এবার প্রবৃদ্ধি বেশি হবে না, তবে ঘাবড়ে যাবেন না: অর্থ উপদেষ্টা
The Business Standard
দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন পক্ষের নানামুখী পূর্বাভাসের মধ্যেই অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, এ বছর প্রবৃদ্ধি বেশি হবে না।সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীতে পলিসি রিসার্চ ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত এক বই উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 'এ বছর গ্রোথ [প্রবৃদ্ধি] বেশি হবে না, আগেই বলে দিলাম। তবে ঘাবড়ে যাবেন না।' তবে তিনি আশ্বস্ত করে বলেন, 'ভাত-ডালের অভাব হবে না। জীবনধারণের জন্য মানুষ যাতে কষ্ট না পায়, সে ব্যবস্থা সরকার করেছে। খাদের কিনারা থেকে ফিরে এসেছে দেশ।'
আইএমএফ-এর সাড়ে ৬৪ কোটি ডলারের চতুর্থ কিস্তির ছাড় আরও পিছিয়েছে: অর্থ উপদেষ্টা
The Business Standard
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) তাদের বাংলাদেশের সাথে চলমান ঋণ কর্মসূচির চতুর্থ কিস্তির ৬৪ কোটি ৫০ লাখ ডলার ছাড় আরও পিছিয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, আগামী জুনে চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড়ের প্রস্তাব এক সঙ্গে সংস্থাটির নির্বাহী পর্ষদের সভায় তোলা হবে। আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত অধিবেশন শেষে অর্থ উপদেষ্টা এসব কথা বলেন।
Govt to distribute nearly 0.7m MT of rice during Ramadan: Food Adviser
The Financial Express
Food adviser Ali Imam Majumdar on Monday said the government will distribute around 0.7 million tonnes of rice during the upcoming Ramadan. “The distribution of rice will help significantly in controlling the price of rice . . . different authorities, including the food ministry and TCB, will distribute the staple food grain while the deputy commissioners will supervise the overall distribution programme”, he said. The food adviser made the comments while talking to journalists after addressing a session of the DC conference on the second day of the 3-day event at the Osmani Memorial Auditorium here. Under the food-friendly programme, he said the food ministry will distribute 0.3 million tonnes of rice in the next two months on the occasion of holy Ramadan.
ভোমরা স্থলবন্দর দিয়ে মসুর ডাল আমদানি কমেছে
Bonik Barta
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে মসুর ডাল আমদানি কমেছে। ২০২৪-২৫ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) আগের অর্থবছরের একই সময়ের তুলনায় পণ্যটির আমদানি কমেছে ২৭৩ টন। ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা থেকে এ তথ্য জানা গেছে। ব্যবসায়ী ও আমদানিকারকরা জানিয়েছেন, সম্প্রতি বাজারে শাকসবজির সরবরাহ বেড়েছে। এতে সব ধরনের ডালের চাহিদা কমে এসেছে। এ কারণে ব্যবসায়ীরা মসুর ডালের আমদানি কমিয়েছেন। ভোমরা শুল্ক স্টেশন জানায়, চলতি অর্থবছরের জুলাই-জানুয়ারি পর্যন্ত এ বন্দর দিয়ে মসুর ডাল আমদানি হয়েছে ৬২২ টন, যার আমদানি মূল্য ছিল ১০ কোটি ১১ লাখ টাকা। অন্যদিকে গত অর্থবছরের একই সময় এ বন্দর দিয়ে ১৩ কোটি ৬২ লাখ টাকা মূল্যের ৮৯৫ টন মসুর ডাল আমদানি হয়েছিল। তবে আমদানি কমলেও মসুর ডালের দাম দেড়-দুই মাস যাবৎ স্থিতিশীল আছে। গতকাল সাতক্ষীরা জেলা সদরের বৃহৎ বাণিজ্যিক মোকাম সুলতানপুর বড় বাজারের মেসার্স সরদার স্টোরে ভারত থেকে আমদানীকৃত মসুর ডাল বিক্রি হয়েছে কেজিপ্রতি ১০৩-১০৫ টাকায়। এ সময় দেশী ও নেপাল থেকে আমদানীকৃত প্রতি কেজি মসুর ডালের দাম ছিল ১৩৫-১৪০ টাকা। দেড়-দুই মাস আগেও একই দামে ডাল বেচাকেনা হয়েছিল।
Service charges decrease to 5.0pc from 9.0pc
The Financial Express
The government has reduced the service charges on the import of high-sulfur fuel oil (HFO), also known as furnace oil, to 5.0 per cent from previous 9.0 per cent to lower the electricity generation costs. State-run Bangladesh Power Development Board (BPDB) sent letters to all 48 privately-owned power companies, who have been importing HFO to generate electricity in their power plants, in this regard, said sources. The move is expected to save the cash-starved BPDB several billion taka annually, market insiders said.
