14-Aug-2026

Saturday 15 August 2026

16-Aug-2026

টিকে গ্রুপের বিনিয়োগে দেশের সর্ববৃহৎ রিফাইনারি উৎপাদনে আসছে মার্চে

Bonik Barta

দেশে প্রতি বছর জ্বালানি তেলের গড় চাহিদা প্রায় ৬৫ লাখ টন। এর বিপরীতে রাষ্ট্রীয় মালিকানাধীন রিফাইনারিগুলোর পরিশোধন সক্ষমতা মাত্র ১৫ লাখ টন, যা মোট চাহিদার প্রায় ২৩ শতাংশ। ফলে দেশের জ্বালানি চাহিদার বড় অংশই পরিশোধিত আকারে বিদেশ থেকে আমদানি করতে হয় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি)। এ আমদানিনির্ভরতা কমাতে এবার বেসরকারি খাতে বড় পরিসরে জ্বালানি তেল পরিশোধন ও সংরক্ষণ সক্ষমতা গড়ে তুলছে দেশের অন্যতম বৃহৎ কনগ্লোমারেট টিকে গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি। এটি চালু হলে প্রতিষ্ঠানটির মোট জ্বালানি তেল পরিশোধন ও সংরক্ষণ সক্ষমতা ২২ লাখ টনে উন্নীত হবে, যা হবে দেশের সর্ববৃহৎ রিফাইনারি। অন্যদিকে চাহিদার প্রায় ৫৭ শতাংশ জ্বালানি তেল দেশেই পরিশোধনের সক্ষমতা তৈরি হচ্ছে।

https://bonikbarta.com/economy/N6HW1DwndjlrLJgE

Bonik Barta

বিশ্ব অর্থনীতি ও শেয়ারবাজারে নতুন এক ঝুঁকির আশঙ্কা তৈরি হয়েছে। বিভিন্ন বড় অর্থনীতিতে মূল্যস্ফীতি সমন্বয়ের পর প্রকৃত ঋণের ব্যয় বা সুদহার এক দশকেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারের পক্ষ থেকে রেকর্ড পরিমাণ বন্ড বিক্রির কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে বিশ্ব পুঁজিবাজার ও সার্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে। খবর রয়টার্স।

https://bonikbarta.com/economy/3FKZ57og4E3veekU

Bonik Barta

গত সপ্তা‌হের পাঁচ কার্যদিব‌সে দে‌শের প্রধান পুঁজিবাজা‌র ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দৈনিক গড় লেনদেন আগের সপ্তাহের চেয়ে প্রায় ১৬ শতাংশ কমেছে।এক্সচেঞ্জটিতে গত সপ্তাহে দৈনিক গড়ে ৯৯৮ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, আগের সপ্তাহে যা ছিল ১ হাজার ১৮২ কোটি টাকা। তবে লেনদেন কমলেও এ সময়ে সূচকের ঊর্ধ্বমুখিতা দেখা গেছে। এছাড়া দেশের আরেক পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গত সপ্তা‌হে সূচকের ঊর্ধ্বমুখিতা দেখা গেছে।

জ্বালানি তেলের বৈশ্বিক চাহিদার পূর্বাভাস কমাল ওপেক

Bonik Barta

চলতি বছর বৈশ্বিক জ্বালানি তেলের চাহিদা বাড়ার পূর্বাভাস আবারো কমিয়েছে ওপেক। খনিজ তেল রফতানিকারক দেশগুলোর এ সংগঠনের সর্বশেষ মাসিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালে বিশ্বজুড়ে দৈনিক জ্বালানি তেলের চাহিদা বাড়তে পারে ৫ লাখ ৮০ হাজার ব্যারেল। এর আগে চাহিদা বৃদ্ধির পরিমাণ ধরা হয়েছিল ৭ লাখ ৮০ হাজার ব্যারেল। এ নিয়ে পরপর চারবার জ্বালানি তেলের চাহিদা বাড়ার পূর্বাভাস কমাল সংস্থাটি। খবর রয়টার্স। ইরান যুদ্ধের কারণে জ্বালানি তেলের ব্যবহারে প্রভাব পড়লেও অন্য সংস্থার তুলনায় ওপেক এ ক্ষয়ক্ষতির পরিমাণ তুলনামূলক কম দেখছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা বা আইইএ পূর্বাভাস দিয়েছে, ২০২৬ সালে বিশ্ববাজারে জ্বালানি তেলের সার্বিক সরবরাহ কমে যেতে পারে।

