17-Aug-2026

Tuesday 18 August 2026

19-Aug-2026

Bangladesh, Netherlands sign MoU to advance circular economy in textile sector

The Financial Express

Bangladesh and the Netherlands have signed a memorandum of understanding (MoU) to strengthen cooperation on the circular economy, with a focus on promoting sustainable production, efficient resource use and green transition in the apparel and textile sector.The agreement is expected to expand cooperation between the two countries in areas including resource efficiency across the textile value chain, waste reduction, recycling, sustainable production systems and green industrialisation.The MoU was signed at a ceremony titled “MoU Signing on Cooperation in the Field of Circular Economy” held at the Ministry of Commerce on Monday.

Tk 11,900 min wage proposed for leather, footwear workers

The Financial Express

The Minimum Wage Board has proposed a minimum monthly wage of Tk 11,900 for entry-level workers in Bangladesh's leather goods and footwear factories. The Ministry of Labour and Employment issued a gazette notification on August 14, inviting recommendations and objections, if any, from the public and industry stakeholders within 14 days of the gazette's publication. Under the proposed wage structure, an entry-level worker at Grade Six will receive Tk 11,900 a month, comprising Tk 6,000 in basic pay, house rent equivalent to 50% of the basic salary, Tk 1,000 as medical allowance, Tk 600 as transport allowance and Tk 1,300 as food allowance.

Agri credit disbursement target up 53.85pc to Tk 600b for FY'27

The Financial Express

Bangladesh Bank (BB) has set a target of disbursing agricultural and rural loans worth Tk 600 billion during the fiscal year (FY) 2026-27 with an aim to give an impetus to rural economy and farm productivity. The disbursement target is 53.85-percent higher than Tk 390 billion set for the previous fiscal. To achieve the target within the stipulated time, the central bank also instructed the commercial banks concerned to allocate at least 4.0 per cent of their total lending to the agricultural sector in place of the existing ceiling of 2.50 per cent.

NBR removes tax ambiguity for commercial solar importers

The Financial Express

NBR removes tax ambiguity for commercial solar importers. Commercial importers of solar equipment will now be entitled to concessional tax treatment similar to that available to manufacturers, following a clarification issued by the National Board of Revenue (NBR). The NBR on Monday issued an instruction to all field-level customs offices, simplifying the import procedure for solar power equipment under the tax waiver scheme to facilitate faster clearance of such goods at ports. Although the government offered tax benefits in the current fiscal year's budget to accelerate the adoption of renewable energy, businesses subsequently raised concerns over complexities in availing the concessions.

Bangladesh to receive $1.0b in soft loan

The Financial Express

Bangladesh's development pursuit may get a boost as the Islamic Development Bank (IsDB) chief will come here early next month with the confirmation offer of US$1.0-billion assistance in the first go. The Jeddah-based lender might also offer extended support to Bangladesh government from its newly introduced IsDB Concessional Fund (ICF), a new lending facility of the IsDB, said an Economic Relations Division (ERD) official on Monday. The IsDB President, Dr Muhammad Al Jasser, would arrive in Dhaka on September 2 and sit for different official programmes across on September 3, he added.

সারের খুচরা বিক্রি ও সাব-ডিলার ব্যবস্থা বাতিলে মিশ্র প্রতিক্রিয়া আন্দোলনে বিক্রেতারা

Prothom-Alo

সার বিতরণ ব্যবস্থায় শৃঙ্খলা, জবাবদিহি ও মনিটরিং বাড়াতে খুচরা বিক্রি ও সাব-ডিলার ব্যবস্থা বিলুপ্ত করে সরাসরি ডিলারভিত্তিক বিতরণ ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ নিয়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এ সিদ্ধান্তের ফলে বিতরণে সম্পৃক্তদের (ডিলার) জবাবদিহির আওতায় আনা যাবে। সার কোথা থেকে কোথায় যাচ্ছে, কত দামে বিক্রি হচ্ছে এবং কৃষক প্রকৃতপক্ষে সার পাচ্ছেন কিনা—এসব নজরদারি সহজ হবে। তবে খুচরা সার বিক্রেতাদের দাবি, মাঠপর্যায়ে প্রায় ৪৪ হাজার দীর্ঘদিনের বিক্রেতাকে বাদ দিয়ে সরবরাহ ব্যবস্থা কয়েক হাজার ডিলারের ওপর কেন্দ্রীভূত হলে স্থানীয় বাজারে ক্ষমতা ও সরবরাহের নিয়ন্ত্রণ অল্প কিছু ব্যবসায়ীর হাতে গিয়ে সিন্ডিকেট তৈরির আশঙ্কা রয়েছে।

