গত বছরের নভেম্বরে ইইউ’তে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ২৪ শতাংশ
The Business Standard
গেল বছরের নভেম্বরে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) বাংলাদেশের পোশাক রপ্তানি ২৪.০৯ শতাংশ বেড়ে ১.৫৩ বিলিয়ন ইউরোতে (১.৫৭ বিলিয়ন ডলার) পৌঁছেছে। প্রাথমিকভাবে পশ্চিমা দেশগুলোতে মূল্যস্ফীতি এবং সুদের হার হ্রাস পাওয়ায় এ প্রবৃদ্ধি অর্জন হয়েছে বলে মনে করা হচ্ছে।
ইউরোপের ২৭-দেশের পরিসংখ্যান অফিস ইউরোস্ট্যাট-এর তথ্য অনুযায়ী, ইউরোপের বাজারে ক্রমবর্ধমান চাহিদার কারণে নভেম্বর পর্যন্ত টানা চার মাস পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে।
২০২৪ সালের প্রথম ১১ মাসের মধ্যে ৬ মাস পোশাক রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে; এ সময় প্রবৃদ্ধির অঙ্ক ছিল ২০ শতাংশ থেকে প্রায় ৩৪ শতাংশের মধ্যে। আর বাকি ৫ মাসে পোশাক রপ্তানিতে নেতিবাচক প্রবৃদ্ধি (নেগেটিভ গ্রোথ) দেখা গেছে।
চাহিদা বাড়তে থাকায় বাংলাদেশের সবচেয়ে বড় একক পোশাক বাজার ইইউ'তে গত বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত পোশাক রপ্তানি গড়ে ২.৫৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে— যা এ খাতে বৈশ্বিক গড় প্রবৃদ্ধি ০.৩৪ শতাংশের চেয়ে বেশি।
রেমিট্যান্সের ডলার সংগ্রহে ছোট এক্সচেঞ্জ হাউসের জন্য শর্ত শিথিল করলো কেন্দ্রীয় ব্যাংক
The Business Standard
রেমিট্যান্সের ডলার সংগ্রহে বড় এক্সচেঞ্জ হাউসগুলোর (এগ্রিগেটর) দৌরাত্ব কমাতে ছোট এক্সচেঞ্জ হাউসগুলোর জন্য সিকিউরিটি ডিপোজিট ও ন্যূনতম ব্যালেন্সের শর্ত বাতিল করেছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে এখন থেকে ছোট এক্সচেঞ্জ হাউজগুলো সরাসরি যেকোনো ব্যাংকের কাছে রেমিট্যান্সের ডলার বিক্রি করতে পারবে। এর আগে, যেকোনো ব্যাংকের কাছে রেমিট্যান্স বিক্রি করার ক্ষেত্রে ছোট এক্সচেঞ্জ হাউজগুলোকে ১০,০০০ ডলার সিকিউরিটি ডিপোজিট এবং নন-রেসিডেন্ট ফরেন কারেন্সি (এনআরএফসি) অ্যাকাউন্টে ন্যূন্যতম ব্যালেন্স রাখতে হতো। গতকাল রোববার (১৯ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পিলিসি বিভাগ এ সংক্রান্ত এক সার্কুলার জারি করেছে। আগামী ১ ফেব্রুয়ারি থেকে এ নির্দেশনা কার্যকর হবে। সার্কুলারে বলা হয়েছে, 'প্রি-ফান্ড' পদ্ধতিতে সিকিউরিটি ডিপোজিট এবং ন্যূনতম ব্যালেন্সের শর্ত প্রত্যাহার করা হলো। ব্যাংকগুলোকে তাদের বিদেশি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হলো, যাদের সঙ্গে এই পদ্ধতিতে লেনদেনের চুক্তি রয়েছে, যাতে করে এনআরএফসি অ্যাকাউন্টে রক্ষিত সিকিউরিটি ডিপোজিট রেমিট্যান্স প্রদানের মাধ্যমে সমন্বয় করা যায়।
২০২৪-২৫ মৌসুম ভারতে চিনি উৎপাদন কমার পূর্বাভাস
Bonik Barta
ভারতে বেশির ভাগ চিনির মিল বর্তমানে চালু রয়েছে। এর পরও দেশটিতে আখ মাড়াই ও চিনি উৎপাদন আগের মৌসুমের তুলনায় কমে যেতে পারে। সম্প্রতি দেশটির ন্যাশনাল ফেডারেশন অব কো-অপারেটিভ সুগার ফ্যাক্টরিস লিমিটেড (এনএফসিএসএফ) এ পূর্বাভাস দিয়েছে।
উল্লেখ্য, এনএফসিএসএফ হলো চিনির মিলগুলোর প্রতিনিধিত্ব ও সহায়তাকারী একটি সংগঠন। এটি চিনির মিলগুলোর উন্নয়ন, সহায়তা প্রদান ও এ খাতের উন্নতি সাধনে কাজ করে। এনএফসিএসএফ অনুযায়ী, ২০২৪-২৫ মৌসুমে ভারতে চিনি উৎপাদন ২ কোটি ৭০ লাখ টন হতে পারে। এটি এর আগে ২ কোটি ৮০ লাখ টনের পূর্বাভাসের তুলনায় কম। ভারত ২০২৩-২৪ মৌসুমে মোট ৩ কোটি ১৯ লাখ টন চিনি উৎপাদন করেছিল। সংস্থাটির প্রকাশিত তথ্যানুযায়ী, বছরের শুরু থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত ৫০৭টি মিল আখ মাড়াই কার্যক্রম চালিয়েছে। এ সময় মিলগুলোয় ১৪ কোটি ৮২ লাখ ১৪ হাজার টন আখ থেকে চিনি উৎপাদন করেছে ১ কোটি ৩০ লাখ ৫৫ হাজার টন। আগের মৌসুমের একই সময় ৫২৪টি চিনির মিল ১৬ কোটি ১২ লাখ ৮৩ হাজার টন আখ মাড়াই করেছিল। সে সময় চিনি উৎপাদনের পরিমাণ ছিল ১ কোটি ৫১ লাখ ২০ হাজার টন।
Why Bangladesh's RMG turns to imported yarn, fabrics despite local supply
The Business Standard
Industry insiders warn the growing reliance on imports could place local spinners at considerable risk.
