17-Feb-2025

Tuesday 18 February 2025

19-Feb-2025

জাপানের প্রতি বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান

Bonik Barta

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানের শীর্ষ বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। স্থানীয় সময় গতকাল সকালে টোকিওতে জাপানের অন্যতম বৃহৎ বাণিজ্য গ্রুপ এনইএক্সআই (নিপ্পন), মিতসুই, মারুবেনি, এইচএসবিসি, মিতসুবিশি হেভি ইন্ডাস্ট্রি ও জেটি প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ আহ্বান জানান। পরে বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৈঠকে শেখ বশিরউদ্দীন বলেন, ‘‌বর্তমানে বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় ৪ বিলিয়ন ডলার এবং জাপান বাংলাদেশের শীর্ষ পাঁচটি রফতানি গন্তব্যের একটি।’ বর্তমানে বাংলাদেশে ৩৫০টির বেশি জাপানি কোম্পানি কার্যক্রম পরিচালনা করছে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘‌জাপান থেকে আমরা আরো বেশি বিনিয়োগ প্রত্যাশা করি।’ জাপানকে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার উল্লেখ করে শেখ বশিরউদ্দীন বলেন, ‘আমরা জাপানের সঙ্গে আমাদের সম্পর্ক নিয়ে অত্যন্ত গর্বিত। তারা আমাদের অন্যতম ঘনিষ্ঠ বন্ধু এবং প্রধান উন্নয়ন সহযোগী।’

ভারতে তুলা উৎপাদন কমার পূর্বাভাস

Bonik Barta

ভারতের বেশকিছু রাজ্যে চলতি মৌসুমে তুলা উৎপাদন কমেছে। এ কারণে দেশটিতে পণ্যটির মোট উৎপাদন পূর্বাভাস সংশোধন করেছে কটন অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (সিএআই)। এর আগে দেশটিতে ৩ কোটি ৪ লাখ ২৫ হাজার বেল (প্রতি বেল ১৭০ কেজি) উৎপাদনের পূর্বাভাস দেয়া হয়েছিল। সম্প্রতি তা সংশোধন করে ৩ কোটি ১ লাখ ৭৫ হাজার বেলে নামিয়ে আনা হয়েছে। খবর দ্য হিন্দু বিজনেস লাইন। সিএআই তাদের সর্বশেষ প্রতিবেদনে জানিয়েছে, ১১টি রাজ্যের সদস্যদের সঙ্গে আলোচনার পর পূর্বাভাসে সংশোধন আনা হয়েছে। তবে সরকারের গঠিত কমিটি অন কটন প্রডাকশন অ্যান্ড কনজাম্পশন (সিসিপিসি) ২ কোটি ৯৯ লাখ বেল উৎপাদনের পূর্বাভাস দিয়েছে। সিএআই সভাপতি অতুল গণাত্রা জানান, সংগঠনটি উত্তর ভারতের পাঞ্জাব, হরিয়ানা ও রাজস্থানে উৎপাদনের পূর্বাভাস আড়াই লাখ বেল কমিয়ে ২৮ লাখ বেল নির্ধারণ করেছে। একই সঙ্গে গুজরাটের তুলা উৎপাদন পূর্বাভাস পাঁচ লাখ বেল কমিয়ে ৭৫ লাখ বেল করা হয়েছে। তবে তেলেঙ্গানার উৎপাদন পাঁচ লাখ বেল বেড়ে ৪৭ লাখ বেলে পৌঁছতে পারে। এ সময় অঞ্চলটি আবারো ভারতের তৃতীয় বৃহত্তম তুলা উৎপাদনকারী রাজ্য হিসেবে অবস্থান ধরে রাখবে। এছাড়া চলতি মৌসুমে মহারাষ্ট্র ৯০ লাখ বেল তুলা উৎপাদন করে শীর্ষস্থান ধরে রাখবে। দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে থাকতে পারে গুজরাট।

