প্রথম প্রান্তিকে পাওয়ার গ্রিডের ৬১১ কোটি টাকা লোকসান
Bonik Barta
সঞ্চালন লাইনসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে বড় অংকের বিদেশী ঋণ নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ সঞ্চালন প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি)। ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে এসব বিদেশী ঋণ নিয়ে বিপাকে পড়েছে কোম্পানিটি। চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) টাকার অবমূল্যায়নের কারণে কোম্পানিটির ৬১১ কোটি টাকা লোকসান হয়েছে। ফলে এ সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট লোকসান দাঁড়িয়েছে ২৫৬ কোটি টাকায়। কোম্পানিটির আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। গতকাল অনুষ্ঠিত সভায় প্রথম প্রান্তিকে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করেছে পাওয়ার গ্রিডের পর্ষদ।
নীতিসহায়তার অভাবকে দায়ী করছেন ব্যবসায়ীরা
Bonik Barta
আসবাব শিল্প দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারে প্রবেশ করেছে। তার পরও এ খাত সম্ভাবনার মধ্যেই আটকে রয়েছে, নতুন নতুন জটিলতায় পড়তে হচ্ছে। এর মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে কাঁচামালের ওপর উচ্চ আমদানি শুল্ক, বন্ড সুবিধা না থাকা এবং ব্যাংক ঋণের জটিলতা। এর ফলে দেশে-বিদেশে অসম প্রতিযোগিতার মধ্যে পড়তে হচ্ছে আসবাব শিল্পকে।
ব্যবসায়ীরা বলছেন, দেশে উৎপাদিত আসবাবের ৯০-৯৫ শতাংশ স্থানীয় বাজারে বিক্রি হয়। পণ্যের কাঁচামালে শুল্ককর ৬৮-১০৫ শতাংশ পর্যন্ত হয়ে থাকে। ফলে উৎপাদন খরচ বেড়ে যায় কয়েক গুণ। এর মধ্যে ব্যাংক ঋণের জটিলতা ও বন্ড সুবিধা না থাকায় উৎপাদন খরচ বাড়ছে। যার ফলে দেশের বাজারেও অসম প্রতিযোগিতার মুখে পড়তে হচ্ছে ব্যবসায়ীদের।
Economists, businesses deplore inefficient economic management
The Financial Express
Economists, policymakers and business leaders deplored inefficient economic management and urged the interim government to give a cohesive roadmap to stabilize the economy, instead of pursuing policy improvisations.
In their deliberations on the economic white paper and the followup from government side, at a cutting-edge policy-review meet Saturday, they called by one voice for remedying yawing economic inequality, slowing growth and rising cost of doing business.
A note of anxiety and wonder over the recent indirect-tax hike that affects all across the board reverberated through the meeting venue.
They voiced concerns regarding the interim government's fiscal and economic policies, including economic mismanagement and systemic inefficiencies, and the stressed the need for a comprehensive reform strategy.
The distinguished speakers urged the government to address the deteriorating confidence of investors and consumers immediately.