Recent data from the National Board of Revenue shows the scale of the issue. In 2024, Bangladesh's cotton yarn imports surged by 39%, reaching a record expenditure of $2.28 billion. Besides, fabric imports by knitwear factories rose by 38%, costing the country another $2.59 billion.
যুক্তরাষ্ট্রে প্রায় ১.৯ ট্রিলিয়ন ডলার বাজেট ঘাটতির পূর্বাভাস
Bonik Barta
মার্কিন অর্থনীতিতে ক্রমবর্ধমান বাজেট ঘাটতি সাম্প্রতিক বছরে শঙ্কার কারণ হয়ে আসছে। ২০২৫ সালের জন্য এক পূর্বাভাসে যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল বাজেট অফিস (সিবিও) জানিয়েছে, চলতি অর্থবছরে ফেডারেল সরকারের বাজেট ঘাটতি ১ দশমিক ৮৭ ট্রিলিয়ন বা ১ লাখ ৮৭ হাজার কোটি ডলারে নেমে আসতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ অর্থবছরে সরকারের বাজেট ঘাটতি ছিল ১ লাখ ৯১ হাজার কোটি ডলার। আরো বলা হয়েছে, ২০২৬ সালে বাজেট ঘাটতি আরো কমে ১ লাখ ৭১ হাজার কোটি ডলার হবে। তবে ২০৩৫ সাল নাগাদ বেড়ে হবে ২ লাখ ৭০ হাজার কোটি ডলার। প্রতিবেদনে সিবিও উল্লেখ করেছে, গত বছর জিডিপি অনুপাতে সরকারি ঋণের পরিমাণ ছিল ৯৭ দশমিক ৮ শতাংশ, যা এ বছর ৯৯ দশমিক ৯ শতাংশে পৌঁছতে পারে। ২০৩৫ সাল নাগাদ সর্বোচ্চ ১১৮ দশমিক ৫ শতাংশে পৌঁছতে পারে। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীর হবে উল্লেখ করে বলা হচ্ছে, ২০২৪ সালের ২ দশমিক ৩ শতাংশ থেকে কমে এ বছর ১ দশমিক ৯ ও ২০২৬ সালে ১ দশমিক ৮ শতাংশ হতে পারে।
ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১০ মাসের সর্বনিম্নে
Bonik Barta
ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ক্রমান্বয়ে কমে যাচ্ছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) সাপ্তাহিক প্রতিবেদন অনুযায়ী, ১০ জানুয়ারি পর্যন্ত এটি ৬২ হাজার ৫৮৭ কোটি ডলারে নেমেছে। টানা ছয় সপ্তাহ ধরে কমছে রিজার্ভ। প্রতিবেদন অনুসারে, ১০ জানুয়ারি পর্যন্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৮৭২ কোটি ডলার কমে ৬২ হাজার ৫৮৭ কোটি ১০ লাখ ডলার হয়েছে। এটি ১০ মাসের মধ্যে সর্বনিম্ন। গত বছরের সেপ্টেম্বরে রিজার্ভ রেকর্ড ৭০ হাজার ৪৮৯ কোটি ডলারে পৌঁছানোর পর এটি ক্রমে কমে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, রুপির বিনিময় হারের তীব্র পতন প্রতিরোধ করতে রিজার্ভ ব্যাংকের নেয়া পদক্ষেপের কারণে রিজার্ভ কমছে। ভারতীয় রুপি বর্তমানে মার্কিন ডলারের বিপরীতে সর্বকালের সর্বনিম্ন স্তরে পৌঁছেছে। প্রতি মার্কিন ডলারের বিপরীতে ৮৬ রুপির সামান্য বেশি পাওয়া যাচ্ছে। আরবিআইর সাম্প্রতিক তথ্যানুসারে, বৈদেশিক মুদ্রার রিজার্ভের সবচেয়ে বড় অংশ বৈদেশিক মুদ্রা সম্পদ (এফসিএ) বর্তমানে ৫৩ হাজার ৬০১ কোটি ১০ লাখ ডলার। স্বর্ণ রিজার্ভ ৬৭৮ কোটি ৮৩ লাখ ডলার, যা আগের হিসাবের তুলনায় ৭৯ কোটি ২০ লাখ ডলার বেড়েছে।
গাজার অর্থনীতি পুনরুদ্ধারে প্রয়োজন ৫ হাজার কোটি ডলার
Bonik Barta
ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজার অর্থনীতি পুনর্গঠনে শক্তিশালী উন্নয়ন পরিকল্পনা জরুরি বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। তাদের মতে, অবকাঠামো, আবাসন ও অর্থনৈতিক চাহিদা পূরণের মাধ্যমে টেকসই পুনরুদ্ধার নিশ্চিত করতে হবে কর্তৃপক্ষকে। এ পরিকল্পনা বাস্তবায়নে ১০ বছরে প্রায় ৫০ বিলিয়ন বা ৫ হাজার কোটি ডলার তহবিল প্রয়োজন। খবর দ্য ন্যাশনাল। রামাল্লার আরব আমেরিকান বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও আর্থিক বিষয়ের অধ্যাপক নাসের মুফরেজ বলেন, ‘গাজার পুনর্গঠন প্রক্রিয়ার জন্য অন্তত ১০ বছরে ৪-৫ হাজার কোটি ডলার প্রয়োজন। প্রক্রিয়াটি সফল করতে তিনটি শর্ত পূরণ জরুরি। প্রথমত, পর্যাপ্ত আন্তর্জাতিক তহবিল সংগ্রহ। দ্বিতীয়ত, ইসরায়েলি অবরোধের অবসান এবং তৃতীয়ত, একীভূত ও কার্যকর ব্যবস্থাপনা।’
পাঁচদিন পর পুঁজিবাজারে সূচক ও লেনদেনে ঊর্ধ্বমুখিতা
Bonik Barta