বিশ্ববাজারে স্থিতিশীল জ্বালানি তেলের দাম

Bonik Barta

রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা চুক্তির সম্ভাবনা নিয়ে আশাবাদী অপরিশোধিত জ্বালানি তেল খাতের বিনিয়োগকারীরা। এ দুই দেশের মধ্যে ভূরাজনৈতিক উত্তেজনা বন্ধ হলে পণ্যটির সরবরাহ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা কম। রাশিয়ার ওপর নিষেধাজ্ঞাগুলো শিথিল হতে পারে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা। এমন পরিস্থিতিতে বিশ্ববাজারে গতকাল তুলনামূলক স্থিতিশীল ছিল অপরিশোধিত জ্বালানি তেলের দাম। অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গতকাল আগের দিনের তুলনায় ৫ সেন্ট বা দশমিক শূন্য ৭ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য পৌঁছেছে ৭৪ ডলার ৭৯ সেন্টে। এ সময় মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম বেড়েছে আগের দিনের তুলনায় ৮ সেন্ট বা দশমিক ১১ শতাংশ। ব্যারেলপ্রতি মূল্য স্থির হয়েছে ৭০ ডলার ৮২ সেন্টে।

পেরুতে গত বছর কমেছে তামা উৎপাদন

Bonik Barta

বিশ্বব্যাপী তামা উৎপাদনে তৃতীয় অবস্থানে আছে দক্ষিণ আমেরিকার দেশ পেরু। দেশটিতে ২০২৪ সালে ধাতবপণ্যটির উৎপাদন আগের বছরের তুলনায় দশমিক ৭ শতাংশ কমেছে। গত সপ্তাহে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পেরুর খনি মন্ত্রণালয়। খনি মন্ত্রণালয়ের দেয়া তথ্যানুযায়ী, গত বছর পেরুর মোট তামা উৎপাদনের পরিমাণ ছিল ২৭ লাখ ৩৬ হাজার ১৫০ টন। এর আগে শিল্পসংশ্লিষ্ট কিছু সূত্র জানিয়েছিল, ২০২৪ ও ২০২৫ সালে পেরুতে তামা উৎপাদন ২৮ লাখ টনে স্থিতিশীল থাকতে পারে। এর পেছনে ভূমিকা রাখতে পারে খনিজে আয়রন গ্রেড কমে যাওয়া ও নতুন প্রকল্পের অভাব। তবে শুধু ডিসেম্বরে পেরুর তামা উৎপাদন এর আগের বছরের তুলনায় ২ দশমিক ৯ শতাংশ বেড়েছে। এ সময় ২ লাখ ৬২ হাজার টনেরও বেশি উৎপাদন করেছে দেশটি। পেরুর সবচেয়ে বড় তামা থেকে খনি উত্তোলনকারী কোম্পানি ফ্রিপোর্ট ম্যাকমোরান সেরো ভার্দেতে উৎপাদন ৩ দশমিক ৭ শতাংশ কমেছে। কোম্পানিটি এর আগে এক পূর্বাভাসে জানিয়েছিল, কম আয়রন গ্রেড ২০২৪ সালের উত্তোলন প্রভাবিত করতে পারে। অন্যদিকে ২০২৪ সালে অ্যান্টামিনা খনিতে তামা উৎপাদন কমেছে দশমিক ৩ শতাংশ।

Date gets cheaper by Tk35-440 per kg on duty, assessment value cuts

The Business Standard

While price hikes of key Ramadan staples are common, dates – an essential item for Iftar – have bucked the trend this year. Wholesale prices have dropped by Tk35-440 per kilogram over the past one month, ahead of the holy month, offering much-needed relief to consumers grappling with persistently high food prices. Importers and traders attribute the drop in date prices to the exemption of advance tax, a reduction in customs duty to 15% from 25%, and a lower assessment value in taxation. According to Rahmat Ali, proprietor of RN General Store at Falmandi, a wholesale fruit market in Chattogram, and several other traders, the price of Mabrom – a soft, moist variety of date fruit from Saudi Arabia – has dropped from Tk1,600 to Tk1,200 per kilogram over the past month, a decrease of Tk400.

