পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি সর্বোচ্চ ৩০০ টাকা নিতে পারবে ব্যাংক
Bonik Barta
ব্যাংকের মাধ্যমে বিদেশী মুদ্রা কিনতে গেলে অতিরিক্ত চার্জ বা ফি গুনতে হচ্ছে—এমন অভিযোগ আমলে নিয়ে বিষয়টিতে কড়া নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। শনিবার (১৭ মে) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে . কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বৈধভাবে বিদেশী মুদ্রা কিনতে গ্রাহকদের যেন অতিরিক্ত অর্থ দিতে না হয়, সেজন্য ব্যাংকগুলো শুধুমাত্র পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি হিসেবে সর্বোচ্চ ৩০০ টাকা নিতে পারবে। এর বাইরে ‘সার্ভিস ফি’, ‘কমিশন’ কিংবা অন্য কোনো নামে অতিরিক্ত কোনো অর্থ আদায় করা যাবে না।
চৌদ্দগ্রামের চার শিক্ষাপ্রতিষ্ঠানে ৫০ লাখ টাকা অনুদান দিল মধুমতি ব্যাংক
Bonik Barta
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ৫০ লাখ টাকা অনুদান দিয়েছে মধুমতি ব্যাংক। এ উপলক্ষে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে এমডি ও সিইও মো. সফিউল আজম সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানদের কাছে অনুদানের চেক হস্তান্তর করেন। এর মধ্যে আলহাজ নূর মিয়া কলেজের অধ্যক্ষ মুহাম্মদ মহিব বুল্লাহ ১৫ লাখ টাকা, আলহাজ আয়েশা খাতুন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান ১৫ লাখ, মোস্তফা কামাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোহাম্মদ শাহনেওয়াজ ১০ লাখ এবং আলহাজ আয়েশা নুর মহিলা দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাহামুদুল হাসান ১০ লাখ টাকার চেক গ্রহণ করেন। অনুষ্ঠানে ব্যাংকের এএমডি শাহনেওয়াজ চৌধুরী, ডিএমডি ও সিআরও আরব ফজলুর রহমান এবং ডিএমডি ও সিবিও কামরুল হাসান খানসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
https://bonikbarta.com/economy/PQzh025rx2CzrQQn
Bonik Barta
বৈশ্বিক দামে সাম্প্রতিক পতনের কারণে চলতি সপ্তাহে এশিয়ার শীর্ষ বাজারগুলোয় ফিজিক্যাল গোল্ডের (স্বর্ণের বার, মুদ্রা অথবা গহনা) চাহিদা বেড়েছে। এ সময় ভারতের ডিলাররা অভ্যন্তরীণ দামের তুলনায় প্রতি আউন্সে সর্বোচ্চ ৩৪ ডলার পর্যন্ত ছাড় দিয়েছেন। আগের সপ্তাহে এ ছাড়ের পরিমাণ ছিল সর্বোচ্চ ১৬ ডলার। খবর রয়টার্স। উল্লেখ্য, এতে ৬ শতাংশ আমদানি শুল্ক এবং ৩ শতাংশ বিক্রয় কর অন্তর্ভুক্ত আছে। এ বিষয়ে কলকাতার এক স্বর্ণ ব্যবসায়ীর বক্তব্য হলো, ‘দাম কমে আসায় গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে চাহিদা ভালো ছিল। যদিও অনেক ক্রেতা দাম আরো কমার অপেক্ষায় আছেন।’
যুক্তরাষ্ট্রের ট্যারিফ মোকাবেলায় দরকষাকষি ও শুল্কনীতি সংস্কারের পরামর্শ
Bonik Barta
যুক্তরাষ্ট্রের ট্যারিফ মোকাবেলায় বাণিজ্যিক দরকষাকষি ও শুল্কনীতি সংস্কারের পরামর্শ দিয়েছেন দেশের অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা। তারা বলছেন, যুক্তরাষ্ট্র ও চীন বিশ্বের বৃহত্তম দুটি অর্থনীতি। তারা যে ধরনের বাণিজ্যিক নীতি প্রণয়ন করে, সেভাবেই বিশ্বের অর্থনীতি চলে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের ওপর বাণিজ্য শুল্ক বাড়িয়েছে, যা বাংলাদেশকে মোকাবেলা করতে হবে কৌশলগত আলোচনা ও বাণিজ্যের মাধ্যমে। যুক্তরাষ্ট্রের সঙ্গে টেকসই বাণিজ্য কাঠামো গড়ে তুলতে হলে নীতিগত সংস্কার, বহুমুখী রফতানি ও বিনিয়োগ বাড়ানোর পদক্ষেপ নেয়া জরুরি। বাণিজ্যের পুনর্বিন্যাস, মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের প্রস্তুতি এবং কৌশলগত আলোচনারও প্রয়োজন রয়েছে। এছাড়া একটি শুল্কনীতি প্রণয়ন করতে হবে, যার মাধ্যমে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যের সুযোগ তৈরি হবে।
Q1 RMG exports to EU surge 33pc
The Financial Express
