৩০০ কোটি টাকার পারপেচুয়াল বন্ড ইস্যু করবে ঢাকা ব্যাংক
Bonik Barta
ঢাকা ব্যাংক পিএলসির পর্ষদ ৩০০ কোটি টাকার পারপেচুয়াল বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ ব্যাংকের ঝুঁকিভিত্তিক মূলধন পর্যাপ্ততা নীতিমালা অনুসারে ব্যাংকটির মূলধন ভিত্তি বাড়াতে এ বন্ড ইস্যু করা হবে। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ব্যাংকের পর্ষদ। সভা শেষে এ-সংক্রান্ত একটি মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) প্রকাশ করেছে ব্যাংকটি। ২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংকের অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা ও পরিশোধিত মূলধন ১ হাজার ৫৬ কোটি ৯৩ লাখ ২০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৪৪২ কোটি ৮ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১০৫ কোটি ৬৯ লাখ ৩২ হাজার ৩৪৯। এর ৪৪ দশমিক ২৬ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১২ দশমিক ৭৩ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪৩ দশমিক শূন্য ১ শতাংশ শেয়ার রয়েছে।
বগুড়ায় উৎপাদিত কৃষি যন্ত্রাংশ রফতানি হচ্ছে ভারত-নেপালে
Prothom-Alo
কৃষি যন্ত্রপাতি ও যন্ত্রাংশ উৎপাদনে দেশের অন্যতম সম্ভাবনাময় কেন্দ্রে পরিণত হয়েছে বগুড়ার হালকা প্রকৌশল শিল্প। স্থানীয় উদ্যোক্তাদের উৎপাদিত রাইস মিলের শেল, সেন্ট্রিফিউগাল পাম্প, সেচ পাম্প, টিউবওয়েল, ধান ও ভুট্টা মাড়াইয়ের মেশিনসহ বিভিন্ন যন্ত্রাংশ দেশের বিভিন্ন অঞ্চলের চাহিদা মেটাচ্ছে। পাশাপাশি ভারত-নেপালসহ বিভিন্ন দেশে রফতানি হচ্ছে। ফলে কৃষি খাতে সময় ও শ্রমের পাশাপাশি জ্বালানি সাশ্রয়ের সুযোগ তৈরি হচ্ছে। একই সঙ্গে আমদানি বিকল্প যন্ত্রাংশ উৎপাদনেও সম্ভাবনা তৈরি হয়েছে এ অঞ্চলে।
বৈশ্বিক পণ্যের সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা
Prothom-Alo
প্রশান্ত মহাসাগরীয় প্রাকৃতিক জলবায়ুগত পরিস্থিতি এল নিনো তীব্র রূপ ধারণ করেছে। এতে বিশ্বজুড়ে কৃষিপণ্যের উৎপাদনে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। এর প্রভাবে নিত্যপণ্যের সরবরাহ ব্যাহত হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে হঠাৎ মূল্যস্ফীতির ঝুঁকি দেখা দিয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞ ও বাজার বিশ্লেষকদের মতে, ১৯৫০ সালের পর চলতি বছরের এল নিনো অন্যতম শক্তিশালী রূপ ধারণ করতে যাচ্ছে। এতে বিশ্বজুড়ে খাদ্যসংকট ও মূল্যস্ফীতির ঝুঁকি বহু গুণ বাড়িয়ে দিচ্ছে। খবর ফাইন্যান্সিয়াল টাইমস।
বিশ্ববাজারে কমেছে অ্যালুমিনিয়ামের দাম
Bonik Barta
বিশ্ববাজারে দাম কমেছে অ্যালুমিনিয়ামের। বিশ্বের অন্যতম বৃহৎ উৎপাদক প্রতিষ্ঠান এমিরেটস গ্লোবাল অ্যালুমিনিয়াম (ইজিএ) উৎপাদন পুনরুদ্ধারের সময়সীমা জানানোর পর এ দরপতন হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২৭ সালের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) মধ্যেই ‘আল তাওইলাহ’ শোধনাগারে পুনরায় উৎপাদন ব্যবস্থা ফিরিয়ে আনা সম্ভব। ফলে বাজারে দীর্ঘমেয়াদি সরবরাহ ঘাটতির আশঙ্কা অনেকটাই কেটে গেছে। চলতি বছর ইরান যুদ্ধ চলাকালীন হামলায় ক্ষতিগ্রস্ত হয় সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) শোধনাগারটি। খবর বিজনেস রেকর্ডার।
উৎপাদন বন্ধ থাকা তুং হাই নিটিংয়ের শেয়ারদর বেড়েছে ৫৩ শতাংশ
Bonik Barta
