FBCCI calls for joint investment to reduce China-Bangladesh trade gap
The Financial Express
The Federation of Bangladesh Chambers of Commerce and Industry (FBCCI) has called for greater direct engagement between businesses of Bangladesh and China and joint investment in promising sectors to help reduce the trade gap between the two countries.FBCCI Administrator Md Fazlul Hoque made the call at a meeting with a Chinese business delegation from the China Council for the Promotion of International Trade (CCPIT) at the FBCCI office in Motijheel on Monday. Mr Hoque said Bangladesh imports a large volume of goods from China, as it does from many other countries.
ফেরারির প্রথম ইভি ‘লুচে’ বিক্রি ৪ কোটি ডলারে
Bonik Barta
গাড়িটি ফেরারির ‘চ্যাসিস নম্বর ০’ (আনুষ্ঠানিক উৎপাদনের আগে প্রথম গাড়ি)। এর বাইরের রং মাদারপার্লা সেমি-গ্লস। একই রঙে সাজানো হয়েছে চাকা ও ব্রেক ক্যালিপার। ভেতরের অংশে ব্যবহার হয়েছে ল্য মঁস মেটালিক লেদার। এর সঙ্গে রয়েছে পার্লা রঙের আসন ও গ্রিজিও করভারা রঙের সূক্ষ্ম নকশা ফেরারির প্রথম বিদ্যুচ্চালিত (ইভি) গাড়ি ‘লুচে’ নিলামে বিক্রি হয়েছে ৪ কোটি ডলারে। গাড়িটি সম্প্রতি নিলামে তোলে আরএম সদবি’স। যুক্তরাষ্ট্রের মন্টেরি নিলামে লুচে বিক্রির আগে ধারণা করা হয়, গাড়িটির দাম ১১ লাখ ডলারের বেশি উঠতে পারে। কিন্তু শেষ পর্যন্ত সেই অনুমানকে অনেক পেছনে ফেলে ৪০ মিলিয়ন বা ৪ কোটি ডলারে বিক্রি হয় বিলাসী যানটি।
হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে কি আর্কটিকের ‘পোলার সিল্ক রোড’
Bonik Barta
রাশিয়ার উত্তর উপকূল ধরে আর্কটিক সার্কেলের মধ্য দিয়ে যাওয়া পথটি শুধু উষ্ণ মাসগুলোয় চলাচলের উপযোগী। গ্রীষ্মকালে সমুদ্রের বরফ কমে যাওয়ায় নৌযান চলাচলের সময়সীমা বেড়েছে। কিছু জাহাজের ক্ষেত্রে চীন থেকে ইউরোপে পৌঁছাতে সময় অর্ধেকেরও বেশি কমিয়ে দিতে পারে। তবে এর সঙ্গে রয়েছে গুরুতর পরিবেশগত ও রাজনৈতিক ঝুঁকি, যা শেষ পর্যন্ত সুবিধার চেয়ে বড় হয়ে উঠতে পারে কিছুদিন আগে হরমুজ প্রণালির জট এড়িয়ে নতুন নৌপথ ব্যবহারের কথা বলেছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সেই আলাপে এমন একটি রুট গুরুত্ব পায়নি, যেখানে এরই মধ্যে নজর পড়েছে প্রতিদ্বন্দ্বী দেশগুলোর। বিকল্প রুট হিসেবে এরই মধ্যে স্বল্পমাত্রায় আর্কটিকের উত্তর সমুদ্রপথ (এনএসআর) ব্যবহার শুরু করছে রাশিয়া। এবার সেই সুযোগ নিতে চাইছে চীন।
বিশ্বজুড়ে হিউম্যানয়েড রোবট বিক্রিতে চীনের হিস্যা ৯৭%
Bonik Barta
হিউম্যানয়েড রোবটের বৈশ্বিক বাজারে দ্রুত এগিয়ে যাচ্ছে চীন। চলতি বছরের প্রথম ছয় মাসে বিশ্বজুড়ে বিক্রি হওয়া হিউম্যানয়েড রোবটের ৯৭ শতাংশের বেশি এসেছে চীনের নির্মাতাদের কাছ থেকে। এ সময়ে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর তুলনায় চীনা কোম্পানিগুলো অনেক বেশি রোবট সরবরাহ বা বিক্রি করেছে। খবর চায়না ডেইলি। শিল্পবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান স্মার্ট অ্যানালিটিকস গ্লোবালের (এসএজি) তথ্যানুযায়ী, ২০২৬ সালের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) বিশ্বজুড়ে প্রায় ১৯ হাজার ১০০টি হিউম্যানয়েড রোবট বিক্রি হয়েছে। গত বছরের একই সময়ে এ সংখ্যা ছিল প্রায় ৫ হাজার ১০০। এক বছরের ব্যবধানে সরবরাহ বেড়েছে তিন গুণের বেশি।
