মূলধনের চার গুণ পর্যন্ত ঋণ দিতে পারবে অর্থায়নকারী প্রতিষ্ঠান
Bonik Barta
পুঁজিবাজারে মার্জিন অর্থায়নের নিয়মে বড় ধরনের পরিবর্তন এনেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।মার্জিন অর্থায়নকারী প্রতিষ্ঠানগুলো এখন তাদের কোর ক্যাপিটাল বা নিট সম্পদের সর্বোচ্চ চার গুণ পর্যন্ত মার্জিন ঋণ দিতে পারবে। একই সঙ্গে কোনো একক সিকিউরিটিতে মোট বকেয়া মার্জিন অর্থায়নের সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত অর্থায়নের সুযোগ দেয়া হয়েছে। পাশাপাশি মার্জিন পাওয়ার যোগ্য শেয়ারের মূল্য-আয় অনুপাতের (পিই রেশিও) সীমা ৩০ থেকে বাড়িয়ে ৪০ করা হয়েছে।
জুলাইয়ে বৈশ্বিক পণ্য পরিবহন ব্যয় রেকর্ড উচ্চতায়
Bonik Barta
যুদ্ধ আর জলবায়ু পরিবর্তনের প্রভাব একসঙ্গে পড়েছে বৈশ্বিক নৌ-বাণিজ্যে। বিশ্বের গুরুত্বপূর্ণ কয়েকটি নৌপথে গত এক মাসে পণ্য পরিবহনের ব্যয় রেকর্ড পর্যায়ে উঠেছে। এতে পণ্যের দাম আরো বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে বিশ্বজুড়ে সরবরাহ ব্যবস্থা কতটা নাজুক, তা সামনে এসেছে আবারো। মূলত মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এবং ইউরোপ ও লাতিন আমেরিকার দীর্ঘ খরার কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এফটি।
জ্বালানি সংকট ও দুর্বল অবকাঠামোই রফতানি প্রসারে বড় বাধা
Bonik Barta
দেশের শীর্ষস্থানীয় তিন রফতানিকারকের মতে, গ্যাস-বিদ্যুতের সংকট এবং দুর্বল অবকাঠামোই এ মুহূর্তে দেশের রফতানি খাতের প্রসারে সবচেয়ে বড় বাধা। এসব চ্যালেঞ্জের সমাধান করা গেলে রফতানি বাড়বে। রাজধানীর একটি হোটেলে দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে তিন রফতানিকারক এমন অভিমত দেন। তারা হলেন প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহসান খান চৌধুরী, উর্মি গ্রুপের পরিচালক ও সিইও আসিফ আশরাফ এবং উলকাসেমির সিইও ও প্রেসিডেন্ট এনায়েতুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এইচএসবিসি বাংলাদেশের সিইও মো. মাহবুব উর রহমান। এ সময় দেশের রফতানি খাতে অবদানের স্বীকৃতি দিতে দশমবারের মতো চারটি ক্যাটাগরিতে ‘এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস–২০২৬’ শীর্ষক সম্মাননা দেয়ার ঘোষণা দেয় বহুজাতিক ব্যাংকটি।