২০২৪ সালে সার আমদানি বেড়েছে ১৯ শতাংশ
Bonik Barta
বিদায়ী বছরে দেশে ইউরিয়া, ট্রিপল সুপার ফসফেট (টিএসপি), ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) ও মিউরেট অব পটাশ (এমওপি) মিলিয়ে মোট ৪৭ লাখ টন সার আমদানি হয়েছে। এর আগের বছর অর্থাৎ ২০২৩ সালে আমদানির পরিমাণ ছিল ৩৮ লাখ টন। সে হিসেবে এক বছরের ব্যবধানে দেশে সারের আমদানি বেড়েছে ১৯ শতাংশ। দেশের কৃষি খাতে ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমওপি—এ চার ধরনের সারের চাহিদা সবচেয়ে বেশি। সরবরাহ স্বাভাবিক না থাকলে এর নেতিবাচক প্রভাব পড়ে কৃষি উৎপাদনে। তাই চাষাবাদ ও ফসলের উৎপাদন ঠিক রাখতে বাংলাদেশকে আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভর করতে হয়।
গ্রামীণফোনের ৫৯ কোটি টাকার শেয়ার লেনদেন
Bonik Barta
পুঁজিবাজারে টেলিযোগাযোগ খাতের তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি গ্রামীণফোন লিমিটেডের গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে মোট ৫৯ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সে হিসেবে কোম্পানিটির দৈনিক গড় লেনদেন হয়েছে ১১ কোটি ৮৪ লাখ ৫০ হাজার টাকা। আলোচ্য সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোট লেনদেনে কোম্পানিটির অবদান ছিল ৩ দশমিক ১৩ শতাংশ। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
সমাপ্ত ২০২৪ হিসাব বছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২১ টাকা ৮৮ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২০ টাকা ১৫ পয়সা। আলোচ্য হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির ইপিএস হয়েছে ৫ টাকা ৫৯ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৫ টাকা ৫৩ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪২ টাকা ৭৭ পয়সায়।
যুক্তরাষ্ট্রে ১৬০ কোটি ডলার জরিমানা দিতে সম্মত হিনো
Bonik Barta
যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রকদের কাছে ডিজেল ইঞ্জিন থেকে ক্ষতিকারক গ্যাস নিঃসরণ সম্পর্কে মিথ্যা তথ্য দিয়েছে টয়োটার সহযোগী প্রতিষ্ঠান হিনো মোটরস। এ কারণে প্রতারণার অভিযোগ মেনে নিয়ে ১৬০ কোটি ডলার জরিমানা দিতে সম্মত হয়েছে কোম্পানিটি। খবর বিবিসি।অর্থদণ্ডের পাশাপাশি পাঁচ বছরের জন্য দেশটিতে ডিজেল ইঞ্জিন রফতানি করতে পারবে না ট্রাক কোম্পানিটি। হিনো এ সময়কালে প্রতিকার ও নীতিমালা পরিকল্পনায় অংশ নিতে সম্মত হয়েছে।
অভিযোগ থেকে জানা যাচ্ছে, ২০১০-২২ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে ১ লাখ ৫ হাজার অবৈধ ডিজেল ইঞ্জিন বিক্রির মাধ্যমে প্রতারণা করেছে হিনো। অবশ্য নিষ্পত্তি চুক্তিটি এখনো মার্কিন আদালতে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