"It is hereby informed that the service charge for fuel oil (HFO) importation by HFO-based power plant companies has been fixed at 5 per cent instead of the previous 9 per cent. This matter is being informed to all HFO-based power plant companies that have contracts with BPDB," says the letter. In 2011, the government allowed a few privately-owned power plant owners to import HFO. Later, most of the private power plant operators were permitted to import HFO with an additional 9.0 per cent service charge.
এআইয়ের প্রসার সত্ত্বেও জ্বালানি তেলের চাহিদা কমার আভাস
Bonik Barta
বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রসার বাড়ছে। এ প্রযুক্তি সচল রাখতে বিপুল পরিমাণ বিদ্যুতের দরকার পড়ে। প্রয়োজনীয় এ বিদ্যুৎ উৎপাদনে অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা বাড়ার কথা। তবে নতুন একটি গবেষণা বলছে, জ্বালানি পণ্যটির চাহিদা ২০৩০ সালের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছবে। এরপর তা নিম্নমুখী বা স্থিতিশীল হতে পারে। গত সপ্তাহে প্রকাশিত এক নোটে এমন পূর্বাভাস দিয়েছে ব্যাংক অব আমেরিকা (বিওএফএ)। খবর বিজনেস ইনসাইডার। বিওএফএর নোট অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশে এআই ও ডাটা সেন্টারের ব্যবহার বাড়ছে। তবে আমাদের বিশ্বাস, বৈশ্বিক জ্বালানির ব্যবহার বৃদ্ধির হার ২০৩০ সালের মধ্যে বছরপ্রতি ৩ শতাংশের নিচে থাকবে। ফলে জ্বালানি তেলের ব্যবহার বার্ষিক ১ শতাংশের বেশি বাড়বে না। বিভিন্ন গবেষণা থেকে পাওয়া তথ্যানুযায়ী, বৈশ্বিক জিডিপি প্রবৃদ্ধি এ শতকের প্রথম দশক থেকে উল্লেখযোগ্য কমছে। সে সময় প্রবৃদ্ধির হার ছিল গড়ে ৬ দশমিক ৫ শতাংশ। চলতি দশকে তা কমে ৪ দশমিক ৯ শতাংশে নেমে এসেছে। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, পরবর্তী কয়েক বছরে চীন ও ইউরোপের দেশগুলোয় কাঠামোগত প্রতিবন্ধকতা বৈশ্বিক জিডিপি প্রবৃদ্ধির হারকে ৩ থেকে ৩ দশমিক ৫ শতাংশের মধ্যে আটকে থাকবে। ব্যাংক অব আমেরিকা বলছে, অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীরগতি বৈশ্বিক জ্বালানি চাহিদা হ্রাসের সঙ্গে সম্পর্কিত। প্রতিষ্ঠানটির পূর্বাভাস অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে বিশ্বব্যাপী অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা উল্লেখযোগ্যভাবে কমবে। ২০২৫ সালে পণ্যটির চাহিদার পরিমাণ হতে পারে দৈনিক গড়ে ১১ লাখ ব্যারেল। চলতি দশকের শেষে তা দৈনিক গড়ে চার লাখ ব্যারেলে নেমে যেতে পারে।
স্মারক স্বর্ণ ও রৌপ্য মুদ্রার দাম বাড়ল
Bonik Barta
আন্তর্জাতিক এবং স্থানীয় বাজারে স্বর্ণ ও রুপার দাম বাড়ায় স্মারক স্বর্ণ ও রৌপ্য মুদ্রার দাম আরেক দফা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংক থেকে গতকাল পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘রোববার (১৬ ফেব্রুয়ারি) থেকেই নতুন এ দাম কার্যকর হবে। বাংলাদেশ ব্যাংক মুদ্রিত স্মারক স্বর্ণমুদ্রার (বক্সসহ) দাম ১০ হাজার টাকা বাড়িয়ে ১ লাখ ৩৫ হাজার টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে রৌপ্যমুদ্রার (বক্সসহ) দাম ১ হাজার টাকা বাড়িয়ে ৭ হাজার টাকা করেছে কেন্দ্রীয় ব্যাংক। এর আগে গত বছর অক্টোবরে স্মারক স্বর্ণ ও রৌপ্যমুদ্রার দাম বাড়ানো হয়েছিল।