সরকারি চার রাবার বাগানে উৎপাদনক্ষম গাছ মাত্র ২৫%

Bonik Barta

সিলেট জোনের চারটি সরকারি রাবার বাগানে ধারাবাহিকভাবে কমেছে উৎপাদন।অধিকাংশ গাছের বয়সসীমা পার হয়ে যাওয়া এবং উচ্চ পরিচালন ব্যয়ের কারণে প্রতি বছর বড় অংকের লোকসানে পড়ছে বাগানগুলো। বর্তমানে মোট গাছের মাত্র ২৫ শতাংশের উৎপাদন সক্ষমতা আছে। ফলে শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের বেতন-ভাতা এবং বাগান ব্যবস্থাপনার পরিচালন ঘাটতি মেটাতে প্রতি বছর গড়ে প্রায় ১০ কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে সরকারকে। বাংলাদেশ রাবার বোর্ড ও বাংলাদেশ বন শিল্প উন্নয়ন করপোরেশন (বিএফআইডিসি) এবং বেসরকারি উদ্যোগে দেশের রাবার বাগানগুলো পরিচালিত হয়। তার মধ্যে বিএফআইডিসির অধীনে দেশে তিনটি জোনে ১৮টি সরকারি রাবার বাগান পরিচালিত হয়। এর মধ্যে সিলেট জোনে রয়েছে চারটি বাগান। এর বাইরে সারা দেশে ১ হাজার ৩০৪টি বেসরকারি বাগান বাণিজ্যিক ভিত্তিতে রাবার উৎপাদন করছে। এর মধ্যে মৌলভীবাজারের বিভিন্ন চা-বাগানের জমিতেই রয়েছে প্রায় ২০টি বেসরকারি রাবার বাগান।

হিলি স্থলবন্দরে রাজস্ব আহরণে ঘাটতি ৪২ শতাংশের বেশি

Bonik Barta

সদ্যসমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে দিনাজপুরের হিলি স্থলবন্দরে রাজস্ব আহরণে রেকর্ড ঘাটতি দেখা গেছে।আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টদের অভিযোগ, কাস্টমসের উচ্চমূল্যে শুল্কায়ন, পরীক্ষার নামে প্রশাসনিক হয়রানি, অন্যান্য বন্দরের তুলনায় নীতিগত বৈষম্য এবং নানামুখী অসহযোগিতার কারণে হিলি দিয়ে শুল্কযুক্ত পণ্য আমদানি আশঙ্কাজনকভাবে কমেছে। এর প্রভাবেই বিদায়ী অর্থবছরে মোট ১ হাজার ৪৫ কোটি ৫৫ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আহরণ হয়েছে ৫৯৭ কোটি ৯ লাখ টাকা। অর্থাৎ ঘাটতির পরিমাণ ৪৪৮ কোটি ৪৬ লাখ টাকা বা ৪২ দশমিক ৮৯ শতাংশ। তবে কাস্টমস কর্তৃপক্ষের দাবি, এলসি (ঋণপত্র) খোলার হার কমে যাওয়া ও শুল্কমুক্ত পণ্যের আধিক্যের কারণেই বিশাল রাজস্ব ঘাটতি তৈরি হয়েছে।

Delegation due in Dhaka on Aug 17 amid strained ties

The Financial Express

Against the backdrop of renewed strains in Bangladesh-India relations, the Confederation of Indian Industry (CII) is moving to strengthen business-to-business engagement, with a high-level delegation of Indian business leaders scheduled to visit Dhaka on August 17-18. The development carries significance as political and diplomatic relations between the two neighbours have faced fresh irritations in recent weeks, even as both sides have publicly expressed interest in resetting ties and expanding economic cooperation.