The country has witnessed an impressive 33 per cent growth in shipping readymade garments to the European Union (EU) in the first quarter of 2025, fetching 5.68 billion euro. According to the latest Eurostat data released on Friday, Bangladesh's total apparel exports to the EU rose by 1.41 billion euro during the January-March period, compared to 4.27 billion euro in the corresponding period of the previous year. On the other hand, knitwear exports posted about 36 per cent growth, earning 3.25 billion euro from around 2.39 billion euro. Woven items also performed strongly, with exports rising approximately by around 30 per cent to 2.43 billion euro from 1.87 billion euro. In terms of value, Bangladesh surpassed major competitors like China, Vietnam Turkey and India. The EU's total apparel import increased by over 20 per cent to 23.45 billion euro in the first quarter of the current year, compared to 19.44 billion euro in Q1 of 2024. In terms of volume, Bangladesh's total apparel exports to the EU rose to 3.61 million kilograms during the period, an increase of 24.6 per cent from 2.90 million kilograms in Q1 2024. When asked, Mahmud Hasan Khan, managing director of Rising Group, said the growth is encouraging both in EU and US markets and they have a healthy flow of work orders. "But we are concerned about the future growth as internal factors have been affecting the sector much more than the external ones," he said. He pointed out some challenges like gas crisis and pen-down strike by officials and employees of the National Board of Revenue (NBR), saying these are undermining their competitiveness globally.
প্রতি মাসে অংশীজনদের সঙ্গে সমন্বয় সভা করবে বিএসইসি
Bonik Barta
দেশের পুঁজিবাজারে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক দরপতন দেখা যাচ্ছে। ক্রমাগত দরপতনে বিনিয়োগকারীদের ক্ষতির পরিমাণ ক্রমেই বাড়ছে। এ অবস্থায় গতকাল পুঁজিবাজারের অংশীজনদের নিয়ে একটি বৈঠক করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এতে পুঁজিবাজারের অংশীজনদের সমন্বয় ও সংযোগ বৃদ্ধির জন্য প্রতি মাসের শেষ বৃহস্পতিবার একটি সমন্বয় সভা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। এদিকে গতকাল দেশের পুঁজিবাজারে সূচক বাড়লেও দৈনিক লেনদেনের পরিমাণ নেমে এসেছে নয় মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে।
IDRA calls for probe as insurers refuse to provide data alleging corruption
The Financial Express
The Insurance Development and Regulatory Authority (IDRA) has requested the government to find out if there were any irregularities when a digital information system was introduced in 2019 to ensure accountability of insurers. It sent a letter on Saturday to the secretary of the Financial Institutions Division (FID), with a plea for a high-powered probe body, against the backdrop of insurers' reluctance to feed information into the insurance information management system (IIMS). The non-cooperation of insurers has been justified with allegations of malpractices in the signing of a deal between IDRA and the vendor of IIMS. The Bangladesh Insurance Association (BIA) has claimed that the agreement was not in line with the existing rules and regulations. However, sources at IDRA said many insurers would like to avoid IIMS so that they could remain unexposed to the regulatory authority by hiding information about policy holders and their licences.