বিশ্ববাজারে দাম কমেছে কফি, কোকো ও চিনির
Bonik Barta
বিশ্ববাজারে কমেছে কফি, কোকো ও অপরিশোধিত চিনির দাম। চাহিদা কমার পাশাপাশি সরবরাহসংক্রান্ত অনিশ্চয়তার কারণে বাজার নিম্নমুখী বলে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। বিশ্বের অন্যতম প্রধান কফি উৎপাদনকারী দেশ ভিয়েতনামে চলতি মৌসুমে মজুদ ও চাহিদা উভয়ই কম থাকায় রোবাস্তা কফির দাম কিছুটা কমেছে। দেশটির প্রধান কফি উৎপাদনকারী অঞ্চল সেন্ট্রাল হাইল্যান্ডসের কৃষকরা প্রতি কেজি কফি ৩ ডলার ৬৯ থেকে ৩ ডলার ৭২ সেন্টে (৯০ হাজার ৩০০ থেকে ৯৭ হাজার ডং) বিক্রি করছেন। গত সপ্তাহেও দাম ৯৮ হাজার ৩০০ থেকে ৯৯ হাজার ডং ছিল। ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) নভেম্বরের সরবরাহ চুক্তিতে প্রতি টন রোবাস্তা বিক্রি হচ্ছে ৩ হাজার ৭৫২ ডলারে।
চাহিদা বাড়ায় ভারতসহ অন্য দেশে চালের মূল্যবৃদ্ধি
Bonik Barta
এশিয়ার চালের বাজারে চলতি সপ্তাহে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গিয়েছে। বিশেষ করে এ অঞ্চলের সর্ববৃহৎ চাল রফতানিকারক দেশ ভারতে দাম বেড়ে প্রায় এক বছরের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে। অভ্যন্তরীণ বাজারে সরবরাহ সংকট, আসন্ন মৌসুমের ফলন নিয়ে অনিশ্চয়তা এবং আফ্রিকান দেশগুলোর চাহিদা বেশি থাকায় বাজারে এ প্রবণতা দেখা গেছে। একই সঙ্গে বৈরী আবহাওয়ায় উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কায় ভিয়েতনাম ও থাইল্যান্ডের চালের দামও বেড়েছে। খবর বিজনেস রেকর্ডার।
বিশ্ববাজারে পাম অয়েলের দরপতন
Bonik Barta
মালয়েশিয়ায় মজুদ বাড়ায় গত শুক্রবার পাম অয়েলের দরপতন হয়েছে। তবে বাজারে সাপ্তাহিক দরবৃদ্ধির প্রবণতা লক্ষ করা গেছে। খবর বিজনেস রেকর্ডার। মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে অক্টোবরের সরবরাহ চুক্তিতে পাম অয়েলের দাম দশমিক ২৮ শতাংশ কমে প্রতি টন ৪ হাজার ৭১১ রিঙ্গিত নির্ধারণ করা হয়। মালয়েশিয়ান পাম অয়েল বোর্ডের তথ্যমতে, জুলাই শেষে মালয়েশিয়ায় পাম অয়েলের মজুদ পাঁচ মাসে সর্বোচ্চে পৌঁছেছে। ফলে বাজারে সরবরাহের বাড়তি চাপ তৈরি হয়। একই সঙ্গে শিকাগোর সয়াবিন তেলের বাজারে মন্দা ভাবও দামে প্রভাব ফেলে। তাছাড়া উৎসবের মৌসুমকে সামনে রেখে ভারতের পাম অয়েল ও সয়াবিন তেল আমদানি ১০ মাসের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে রাজনৈতিক উত্তেজনায় অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ায় বায়োডিজেল কাঁচামাল হিসেবে পাম অয়েলের চাহিদা আরো বেড়েছে।
সাতক্ষীরায় আদার দাম বেড়েছে কেজিতে ১৫ টাকা
Bonik Barta