BB to fix banks if deemed 'non-viable': Final draft law

The Business Standard

The Bangladesh Bank's resolution powers will include appointing a temporary administrator, raising capital through new or existing shareholders, transferring the bank's shares, assets, and liabilities to a third party, establishing a bridge bank to maintain critical functions and viable operations, and selling the bank to a third party, according to the draft ordinance published by the Financial Institutions Division (FID) on its website yesterday.

LC openings, settlements dip in January YoY

The Business Standard

Bangladesh Bank data shows a 5.4% year-on-year decrease in import LCs opened in January, totalling $6.13 billion. When asked why the openings of import LCs declined in January, the managing directors and deputy managing directors of at least three private banks told TBS that banks are experiencing lower demand for opening import LCs compared to before. One major reason for this is the overall decline in demand due to inflation, particularly a reduced demand for materials in the private sector.

ট্রাম্পের বাণিজ্যনীতির প্রভাবে আরো ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

Bonik Barta

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যনীতির প্রভাবে বিশ্ববাজারে আরো ঊর্ধ্বমুখী হয়ে উঠছে স্বর্ণের দাম। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, তিনি শপথ গ্রহণের পর থেকে বাণিজ্যযুদ্ধের আশঙ্কা বেড়েছে, যা প্রভাব ফেলতে পারে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে। এতে নিরাপদ বিনিয়োগের আশ্রয় খাত হিসেবে বাড়ছে স্বর্ণের চাহিদা। ফলে প্রভাব পড়ছে মূল্যবান ধাতুটির দামে। গতকাল বাজার বিশ্লেষকদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ফাইন্যান্সিয়াল টাইমস। ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপ করতে শুরু করেছেন। তিনি জানুয়ারিতে শপথ গ্রহণের পর থেকে এ পর্যন্ত স্বর্ণের দাম প্রায় ৭ শতাংশ বেড়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, ডলারের নিম্নমুখী বিনিময় হার ও ট্রাম্পের সিদ্ধান্ত নিয়ে অনিশ্চয়তার কারণে গতকালও স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। স্পট মার্কেটে গতকাল মূল্যবান ধাতুটির দাম বেড়েছে দশমিক ৬ শতাংশ। প্রতি আউন্সের মূল্য পৌঁছেছে ২ হাজার ৯০০ ডলার ৪৭ সেন্টে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে এ সময় দাম দশমিক ৪ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ২ হাজার ৯১২ ডলারে স্থির হয়েছে।

ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের উদ্যোগ: বাংলাদেশের জন্যও কি নতুন আশার সঞ্চার করছে?

The Business Standard

আগামী ২৪ ফেব্রুয়ারি, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের তিন বছরে পা রাখবে, এরমধ্যে শান্তি প্রতিষ্ঠার নতুন প্রচেষ্টাও শুরু হয়েছে – এবার যার নেতৃত্ব দিচ্ছেন যুক্তরাষ্ট্রের পুনর্নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ বন্ধে তিনি যে চুক্তিতে মধ্যস্ততা করছেন— তা শুধু কিয়েভ ও মস্কোর মধ্যে কূটনৈতিক ক্ষেত্রে সীমাবদ্ধ নয়। বাংলাদেশের মতো দেশগুলোর জন্য, এটি হতে পারে অতি-জরুরি অর্থনৈতিক লাইফলাইন। এই যুদ্ধ শুরুর আগে— গতিশীল ছিল বাংলাদেশের অর্থনীতি, এক দশক ধরে হয়েছিল স্থিতিশীল, উচ্চ প্রবৃদ্ধি। এমনকী করোনা মহামারির ধাক্কাও সহ্য করতে পেরেছিল। এরপরেই আসে ইউক্রেন যুদ্ধের অভিঘাত, যা শুরু হওয়ার সপ্তাহ কয়েকের মধ্যেই— দেশের অর্থনৈতিক সহনশীলতাও পরীক্ষার সম্মুখীন হয়।