দেশের পুঁজিবাজারে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসেই পয়েন্ট হারিয়েছে সূচক। গত সপ্তাহের নিম্নমুখিতা কাটিয়ে চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়েছে পুঁজিবাজারে। এদিন সূচকের পাশাপাশি দৈনিক লেনদেনও সামান্য বেড়েছে। গতকাল পুঁজিবাজারের বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা ক্রয়প্রবণতা দেখা গেছে। অবশ্য সতর্ক বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বিক্রির প্রবণতাও ছিল লক্ষণীয়।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেন শুরুর পর থেকে দেড় ঘণ্টা সূচকে কিছুটা অস্থিরতা দেখা গেছে। তবে এরপর শেয়ার কেনার চাপ বাড়তে থাকায় ইতিবাচক হতে থাকে সূচক। দিন শেষে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯০৩ পয়েন্টে অবস্থান করছে। শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল সূচকের উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে কোহিনূর কেমিক্যালস, ইউনাইটেড পাওয়ার, পূবালী ব্যাংক, এডিএন টেলিকম ও খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের শেয়ার।
স্থিতিশীল বৈশ্বিক অর্থনীতির মাঝে কিছু ঝুঁকি দেখছে আইএমএফ
Bonik Barta
বিশ্ব অর্থনীতি কিছুটা দ্রুত বাড়বে এবং মূল্যস্ফীতি কমে আসবে; ২০২৫ সালের বৈশ্বিক প্রবৃদ্ধি সম্পর্কে এমন পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। অবশ্য সঙ্গে স্মরণ করিয়ে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি। যাতে রয়েছে যুক্তরাষ্ট্রের স্থানীয় পর্যায়ে কর হ্রাস, বিদেশী পণ্যের ওপর শুল্ক আরোপ, ব্যবসায়িক নীতি শিথিলীকরণ ও অবৈধ অভিবাসী বহিষ্কারের পরিকল্পনা অন্তর্ভুক্ত। ওয়াশিংটনভিত্তিক বহুজাতিক ঋণদাতা সংস্থাটির পূর্বাভাস অনুসারে, চলতি বছর ও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতি ৩ দশমিক ৩ শতাংশ হারে সম্প্রসারণ হবে। অর্থাৎ গত বছরের ৩ দশমিক ২ শতাংশের তুলনায় কিছুটা বেশি।
এ পূর্বাভাস অর্থনৈতিক স্থিতিশীলতা নির্দেশ করলেও বৃহত্তর পরিসরে প্রবৃদ্ধির এ হার আকর্ষণীয় নয়। কারণ ২০০০-১৯ সাল পর্যন্ত বিশ্ব অর্থনীতি গড়ে প্রতি বছর ৩ দশমিক ৭ শতাংশ হারে সম্প্রসারণ হয়েছিল। আইএমএফের মতে, সাম্প্রতিক বৈশ্বিক অভিঘাতের দীর্ঘস্থায়ী প্রভাবকে প্রতিফলিত করে ধীর প্রবৃদ্ধির পূর্বাভাস। এর মধ্যে রয়েছে কভিড-১৯ মহামারী ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। কার্যক্রমের দিক থেকে বিশ্বের ১৯১টি দেশের সঙ্গে যুক্ত আইএমএফ। সংস্থাটির মতে, তারা অর্থনৈতিক প্রবৃদ্ধি ও আর্থিক স্থিতিশীলতা উন্নত করতে এবং বৈশ্বিক দারিদ্র্য হ্রাসে কাজ করে।
Govt plans bringing all citizens, resources under ins coverage
The Financial Express
A hold-all insurance coverage of all the citizens and resources of Bangladesh is now planned by the government for giving a fillip to the country's socioeconomic development, officials have said. They said the Financial Institutions Division (FID) under the Ministry of Finance at a recent meeting asked the Insurance Development and Regulatory Authority (IDRA) to take necessary measures in this regard, as wide-ranging reforms are spearheaded by the post-uprising government. Initially, eight major areas have been targeted to enhance insurance penetration in the country. According to the meeting decision, all types of transports, including metro rails and trains, have been asked to be brought under the purview of insurance. All the large shopping malls also have to be brought under fire insurance while insurance policies have to be introduced for the cattle and poultry sector. Moreover, all workers of readymade garment and other factories should be covered by group insurance.