IDRA proposes making an officer equivalent to additional secretary as the chief of the probe body. "It's necessary to form a high powered investigation committee to identify whether the agreement was signed following the existing rules and regulations or not," reads the letter sent to the FID.
পাম অয়েল রফতানিতে শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিতের আহ্বান ইন্দোনেশিয়ায়
Bonik Barta
পাম অয়েল রফতানিতে বিদ্যমান শুল্ক ৩ থেকে বাড়িয়ে ৭ দশমিক ৫ শতাংশ এবং ৪ দশমিক ৭৫ থেকে ১০ শতাংশে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে ইন্দোনেশিয়া সরকার। আজ থেকে নতুন এ শুল্ক কার্যকর হওয়ার কথা রয়েছে। তবে এ শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত শুক্রবার স্থগিত রাখার আহ্বান জানিয়েছে ইন্দোনেশিয়ার পাম অয়েল অ্যাসোসিয়েশন গাপকি। খবর রয়টার্স। উল্লেখ্য, বর্ধিত এ শুল্ক থেকে অর্জিত অর্থ বায়োডিজেল মিশ্রণ নীতিমালা বাস্তবায়ন ও পাম বাগান পুনঃরোপণ প্রকল্পে ব্যয় করা হবে বলে জানা গেছে। সংস্থাটির আশঙ্কা, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য শুল্ক ও ভূরাজনৈতিক উত্তেজনার কারণে বৈশ্বিক বাণিজ্যে অনিশ্চয়তা তৈরি হওয়ায় এমন সিদ্ধান্ত ইন্দোনেশিয়ার রফতানি প্রতিযোগিতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।শুক্রবার অর্থমন্ত্রী শ্রী মুলিয়ানি ইন্দ্রাওয়াতিকে লেখা এক চিঠিতে গাপকি জানায়, বর্তমান পরিস্থিতি ‘প্রচণ্ড অনিশ্চয়তায়’ পূর্ণ। এমন সময় এ নীতি কার্যকর করা ঝুঁকিপূর্ণ। এটি রফতানি প্রতিযোগিতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।’
এশিয়ার স্পট মার্কেটে সামান্য বেড়েছে এলএনজির দাম
Bonik Barta
যুক্তরাষ্ট্র ও চীনের শুল্ক বিরোধে সাময়িক বিরতির কারণে শিল্প খাতে প্রবৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে এ খাতে বেড়েছে জ্বালানির চাহিদা। এমন প্রেক্ষাপটে এশিয়ার স্পট মার্কেটে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম টানা দ্বিতীয় সপ্তাহের মতো সামান্য বেড়েছে। খবর বিজনেস রেকর্ডার। শিল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, উত্তর-পূর্ব এশিয়ায় জুলাইয়ের সরবরাহ চুক্তিতে চলতি সপ্তাহে প্রতি এমএমবিটিইউ এলএনজির গড় মূল্য ছিল ১১ ডলার ৭৫ সেন্ট। আগের সপ্তাহে প্রতি এমএমবিটিইউ এলএনজি ১১ ডলার ৫০ সেন্টে বেচাকেনা হয়েছে।
হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের ঋণমান ‘ডাবল এ টু’
Bonik Barta
সিমেন্ট খাতের তালিকাভুক্ত কোম্পানি হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসির ঋণমান দীর্ঘমেয়াদে ‘ডাবল এ টু’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-টু’। কোম্পানিটির সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ (সিআরএবি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ১৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮ টাকা ১৩ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭২ টাকা ৮৭ পয়সায়। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ১৬ জুন সকাল ১০টা ৩০ মিনিটে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটির পর্ষদ।
রিপাবলিক ইন্স্যুরেন্সের ইপিএস কমেছে ১৬%
Bonik Barta
চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৭ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫৬ পয়সা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস কমেছে ১৬ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ সমাপ্ত ২০২৪ হিসাব বছরে রিপাবলিক ইন্স্যুরেন্সের পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ১১ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৬ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৩১ পয়সা।
Robi's profit up 17.6pc in Q1 despite revenue reduction
The Financial Express
Robi Axiata showed a 17.6 per cent year-on-year increase in profit in the first quarter through March this year to Tk 1.25 billion despite a 7 per cent year-on-year reduction in revenue. Selling expenses, finance expenses and income tax expenses were down in the quarter from the corresponding period last year. The earnings per share (EPS) rose to Tk 0.24 for the first quarter of 2025 from Tk 0.20 for the same period a year ago, according to the price sensitive information published on Saturday. Robi has nearly a 30.27 per cent market share, with 56.36 million subscribers, acquiring the second position in the country's telecom sector after Grameenphone that has 84.9 million subscribers and a 45.59 per cent market share. Robi witnessed a 7 per cent year-on-year decline in revenue in the January-March quarter this year to Tk 23.41 billion, for which it has blamed data price reduction and inflationary pressure.