গরম ঘনাচ্ছে; রমজানে বিদ্যুৎ চাহিদা মেটাতে তোড়জোড় সরকারের

The Business Standard

রমজান ও গ্রীষ্মের তীব্রতা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সরকার নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানি বাড়ানো এবং এয়ার কন্ডিশনার ব্যবহারে নিয়ন্ত্রণ আরোপের মতো পদক্ষেপ নিচ্ছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) হিসাব অনুযায়ী, রমজানে বিদ্যুতের ব্যবহার চার হাজার মেগাওয়াটের বেশি বাড়তে পারে। এর ফলে পিক আওয়ারে বর্তমান চাহিদা ১১ হাজার ৮০৮ মেগাওয়াট থেকে বেড়ে প্রায় ১৬ হাজার মেগাওয়াটে পৌঁছাবে। এ চাহিদা সামাল দিতে হলে সরকারকে দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন স্তরের কাছাকাছি যেতে হবে। ২০২৪ সালের ৩০ এপ্রিল বাংলাদেশ রেকর্ড-সর্বোচ্চ ১৬ হাজার ৪৭৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছিল।

Two tranches of loan now expected together in June

The Financial Express

Two tranches of funds from the IMF lending package to Bangladesh are now expected together in June, after further delays in release of one amid dilemmas, the finance adviser indicates. Dr Salehuddin Ahmed looks to deferred placement of amalgamated fund-release proposals before the International Monetary Fund (IMF) board, now expected in the last month of the current financial year. He told journalists Monday that the fourth and fifth tranches of the IMF loan might come together in June instead of March as told in the past. "The proposals for fourth and fifth tranches will be placed before the IMF's board in June," he said in reply to a query.

Agent banking lending up 56pc, deposit 15.4pc in Q4'24

The Financial Express

Agent banking continues changing the rural socioeconomic landscape with formal credit inflow, deposit netting, and injection of inward remittance, marking a remarkable increase in the least-developed regions. Since access to finance is one of the key challenges facing financial inclusion, lending through agent banking is explicitly beneficial to rural customers. Banking on this facility of easy access to the stakeholders, the operations of agent banking recorded a sharp growth in the fourth quarter (Q4) of 2024. At the end of December 2024, lending through agent banking rose by around 56 per cent year on year to reach Tk 240.283 billion. The volume of loans disbursed till December 2023 was Tk 154.083 billion.

Allowing competition a must-do to attract FDI

The Financial Express

Bangladesh ought to open up its market for ensuring enhanced foreign investment, the European Union suggests as the bloc eyes business potential in various sectors and prospects for greater exports.The EU Ambassador in Bangladesh, Michael Miller, made the observations Monday and also made it clear that to sustain duty-free trade facilities like GSP-plus Bangladesh must comply with EU labour-rights and-environment norms. The envoy was addressing a seminar on EU-Bangladesh ties organised by the Cosmos Foundation in Dhaka, where he also said the Union was looking to stronger military ties, now that global defence architecture is changing fast.

Tax collection trails target with growth in negative trajectory

The Business Standard

Tax collection against the submitted returns declined 1.53 per cent despite extending submission time thrice and the number of returns having increased by 150,000, possibly as the well-off remain on the run. On the other hand, the overall tax receipt by the revenue board trails the target far off in the first half of the current financial year, 2024-25. The deadline for submission of individuals' tax return expired Sunday. Since July 2024 till February 16, 2025, the National Board of Revenue (NBR) had received Tk 62.44 billion from returns against Tk 63.42 billion in the same period last year, official data showed.

Chief adviser for establishing new regional economic zone

The Financial Express

Chief Adviser Professor Muhammad Yunus has stressed the need for establishing a new economic zone involving Bangladesh, India, Nepal, and Bhutan. "The process has begun. This process should be accelerated so that the economic zone can be established," he told a programme hosted by the Bangladesh Administrative Service Association (BASA) at the Bangladesh-China Friendship Centre in Dhaka on Sunday night. Finance Adviser Dr Salehuddin Ahmed, Law Adviser Dr Asif Nazrul, Information and Broadcasting Adviser Md Nahid Islam, Cabinet Secretary Dr Sheikh Abdur Rashid, and BASA President and LGRD Secretary Md Nazrul Islam also spoke at the event.