মার্কিন বিচার বিভাগের তথ্য অনুসারে, হিনো ‘মিথ্যা ও প্রতারণামূলক’ নিঃসরণ পরীক্ষা এবং জ্বালানি খরচের ডাটা জমা দিয়েছিল। এর মাধ্যমে কোম্পানিটি যুক্তরাষ্ট্রে ইঞ্জিন আমদানি ও বিক্রির অনুমতি পায়।
৪,৭০০ কর্মী ছাঁটাই করবে বিপি
Bonik Barta
বিশ্বব্যাপী ৪ হাজার ৭০০ কর্মী ছাঁটাই করবে যুক্তরাজ্যভিত্তিক জ্বালানি কোম্পানি ব্রিটিশ পেট্রোলিয়াম কোম্পানি লিমিটেড (বিপি)। খরচ কমানোর এ উদ্যোগে আরো বাদ পড়ছে তিন হাজার ঠিকাদার। খবর এপি।বিপির প্রধান নির্বাহী মারে অচিনক্লস গত বৃহস্পতিবার ই-মেইলের মাধ্যমে কর্মীদের ছাঁটায়ের বিষয়টি অবহিত করেন।অচিনক্লস আরো জানান, বিশ্বব্যাপী বিপির ৯০ হাজার জনশক্তি রয়েছে। এর মধ্যে ৫ শতাংশ ছাঁটাইয়ের আওতায় পড়বেন। অন্যদিকে বাদ পড়া ঠিকাদারদের মধ্যে প্রায় ২ হাজার ৬০০ জন এরই মধ্যে ব্যবসা ছেড়ে দিয়েছেন।
জ্বালানি তেলের চাহিদা দৈনিক ১৪ লাখ ৩০ হাজার ব্যারেল বাড়ার পূর্বাভাস ওপেকের
Bonik Barta
অপরিশোধিত জ্বালানি তেলের বৈশ্বিক চাহিদা আগামী বছর দৈনিক গড়ে ১৪ লাখ ৩০ হাজার ব্যারেল বাড়তে পারে। ২০২৬ সালের জন্য সর্বপ্রথম প্রকাশিত মাসভিত্তিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলোর সংস্থা ওপেক। খবর রয়টার্স। সংস্থাটি জানায়, পরবর্তী দুই দশক ধরে জ্বালানি তেলের ব্যবহার বাড়তে পারে। আর ২০২৬ সালে চাহিদা বৃদ্ধির প্রধান চালিকাশক্তি হতে পারে পরিবহন খাত। বিশেষ করে আকাশপথে পণ্যটির চাহিদা ঊর্ধ্বমুখিতা বজায় রাখতে পারে।
তবে ওপেকের দেয়া এমন পূর্বাভাস ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির (আইইএ) দেয়া প্রাক্কলনের তুলনায় বিপরীত। আইইএ জানায়, পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারের দিকে ধাবিত হচ্ছে বিশ্বের অনেক দেশ। তাই অপরিশোধিত জ্বালানি তেলের বৈশ্বিক চাহিদা শুধু এ দশকেই বাড়তে পারে। পরের দশকগুলোয় তা ক্রমে নিম্নমুখী হতে থাকবে।
১৮ মাসের সর্বনিম্নে ভারতীয় চালের দাম
Bonik Barta
ভারতীয় চালের রফতানি মূল্য চলতি সপ্তাহে ১৮ মাসের সর্বনিম্নে নেমে গেছে। ডলারের বিপরীতে রুপির বিনিময় হার কমে যাওয়া ও বাড়তি সরবরাহের কারণে পণ্যটির দাম নিম্নমুখী হয়েছে বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা। খবর বিজনেস রেকর্ডার।
শীর্ষ রফতানিকারক দেশ ভারতে ৫ শতাংশ খুদযুক্ত সেদ্ধ চালের দাম ছিল টনপ্রতি ৪৩১-৪৪০ ডলার, যা ২০২৩ সালের জুলাইয়ের পর থেকে সর্বনিম্ন। এর আগের সপ্তাহে দেশটিতে প্রতি টন চাল ৪৩৬-৪৪২ ডলারে বেচাকেনা হয়েছে।
সিবিওটিতে সাপ্তাহিক মুনাফার পথে ভুট্টার বাজার
Bonik Barta
যুক্তরাষ্ট্রে ভুট্টা উৎপাদন ও সমাপনী মজুদ কমার পূর্বাভাস দিয়েছে মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ)। ফলে সরবরাহ সংকটের আশঙ্কায় টানা দ্বিতীয়বারের মতো সাপ্তাহিক মুনাফার পথে ভুট্টার বাজারদর। খবর বিজনেস রেকর্ডার।
শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) চলতি সপ্তাহে এ পর্যন্ত ভুট্টার দাম বেড়েছে ১ দশমিক ৫ শতাংশ। গতকাল তা আগের দিনের তুলনায় দশমিক ৬ শতাংশ ঊর্ধ্বমুখী হয়েছে। প্রতি বুশেলের (৬০ পাউন্ড) মূল্য পৌঁছেছে ৪ ডলার ৭৭ সেন্টে।
রাবোব্যাংক বিশ্লেষকরা একটি নোটে বলেন, ‘ইউএসডিএর পূর্বাভাস সংশোধনের প্রভাব পড়েছে ভুট্টার বাজারে। স্বল্পমেয়াদে দাম বাড়ছে বলে মনে হচ্ছে। দক্ষিণ আমেরিকার শস্যের পরিস্থিতি দীর্ঘমেয়াদে পণ্যটির বাজারে প্রভাব ফেলতে পারে।’
চীনে অপরিশোধিত ইস্পাত উৎপাদন কমেছে
Bonik Barta
ইস্পাত উৎপাদন ও ব্যবহারে বিশ্বে শীর্ষ দেশ চীন। তবে নির্মাণ খাতের কার্যক্রম কমে যাওয়ায় দীর্ঘমেয়াদে দেশটিতে ধাতবপণ্যটির চাহিদা নিম্নমুখী হয়েছে। এ কারণে উৎপাদনও কমিয়েছে বেইজিং। গতকাল এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বিজনেস রেকর্ডার।চীনের জাতীয় পরিসংখ্যান বুর্যোর দেয়া তথ্যানুযায়ী, ২০২৪ সালে চীনের অপরিশোধিত ইস্পাত উৎপাদন কমেছে আগের বছরের তুলনায় ১ দশমিক ৭ শতাংশ। এ সময় মোট উৎপাদন দাঁড়িয়েছে ১০০ কোটি ৫০ লাখ টনে, যা গত পাঁচ বছরের সর্বনিম্ন। এর আগে ২০২০ সালে চীনের ইস্পাত উৎপাদন রেকর্ড ১০৬ কোটি ৫০ লাখ টনে পৌঁছেছিল। এর পর থেকে তা কমছে। এছাড়া বেইজিং ২০২১ সাল থেকে কার্বন নিঃসরণ সীমিত করতে উৎপাদনে শূন্য বার্ষিক প্রবৃদ্ধির নির্দেশনা দিয়েছিল। এটিও উৎপাদন কমে যাওয়ার অন্যতম কারণ।
ভিয়েতনামে কমেছে কফির দাম
Bonik Barta
ভিয়েতনামের কৃষকরা সম্প্রতি কফির সরবরাহ বাড়িয়েছেন। এ কারণে চলতি সপ্তাহে আগের তুলনায় পণ্যটির দাম কমেছে। গত বৃহস্পতিবার দেশটির ব্যবসায়ীরা এ তথ্য জানিয়েছেন। ভিয়েতনামের সবচেয়ে বড় কফি উৎপাদনকারী অঞ্চল সেন্ট্রাল হাইল্যান্ডস। এ অঞ্চলের কৃষকরা চলতি সপ্তাহে প্রতি কেজি কফি ১ লাখ ১৫ হাজার ৬০০ থেকে ১ লাখ ১৬ হাজার ৩০০ ডংয়ে (৪ ডলার ৫৬ সেন্ট থেকে ৪ ডলার ৫৯ সেন্ট) বিক্রি করেছেন। এর আগের সপ্তাহে যা ছিল কেজিতে ১ লাখ ২০ হাজার থেকে ১ লাখ ২২ হাজার ডং।
উৎপাদন খাতে ভর করে জিডিপি লক্ষ্য অর্জন চীনের
Bonik Barta
উৎপাদন খাতের শক্তিশালী উত্থানের ওপর নির্ভর করে ২০২৪ সালে প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা অর্জন করেছে চীন। দুর্বল ভোক্তা চাহিদা, আবাসন খাতের অব্যাহত পতন, সরকারি ঋণ ও ভূরাজনৈতিক উত্তেজনার মতো পরিস্থিতির মাঝে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি গত বছর ৫ শতাংশ সম্প্রসারণ হয়েছে বলে জানিয়েছে বেইজিং। এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে মার্কিন শুল্ক বৃদ্ধির আশঙ্কায় কোম্পানিগুলোর আগাম রফতানি ও দেশটির সরকারের প্রণোদনা উদ্যোগ। খবর এফটি। চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো এনবিএস গতকাল জানিয়েছে, ২০২৪ সালের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) অর্থনীতি ‘বিস্ময়করভাবে পুনরুদ্ধার’ করেছে। তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) ধীরগতি থেকে প্রবৃদ্ধি বেড়ে এ সময় ৫ দশমিক ৪ শতাংশ হয়েছে।
