ইলেকট্রনিকস শিল্পে নতুন উদ্যোক্তাদের বিনিয়োগে ঝুঁকি তৈরি করছে
Bonik Barta
বৈষম্যমূলক ও দ্রুত নীতি পরিবর্তনের কারণে দেশের ইলেকট্রনিকস শিল্প খাত প্রতিনিয়ত প্রতিবন্ধকতার মুখে পড়ছে। বিশেষ করে রেফ্রিজারেটর, ফ্রিজার ও এয়ারকন্ডিশনারের মতো পণ্য উৎপাদনকারী, নতুন উদ্যোক্তা এবং বিনিয়োগকারীরা ঝুঁকির মুখে পড়ছে বলে দাবি ব্যবসায়ীদের। তাদের ভাষ্য, ২০১৯ সালের পর এ খাতে শিল্প-কারখানা স্থাপনে নতুন উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের দেয়া অব্যাহতি সুবিধা প্রত্যাহার এবং একপেশে নীতির কারণে এ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। খাতসংশ্লিষ্টরা বলছেন, সরকার কর্তৃক বারবার নীতি পরিবর্তন করে কর-শুল্ক সুবিধা প্রত্যাহার এবং নতুন করে উচ্চহারে কর আরোপ এ খাতে আর্থিক সংকট তৈরি করছে।
দেড় মাস পর নিলামে ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
Bonik Barta
দেড় মাস পর আবারো বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে নিলামের মাধ্যমে ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। একটি বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে গতকাল প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা দরে ৭ কোটি ডলার কেনা হয়। জানা গেছে, চলতি অর্থবছরে এখন পর্যন্ত ৫৫৬ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। তার মধ্যে চলতি মাসে কেনা হয়েছে ৭ কোটি ডলার। এদিকে গতকাল দিন শেষে বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ বেড়ে হয়েছে ৩৪ দশমিক ৮৭ বিলিয়ন ডলার। আইএমএফের হিসাবপদ্ধতি বিপিএম৬ অনুযায়ী, রিজার্ভের পরিমাণ ৩০ দশমিক ২০ বিলিয়ন ডলার। গত ৩১ মার্চ রিজার্ভের পরিমাণ ছিল ২৯ দশমিক ৪৩ বিলিয়ন ডলার।মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহ সংকটের পাশাপাশি দামও বেড়েছে। তাই জ্বালানি আমদানিতে সরকারের ব্যয় বেড়েছে। ফলে রিজার্ভের ওপর বাড়তি চাপ পড়তে পারে, তা নিয়ে সরকারের মধ্যে উদ্বেগ রয়েছে।
চীনে হিউম্যানয়েড রোবট উৎপাদন খাতে ৯৪ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস
Bonik Barta
চীনে হিউম্যানয়েড রোবট উৎপাদন এখন একটি দ্রুতবর্ধনশীল শিল্পে পরিণত হয়েছে। দেশটি চলতি বছর হিউম্যানয়েড রোবট উৎপাদনে ৯৪ শতাংশ প্রবৃদ্ধি দেখবে বলে বাজার গবেষণা প্রতিষ্ঠান ট্রেন্ডফোর্সের পূর্বাভাসে উঠে এসেছে। সংস্থাটির তথ্যানুযায়ী, চলতি বছর মোট রোবট সরবরাহের প্রায় ৮০ শতাংশই আসবে বড় কোম্পানিগুলো থেকে। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিন ধরে রোবোটিকস খাতকে লোকসানি ও উচ্চ ব্যয়ের খাত হিসেবে দেখা হলেও এখন সে ধারণা বদলে যাচ্ছে।
Govt drafting five-year strategic plan to spur economic growth
The Financial Express
The government has begun formulating a new five-year strategic framework aimed at steering the economy from stabilisation to investment-led growth, setting ambitious targets for expansion and job creation. The plan seeks to raise economic growth to 8.0 per cent by 2030 and increasing gross investment to 36.7 per cent of GDP, while addressing structural weaknesses and laying the groundwork for sustained long-term development. Policymakers say the strategy will prioritise realistic, implementable reforms, marking a shift away from past planning approaches that often failed to align targets with ground realities. "The initial measures of the plan, to be implemented up to 2030, will focus on recovery and stabilisation of the economy, with restoration efforts targeted within the next year," said Dr Rashed Al Mahmud Titumir, adviser to the Prime Minister on finance and planning, on Wednesday.
Release of $1.3b from IMF credit not before June
The Financial Express
Bangladesh is unlikely to get US$1.3 billion, due in two tranches, within this fiscal year from the $5.5-billion credit programme with the International Monetary Fund (IMF), finance officials say. The uncertainty has been created as the IMF is showing less interest in sending a review team now since many of the conditions binding the loan package remained unmet now, they add. "Unless the finance minister and his team, who are now in Washington to attend spring meetings of the IMF and World Bank, can convince the IMF bosses to send a review mission now, the possibility to get the two installments of the loan is very bleak," a senior finance division official told the FE Wednesday. Sensing the IMF's stance regarding the loan disbursement, sources say, the finance division officials have suggested finance minister Amir Khosru Mahmud Chowdhury seek an additional $2.0 billion as emergency assistance from the IMF and the World Bank to offset the deficit created due to the crisis in the Middle East.