সর্বজনীন পেনশন স্কিমে আগ্রহী নন ৯৯ শতাংশ পোশাক শ্রমিক

Bonik Barta

সর্বজনীন পেনশন স্কিমে পোশাক শ্রমিকদের অন্তর্ভুক্তিতে আশানুরূপ সাড়া মিলছে না। দেশের অর্থনীতির অন্যতম খাত পোশাক শিল্পে কর্মরত শ্রমিকদের মাত্র ১ শতাংশ এ স্কিমের আওতায় এসেছেন, বাকি ৯৯ শতাংশই এতে আগ্রহী নন। তৈরি পোশাক খাতে শোভন কাজ নিশ্চিতকরণে সামাজিক সংলাপ প্রকল্পের অংশ হিসেবে পরিচালিত ‘‌সর্বজনীন পেনশন স্কিম: বাংলাদেশে তৈরি পোশাক কর্মীদের সামাজিক সুরক্ষার সম্ভাব্য সুযোগ অনুসন্ধান’ শীর্ষক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। নেদারল্যান্ডসভিত্তিক বেসরকারি সংস্থা মন্ডিয়াল এফএমভির সহযোগিতায় এ গবেষণা পরিচালনা করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস)। রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সম্মেলন কক্ষে গতকাল বিলস আয়োজিত এক গোলটেবিল বৈঠকে গবেষণাপত্রটি উপস্থাপন করা হয়। ২০২৪ সালের সেপ্টেম্বর-ডিসেম্বর পর্যন্ত ঢাকা মহানগরীর ১০০ নারী ও ১০০ পুরুষ পোশাক শ্রমিকের ওপর এ গবেষণা পরিচালনা করা হয়। গবেষণায় দেখা গেছে, তৈরি পোশাক খাতের মাত্র ১ শতাংশ শ্রমিক সর্বজনীন পেনশন স্কিমে (প্রগতি) যুক্ত হয়েছেন। এছাড়া দেশের মোট কর্মক্ষম মানুষের মধ্যে ৩ লাখ ৭২ হাজার জন সামাজিক সুরক্ষার অন্যান্য স্কিমের সঙ্গে যুক্ত। বিশেষজ্ঞরা বলছেন, নিম্ন আয়, চাকরির অনিশ্চয়তা ও সরকারি কাঠামোর প্রতি অনাস্থার কারণে সর্বজনীন পেনশন স্কিমে শ্রমিকদের অংশগ্রহণ কম। ফলে শ্রমজীবী জনগোষ্ঠীকে সামাজিক সুরক্ষার আওতায় আনার লক্ষ্যে নেয়া এ উদ্যোগ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারছে না।

Robi's annual profit more than doubles on operating efficiency

The Financial Express

Robi Axiata earned a record profit of Tk 7.03 billion last year riding on what it claimed was operating efficiency and strategic investments in a challenging business climate. Its annual profit soared 119 per cent year-on-year but revenue grew less than 1 per cent to Tk 99.50 billion in 2024, compared to the previous year. The top-line growth is slim because of internet blackout during the student-led mass uprising in July-August last year and flash floods across the country later on. The second largest telecom operator's voice revenue was up only 0.7 per cent year-on-year in 2024, while data revenue rose 2.2 per cent year-over-year in the year.

যাত্রার পর সর্বোচ্চ ৭০৩ কোটি টাকা নিট মুনাফা করেছে রবি আজিয়াটা

Bonik Barta

টেলিযোগাযোগ খাতের তালিকাভুক্ত কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড বাংলাদেশে যাত্রা শুরু করে প্রায় তিন দশক আগে। যাত্রার পর প্রথম বারের মতো গত হিসাব বছরে সর্বোচ্চ মুনাফা অর্জন করেছে কোম্পানিটি। সর্বশেষ সমাপ্ত ২০২৪ হিসাব বছরে ৭০৩ কোটি টাকার কর-পরবর্তী নিট মুনাফা করেছে রবি, আগের হিসাব বছরে যা ছিল ৩২১ কোটি টাকা। আলোচ্য হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের ঘোষণা দিয়েছে কোম্পানিটির পর্ষদ। গতকাল অনুষ্ঠিত পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৪ হিসাব বছরে রবি আজিয়াটার আয় হয়েছে ৯ হাজার ৯৫০ কোটি টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৯ হাজার ৯৪২ কোটি টাকা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬১ পয়সা। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২১ এপ্রিল বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি।