প্রযুক্তি, খনিজ ও দক্ষ জনশক্তির ওপর নিয়ন্ত্রণ কঠোর করছে চীন
Bonik Barta
উন্নত প্রযুক্তি, খনিজ ও সংশ্লিষ্ট খাতের প্রকৌশলীদের ওপর নিয়ন্ত্রণ আরো কঠোর করছে বেইজিং। যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে সাম্প্রতিক মাসে চীনের বাণিজ্য উত্তেজনা উত্তরোত্তর বেড়েছে, যার প্রতিক্রিয়া দেখা যাচ্ছিল নানা কর্মকাণ্ডে। এর মাঝে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক পদক্ষেপ নিয়ন্ত্রণে আরো তীব্রতা আনতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিকে উদ্বুদ্ধ করছে।
এফটির প্রতিবেদন অনুসারে, প্রযুক্তিগত গুরুত্বপূর্ণ জ্ঞান এখন দেশের সীমানায় ধরে রাখতে চাইছে চীন। একাধিক শিল্পসংশ্লিষ্ট ব্যক্তি ও মন্ত্রণালয়ের নোটিস থেকে জানা যাচ্ছে, সাম্প্রতিক মাসে চীনা কর্তৃপক্ষ কিছু ক্ষেত্রে প্রকৌশলী এবং সরঞ্জাম দেশের বাইরে নিয়ে যাওয়া কঠিন করে তুলেছে। ব্যাটারি প্রযুক্তি সংরক্ষণে নতুন রফতানি নিয়ন্ত্রণ নীতি প্রস্তাব করার পাশাপাশি গুরুত্বপূর্ণ খনিজ প্রক্রিয়াকরণ প্রযুক্তিতে বিধিনিষেধ আরোপ করেছে দেশটি।
এমন একসময় চীন অগ্রসর প্রযুক্তিতে সুরক্ষাবাদী অবস্থান নিয়েছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাড়তি শুল্ক চাপিয়ে দিয়েছেন এবং বিদ্যুচ্চালিত গাড়িসংক্রান্ত বাণিজ্যে বিরোধ তৈরি করেছে ইউরোপ। এর প্রতিক্রিয়া হিসেবে আরো বেশি স্থানীয় ও বিদেশী প্রতিষ্ঠান চীন থেকে উৎপাদন কার্যক্রম অন্যত্র স্থানান্তর করতে পারে।
ক্রমেই ফিকে হচ্ছে হীরার বাজার
Bonik Barta
পল সাইমনের ‘ডায়মন্ড অন দ্য সোলস অব হার শুজ’ গানটি অনেকেই শুনেছেন। তবে বর্তমান পরিস্থিতিতে কেউ কেউ হয়তো ভাবতে পারেন, আর বেশিদিন নেই, যখন পল সাইমনের গানের মেয়েটি সাধারণ জুতা খুঁজবে। দ্য গার্ডিয়ানের সাম্প্রতিক এক প্রতিবেদনে বিখ্যাত গানটিকে এভাবে উদ্ধৃত করা হয়। কেননা পৃথিবীর সবচেয়ে দামি রত্ন হলেও বিশ্ববাজারে ক্রমাগত দরপতন দেখছে হীরা। প্রতিবেদন অনুসারে, উচ্চ মূল্যস্ফীতির মাঝে গত দুই বছরে অস্বাভাবিকভাবে প্রাকৃতিক হীরার দাম ২৬ শতাংশ কমেছে। অবশ্য এটিই সবচেয়ে বড় ধাক্কা নয়। কারণ প্রাকৃতিক উৎসের বিপরীতে ল্যাবে উৎপাদিত হীরা ২০২০ সাল থেকে ৭৪ শতাংশ কম দামে বিক্রি হচ্ছে। এই তো সপ্তাহ কয়েক আগে লন্ডনের হীরা ব্যবসার কেন্দ্রস্থল হাটন গার্ডেনের একজন দোকানি বললেন, সম্ভবত কয়েক সপ্তাহের মধ্যে হীরা আরো সস্তা হয়ে যাবে। বিশ্বের সবচেয়ে বড় হীরা বিক্রেতা প্রতিষ্ঠান ডি বিয়ার্স গত ডিসেম্বরে জানিয়েছিল, বছরের শুরুতে তাদের কাছে ২০০ কোটি ডলারের বিশাল মজুদ ছিল এবং বছর শেষে তারা তা বিক্রি করতে পারেনি। তারা উত্তোলন ২০ শতাংশ কমিয়ে দিয়েছে এবং চ্যালেঞ্জের মাঝে খনির মালিকানা বিক্রির সিদ্ধান্ত নেয় প্যারেন্ট কোম্পানি অ্যাংলো আমেরিকান।
তিন বছরের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়েছেন সৌদি প্রবাসীরা
Bonik Barta
