জ্বালানি খাতে নিরাপত্তা জোরদার বাংলাদেশকে আরো ৩৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
Bonik Barta
বাংলাদেশ ও ভুটানের জন্য বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেসমে বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাত এলএনজির দাম বাড়িয়েছে এবং সরবরাহ ব্যাহত করেছে। জ্বালানি ও গ্যাস আমদানিনির্ভর দেশ হিসেবে বাংলাদেশকে জ্বালানি নিরাপত্তা বজায় রাখতে এবং অর্থনীতি সচল রাখতে বড় ধরনের আর্থিক চাপ মোকাবিলা করতে হচ্ছে. বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতার মধ্যে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি অব্যাহত রাখতে আরও ৩৫ কোটি মার্কিন ডলারের অতিরিক্ত অর্থায়ন অনুমোদন করেছে বিশ্বব্যাংক। আজ সোমবার (১৮ মে) সংস্থাটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৫ মে ‘এনার্জি সেক্টর সিকিউরিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্ট’-এর আওতায় এই অর্থায়ন অনুমোদন দেয়া হয়েছে। এর মাধ্যমে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলাকে এলএনজি আমদানির মূল্য পরিশোধে সহায়তা করা হবে
জ্বালানি তেলের দাম বেড়ে দুই সপ্তাহের সর্বোচ্চে
Bonik Barta
হরমুজ প্রণালিকে কেন্দ্র করে জাহাজে হামলা ও জাহাজ আটক বন্ধে শান্তিচুক্তির আশা ক্ষীণ হয়ে পড়ায় গত সপ্তাহে দুই ধরনের জ্বালানি তেলের দামই ৭ শতাংশের বেশি বেড়েছিল যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধ বন্ধের প্রচেষ্টা স্থবির হয়ে পড়েছে। এমন আশঙ্কার মধ্যে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরো বেড়েছে। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা এবং ইরানকে ঘিরে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনা জ্বালানির বাজারে ফের উদ্বেগ বাড়িয়েছে।রয়টার্সের প্রতিবেদন অনুসারে, অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্টের দাম ২ ডলার ৩ সেন্ট বা ১ দশমিক ৮৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১১ ডলার ২৯ সেন্টে পৌঁছায়। এর আগে প্রারম্ভিক লেনদেনে দাম ১১২ ডলার স্পর্শ করে, যা ৫ মে’র পর সর্বোচ্চ।
পূবালী ব্যাংকের নিট মুনাফা বেড়েছে ২১ শতাংশ
Bonik Barta
পুঁজিবাজারে তালিকাভুক্ত পূবালী ব্যাংক পিএলসির চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) নিট মুনাফা বেড়েছে ২১ শতাংশ। আলোচ্য প্রান্তিকে ব্যাংকটির নিট মুনাফা দাঁড়িয়েছে ২২৪ কোটি ২২ লাখ ৫৭ হাজার ৬৫০ টাকায়, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ১৮৫ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৯২৯ টাকা। ব্যাংকটির প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য পাওয়া গেছে।আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) পূবালী ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭২ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৪২ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ মার্চ ২০২৬ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৭ টাকা ৭৭ পয়সায়।
