পুঁজিবাজার থেকে তালিকাচ্যুত হচ্ছে এশিয়ান টাইগার গ্রোথ ফান্ড
Bonik Barta
মেয়াদ পূর্ণ হওয়ায় পুঁজিবাজার থেকে তালিকাচ্যুত হচ্ছে এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড। আজকের পর ফান্ডটি আর পুঁজিবাজারে তালিকাভুক্ত থাকবে না। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে, ফান্ডটির ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির (বিজিআইসি) গত বছরের ১১ নভেম্বর পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতে ৫ মার্চ অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয় ডিএসই। সিদ্ধান্ত অনুযায়ী, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের ইউনিটগুলোকে স্টক এক্সচেঞ্জ থেকে তালিকাচ্যুত করা হবে। মেয়াদ শেষ হওয়ায় এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের অবসায়ন অনুমোদন করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। উল্লেখ্য, ১০ মার্চ ফান্ডটির মেয়াদ শেষ হয়। এর আগে ফান্ডটির মেয়াদ ১০ বছর বাড়ানো এবং মেয়াদি থেকে বে-মেয়াদিতে রূপান্তরের আবেদন করা হয়। তবে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচুয়াল ফান্ড) বিধিমালা, ২০০১-এর প্রযোজ্য নিয়ম অনুসরণ করতে ব্যর্থ হওয়ায় এ আবেদনে সম্মতি দেয়নি বিএসইসি।
লোডশেডিংয়ে নির্ভরতা তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, পর্যাপ্ত জ্বালানি মজুদ বেসরকারি চার প্লান্টে
Bonik Barta
এক্ষেত্রে বেসরকারি সামিট গ্রুপের চারটি প্লান্ট বিদ্যুৎ সরবরাহে কার্যকর ভূমিকার রাখতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বিশেষ করে এসব বিদ্যুৎ কেন্দ্রে অন্তত ৪৪ হাজার টন ফার্নেস অয়েলের মজুদ রয়েছে; যা দিয়ে দেড় মাস বিপিডিবির চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করা যাবে। মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়তে পারে এমন শঙ্কা থেকে এ প্লান্টগুলোর জন্য আগেই জ্বালানির সংস্থান করে রেখেছে সামিট পাওয়ার লিমিটেড। বিপিডিবির কাছে ফার্নেস অয়েলভিত্তিক কেন্দ্রগুলোর বকেয়া ১৪ হাজার কোটি টাকার বেশি। এ অর্থ না পেলে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করতে না পারায় অক্ষমতার বিষয়টি বেশ কয়েকবার সরকারকে জানিয়েছে বাংলাদেশ ইনডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসারস অ্যাসোসিয়েশন (বিপপা)। এমন পরিস্থিতিতে সামিটের কেন্দ্রগুলোয় বিপুল পরিমাণ ফার্নেস অয়েল মজুদের বিষয়টি তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনে কিছুটা আশা জাগিয়েছে বলে জানান বিদ্যুৎ খাতসংশ্লিষ্টরা।
আগামী অর্থবছর সরকারের ঋণ গ্রহণ ৩ লাখ কোটি টাকা ছাড়াতে পারে
Bonik Barta
বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের মাত্র ১১ দিনের মাথায় ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পুরো মধ্যপ্রাচ্যে এখন এ যুদ্ধের ছায়া।এর প্রভাবে বিশ্ববাজারে জ্বালানির সরবরাহ সংকট সৃষ্টি হওয়ার পাশাপাশি মূল্যও বেড়ে গেছে। বাংলাদেশকেও বাড়তি দাম দিয়ে জ্বালানি কিনতে হচ্ছে। সরকারের বিভিন্ন রাজনৈতিক প্রতিশ্রুতি পূরণেও অর্থের প্রয়োজন। সামনে সরকারি কর্মচারীদের পে-স্কেল দেয়ার ক্ষেত্রেও বাড়তি অর্থ লাগবে। সব মিলিয়ে সামনের দিনে সরকারের ওপর বড় ধরনের আর্থিক চাপ আসতে যাচ্ছে। এক্ষেত্রে আগামী অর্থবছরে সরকারের নেয়া ঋণের পরিমাণ ৩ লাখ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র। আগামী বাজেট নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগগুলো ইতিমধ্যে কাজ শুরু করেছে।
ব্যাংকের লভ্যাংশ ঘোষণার সাতদিনের মধ্যে প্রতিবেদন জমা বাধ্যতামূলক
Bonik Barta
দেশের তফসিলি ব্যাংকগুলোকে শেয়ারের বিপরীতে লভ্যাংশ ঘোষণার সাতদিনের মধ্যে নির্ধারিত ফরম্যাটে প্রতিবেদন জমা দেয়া বাধ্যতামূলক করা হয়েছে।বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি পলিসি অ্যান্ড কো-অর্ডিনেশন ডিপার্টমেন্ট (এসপিসিডি) থেকে গতকাল জারি করা এক সার্কুলারে এ-সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়। সার্কুলারে বলা হয়, ব্যাংক খাতের সার্বিক পরিস্থিতি, আমানতকারীদের স্বার্থ সুরক্ষা, ব্যাংকের আর্থিক সক্ষমতা এবং শেয়ারে বিনিয়োগকারীদের রিটার্নের বিষয় বিবেচনায় নিয়ে আগে থেকেই শেয়ারের বিপরীতে লভ্যাংশ বিতরণের একটি নীতিমালা কার্যকর রয়েছে। এ বিষয়ে ১৩ মার্চ জারি করা ডিওএস সার্কুলার নম্বর-০১-এর নির্দেশনার কথাও স্মরণ করিয়ে দেয়া হয়েছে।
ক্রেডিট কার্ডে ঋণসীমা ৪০ লাখে উন্নীত, সর্বোচ্চ সুদ ২৫ শতাংশ
Bonik Barta
দেশে ক্রমবর্ধমান ডিজিটাল লেনদেন ও নগদবিহীন অর্থনৈতিক কার্যক্রমকে আরো সুশৃঙ্খল করতে ক্রেডিট কার্ডসংক্রান্ত নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে ঋণসীমা ২৫ থেকে বাড়িয়ে সর্বোচ্চ ৪০ লাখ টাকায় উন্নীত করা হয়েছে। এক্ষেত্রে সুদহার নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ২৫ শতাংশ। মূলত গ্রাহক সুরক্ষা, ঝুঁকি ব্যবস্থাপনা ও দায়িত্বশীল ঋণ প্রদানের ওপর জোর দিয়ে গতকাল এ নির্দেশনা জারি করে কেন্দ্রীয় ব্যাংক। নির্দেশনায় বলা হয়, ব্যাংকগুলো ক্রেডিট কার্ডের বিপরীতে জামানতহীন ১০ লাখ টাকা ও জামানতের বিপরীতে ২৫ লাখ ঋণ দিতে পারে। এ সীমা বৃদ্ধি করে জামানতহীন ২০ লাখ টাকা ও জামানতের বিপরীতে ঋণসীমা ৪০ লাখ টাকা করা হলো। এক্ষেত্রে গ্রাহকের মাসিক আয়, ঋণের চাপ এবং আর্থিক ইতিহাস যাচাই করে ক্রেডিট সীমা নির্ধারণ করতে হবে। কোনো গ্রাহকের একাধিক ব্যাংকে কার্ড থাকলে সেসব সীমাও ঝুঁকি মূল্যায়নের সময় বিবেচনায় নিতে হবে। এছাড়া কার্ডধারীরা আগের মতোই তাদের মোট সীমার সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত অর্থ নগদে উত্তোলন করতে পারবেন। তবে জালিয়াতি কমাতে কার্ডে অতিরিক্ত ক্রেডিট ব্যালান্স অনুমোদিত সীমার ১০ শতাংশের বেশি রাখা যাবে না।
ব্যারেল প্রতি জ্বালানি তেলের দাম প্রায় ১০৫ ডলার
Bonik Barta
অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক আদর্শ ব্রেন্টের দাম আজ সকালে ১ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৪ ডলার ৭৩ সেন্টে পৌঁছে। তবে সকালে ১০৬ ডলারের ওপরে দাম নিয়ে বাজারে খোলে। তিন সপ্তাহ আগে ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর থেকে পণ্যটির দাম ৪০ শতাংশের বেশি বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলারের ওপরে রয়েছে। উপসাগরীয় অঞ্চলের দেশগুলোয় ইরানের হামলা অব্যাহত থাকার প্রতিক্রিয়া দেখা যাচ্ছে বাজারে। এমন পরিস্থিতিতে শেয়ারবাজারেও মিশ্র চিত্র দেখা গেছে। খবর এপি।অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক আদর্শ ব্রেন্টের দাম আজ সকালে ১ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৪ ডলার ৭৩ সেন্টে পৌঁছে। তবে সকালে ১০৬ ডলারের ওপরে দাম নিয়ে বাজারে খোলে। তিন সপ্তাহ আগে ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর থেকে পণ্যটির দাম ৪০ শতাংশের বেশি বেড়েছে।
আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ানোর আবেদন অনলাইনে
Bonik Barta
রিটার্ন দাখিলের জন্য সময় বৃদ্ধির আবেদন এবং অতিরিক্ত সময়ের অনুমোদনের কাজটি সহজ, দ্রুত, স্বচ্ছ এবং স্বস্তিদায়ক করার লক্ষ্যে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য অনলাইন সিস্টেম চালু করা হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৫-২৬ করবর্ষের জন্য কিছু ব্যতিক্রম ছাড়া সব ব্যক্তি শ্রেণির করদাতার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে। এ বছর ব্যক্তি শ্রেণির করদাতাদের রিটার্ন দাখিলের সময়সীমা ৩১ মার্চ বাড়ানো হয়েছে। তবে ব্যক্তি করদাতারা এ সময়সীমার আগে লিখিত আবেদন করলে সংশ্লিষ্ট কর কমিশনার রিটার্ন দাখিলের জন্য অতিরিক্ত ৯০ দিন পর্যন্ত সময় বাড়াতে পারেন।
এলএনজি সরবরাহ ব্যাহত হলেও দাম নিয়ে অস্থিরতা দীর্ঘস্থায়ী না হওয়ার আভাস
Bonik Barta
মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক উত্তেজনা ও সংঘাতের জেরে বিশ্ববাজারে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) সরবরাহ ব্যবস্থা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। কাতারের রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান কাতারএনার্জির রফতানি বন্ধ থাকায় বর্তমানে বৈশ্বিক সরবরাহের প্রায় ২০ শতাংশ বন্ধ রয়েছে। তবে বাজারে বিদ্যমান এ অস্থিরতাকে ‘খুবই স্বল্পমেয়াদি’ হিসেবে দেখছে যুক্তরাষ্ট্রের শীর্ষ এলএনজি রফতানিকারক প্রতিষ্ঠান ভেঞ্চার গ্লোবাল। দীর্ঘমেয়াদে বাজারে জ্বালানি পণ্যটির দামের স্থিতিশীলতা ও সরবরাহের সক্ষমতা নিয়ে আশাবাদী প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স। সম্প্রতি টোকিওতে আয়োজিত ইন্দো-প্যাসিফিক এনার্জি সিকিউরিটি মিনিস্ট্রিয়াল অ্যান্ড বিজনেস ফোরামে অংশ নিয়ে ভেঞ্চার গ্লোবালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাইক সাবেল এ অভিমত ব্যক্ত করেন। তিনি বলেন, ‘বর্তমানে বাজারে ব্যাপক অস্থিরতা লক্ষ করা যাচ্ছে। তবে আমরা বিষয়টিকে খুব স্বল্পমেয়াদি হিসেবে দেখছি। বাজারে মধ্য ও দীর্ঘমেয়াদি সক্ষমতা এবং নতুন সরবরাহ উৎস যুক্ত হওয়ার বিষয়ে আমরা অত্যন্ত আশাবাদী। দীর্ঘমেয়াদে এলএনজির দাম স্থিতিশীল থাকবে বলেই আমাদের প্রত্যাশা।’