Mandatory radioactivity test for imported food to go

The Financial Express

The government is set to remove the mandatory radioactivity test requirement for imported human and animal food to ease trade and ensure the supply of such items across the country, sources said. The test is currently mandatory under the Nuclear Safety and Radiation Control Rules of 1997. A meeting held on January 26 with Commerce Adviser Sk Bashir Uddin in the chair decided to amend the rules to this end. Most of the countries, including the US, those in the European Union, Malaysia, Vietnam, Indonesia, Thailand, and India, have removed the obligation to conduct radioactive tests for imported food products, importers said.

শক্তিশালী রফতানির প্রভাবে ২.৮ শতাংশ প্রবৃদ্ধি জাপানে

Bonik Barta

গত বছরের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) জাপানের অর্থনীতি ২০২৩ সালের একই সময়ের তুলনায় ২ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে, যা প্রত্যাশার তুলনায় বেশি। অর্থনীতির এ সম্প্রসারণে প্রভাবক হিসেবে ভূমিকা রেখেছে স্থিতিশীল রফতানি ও মাঝারি ভোক্তাব্যয়। গতকাল জাপানের মন্ত্রিসভা কার্যালয় চতুর্থ প্রান্তিকের প্রবৃদ্ধির প্রাথমিক তথ্য প্রকাশ করে। যেখানে দেখা যাচ্ছে, বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি তৃতীয় প্রান্তিকের তুলনায় অক্টোবর-ডিসেম্বরে দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। গত বছর জাপানে ঋতুভিত্তিক সমন্বিত হিসেবে জিডিপি দশমিক ১ শতাংশ বেড়েছে, যা টানা চার বছর সম্প্রসারণের ইঙ্গিত দেয়। প্রতিবেদন অনুসারে, গত বছরের চতুর্থ প্রান্তিকে জাপানে ব্যক্তিগত ভোগ ব্যয় ২০২৩ সালের একই সময়ের তুলনায় দশমিক ৫ শতাংশ বেড়েছে। তবে এটি গতি হারাচ্ছে। অন্যদিকে রফতানি ৪ দশমিক ৩ এবং মূলধনী বিনিয়োগ দশমিক ৫ শতাংশ বেড়েছে।

Breaking market syndicates tough for an unelected govt

The Financial Express

Finance Adviser Dr Salehuddin Ahmed on Monday said it is very difficult on the part of an unelected government to break market syndicates to cub price hike of essential commodities. "It's difficult to control supply chain as well as inflation in Bangladesh. It is reality that there is extortion in the supply chain process. From the farm house to Dhaka there are extortions at many points. It adds to chances of price hike of the essential commodities," he said while speaking at a book launching ceremony in the city. The Policy Research Institute of Bangladesh (PRI) organised the event.

পাঁচ ইরাকি ব্যাংকে ডলারে লেনদেন নিষিদ্ধ

Bonik Barta

পাঁচটি স্থানীয় ব্যাংকের ওপর মার্কিন ডলারে লেনদেন নিষিদ্ধ করতে যাচ্ছে ইরাকের কেন্দ্রীয় ব্যাংক। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর এ পদক্ষেপ এল। বলা হচ্ছে, অর্থপাচার, ডলার চোরাচালান এবং অন্যান্য অনিয়ম প্রতিরোধের অংশ হিসেবে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স। গত বছরও আটটি স্থানীয় ব্যাংকের ওপর একই ধরনের নিষেধাজ্ঞা দেয় ইরাকের কেন্দ্রীয় ব্যাংক। গত সপ্তাহে দুবাইয়ে সংস্থাটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মার্কিন অর্থ মন্ত্রণালয় ও ফেডারেল রিজার্ভের কর্মকর্তারা। বৈঠকের পর নতুন সিদ্ধান্তটি নেয়া হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে। ইরাকের কেন্দ্রীয় ব্যাংকের ভাষ্যানুযায়ী, নিষিদ্ধ ব্যাংকগুলো তাদের কার্যক্রম চালিয়ে যেতে এবং অন্যান্য মুদ্রায় লেনদেন করতে পারবে। তবে এ সিদ্ধান্ত ডলারে লেনদেনের ক্ষমতা সীমিত করবে, যা ইরাকের বাইরে অধিকাংশ আর্থিক লেনদেনে বাধা সৃষ্টি করতে পারে।

মার্কিন গাড়িতে কেন ইউরোপীয়দের অনাগ্রহ?