বস্ত্র খাতের তালিকাভুক্ত কোম্পানি তুং হাই নিটিং অ্যান্ড ডায়িং লিমিটেডের কারখানা ২০২৪ সালে ২১ অক্টোবর পরিদর্শনে গিয়ে এর কার্যক্রম বন্ধ পান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কর্মকর্তারা। ২০২৩ সালের পর থেকে কোম্পানিটি কোনো আর্থিক প্রতিবেদনও প্রকাশ করছে না। এমন অবস্থার মধ্যেও গত সপ্তাহে ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে প্রায় ৫৩ শতাংশ।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহ শেষে ডিএসইতে তুং হাই নিটিংয়ের শেয়ারদর ৫ টাকা ৫০ পয়সায় দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ৩ টাকা ৬০ পয়সা। মূলত ২ আগস্ট থেকেই কোম্পানিটির শেয়ারদর ঊর্ধ্বমুখী। সেদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর ছিল ২ টাকা ৮০ পয়সা। সে হিসাবে দুই সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর প্রায় দ্বিগুণ বেড়েছে।
ওনাম উৎসবকে ঘিরে ভারতে বেড়েছে নারকেল তেলের দাম
Bonik Barta
ভারতের ঐতিহ্যবাহী উৎসব ওনাম শুরু হচ্ছে আজ। এ উৎসবকে কেন্দ্র করে দেশটিতে আবার বাড়তে শুরু করেছে নারকেল তেলের দাম। গত কয়েক মাস বাজার নিম্নমুখী ছিল। তবে উৎসবের অতিরিক্ত চাহিদাকে কাজে লাগিয়ে পাইকারি বাজারে নারকেল তেলের দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা। খবর দ্য বিজনেসলাইন। ভারতের কেরালা রাজ্যে বর্তমানে প্রতি কেজি নারকেল তেল পাইকারিতে বিক্রি হচ্ছে প্রায় ২৬০ রুপি বা ২ ডলার ৭২ সেন্টে। অন্যদিকে পার্শ্ববর্তী তামিলনাড়ুতে বিক্রি হচ্ছে ২৪২ রুপি বা ২ ডলার ৫৪ সেন্টে। এর পাশাপাশি তেল তৈরির প্রধান কাঁচামাল শুকানো নারকেল বা কোপরার দামও ঊর্ধ্বমুখী। কেরালায় প্রতি কেজি কোপরা বিক্রি হচ্ছে ১ ডলার ৭৬ সেন্টে (১৬৮ রুপি) ও তামিলনাড়ুতে ১ ডলার ৭১ সেন্টে (১৬৩ রুপি)। বাজারে বর্তমানে কাঁচা নারকেলের কেজি প্রায় ৬৫ রুপি বা ৬৮ সেন্ট।
বিশ্ববাজারে দাম কমেছে তুলার
Bonik Barta
আন্তর্জাতিক বাজারে উল্লেখযোগ্যভাবে কমেছে তুলার দাম। সম্প্রতি দাম কিছুটা বাড়ার পর বিনিয়োগকারীরা মুনাফা তুলে নেয়ায় দরপতনের মুখে পড়েছে পণ্যটি। খবর ফাইবার টু ফ্যাব্রিকস। গত শুক্রবার নিউইয়র্কের ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) ডিসেম্বরের সরবরাহ চুক্তিতে প্রতি পাউন্ড তুলার দাম দশমিক ৮৮ সেন্ট বা ১ দশমিক শূন্য ৪ শতাংশ কমে ৮৩ ডলার ৫০ সেন্টে দাঁড়িয়েছে। শেষ চার কার্যদিবসের তুলাটি দাম কমেছে ৯০ পয়েন্ট। বাজারে সক্রিয় সব চুক্তিই ৩৭-৯০ পয়েন্ট পর্যন্ত কমেছে, যা প্রায় এক মাসের মধ্যে তুলার সর্বনিম্ন দরপতন।
গ্যাস ও বিদ্যুৎ বিল কিস্তিতে পরিশোধের দাবি বিকেএমইএর
Bonik Barta
জুলাই-আগস্টের গ্যাস ও বিদ্যুৎ বিল ১২ মাসের কিস্তিতে পরিশোধের সুযোগ চেয়েছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)।
এজন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে ৯ আগস্ট চিঠি দিয়েছে সংগঠনটি। বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম স্বাক্ষরিত চিঠিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়ার জন্য মন্ত্রীর হস্তক্ষেপ চাওয়া হয়। চিঠিতে বলা হয়, জুলাই-আগস্টে গ্যাস ও বিদ্যুতের মারাত্মক সংকটের কারণে দেশের নিটওয়্যার শিল্পপ্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। উৎপাদন অব্যাহত রাখতে নগদ অর্থ ব্যয় করে ডিজেল, এলপিজি ও বিকল্প জ্বালানি সংগ্রহ করতে হয়েছে, যা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে ফেলেছে উদ্যোক্তাদের। এ অবস্থায় অধিকাংশ শিল্পপ্রতিষ্ঠানের পক্ষে জুলাই-আগস্টের গ্যাস ও বিদ্যুৎ বিল এককালীন পরিশোধ করা কঠিন হবে।
ব্লক মার্কেটে ১৯৯ কোটি টাকার লেনদেন
Bonik Barta
