powerful tax authority into two distinct entities: Revenue Policy Division and Revenue Management Division.

দেশে ১০–১৫টি ব্যাংকই যথেষ্ট, রাষ্ট্রায়ত্ত ব্যাংক কমিয়ে ২টি রাখার পরিকল্পনা: গভর্নর

The Business Standard

দেশে ১০–১৫টি ব্যাংকই যথেষ্ট, রাষ্ট্রায়ত্ত ব্যাংক কমিয়ে ২টি রাখার পরিকল্পনা: গভর্নর বলেন, “দেশে বর্তমানে ৬১টি ব্যাংক রয়েছে, যা প্রয়োজনের তুলনায় অনেক বেশি। বাস্তবতা বিবেচনায় বাংলাদেশে ১০ থেকে ১৫টি ব্যাংকই যথেষ্ট। ব্যাংকের সংখ্যা কমানো গেলে সুশাসন নিশ্চিত করা সহজ হবে।”বাস্তবতা বিবেচনায় বাংলাদেশে ১০ থেকে ১৫টি ব্যাংকই যথেষ্ট বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। একইসঙ্গে সরকারের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সংখ্যা কমিয়ে ২টি রেখে, বাকিগুলো একীভূত (মার্জ) করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি।তিনি বলেন, "দেশে বর্তমানে ৬১টি ব্যাংক রয়েছে, যা প্রয়োজনের তুলনায় অনেক বেশি। বাস্তবতা বিবেচনায় বাংলাদেশে ১০ থেকে ১৫টি ব্যাংকই যথেষ্ট। ব্যাংকের সংখ্যা কমানো গেলে সুশাসন নিশ্চিত করা সহজ হবে। সরকারের পরিকল্পনা হলো, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সংখ্যা কমিয়ে ২টি রেখে বাকিগুলো একীভূত করা।"আজ বুধবার (২১ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে 'ব্যাংকিং খাত: বর্তমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ সম্ভাবনা' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গভর্নর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম।অনুষ্ঠানে দুর্বৃত্তায়ন, অনিয়ম, পরিবারতন্ত্র ও সুশাসনের অভাবে দেশের ব্যাংকিং খাত কার্যত ধ্বংস হয়ে গেছে বলে মন্তব্য করেন গভর্নর আহসান এইচ মনসুর।

Onus of pay-hike burden left to oncoming govt

The Financial Express

An additional Tk 800 billion may be needed in fully implementing the proposed new pay scale for public employees, officials say as the Pay Commission is set to submit its report today. Finance Adviser Dr Salehuddin Ahmed explains the modus operandi of executing the pay scale with salary hikes, leaving the onus of bearing the financial burden to his upcoming successor. Whatever financial burden is created to the exchequer due to pay hike of public servants, the next government will have to bear the brunt, the custodian of the exchequer under the post-uprising government told reporters Tuesday. He made the comment when his attention was drawn about the possible burden the new pay hike will create and how the new government will manage it.