বিশ্ববাজারে মালয়েশিয়ান পাম অয়েলের দাম বেড়েছে
Bonik Barta
বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ায় শুক্রবার মালয়েশিয়ান পাম অয়েলের দাম বেড়েছে। তবে সপ্তাহ শেষে দাম বাড়লেও টানা তিন সপ্তাহ পণ্যটির দাম কমেছে। প্রধান আমদানিকারক দেশগুলোর দুর্বল চাহিদা এবং বাজার পরিস্থিতির অনিশ্চয়তার কারণে সপ্তাহজুড়ে পাম অয়েলের বাজার বেশ চাপে ছিল। খবর বিজনেস রেকর্ডার। বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে জুলাইয়ে সরবরাহের জন্য পাম অয়েলের বাজার আদর্শ চুক্তি মূল্য দশমিক ৫৫ শতাংশ বেড়েছে। প্রতি টন পাম অয়েলের দাম বর্তমানে ১ হাজার ১১৯ ডলার ৮ সেন্টে দাঁড়িয়েছে। তবে পুরো সপ্তাহের হিসাবে চুক্তি মূল্য ১ দশমিক ৯৫ শতাংশ কমেছে।
ব্রাজিলে রেকর্ড ৩৫ কোটি ৮০ লাখ টন শস্য উৎপাদনের পূর্বাভাস
Bonik Barta
চলতি ২০২৫-২৬ মৌসুমে ব্রাজিলে রেকর্ড ৩৫ কোটি ৮০ লাখ টন শস্য উৎপাদনের পূর্বাভাস দেয়া হয়েছে। মূলত সয়াবিনের বাম্পার ফলনের কারণে এ পূর্বাভাস দেয়া হয়েছে। ব্রাজিলের সরকারি সংস্থা ন্যাশনাল সাপ্লাই কোম্পানির (কোনাব) সর্বশেষ শস্য জরিপে এ তথ্য জানানো হয়েছে। এ উৎপাদন গত অর্থবছরের তুলনায় ৫৭ লাখ টন বা ১ দশমিক ৬ শতাংশ বেশি। খবর ওয়ার্ল্ড-গ্রেইন ডটকম।সম্প্রতি প্রকাশিত কোনাবের অষ্টম শস্য জরিপে বলা হয়েছে, এ লক্ষ্যমাত্রা পূরণ হলে তা হবে লাতিন আমেরিকার দেশটিতে এ-যাবৎকালের সর্বোচ্চ শস্য উৎপাদন। বিশ্লেষকরা বলছেন, সয়াবিন, ভুট্টা ও জোয়ারের মতো প্রধান কৃষিপণ্যের বাম্পার ফলনের কারণে উৎপাদন এত বিপুল পরিমাণে বাড়বে।
আন্তর্জাতিক বাজারে চিনি কোকো ও কফির দরপতন
Bonik Barta
আন্তর্জাতিক বাজারে সরবরাহ বাড়ায় চিনি, কোকো ও কফির দাম উল্লেখযোগ্য পরিমাণে কমেছে। ব্রাজিল ও আইভরি কোস্টের মতো শীর্ষ উৎপাদনকারী দেশগুলোতে উৎপাদন বাড়ায় বাজারে সরবরাহ বেড়েছে। বাজার বিশ্লেষকরা জানিয়েছেন, অনুকূল আবহাওয়া ও মুদ্রার বিনিময় হারের পরিবর্তনের কারণে পণ্যগুলোর দাম নিম্নমুখী রয়েছে। খবর বিজনেস রেকর্ডার।
বাজারের সর্বশেষ তথ্য অনুযায়ী, ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) অপরিশোধিত চিনির দাম টানা দ্বিতীয় দিনের মতো কমেছে। প্রতি পাউন্ড চিনির দাম ১ দশমিক ৩ শতাংশ কমে ১৪ ডলার ৮০ সেন্টে নেমেছে। সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, শীর্ষ চিনি উৎপাদনকারী দেশ ব্রাজিলে এখন ইথানলের চেয়ে চিনি উৎপাদন বেশি লাভজনক হওয়ায় মিল মালিকরা চিনি উৎপাদন বাড়াচ্ছেন। ফরাসি চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠান তেরেওস জানিয়েছে, প্রত্যাশার চেয়ে আখ চাষ ভালো হওয়ায় ব্রাজিলে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি চিনি উৎপাদন হতে পারে। একই সঙ্গে সাদা চিনির দামও ১ শতাংশ কমে প্রতি টন ৪৩৮ ডলার ৫০ সেন্টে দাঁড়িয়েছে।
বিশ্ববাজারে কমবে তুলার সরবরাহ চাহিদা ছয় বছরে সর্বোচ্চে পৌঁছবে
Bonik Barta
