16-May-2026

Sunday 17 May 2026

18-May-2026

ব্লক মার্কেটে ৫৫২ কোটি টাকার লেনদেন

Bonik Barta

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ৫৫১ কোটি ৯৯ লাখ ৪০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল ৪৯৩ কোটি ৬৯ লাখ ৭০ হাজার টাকা। ডিএসইর সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইর ব্লক মার্কেটে গত সপ্তাহে ব্র্যাক ব্যাংক পিএলসির সবচেয়ে বেশি ৩৩৫ কোটি ৭ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৭৩ টাকা ১০ পয়সায়। ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ সিটি ইন্স্যুরেন্স পিএলসির ৫০ কোটি ৬২ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১০৪ টাকা ১০ পয়সায়। তৃতীয় সর্বোচ্চ এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেডের ৩১ কোটি ৭৯ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ৪৩৪ টাকা ৬০ পয়সায় দাঁড়িয়েছে। চতুর্থ সর্বোচ্চ এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের ২৫ কোটি ৩ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১০৮ টাকা ৩০ পয়সায়।

এশিয়াজুড়ে সার্কুলার ইকোনমি প্রসারে যাত্রা শুরু করল সাচিন

Bonik Barta

এশিয়াজুড়ে সার্কুলার ইকোনমিকে (বৃত্তাকার অর্থনীতি) এগিয়ে নেয়ার লক্ষ্যে ঢাকায় যাত্রা শুরু করল গবেষণা প্রতিষ্ঠান সোসাইটি ফর এশিয়ান সার্কুলার ইনোভেশন নেটওয়ার্ক (সাচিন)।গতকাল তেজগাঁওয়ে বিসিআই কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে গবেষক, উন্নয়ন পেশাজীবী, শিল্প প্রতিনিধি, শিক্ষাবিদ ও গণমাধ্যমের সদস্যরা উপস্থিত ছিলেন।vআত্মপ্রকাশ অনুষ্ঠানে সাচিনের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট প্রীতি চক্রবর্তী বলেন, ‘সংস্থাটির লক্ষ্য হলো গবেষণা, উদ্ভাবন, নীতিনির্ধারণী সম্পৃক্ততা এবং আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে এশিয়াজুড়ে টেকসই উন্নয়নকে এগিয়ে নেয়া।’ তিনি আরো বলেন, ‘আজ আমরা শুধু একটি সংস্থার সূচনা করছি না; আমরা একটি নতুন চিন্তা, একটি নতুন যাত্রা এবং একটি নতুন দায়িত্ব শুরু করছি।’

২০২৬ সালে কমতে পারে বৈশ্বিক জ্বালানি তেলের ব্যবহার

Bonik Barta

বিশ্ববাজারে চলতি বছরের জ্বালানি তেলের চাহিদা নিয়ে নতুন পূর্বাভাস দিয়েছে খনিজ তেল রফতানিকারক দেশগুলোর সংগঠন ওপেক। ইরান যুদ্ধের কারণে চাহিদা বৃদ্ধির পূর্বাভাস কমানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। ওপেকের আগে আন্তর্জাতিক জ্বালানি সংস্থাও (আইইএ) একই কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের চাহিদা কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছিল। সম্প্রতি প্রকাশিত ওপেকের মাসিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স। প্রতিবেদনটিতে জানানো হয়েছে, ২০২৬ সালে বিশ্বব্যাপী জ্বালানি তেলের চাহিদা প্রতিদিন ১১ লাখ ৭০ হাজার ব্যারেল বাড়তে পারে। এর আগে ওপেকের পূর্বাভাসে বলা হয়েছিল, এ চাহিদা দৈনিক ১৩ লাখ ৮০ হাজার ব্যারেল বাড়তে পারে। মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের কারণে বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের ধাক্কা লেগেছে। ফলে বাজার বিশ্লেষকরা আগের ইতিবাচক অবস্থান থেকে সরে এসে নতুন করে হিসাব মেলাতে বাধ্য হচ্ছেন।