Bonik Barta

ইউরোপীয়রা কেন বেশি মার্কিন গাড়ি কেনেন না তা নিয়ে সম্প্রতি অসন্তুষ্টি জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে আমদানি হওয়া গাড়ির ওপর বড় অংকে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। অবশ্য বিবিসির এক প্রতিবেদন অনুসারে, প্রয়োগিক কিছু কারণে মার্কিন গাড়ির প্রতি অনাগ্রহী ইউরোপীয়রা। এর সমাধানে মার্কিন কোম্পানিকেই এগিয়ে আসতে হবে। সেখানে বলা হয়েছে, ইতালির পুরনো শহরগুলোর সংকীর্ণ ও পাথরে বাঁধানো সড়ক দেখলেই স্পষ্ট হবে কেন টেসলা ছাড়া অন্য মার্কিন গাড়ি ইউরোপে জনপ্রিয় হয়নি। গাড়ি শিল্পের বিশ্লেষক হ্যাম্পাস এঙ্গেলাউ বলেন, ‘ইতালিতে একটি বড় এসইউভি চালিয়ে যাওয়ার চেষ্টা করুন। আমি করেছি এবং এটা খুবই কঠিন।’ সড়ক অবকাঠামোর সঙ্গে ব্যয়ের বিষয়টি যোগ করলে ইউরোপীয়দের অনাগ্রহ আরো স্পষ্ট হবে। ইউরোপের সড়কে মার্কিন পিকআপ ট্রাক খুব একটা দেখা যায় না। এ বিষয়ে যুক্তরাজ্যের সোসাইটি অব মোটর ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড ট্রেডার্সের (এসএমএমটি) প্রধান নির্বাহী মাইক হাওয়েস বলেন, ‘আমাদের জ্বালানির দাম সাধারণত যুক্তরাষ্ট্রের তুলনায় বেশি। তাই আমরা সাধারণত ছোট, জ্বালানি সাশ্রয়ী গাড়ি পছন্দ করি। আর তারা বড় গাড়ি পছন্দ করে।’ সুইডিশ বিনিয়োগ ব্যাংক হ্যান্ডেলসব্যাঙ্কেন ক্যাপিটাল মার্কেটের বিশ্লেষক এঙ্গেলাউ আরো বলেন, ‘যুক্তরাষ্ট্রে পেট্রলের দাম ইউরোপের তুলনায় অনেক কম। তারা প্রতি গ্যালনে যা দেয়, আমরা প্রতি লিটারে সে দাম দিই।’ উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে এক গ্যালনে ৩ লিটার ৮০০ মিলিলিটার জ্বালানি তেল থাকে।

Bank loan rescheduling rises Tk1,922cr in Jan-Sep

The Financial Express

In the first nine months of 2024, rescheduled defaulted loans in the banking sector increased by Tk1,922 crore, with bankers attributing the increase to a significant rise in fresh non-performing loans. According to data from the Bangladesh Bank, banks rescheduled loans totalling Tk20,732 crore from January to September last year, an increase from Tk18,810 crore in the equivalent period of 2023. Despite the rise in rescheduling, non-performing loans in the banking sector are growing rapidly, with the total standing at Tk2.85 lakh crore, or nearly 17% of the country's outstanding loans, estimated at Tk16.83 lakh crore, as of September 2024.