সৌদি আরব থেকে প্রবাসীরা ২০২৪ সালে ১৪ হাজার ৪২০ কোটি রিয়াল বা ৩ হাজার ৮৪৫ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। অর্থের এ পরিমাণ ২০২৩ সালের তুলনায় ১৪ শতাংশ বেশি বলে জানিয়েছে সৌদি আরবের কেন্দ্রীয় ব্যাংক এসএএমএ। এছাড়া এটি তিন বছরের মধ্যে সর্বোচ্চ পরিমাণ রেমিট্যান্স। প্রতিবেদন অনুসারে, গত ডিসেম্বরে সৌদি আরব থেকে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ছিল ১ হাজার ৪০২ কোটি রিয়াল, যা ২০২৩ সালের একই সময়ের তুলনায় ৩১ দশমিক ৭ শতাংশ বেশি। অন্যদিকে ২০২৪ সালে বিদেশ থেকে সৌদি নাগরিকদের পাঠানো রেমিট্যান্স ছিল দুই বছরের মধ্যে সর্বোচ্চ। এ সময় তারা দেশে ৬ হাজার ৮৬১ কোটি রিয়াল দেশে পাঠান, যা ২০২৩ সালের তুলনায় ১০ দশমিক ৭৪ শতাংশ বেশি। এছাড়া মাসিক হিসাবে সাত বছরের মধ্যে সর্বোচ্চ ৭৬৬ কোটি রিয়াল রেমিট্যান্স পেয়েছে সৌদি আরব। রেমিট্যান্স বিশেষজ্ঞ থামের আল-হারবির মতে, প্রবাসী আয়ের উল্লেখযোগ্য বৃদ্ধির মূল কারণ সৌদি অর্থনীতির শক্তিশালী প্রবৃদ্ধি। এতে প্রধান ভূমিকা রেখেছে উচ্চাকাঙ্ক্ষী অর্থনৈতিক পরিকল্পনা ‘ভিশন ২০৩০’ সংশ্লিষ্ট প্রকল্পগুলো। বৈচিত্র্যময় খাতে প্রকল্পের পরিমাণ ক্রমে বাড়ায় দক্ষ ও অদক্ষ দুই ধরনের শ্রমিকের প্রয়োজন পড়ছে সৌদি আরবে। ফলে দেশটিতে বিদেশী কর্মী ব্যাপক হারে বাড়ছে। এছাড়া বছর শেষে ছুটির মৌসুম হওয়ায় ‘প্রিয়জনদের কাছে’ প্রবাসীদের রেমিট্যান্স পাঠানো বাড়ে ডিসেম্বরে। এ কারণে ওই মাসে ৩১ দশমিক ৭ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি দেখা গেছে।
জার্মানিতে ১৯০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা পোরশের
Bonik Barta
প্রিমিয়াম গাড়ি নির্মাতা পোরশে ২০২৯ সালের মধ্যে জার্মানিতে ১ হাজার ৯০০ কর্মী ছাঁটাই করবে। ছাঁটাইয়ের কারণ হিসেবে বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) দুর্বল চাহিদা এবং ভূরাজনৈতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জকে সামনে এনেছে কোম্পানিটি, যা তাদের মুনাফা কমিয়ে দিয়েছে। জনশক্তি কমানোর এ সিদ্ধান্তে আগামী পাঁচ বছরে প্রধান কিছু কারখানায় ১৫ শতাংশ কর্মী কমবে। গত বছর দেড় হাজার অস্থায়ী কর্মীর চুক্তি নবায়ন না করার মাধ্যমে পোরশের ছাঁটাই প্রক্রিয়া শুরু করে। এখন আরো ৫০০টি নির্দিষ্ট মেয়াদি চুক্তি শেষ হতে চলেছে। তবে উল্লেখিত ১ হাজার ৯০০টি ছাঁটাই অস্থায়ী কর্মীদের ছাঁটাই প্রক্রিয়ার বাইরে থাকবে। প্রতিবেদনে বলা হচ্ছে, স্থায়ী কর্মীদের মধ্যে আগাম অবসর বা আর্থিক ক্ষতিপূরণ প্যাকেজের স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দেয়া হবে। এছাড়া পোরশে নতুন নিয়োগে কঠোর নীতি অনুসরণ করবে বলে নিশ্চিত করেছে।
কোম্পানিটি জানিয়েছে, বিদ্যুচ্চালিত গাড়ির বাজারে প্রত্যাশার তুলনায় ধীর অগ্রগতি এবং চ্যালেঞ্জিং ভূরাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইভি খাতে পোরশের বিনিয়োগ প্রত্যাশিতভাবে সফল হয়নি। দুর্বল চাহিদার কারণে এরই মধ্যে কোম্পানিটি উৎপাদন লক্ষ্য থেকে সরে এসেছে। গত সপ্তাহে জানিয়েছে, তারা প্রচলিত ইঞ্জিনচালিত ও হাইব্রিড গাড়ির উৎপাদন বাড়াবে। চলতি বছর এ খাতে অতিরিক্ত ৮০ কোটি ইউরো খরচ হবে।
আয়কর রিটার্ন জমা পড়েছে ৩৭ লাখেরও বেশি
Bonik Barta
