17-Jan-2026

Sunday 18 January 2026

19-Jan-2026

নেটফ্লিক্স ও ওয়ার্নার ব্রাদার্সের বন্ড কিনেছেন ট্রাম্প

Bonik Barta

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত নভেম্বর-ডিসেম্বর পর্যন্ত প্রায় ১০ কোটি ডলার সমমূল্যের বন্ড কিনেছেন। তার সাম্প্রতিক সম্পদ বিবরণী থেকে এ তথ্য জানা গেছে। ট্রাম্পের এ বিনিয়োগ তালিকায় নেটফ্লিক্স ও ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির ২০ লাখ ডলার পর্যন্ত সমমূল্যের বন্ড রয়েছে। কোম্পানি দুটির একীভূত হওয়ার ঘোষণা আসার কয়েক সপ্তাহ পরই ট্রাম্পের বন্ডে বিনিয়োগের বিষয়ে জানা গেল। এছাড়া বোয়িং, জেনারেল মোটরস ও অক্সিডেন্টাল পেট্রোলিয়ামের মতো বড় কোম্পানির বন্ডেও বিনিয়োগ করেছেন ট্রাম্প।

গ্রিনল্যান্ড না দিলে ইউরোপের ৮ দেশের ওপর শুল্কের হুমকি ট্রাম্পের

Bonik Barta

আর্কটিক অঞ্চলের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড কেনার প্রচেষ্টায় ডেনমার্ক ও ইউরোপীয় মিত্রদের ওপর নতুন করে চাপ সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার এক ঘোষণায় তিনি জানিয়েছেন, গ্রিনল্যান্ড নিয়ে কোনো চুক্তিতে না পৌঁছালে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ডেনমার্কসহ ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। ১ জুনের মধ্যে কোনো সমাধান না হলে এই শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ করা হবে বলেও হুমকি দিয়েছেন তিনি। এই শুল্কের আওতায় পড়বে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস এবং ফিনল্যান্ড।

Weak markets to worsen job losses after merger, liquidation

The Financial Express

The merger and liquidation of financial institutions are set to cost hundreds of jobs, while weakened money and capital markets leave little scope for new employment to replace those lost. Although the central bank has assured that there will be no job cuts arising directly from the merger of five troubled banks, market analysts warn that employment losses across the broader financial sector are unavoidable. Salim Afzal Shawon, head of research at BRAC EPL Stockbrokerage, said no institutional restructuring comes without consequences and that a negative impact on jobs is inevitable. "Any transformation leaves an imprint, and this one will be no exception, he said. Bangladesh Bank has decided to liquidate nine non-bank financial institutions (NBFIs) following the bank merger process. These include FAS Finance, Bangladesh Industrial Finance Company, Premier Leasing, Fareast Finance, GSP Finance, Prime Finance, Aviva Finance, People's Leasing, and International Leasing.

Tech push, buyer taste reshaping Bangladesh's apparel industry

Bonik Barta

Apparel exporters are accelerating their investment in advanced technologies to modernize production, raise productivity, and strengthen the long-term sustainability and global competitiveness of Bangladesh's ready-made garment (RMG) industry in the fast-changing economic landscape. From automation and robotics to AI-driven inspection and renewable energy, the industry is undergoing a quiet but significant transformation that minimises manual work. Industry insiders say the shift is being driven by rising compliance requirements in key export markets, tighter sustainability standards set by global brands, and the need to control costs in an increasingly competitive environment. These trends were evident at Garment Technology Bangladesh (GTB) 2026, the country's largest garment-technology exhibition.