বিশ্ব অর্থনীতিতে শুল্কযুদ্ধের চেয়েও গভীর ক্ষত তৈরি করবে ইরান সংঘাত
Bonik Barta
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান আক্রমণের পর থেকে বিশ্ব অর্থনীতি এবং আর্থিক বাজার এক চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে।
এ সংঘাত বিশ্ব অর্থনীতিতে যে গভীর ক্ষত তৈরি করবে তা গত বছরের শুল্কযুদ্ধের চেয়েও অনেক বেশি দীর্ঘস্থায়ী হতে পারে। ব্রিটিশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ অ্যান্ডি হালডেন সম্প্রতি এমন সতর্কবার্তা দিয়েছেন। খবর এফটি। কেন চলমান পরিস্থিতি আগের যেকোনো সময়ের চেয়ে ভিন্ন এবং উদ্বেগজনক, তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। ইরান যুদ্ধের কেন্দ্রবিন্দুতে রয়েছে জ্বালানি খাত। হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ব প্রতিদিন প্রায় ২০ মিলিয়ন ব্যারেল তেল থেকে বঞ্চিত হচ্ছে, যা মোট সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ। বিশ্ব তেল বাজারের ইতিহাসে এটি নজিরবিহীন একটি ধাক্কা বলে উল্লেখ করেছেন অ্যান্ডি হালডেন। ফলে তেলের দামে যেমন চরম অস্থিরতা দেখা দিয়েছে, তেমনি বিভিন্ন দেশ নিজেদের জ্বালানি মজুদ থেকে বড় পরিসরে তেল ছাড়তে বাধ্য হচ্ছে, যা আগে কখনো ঘটেনি।
দুবাইয়ের আবাসন সূচকে ৩০ শতাংশ পতন
Bonik Barta
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যজুড়ে চরম অর্থনৈতিক অনিশ্চয়তা দেখা দিয়েছে।এর সরাসরি প্রভাব পড়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আবাসন খাতে। গত এক মাসেরও কম সময়ে দুবাইয়ের আবাসন খাতের শেয়ারসূচকে প্রায় ৩০ শতাংশ ধস নেমেছে। খবর আনাদোলু। ইরানজুড়ে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা চালানোর পর থেকেই এ অস্থিরতার সূত্রপাত। ওই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ প্রায় ১ হাজার ২০০ মানুষ নিহত হয়। এর প্রতিক্রিয়ায় ইরান পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইসরায়েল ও জর্ডানের পাশাপাশি যেসব উপসাগরীয় দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, ইরান সেসব দেশকেও লক্ষ্যবস্তু করেছে।
আমদানি শুল্কের বোঝা: যুক্তরাষ্ট্রে পরিবারপ্রতি ব্যয় ছাড়াতে পারে ২৫০০ ডলার
Bonik Barta
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন আমদানি শুল্কনীতির কারণে ২০২৬ সালে প্রতিটি মার্কিন পরিবারে গড়ে ২ হাজার ৫১২ ডলার খরচ হতে পারে বলে সতর্ক করেছেন ডেমোক্র্যাটরা। গত বছর এ ব্যয়ের পরিমাণ ছিল ১ হাজার ৭৪৫ ডলার, অর্থাৎ এক বছরে খরচ বাড়ছে প্রায় ৪৪ শতাংশ। সিনেটর ম্যাগি হাসান জানান, উচ্চ আদালত ট্রাম্পের আগের শুল্কনীতিকে অবৈধ ঘোষণা করলেও প্রশাসন সাধারণ মানুষকে স্বস্তি দিতে অস্বীকৃতি জানাচ্ছে। ইরান যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম যখন চড়া, তখন বাড়তি শুল্ক জীবনযাত্রার ব্যয় আরো বাড়িয়ে দেবে। তবে হোয়াইট হাউজ এ অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে। খবর এপি