অর্থবছরের নতুন সময় ১ এপ্রিল থেকে ৩১ মার্চ

Bonik Barta

বর্ষাকালে উন্নয়নকাজের ভোগান্তি ও কাজের মান নিয়ে প্রশ্ন এড়াতে দেশের অর্থবছরের সময়কাল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমানে জুলাই থেকে জুন পর্যন্ত অর্থবছর গণনা করা হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১ এপ্রিল থেকে ৩১ মার্চ পর্যন্ত হবে অর্থবছর। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১৭তম বৈঠকে গতকাল এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। অর্থ বিভাগের উদ্যোগে উত্থাপিত প্রস্তাবটি মন্ত্রিসভায় অনুমোদন দেয়া হয়।

সরকারের বড় আর্থিক ঝুঁকি তৈরি করছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ৮ লাখ কোটি টাকার দায়

Bonik Barta

বছরের পর বছর রাষ্ট্রায়ত্ত বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানকে ঋণ ও ভর্তুকি দিয়ে টিকিয়ে রেখেছে সরকার। কোনো কোনোটির অবস্থা এতটাই নাজুক যে সরকারের সহায়তা ছাড়া সেগুলোর অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব নয়।এসব প্রতিষ্ঠান চালু রাখতে প্রতি বছর জনগণের করের অর্থ ব্যয় হলেও কার্যত কোনো রিটার্ন আসছে না। উল্টো প্রতি বছর প্রতিষ্ঠানগুলোর আর্থিক দায় আরো বাড়ছে। অর্থ বিভাগের তথ্য বলছে, দেশের ১২২টি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ও স্বায়ত্তশাসিত সংস্থার মোট দায় ৮ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। অর্থনীতিবিদদের মতে, সংস্কারের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত এসব সংস্থা ও প্রতিষ্ঠানকে লাভজনক করার উদ্যোগ নেয়া প্রয়োজন। পাশাপাশি দরকার হলে বেসরকারীকরণ এবং বন্ধ করে দেয়ার মতো কঠোর পদক্ষেপ নেয়াও জরুরি।

টানা চার কার্যদিবস ধরে পুঁজিবাজারে নিম্নমুখিতা

Bonik Barta

দেশের পুঁজিবাজারে চার কার্যদিবস ধরেই সূচকে নিম্নমুখিতা পরিলক্ষিত হচ্ছে। এ সময়ে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স প্রায় ৮৯ পয়েন্ট হারিয়েছে। সূচকের পাশাপাশি এ সময়ে এক্সচেঞ্জটির দৈনিক লেনদেনের পরিমাণও কমেছে।বাজার পর্যালোচনায় দেখা যায়, গত ১২ আগস্ট ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ৬ পয়েন্ট কমে ৫ হাজার ৮৯৭ পয়েন্টে দাঁড়ায়। এদিন নির্বাচিত কোম্পানির সূচক (ডিএস-৩০) ৪ পয়েন্ট কমে ২ হাজার ২০০ পয়েন্ট এবং শরিয়াহ সূচক (ডিএসইএস) ২ পয়েন্ট কমে ১ হাজার ১৮১ পয়েন্টে দাঁড়িয়েছে। এর পরদিন ১৩ আগস্ট ডিএসইএক্স সূচক ১৪ পয়েন্ট কমে ৫ হাজার ৮৮৪ পয়েন্টে দাঁড়ায়। একই দিন ডিএস-৩০ সূচক ৮ পয়েন্ট কমে ২ হাজার ১৯৩ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ৩ পয়েন্ট কমে ১ হাজার ১৭৭ পয়েন্টে দাঁড়ায়। ১৬ আগস্ট ডিএসইএক সূচক আগের কার্যদিবসের চেয়ে ২৪ পয়েন্ট কমে ৫ হাজার ৮৬০ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএস-৩০ সূচক ৮ পয়েন্ট কমে ২ হাজার ১৮৪ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ৬ পয়েন্ট কমে ১ হাজার ১৭১ পয়েন্টে দাঁড়িয়েছে। সর্বশেষ গতকাল ডিএসইএক্স প্রায় ৪৬ পয়েন্ট কমে ৫ হাজার ৮১৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএস-৩০ সূচক ৯ পয়েন্ট কমে ২ হাজার ১৭৬ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১৪ পয়েন্ট কমে ১ হাজার ১৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা নিয়ে ওপেক ও আইইএ মতভেদ