সাতক্ষীরা ও হিলিতে বেড়েছে পেঁয়াজ-রসুনের দাম

Bonik Barta

ঈদুল আজহাকে সামনে রেখে এবং সরবরাহ কম থাকার অজুহাতে দেশের বাজারে পেঁয়াজ ও রসুনের দাম বেড়েছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে সাতক্ষীরা ও দিনাজপুরের হিলিতে খুচরা পর্যায়ে এসব পণ্যের দাম কেজিতে ১২-২৫ টাকা পর্যন্ত বেড়েছে। ঈদের আগে নিত্যপ্রয়োজনীয় পণ্যের এমন মূল্যবৃদ্ধিতে চরম বিপাকে পড়েছেন সাধারণ ও নিম্ন আয়ের মানুষ। গতকাল সাতক্ষীরার সুলতানপুর বড় বাজার ঘুরে দেখা গেছে, এক সপ্তাহের ব্যবধানে খুচরা পর্যায়ে পেঁয়াজের দাম কেজিতে ১৫ টাকা বেড়েছে। রসুনের দাম কেজিতে ২০-২৫ টাকা পর্যন্ত বেড়েছে। বাজারের ব্যবসায়ীরা জানান, গত সপ্তাহে যে রসুন ৬০-৬৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছে, তা এখন ৮৫ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে ৩৫ টাকা কেজির পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৪৫-৫০ টাকা দরে। ব্যবসায়ীদের দাবি, কোরবানি ঈদকে সামনে রেখে ক্রেতারা অতিরিক্ত পেঁয়াজ ও রসুন কিনে মজুদ করছেন। ফলে বাজারে এক ধরনের কৃত্রিম সংকট দেখা দিয়েছে।

সিবিওটিতে সয়াবিন ও ভুট্টার দাম কমেছে

Bonik Barta

শস্যের সরবরাহ ও আগামী দিনের চাহিদা কেমন হবে, তা নিয়ে একধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই প্রভাবে বিশ্ববাজারে পণ্য দুটির দামে এ পতন দেখা দিয়েছে। খবর বিজনেস রেকর্ডার। শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) সবচেয়ে বেশি লেনদেন হওয়া সয়াবিনের দাম দশমিক ৯ শতাংশ কমে প্রতি বুশেল ১২ ডলার ১৮ সেন্টে নেমে এসেছে। অন্যদিকে ভুট্টার দাম দশমিক ৫ শতাংশ কমে প্রতি বুশেল বিক্রি হয়েছে ৪ ডলার ৭৮ সেন্টে। বাজার বিশ্লেষকরা জানিয়েছেন, শস্যের সরবরাহ ও চাহিদা নিয়ে ব্যবসায়ীরা কোনো ধরনের বড় আর্থিক ঝুঁকি নিতে চাচ্ছেন না। ফলে বিশ্ববাজারে বেচাকেনার গতি কিছুটা ধীর হয়ে পড়েছে। আন্তর্জাতিক পণ্যবাজারের বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের সবচেয়ে বড় সয়াবিন ক্রেতা দেশ হলো চীন। তাই ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যকার যেকোনো রাজনৈতিক বা কূটনৈতিক আলোচনার প্রভাব সরাসরি আন্তর্জাতিক বাজারে পড়ে। তবে নতুন কোনো চুক্তির খবর না আসায় বাজারে দামের এ নিম্নমুখী প্রবণতা তৈরি হয়েছে।

এপ্রিলে ট্রেজারি বিলের মাধ্যমে ৪৬ হাজার কোটি টাকা নিয়েছে সরকার

Bonik Barta

ট্রেজারি বিলের মাধ্যমে গত এপ্রিলে ৪৬ হাজার কোটি টাকা সংগ্রহ করেছে সরকার। এ অর্থের বড় অংশই আবার ব্যয় হয়েছে এর আগে ট্রেজারি বিলের মাধ্যমে নেয়া ঋণ পরিশোধে। মূলত কাঙ্ক্ষিত হারে রাজস্ব আহরণ না হওয়ায় সরকারকে ট্রেজারি বিলের মাধ্যমে অর্থ সংগ্রহ করে ঋণের টাকা পরিশোধ করতে হচ্ছে। তাছাড়া অর্থবছরের শেষ প্রান্তিকে সরকারি ব্যয়ের গতি বাড়ার কারণেও এ সময় সরকারের ঋণ গ্রহণের পরিমাণ বেড়ে যায়। তবে দেশের বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতিতে ব্যয় মেটাতে ঋণ করার পুরনো কৌশল থেকে বের হয়ে আসার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা।