বেনাপোলে লক্ষ্যমাত্রার চেয়ে ৩১৫ কোটি টাকা কম রাজস্ব আয়
Bonik Barta
বেনাপোল স্থলবন্দরে চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ছয় মাসে অর্থাৎ জুলাই-ডিসেম্বরে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল ৩ হাজার ৩৩৭ কোটি ৪ লাখ টাকা। সেখানে আয় হয়েছে ৩ হাজার ২২ কোটি ১৭ লাখ টাকা। সে হিসেবে লক্ষ্যমাত্রার চেয়ে ৩১৫ কোটি ২৩ লাখ টাকা কম রাজস্ব আয় হয়েছে। তবে অক্টোবর-ডিসেম্বরে রাজস্ব আয় বৃদ্ধি পেয়েছে। ওই তিন মাসে লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ৭৯৪ কোটি ১ লাখ , আয় হয়েছে ১ হাজার ৯১৮ কোটি ২৯ লাখ টাকা।
বেনাপোল কাস্টমস সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরের জুলাইয়ে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৪১৩ কোটি ৯৯ লাখ, আয় হয়েছে ৪১৩ কোটি ২২ লাখ টাকা। আগস্টে লক্ষ্যমাত্রা ছিল ৫২০ কোটি ৯৯ লাখ, আয় হয়েছে ৪০১ কোটি ৫৫ লাখ টাকা। সেপ্টেম্বরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৬০৮ কোটি ৩২ লাখ, আয় হয়েছে ৪৮৯ কোটি ১১ লাখ টাকা। অক্টোবরে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৫৯৮ কোটি ১ লাখ, আয় হয়েছে ৫২৪ কোটি ৬৩ লাখ টাকা। নভেম্বরে লক্ষ্যমাত্রা ছিল ৫৯৯ কোটি, আয় হয়েছে ৬১৪ কোটি ৭১ লাখ টাকা। ডিসেম্বরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৫৯৭ কোটি, সেখানে আয় হয়েছে ৭৭৮ কোটি ৯৫ লাখ টাকা।
২০২৩-২৪ অর্থবছরে ৮৪ কোটি ডলারের আইসিটি পরিষেবা রফতানি
Bonik Barta
বাংলাদেশ ২০২৩-২৪ অর্থবছরে ৮৪ কোটি ডলারের আইসিটি পরিষেবা রফতানি করেছে বিশ্বের ১৩৭টি দেশে। এর সুবাদে আইসিটি খাতে লাখ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে। যারা বিশ্বমানের স্থানীয় উদ্ভাবনী পণ্য ও সেবা তৈরি করে রফতানিতে বড় ধরনের সহায়তা দিচ্ছে।
রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে গতকাল ‘বাংলাদেশ: দ্য ইমার্জিং আইসিটি পাওয়ার হাউজ’ শীর্ষক সেমিনারে এ তথ্য তুলে ধরেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসের (বেসিস) প্রশাসক ড. মুহম্মদ মেহেদী হাসান। তিনি জানান, ১৯৯৮ সালে মাত্র ১৮টি সদস্য প্রতিষ্ঠান নিয়ে যাত্রা করে বেসিস। যা বর্তমানে ২ হাজার ৬৫০টিরও বেশি। নতুন নতুন উদ্ভাবনকে ত্বরান্বিত করতে, সহযোগিতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সব স্টেকহোল্ডারের সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানান তিনি।
Maize production hits all-time high of 4.87m tonnes in FY'24
The Financial Express
Maize production in the country reached an all-time high in the last fiscal year (FY 2023-24) thanks to rocketing demand for it from the feed and food-processing industries.
The output registered a record 4.87 million tonnes from 0.513 million hectares of land, both winter and summer crops combined, according to latest data from the Bangladesh Bureau of Statistics (BBS), the official statistics provider.
The production grew by an impressive 7.0 per cent over FY '23 when farmers harvested more than 4.55 million tonnes.
The agriculture ministry had a target to harvest 5.81 million tonnes from 0.543 million hectares.
Director General of the Bangladesh Wheat and Maize Research Institute Dr Salahuddin Ahmed said the climate in Bangladesh is suitable for maize farming and farmers are switching gradually from other crops to cultivate it.
ব্লক মার্কেটে ১০৫ কোটি টাকার লেনদেন
Bonik Barta
দেশের পুঁজিবাজারে বিদায়ী সপ্তাহে ব্লক মার্কেটে ১০৫ কোটি ১ লাখ ৭০ হাজার টাকার লেনদেন হয়েছে। এর মধ্যে ১০ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৮৬ কোটি ১৪ লাখ ৫০ হাজার টাকার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানি ও ফান্ডের মধ্য রয়েছে মুন্নু ফ্যাব্রিকস লিমিটেড, এসিআই লিমিটেড, রিলায়েন্স ওয়ান, মিডল্যান্ড ব্যাংক পিএলসি, এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ফাইন ফুডস লিমিটেড, রেনাটা পিএলসি, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি।
Credit card transactions fall in Nov
The Financial Express
Transactions through domestic and international credit cards in Bangladesh witnessed a downswing in November 2024 compared to the previous month.