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ১৮২ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল ১২৬ কোটি ৩১ লাখ ৪০ হাজার টাকা। ডিএসইর সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। গত সপ্তাহে ডিএসইর ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সিটি ইন্স্যুরেন্স, এসবিএসি ব্যাংক, এমএল ডায়িং, শার্প ইন্ডাস্ট্রিজ, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস, এশিয়াটিক ল্যাবরেটরিজ, সামিট অ্যালায়েন্স পোর্ট, ব্র্যাক ব্যাংক, মালেক স্পিনিং মিলস ও গ্রামীণফোন।
ভারতের বাণিজ্য ঘাটতি ৬ মাসের মধ্যে সর্বোচ্চ
Bonik Barta
মধ্যপ্রাচ্যের সংঘাত ও বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বাড়ার প্রভাব পড়েছে ভারতের বৈদেশিক বাণিজ্যে। গত জুলাইয়ে দেশটির পণ্য বাণিজ্য ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ১৯৮ কোটি ডলারে, যা গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ। জ্বালানি আমদানির বাড়তি বিল ও বিশ্বজুড়ে ফ্রেইট চার্জ বা জাহাজ ভাড়া বাড়ায় ঘাটতি এবার প্রত্যাশার চেয়েও বেশি হয়েছে বলে জানিয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। খবর রয়টার্স।
ছয় মাসে ব্র্যাক ব্যাংকের নিট মুনাফা বেড়েছে ৫৭%
Bonik Barta
চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) মুনাফা, পরিচালন দক্ষতা ও ব্যালান্স শিটের সম্প্রসারণসহ সব সূচকেই শক্তিশালী আর্থিক ফলাফল অর্জন করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। ২০২৬ সালের ৩০ জুন শেষে ব্যাংকটির সব সহযোগী প্রতিষ্ঠান মিলিয়ে সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা দাঁড়িয়েছে ১ হাজার ৪২৩ কোটি টাকায়, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৫৭ শতাংশ বেশি। ২০২৫ সালের জুন শেষে এ মুনাফা ছিল ৯০৬ কোটি টাকা। একই সময়ে এককভাবে ব্র্যাক ব্যাংকের নিট মুনাফা ৬৭ শতাংশ বেড়ে ১ হাজার ৩৩ কোটি টাকা হয়েছে। আগের বছরের একই সময়ে এ মুনাফা ছিল ৬২০ কোটি টাকা। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
বিশ্ব অর্থনীতিতে উড়োজাহাজ খাতের অবদান ৪.১ ট্রিলিয়ন ডলার
Bonik Barta
বৈশ্বিক অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে উড়োজাহাজ খাত। শুধু যাত্রী পরিবহন নয়, পণ্য পরিবহন, কর্মসংস্থান, পর্যটন ও ব্যবসা-বাণিজ্যের সঙ্গেও গভীরভাবে যুক্ত খাতটি। ২০২৬ সালে এখন পর্যন্ত বিশ্ব অর্থনীতিতে উড়োজাহাজ খাতের অবদান দাঁড়িয়েছে ৪ দশমিক ১ ট্রিলিয়ন ডলারে। আন্তর্জাতিক উড়োজাহাজ পরিবহন সংস্থা (আইএটিএ) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর আনাদোলু। সংস্থাটি বলেছে, বৈশ্বিক উড়োজাহাজ খাত প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৮ কোটি ৬৫ লাখ মানুষের কর্মসংস্থানের সঙ্গে যুক্ত। চলতি বছর এ খাত প্রায় ৫২০ কোটি যাত্রীকে সেবা দেবে বলে ধারণা করা হচ্ছে। একই সময় আকাশপথে পণ্য পরিবহনের পরিমাণ ৭ কোটি ১৬ লাখ টনে পৌঁছতে পারে।
এলএনজি টার্মিনাল বাড়ানোর চেয়ে জরুরি গ্যাসের ত্রিমাত্রিক জরিপ ও রিগে বিনিয়োগ
Bonik Barta
গ্যাস সংকট মেটাতে তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি সমাধান হিসেবে ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) নির্মাণে প্রাধান্য দিচ্ছে সরকার। এরই মধ্যে মহেশখালীতে তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণে চীনের একটি প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দেয়া হয়েছে। পায়রা, মোংলা ও হিরণ পয়েন্টে আরো নতুন তিনটি এলএনজি টার্মিনাল নির্মাণের কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। যদিও গ্যাস সংকটের টেকসই ও দীর্ঘস্থায়ী সমাধান নিশ্চিতে এলএনজি টার্মিনাল বাড়ানোর চেয়ে এ খাতে অনুসন্ধান বৃদ্ধি, মজুদ নিশ্চিতে কূপ খননের পাশাপাশি ত্রিমাত্রিক জরিপ ও রিগে বিনিয়োগ করার ওপর জোর দেয়ার কথা বলছেন জ্বালানি বিশেষজ্ঞরা।