BPC seeks Tk 76b as subsidy for April-May

The Financial Express

Bangladesh Petroleum Corporation (BPC) has sought some Tk 76 billion as subsidy since the state entity had incurred as much loss selling fuel oils at "lower than the sourcing price" during April and May this year. In a recent letter to the Finance Division, the Energy and Mineral Resources Division said due to Middle East war-linked geopolitical tensions, supply-chain risks and uncertainty in fuel-oil transportation, instability still prevailed on the global oil market.

Expanding services sector grows 11.5pc in FY26

The Financial Express

he services sector, which accounts for more than half of Bangladesh's gross domestic product (GDP), continued to expand in the fiscal year 2025-26, with its size rising to Tk 32.06 trillion from Tk 28.75 trillion a year earlier.The sector's output increased by Tk 3.31 trillion, or around 11.5 per cent, year on year in FY26, according to the latest Bangladesh Bank (BB) data.The size of the sector - stretching over accommodation, education, financial, transport, and wholesale and retail trading - increased steadily over the past five fiscal years, rising from Tk 18.11 trillion in FY21 to Tk 20.27 trillion in FY22, Tk 22.95 trillion in FY23, Tk 25.72 trillion in FY24, Tk 28.75 trillion in FY25, and Tk 32.06 trillion in FY26.

ভারতের সঙ্গে স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকবে আজ

Bonik Barta

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটিতে আজ সরকারি ছুটি। এ কারণে বেনাপোলসহ দেশের সব স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে। বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন গতকাল এ তথ্য নিশ্চিত করেন। জানা গেছে, ভারতে স্বাধীনতা দিবস উপলক্ষে ওপারে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দরের সঙ্গে একদিনের জন্য আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। কাল সকাল থেকে পুনরায় এ পথে আমদানি-রফতানি কার্যক্রম চালু হবে।

সৌরবিদ্যুৎ ব্যবসায় বিনিয়োগের ঘোষণা ম্যাক্স গ্রুপের

Bonik Barta

দেশের সৌরবিদ্যুৎ ব্যবসায় প্রবেশের প্রস্তুতি নিচ্ছে ম্যাক্স গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। এ খাতে নিজস্ব পণ্য ও সেবা বাজারে আনার পরিকল্পনা করছে শিল্পগোষ্ঠীটি। এরই মধ্যে ২০ কোটি টাকা মূল্যের সৌরবিদ্যুৎ-সংশ্লিষ্ট সামগ্রী অর্ডারও করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকায় চীনের সৌরপ্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান অ্যাস্ট্রোনার্জির ‘ওয়ার্ল্ড ট্যুর ২০২৬—বাংলাদেশ রোডশো’ শীর্ষক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর। শিল্পগোষ্ঠীটির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

হরমুজে জাহাজ চলাচল কমে এক সপ্তাহে সর্বনিম্নে

Bonik Barta

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালি এড়িয়ে চলছেন বাণিজ্যিক জাহাজের মালিকরা। ফলে এ পথে জাহাজ চলাচল কমে এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে ঠেকেছে। শিপিং ডেটা ট্র্যাকার সংস্থা কেপলারের তথ্যানুযায়ী, গত মঙ্গলবারে এ জলপথ দিয়ে মাত্র আটটি বাণিজ্যিক জাহাজ চলাচল করেছে, যা গত ১০ দিনের গড় ১২টি জাহাজের চেয়ে কম। ৫ আগস্টের পর এটিই একদিনে সবচেয়ে কম জাহাজ চলাচলের ঘটনা। সংঘাত শুরুর আগে প্রতিদিন প্রায় ১৩০-১৪০টি জাহাজ এ প্রণালি অতিক্রম করত।