সাতক্ষীরার মসলা বাজারে দাম বেড়েছে আদার। দুই সপ্তাহের ব্যবধানে কেজিতে ১৫ টাকা পর্যন্ত দাম বেড়েছে। ব্যবসায়ীরা জানান, ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি বন্ধ থাকায় সম্প্রতি পণ্যটির দর বেড়েছে।
গতকাল সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারের মসলা বিপণন প্রতিষ্ঠান মেসার্স সরদার স্টোরে খুচরা পর্যায়ে প্রতি কেজি আদা বিক্রি হয়েছে ১২৫ টাকা দরে, যা ১৫ দিন আগে ছিল ১১০ টাকা। দাম বাড়ার কারণ হিসেবে প্রতিষ্ঠানটির পরিচালক আব্দুল হাকিম জানান, ভোমরা স্থলবন্দর দিয়ে আদা আমদানি বন্ধ আছে। এতে বাজারে দেখা দিয়েছে সরবরাহ ঘাটতি। ফলে পাইকারি ও খুচরা পর্যায়ে মসলাপণ্যটির দাম কিছুটা বেড়েছে। বাজারে এখন যে আদা আছে তার বেশির ভাগ চায়না থেকে আমদানীকৃত। দেশী আদা পাওয়া যাচ্ছে খুবই সামান্য।
‘সুপার’ এল নিনোর ধাক্কা সামলাতে প্রস্তুত বৈশ্বিক খাদ্যপণ্য সরবরাহ ব্যবস্থা
Bonik Barta
জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে তৈরি হওয়া শক্তিশালী এল নিনোর প্রভাবে নানা দেশে খরা ও বৈরী আবহাওয়া দেখা দিয়েছে। তা সত্ত্বেও বৈশ্বিক খাদ্যপণ্য সরবরাহ ব্যবস্থা আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি স্থিতিশীল ও সহনশীল অবস্থায় রয়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং আন্তর্জাতিক কৃষি বিশেষজ্ঞদের মতে, রেকর্ড শস্য মজুদ, আধুনিক প্রযুক্তি এবং নতুন রফতানিকারক দেশের উত্থানের কারণেই এটি সম্ভব হয়েছে। খবর রয়টার্স। এফএওর তথ্যানুযায়ী, আশির দশক থেকে বৈশ্বিক শস্য উৎপাদনের গতি জনসংখ্যা বৃদ্ধির হারকে ছাপিয়ে গেছে। গত কয়েক দশকে উচ্চ ফলনশীল বীজ, সুষম সার প্রয়োগ, উন্নত সেচ ব্যবস্থা এবং প্রযুক্তিগত অগ্রগতির ফলে ধান, গম, ভুট্টা ও সয়াবিনের মতো প্রধান ফসলের উৎপাদন বহু গুণ বেড়েছে।
যুক্তরাষ্ট্রে জার্মানির বিনিয়োগ কমে তিন বছরের সর্বনিম্নে
Bonik Barta
যুক্তরাষ্ট্রের বাজারে জার্মান কোম্পানিগুলোর বিনিয়োগ ব্যাপকভাবে কমে তিন বছরের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছে। ২০২৬ সালের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) জার্মানির প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রে বিনিয়োগ উল্লেখযোগ্য হারে কমিয়েছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বাণিজ্যনীতির কারণে দুই আটলান্টিক পারের সহযোগীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। খবর রয়টার্স। জার্মানভিত্তিক অর্থনৈতিক গবেষণা প্রতিষ্ঠান জার্মান ইকোনমিক ইনস্টিটিউটের (আইডব্লিউ) হিসাব অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে যুক্তরাষ্ট্রে জার্মানির প্রত্যক্ষ বিনিয়োগ এক বছর আগের একই সময়ের তুলনায় প্রায় দুই-তৃতীয়াংশ কমে ৪৩০ কোটি ইউরোয় (প্রায় ৫০০ কোটি ডলার) দাঁড়িয়েছে। এটি ২০২৩ সালের পর অর্ধবার্ষিক হিসাবে সর্বনিম্ন বিনিয়োগ।
চীন ছাড়িয়ে ১৬০ দেশের সুপারমার্কেটে ‘লাতিয়াও’
Bonik Barta