কোরবানির আগে অস্থিতিশীল আদার বাজার

Prothom-Alo

দেশে পচনশীল মসলাপণ্য আদা স্বাভাবিক চাহিদার দ্বিগুণ লেনদেন হয় ঈদুল আজহার বাজারে। দেশে উৎপাদন হলেও ৪০-৫০ শতাংশ আমদানিনির্ভরতায় বিভিন্ন সময় অস্থিতিশীল থাকে পণ্যটির বাজার।কয়েক মাস ধরে দাম টানা নিম্নমুখী থাকায় আমদানিকারকদের বড় অংশ নতুন করে ঋণপত্র (এলসি) খুলতে অনাগ্রহী ছিলেন। এতে আমদানি কমে কোরবানির ঠিক আগমুহূর্তে সরবরাহ সংকটে অস্থিতিশীল হয়ে উঠেছে পণ্যটির বাজার। এরই মধ্যে এক সপ্তাহের ব্যবধানে আদার পাইকারি দাম বেড়েছে কেজিতে ৭০-৮০ টাকা।

Businesses decry 'tax terrorism', seek a fear-free tax regime

The Financial Express

Business leaders on Saturday alleged that businesses in Bangladesh are living under a kind of "tax terrorism", saying fear of harassment and lack of transparency in public spending discourage people from paying taxes. They called for comprehensive reforms to create a transparent, predictable and fear-free tax environment and urged the government to broaden the tax base instead of repeatedly increasing the burden on compliant taxpayers.The observations came at a pre-budget dialogue titled "Revenue Mobilization: Challenges and Opportunities", organised by the Power and Participation Research Centre (PPRC) in the capital.

Business leaders advocate stronger investment cooperation

The Financial Express

Speakers at the Bangladesh-China Business Summit-2026 on Saturday called for stronger financial guarantees, timely banking settlements and deeper cooperation in renewable energy and technology-driven investment to further strengthen bilateral trade and investment ties between Bangladesh and China. They also highlighted Bangladesh's growing potential in clean energy, manufacturing, healthcare, skills development and export diversification, while urging stronger policy support, business confidence and long-term partnerships to attract more Chinese investment.

High inflation, investment stagnation, energy crunch spotted for policy action

The Financial Express

Persistent high inflation, investment stagnation and energy crunch are severely affecting economic stability and escalating the cost of doing business, economists and business leaders have said on revelation by a new parameter. They observed owing to the failure of traditional indices in capturing immediate economic transitions, evidence-based decision-making at the policy level is becoming significantly constrained. The observations were made at a seminar titled 'Economic Position Index (EPI): Quarterly Macroeconomic State of Dhaka', organized by Dhaka Chamber of Commerce and Industry (DCCI) at its auditorium on Saturday.

Allowing undisclosed money in real estate envisaged

The Financial Express

Reintroducing a facility to legalize undisclosed money through investment in real estate is under consideration in a bid to rescue the industry from the brink of collapse, sources say. At the same time, the upcoming national budget is likely to offer a wide range of tax breaks to encourage investment in capital-intensive and emerging sectors, including semiconductors, active pharmaceutical ingredients (API), and locally produced food- and vegetable-processing industries. Tax officials say the tax-free income threshold for individual taxpayers may also be raised to Tk 0.4 million for fiscal years 2028-29 and 2029-30.

জুলাই থেকে ধাপে ধাপে সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল বাস্তবায়ন করবে সরকার

The Business Standard

আগামী জুলাই থেকে ধাপে ধাপে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করার সিদ্ধান্ত দিয়েছে সরকার। বিষয়টি সঙ্গে অবগত কর্মকর্তারা এ তথ্য জানান। একাধিক সূত্র টিবিএসকে বলেছে, আগামী অর্থবছরের বাজেট বিষয়ে বুধবার অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের এ নির্দেশনা দিয়েছেন।

ডিসেম্বর প্রান্তিকে ২০ ব্যাংকের মূলধন ঘাটতি দাঁড়িয়েছে ২ লাখ ৭৮ হাজার কোটি টাকা

The Financial Express

ব্যাংকের মূলধন ঘাটতি হলো এমন একটি পরিস্থিতি, যখন কোনো ব্যাংকের নিজস্ব মূলধন ও সংরক্ষিত তহবিল কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত ন্যূনতম সীমার নিচে নেমে যায়। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে নির্দিষ্ট পরিমাণ মূলধন সংরক্ষণ বাধ্যতামূলক। ২০২৫ সালের ডিসেম্বর প্রান্তিক শেষে দেশের ব্যাংক খাতের মোট মূলধন ঘাটতি দাঁড়িয়েছে ২ লাখ ৭৮ হাজার কোটি টাকা। তবে বাংলাদেশ ব্যাংকের পুনঃতফসিল নীতিতে দেওয়া সহায়তার কারণে আগের প্রান্তিকের তুলনায় শেষ তিন মাসে কিছুটা কমেছে এই ঘাটতি। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, একই বছরের সেপ্টেম্বর প্রান্তিক শেষে মূলধন ঘাটতি ছিল ২ লাখ ৮২ হাজার কোটি টাকা।