জুলাই-আগস্টের আন্দোলন ও সংঘাতের ধাক্কায় তিন দফায় সময় বাড়ানোর পর ৩৭ থেকে ৩৮ লাখ আয়কর রিটার্ন জমা পড়েছেন বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। আগের করবর্ষে ৪৩ লাখেরও বেশি রিটার্ন জমা পড়েছিল। দেশে অবশ্য কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) নেয়া ব্যক্তির সংখ্যা এর অনেক বেশি। টিআইএন থাকলে রিটার্ন দেয়া বাধ্যতামূলক হলেও অনেকে তা জমা দেন না।
গতকাল ২০২৪-২৫ করবর্ষের আয়কর রিটার্ন জমা দেয়ার বর্ধিত সময়ের শেষ দিন ছিল। গতকাল আগারগাঁওয়ের রাজস্ব ভবনে ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে এক প্রশ্নে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘টাইম আর বাড়বে না। এটা আজকেই শেষ করছি।’ কত রিটার্ন জমা পড়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি সকালে দেখলাম এটা (অনলাইনে জমা) ১৪ লাখ ১০ হাজার। আমার ধারণা, এটা ১৪ লাখ ৩০-৩৫ হাজার ক্রস করবে আজকের মধ্যে। আর পেপার রিটার্ন মিলে আমার ধারণা, ৩৭-৩৮ লাখ হয়তো হবে। এক্সাক্ট ফিগারটা পাওয়া যাবে কাল (সোমবার)।’ এদিকে, যেসব দোকানে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) ও সেলস ডাটা কন্ট্রোলার (এসডিসি) থাকার পরও ভোক্তাকে ভ্যাট চালান দেয়া হয় না, সেসব দোকানে ভ্যাট অফিসারদের সপ্তাহ ধরে পাহারা দিতে বলেছেন এনবিআর চেয়ারম্যান।
ডলার সংকটে চাল, গ্যাস আমদানির বিল পরিশোধ করা যাচ্ছে না: এনবিআর চেয়ারম্যান
The Business Standard
ডলার সংকটের কারণে চাল ও গ্যাসের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানি বিল পরিশোধ করা যাচ্ছে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান। তিনি বলেছেন, 'চাল বা ফুয়েল এগুলো না হলে তো দেশ চলবে না। এগুলোর বিল পর্যন্ত দিতে পারছে না বলে বাংলাদেশ ব্যাংক থেকে জানিয়েছে। আপনারা তো বুঝতেই পারছেন ব্যাংকিং সেক্টরে কি ধরনের অরাজকতা ছিল।' আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সভায় ডায়মন্ড আমদানিতে উচ্চ শুল্কের প্রসঙ্গ তুলে তা সহজ করার দাবি জানালে এনবিআর চেয়ারম্যান এ কথা বলেন।
পাঁচ সংস্কার কমিশনের জন্য বরাদ্দ ৫.৫ কোটি টাকা
The Business Standard
অন্তর্বর্তী সরকার গঠিত পাঁচটি সংস্কার কমিশনের জন্য চলতি অর্থবছরের বাজেটে ৫.৫২ কোটি টাকা বরাদ্দ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এর মধ্যে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে সংবিধান সংস্কার কমিশনকে, যার পরিমাণ ১.৫ কোটি টাকারও বেশি। আর সবচেয়ে কম বরাদ্দ পেয়েছে পুলিশ সংস্কার কমিশন, যার পরিমাণ সংবিধান সংস্কার কমিশনকে বরাদ্দ দেওয়ার অর্থের প্রায় অর্ধেক। অর্থ মন্ত্রণালয় কর্মকর্তাদের সূত্রে এ তথ্য জানা গেছে। গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন খাতে সংস্কারের জন্য ছয়টি কমিশন গঠন করে।
Gold import not affordable now
The Financial Express
Luxury loses priority for now as the government is unable to facilitate gold import presently for foreign-currency crunch as import essentials like rice, fuels and so weighs on uncomfortable level of reserves.
