15-May-2026

Saturday 16 May 2026

17-May-2026

বিদ্যুৎ সঞ্চালন করে ধারাবাহিক লোকসান, ঋণ দাঁড়িয়েছে প্রায় ৬০ হাজার কোটি টাকায়

Bonik Barta

দেশের বিদ্যুৎ সঞ্চালনে নিয়োজিত রাষ্ট্রায়ত্ত সংস্থা পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি তিন অর্থবছর ধরে ধারাবাহিক লোকসানের মুখে রয়েছে। এ সময় কোম্পানিটি লোকসান করেছে দেড় হাজার কোটি টাকারও বেশি। একই সঙ্গে সঞ্চালন খাতের বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে ঋণের দায় বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬০ হাজার কোটি টাকা। ক্রমবর্ধমান এ ঋণের চাপ এবং ধারাবাহিক লোকসানের ফলে আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ছে প্রতিষ্ঠানটি। বর্তমানে ৭৪ হাজার কোটি টাকার ডজন খানেকের বেশি প্রকল্প বাস্তবায়ন করছে পাওয়ার গ্রিড।

সরবরাহ সংকটে চার বছরের সর্বোচ্চে দস্তার দাম

Bonik Barta

বিশ্ববাজারে দস্তার দাম বেড়ে প্রায় চার বছরের সর্বোচ্চে পৌঁছেছে। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রধান একটি পরিশোধনকারী প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনায় সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কায় ধাতুটির বাজারে এ অস্থিতিশীলতা তৈরি হয়েছে। খবর বিজনেস রেকর্ডার। লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তিন মাসে সরবরাহের চুক্তিতে গতকাল দস্তার দাম বেড়েছে ২ দশমিক ৫ শতাংশ। এ সময় প্রতি টনের মূল্য পৌঁছেছে ৩ হাজার ৬১৫ ডলারে। এদিন বেচাকেনার এক পর্যায়ে দস্তার দাম টনপ্রতি সর্বোচ্চ ৩ হাজার ৬৩৩ ডলার ৫০ সেন্টে পৌঁছেছিল, যা ২০২২ সালের আগস্টের পর সর্বোচ্চ।

যুক্তরাষ্ট্র ও ব্রুনাইয়ের দিকে ঝুঁকছে আসিয়ান দেশগুলো

Bonik Barta

মধ্যপ্রাচ্যের বিকল্প হিসেবে যুক্তরাষ্ট্র, ব্রুনাই ও লিবিয়ার মতো দেশগুলো থেকে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি বাড়িয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো। মূলত নিজেদের অর্থনীতি সচল রাখতে আসিয়ানভুক্ত দেশগুলো বিকল্প বাজারের দিকে ঝুঁকছে। মধ্যপ্রাচ্যের প্রচলিত জ্বালানি তেল সরবরাহ পথগুলো মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ায় এ বড় পরিবর্তন হয়েছে বলে সরকারি বাণিজ্য ও শিপিং পরিসংখ্যানে দেখা গেছে। খবর নিক্কেই এশিয়া।

২০২৭ সালে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের উৎপাদন বাড়ার পূর্বাভাস

Bonik Barta

ইরান যুদ্ধের প্রভাবে বর্তমানে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের সংকট থাকলেও ২০২৭ সালে অপরিশোধিত জ্বালানি তেলের উৎপাদন বাড়ার পূর্বাভাস দিয়েছেন বিএমআইয়ের বিশ্লেষকরা। বাজার বিশেষজ্ঞদের মতে, জ্বালানি তেল রফতানিকারক দেশগুলোর সংস্থা ওপেক থেকে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বেরিয়ে যাওয়া এবং বিশ্বজুড়ে জ্বালানি তেলের মজুদ আবার গড়ে তোলার প্রয়োজনীয়তার কারণে আগামী বছরগুলোয় অপরিশোধিত জ্বালানি তেলের উৎপাদন উল্লেখযোগ্য হারে বাড়বে। খবর দ্য বিজনেসলাইন।

Rain-hit coastal salt fields strain supply chain ahead of Eid-ul-Adha

The Business Standard

Ahead of Eid-ul-Adha, Bangladesh's salt market is under pressure as continuous heavy rainfall disrupts production while festival-driven demand pushes prices upward, with spillover effects already hitting animal hide preservation. Stakeholders warn supply chains may face further strain if the weather does not improve. The season's production target was 2.715 million tonnes, but only 1.792 million tonnes had been produced by 12 May. Stakeholders say rainfall since 26 April damaged salt fields across Chattogram and Cox's Bazar, sharply cutting output.

