এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ব্যাংকের ঋণঝুঁকি বাড়ছে
Bonik Barta
মধ্যপ্রাচ্যের অস্থিরতায় এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ব্যাংকগুলোয় ঋণঝুঁকি (ক্রেডিট রিস্ক) বাড়ছে। ফলে মধ্যপ্রাচ্যের জ্বালানি তেলের ওপর নির্ভরশীল এ অঞ্চলের ব্যাংকগুলো সম্ভাব্য লোকসান মোকাবেলায় প্রভিশন বা নিরাপত্তা সঞ্চিতি (লাভের অংশ ভবিষ্যতের জন্য সংগ্রহ করা) সংরক্ষণ বাড়াচ্ছে। নিকট ভবিষ্যতে এ সঞ্চিতির পরিমাণ আরো বাড়াতে হতে পারে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর ও ভারতের মতো দেশগুলোর ব্যাংক মার্চে শেষ হওয়া প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এসব প্রতিবেদনে সংস্থাগুলো এরই মধ্যে যুদ্ধের পরোক্ষ খরচের কারণে কয়েকশ কোটি ডলারের ক্রেডিট বা ঋণক্ষতির আশঙ্কা প্রকাশ করেছে।
বিশ্ববাজারে অনিশ্চয়তার মধ্যেও এআই খাতে আস্থা বিনিয়োগকারীদের
Bonik Barta
বিশ্ব বাণিজ্যে বড় ধরনের অস্থিরতা তৈরি করেছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ।একদিকে এয়ারলাইনসগুলো নিয়মিত ফ্লাইট কমিয়ে দিচ্ছে। অন্যদিকে সাধারণ গ্রাহকরা কেনাকাটার খরচ কমাতে বাধ্য হচ্ছে। পাশাপাশি বড় কোম্পানিগুলো নিত্যপণ্যের দাম বাড়ার বিষয়ে ক্রমাগত সতর্কবার্তা দিয়ে যাচ্ছে। তবে এ সংকটের মধ্যেও বৈশ্বিক শেয়ারবাজারে প্রযুক্তি খাত নিয়ে বিনিয়োগকারীদের আগ্রহ কমেনি। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতের সম্ভাবনাকে ঘিরে বাজারে নতুন আশাবাদ তৈরি হয়েছে। খবর এফটি।
যুক্তরাষ্ট্রে অনুমতি মিললেও চীনে পৌঁছায়নি এনভিডিয়ার চিপ
Bonik Barta
এনভিডিয়ার এইচ২০০ চিপ কেনার জন্য চীনের ১০টি প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে ওয়াশিংটন।
তবে অনুমোদনের বেশ কিছুদিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত একটি চিপও চীনে পৌঁছায়নি। বিষয়টির সঙ্গে জড়িত তিনজন সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। খবর রয়টার্স।এমন পরিস্থিতিতে বাণিজ্য জটিলতা কাটাতে চলতি সপ্তাহে এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং চীন সফর করছেন। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বুধবার বেইজিং পৌঁছান।উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রযুক্তিগত প্রতিদ্বন্দ্বিতা বাড়ার কারণে মার্কিন সরকার উন্নত চিপ রফতানির ওপর কঠোর বিধিনিষেধ বা ‘এক্সপোর্ট কার্বস’ আরোপ করে। বিধিনিষেধের কারণে এনভিডিয়া চীনের বাজারে সবচেয়ে শক্তিশালী চিপগুলো সহজে বিক্রি করতে পারছিল না।
https://bonikbarta.com/economy/eySfrGoiOtBjRFHm
Bonik Barta