বিডি থাই অ্যালুমিনিয়ামের লোকসান বেড়েছে দ্বিগুণেরও বেশি
Bonik Barta
প্রকৌশল খাতের তালিকাভুক্ত কোম্পানি বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) শেয়ারপ্রতি ১ টাকা ৪৯ পয়সা লোকসান হয়েছে, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬৭ পয়সা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির লোকসান বেড়েছে দ্বিগুণেরও বেশি। বিক্রি কমে যাওয়ার পাশাপাশি ব্যয় বাড়ার প্রভাবে লোকসান বেড়েছে বলে জানিয়েছেন কোম্পানিটির কর্মকর্তারা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৪-২৫ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) বিডি থাই অ্যালুমিনিয়ামের শেয়ারপ্রতি ৫৯ পয়সা লোকসান হয়েছে, আগের হিসাব বছরে যা ছিল ২৫ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ টাকা ৯ পয়সায়।
মার্চে যুক্তরাষ্ট্রের সরকারি বন্ডে বিদেশী বিনিয়োগ ৯ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে
Bonik Barta
২০২৫ সালের মার্চে যুক্তরাষ্ট্রের সরকারি বন্ডে বিদেশী বিনিয়োগ নতুন রেকর্ড ছুঁয়েছে। মার্কিন ট্রেজারি বিভাগের শুক্রবার প্রকাশিত তথ্যানুযায়ী, মার্চে বিদেশীদের হাতে থাকা ইউএস ট্রেজারির পরিমাণ বেড়ে দাঁড়ায় ৯ লাখ ৫ হাজার কোটি বা ৯ দশমিক শূন্য ৫ ট্রিলিয়ন ডলার, যা ফেব্রুয়ারিতে ছিল ৮ দশমিক ৮১ ট্রিলিয়ন। টানা তিন মাস এ ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে, যা বিশ্বজুড়ে বিনিয়োগকারীদের মার্কিন ঋণপত্রের প্রতি আস্থার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। খবর রয়টার্স। গত বছরের একই সময়ের তুলনায় বিনিয়োগের এ পরিমাণ প্রায় ১২ শতাংশ বেশি। বিশ্লেষকরা বলছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনরায় দায়িত্ব নেয়ার পর থেকে মার্কিন ঋণপত্রে বিদেশীদের আগ্রহ বেড়েছে। জাপান এখনো যুক্তরাষ্ট্রের সরকারি বন্ডের সবচেয়ে বড় বিদেশী ধারক। দেশটির মার্চে মার্কিন ট্রেজারির হিস্যা দাঁড়ায় ১ দশমিক ১৩ ট্রিলিয়ন ডলার, যা ফেব্রুয়ারির তুলনায় সামান্য বেশি। টানা দ্বিতীয় মাসে মার্কিন ট্রেজারিতে জাপানের বিনিয়োগ বেড়েছে।
Graduation from LDC by 2026 on track: Salehuddin
The Financial Express
The finance adviser has said Bangladesh will graduate from the Least Developed Country (LDC) category to a developing country next year despite opposition."We are trying to graduate as a developing country by 2026. There has been a lot of discussion about this-whether we should go for graduation or not-but we have decided that we will go for it," Finance Adviser Dr. Salehuddin Ahmed said. "Whatever preparations are needed, we will make them," he added. He made the remarks while addressing as chief guest a ceremony to launch Mastercard portfolio of Mercantile Bank at a hotel in the capital on Saturday. The finance adviser said he expected that the country's business community would actively participate in the graduation process. Hailing Mercantile Bank and Mastercard for their collaboration, the Adviser said it would help expand the idea of cashless society in the country. Though there are some challenges in the banking sector, situation is improving, said Mr Ahmed, who once headed the Bangladesh Bank (BB) as its governor.