২৬ কোম্পানিকে মোটরযানের জিপিএস বিক্রির অনুমতি দিল বিআরটিএ
Prothom-Alo
গণপরিবহনে শৃঙ্খলা ও নিরাপত্তা বাড়াতে মোটরযানে জিপিএস ট্র্যাকার সংযোজন বাধ্যতামূলক করেছে সরকার। এ উদ্যোগ বাস্তবায়নে ২৬টি ভেহিকল ট্র্যাকিং সার্ভিস (ভিটিএস) প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এসব প্রতিষ্ঠান বিআরটিএর কেন্দ্রীয় ব্যবস্থার সঙ্গে সংযুক্ত হয়ে মোটরযানের অবস্থান ও চলাচলসংক্রান্ত তথ্য সরবরাহের জন্য জিপিএস ট্র্যাকিং সেবা দেবে। বিআরটিএর ১০ আগস্ট হালনাগাদ করা প্রাথমিক তালিকায় টেলিযোগাযোগ ও প্রযুক্তি খাতের বিভিন্ন প্রতিষ্ঠান স্থান পেয়েছে। এর মধ্যে রয়েছে গ্রামীণফোন লিমিটেড, ইফাদ ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি লিমিটেড, ওভাই সলিউশন লিমিটেড, বন্ডস্টেইন টেকনোলজিস লিমিটেড, এনআইটিএস সার্ভিস (প্রাইভেট) লিমিটেড, নেক্সডিকেড টেকনোলজিস (প্রাইভেট) লিমিটেড, অন্যরকম ইলেকট্রনিকস কোম্পানি লিমিটেড, মনিকো টেকনোলজিস লিমিটেড, ট্র্যাকিং অ্যান্ড সার্ভে সলিউশনস ও এমটুএম কমিউনিকেশনস লিমিটেড।
Volatile prices of green chilli: Tk 670m incentive allocated to bring prices down
The Financial Express
Following an unusual surge in green chilli prices during the rainy season, particularly amid flooding, the government has taken up a project to produce an additional 50,000 tonnes of the commodity during the lean season.
The Ministry of Agriculture has allocated Tk 670 million for the initiative, which will be provided to farmers as incentives and agricultural inputs, a senior ministry official told the FE. The support will include seeds, seedlings, fertiliser, rain-protection sheds and other necessary inputs, the official said.
Push for broader spectrum policy to expand digital access
The Financial Express
The government and mobile operators have called for a broader approach to spectrum policy, saying affordable spectrum alone would not be enough to bring millions of people into Bangladesh's digital economy without cheaper smartphones, network investment and better use of infrastructure. The call came at a roundtable titled "Spectrum for a connected Bangladesh: Enabling internet for all", organised by the Telecom and Technology Reporters' Network Bangladesh (TRNB) in Dhaka on Saturday. The roundtable discussion took place ahead of the renewal of around 79.2 MHz of spectrum from November, making the spectrum pricing and allocation a key issue for the telecom sector.
Zero tolerance policy on fertiliser irregularities
The Financial Express
The government has taken a hard line on attempts to create fertiliser shortages artificially and irregularities and corruption in fertiliser management, said Agriculture Secretary Md Selim Khan.
He made the remarks as a roundtable discussion held at the conference room of the Rajshahi Divisional Commissioner's Office on Saturday afternoon with officials and stakeholders involved in fertiliser management at the field level, said a ministry press release. Mr Khan said fertiliser stocks are currently sufficient in the country. If necessary, additional allocations will be made in line with farmers' demand, while immediate measures will be taken to ensure smooth supply.