Stocks edge up on bargain hunting

The Financial Express

Stocks ended the week marginally higher, snapping a two-week losing streak as bargain hunters rushed to accumulate oversold shares, helping the benchmark index regain footing after a period of sustained bearish pressure. DSEX, the benchmark index of Dhaka Stock Exchange (DSE), settled at 5,245 points on Thursday, registering an increase of 11 points or 0.21 per cent, a modest but psychologically significant recovery. The index had shed 65 points over the previous two sessions.

তালিকাভুক্ত কোম্পানির পর্ষদে এক-তৃতীয়াংশ স্বতন্ত্র পরিচালক থাকতে হবে

Bonik Barta

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পর্ষদে বর্তমানে এক-পঞ্চমাংশ স্বতন্ত্র পরিচালক নিয়োগের বিধান রয়েছে। স্বতন্ত্র পরিচালকের সংখ্যা আরো বাড়িয়ে এক-তৃতীয়াংশ করার প্রস্তাব দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত বৃহস্পতিবার এ-সংক্রান্ত করপোরেট সুশাসন বিধিমালা ২০২৬-এর খসড়া প্রকাশ করেছে সংস্থাটি। খসড়া প্রস্তাবের বিষয়ে দুই সপ্তাহের মধ্যে অংশীজনদের মতামত দিতে বলা হয়েছে। এসব মতামত পর্যালোচনার পর বিধিমালাটি চূড়ান্ত করা হবে।

জেট ফুয়েল সংকটের ‘অজুহাতে’ ফ্লাইট বাতিল করছে এয়ারলাইনস —বেসরকারি জেট সংস্থার সিইও

Bonik Barta

বিশ্বজুড়ে এয়ারলাইনসগুলো বিমানের জ্বালানি সংকটের কথা বলে অনেক ফ্লাইট বাতিল করছে। তবে বেসরকারি জেট সেবাদাতা প্রতিষ্ঠান এলিভেট জেটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দাবি করছেন, প্রকৃতপক্ষে জ্বালানির বড় কোনো সংকট নেই। অলাভজনক ফ্লাইটগুলো বাতিল করতেই এয়ারলাইনসগুলো এ ‘বিভ্রান্তি’ ছড়াচ্ছে। খবর ফরচুন।গ্রেগ রাইফের মতে, জ্বালানি সংকটের অজুহাত দিয়ে বাণিজ্যিক এয়ারলাইনসগুলো মূলত কম লাভজনক রুটগুলো থেকে সরে আসতে চাইছে। বিমানবন্দরে নিজেদের স্লট ধরে রাখতে এয়ারলাইনসগুলোকে চুক্তিবদ্ধভাবে নির্দিষ্ট সংখ্যক ফ্লাইট চালাতে হয়। যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম প্রায় দ্বিগুণ হয়ে যাওয়ায় অনেক রুট এখন অলাভজনক হয়ে পড়েছে। বিশেষ করে দুবাই বা রিয়াদের মতো গন্তব্যগুলোর ফ্লাইট বাতিল করে কোম্পানিগুলো এখন নিজেদের লোকসান কমাতে চাইছে বলে মনে করছেন এ সিইও। জ্বালানির ঘাটতি না থাকলেও দাম নিয়ে কারসাজি চলছে বলে অভিযোগ করেন রাইফ।

সরবরাহ সংকটে চার বছরের সর্বোচ্চে দস্তার দাম

Bonik Barta

বিশ্ববাজারে দস্তার দাম বেড়ে প্রায় চার বছরের সর্বোচ্চে পৌঁছেছে। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রধান একটি পরিশোধনকারী প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনায় সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কায় ধাতুটির বাজারে এ অস্থিতিশীলতা তৈরি হয়েছে। খবর বিজনেস রেকর্ডার। লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তিন মাসে সরবরাহের চুক্তিতে গতকাল দস্তার দাম বেড়েছে ২ দশমিক ৫ শতাংশ। এ সময় প্রতি টনের মূল্য পৌঁছেছে ৩ হাজার ৬১৫ ডলারে। এদিন বেচাকেনার এক পর্যায়ে দস্তার দাম টনপ্রতি সর্বোচ্চ ৩ হাজার ৬৩৩ ডলার ৫০ সেন্টে পৌঁছেছিল, যা ২০২২ সালের আগস্টের পর সর্বোচ্চ।