ট্রাম্পের শুল্ক হুমকিতে ‘ভয়াবহ সংকটের’ আশঙ্কা ইউরোপীয় ইউনিয়নের

Bonik Barta

ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড কেনার প্রচেষ্টায় ডেনমার্কসহ ইউরোপীয় মিত্রদের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণাকে কেন্দ্র করে আটলান্টিক মহাসাগরের দুই পাড়ের সম্পর্কে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নেতারা শনিবার সতর্ক করে দিয়েছেন যে, ট্রাম্পের এই পদক্ষেপ সম্পর্কের ক্ষেত্রে একটি ‘বিপজ্জনক নিম্নমুখী সর্পিল ধারা’ বা ভয়াবহ সংকটের সৃষ্টি করবে। খবর রয়টার্স। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন এবং ইইউ কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, এই শুল্ক ট্রান্স-আটলান্টিক সম্পর্কের ভিত্তি ক্ষতিগ্রস্ত করবে। তারা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, ‘ইউরোপ ঐক্যবদ্ধ ও সমন্বিত থাকবে এবং নিজের সার্বভৌমত্ব রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।‘

ফার্স্ট ফাইন্যান্সের দর বেড়েছে ২০ শতাংশ

Bonik Barta

তালিকাভুক্ত ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহে ২০ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারটির দর ২ টাকা ৪০ পয়সায় দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ২ টাকা। ডিএসইর দরবৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল কোম্পানিটির শেয়ার। আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ সমাপ্ত ২০২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) ফার্স্ট ফাইন্যান্সের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪ টাকা ৮১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪ টাকা ১৩ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ৪২ টাকা ৬৭ পয়সায়।

প্যাকেজিং খাত সঠিক নীতিসহায়তা পেলে পোশাককেও ছাড়িয়ে যাবে

Bonik Barta

দেশে টেকসই প্যাকেজিং খাত গড়ে তুলতে প্রয়োজন ব্যবসাবান্ধব নীতি। সেজন্য নির্বাচিত সরকারকে কাজ করতে হবে। বর্ষপণ্য হিসেবে এ খাতের এগিয়ে যাওয়ার সম্ভাবনা ব্যাপক। সঠিক নীতিসহায়তা পেলে এটি ভবিষ্যতে তৈরি পোশাক খাতকেও ছাড়িয়ে যেতে পারে। গতকাল গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং এক্সপো (গ্যাপেক্সপো)-২০২৬ ও গার্মেন্ট টেকনোলজি বাংলাদেশ (জিটিবি)-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চার দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করা হয়। দেশের বৃহত্তম গার্মেন্ট প্রযুক্তি প্রদর্শনীর আয়োজনটি করে এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ)।

ব্লক মার্কেটে ১২১ কোটি টাকার বেশি লেনদেন

Bonik Barta

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ১২০ কোটি ৮১ লাখ ২০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানি ও বন্ডের লেনদেনের পরিমাণ ছিল ৯৪ কোটি ৭০ লাখ ৩০ হাজার টাকা। ডিএসইর সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে, আলোচ্য সপ্তাহে ডিএসইর ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানিগুলো হচ্ছে ফাইন ফুডস, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, গ্রামীণফোন, জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস, প্যারামাউন্ট টেক্সটাইল, বেক্সিমকো গ্রীন সুকুক আল ইসতিসনা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও সামিট অ্যালায়েন্স পোর্ট।

দুই সাবসিডিয়ারির টিকে থাকা নিয়ে নিরীক্ষকের সংশয়

Bonik Barta

জ্বালানি খাতের তালিকাভুক্ত কোম্পানি ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন পিএলসির অধীনে থাকা দুই সাবসিডিয়ারি কোম্পানির টিকে থাকার বিষয়ে সংশয় প্রকাশ করেছেন কোম্পানিটির নিরীক্ষক। সাবসিডিয়ারি দুটির কার্যক্রম বন্ধ থাকার কারণে কোম্পানিটির সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের আর্থিক প্রতিবেদনে নিরীক্ষক এ শঙ্কা প্রকাশ করেছেন। ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের ২০২৪-২৫ হিসাব বছরের আর্থিক প্রতিবেদন নিরীক্ষার দায়িত্বে ছিলেন আহসান মঞ্জুর অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের ম্যানেজিং পার্টনার মো. রাগিব আহসান। কোম্পানিটির সাবসিডিয়ারি আবসার অ্যান্ড ইলিয়াস এন্টারপ্রাইজেস লিমিটেড ও ইন্ট্রাকো অটোমোবাইলস লিমিটেডের আর্থিক প্রতিবেদনও নিরীক্ষা করেছেন এ নিরীক্ষক। সেখানে নিরীক্ষকের মতামতে সাবসিডিয়ারি দুটির টিকে থাকার বিষয়ে সংশয় প্রকাশ করা হয়েছে।