Chairman of the National Board of Revenue (NBR) Md Abdur Rahman Khan Sunday unveiled such priority reset as Bangladesh Bank made public its struggle to pay import bills as the banking sector has "almost been emptied" by the past government. He informed Bangladesh Jewelers' Association (BAJUS) about the situation in a meeting with its leaders on the NBR premises following pleas for lowering import duty on foreign diamond buys. On the contrary, the revenue-board chief hinted at imposing Advance Income Tax (AIT) on jewelry imports-in the wake of the interim government's hunt for higher revenues for deficit financing.
Manipulators warned of stern action, heavy penalties
The Financial Express
Amid warning of stern actions against the ongoing anarchic situation on the edible-oil market, refiners on Sunday assured bringing normalcy soon. Yet, the consumers would have to go through the ongoing bitter experience for at least one and a half weeks. Shifting blame to stockpiling by 'certain traders', refiners in a statement said they were importing huge edible oils and it would take 7-10 days to reach the retail market, which, they believe, would help resolve the crisis. According to market reports, soybean-oil bottles were still out of the shelves in the city groceries but the consumers were provided with the essential cooking oil either at much higher prices or in exchange for a conditional combo package of other, often unwanted, items.
Breaking loose from interest experiments Banks begin lowering both deposit, lending rates
The Financial Express
A downturn in gains from investment in government securities prompts banks to begin lowering deposit and lending rates both with their attention now switched to private-sector lending, sources say. According to bankers and money-market analysts, initially, the commercial lenders are cutting down rates on deposit and advances for corporate entities and planned to do the same for the commoners from April next under the gradually-changing scenario in interest regime. Amid the persisting economic sluggishness because of the business uncertainties after the recent mass uprising, they said, the banks have been using the high-yield investment window of treasury bills and bonds to make some sort of profits even in the existing low-lending regime.
US company wants undoing of PPA termination
The Financial Express
Five years after the power-purchase agreement (PPA) was terminated, SunEdison USA has sought permission to build a 200-megawatt solar power plant in seaside Cox's Bazar. After the regime change in Bangladesh the Missouri-based renewable energy giant, which wanted to invest US$200 million in the stalled project, has submitted an appeal to the energy adviser of the interim government with the hope of revocation of the PPA termination. The energy division recently sent the application to Bangladesh Power Development Board (BPDB) for its opinion about processing the SunEdison plea, officials said. The company also seeks approval for granting a new site and extension of commercial operation date (COD) for the project.
RACE regains control over mutual funds as regulator halts its probe
The Financial Express
RACE Asset Management has regained its control over fund management after the withdrawal of two orders issued by the securities regulator eight months back. Also, the authorized and unauthorized beneficiary owners' (BO) accounts opened by RACE, which had been suspended by the previous commission over alleged fund mismanagement, are to become operational after the latest regulatory directive disclosed on Sunday. RACE had opened BO accounts with Multi Securities and Services, The Smart Trades, Trust Bank Securities and many other brokers in breach of the mutual fund rules 2001 that obliges asset management companies (AMCs) to keep assets of mutual funds under the supervision of custodians approved by the regulator.
Commerce ministry reconstitutes Working Group to boost trade with Russia and East Europe
The Financial Express
The Ministry of Commerce has reconstituted its Working Group (WG) to expand trade and commerce, with a focus on securing duty-free market access to Russia and tapping into the potential of exports to East European markets, officials said. In a notification issued on February 12, the ministry said the 11-member group has been reconstituted under the provisions of Section 03 of the Memorandum of Understanding (MoU) signed between Bangladesh and the Eurasian Economic Commission (EEC) on May 31, 2019. The Bangladesh Working Group will collaborate with the EEC's working group to carry out activities under the MoU.