স্থানীয় বাজারে চিনির দাম নিয়ন্ত্রণ ও সরবরাহ স্বাভাবিক রাখতে রফতানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত সরকার। সম্প্রতি এক প্রজ্ঞাপনের মাধ্যমে অবিলম্বে এ সিদ্ধান্ত কার্যকর করার ঘোষণা দেয়া হয়েছে। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চিনি উৎপাদনকারী দেশ ভারতের এ সিদ্ধান্তে আন্তর্জাতিক বাজারে চিনির দাম আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে। খবর রয়টার্স।
কানাডীয় গমের দাম ১১ মাসে সর্বোচ্চে
Bonik Barta
বিশ্ববাজারে গমের ভবিষ্যৎ সরবরাহ নিয়ে উদ্বেগের জেরে কানাডীয় গমের দাম গত ১১ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সম্প্রতি বাজার বিশ্লেষণে দেখা যায়, গত বছরের জুনের পর থেকে কানাডার উন্নত মানের গমের দাম এখন সর্বোচ্চ। মূলত যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের এক নেতিবাচক প্রতিবেদনে গমের মজুদ কমে যাওয়ার পূর্বাভাস পাওয়ায় আন্তর্জাতিক বাজারে এ মূল্যবৃদ্ধি ঘটেছে। খবর হেলেনিক শিপিং নিউজ। এসঅ্যান্ডপি গ্লোবাল কমোডিটি ইনসাইটসের (প্ল্যাটস) তথ্য অনুযায়ী, কানাডিয়ান ওয়েস্টার্ন রেড স্প্রিং (সিডব্লিউআরএস) গমের দাম টনপ্রতি ২৮৯ ডলার ৫৪ সেন্টে দাঁড়িয়েছে। মাত্র একদিনের ব্যবধানে গমের দাম টনে ১০ ডলারের বেশি বেড়েছে। যুক্তরাষ্ট্রের বাজারে গমের আগাম মূল্যে বড় ধরনের উল্লম্ফন হওয়ায় এর প্রভাব পড়েছে ভ্যানকুভারের বাজারেও।
ব্রাজিলে সয়াবিন চাষের জমি সামান্য বাড়বে
Bonik Barta
২০২৬-২৭ মৌসুমে বিশ্বের শীর্ষ সয়াবিন উৎপাদনকারী দেশ ব্রাজিলে এ শস্য চাষের আওতাধীন জমির পরিমাণ খুব সামান্য বাড়তে পারে। মূলত উৎপাদন খরচ বৃদ্ধি ও বৈরী আবহাওয়া এল নিনোর প্রভাবে সৃষ্ট ঝুঁকির কারণে চাষীরা জমি বাড়াতে আগ্রহ দেখাচ্ছেন না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। খবর বিজনেস রেকর্ডার।বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে সয়াবিনের বড় সরবরাহকারী হওয়া সত্ত্বেও ব্রাজিলের কৃষকরা এখন বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন। বর্তমানে ভূরাজনৈতিক উত্তেজনার কারণে বিশ্বজুড়ে সারের দাম অনেক বেড়ে গেছে। এতে চাষীদের উৎপাদন খরচ বাড়লেও সে তুলনায় মুনাফা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। ফলে নতুন করে চাষের জমি বাড়ানোর উৎসাহ হারিয়ে ফেলছেন অনেক কৃষক।
Businesses seek policy reforms, tax relief ahead of FY27 budget
The Business Standard
Business leaders at a pre-budget discussion yesterday (14 May) called for sweeping policy reforms, reduced tax burdens and stronger industrial support, arguing that the current taxation regime is discouraging investment and hurting local manufacturing. Speaking at an NTV programme in the capital's Tejgaon titled "Kemon Budget Chai" ahead of the FY2026–27 national budget, Bangladesh Knitwear Manufacturers and Exporters Association President Mohammad Hatem said the existing tax structure was "completely against investment and business."