দুই বছরের মন্দা কাটিয়ে প্রবৃদ্ধিতে ফিরল জার্মানি

Bonik Barta

দীর্ঘ কয়েক বছরের অর্থনৈতিক মন্দা ও স্থবিরতা কাটিয়ে অবশেষে প্রবৃদ্ধির ধারায় ফিরেছে ইউরোপের বৃহত্তম অর্থনীতি জার্মানি। ২০২২ সালের পর ২০২৫ সালে দেশটির জিডিপি বেড়েছে। জার্মান কেন্দ্রীয় ব্যাংক বুন্দেসব্যাংকের তথ্যানুযায়ী, ২০২২ সালের শেষ দিক থেকেই দেশটি মন্দার কবলে ছিল। তবে সে সংকট কাটিয়ে গত বছর জার্মানির অর্থনীতি দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। খবর এফটি। জার্মানির কেন্দ্রীয় ব্যাংকের পূর্বাভাসের সঙ্গে মিলেছে গত বছরের প্রবৃদ্ধির হার। অর্থনীতিবিদরা আশা করছেন, চ্যান্সেলর ফ্রিডরিশ মার্জের নেতৃত্বাধীন সরকারের নেয়া বড় বিনিয়োগ পরিকল্পনা চলতি বছর প্রবৃদ্ধির গতি আরো বৃদ্ধিতে ভূমিকা রাখবে। অবকাঠামো ও প্রতিরক্ষা খাতের উন্নয়নে বর্তমানে কয়েক বিলিয়ন ইউরো বাড়তি ব্যয়ের পরিকল্পনা বাস্তবায়ন করছে জার্মান সরকার।

বৈশ্বিক অর্থনীতিতে অস্থিতিশীলতার ঝুঁকি তৈরি করছে ফেডে ট্রাম্পের হস্তক্ষেপ

Bonik Barta

ওয়াশিংটনের রাজনৈতিক পরিমণ্ডল ছাপিয়ে বৈশ্বিক অর্থনীতির পর্যবেক্ষকদের আলোচনার কেন্দ্রে উঠে এসেছে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভে (ফেড) দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের আশঙ্কা। পুঁজিবাজারে দীর্ঘমেয়াদি বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় ওয়াল স্ট্রিটের বিনিয়োগকারীরা। যেকোনো সময় বড় ধসের আশঙ্কা করছেন তারা, যা সংক্রমিত হতে পারে বিশ্বের অন্যান্য বাজারেও। রিজার্ভ ডলারের হিস্যা কমাচ্ছে বিশ্বের অন্যান্য দেশের কেন্দ্রীয় ব্যাংক। বিনিয়োগ ফান্ডগুলোও ডলারের পরিবর্তে অন্যান্য মুদ্রা বা সম্পদে তহবিল স্থানান্তর শুরু করেছে। একই সঙ্গে মনিটারি রেজিম বা মুদ্রার প্রবাহ ও মান কাঠামোয় সরকারি হস্তক্ষেপের বিষয়টি বিশ্বে অন্যান্য স্থানের জন্য নতুন কোনো নজির তৈরি করছে কিনা, সে বিষয়েও প্রশ্ন উঠছে নতুন করে। সার্বিকভাবে গোটা বিষয়টিই বৈশ্বিক অর্থনীতির স্থিতিশীলতাকে ঠেলে দিয়েছে প্রশ্নের মুখে।

শীতের পূর্বাভাসে এশিয়ার স্পট মার্কেটে বেড়েছে এলএনজির দাম

Bonik Barta

শীতল আবহাওয়ার পূর্বাভাসে সামনের দিনগুলোয় তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) চাহিদা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এ কারণে গত সপ্তাহে এশিয়ার স্পট মার্কেটে জ্বালানি পণ্যটির দাম ছয় সপ্তাহের সর্বোচ্চে পৌঁছেছে। খবর বিজনেস রেকর্ডার। শিল্পসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উত্তর-পূর্ব এশিয়ায় মার্চে সরবরাহের জন্য গত সপ্তাহে প্রতি এমএমবিটিইউ এলএনজির গড় মূল্য ১০ ডলার ১০ সেন্ট নির্ধারণ করা হয়েছে। এটি আগের সপ্তাহের ৯ ডলার ৫০ সেন্টের তুলনায় ৬ শতাংশ বেশি এবং ৫ ডিসেম্বরের পর সর্বোচ্চ।