বছরের শুরুতেই ঊর্ধ্বমুখী ভুট্টা ও সয়াবিনের বাজার
Bonik Barta
বিশ্বব্যাপী ভুট্টা ও সয়াবিনের দাম গত বছর নিম্নমুখী ধারা বজায় রেখেছিল। তবে নতুন বছরের শুরুতেই ঊর্ধ্বমুখী ধারা বজায় রেখেছে পণ্য দুটির বাজার। খাতসংশ্লিষ্টরা বলছেন, যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) সর্বশেষ প্রতিবেদনের প্রভাব পড়েছে ভুট্টা ও সয়াবিনের বাজারে। প্রতিবেদন প্রকাশের পর শিকাগো মার্কেন্টাইল এক্সচেঞ্জে (সিএমই) ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে ভুট্টার দাম ২০ সেন্টের বেশি বেড়েছে। ২০২৪ সালের জুনের পর এ সময় সর্বোচ্চ দামে পণ্যটি বেচাকেনা হয়েছে। এ সময় সয়াবিনের দাম প্রায় ৫০ সেন্ট বেড়েছে, যা গত বছরের অক্টোবরের পর থেকে সর্বোচ্চ।
ভুট্টার দাম গত ১৫ জানুয়ারি মার্চের সরবরাহ চুক্তিতে বুশেলপ্রতি (৬০ পাউন্ড) ৪ ডলার ৭৮ সেন্টে পৌঁছেছে। একই মাসের সরবরাহ চুক্তিতে সয়াবিনের দাম ছিল বুশেলে ১০ ডলার ৪২ সেন্ট। মে ও জুলাইয়ের সরবরাহ চুক্তিগুলোও দামে মুনাফা ধরে রেখেছে।
এদিকে সাপ্তাহিক লেনদেনের শেষ দিনে শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) ভুট্টার দাম দশমিক ৬ শতাংশ বেড়েছে। প্রতি বুশেলের মূল্য স্থির হয়েছে ৪ ডলার ৭৭ সেন্টে। এ সময় সয়াবিনের দাম দশমিক ৭ শতাংশ বেড়ে বুশেলপ্রতি ১০ ডলার ২৫ সেন্টে পৌঁছেছে।
১০ জানুয়ারি প্রকাশিত বৈশ্বিক সরবরাহ ও চাহিদা প্রাক্কলন শীর্ষক (ডব্লিউএসডিএ) প্রতিবেদনে ইউএসডিএ জানায়, ২০২৪-২৫ মৌসুমে যুক্তরাষ্ট্রে ভুট্টা ও সয়াবিন উৎপাদন কমে যেতে পারে।
বছরের শুরুতেই ঊর্ধ্বমুখী ভুট্টা ও সয়াবিনের বাজার
Bonik Barta
বিশ্বব্যাপী ভুট্টা ও সয়াবিনের দাম গত বছর নিম্নমুখী ধারা বজায় রেখেছিল। তবে নতুন বছরের শুরুতেই ঊর্ধ্বমুখী ধারা বজায় রেখেছে পণ্য দুটির বাজার। খাতসংশ্লিষ্টরা বলছেন, যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) সর্বশেষ প্রতিবেদনের প্রভাব পড়েছে ভুট্টা ও সয়াবিনের বাজারে। প্রতিবেদন প্রকাশের পর শিকাগো মার্কেন্টাইল এক্সচেঞ্জে (সিএমই) ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে ভুট্টার দাম ২০ সেন্টের বেশি বেড়েছে। ২০২৪ সালের জুনের পর এ সময় সর্বোচ্চ দামে পণ্যটি বেচাকেনা হয়েছে। এ সময় সয়াবিনের দাম প্রায় ৫০ সেন্ট বেড়েছে, যা গত বছরের অক্টোবরের পর থেকে সর্বোচ্চ।
ভুট্টার দাম গত ১৫ জানুয়ারি মার্চের সরবরাহ চুক্তিতে বুশেলপ্রতি (৬০ পাউন্ড) ৪ ডলার ৭৮ সেন্টে পৌঁছেছে। একই মাসের সরবরাহ চুক্তিতে সয়াবিনের দাম ছিল বুশেলে ১০ ডলার ৪২ সেন্ট। মে ও জুলাইয়ের সরবরাহ চুক্তিগুলোও দামে মুনাফা ধরে রেখেছে।
এদিকে সাপ্তাহিক লেনদেনের শেষ দিনে শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) ভুট্টার দাম দশমিক ৬ শতাংশ বেড়েছে। প্রতি বুশেলের মূল্য স্থির হয়েছে ৪ ডলার ৭৭ সেন্টে। এ সময় সয়াবিনের দাম দশমিক ৭ শতাংশ বেড়ে বুশেলপ্রতি ১০ ডলার ২৫ সেন্টে পৌঁছেছে।
১০ জানুয়ারি প্রকাশিত বৈশ্বিক সরবরাহ ও চাহিদা প্রাক্কলন শীর্ষক (ডব্লিউএসডিএ) প্রতিবেদনে ইউএসডিএ জানায়, ২০২৪-২৫ মৌসুমে যুক্তরাষ্ট্রে ভুট্টা ও সয়াবিন উৎপাদন কমে যেতে পারে।
Improving economic Management
The Financial Express
If the purpose behind preparation of the white paper on the state of the country's economy was to identify the economic malaises and find some ways out of the current imbroglio, the follow-up by the interim government has been conspicuous by its absence. This has prompted the white paper committee and other reputed economists to gather at a symposium titled "White Paper and Thereafter: Economic Management, Reforms, and National Budget" one and a half months after the submission of that important factual and analytical document. Clearly, the head of the 12-member committee, Debapriya Bhattacharya was highly disappointed with the interim government's inaction. Other economists present at the symposium could not agree more with the observations made by him. Additionally they made their own critical observations on the slowdown of the economy in the absence of any effective and innovative policy shift or action aimed at reviving the economy. The recommendations made in the white paper have remained largely ignored until now.