BB Deputy Governor Zakir Hossain Chowdhury and Chairman of Mercantile Bank Anwarul Haque spoke on the occasion as special guests.
নিষেধাজ্ঞা প্রত্যাহার হলেও রাতারাতি পুনরুদ্ধার সম্ভব নয় সিরিয়ার অর্থনীতির
Bonik Barta
সিরিয়ার ওপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার কিছুটা স্বস্তি আনলেও তা দেশটির অর্থনীতির দ্রুত পুনরুদ্ধারের জন্য যথেষ্ট নয় বলে মনে করছেন পর্যবেক্ষকরা। দীর্ঘদিনের যুদ্ধ, বিধ্বস্ত অবকাঠামো ও রাজনৈতিক অনিশ্চয়তা সব মিলিয়ে দেশটির অর্থনীতি এখনো পুনরুদ্ধারের প্রাথমিক ধাপে আছে। অর্থনীতিবিদ ও বিশ্লেষকদের মতে, বিনিয়োগ টানতে ও অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক করতে সরকারের পক্ষ থেকে ব্যাপক সংস্কার, নিরাপত্তা নিশ্চয়তা ও আইনের শাসন প্রতিষ্ঠা অপরিহার্য। খবর দ্য ন্যাশনাল। ২০১১ সালে শান্তিপূর্ণ এক প্রতিবাদ দমন থেকে সিরিয়ার গৃহযুদ্ধের সূচনা হয়। এরপর দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে চলা যুদ্ধ, উগ্রপন্থী গোষ্ঠীর উত্থান ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সিরিয়ার অর্থনীতিকে ধ্বংস করে দেয়। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত সিরিয়ার মোট ক্ষতির পরিমাণ ৯২ হাজার ৩০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে। দেশটি পুনর্গঠনে প্রয়োজন হতে পারে আনুমানিক ২৫-৫০ হাজার কোটি ডলার।
নতুন কার্ডসেবা চালু করেছে মার্কেন্টাইল ব্যাংক ও মাস্টারকার্ড
Bonik Barta
মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ও মাস্টারকার্ড যৌথভাবে একাধিক নতুন কার্ডসেবা চালুর ঘোষণা দিয়েছে। এ উপলক্ষে গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. জাকির হোসেন চৌধুরী ও মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান মো. আনোয়ারুল হক। ব্যাংকের এমডি মতিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, মার্কেন্টাইল ব্যাংকের ডিএমডি ও সিবিও ড. মো. জাহিদ হোসেন এবং সিএফও ড. তাপস চন্দ্র পাল। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান আকরাম হোসেন (হুমায়ুন), নির্বাহী কমিটির চেয়ারম্যান এমএ খান বেলাল, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আউয়াল, পরিচালক মোশাররফ হোসেন, ডিএমডি মো. জাকির হোসাইন ও শামীম আহম্মদ, হেড অব কার্ডস মোস্তাফিজুর রহমান এবং মাস্টারকার্ড বাংলাদেশের পরিচালক জাকিয়া সুলতানা। উল্লেখ্য, নতুন কার্ড পোর্টফোলিওতে রয়েছে মাস্টারকার্ড টাইটেনিয়াম ক্রেডিট কার্ড, ওয়ার্ল্ড মাস্টারকার্ড ক্রেডিট কার্ড, মাস্টারকার্ড ডেবিট কার্ড, মাস্টারকার্ড প্লাটিনাম গ্লোবাল ডেবিট কার্ড এবং একটি মাস্টারকার্ড প্রিপেইড কার্ড।
US tariff intended for China and EU, not for LDCs
The Financial Express
Renowned economist Dr. Debapriya Bhattacharya on Saturday said Bangladesh should not worry about the recently-proposed US reciprocal tariff policy but rather view it as an opportunity.