রেকর্ড ১৭.৭০ কোটি টনে পৌঁছতে পারে ব্রাজিলের সয়াবিন উৎপাদন

Bonik Barta

ব্রাজিলের সয়াবিন উৎপাদন ২০২৫-২৬ মৌসুমে নতুন রেকর্ড তৈরি করতে পারে। বর্তমান ফলন বাড়ার প্রবণতা বজায় থাকলে দেশটির মোট উৎপাদন ১৭ কোটি ৭০ লাখ টনে পৌঁছতে পারে। রাবোব্যাংকের গবেষণা শাখা রাবোরিসার্চ প্রকাশিত ‘ব্রাজিল এগ্রিবিজনেস আউটলুক ২০২৬’ শীর্ষক প্রতিবেদনে এমন পূর্বাভাস দেয়া হয়েছে। খবর দ্য হিন্দু বিজনেস লাইন। প্রতিবেদনে বলা হয়, ২০২৫-২৬ কৃষি মৌসুমে ব্রাজিলে সয়াবিনের আবাদযোগ্য জমির পরিমাণ প্রায় ২ শতাংশ বাড়তে পারে। যদিও এ প্রবৃদ্ধি গত ১৫ বছরের গড় বার্ষিক ৪ শতাংশ সম্প্রসারণের তুলনায় কম। তবে চলমান উচ্চ সুদের হার ও কৃষকদের ওপর নগদ প্রবাহের চাপের মধ্যেও এটিকে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। অনেক কৃষক এখনো উচ্চ ঋণের বোঝায় থাকলেও আবাদ সম্প্রসারণ অব্যাহত থাকবে বলে ধারণা করছে রাবোরিসার্চের বিশ্লেষকরা।

ভিয়েতনামে সরবরাহ সংকটে কফির বাজার

Bonik Barta

ভিয়েতনামে সীমিত সরবরাহের কারণে গত সপ্তাহে কফির বাণিজ্যিক কার্যক্রমে ধীরগতি দেখা গেছে। কৃষকরা বড় পরিসরে সরবরাহ করতে অনিচ্ছুক থাকায় বাজারে পণ্যটির কেনাবেচা কমে গেছে। একই সময় ইন্দোনেশিয়ায় উৎপাদিত কফিতে মূল্যসংযোজনে তেমন একটা ওঠানামা দেখা যাচ্ছে না বলে সম্প্রতি দেশটির ব্যবসায়ীরা জানিয়েছেন। খবর বিজনেস রেকর্ডার। ভিয়েতনামের সেন্ট্রাল হাইল্যান্ডস অঞ্চলে কৃষকরা গত সপ্তাহে প্রতি কেজি কফি বিক্রি করছেন ৯৮ হাজার ৩০০ থেকে ৯৮ হাজার ৮০০ ডং (৩ ডলার ৭৪ সেন্ট থেকে ৩ ডলার ৭৬ সেন্ট) দরে। এটি আগের সপ্তাহের কেজিপ্রতি ৯৭ হাজার ৫০০ থেকে ৯৮ হাজার ২০০ ডংয়ের তুলনায় কিছুটা বেশি।

ভারতের চাল রফতানি বেড়েছে ১৯.৪ শতাংশ

Bonik Barta

ভারতের চাল রফতানি ২০২৫ সালে ১৯ দশমিক ৪ শতাংশ বেড়েছে। এ সময় দেশটির মোট রফতানি পৌঁছেছে ২ কোটি ১৫ লাখ ৫০ হাজার টনে। ২০২৪ সালে ভারতের মোট চাল রফতানির পরিমাণ ছিল ১ কোটি ৮০ লাখ ৫০ হাজার টন। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, ভারত সরকারের সব রফতানি নিষেধাজ্ঞা তুলে নেয়ার কারণে খাদ্যশস্যটি রফতানিতে এ প্রবৃদ্ধি দেখা দিয়েছে। এতে ভারতের চাল আন্তর্জাতিক বাজারে আরো প্রতিযোগিতামূলক হয়ে উঠেছে।