Domestic transactions dropped to Tk 27.93 billion, which was 2.55 per cent down from Tk 28.66 billion in October 2024, according to a latest report of the Bangladesh Bank (BB).
Similarly, international transactions conducted outside the country decreased significantly by 13.57 per cent to Tk 4.31 billion in November compared to Tk 4.98 billion in October, reads the report.
In contrast, transactions using credit cards issued by foreign entities but utilised within Bangladesh saw a sharp rise of 56.93 per cent, increasing to Tk 2.02 billion in November from Tk 1.29 billion in October.
Credit card transactions at department stores decreased to Tk 13.33 billion in November from more than Tk 14 billion in October.
বেকারত্ব স্থিতিশীল থাকলেও চ্যালেঞ্জ রয়ে গেছে শ্রমবাজারে
Bonik Barta
বিশ্বব্যাপী বেকারত্বের হার ২০২৪ সালে ৫ শতাংশে স্থিতিশীল ছিল। তবে কভিড-পূর্ব স্তরে শ্রমবাজার পুনরুদ্ধারে উল্লেখযোগ্য চ্যালেঞ্জ রয়ে গেছে। গত বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য দিয়েছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বা আইএলও। বৈষম্য বৃদ্ধি, যুব বেকারত্বের উচ্চ হার ও মূল্যস্ফীতির দীর্ঘমেয়াদি প্রভাবকে কর্মক্ষমদের জন্য মর্যাদাপূর্ণ কাজপ্রাপ্তিতে বাধা হিসেবে চিহ্নিত করেছে জাতিসংঘের সংস্থাটি। খবর আনাদোলু।
৫ শতাংশ বেকারত্বের হার কভিড-১৯ মহামারী থেকে শ্রমবাজারে ক্রমাগত পুনরুদ্ধারের প্রতিফলন দেখায়। প্রতিবেদন অনুসারে, শ্রমবাজারে এখনো অনেক অন্তর্নিহিত সমস্যা অব্যাহত রয়েছে। বিশেষত নিম্ন আয়ের দেশে অপ্রাতিষ্ঠানিক কাজ ও শ্রমিক দারিদ্র্যের হার মহামারী-পূর্ব স্তরে ফিরে এসেছে। মর্যাদা, নায্য মজুরি ও সুরক্ষা দেয় এসব দেশে এখনো এমন কাজ খুঁজে পাওয়া কঠিন।
Promising stocks are cheaper than junk ones
The Financial Express
Large-cap companies having stronger fundamentals are cheaper now on the bourses compared to small-cap firms with poor business performance. Price-to-earnings (P/E) ratios reveal such a picture of the current market. A P/E ratio indicates a stock price relative to the earnings per share (EPS) of the company.
Among large-cap companies, the P/E ratio of Premier Bank was 3.1 on the Dhaka Stock Exchange on December 30 while it was a whopping 880 for Hakkani Pulp & Paper Mills on the very same day.
That means an investor paid Tk 3.1 against Premier Bank's income of Tk 1. The lender witnessed a gradual profit growth in the four years to 2023 and secured a 6.0 per cent year-on-year growth between 2022 and 2023 to Tk 4.15 billion.
On the other hand, investors paid Tk 880 against the income of each Tk 1 of Hakkani Pulp & Paper Mills. The company incurred losses in FY21-FY22, earned a profit of Tk 16.91 million in FY23 and then its income plunged to Tk 0.78 million in FY24.