উন্নয়নশীল অর্থনীতিতে দীর্ঘমেয়াদে মন্থর প্রবৃদ্ধির আশঙ্কা
Bonik Barta
বিশ্বব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, বৈশ্বিক প্রবৃদ্ধি আগামী দুই বছরে খুব একটা পরিবর্তন হবে না। সদ্য বিদায়ী ২০২৪ সালের মতোই চলতি ও আগামী বছর বৈশ্বিক অর্থনীতি ২ দশমিক ৭ শতাংশ হারে সম্প্রসারণ হবে। তবে এ সময় দীর্ঘমেয়াদে দুর্বল প্রবৃদ্ধির ঘরে আটকে থাকতে পারে উন্নয়নশীল দেশগুলো। খবর আনাদোলু।
উন্নয়নশীল অর্থনীতিগুলো একুশ শতকের প্রথম ২৫ বছর শেষ করবে চলতি বছর। বিশ্বব্যাংক জানিয়েছে, এ সময় দীর্ঘমেয়াদে সবচেয়ে মন্থর প্রবৃদ্ধি দেখতে পারে তারা। কারণ হিসেবে রয়েছে মহামারী, বাণিজ্যে বাধা ও অন্যান্য অর্থনৈতিক চ্যালেঞ্জ, যা দেশগুলোর প্রবৃদ্ধির গতি ধীর করতে পারে এবং দরিদ্রতা কমানোসহ উন্নয়ন লক্ষ্য অর্জনে বাধা সৃষ্টি করবে।
Bringing more macroeconomic discipline to Bangladesh should be govt's top priority: Rehman Sobhan
The Business Standard
Bringing discipline into the country's macroeconomic management should be the government's utmost priority, Chairman of the Centre for Policy Dialogue Professor Rehman Sobhan said today (18 January).
At an event in Dhaka today (18 January), while responding to a related question, the eminent economist said, "The interim government would make some attempt to bring about more disciplined macroeconomic management. But even over here, I do not see them being able to effectively take care of the problem of inflation within the tenure which is actually available to them."
The Business Standard Google News Keep updated, follow The Business Standard's Google news channel
During the inaugural session of a symposium, titled "White Paper and Beyond: Economic Management, Reforms, and the National Budget", Rehman said, "They [government] can introduce some discipline into the regulatory system of the banking sector.
দাম বাড়িয়ে টিসিবি পণ্যের আওতা বাড়ানো যেতে পারে
Bonik Barta
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্যের দাম বাড়িয়ে এর আওতা বাড়ানো সম্ভব বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। শনিবার (১৮ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ের বিআইসিসির কার্নিভাল হলে ‘শ্বেতপত্র প্রণয়ন কমিটি ২০২৪’ আয়োজিত ‘শ্বেতপত্র এবং অতঃপর: অর্থনৈতিক ব্যবস্থাপনা, সংস্কার জাতীয় বাজেট’ শীর্ষক সিম্পোজিয়ামের প্রথম সেশনে তিনি এসব কথা বলেন।