ইউরোপের তিন কোম্পানির মুনাফা ৪৭৫ কোটি ডলার

Bonik Barta

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে অস্থির হয়ে উঠেছে বৈশ্বিক জ্বালানি তেলের বাজার। তেলের দামে এ ব্যাপক ওঠানামার সুযোগ নিয়ে বিপুল পরিমাণ মুনাফা করেছে ইউরোপের শীর্ষ তিনটি তেল কোম্পানি। মূলত শক্তিশালী ‘ট্রেডিং ডেস্ক’ বা বাণিজ্যিক শাখাগুলো এ সুযোগ কাজে লাগিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এফটি। পাঁচজন বিশ্লেষকের হিসাব অনুযায়ী, চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) শেল, বিপি ও টোটালএনার্জিসের বাণিজ্যিক শাখা থেকে ৩৩০-৪৭৫ কোটি ডলার অতিরিক্ত মুনাফা এসেছে। তিন কোম্পানির মোট আয় আগের প্রান্তিকের তুলনায় ৬৯০ কোটি ডলার বেড়েছে।

বছরের প্রথম চার মাসে ব্যয় ৪০ বিলিয়ন ডলার

Bonik Barta

চিপ শিল্পের অন্যতম নাম এনভিডিয়া। কোম্পানিটি এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতের সবচেয়ে বড় বিনিয়োগকারী। চলতি ২০২৬ সালে কোম্পানিটির ইকুইটি বিনিয়োগ এরই মধ্যে ৪০ বিলিয়ন বা ৪ হাজার কোটি ডলার ছাড়িয়ে গেছে। মূলত নিজেদের তৈরি চিপের বাজার ধরে রাখা ও পুরো এআই খাতের ওপর নিয়ন্ত্রণ বাড়াতেই কোম্পানিটি এ কৌশল নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। খবর সিএনবিসি।প্রতিবেদন অনুযায়ী, এনভিডিয়া গত বছর থেকেই এআই অবকাঠামোসংশ্লিষ্ট কোম্পানিগুলোয় বিনিয়োগ বাড়াতে শুরু করে। এর মধ্যে ইন্টেলে ৫০০ কোটি ডলার বিনিয়োগের খবরে এনভিডিয়াকে নিয়ে বেশ আলোচনা চলে প্রযুক্তি মহলে।

চীন থেকে প্রত্যাশিত ক্রয়াদেশ না পাওয়ায় বোয়িংয়ের ৪% দরপতন

Bonik Barta

যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ২০০টি উড়োজাহাজ কিনতে সম্মত হয়েছে চীন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছেন। তবে সংখ্যাটি বাজার বিশ্লেষকদের পূর্বাভাসের চেয়ে অনেক কম হওয়ায় পুঁজিবাজারে বোয়িংয়ের শেয়ারের ৪ দশমিক ১ শতাংশ দরপতন হয়েছে। খবর রয়টার্স। ফক্স নিউজ চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর চুক্তির বিষয়টি নিশ্চিত করেন। ট্রাম্প বলেন, ‘আজ তিনি (শি জিনপিং) ২০০টি জেট বিমানের ক্রয়াদেশ দিতে সম্মত হয়েছেন।’ তবে এ ঘোষণার পর পরই ওয়াল স্ট্রিটে লেনদেন চলাকালীন বোয়িংয়ের শেয়ারের দাম ৪ দশমিক ১ শতাংশ কমে যায়।

জাগুয়ার ল্যান্ড রোভারের মুনাফা কমেছে ৯৯%

Bonik Barta

যুক্তরাজ্যের বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জাগুয়ার ল্যান্ড রোভারের (জেএলআর) বার্ষিক মুনাফা রেকর্ড ৯৯ শতাংশ কমেছে। যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্য শুল্ক, ভয়াবহ সাইবার হামলা এবং চীনের বাজারে তীব্র প্রতিযোগিতার কারণে প্রতিষ্ঠানটির মুনাফায় এমন ধস নেমেছে। সম্প্রতি প্রকাশিত প্রতিষ্ঠানটির বার্ষিক আর্থিক প্রতিবেদনে এ বিপর্যয়কর চিত্র উঠে এসেছে। খবর দ্য গার্ডিয়ান। প্রতিবেদন অনুযায়ী, মার্চে শেষ হওয়া অর্থবছর শেষে ব্রিটিশ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির কর-পূর্ববর্তী মুনাফা দাঁড়িয়েছে মাত্র ১ কোটি ৪০ লাখ পাউন্ড। এর আগের অর্থবছরেও প্রতিষ্ঠানটির মুনাফার পরিমাণ ছিল ২৫০ কোটি পাউন্ড। সেই তুলনায় এক বছরের ব্যবধানে জেএলআরের মুনাফায় এক বিশাল ধস নেমেছে।