He said that the US tariff measures are primarily aimed at specific countries and regions-such as China and the European Union-and are not intended to target Least Developed Countries (LDCs) and Bangladesh. "As the US focuses on China and Vietnam, Bangladesh has an opportunity, especially in apparel manufacturing," Dr. Bhattacharya, also distinguished fellow of the Centre for Policy Dialogue (CPD) said while delivering his keynote paper titled "The Toxic Tariff Therapy: Status and Outlook." He was speaking at a seminar titled "US Reciprocal Tariff and the Way Forward for Bangladesh", jointly organised by the Dhaka Chamber of Commerce and Industry (DCCI) and the Business Initiative Leading Development (BUILD) held at the former's headquarters in Motijheel, Dhaka. The distinguished fellow said: "I say with responsibility that the impact of these tariff impositions will fall more heavily on our competitors. As a result, we will gain comparative advantage." He pointed out that Bangladesh is not among the "Dirty 15"-a group of countries with the highest positive trade balances against the United States. Beyond ready-made garments (RMG), Dr. Bhattacharya identified leather and pharmaceuticals as sectors with strong export potential.
Fresh STP estimates big-budget investment worth $59b
The Financial Express
A big-budget investment of US$59 billion is estimated in an updated strategic plan to improve Dhaka's transport system as officials say lacking in planning heretofore resulted in the capital city's deteriorating traffic situation. The investment requirement has been proposed in the Strategic Transport Plan (STP), now being revised for a second time, for next 20 years, sources said, with focus on bus-route rationalization and upgrading traffic controls. They mentioned that the government is revising the plan to find solution to the chaotic traffic situation -- allegedly caused by a lack of proper initiatives over the past 20 years -- and to focus on traffic management and bus-network improvements.
According to the latest proposal, the estimated investment requirement has soared by 186 per cent over the past 10 years since the 2015 STP and by 737 per cent over the last 20 years since the 2005 STP.
Transport-expert Professor Mohammad Shamsul Hoque says the investment need has been gradually rising over the decades due to a focus on capital-intensive investments in previous STPs -- without addressing foundational improvements in bus services, pavements, or signalling systems. In the STP 2015, also known as RSTP, an investment of $20.57 billion was proposed to develop five Mass Rapid Transit (MRT) lines, two Bus Rapid Transit (BRT) lines, six expressways, and three ring roads, among other components of the megacity commuting system. The first STP, formulated in 2005, proposed an $8.0-billion investment plan to develop three MRT lines, three BRT lines, expressways, and various roads. The 2015 investment portfolio was 257-percent higher than the original STP.
মার্কিন শুল্ক নিয়ে এত ভয়ের কিছু নেই
Bonik Barta
বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে আমরা যতখানি ভয় পাচ্ছি, এত ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ শুল্কারোপের প্রভাব আমাদের প্রতিযোগীদের (দেশ) ওপরও পড়ছে। ফলে তুলনামূলক প্রতিযোগিতায় আমরা খুব বেশি হারছি না।’ রাজধানীর মতিঝিলে ডিসিসিআই কার্যালয়ে গতকাল ‘যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নীতি ও বাংলাদেশের করণীয়’ শীর্ষক এক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এ কথা বলেন। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
কোকো উৎপাদন বাড়াতে দুই লাখ হেক্টর জমি অধিগ্রহণ করবে ঘানা সরকার
Bonik Barta