সৌর প্যানেল ছেড়ে এবার এআই ও রোবোটিকসে ঝুঁকছে চীন

Bonik Barta

বিশ্ববাজারে ব্যবসা সম্প্রসারণে নতুন যুগে প্রবেশ করেছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। সৌর প্যানেল বা বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) পর এবার তাদের নজর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) হার্ডওয়্যার ও উন্নতমানের রোবোটিকসের দিকে। আন্তর্জাতিক বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকসের সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। চীনের এ ব্যবসায়িক বৈশ্বিক সম্প্রসারণকে ‘গো গ্লোবাল ৩.০’ যুগ হিসেবে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনটিতে। খবর সাউথ চায়না মর্নিং পোস্ট।

২৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে ব্যাংক অব আমেরিকা

Bonik Barta

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ও অবকাঠামো খাতে ২৫০ বিলিয়ন বা ২৫ হাজার কোটি ডলার বিনিয়োগের উদ্যোগ নিয়েছে ব্যাংক অব আমেরিকা। আগামী বছরের জুলাই পর্যন্ত এ অর্থ ব্যয় করা হবে। ব্যাংকটির দাবি, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তা করবে এ উদ্যোগ। পাশাপাশি সৃষ্টি হবে হাজার হাজার নতুন কর্মসংস্থান। খবর রয়টার্স। ‘ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ইনিশিয়েটিভ’ নামে এ কর্মসূচি চালু করেছে ব্যাংক অব আমেরিকা। এতে ঋণ দেয়া, বিনিয়োগ, পুঁজিবাজারভিত্তিক সেবা ও ব্যাংকিং এবং পরামর্শক সেবা থাকবে। যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের পর পরই উদ্যোগটি ঘোষণা করা হয়।

অবৈধভাবে পণ্য পরিবহনে ২৬ বিলিয়ন ডলার শুল্ক হারাচ্ছে যুক্তরাষ্ট্র

Bonik Barta

আমদানি শুল্ক এড়াতে অন্য দেশের মাধ্যমে অবৈধভাবে পণ্য রফতানি বাড়ছে যুক্তরাষ্ট্রে। এতে দেশটির বার্ষিক রাজস্বে ১ হাজার ৯০০ থেকে ২ হাজার ৬০০ কোটি ডলার ক্ষতি হচ্ছে। গত বৃহস্পতিবার হোয়াইট হাউজের প্রকাশিত এক প্রতিবেদনে এ চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। মূলত চীন থেকে আসা পণ্যের সামান্য পরিবর্তন, নতুন লেবেল লাগানো বা নতুন করে প্যাকেটজাত করে শুল্ক ফাঁকি দেয়ার কৌশলকে বলা হয় ট্রান্সশিপমেন্ট। খবর রয়টার্স।

কিউআর কোডে তাৎক্ষণিক ব্যাংক স্টেটমেন্ট যাচাই সেবা চালু করল এনআরবিসি ব্যাংক

Bonik Barta

ব্যাংক স্টেটমেন্টের সত্যতা ও নির্ভুলতা তাৎক্ষণিকভাবে যাচাইয়ের সুবিধার্থে ‘কুইক রেসপন্স (কিউআর) স্টেটমেন্ট এনাবলমেন্ট’ সেবা চালু করেছে এনআরবিসি ব্যাংক। নতুন এ সেবার আওতায় স্টেটমেন্টে থাকা কিউআর কোড স্ক্যান করলেই সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান মোবাইল ফোনের পর্দায় স্টেটমেন্টের তথ্য দেখে এর সত্যতা যাচাই করতে পারবেন। বিদেশী দূতাবাসে ভিসা আবেদন, ব্যাংক ঋণ গ্রহণসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সেবা নিতে ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হয়। এসব ক্ষেত্রে দাখিল করা স্টেটমেন্ট প্রকৃত ও নির্ভুল কিনা, তা দ্রুত যাচাইয়ের প্রয়োজনীয়তা থেকেই ডিজিটাল এ সেবা চালু করেছে এনআরবিসি ব্যাংক। ব্যাংকটির দাবি, এর ফলে স্টেটমেন্ট যাচাইয়ের প্রক্রিয়া আরো দ্রুত, সহজ, স্বচ্ছ ও নিরাপদ হবে।