বছরের শুরুতেই ঊর্ধ্বমুখী ভুট্টা ও সয়াবিনের বাজার
Bonik Barta
বিশ্বব্যাপী ভুট্টা ও সয়াবিনের দাম গত বছর নিম্নমুখী ধারা বজায় রেখেছিল। তবে নতুন বছরের শুরুতেই ঊর্ধ্বমুখী ধারা বজায় রেখেছে পণ্য দুটির বাজার। খাতসংশ্লিষ্টরা বলছেন, যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) সর্বশেষ প্রতিবেদনের প্রভাব পড়েছে ভুট্টা ও সয়াবিনের বাজারে। প্রতিবেদন প্রকাশের পর শিকাগো মার্কেন্টাইল এক্সচেঞ্জে (সিএমই) ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে ভুট্টার দাম ২০ সেন্টের বেশি বেড়েছে। ২০২৪ সালের জুনের পর এ সময় সর্বোচ্চ দামে পণ্যটি বেচাকেনা হয়েছে। এ সময় সয়াবিনের দাম প্রায় ৫০ সেন্ট বেড়েছে, যা গত বছরের অক্টোবরের পর থেকে সর্বোচ্চ।
ভুট্টার দাম গত ১৫ জানুয়ারি মার্চের সরবরাহ চুক্তিতে বুশেলপ্রতি (৬০ পাউন্ড) ৪ ডলার ৭৮ সেন্টে পৌঁছেছে। একই মাসের সরবরাহ চুক্তিতে সয়াবিনের দাম ছিল বুশেলে ১০ ডলার ৪২ সেন্ট। মে ও জুলাইয়ের সরবরাহ চুক্তিগুলোও দামে মুনাফা ধরে রেখেছে।
এদিকে সাপ্তাহিক লেনদেনের শেষ দিনে শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) ভুট্টার দাম দশমিক ৬ শতাংশ বেড়েছে। প্রতি বুশেলের মূল্য স্থির হয়েছে ৪ ডলার ৭৭ সেন্টে। এ সময় সয়াবিনের দাম দশমিক ৭ শতাংশ বেড়ে বুশেলপ্রতি ১০ ডলার ২৫ সেন্টে পৌঁছেছে।
১০ জানুয়ারি প্রকাশিত বৈশ্বিক সরবরাহ ও চাহিদা প্রাক্কলন শীর্ষক (ডব্লিউএসডিএ) প্রতিবেদনে ইউএসডিএ জানায়, ২০২৪-২৫ মৌসুমে যুক্তরাষ্ট্রে ভুট্টা ও সয়াবিন উৎপাদন কমে যেতে পারে।
রমজান আসন্ন আমদানি বাড়লেও দেশে এখনো অস্থিতিশীল ছোলার বাজার
Bonik Barta
দেশে গত এক মাসে সব ডালজাতীয় পণ্যের দাম ধারাবাহিকভাবে কমেছে। তবে এ সময় আমদানি বাড়লেও এখনো স্থিতিশীলতায় ফেরেনি ছোলার বাজার। এক সপ্তাহ ধরে অস্ট্রেলিয়া থেকে আমদানি হওয়া ছোলা পাইকারিতে বিক্রি হচ্ছে ৯৭-১০৮ টাকায়। গত বছর রোজায় দেশের বাজারে প্রতি কেজি ছোলার দাম ছিল ৭৫-৮৫ টাকা। গতকাল দেশে ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে খোঁজ নিয়ে এসব তথ্য জানা গেছে।
খাতুনগঞ্জে বর্তমানে খুচরায় প্রতি কেজি ছোলা ১১০ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীদের মতে, বাজারে ছোলার পর্যাপ্ত আমদানি হচ্ছে। মূলত আমদানিকারক প্রতিষ্ঠানগুলো এখনো দাম না কমানোয় এর প্রভাব বাজারে পড়েনি। এছাড়া রোজা শুরুর আগেই বিভিন্ন এলাকা থেকে ক্রয়াদেশ আসতে শুরু করেছে। এটিও দাম বাড়ার উল্লেখযোগ্য কারণ।
জানতে চাইলে খাতুনগঞ্জের মেসার্স হক ট্রেডিংয়ের স্বত্বাধিকারী আজিজুল হক বণিক বার্তাকে বলেন, ‘বিশ্ববাজার থেকে কম দামে ছোলা সংগ্রহ করছেন ব্যবসায়ীরা। কিন্তু আমদানির সঙ্গে মুষ্টিমেয় কয়েকটি প্রতিষ্ঠান যুক্ত। তাই দাম নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না।’
খাতুনগঞ্জের ব্যবসায়ীরা আরো জানান, বর্তমান বৈশ্বিক বাজারের হিসাবে প্রতি টন ছোলার বুকিং দর ৬৫০-৬৭০ ডলার। বর্তমান ডলার মূল্যের হিসাবে তা দেশে কেজিতে ৮৫-৯০ টাকা হওয়ার কথা। মৌসুমভিত্তিক আমদানিকারক প্রতিষ্ঠান ও মুষ্টিমেয় কয়েকটি ট্রেডিং প্রতিষ্ঠানের মজুদ প্রবণতার কারণে রোজার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভোগ্যপণ্যটির দামে অস্থিতিশীলতা দেখা যায়।
Govt plans bringing all citizens, resources under ins coverage
The Financial Express
A hold-all insurance coverage of all the citizens and resources of Bangladesh is now planned by the government for giving a fillip to the country's socioeconomic development, officials have said.