প্রথম প্রান্তিকে প্রায় ৩৮০ কোটি টাকার পণ্য বিক্রি করেছে বাটা
Bonik Barta
তালিকাভুক্ত বাটা শু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড ২০২৬ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) প্রায় ৩৮০ কোটি টাকার পণ্য বিক্রি করেছে।চলমান বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবং পরিবর্তনশীল স্থানীয় বাজার পরিস্থিতির মধ্যেও কোম্পানিটি বছরের প্রথম প্রান্তিকে উল্লেখযোগ্য পারফরম্যান্স দেখিয়েছে। ঈদ মৌসুমের ইতিবাচক বাজার চাহিদা, কৌশলগত ব্যবসায়িক বাস্তবায়ন এবং ক্রেতাদের অব্যাহত আস্থার ভিত্তিতে দেশের শীর্ষস্থানীয় বহুজাতিক পাদুকা কোম্পানিটি এ সময়ে বাজারে নিজেদের অবস্থান আরো সুদৃঢ় করেছে।
প্রধানমন্ত্রীর নির্দেশ: ব্যবসা ও বিনিয়োগবান্ধব কর ব্যবস্থা চাই, গরিবের ওপর বোঝা নয়
The Business Standard
আসন্ন বাজেটে স্বল্প আয়ের মানুষের ওপর করের বাড়তি বোঝা না চাপিয়ে একটি ব্যবসা ও বিনিয়োগবান্ধব, এবং অনুমানযোগ্য কর ব্যবস্থা প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্যদিকে যেসব কর ছাড়ের সুবিধা সরাসরি ভোক্তাদের কাছে পৌঁছায় না, তা তিনি নিরুৎসাহিত করেছেন।গতকাল বৃহস্পতিবার (১৪ মে) আয়কর, ভ্যাট ও কাস্টমস শুল্ক বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশনা দেন বলে সভায় উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলার ছাড়াল
The Financial Express
নিলামের মাধ্যমে আরও ৪৫ মিলিয়ন বা ৪ কোটি ৫০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।
আজ সোমবার (১১ মে) কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, একটি বাণিজ্যিক ব্যাংক থেকে ৪ কোটি ৫০ লাখ ডলার কেনা হয়েছে। এ নিলামে প্রতি ডলারের কাট-অফ মূল্য ছিল ১২২ টাকা ৭৫ পয়সা।চলতি মে মাসে এখন পর্যন্ত মোট ১২ কোটি ৫০ লাখ ডলার ক্রয় করেছে কেন্দ্রীয় ব্যাংক। এর আগে ২০২৫-২৬ অর্থবছরেও একাধিক দফায় নিলামের মাধ্যমে ডলার কেনা হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের মোট ডলার ক্রয় দাঁড়িয়েছে ৫৭৯ কোটি ৮৫ লাখ বা ৫ দশমিক ৭৯ বিলিয়ন ডলারে।
Deregulation of economy, liberalising trade figure Prominently
The Financial Express
A roadmap on deregulation of the economy and liberalisation of trade and investment forms focal policy features in the national budget the new government prepares to present in parliament, sources say.Deregulation and liberalisation both are election pledges of the government of the Bangladesh Nationalists Party (BNP) that came to power through an election in February. Deregulation of the economy leads to reduction in or elimination of government rules and oversight on industries, aimed at fostering competition, lowering operational costs, and boosting economic growth
জ্বালানি খাতের অস্থিরতায় বিনিয়োগ বাড়ছে বায়োফুয়েলে
Bonik Barta
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়তে থাকায় এবার বায়োফুয়েল তৈরিতে ব্যবহৃত কৃষিপণ্যে বিনিয়োগ বাড়াচ্ছে হেজ ফান্ডগুলো।বিশেষ করে সয়াবিন তেল, ভুট্টা ও অন্যান্য উদ্ভিজ্জ তেলের বাজারে বড় ধরনের অবস্থান নিচ্ছেন বিনিয়োগকারীরা। খবর এফটি।উল্লেখ্য, হেজ ফান্ড হলো ধনী ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের থেকে সংগৃহীত অর্থ দিয়ে গঠিত একটি ব্যক্তিগত বিনিয়োগ তহবিল। বিভিন্ন গ্রাহকের বিনিয়োগকৃত মোট অর্থকে এমনভাবে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করা হয়, যাতে স্বল্পতম সময়ে দ্রুত মুনাফা অর্জন করা যায়।
সৌরবিদ্যুৎ প্রকল্পে বেসরকারি বিনিয়োগ বাড়াতে জমি ও কর সুবিধা দেবে সরকার
Bonik Barta