ইউরোজোনে টানা তৃতীয় মাসে বাড়ল মূল্যস্ফীতি
Bonik Barta
ইউরোজোনে ডিসেম্বরে মূল্যস্ফীতি আগের মাসের তুলনায় বেড়েছে। এ সময় অভিন্ন মুদ্রা হিসেবে ইউরো ব্যবহারকারী দেশগুলোয় মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ২ দশমিক ৪ শতাংশ, যা আগের মাসে ছিল ২ দশমিক ২ শতাংশ। মূল্যস্ফীতির এ হার গত বছরের জুলাইয়ের পর সর্বোচ্চ। সম্প্রতি ইউরোস্ট্যাটের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। এ নিয়ে টানা তৃতীয় মাসের মতো অঞ্চলটিতে মূল্যস্ফীতি বাড়ল। এর আগে অর্থনীতিবিদরাও একই ধরনের পূর্বাভাস দিয়েছিলেন। খবর ইউরো নিউজ।
মূলত ভিত্তিবছর পরিবর্তনের কারণে ডিসেম্বরে মূল্যস্ফীতির হার বেড়েছে। এ ধরনের পরিস্থিতি তখনই তৈরি হয়, যখন আগের সময়ের কম বা বেশি দামের কারণে বর্তমান সময়ের তুলনামূলক হারকে বড় বা ছোট দেখানো হয়। এক্ষেত্রে ইউরোজোনের বার্ষিক মূল্যস্ফীতির হার নির্ণয়ে গত বছরের জ্বালানির দাম কমার প্রভাব অন্তর্ভুক্ত করা হয়নি। যদিও ডিসেম্বরে জুলাইয়ের পর প্রথম জ্বালানির দাম দশমিক ১ শতাংশ বেড়েছে, যা আগের মাসের ঋণাত্মক ২ শতাংশের চেয়ে বেশি। এছাড়া পরিষেবা খাতের মূল্যস্ফীতি ডিসেম্বরে ৪ শতাংশে পৌঁছেছে, যা নভেম্বরের ৩ দশমিক ৯ শতাংশ থেকে বেশি। এ কারণে সার্বিক মূল্যস্ফীতিও বেড়েছে।
যুক্তরাষ্ট্রের শীর্ষ ৬ ব্যাংকের মুনাফা ১৪২ বিলিয়ন ডলার
Bonik Barta
যুক্তরাষ্ট্রের শীর্ষ ছয় ব্যাংক জেপি মর্গান চেজ, ব্যাংক অব আমেরিকা, সিটিগ্রুপ, ওয়েলস ফার্গো, গোল্ডম্যান স্যাকস ও মর্গান স্ট্যানলি ২০২৪ সালে সম্মিলিতভাবে মোট ১৪ হাজার ২০০ কোটি ডলার মুনাফা করেছে, যা ২০২৩ সালে ব্যাংকগুলোর মোট মুনাফার তুলনায় ২০ শতাংশ বেশি। উচ্চ সুদহার, শক্তিশালী অর্থনীতি ও ওয়াল স্ট্রিটে ভালো ব্যবসা এ মুনাফা বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। এটি একই সঙ্গে ২০০৭ সালের পর দ্বিতীয় সর্বোচ্চ মুনাফা। ব্যাংকগুলো আশা করছে, অর্থনীতির উন্নতি ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিয়ম শিথিল করার প্রতিশ্রুতি বাস্তবায়ন হলে ২০২৫ সালে মুনাফা আরো বাড়বে।
২০২৪-২৫ মৌসুমে বিশ্বব্যাপী শস্য উৎপাদন কমার পূর্বাভাস
Bonik Barta
বিশ্বব্যাপী শস্য উৎপাদন ২০২৪-২৫ বিপণন বর্ষে কমে যেতে পারে। এ সময় মোট উৎপাদন (গমসহ অন্যান্য দানাদার শস্যসহ) দাঁড়াতে পারে ২৩০ কোটি ৫০ লাখ টনে, যা আগের তুলনায় ৪০ লাখ টন কম। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইন্টারন্যাশনাল গ্রেইন কাউন্সিল (আইজিসি)। খবর ওয়ার্ল্ড গ্রেইন ডটকম।