They said the Financial Institutions Division (FID) under the Ministry of Finance at a recent meeting asked the Insurance Development and Regulatory Authority (IDRA) to take necessary measures in this regard, as wide-ranging reforms are spearheaded by the post-uprising government.
Initially, eight major areas have been targeted to enhance insurance penetration in the country. According to the meeting decision, all types of transports, including metro rails and trains, have been asked to be brought under the purview of insurance.
রূপপুর চালুর জন্য রিজার্ভ রাখতে হবে ১৯শ মেগাওয়াট গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র
Bonik Barta
পাবনার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট চলতি বছরের এপ্রিলে জাতীয় গ্রিডে সংযুক্ত হওয়ার কথা রয়েছে। তার জন্য বিকল্প হিসেবে অন্তত ১ হাজার ৯০৭ মেগাওয়াট সক্ষমতার গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র প্রস্তুত রাখার সুপারিশ করা হয়েছে রাশিয়ান পরামর্শক প্রতিষ্ঠানের পক্ষ থেকে। কোনো কারণে রূপপুরে বিঘ্ন ঘটলে বিকল্প কেন্দ্র থেকে যেন সরবরাহ নিশ্চিত করা যায় সেজন্যই এ পরামর্শ দেয়া হয়েছে। সেক্ষেত্রে চলতি বছর সেচ, রমজান ও গ্রীষ্ম মৌসুমে গ্যাসভিত্তিক অন্তত আট হাজার মেগাওয়াট সক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি নিশ্চিত করতে হবে। অন্যথায় দেশে তীব্র লোডশেডিং হওয়ার শঙ্কার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।
Power Grid remains in the red for heavy foreign loan burden
The Financial Express
Despite higher revenue, Power Grid Company endured losses for the second year in a row in FY24, owing to a significant forex conversion loss. However, the state-owned power transmission company reduced its loss by 27 per cent year-on-year to Tk 4.57 billion in FY24, with a 14 per cent rise in revenue in the year compared to the year before.
The stability in the forex market also helped the company achieve a 13.9 per cent year-on-year cut in its foreign exchange transaction loss to Tk 10.98 billion in FY24. Power Grid has a huge amount of foreign loans, taken for development works and required to be paid back in dollars. The loss has been determined on the basis of the exchange rate on the last day of the financial year. At the end of FY24, the company's dollar conversion rate was Tk 118. If the dollar appreciates further in the future, forex loss will increase.
Power Grid's long-term debt burden jumped 25 per cent year-on-year to Tk 506.6 billion in FY24 as the state-run entity took on projects to expand transmission lines.
Treasury bills' yield fall frustrates well-off banks
The Financial Express
Risk-free returns from investment in sovereign securities keep shrinking to the frustration of some commercial banks as economic activity also stays persistently sluggish, bankers say.
As the investment opportunities squeeze over the last several months because of prevailing economic slowdown after the July-August mass uprising, commercial banks made a beeline for using the window of high-yielding government treasuries to make handsome gains on stakes.
As a matter of fact, many of the banks bagged a good volume of operating profits by the end of 2024 riding on the high-yield treasury bills and bonds through which the government meets its major portion of domestic borrowings to meet budgetary shortfalls, according to the bankers and officials.
According to the statistics of Bangladesh Bank (BB), the cut-off yield for 91-day, 182-day and 364-day treasury bills was recorded 11.65 per cent, 11.90 per cent and 11.99 per cent respectively on December 08 last.
Yarn imports soar 39pc amid local spinners' struggles
The Financial Express
Yarn imports witnessed a significant surge in 2024, creating uneven competition for local spinners against foreign companies mainly because of higher production costs fuelled by a gas crisis, industry people said.
Bangladesh imported 680.43 million kilograms of cotton yarn under bonded facility last year, which was 39.16-percent higher than the 2023 figure of 488.96 million kg, according to the data compiled by Bangladesh Textile Mills Association (BTMA).
The country paid some $2.27 billion for the 2024 imports, which was $1.75 billion in 2023.
Besides, the imports of woven and knitted fabrics recorded a 20.02 per cent and a 38.35 per cent rise, respectively, in 2024.
Bangladesh imported 588.85 million kg of woven fabrics last year, which was 490.63 million kg in 2023. On the other hand, knitted fabric imports stood at 439.07 million kg in 2024, up from 317.36 million kg in the previous year.
Why Bangladesh's RMG turns to imported yarn, fabrics despite local supply
The Business Standard
Bangladesh's textile industry, a cornerstone of its economy, is facing mounting challenges as garment makers, particularly knitwear manufacturers, increasingly turn to imported yarn and fabrics despite significant domestic investments.
Industry insiders warn the growing reliance on imports could place local spinners at considerable risk.
The Business Standard Google News Keep updated, follow The Business Standard's Google news channel
Recent data from the National Board of Revenue shows the scale of the issue. In 2024, Bangladesh's cotton yarn imports surged by 39%, reaching a record expenditure of $2.28 billion. Besides, fabric imports by knitwear factories rose by 38%, costing the country another $2.59 billion. A significant portion of these imports came from India, heightening competition for domestic suppliers.