নতুন নোটের ঘাটতি, ঈদের আগে চাহিদামতো নগদ সরবরাহ পাচ্ছে না ব্যাংকগুলো

The Business Standard

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, এটি তারল্য সংকট নয়; বরং নতুন নোট ছাপানোর ঘাটতির কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে। তবে ব্যাংকাররা সতর্ক করে বলেছেন, এমন পরিস্থিতি আমানতকারীদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং আতঙ্ক সৃষ্টি করতে পারে। নতুন নোটের সংকটের কারণে গত এক সপ্তাহ ধরে কয়েকটি বাণিজ্যিক ব্যাংক বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে চাহিদা অনুযায়ী নগদ অর্থ পাচ্ছে না। এতে ঈদুল আজহার আগে ব্যাংকগুলোতে চাপ তৈরি হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, এটি তারল্য সংকট নয়; বরং নতুন নোট ছাপানোর ঘাটতির কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে। তবে ব্যাংকাররা সতর্ক করে বলেছেন, এমন পরিস্থিতি আমানতকারীদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং আতঙ্ক সৃষ্টি করতে পারে।

হরমুজ প্রণালিতে ট্রাম্পের বীমা সুবিধা নেয়নি একটি জাহাজও

Prothom-Alo

হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজের জন্য মার্কিন সরকারের পক্ষ থেকে বীমা সুবিধা দেয়ার ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘোষণার দুই মাস পার হয়ে গেলেও এখন পর্যন্ত কোনো জাহাজ এ সুবিধা নেয়নি। ৪০ বিলিয়ন ডলারের কর্মসূচি থেকে এখন পর্যন্ত ১ ডলারের বীমা সুবিধাও দেয়া হয়নি। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর ফেব্রুয়ারি থেকে হরমুজ প্রণালিতে উত্তেজনা বাড়ে। তখন অনেক জাহাজ মালিক ওই পথে চলাচল কমিয়ে দেন। এতে বিশ্ববাজারে তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সরকার নতুন একটি বীমা কর্মসূচি চালু করে। লক্ষ্য ছিল জাহাজ চলাচল স্বাভাবিক রাখা ও তেলের দাম নিয়ন্ত্রণে সহায়তা করা।

টেক্সাসে ২০০ কোটি ডলারের নতুন কারখানা গড়ছে টয়োটা

Bonik Barta

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে নতুন উৎপাদন কারখানা তৈরির আবেদন করেছে জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা মোটর। টেক্সাসের কম্পট্রোলার অব পাবলিক অ্যাকাউন্টসে গত শুক্রবার এ আবেদন জমা দেয়া হয়। টয়োটা এমন সময় এ সিদ্ধান্ত নিল, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রে উৎপাদন বাড়ানোর জন্য গাড়ি নির্মাতাদের ওপর চাপ দেয়া হচ্ছে। খবর জাপান টাইমস। আবেদনপত্র অনুযায়ী, টেক্সাসের বেক্সার কাউন্টিতে কারখানাটি স্থাপন করা হবে। এ প্রকল্পে টয়োটা মোট ২০০ কোটি ডলার বিনিয়োগ করবে। পাশাপাশি তৈরি হবে নতুন কর্মসংস্থান।

যুক্তরাজ্যের মোট জিডিপির ২২ শতাংশই ১৫৭ বিলিয়নেয়ারের দখলে

Bonik Barta

যুক্তরাজ্যের ১৫৭ জন বিলিয়নেয়ারের সম্মিলিত সম্পদের পরিমাণ এখন দেশটির মোট জিডিপির পাঁচ ভাগের এক ভাগ বা ২২ শতাংশের বেশি। সমতাভিত্তিক সমাজ গঠনে কাজ করা দাতব্য সংস্থা ইকুয়ালিটি ট্রাস্টের সাম্প্রতিক এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। ১৯৯০ সালের পর থেকে দেশটির শীর্ষ ধনীদের সম্পদ বাড়ার হার প্রায় পাঁচ গুণ হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। খবর দ্য গার্ডিয়ান। চলতি বছরের ‘সানডে টাইমস রিচ লিস্টের’ তথ্যের ওপর ভিত্তি করে এ বিশ্লেষণ করেছে ইকুয়ালিটি ট্রাস্ট। সংস্থাটি এ প্রবণতাকে যুক্তরাজ্যের ‘ঘোস্ট জিডিপি’ বা ‘ছায়া জিডিপি’ হিসেবে আখ্যায়িত করেছে। এর অর্থ হলো দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির যে ‘চটকদার’ চিত্র খাতা-কলমে দেখা যাচ্ছে, সাধারণ মানুষের প্রাত্যহিক জীবনের বাস্তবতার সঙ্গে তার কোনো মিল নেই।