দেশে নবায়নযোগ্য জ্বালানি বিশেষ করে সৌরবিদ্যুতে বিনিয়োগ বাড়াতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, সৌর প্যানেল, ফটোসেল ও ব্যাটারির ওপর কর কমানোর বিষয়ে কাজ চলমান রয়েছে। প্রয়োজনে সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগ বাড়াতে কর অবকাশ বা ট্যাক্স হলিডে দেয়ার প্রস্তাবও দেয়া হতে পারে। গতকাল বিনিয়োগ ভবনে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত জাতীয় বিশেষ শিল্পনগরে (এনএসইজেড) অবস্থিত সোনাগাজী ১৩০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ ও ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম (বেস) পিপিপি প্রকল্প নিয়ে অংশীজনদের সঙ্গে এ মতবিনিময় কর্মশালা আয়োজন করে বেজা।
তিন মাসে বিএটিবিসির আয় কমেছে ৮৭২ কোটি টাকা
Bonik Barta
২০২৬ সালের প্রথম তিন মাসে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি) লিমিটেডের ৮৭২ কোটি টাকা আয় কমেছে। আয় কমার ফলে এ সময়ে কোম্পানিটির নিট মুনাফা কমেছে ১০৮ কোটি টাকা। কোম্পানিটির চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় এ তথ্য জানা গেছে। আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে বিএটিবিসির আয় হয়েছে ৮ হাজার ৭২৫ কোটি টাকা, যেখানে আগের বছরের একই সময়ে আয় হয়েছিল ৯ হাজার ৫৯৭ কোটি টাকা। প্রথম প্রান্তিকে কোম্পানিটির ২০৯ কোটি টাকা কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ৩১৮ কোটি টাকা। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৮৮ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫ টাকা ৮৯ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০৩ টাকা ৩৮ পয়সায়।
চীনে উৎপাদন খরচ ৪৫ মাসে সর্বোচ্চ
Bonik Barta
চীনে উৎপাদক পর্যায়ে মূল্যস্ফীতি বা কারখানায় উৎপাদন খরচ গত ৪৫ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। একই সঙ্গে দেশটিতে ভোক্তা পর্যায়েও পণ্যমূল্য বেড়েছে। চলতি সপ্তাহে চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকস (এনবিএস) এ তথ্য প্রকাশ করেছে। মূল্যস্ফীতির বর্তমান পরিস্থিতি নিয়ে দেশটির সরকারি তথ্য বলছে, গত এপ্রিলে চীনের প্রডিউসার প্রাইস ইনডেক্স (পিপিআই) গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৮ শতাংশ বেড়েছে। এনবিএসের পরিসংখ্যানবিদ হুও লিহুই এক বিবৃতিতে জানান, মূলত নন-ফেরাস মেটাল (তামা বা অ্যালুমিনিয়াম জাতীয় ধাতু), তেল, গ্যাস ও প্রযুক্তিগত সরঞ্জামের দাম বেড়ে যাওয়াই এর মূল কারণ। খবর রয়টার্স
২০২৭ সালে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের উৎপাদন বাড়ার পূর্বাভাস
Bonik Barta
ইরান যুদ্ধের প্রভাবে বর্তমানে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের সংকট থাকলেও ২০২৭ সালে অপরিশোধিত জ্বালানি তেলের উৎপাদন বাড়ার পূর্বাভাস দিয়েছেন বিএমআইয়ের বিশ্লেষকরা।বাজার বিশেষজ্ঞদের মতে, জ্বালানি তেল রফতানিকারক দেশগুলোর সংস্থা ওপেক থেকে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বেরিয়ে যাওয়া এবং বিশ্বজুড়ে জ্বালানি তেলের মজুদ আবার গড়ে তোলার প্রয়োজনীয়তার কারণে আগামী বছরগুলোয় অপরিশোধিত জ্বালানি তেলের উৎপাদন উল্লেখযোগ্য হারে বাড়বে। খবর দ্য বিজনেসলাইন।
Dhaka, Ctg dominate March remittance
The Financial Express
FE For all latest news, follow The Financial Express Google News channel.
Bangladesh's two largest administrative divisions - Dhaka and Chattogram - accounted for more than four-fifths of the total remittance inflows in March, signifying their continued dominance in overseas migration and foreign -currency earnings. According to a Bangladesh Bank report released on Thursday, the combined share of the two divisions stood at 81 per cent of the total remittance receipts that month, continuing a trend seen over the past nine months of the current fiscal year.