এয়ারলাইনস শিল্পে ঝুঁকি বাড়াচ্ছে রকেট, ড্রোন ও উড়ন্ত ট্যাক্সি

Bonik Barta

রকেট ও ড্রোনের বাড়বাড়ন্তের পাশাপাশি চলতি দশকে বিশ্বের গুরুত্বপূর্ণ অঞ্চলে উড়তে শুরু করবে উড়ন্ত ট্যাক্সি। বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরে ভিন্ন ভিন্ন যানের উপস্থিতি বাড়তে থাকায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে যাত্রীবাহী উড়োজাহাজ চলাচল। বিষয়টি সামাল দিতে প্রচলিত আকাশসীমা ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আনতে হবে। এরই মধ্যে নিয়ন্ত্রকদের মধ্যে কিছু প্রস্তুত দেখা গেছে। তবে এ পরিবর্তন যথেষ্ট নয় বলেও মন্তব্য করেছেন অনেক বিশেষজ্ঞ। প্রতিবেদন অনুসারে, আগামী দিনে বাণিজ্যিক মহাকাশ শিল্পের বিকাশে প্রচুর যাত্রীবাহী উড়োজাহাজ আকাশসীমার ওপরের স্তর ব্যবহার করবে। আবার ড্রোন ও সংক্ষেপে ইভিটিওএল (উড়ন্ত ট্র্যাক্সি) হিসেবে পরিচিত উল্লম্ব উড্ডয়ন ও অবতরণে সক্ষম বিদ্যুচ্চালিত যানের ওঠানামা নিচের স্তরের আকাশসীমার ব্যবস্থাপনাকে জটিল করে তুলবে। পরামর্শক সংস্থা অলিভার উইম্যানের তথ্যানুসারে, ২০৩৪ সালের মধ্যে যাত্রীবাহী উড়োজাহাজ এক-তৃতীয়াংশ বেড়ে ৩৬ হাজার ছাড়িয়ে যাবে। বেইনের তথ্যানুসারে, একই সময়ে উড়োজাহাজকে ১০ হাজারের বেশি ইভিটিওএল ও হাজার হাজার রকেটের সঙ্গে নিচের বায়ুমণ্ডল ভাগাভাগি করতে হবে।

সৌদি আরব ও ইউএইতে রফতানি হবে ১১ হাজার টন ইলিশ

Bonik Barta

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত প্রবাসীদের জন্য ১১ হাজার টন ইলিশ রফতানির সিদ্ধান্ত নিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার। পাশাপাশি প্রজনন বাড়াতে আগামী ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন ইলিশ ধরা বন্ধ থাকবে। এ সময় ইলিশ বাজারজাতও করা যাবে না। এমন নির্দেশনা জারি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। সচিবালয়ে গতকাল এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার এ তথ্য জানান। উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ‘‌নিষেধাজ্ঞা দেয়ার কারণে ২০১২ সাল থেকে ইলিশ রফতানি বন্ধ। ২০২৩-২৪ অর্থবছরে ইলিশের উৎপাদন ছিল ৫ দশমিক ৩০ লাখ টন। বর্তমান অন্তর্বর্তী সরকার দেশের মানুষের জন্য ইলিশ সরবরাহ বাড়ানো ও দাম নিয়ন্ত্রণে রাখার জন্য সচেষ্ট।’ ইলিশ রফতানি প্রসঙ্গে তিনি বলেন, ‘‌বাংলাদেশের মানুষ, যারা বিভিন্ন দেশে কাজ করছেন, দেশে রেমিট্যান্স পাঠাচ্ছেন, এমনকি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিদেশের মাটিতে বসে বাংলাদেশের ছাত্র-জনতার পাশে ছিলেন, তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে সীমিত আকারে ইলিশ মাছ রফতানির পরিকল্পনা নেয়া হয়েছে।’

IMF agrees to combine its 4th & 5th disbursements of loan together to Bangladesh

The Financial Express

The International Monetary Fund (IMF) has agreed to combine the fourth and the fifth disbursements together to Bangladesh out of its $4.7 billion loan.“The disbursement will be made in June after satisfactory completion of the review scheduled in April and approval by the IMF Board in June 2025,” said a press release issued by the Ministry of Finance today. It said the IMF approved a loan to the tune of $4.7 billion in 2023, against which Bangladesh has already received three installments amounting to $2.3 billion.