যুক্তরাষ্ট্রে কর্মী ছাঁটাই করছে স্টারবাকস

Bonik Barta

কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে জনপ্রিয় কফি চেইন শপ স্টারবাকস। প্রতিষ্ঠানটি গত শুক্রবার জানায়, শিগগিরই যুক্তরাষ্ট্রজুড়ে ৩০০ জনবল ছাঁটাই করা হবে, যা দেশটিতে স্টারবাকসের মোট শ্রমশক্তির প্রায় ৩ শতাংশ। মূলত ‘ব্যাক টু স্টারবাকস’ কৌশলের অধীনে এ পদক্ষেপ নেয়া হচ্ছে। ব্যবসার গতি বাড়াতে এবং টেকসই ও লাভজনক প্রবৃদ্ধি ফিরিয়ে আনতে কোম্পানিটি কাজ করছে বলে জানিয়েছে। স্টারবাক্স ফক্স নিউজকে দেয়া এক বিবৃতিতে জানায়, কোম্পানির শীর্ষ কর্মকর্তারা প্রতিটি বিভাগের কাজের ওপর কড়া নজর রাখছেন। কাজের পরিধি সুনির্দিষ্ট করা, জটিলতা কমানো এবং খরচ কমাতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। খবর আনাদোলু

২০৩০ সালে বৈশ্বিক সেমিকন্ডাক্টরের বাজার ১.৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছবে

Bonik Barta

বিশ্বের সবচেয়ে বড় চিপ বা সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান টিএসএমসি (তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি) বিশ্ববাজার নিয়ে এক নতুন পূর্বাভাস দিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত প্রসারের কারণে ২০৩০ সালের মধ্যে বৈশ্বিক সেমিকন্ডাক্টর বাজারের আকার ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। এর আগে বাজারটি ১ ট্রিলিয়ন ডলারে পৌঁছতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল টিএসএমসি। খবর রয়টার্স।

এপ্রিলে ভারতের পণ্য রফতানি বেড়েছে ১৪ শতাংশ

Bonik Barta

মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কারণে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে বিশ্ব বাণিজ্যে। তবে এ প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ভারতের পণ্য রফতানি উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০২৬ সালের এপ্রিলে ভারতের পণ্য রফতানি প্রায় ১৪ শতাংশ বেড়ে ৪৩ হাজার ৬০০ কোটি ডলারে পৌঁছেছে। গত শুক্রবার ভারতের বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল এ তথ্য জানান। খবর দ্য হিন্দু। বাণিজ্য সচিব জানান, বিশ্ববাজারে বিভিন্ন পণ্যের সামগ্রিক মূল্যবৃদ্ধি ও ভারতীয় রফতানিকারকদের নতুন নতুন বাজারে পণ্য পাঠানোর চেষ্টার কারণে এ সাফল্য মিলেছে। একই সময় পণ্য ও সেবা খাত মিলিয়ে ভারতের সামগ্রিক বাণিজ্য ঘাটতি ৩০ শতাংশ কমে ৭৮০ কোটি ডলারে নেমে এসেছে।

চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে সবচেয়ে দুর্বল অবস্থানে ছিল উৎপাদন খাত

Bonik Barta

বেসরকারি খাতের প্রকৃত অবস্থা ও স্বল্পমেয়াদি পরিবর্তনের ধারা পর্যালোচনার জন্য প্রথমবারের মতো ‘ইকোনমিক পজিশন ইনডেক্স (ইপিআই)’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। এতে চলতি ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর ২৫) তথ্য বিশ্লেষণে দেখা গেছে, দেশের সামগ্রিক অর্থনীতি শূন্য দশমিক ৫ স্কোর নিয়ে মাঝামাঝি অবস্থানে থাকলেও ম্যানুফ্যাকচারিং বা উৎপাদন খাত অত্যন্ত নাজুক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এতে আরো বলা হয়েছে, কৃষি খাত দশমিক ৮ স্কোর নিয়ে ‘খুব উচ্চ’ প্রবৃদ্ধি ও শক্তিশালী অবস্থান অর্জন করেছে। অন্যদিকে, সেবা খাতের দশমিক ৪৭ স্কোর নিয়ে ‘মাঝারি’ উন্নতি দেখা গেছে। তবে উৎপাদন খাত দশমিক ৩৩ স্কোর নিয়ে সবচেয়ে ‘নিম্ন’ অবস্থানে রয়েছে, যা দেশের শিল্প খাতের দুর্বল অগ্রগতির প্রতিফলন।