Bonik Barta

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দীর্ঘদিন বন্ধ থাকায় অনিশ্চয়তা ও অস্থিরতা বাড়ছে বৈশ্বিক জ্বালানি বাজারে। এ পরিস্থিতিতে চলতি বছর বিশ্বজুড়ে অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা কেমন থাকবে, তা নিয়ে ভিন্ন পূর্বাভাস দিয়েছে প্রধান আন্তর্জাতিক দুটি সংস্থা। প্যারিসভিত্তিক আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) এবং তেল রফতানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের এ বিপরীতমুখী অবস্থান বিশ্ববাজারে নতুন উদ্বেগ তৈরি করেছে। খবর ইউরো নিউজ।

৮৫১ কোটি টাকায় দুই কার্গো এলএনজি কিনছে সরকার

Bonik Barta

দেশ চলমান গ্যাস সংকট মোকাববেলায় আন্তর্জাতিক বাজার থেকে আরো দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। সিঙ্গাপুরভিত্তিক বিপি সিঙ্গাপুর লিমিটেডের কাছ থেকে এ এলএনজি কেনা হবে। এতে ব্যয় হবে প্রায় ১ হাজার ৮৫১ কোটি টাকা। গতকাল সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩৮তম সভায় মোট পাঁচ কার্গো এলএনজি কেনার প্রস্তাব দেয় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিকাশ মার্চেন্টরা অ্যাপেই পাচ্ছেন ব্র্যাক ব্যাংকের জামানতবিহীন ঋণ

Bonik Barta

দেশে প্রথমবারের মতো বিকাশ মার্চেন্টদের জন্য অ্যাপভিত্তিক জামানতবিহীন ঋণ সুবিধা চালু করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। এর আওতায় যোগ্য মার্চেন্টরা কোনো কাগজপত্র, জামানত কিংবা ব্যাংকে না গিয়েই বিকাশ মার্চেন্ট অ্যাপ থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। মার্চেন্ট অ্যাকাউন্টে থাকা লেনদেনের তথ্য ও ব্যবহারের প্রবণতা বিশ্লেষণ করে ঋণ পাওয়ার যোগ্যতা নির্ধারণ করা হবে।

১০ মিউচুয়াল ফান্ডের মধ্যে লভ্যাংশ ঘোষণা ২টির দেবে না ৮টি

Bonik Barta

পুঁজিবাজারে তালিকাভুক্ত ১০টি মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে আটটি ফান্ডের অ্যাসেট ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছে আইসিবি এবং বাকি দুটি ফান্ডের অ্যাসেট ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছে এইমস বাংলাদেশ ও এসইএমএল বিডি। আইসিবির আটটি মিউচ্যুাল ফান্ডে মধ্যে লভ্যাংশ দিবে একটি। এছাড়া এইমস বাংলাদেশ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড: ফান্ডটি ২০২৫-২৬ হিসাব বছরে ইউনিটহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। আলোচ্য হিসাব বছরে ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে ১ টাকা ১২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ পয়সা। ৩০ জুন ২০২৬ শেষে বাজারমূল্যের ভিত্তিতে ফান্ডটির এনএভি দাঁড়িয়েছে ৯ টাকা ৩৪ পয়সা এবং ক্রয়মূল্যের ভিত্তিতে এনএভি ১২ টাকা ৪৪ পয়সা।

কৃষি খাতে ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে মার্কেন্টাইল ব্যাংক

Bonik Barta

বাংলাদেশ ব্যাংকের ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণ করেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। এ উপলক্ষে রোববার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে উভয় প্রতিষ্ঠান একটি অংশগ্রহণমূলক চুক্তিতে স্বাক্ষর করে। এ অংশীদারত্বের মূল লক্ষ্য দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি, পল্লী অঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ, খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণ ও নতুন কর্মসংস্থান সৃষ্টি। মার্কেন্টাইল ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।