রাজস্ব বাড়াতে বড় উদ্যোগ: উচ্চ রাজস্বখাতে বিশেষ নজরদারি
The Financial Express
দেশের রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে সরকার একটি বড় পদক্ষেপ নিয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) একটি ১০ সদস্যের উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠন করেছে, যারা ভ্যাট সংগ্রহের ওপর বিশেষ নজরদারি চালাবে। এই লক্ষ্যে কয়েকশ পণ্য ও সেবাকে—প্রতিটি বিভাগে ৫০টি করে—বিশেষ নজরদারির জন্য তালিকাভুক্ত করা হয়েছে। মূলত দেশের দীর্ঘদিনের নিম্ন কর-জিডিপি অনুপাতকে একটি সম্মানজনক পর্যায়ে নিতেই এই উদ্যোগ। এনবিআরের ভ্যাট উইং কর্তৃক প্রস্তুতকৃত এই কর্মপরিকল্পনাটি সম্প্রতি অর্থ উপদেষ্টা ড. রাশেদ আল তিতুমীরের কাছে উপস্থাপন করা হয়েছে। তালিকায় থাকা প্রধান খাতগুলোর মধ্যে রয়েছে সিগারেট, পেট্রোলিয়াম পণ্য, মোবাইল সেবা, ব্যাংক, নির্মাণ ঠিকাদার এবং সরবরাহকারী প্রতিষ্ঠান। কর্মকর্তাদের মতে, হাতেগোনা কয়েকটি খাত থেকেই ভ্যাটের সিংহভাগ রাজস্ব আসে, তাই এসব খাতে ভ্যাট ফাঁকি রোধ ও স্বচ্ছতা নিশ্চিত করা গেলে সামগ্রিক রাজস্ব আদায় উল্লেখযোগ্যভাবে বাড়বে। পরিসংখ্যান অনুযায়ী, স্থানীয় পর্যায়ে ভ্যাট আদায়ে সবচেয়ে বড় অবদান রাখে সিগারেট খাত যা মোট আয়ের ২৮ দশমিক ৫৪ শতাংশ। এরপর রয়েছে পেট্রোলিয়াম গ্যাস ৮ দশমিক ৩৬ শতাংশ এবং ওষুধ ৪ দশমিক ৩৭ শতাংশ। সেবাখাতের মধ্যে সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে ৯ দশমিক ২০ শতাংশ, মোবাইল ফোন সেবা থেকে ৮ দশমিক ৬৫ শতাংশ, নির্মাণ খাত থেকে ৬ দশমিক ২৬ শতাংশ, ব্যাংকিং খাত থেকে ৪ দশমিক ৫৮ শতাংশ এবং বিদ্যুৎ বিতরণ থেকে ২ দশমিক ৮৫ শতাংশ ভ্যাট আসে।
ME crisis: Govt moves to launch bid rounds for onshore, offshore hydrocarbon blocks
Bonik Barta
The new government has moved to launch bid rounds offering both onshore and offshore blocks to international oil companies (IOCs) to ensure the country's future energy security through delineating new hydrocarbon reserve against the backdrop of the escalating Middle East crisis. "We are now working to announce the bid rounds as part of the government's 180-day programme," Energy and Mineral Resources Division (EMRD) Secretary Mohammad Saiful Islam told The Financial Express on Sunday.Of the 47 blocks planned for offer, 21 lie in onshore areas and 26 in offshore ones, he said. State-run Petrobangla has already sweetened further the drafts of the model production sharing contract (MPSC) to lure the IOCs in the forthcoming bid rounds, Petrobangla Chairman Md Arafanul Hoque told the FE.