ক্রেডিট রেটিং কোম্পানির ৩০ শতাংশ মালিকানা কিনবে প্রগতি ইন্স্যুরেন্স

Bonik Barta

বীমা খাতে তালিকাভুক্ত প্রগতি ইন্স্যুরেন্স পিএলসির পর্ষদ একটি ক্রেডিট রেটিং কোম্পানির ৩০ শতাংশ মালিকানা কেনার সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই সভায় কোম্পানিটির চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়েছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফায় ৫৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। তথ্যানুসারে, প্রস্তাবিত ফার্স্ট ন্যাশনাল ক্রেডিট ব্যুরো লিমিটেডের (এফএনসিবিএল) পরিশোধিত মূলধনের ৩০ শতাংশ কেনার সিদ্ধান্ত নিয়েছে প্রগতি ইন্স্যুরেন্সের পর্ষদ। এতে ব্যয় হবে ৩ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে লাইসেন্স পাওয়ার পর প্রস্তাবিত এ ক্রেডিট রেটিং কোম্পানিটির কার্যক্রম শুরু হবে।

মূলধন সক্ষমতায় শক্ত অবস্থানে প্রাইম ব্যাংক, সিআরএআর দাঁড়িয়েছে ১৮.০৭ শতাংশে

Bonik Barta

দেশের ব্যাংক খাত এখন এক অস্বস্তিকর বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছে। কোথাও মূলধন ঘাটতি, কোথাও খেলাপি ঋণের চাপ, আবার কোথাও তারল্য সংকট—সব মিলিয়ে এ খাতের স্থিতিশীলতা ও সুশাসন নিয়ে ক্রমাগত প্রশ্ন উঠছে। এমন প্রেক্ষাপটেও শক্তিশালী মূলধন কাঠামো ও আর্থিক ভিত্তি তুলে ধরতে পেরেছে প্রাইম ব্যাংক পিএলসি। বেসরকারি ব্যাংকটি দেখিয়ে দিয়েছে শক্তিশালী কমপ্লায়েন্স, টেকসই ব্যাংকিং কাঠামো এবং বাণিজ্যিক সাফল্য পরস্পরের প্রতিদ্বন্দ্বী নয়; বরং নিয়মতান্ত্রিক ব্যবস্থাপনার মাধ্যমে এগুলো একে অপরকে শক্তিশালী করতে পারে। প্রাইম ব্যাংকের তথ্য বলছে, গত বছর শেষে ব্যাংকটির ক্যাপিটাল টু রিস্ক-ওয়েটেড অ্যাসেটস রেশিও (সিআরএআর) দাঁড়িয়েছে ১৮ দশমিক শূন্য ৭ শতাংশে, যা দেশের বেসরকারি খাতের ব্যাংকগুলোর মধ্যে অন্যতম শক্তিশালী অবস্থান। মূলধনের এমন অবস্থান তৈরির পাশাপাশি ২০২৫ সালে ব্যাংকটি ৯১০ কোটি টাকার নিট মুনাফা অর্জন করেছে। সাধারণত উচ্চ মুনাফা ও শক্তিশালী মূলধন সক্ষমতা—দুই সূচক একসঙ্গে ধরে রাখা ব্যাংকগুলোর জন্য বড় চ্যালেঞ্জ। কারণ মুনাফা বাড়াতে গিয়ে অনেক সময় ঝুঁকিপূর্ণ ঋণ বিতরণ বা আগ্রাসী প্রবৃদ্ধির পথে হাঁটে ব্যাংকগুলো। কিন্তু প্রাইম ব্যাংকের সাম্প্রতিক আর্থিক চিত্র বলছে ভিন্ন কথা। ব্যাংকটি প্রবৃদ্ধির পাশাপাশি দীর্ঘমেয়াদি আর্থিক স্থিতিশীলতাকেও সমান গুরুত্ব দিয়েছে।