উৎপাদন কমার পেছনে প্রধান ভূমিকা পালন করবে ভুট্টা। আইজিসি সর্বশেষ প্রতিবেদনে জানায়, ২০২৪-২৫ বিপণন বর্ষে বিশ্বব্যাপী ভুট্টার উৎপাদন ও ব্যবহার বিপরীতমুখী ধারা বজায় রাখবে। নভেম্বরে দেয়া পূর্বাভাসের তুলনায় পণ্যটির উৎপাদন কমতে পারে ৭০ লাখ টন। এ হিসাবে গত বছরের তুলনায় তা কমতে পারে ১ কোটি ২০ লাখ টন।
ভারতে স্বর্ণ বেচাকেনায় মূল্যছাড় অব্যাহত বাড়ছে
Bonik Barta
ভারতে অভ্যন্তরীণভাবে স্বর্ণের মূল্যবৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে পণ্যটি বেচাকেনায় মূল্যছাড়ও বাড়াচ্ছেন ব্যবসায়ীরা। চলতি সপ্তাহে তা ছয় মাসের সর্বোচ্চে পৌঁছেছে। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মুম্বাইভিত্তিক বেসরকারি বুলিয়ন আমদানিকারক ব্যাংকের এক ডিলার বলেন, ‘স্বর্ণের মূল্যবৃদ্ধি চাহিদাকে ক্ষতিগ্রস্ত করেছে। ক্রেতারা এখনো দাম কমার অপেক্ষায় আছেন।’
ভারতে চলতি সপ্তাহে প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম ছিল ৭৯ হাজার ২৭০ রুপি (৯১৫ ডলার ৬০ সেন্ট)। এ সময় দেশটির ডিলাররা অভ্যন্তরীণ দামের ওপর আউন্সপ্রতি ৩০ ডলার পর্যন্ত ছাড় দিয়েছে। গত সপ্তাহে এ ছাড়ের পরিমাণ ছিল আউন্সে ১৭ ডলার।
উল্লেখ্য, এতে ৬ শতাংশ আমদানি ও ৩ শতাংশ বিক্রি কর অন্তর্ভুক্ত ছিল।
এশিয়ার স্পট মার্কেটে কমেছে এলএনজির দাম
Bonik Barta
এশিয়ার স্পট মার্কেটে এলএনজির দাম চলতি সপ্তাহে কিছুটা কমেছে। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, পর্যাপ্ত মজুদ ও নিম্নমুখী চাহিদা পণ্যটির দাম কমার পেছনে ভূমিকা রেখেছে। খবর বিজনেস রেকর্ডার।
শিল্পসংশ্লিষ্ট সূত্রের দেয়া তথ্যানুযায়ী, উত্তর-পূর্ব এশিয়ায় মার্চে সরবরাহের জন্য চলতি সপ্তাহে প্রতি এমএমবিটিইউ এলএনজির গড় মূল্য ছিল ১৩ ডলার ৯০ সেন্ট। গত সপ্তাহে জ্বালানি পণ্যটি এমএমবিটিইউয়ে ১৪ ডলারে বেচাকেনা হয়েছে।
Top borrowers Beximco, S Alam now top defaulters, posing threat to dozens of banks
The Business Standard
The country's top two borrowers, Beximco and S Alam Group, have emerged as the top defaulters following the fall of the Sheikh Hasina-led government, leaving over a dozen lenders in trouble and exposing stability of the banking sector to significant risks.
As of September last year, Beximco topped the defaulter list with defaulted loans totalling Tk23,120 crore, while S Alam Group ranked second with Tk11,734 crore, according to a Bangladesh Bank report listing the top 10 defaulters obtained by The Business Standard.