রেমিট্যান্সের ডলার সংগ্রহে ছোট এক্সচেঞ্জ হাউসের জন্য শর্ত শিথিল করলো কেন্দ্রীয় ব্যাংক
The Business Standard
রেমিট্যান্সের ডলার সংগ্রহে বড় এক্সচেঞ্জ হাউসগুলোর (এগ্রিগেটর) দৌরাত্ব কমাতে ছোট এক্সচেঞ্জ হাউসগুলোর জন্য সিকিউরিটি ডিপোজিট ও ন্যূনতম ব্যালেন্সের শর্ত বাতিল করেছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে এখন থেকে ছোট এক্সচেঞ্জ হাউজগুলো সরাসরি যেকোনো ব্যাংকের কাছে রেমিট্যান্সের ডলার বিক্রি করতে পারবে।
এর আগে, যেকোনো ব্যাংকের কাছে রেমিট্যান্স বিক্রি করার ক্ষেত্রে ছোট এক্সচেঞ্জ হাউজগুলোকে ১০,০০০ ডলার সিকিউরিটি ডিপোজিট এবং নন-রেসিডেন্ট ফরেন কারেন্সি (এনআরএফসি) অ্যাকাউন্টে ন্যূন্যতম ব্যালেন্স রাখতে হতো।
গতকাল রোববার (১৯ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পিলিসি বিভাগ এ সংক্রান্ত এক সার্কুলার জারি করেছে। আগামী ১ ফেব্রুয়ারি থেকে এ নির্দেশনা কার্যকর হবে।
সার্কুলারে বলা হয়েছে, 'প্রি-ফান্ড' পদ্ধতিতে সিকিউরিটি ডিপোজিট এবং ন্যূনতম ব্যালেন্সের শর্ত প্রত্যাহার করা হলো। ব্যাংকগুলোকে তাদের বিদেশি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হলো, যাদের সঙ্গে এই পদ্ধতিতে লেনদেনের চুক্তি রয়েছে, যাতে করে এনআরএফসি অ্যাকাউন্টে রক্ষিত সিকিউরিটি ডিপোজিট রেমিট্যান্স প্রদানের মাধ্যমে সমন্বয় করা যায়।
বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারীদের বৈদেশিক মুদ্রার ক্ষতি সমাধানের আশ্বাস গভর্নরের
The Business Standard
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারীদের আশ্বস্ত করেছেন, তাদের ক্রমবর্ধমান বৈদেশিক মুদ্রা ক্ষতির সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
রোববার (১৯ জানুয়ারি) গভর্নরের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার্স অ্যাসোসিয়েশনের (বিপ্পা) সভাপতি ডেভিড হাসানাত দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করেছি। সেখানে বিদ্যুৎ উৎপাদনকারীদের প্রায় ৮ হাজার ৫০০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ক্ষতি নিয়ে আলোচনা হয়েছে। এই দুঃস্বপ্নের যেন আর পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য আমরা তার সহায়তা চেয়েছি।'
বিপ্পা সভাপতি বলেন, গভর্নর আশ্বাস দিয়েছেন, বাণিজ্যিক ব্যাংকগুলো জ্বালানি আমদানিকারকদের জন্য ডলারের বিনিময় হার কীভাবে নির্ধারণ করছে, তা নিবিড়ভাবে মনিটর করা হবে—যাতে আগের মতো একাধিক বিনিময় হার বিদ্যুৎ উৎপাদনকারীদের ক্ষতির মুখে না ফেলে।
পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্রে পরীক্ষামূলক উৎপাদন শুরু
Bonik Barta
পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত আরএনপিএল পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে প্রথম ইউনিটের ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু করে কর্তৃপক্ষ।
বর্তমানে এ কেন্দ্রে উৎপাদিত ১১০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফ উদ্দিন।
তিনি বলেন, ‘পর্যায়ক্রমে প্রথম ইউনিটের পুরো ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। চলতি বছরের মার্চে দ্বিতীয় ইউনিট (৬৬০ মেগাওয়াট) থেকে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরুর লক্ষ্যে দ্রুতগতিতে কাজ চলমান রয়েছে।’
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে হবে —বাণিজ্য উপদেষ্টা
Bonik Barta
ব্যক্তিগত ও পারিবারিক জীবনে সবাই ভোক্তা। তাই নিজেদের সুরক্ষিত রাখতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের চেয়ারম্যান শেখ বশিরউদ্দিন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের ২৮তম সভায় তিনি এ কথা বলেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সভাকক্ষে গতকাল এ সভা অনুষ্ঠিত হয়।
ভোক্তাদের অধিকার সম্পর্কে জনগণকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘সঠিক প্রচারপত্র তৈরি করে স্টেকহোল্ডারদের (অংশীদার) কাছে পৌঁছাতে পারলে সেলফ কারেকশন (আত্মশুদ্ধি) চলে আসবে। ভোক্তা তার অধিকার জানতে পারলে তার মধ্যে সেটা পাওয়ার আকাঙ্ক্ষা তৈরি হবে।’