বিশ্ববাজারে সুদহার বেড়ে এক দশকের মধ্যে সর্বোচ্চ

Bonik Barta

বিশ্ব অর্থনীতি ও শেয়ারবাজারে নতুন এক ঝুঁকির আশঙ্কা তৈরি হয়েছে। বিভিন্ন বড় অর্থনীতিতে মূল্যস্ফীতি সমন্বয়ের পর প্রকৃত ঋণের ব্যয় বা সুদহার এক দশকেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারের পক্ষ থেকে রেকর্ড পরিমাণ বন্ড বিক্রির কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে বিশ্ব পুঁজিবাজার ও সার্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে। খবর রয়টার্স।

জিবিবি পাওয়ারের শেয়ারদর বেড়েছে ২৭%

Bonik Barta

পুঁজিবাজারে তালিকাভুক্ত জিবিবি পাওয়ার লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহে ২৬ দশমিক ৬৭ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটি শেয়ারদর দাঁড়িয়েছে ১৫ টাকা ২০ পয়সায়, আগের সপ্তাহ শেষে যা ছিল ১২ টাকা। এতে কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক শীর্ষ দরবৃদ্ধির তালিকায় উঠে এসেছে। ডিএসইর সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

দরপতনের শীর্ষে ব্যাংক-বহির্ভূত আর্থিক কোম্পানির শেয়ার

Bonik Barta

গত সপ্তাহে শেয়ারের দরপতনের তালিকায় ব্যাংক-বহির্ভূত আর্থিক কোম্পানির আধিপত্য ছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক হালনাগাদ তথ্যে আটটি ব্যাংক-বহির্ভূত আর্থিক কোম্পানি তালিকার শীর্ষে ওঠে এসেছে। কোম্পানিগুলো হলো পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) পিএলসি, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড।

বেক্সিমকোর ১৮৩ কোটি টাকার লেনদেন

Bonik Barta

পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেডের (বেক্সিমকো) গত সপ্তাহে ১৮৩ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের ৩ দশমিক ৬৮ শতাংশই ছিল কোম্পানিটির দখলে। সপ্তাহ শেষে শেয়ারটির সমাপনী দর ২৭ টাকা ১০ পয়সায় দাঁড়িয়েছে। সপ্তাহ শেষে বেক্সিমকোর শেয়ার ডিএসইর লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

হরমুজ প্রণালিকে শিগগিরই মার্কিন ভূখণ্ড ঘোষণা করতে যাচ্ছি: ট্রাম্প

Bonik Barta

ট্রাম্প বলেন, ইরানকে আমরা চূড়ান্তভাবে পরাজিত করার শেষ পর্যায়ে রয়েছি। তারা এরই মধ্যে শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। শিগগিরই আমি হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করতে যাচ্ছি। ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হওয়া মাত্রই যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিকে নিজেদের ভূখণ্ড হিসেবে ঘোষণা করবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর আল জাজিরা।

Stocks edge up on selective buying

The Financial Express

Stocks returned to positive territory this week as renewed buying interest in selected sectors helped the benchmark index recover, although persistent domestic and geopolitical uncertainties kept investors cautious.The market opened the week under selling pressure as investors booked profits following recent gains. Selective buying, however, emerged in small-cap and momentum-driven stocks as investors remained uncertain about the market's near-term direction