The Business Standard Google News Keep updated, follow The Business Standard's Google news channel
Together, the two groups account for defaulted loans of Tk34,854 crore – over 12% of the total defaulted loans amounting to Tk2.84 lakh crore in the banking sector.
টানা চার সপ্তাহের মতো বেড়েছে জ্বালানি তেলের দাম
Bonik Barta
রাশিয়ার ওপর সম্প্রতি নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ফলে সরবরাহ বিঘ্নের আশঙ্কায় টানা চার সপ্তাহের মতো বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। খবর রয়টার্স।
অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্ট। চলতি সপ্তাহজুড়ে এর দাম বেড়েছে আগের সপ্তাহের তুলনায় ১ দশমিক ৩ শতাংশ। তবে সাপ্তাহিক লেনদেনের শেষদিন তা কিছুটা হ্রাস পেয়েছে। গত শুক্রবার ব্রেন্টের দাম ৫০ সেন্ট বা দশমিক ৬ শতাংশ কমেছে। প্রতি ব্যারেলের মূল্য নেমেছে ৮০ ডলার ৭৯ সেন্টে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম চলতি সপ্তাহে বেড়েছে ১ দশমিক ৭ শতাংশ। তবে গতকাল তা ৮০ সেন্ট বা ১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৭ ডলার ৮৮ সেন্টে নেমেছে।
আমদানি বাড়লেও সাতক্ষীরায় ঊর্ধ্বমুখী গুঁড়া হলুদের দাম
Bonik Barta
ভোমরা স্থলবন্দর দিয়ে শুকনা হলুদ আমদানি চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) অন্তত সাড়ে পাঁচ হাজার টন বেড়েছে। তবে আমদানি বাড়লেও দাম কমছে না গুঁড়া হলুদের। এক থেকে দেড় মাসের ব্যবধানে পণ্যটির দাম বেড়েছে কেজিতে ১০০ টাকা পর্যন্ত। গতকাল সাতক্ষীরা জেলা সদরের সুলতানপুর বড় বাজারের কয়েকটি মসলা আড়ত ঘুরে এ তথ্য জানা গেছে।
গতকাল সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারের মসলা বিক্রয় প্রতিষ্ঠান মেসার্স ফাতেমা স্টোরে প্রতি কেজি গুঁড়া হলুদ বিক্রি হয়েছে ৪০০ টাকা কেজি দরে, এক থেকে দেড় মাস আগেও যা ছিল কেজিতে ৩০০ টাকা।
ডিসেম্বরে চীনের অ্যালুমিনিয়াম আমদানি কমেছে
Bonik Barta
চীনের অপরিশোধিত অ্যালুমিনিয়াম ও অ্যালুমিনিয়ামজাত পণ্যের আমদানি গত মাসে কমেছে। গতকাল দেশটির শুল্ক বিভাগের প্রকাশিত ডাটা থেকে এ তথ্য জানা গেছে
শুল্ক বিভাগের দেয়া তথ্যানুযায়ী, ডিসেম্বরে চীনের আমদানি ৮ দশমিক ৬ শতাংশ কমেছে। এ সময় মোট অ্যালুমিনিয়াম ও অ্যালুমিনিয়ামজাত পণ্যের আমদানি নেমেছে তিন লাখ টনে। তবে এটি নভেম্বরের ২ লাখ ৮০ হাজার টনের তুলনায় বেশি।
ডিসেম্বরে নিম্নমুখী থাকলেও ২০২৪ সালে চীনের অ্যালুমিনিয়াম আমদানি ২২ দশমিক ৫ শতাংশ বেড়ে ৩৭ লাখ ৫০ হাজার টন হয়েছে। উল্লেখ্য, শুল্ক বিভাগের দেয়া তথ্যে প্রাইমারি, অপরিশোধিত ও অ্যালয়েড অ্যালুমিনিয়াম অন্তর্ভুক্ত।