এফডিআই আকর্ষণে ১৯ খাতকে প্রাধান্য দিয়ে বিডার হিটম্যাপ প্রকাশ
Bonik Barta
দেশের ১৯টি সম্ভাবনাময় খাতে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) আকর্ষণে হিটম্যাপ প্রকাশ করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। ভবিষ্যৎ বিনিয়োগের প্রচারে কৌশলগত দিকনির্দেশনা প্রদান করতে গতকাল হিটম্যাপটি প্রকাশ্যে আনে বিডা। হিটম্যাপে ১৯টি খাতকে বাজার প্রস্তুতি ও সম্ভাবনা, ইনপুট ফ্যাক্টরের প্রাপ্যতা, জাতীয় লক্ষ্য (এসডিজি ও ইএসজি)—এ তিনটি প্রধান মানদণ্ডের ভিত্তিতে ভাগ করেছে বিডা। ক্যাটাগরি ‘এ’-কে বলা হচ্ছে ‘তাৎক্ষণিক লক্ষ্য’, যা উচ্চ বাজার প্রস্তুতি, দ্রুত প্রবৃদ্ধি এবং অনন্য প্রতিযোগিতামূলক সুবিধাসম্পন্ন খাত। এ ক্যাটাগরিতে আছে কোর অ্যাপারেল, ফার্মাসিউটিক্যালস (এপিআই ছাড়া), কৃষি প্রক্রিয়াকরণ, আইটি-সক্ষম সেবা, উন্নত টেক্সটাইল এবং নবায়নযোগ্য শক্তি খাত। ক্যাটাগরি ‘বি’ হলো দ্রুত প্রবেশযোগ্য খাত, এতে মধ্যম মানের বাজার প্রস্তুতি অন্তর্ভুক্ত থাকলেও এটি শক্তিশালী প্রতিযোগিতামূলক সুবিধাসম্পন্ন খাত। অটোমোটিভ পার্টস, ফুটওয়্যার, হালকা প্রকৌশল ও চামড়া খাত এ ক্যাটাগরির অন্তর্ভুক্ত।
নারায়ণগঞ্জে শ্রমিকদের দুই গ্রুপে দ্বন্দ্ব দুই পোশাক কারখানায় ভাংচুর কয়েকটিতে ছুটি ঘোষণা
Bonik Barta
শ্রমিকদের দুই গ্রুপে দ্বন্দ্বের জেরে নারায়ণগঞ্জে দুটি পোশাক কারখানায় ভাংচুরের ঘটনা ঘটেছে। গতকাল বেলা ১১টায় ফতুল্লার শাসনগাঁ এলাকার মাদার কালার ও আরএস গার্মেন্টে ভাংচুর করেন শ্রমিক ও বহিরাগতরা। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি এসে ধাওয়া দিলে শ্রমিকরা চলে যান। হামলার ঘটনায় উত্তেজনা দেখা দিলে আশপাশের কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। মাদার কালার গার্মেন্ট কারখানার জিএম হুমায়ুন কবির জানান, শনিবার সকালে তাদের কারখানার রিপন নামে এক অপারেটর চারদিন অনুপস্থিত থাকার পর কাজে যোগ দেন। তিনি কাজ করে বসে ছিলেন। লাইন সুপারভাইজার মিজান তাকে ধমক দিয়ে চারদিন কাজে না আসার কারণ জানতে চান। এতে রিপন ক্ষুব্ধ হয়ে সুপারভাইজার মিজানকে মারধর করেন। পরে অপারেটর রিপন অন্য শ্রমিকদের নিয়ে আবারো মিজানকে মারধর করেন। বিষয়টি সমাধানে কারখানা কর্তৃপক্ষ তাদের দুজনের সঙ্গে কথা বলে। এ সময় অন্য শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়ে অপারেটর রিপনকে মালিক পক্ষ মারধর করে আটকে রেখেছে। এতে শ্রমিকরা উত্তেজিত হয়ে উঠলে কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
মৌলভীবাজারের আগর-আতর ক্লাস্টার প্রণোদনা কমায় উৎপাদন ও রফতানি হ্রাস পেয়েছে
Bonik Barta
মৌলভীবাজার জেলা সদর থেকে বড়লেখা উপজেলার দূরত্ব প্রায় ৬০ কিলোমিটার। উপজেলার সুজানগর ইউনিয়নে যাওয়ার পথে কাঁচা-পাকা রাস্তার উভয় পাশেই রয়েছে মূল্যবান আগর গাছ। এমনকি এখানকার গ্রামগুলোর প্রায় সব বাড়িতেই এ গাছের দেখা মেলে। এসব গাছের ওপর ভিত্তি করেই সুজানগরে গড়ে উঠেছে দেশের একমাত্র আগর-আতর ক্লাস্টার। প্রায় ৪০০ বছর ধরে বংশপরম্পরায় এ ব্যবসার সঙ্গে জড়িত এখানকার উদ্যোক্তারা। ক্লাস্টারটিতে প্রায় ১০০টি আতর তেল প্রস্তুতকারক কারখানা রয়েছে। যেখানে প্রস্তুতকৃত আতর বিদেশে রফতানি করা হয়।
সুজানগর ইউনিয়নের সালদিঘা, রফিনগর, হাসিমপুর, চিন্তাপুর ও বড়থলসহ আশপাশের কয়েকটি গ্রাম এবং পাথারিয়ার পাহাড়ি এলাকায় আগর চাষ হয় সবচেয়ে বেশি। ইউনিয়নের বড়থল গ্রামে সরজমিনে গিয়ে দেখা যায়, কম-বেশি সব বাড়িতেই আতর গাছ রয়েছে। কেউ কেউ শুধু পরিপক্ব গাছ বিক্রি করে, আবার কেউ আতর প্রস্তুত করে বিক্রি করে। প্রতিটি বাড়িই যেন আতর তৈরির কারখানা। তাদের সঙ্গে কথা বলে জানা যায় বংশপরম্পরায় তারা এ ব্যবসার সঙ্গে জড়িত। বাড়িগুলোতে ভেতরে ঢুকলে দেয়া যায়, ছোট-বড় বিভিন্ন আকারের আগর গাছ। কিছু গাছে পেরেক ঠুকা রয়েছে, আবার কিছু গাছ ফালি ফালি করে কেটে রাখা হয়েছে। আবার কোনো কোনো গাছ থেকে আতর অয়েল (তেল) ও আতর উড (কাঠ) বের করে নেয়া হচ্ছে। আগর গাছের কোনো অংশই ফেলনা নয়, আতর অয়েল (তেল) বের করে নেয়ার পর যে বর্জ্য বের হয় তাও বিদেশে রফতানি হয়।