বিপিসির জ্বালানি তেল সরবরাহের প্রক্রিয়া শুরু
Bonik Barta
চট্টগ্রাম থেকে ঢাকার গোদনাইল পর্যন্ত পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহের প্রাথমিক কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। গত ১১ ফেব্রুয়ারি প্রায় দুই কোটি লিটার ডিজেল পাম্প করা হয়েছে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারির (ইআরএল) পাইপলাইন থেকে। এই জ্বালানি রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকালে কুমিল্লা পর্যন্ত পৌঁছেছে। আগামী মঙ্গলবার গোদনাইল ডিপোতে এই ডিজেল পৌঁছানোর কথা আছে। সেখান থেকে ফতুল্লায় নিয়ে যাওয়া হবে এই তেল। পাইপলাইন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আমিনুল হক বণিক বার্তাকে বলেন, চলতি মাসের গত ১১ ফেব্রুয়ারি চট্টগ্রামের ইআরএল থেকে ডিজেল পাম্প করা হয়েছে। রোববার এই ডিজেল কুমিল্লা পার হয়েছে। সবমিলিয়ে এই পাইপলাইন পূর্ণ করতে তিন কোটি ১৭ লাখ লিটার ডিজেল প্রয়োজন হবে। এই জ্বালানি আনুষ্ঠানিকভাবে পাঠানো হচ্ছে না। লাইন প্যাকিং করার জন্য এবং পাইপলাইন ক্লিয়ার করতে এই জ্বালানি পাম্প করা হয়েছে। তবে এই জ্বালানি পাইপলাইন উদ্বোধন করার কথা আছে এপ্রিল মাসে।
Farmers dispirited by potato price plunge in Rangpur div
The Financial Express
Potato growers in five districts under Rangpur agriculture region have become disappointed owing to the plummeting price of their produce during the current season. According to sources, after getting satisfactory prices of the popular varieties of vegetables during the last several years, farmers of the region were encouraged to cultivate the vegetables plentifully this season. But due to the current low prices of the vegetables in the markets, their producers have become very much disappointed.
রেইসের দুই তদন্ত কার্যক্রমের আদেশ প্রত্যাহার করেছে বিএসইসি
Bonik Barta
দেশের পুঁজিবাজারের বিতর্কিত সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান বাংলাদেশ রেইস ম্যানেজমেন্ট পিসিএলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে গত বছরের জুন ও জুলাইয়ে দুটি তদন্ত কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। অবশ্য কমিশনের এ উদ্যোগের বিরুদ্ধে উচ্চ আদালতের দ্বারস্থ হয় সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানটি। সম্প্রতি এ দুই তদন্ত কার্যক্রমসংক্রান্ত আদেশ প্রত্যাহার করে নিয়েছে বিএসইসি। আদালতে বিচারাধীন থাকায় এসব আদেশ প্রত্যাহার করা হয়েছে বলে কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন। বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ স্বাক্ষরিত তদন্ত কার্যক্রমের আদেশ প্রত্যাহারে একটি নতুন আদেশ জারি করা হয় ১৩ ফেব্রুয়ারি। এতে বলা হয়, ২০২৪ সালের ২৪ জুন ও ৪ জুলাই বিএসইসির জারি করা তদন্তসংক্রান্ত আদেশ প্রত্যাহার করা হয়েছে। গত বছরের ২৪ জুন জারি করা তদন্তসংক্রান্ত আদেশটি ছিল বাংলাদেশ রেইস ম্যানেজমেন্ট পিসিএলের ব্যবস্থাপনায় পরিচালিত মিউচুয়াল ফান্ডের বিও হিসাব স্থগিত করাসংক্রান্ত। এ আদেশে বলা হয়েছিল, হেফাজতকারীর অনুমোদনের বাইরে রেইস ম্যানেজমেন্ট বেশ কয়েকটি ব্রোকারেজ হাউজে বিও হিসাব খুলে তাদের তত্ত্বাবধানে থাকা বিভিন্ন মিউচুয়াল ফান্ডের বিপরীতে ধারণ করা শেয়ার লেনদেন করছে। রেইসের কার্যক্রম তদারকির জন্য বিএসইসি গঠিত তদন্ত কমিটির প্রাথমিক তদন্তে এ তথ্য মিলেছে। এ কারণে মিউচুয়াল ফান্ডের ইউনিটধারীদের স্বার্থ সুরক্ষায় এসব বিও হিসাব স্থগিত করা হয়েছে।