উৎপাদন কমায় ও ব্যবহার বাড়ায় বিশ্ববাজারে তুলার সরবরাহ কমতে শুরু করেছে। ২০২৬-২৭ বিপণন বর্ষে তুলার বৈশ্বিক চাহিদা বেড়ে ছয় বছরের মধ্যে সর্বোচ্চে পৌঁছতে পারে। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) সাম্প্রতিক ওয়ার্ল্ড এগ্রিকালচারাল সাপ্লাই অ্যান্ড ডিমান্ড এস্টিমেটস প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিশ্ববাজারে এ পরিবর্তনের ফলে বাংলাদেশসহ তৈরি পোশাক উৎপাদনকারী দেশগুলোতে তুলা সংগ্রহ ও দামের ক্ষেত্রে নতুন চাপ তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। খবর ফাইবার টু ফ্যাব্রিকস। ইউএসডিএর পূর্বাভাস অনুযায়ী, ২০২৬-২৭ মৌসুমে বিশ্বব্যাপী তুলা উৎপাদন হতে পারে ১১ কোটি ৬০ লাখ বেল (প্রতি বেলে ৪৮০ পাউন্ড বা ২২০ কেজি)। আগের মৌসুমের তুলনায় এটি প্রায় ৫ শতাংশ কম। একই সময়ে তুলার বৈশ্বিক ব্যবহার বা চাহিদা বেড়ে ১২ কোটি ১৭ লাখ বেলে পৌঁছতে পারে। প্রধান উৎপাদন ও রফতানিকারক দেশ যুক্তরাষ্ট্র, ব্রাজিল, চীন, পাকিস্তান ও অস্ট্রেলিয়ায় খরা ও অন্য কারণে উৎপাদন কম হওয়ায় এ সংকট তৈরি হয়েছে। ভারত ও আর্জেন্টিনায় উৎপাদন কিছুটা বাড়লেও তা বৈশ্বিক ঘাটতি পূরণে যথেষ্ট নয়। ফলে বিশ্ববাজারে তুলার সমাপনী মজুদ ৭ কোটি ১৮ লাখ বেলে নেমে আসতে পারে, যা বাজারের অস্থিরতা আরো বাড়িয়ে দেবে।
যুক্তরাষ্ট্রে মডেল ওয়াইয়ের দাম বাড়াল টেসলা
Bonik Barta
যুক্তরাষ্ট্রের বাজারে মডেল ওয়াই গাড়ির দাম বাড়িয়েছে বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। শনিবার কোম্পানির ওয়েবসাইটে মূল্যবৃদ্ধির তথ্য জানানো হয়। এর আগে সর্বশেষ ২০২৪ সালে কোম্পানিটি মডেল ওয়াইয়ের দাম বাড়ায়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রিমিয়াম অল-হুইল ড্রাইভ ও প্রিমিয়াম রিয়ার-হুইল ড্রাইভ সংস্করণের দাম ১ হাজার ডলার করে বাড়ানো হয়েছে। এতে গাড়ি দুটির নতুন দাম দাঁড়িয়েছে যথাক্রমে ৪৯ হাজার ৯৯০ ডলার ও ৪৫ হাজার ৯৯০ ডলার।
৩ বছরে প্রথমবার রাশিয়ার অর্থনীতিতে সংকোচন
Bonik Barta
ইউক্রেন যুদ্ধ ও পশ্চিমাদের নানা নিষেধাজ্ঞার কারণে বড় ধরনের চাপের মুখে পড়েছে রাশিয়ার অর্থনীতি। ফলে বিগত তিন বছরের মধ্যে প্রথম কোনো প্রান্তিকে দেশটির অর্থনীতিতে সংকোচন দেখা গেছে। রাশিয়ার সরকারি পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাট চলতি সপ্তাহে এ তথ্য প্রকাশ করেছে। খবর স্ট্রেইট টাইমস। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম তিন মাসে (জানুয়ারি-মার্চ) রাশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি শূন্য দশমিক ২ শতাংশ সংকুচিত হয়েছে। অন্যদিকে গত বছরের একই সময়ে দেশটির অর্থনীতি ১ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর থেকে রাশিয়ার অর্থনীতিতে এটি একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
নবায়নযোগ্য জ্বালানির জন্য পৃথক বিশেষায়িত মন্ত্রণালয় গঠনের প্রস্তাব
Bonik Barta