চীনের মধ্যাঞ্চলের একটি ঝকঝকে নতুন কারখানা। সেখানে সাদা পোশাক ও মাস্ক পরিহিত কর্মীরা কাজ করছেন সারিবদ্ধভাবে। তাদের হাতে প্রক্রিয়াজাত হচ্ছে চীনের অত্যন্ত জনপ্রিয় একটি চিপস জাতীয় স্ন্যাকস, নাম ‘লাতিয়াও’। স্থানীয় বাজারে জনপ্রিয়তার পর এখন খাবারটির চাহিদা বাড়ছে বিশ্বজুড়ে। চীন ছাড়িয়ে ১৬০ দেশের সুপারমার্কেটে মিলছে ঝাল-মিষ্টি লাতিয়াও।
ইডকলের ১২৪ কোটি টাকা লভ্যাংশ ঘোষণা
Prothom-Alo
ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) ২০২৫ অর্থবছরের অর্জিত মুনাফা থেকে শেয়ারহোল্ডারদের জন্য ১২৪ কোটি টাকা লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সরকারের অনুকূলে ৬২ কোটি টাকা নগদ লভ্যাংশ দেয়া হবে। বাকি ৬২ কোটি টাকা বোনাস শেয়ার ইস্যুর মাধ্যমে কোম্পানির পরিশোধিত মূলধন বাড়াতে ব্যবহার করা হবে। ফলে ইডকলের পরিশোধিত মূলধন ৯৩৮ কোটি থেকে বেড়ে ১ হাজার কোটি টাকায় উন্নীত হবে। রাজধানীর একটি হোটেলে শনিবার অনুষ্ঠিত ইডকলের ২৯তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ লভ্যাংশ অনুমোদন করা হয়। এ সময় কোম্পানির ২০২৫ অর্থবছরের আর্থিক কার্যক্রম ও ভবিষ্যৎ কৌশল পর্যালোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ও ইডকলের চেয়ারম্যান মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী।
ফল আমদানির এলসি মার্জিনে ছাড়
Bonik Barta
ফল আমদানির ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে ১০০ শতাংশ নগদ মার্জিন সংরক্ষণের বাধ্যবাধকতা তুলে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে গ্রাহকের সঙ্গে ব্যাংকের সম্পর্কের ভিত্তিতে এ হার নির্ধারণ করা যাবে। কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে গতকাল এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে নির্দেশনাটি অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়। এর আগে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর জারি করা সার্কুলার লেটারের মাধ্যমে বৈশ্বিক অর্থনৈতিক অস্থিতিশীলতার প্রেক্ষাপটে দেশের মুদ্রা ও ঋণ ব্যবস্থাপনা অধিকতর সুসংহত রাখার লক্ষ্যে কিছু বিলাসজাতীয় পণ্য এবং অভ্যন্তরীণভাবে উৎপাদিত আমদানি বিকল্প পণ্যের এলসি খোলার ক্ষেত্রে ১০০ শতাংশ নগদ মার্জিন সংরক্ষণের নির্দেশনা দেয়া হয়েছিল। ওই তালিকায় ফলও অন্তর্ভুক্ত ছিল।
Dhaka stocks sink to 3-week low on worries over margin rules, energy crisis
The Financial Express
Stocks suffered a sharp sell-off on Monday, extending their losing streak to fourth consecutive session, due to growing concerns over the country’s macroeconomic outlook amid an ongoing energy crisis.Dhaka City Guid
The benchmark of the Dhaka Stock Exchange (DSE) fell nearly 46 points, or 0.78 per cent, to settle at 5,814, the lowest in three weeks. The index plunged almost 90 points in the past four sessions while the market cap shed Tk 36 billion during the time. Market analysts said uncertainty over final changes to margin lending rules intensified investor concerns amid weak corporate earnings and prevailing domestic economic challenges.