তৈরি পোশাক রফতানি বাড়ছে অপ্রচলিত বাজারে
Bonik Barta
জাপান, অস্ট্রেলিয়া, ভারতসহ অপ্রচলিত বাজারগুলোয় বাংলাদেশের তৈরি পোশাক খাতের রফতানি আশা জাগাচ্ছে। গত অর্থবছরের প্রথম সাত মাসের তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে জাপানে ৬ দশমিক ২৭ শতাংশ, অস্ট্রেলিয়ায় ৬ দশমিক শূন্য ৭ শতাংশ এবং ভারতে রফতানি বেড়েছে ১৮ দশমিক ৭০ শতাংশ। সম্প্রতি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে। অপ্রচলিত বাজারগুলোর মধ্যে রয়েছে জাপান, অস্ট্রেলিয়া, ভারত, তুরস্ক, ব্রাজিল, চীন, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, সংযুক্ত আরব আমিরাত, মেক্সিকো, মালয়েশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, চিলিসহ কয়েকটি দেশ। ব্যবসায়ীরা বলছেন, অপ্রচলিত বাজারগুলোয় বাংলাদেশের পোশাকসহ বিভিন্ন পণ্যের বিশাল সম্ভাবনা রয়েছে। প্রয়োজনীয় উদ্যোগ নিলে রফতানি বহুগুণে বাড়ানো সম্ভব। তবে এসব বাজারে প্রবেশের জন্য স্থানীয় ভোক্তাদের রুচি ও পোশাকের ধরন সম্পর্কে বিশদ গবেষণা প্রয়োজন। কোন দেশে কোন পণ্যের চাহিদা বেশি সেটি বিবেচনায় নিয়ে পরিকল্পনা করে পণ্য উৎপাদন করতে হবে। একই সঙ্গে প্রতিযোগিতা ও সুযোগকে কাজে লাগাতে হবে। অপ্রচলিত বাজারগুলোর সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশের পোশাক খাত একটি স্থায়ী বাজার তৈরি করতে পারে।
দাম নিয়ন্ত্রণে প্রথমবার মজুদ থেকে চাল বিক্রি করবে জাপান
Bonik Barta
মূল্যবৃদ্ধি ঠেকাতে ও বাজারে স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে প্রথমবারের মতো সরকারি মজুদ থেকে চাল বিক্রির সিদ্ধান্ত নিয়েছে জাপান। আগামী মার্চে ২ লাখ ১০ হাজার টন চাল বাজারে ছাড়া হবে। দেশটির কৃষিমন্ত্রী তাকু এতোর বরাতে এ তথ্য জানিয়েছে নিক্কেইএশিয়া। জাপানি কৃষিমন্ত্রী বলেন, ‘মজুদ চাল নিলামের মাধ্যমে পাইকারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হবে। মার্চের শেষ থেকে এপ্রিলের শুরুতে এসব চাল বাজারে আসতে পারে।’ সম্প্রতি জাপানে চালের দাম বেড়ে গেছে। এ ঘটনা ‘অস্বাভাবিক’ উল্লেখ করে এতো বলেন, ‘প্রথমবারের মতো মজুদ চাল বিক্রি বাজারকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সহায়তা করবে।’ জাপানের কৃষি, বন ও মৎস্য মন্ত্রণালয়ের তথ্যমতে, নির্ধারিত চালের বেশির ভাগই গত বছরের ফসল। তবে এর মধ্যে কিছু ২০২৩ সালেরও হতে পারে। গত বছর জাপানে চাল উৎপাদন ৬৭ লাখ ৯০ হাজার টনে উন্নীত হয়েছে, যা আগের বছরের তুলনায় ১ লাখ ৮০ হাজার টন বেশি। তবে বিতরণকারী বড় প্রতিষ্ঠানগুলোর কাছে ডিসেম্বরের শেষ পর্যন্ত ২ লাখ ১০ হাজার টন কম চাল ছিল। মন্ত্রণালয়ের ধারণা, পাইকারি বিক্রেতা ও কৃষকরা দাম আরো বাড়ার প্রত্যাশায় চাল মজুদ করে রেখেছেন।