কোকো উৎপাদন বাড়াতে ঘানার সরকার চলতি বছরের মধ্যে দুই লাখ হেক্টর জমি অধিগ্রহণের পরিকল্পনা গ্রহণ করেছে। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন ঘানার অর্থমন্ত্রী ক্যাসিয়েল অ্যাটো ফোরসন। খবর রয়টার্স। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কোকো উৎপাদনকারী দেশ ঘানা। তবে জলবায়ু পরিবর্তন, গাছের রোগ ও অবৈধ স্বর্ণ খননের কারণে দেশটিতে কৃষিপণ্যটির উৎপাদন দুই দশকের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত বিবৃতিতে ঘানার অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, কফি খাতে টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত ও তুলনামূলক ক্ষুদ্র কৃষকদের প্রচেষ্টাকে সম্পূর্ণতা দিতে নতুন জমি অধিগ্রহণের উদ্যোগ নেয়া হয়েছে। অ্যাটো ফোরসন বলেন, ‘উৎপাদনে বড় ধরনের পতনের প্রেক্ষাপটে সাহসী পদক্ষেপ নেয়া জরুরি।’
প্রসঙ্গত, এক সময় ঘানায় বছরে ১০ লাখ টন পর্যন্ত কোকো উৎপাদন হতো। বর্তমানে তা কমে প্রায় পাঁচ লাখ টনে নেমে এসেছে।
জি৭ দেশগুলোর মধ্যে সর্বোচ্চ প্রবৃদ্ধি যুক্তরাজ্যের
Bonik Barta
চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) জি৭ ভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে দ্রুতগতিতে প্রবৃদ্ধি অর্জন করেছে যুক্তরাজ্য। দেশটির জাতীয় পরিসংখ্যান দপ্তরের (ওএনএস) বৃহস্পতিবার প্রকাশিত তথ্যানুযায়ী, পঞ্জিকাবর্ষের প্রথম তিন মাসে যুক্তরাজ্যের জিডিপি দশমিক ৭ শতাংশ হারে বেড়েছে আগে এক পূর্বাভাসে তা দশমিক ৬ শতাংশ হতে পারে বলে জানিয়েছিলেন ব্রিটিশ অর্থনীতিবিদরা। এ প্রবৃদ্ধিকে বর্তমান লেবার সরকারের গৃহীত অর্থনৈতিক কর্মপরিকল্পনার জন্য ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। খবর ইউরো নিউজ।
Rizwana seeks addl Tk 1.0b for CCTF
The Financial Express
Environment Adviser Syeda Rizwana Hasan has sought an additional allocation of Tk 1.0 billion for the Climate Change Trust Fund (CCTF) to properly implement its projects, sources said.
In a recent letter to Finance Adviser Dr Salehuddin Ahmed, she requested that necessary measures be taken in this regard.
The government has so far allocated Tk 40.51 billion to the climate fund, with some 938 projects approved up to 2024.
Of these, 877 projects are being implemented by different ministries and divisions, while the remaining 61 are being executed by various non-government organisations under the supervision of the Palli Karma-Sahayak Foundation (PKSF).
However, due to reduced allocations to the trust fund and declining bank interest rates, the Board of Trustees is approving fewer important and essential projects, the letter noted. The CCTF began its journey in FY 2009-10 with an initial fund of Tk 7.0 billion. However, only Tk 1.0 billion has been allocated to the fund in FY 2024-25, which is deemed insufficient compared to the actual needs.
Tk 2.30t ADP gets approval today
The Financial Express
A meticulously cobbled Tk 2.30-trillion annual development programme (ADP), this interim government's maiden make of national development recipe, gets the all-clear today (Sunday) with enhanced allocations to struggling health and education sectors, officials said.
The outlay will be 13.2-percent lower than the original Tk 2.65 trillion worth of ADP of the outgoing fiscal year (FY) 2024-25 but 6.48-percent higher than the pared-down Tk 2.16-trillion revised allocation. "We are going to place a Tk 2.30- trillion ADP before the National Economic Council (NEC) Sunday. We are hopeful of getting its approval from the Prof Yunus-led Council," said a senior Planning Commission (PC) official on Saturday. Out of the Tk 2.30 trillion worth of proposed ADP outlay, the Commission has proposed Tk 1.44 trillion from government's internal resources and Tk 860 billon from external resources as project aid. In the current Tk 2.16-trillion revised ADP, the government allocated Tk 1.35 trillion from its exchequer and Tk 810 billion pooled from external resources of budget funding. Eschewing the lavish splurge on infrastructure sector by the ousted Sheikh Hasina government, the post-uprising interim administration has allocated higher money for the impoverished health and education sector, they said.