Plethora of products, services under tax surveillance`
The Financial Express
A new array of hundreds of products and services - 50 in each category- have been shortlisted for special surveillance on value- added tax (VAT) collection by a high-powered taskforce in a government bid to ramp up revenue. The 10-member team has been formed by the National Board of Revenue (NBR) to help raise the country's perennially low tax-to-GDP ratio. The items include cigarettes, petroleum products, mobile-phone services, contractors, banks, suppliers and several other high- revenue-generating sectors. A detailed work plan, obtained by The Financial Express, was outlined in a document prepared by the revenue board's VAT wing for submission to the Adviser to the Prime Minister on Finance, Dr Rashed Al Titumir, at a meeting held at the NBR headquarters.
Fallout may push up inflation, threaten food security: Experts
The Financial Express
Experts and economists have said that the ongoing conflict in the Middle East is already transmitting significant economic shocks to Bangladesh, affecting fuel supplies with higher prices, raising the cost of exports, and slowing remittance inflows. They have warned that the fallout could dampen gross domestic product (GDP) growth, squeeze incomes, push up inflation, and threaten food security, while also depleting foreign-exchange reserves and narrowing fiscal space, ultimately undermining the macroeconomic stability. These warnings came on Sunday at a seminar on the economic and societal impacts of the Iran conflict. The seminar was jointly organised by Voice For Reform and Policy Exchange Bangladesh (PEB) at the BDBL building in the capital's Karwan Bazar.
অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা
The Business Standard
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে সৃষ্ট বিঘ্নের মধ্যে বাংলাদেশগামী অপরিশোধিত তেলবাহী জাহাজগুলো যাতে নিরাপদে হরমুজ প্রণালি পেরিয়ে আসতে পারে, সে জন্য ইরানের কাছে কূটনৈতিক সহায়তা চেয়েছে ঢাকা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ গতকাল ঢাকায় অবস্থিত ইরানি দূতাবাসে একটি চিঠি পাঠিয়েছে। এতে বাংলাদেশগামী অপরিশোধিত তেলবাহী জাহাজ চলাচল সহজ করতে সহযোগিতা চাওয়া হয়েছে বলে কর্মকর্তারা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) জানিয়েছেন। এই অনুরোধের পেছনে কারণ হলো—মোট ৩ লাখ টন অপরিশোধিত তেল বহনকারী তিনটি চালানের আগমন এখন অনিশ্চিত হয়ে পড়েছে। বৈশ্বিক তেল বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজে নিরাপত্তা উদ্বেগের কারণে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।
এক লাখ ডলার পর্যন্ত শিপিং ডকুমেন্ট সরাসরি আমদানিকারকের কাছে পাঠানো যাবে
Bonik Barta
কেন্দ্রীয় ব্যাংক বলেছে, এ ধরনের ব্যবস্থার ফলে কোনোভাবেই রফতানি কার্যক্রম ব্যাহত হওয়া যাবে না। আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে রফতানি আয় দেশে ফেরাতে ব্যাংকগুলোকে কার্যকর নজরদারি বজায় রাখতে হবে। রফতানি বাণিজ্য সহজতর করতে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে সর্বোচ্চ ১ লাখ ডলার বা সমপরিমাণ মূল্যের রফতানি চালানের ক্ষেত্রে শিপিং ডকুমেন্ট সরাসরি বিদেশি আমদানিকারক বা তাদের মনোনীত পক্ষের নামে ইস্যু করে তাদের কাছে পাঠাতে পারবেন রফতানিকারকরা। সোমবার (১৬ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ–সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে রফতানিকারকদের এ সুবিধা দিতে পারবে।