বিশ্বে প্রতি বছর প্রায় ১০ টেরাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। আর নবায়নযোগ্য জ্বালানির ইনস্টল ক্যাপাসিটি রয়েছে প্রায় ৫০ শতাংশ। তবে গ্রিডে যুক্ত হচ্ছে ৩০ শতাংশের মতো। বিপরীতে বাংলাদেশে উৎপাদিত বিদ্যুতের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির ইনস্টল ক্যাপাসিটি ৪ শতাংশের মতো; আর উৎপাদন আড়াই শতাংশের মতো। সে জন্য নবায়নযোগ্য জ্বালানিকে উৎসাহিত করতে পৃথক বিশেষ মন্ত্রণালয় গঠনের প্রস্তাব দিয়েছেন বিশেষজ্ঞরা। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে গতকাল নবায়নযোগ্য জ্বালানি-সংক্রান্ত এক সংলাপে এ প্রস্তাব দেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম।
চার বছরে বিজ্ঞাপন থেকে সোশ্যাল মিডিয়ার আয় ৬৪০ বিলিয়ন ডলারে পৌঁছবে
Bonik Barta
বিশ্বজুড়ে অনলাইন বিজ্ঞাপনের বাজারে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর আধিপত্য দ্রুত বাড়ছে।যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ওমডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী চার বছরে সামাজিক যোগাযোগমাধ্যমের বিজ্ঞাপন থেকে আয় বার্ষিক ১২ শতাংশ হারে বৃদ্ধি পাবে। ফলে ২০৩০ সাল নাগাদ খাতটির মোট আয় ৬৪ হাজার কোটি ডলারে পৌঁছবে। সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং মার্কেট ল্যান্ডস্কেপ ২০২৬ শীর্ষক প্রতিবেদনে সম্প্রতি এ তথ্য জানানো হয়।
সুইজারল্যান্ডের জিডিপির প্রায় দ্বিগুণ ইউবিএস ব্যাংকের ব্যালান্সশিট
Bonik Barta
বিশ্বজুড়ে সাম্প্রতিক বছরগুলোয় ব্যাংক খাতের আকার দ্রুত বাড়তে দেখা গেছে। অনেক দেশে ব্যাংকের সম্পদের পরিমাণ এখন সে দেশের অর্থনীতির তুলনায় অনেক বড়। এতে নতুন ধরনের ঝুঁকি তৈরি হচ্ছে। কারণ বড় কোনো ব্যাংক সংকটে পড়লে সেটিকে উদ্ধার করতে সরকারের বিপুল অর্থের প্রয়োজন হয়। এতে রাষ্ট্রের আর্থিক সক্ষমতার ওপরও চাপ পড়ে।দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের বড় বড় বাণিজ্যিক ব্যাংকের আকার এখন এতটাই বিশাল হয়ে উঠছে, কোনো সংকটে পড়লে রাষ্ট্র বা সরকারের পক্ষে সেগুলোকে বাঁচানো অসম্ভব হয়ে পড়ছে। সম্প্রতি এ কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছে সুইজারল্যান্ড। দেশটির সরকার বলছে, তাদের অন্যতম প্রধান ব্যাংক ইউবিএসের আর্থিক আকার এখন রাষ্ট্রের অর্থনীতির চেয়েও বেশি। ফলে কোনো বড় বিপর্যয় ঘটলে রাষ্ট্র একা এ ব্যাংকের দায়িত্ব নিতে পারবে না।
আরও ১০০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
The Financial Express
ছয়টি বাণিজ্যিক ব্যাংক থেকে আজ সোমবার নিলামের মাধ্যমে ১০০ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। ১২২ টাকা ৭৫ পয়সা দরে এসব ডলার কেনা হয়। এ নিয়ে চলতি অর্থবছরে ৫.৯৮ বিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক। আর চলতি মাসে কেনা হলো ৩১০ মিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।। চলতি মাসে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানির দায় পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারের নিচে নেমে আসে। তাছাড়া আকু পেমেন্টের আগে ও পরে নিলামের মাধ্যমে ডলার কেনে কেন্দ্রীয় ব্যাংক।