২০২৫ সালে চীনের জ্বালানি তেল আমদানিতে রেকর্ড

Bonik Barta

চীনের অপরিশোধিত জ্বালানি তেল আমদানি ২০২৫ সালে রেকর্ড সর্বোচ্চে পৌঁছেছে। একই বছরের ডিসেম্বরে মাস ও দৈনিক ভিত্তিতেও পণ্যটির আমদানি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের পুরো বছরে চীন আমদানি করেছে ৫৫ কোটি ৭৭ লাখ ৩০ হাজার টন জ্বালানি তেল, যা দৈনিক গড়ে ১ কোটি ১৫ লাখ ৫০ হাজার ব্যারেলের সমান। এছাড়া এটি আগের বছরের তুলনায় ৪ দশমিক ৪ শতাংশ বেশি। বার্তা সংস্থা রয়টার্সের তথ্যানুযায়ী, এ প্রবৃদ্ধি দেশটির জ্বালানি চাহিদা ও মজুদ বাড়ানোর প্রবণতার প্রতিফলন। বিশ্বের শীর্ষ অপরিশোধিত জ্বালানি তেল আমদানিকারক দেশ চীন। দেশটি ডিসেম্বরে মোট ৫ কোটি ৫৯ লাখ ৭০ হাজার টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করেছে, যা দৈনিক হিসেবে ১ কোটি ৩১ লাখ ৮০ হাজার ব্যারেলের সমান। এছাড়া এটি নভেম্বরের ৫ কোটি ৮ লাখ ৯০ হাজার টনের তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি। ডিসেম্বরে চীনের জ্বালানি তেল আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় ১৭ শতাংশ বেড়েছে

নানা উদ্যোগ সত্ত্বেও বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমেনি যুক্তরাষ্ট্রের

Bonik Barta

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরোপিত পাল্টা শুল্ক কমাতে দরকষাকষিতে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বাড়ানোর নানা উদ্যোগ নিয়েছিল অন্তর্বর্তী সরকার। এ উদ্যোগের অংশ হিসেবে এরই মধ্যে গম, ভুট্টা, সয়াবিন, তুলাসহ বেশকিছু পণ্য আমদানি হয়েছে। এলএনজি, উড়োজাহাজ, যন্ত্রাংশসহ আরো নানা পণ্য আমদানির বিষয়ে চুক্তি করেছে বাংলাদেশ। যদিও প্রাপ্ত তথ্যে দেখা যাচ্ছে, বিদায়ী বছরে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের আমদানি বাড়েনি। উল্টো বছরটিতে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি আরো বেড়েছে। যুক্তরাষ্ট্রের সেনসাস ব্যুরোর তথ্য বলছে, সদ্য শেষ হওয়া ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত প্রথম ১০ মাসে যুক্তরাষ্ট্র থেকে ১৯৫ কোটি ৮৪ লাখ ডলারের পণ্য আমদানি করেছে বাংলাদেশ। বিপরীতে একই সময়ে বাংলাদেশ থেকে ৮১৩ কোটি ২৪ লাখ ডলারের পণ্য যুক্তরাষ্ট্রে রফতানি হয়েছে। সে হিসাবে গত বছর অক্টোবর পর্যন্ত ১০ মাসে যুক্তরাষ্ট্রের দিক থেকে বাণিজ্য ঘাটতির পরিমাণ দাঁড়ায় ৬১৭ কোটি ৪০ লাখ ডলার। যেখানে ২০২৪ সালের পুরো বছর শেষে এ বাণিজ্য ঘাটতি ৬০৬ কোটি ৩৫ লাখ ডলারে সীমাবদ্ধ ছিল। এর আগে ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের দিক থেকে বাণিজ্য ঘাটতি ছিল ৬০২ কোটি ৩৩ লাখ ডলার।