‘ক্ষুদ্র ঋণ ব্যাংক’ প্রতিষ্ঠার তাগিদ প্রধান উপদেষ্টার
Bonik Barta
তরুণ ও প্রান্তিক জনগোষ্ঠীকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ‘ক্ষুদ্র ঋণ ব্যাংক’ স্থাপনের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এজন্য তিনি ‘মাইক্রোক্রেডিট রেগুলেটরি’ আইন করার কথাও বলেছেন। তিনি বলেন, ‘মাইক্রোক্রেডিটই (ক্ষুদ্র ঋণ) ব্যাংকিংয়ের ভবিষ্যৎ।’ গতকাল রাজধানীর আগারগাঁওয়ে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) নতুন ভবন উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। খবর বাসস।
US-Bangladesh FTA talks begin, RMG may see major boost
The Business Standard
In a potentially transformative development for bilateral trade, the United States has agreed in principle to pursue a Free Trade Agreement (FTA) with Bangladesh. Stakeholders anticipate that such an agreement would grant duty-free access to Bangladeshi exports, notably including its crucial readymade garments (RMG) sector, thereby providing a significant impetus to the nation's exports to the lucrative American market. Confirming this significant step to The Business Standard (TBS), Commerce Secretary Mahbubur Rahman hailed it as "a major breakthrough for Bangladesh," adding, "The US has already requested a draft of the agreement to expedite the process." The Business Standard Google News Keep updated, follow The Business Standard's Google news channel Sources indicate that a Bangladeshi delegation engaged with officials from the United States Trade Representative (USTR) last month. The discussions centered on the potential withdrawal of additional tariffs previously imposed by the Trump administration. During these deliberations, Dhaka proposed the establishment of an FTA as a means to significantly enhance bilateral trade relations with the US.
Nationwide elevated highways in the works to boost mobility, minimise land use
The Business Standard
The government is planning a nationwide elevated expressway network to connect all 64 districts, aiming to reduce land use and ensure a safer, advanced transport system. A project titled "Connecting 64 Districts Through Elevated Highway Network" is in the works, according to senior officials of the Roads and Highways Department. They said a 13-member committee has already been formed to advise on the project's design, assess costs, and implementation strategy. The Business Standard Google News Keep updated, follow The Business Standard's Google news channel. The committee is led by Sheikh Moinuddin, special assistant to the chief adviser. It will submit a detailed report to the Ministry of Road Transport and Bridges. Moinuddin said the proposal is still in its early stages and the committee will soon consult experts and stakeholders to identify the most viable options. "Where elevated roads are possible, we will build them. Where they are not, we will explore land-use road solutions," he told The Business Standard. Muhammad Fouzul Kabir Khan, adviser to the road transport ministry, said the aim is to minimise land acquisition by building an elevated road network using existing infrastructure.
Gold price increased by Tk1,364 per bhori from Sunday
The Business Standard
The Bangladesh Jewellers Association (Bajus) has increased the gold price again, this time by Tk 1364 per bhori, effective from Sunday (18 May). The Bajus have fixed the price of a bhori of 22-carat gold at Tk1,67,098, which was sold at Tk 1,65,734 per bhori on Saturday (17 May). The Bajus notification said the price of pure gold (acid gold) has increased in the local market. As a result, the new price of gold has been determined considering the overall situation. The Business Standard Google News Keep updated, follow The Business Standard's Google news channel. The price hike notification was issued on Saturday night, and the new prices will come into effect from Sunday.
According to the Bajus notification, the price of 22-carat gold per bhori (11.664 grams) has been fixed at Tk1,67,098; 21-carat gold at Tk1,59,505; 18-carat gold at Tk1,36,714; and the price of traditional gold at Tk1,12,978. On Saturday, the price of gold was: 22-carat per bhori at Tk165,734; 21-carat at Tk1,58,199; 18-carat at Tk1,35,606; and traditional gold at Tk1,12,033. Although the price of gold has increased, the price of silver has remained unchanged.