যুক্তরাষ্ট্রে ৭০০-এর বেশি রেস্টুরেন্ট বন্ধ করেছে সাবওয়ে

Bonik Barta

যুক্তরাষ্ট্রের অন্যতম বড় ফাস্ট ফুড চেইন সাবওয়ে গত এক বছরে ৭০০টির বেশি শাখা বন্ধ করেছে। দেশটিতে গত ১০ বছর ধারাবাহিকভাবে এ প্রতিষ্ঠানের দোকানের সংখ্যা কমছে। তবে বিপুলসংখ্যক দোকান বন্ধ হওয়ার পরও স্টোর সংখ্যার দিক থেকে সাবওয়ে এখনো যুক্তরাষ্ট্রের বৃহত্তম ফাস্ট ফুড চেইন হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। কোম্পানির তথ্য বলছে, ২০১৫ সালে সাবওয়ের স্টোর সংখ্যা ছিল সর্বোচ্চ। ওই সময় দেশজুড়ে প্রায় ২৭ হাজারের বেশি রেস্টুরেন্ট চালু ছিল। কিন্তু ২০১৬-২৫ সালের মধ্যে চেইনটি ৮ হাজার ৩৪৫টি রেস্টুরেন্ট বন্ধ করে। প্রায় এক দশকে বন্ধ হওয়া দোকানের সংখ্যাই যুক্তরাষ্ট্রের শীর্ষ পাঁচটি ফাস্ট ফুড চেইনের মোট স্টোর সংখ্যার সমান। এরপর ২০২৫ সালে সাবওয়ে আরো ৭২৯টি দোকান বন্ধ করে, যা ২০২১ সালের পর সর্বোচ্চ। উল্লেখ্য, ২০২১ সালে প্রতিষ্ঠানটি রেকর্ড ১ হাজার ৪৩টি দোকান বন্ধ করে।

যুক্তরাষ্ট্রে বেকার ভাতার আবেদন বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১১ হাজারে

Bonik Barta

যুক্তরাষ্ট্রে গত সপ্তাহে নতুন করে বেকার ভাতার আবেদন ১২ হাজার বেড়ে ২ লাখ ১১ হাজারে পৌঁছেছে। দেশটির শ্রম মন্ত্রণালয়ের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সংখ্যাটি বাজার পূর্বাভাসের চেয়ে বেশি। এর আগের সপ্তাহে আবেদনের সংখ্যা ছিল ১ লাখ ৯৯ হাজার। তবে সাপ্তাহিক আবেদন বাড়লেও গত এপ্রিলে দেশটিতে নতুন ১ লাখ ১৫ হাজার কর্মসংস্থান তৈরি হয়েছে। একই মাসে বেকারত্বের হার অপরিবর্তিত থেকে ৪ দশমিক ৩ শতাংশে দাঁড়িয়েছে। খবর আনাদোলু এজেন্সি

বিনামূল্যে ৯ হাজার ৮০০ টন লবণ বিতরণ করবে বিসিক

Bonik Barta

ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়া সংরক্ষণের লক্ষ্যে সারা দেশের ধর্মীয় ও দাতব্য প্রতিষ্ঠানগুলোয় বিনামূল্যে ৯ হাজার ৮০০ টন লবণ বিতরণ করবে সরকার। এ উদ্যোগ আগামী সপ্তাহের মধ্যেই সম্পন্ন করবে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। এ বছর সর্বোচ্চ বরাদ্দ হিসেবে ১ হাজার ৫ টন লবণ পাচ্ছে চট্টগ্রাম জেলার ধর্মীয় ও দাতব্য প্রতিষ্ঠানগুলো। অন্যদিকে সর্বনিম্ন বরাদ্দ পাচ্ছে বান্দরবান, মাত্র ১৫ টন।

মুন্নু সিরামিকের ১৫১ কোটি টাকার লেনদেন

Bonik Barta

দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১৫১ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের ৩ দশমিক ৪৪ শতাংশই ছিল কোম্পানিটির দখলে। সপ্তাহ শেষে শেয়ারটির সমাপনী দর ৯৭ টাকা ৯০ পয়সায় দাঁড়িয়েছে। সপ্তাহ শেষে মুন্নু সিরামিকের শেয়ার ডিএসইর লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) মুন্নু সিরামিকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৪ পয়সা, এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ২৩ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮০ টাকা ১৮ পয়সায়।