Excise shock, factory shift drag BATBC profit down 67pc
The Financial Express
British American Tobacco Bangladesh Company (BATBC) posted a steep 67 per cent year-on-year decline in profit after tax in 2025, hit by a mid-year excise duty hike and a forced factory relocation that drove up one-off costs. The company's income plunged to Tk 584 crore in 2025, resulting in earnings per share of Tk 10.81 for 2025, the lowest in at least six years, down from Tk 32.42 the year before. The downturn was primarily triggered by an interim budget announced in January 2025, outside the conventional June cycle, which imposed a substantial excise duty increase across all cigarette segments.
Govt listing all-weather refined oil suppliers
The Financial Express
A government move gets underway to select a pool of refined oil suppliers who will be interested to supply the fuel whenever necessary for both short and long terms to avert any exigency. The state-run Bangladesh Petroleum Corporation (BPC) has already issued an international invitation to enlist potential suppliers for all-weather supply of refined petroleum products on a cost-, insurance and freight (CIF) or cost-and freight (CFR) basis. For the first time that such tender has been floated amid the persistent Middle-East crisis along with restrictions on vessels over the passage of the Strait of Hormuz. The disruption has been hampering supply of petroleum products to Bangladesh, BPC chairman MdRezanur Rahman told The Financial Express on Wednesday.
বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
The Business Standard
বাংলাদেশের আবাসন বা রিয়েল এস্টেট খাত সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অন্যতম গভীর মন্দার মুখে পড়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর থেকে বুকিং বাতিলের ঢেউ শুরু হয়েছে। অন্যদিকে নির্মাণ ব্যয়ের ঊর্ধ্বগতি, উচ্চ সুদের হার এবং বৈশ্বিক অস্থিরতা— খাতটির খেলাপি ঋণের হার প্রায় ২৭ শতাংশে ঠেলে দিয়েছে। খাত সংশ্লিষ্টরা বলছেন, এই সংকট ডেভেলপারদের নগদ প্রবাহকে সংকুচিত করছে, প্রকল্প বাস্তবায়ন থমকে দিচ্ছে এবং এর প্রভাব ছড়িয়ে পড়ছে সংশ্লিষ্ট ডজনখানেক শিল্পে।
আগামী বাজেটে সব ধরনের কর-ছাড় ও ভর্তুকি তুলে দেওয়ার পরামর্শ আইএমএফের
The Business Standard
আয়কর, ভ্যাট ও কাস্টমস ডিউটিতে সরকার যে কর-ছাড় দিচ্ছে, তা আগামী ২০২৭-২৮ অর্থবছরের বাজেট থেকেই পুরোপুরি তুলে দেওয়ার পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এছাড়া আমদানি পর্যায়ে থাকা সম্পূরক শুল্ক কমানোর জন্যও চাপ দিচ্ছে সংস্থাটি। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক ও বসন্তকালীন সভায় এ বিষয়ে চাপ দেওয়া হয়েছে বলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
জ্বালানির দাম হঠাৎ সমন্বয় করলে সাধারণ মানুষের ওপর চাপ বাড়তে পারে
The Business Standard
জ্বালানির দাম হঠাৎ সমন্বয় করলে সাধারণ মানুষের ওপর চাপ বাড়তে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, 'বর্তমান সরকার সংকটকে সম্ভাবনায় রূপান্তরের নীতি নিয়েই এগোতে চায়। তবে বিদ্যুৎ ও জ্বালানি খাতে হঠাৎ মূল্য সমন্বয় করলে সাধারণ মানুষের ওপর চাপ বাড়তে পারে, তাই ধাপে ধাপে সমন্বয়ের পথে এগোনোর কথা ভাবা হচ্ছে।' বুধবার (১৫ এপ্রিল) রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশন আয়োজিত এক সভা শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
Bepza eyes industrialisation in North, plans new EPZs in Rangpur, Sirajganj
The Business Standard
The Bangladesh Export Processing Zones Authority (Bepza) wants to establish two new export processing zones in Rangpur and Sirajganj to increase industrialisation in the north and encourage the use of solar energy, officials announced yesterday as they celebrated the organisation's 46th anniversary.Since its inception under the Prime Minister's Office, the organisation has made a substantial contribution to the nation's economic development, and analysts have noted its ongoing influence on social and economic advancement.
Govt eyes 6.2% growth in FY27 under five-year economic strategy
The Business Standard
The government has begun drafting a five-year strategic framework that targets economic growth of 6.2% in the 2026-27 fiscal year, up from a projected 5% in FY26, as it seeks to stabilise the economy and shift towards investment-led growth. The proposed framework, presented at the first meeting of an advisory committee chaired by former planning adviser Wahiduddin Mahmud, sets out a gradual rise in growth over the following years, with targets of 7.1% in FY28, 7.5% in FY29 and 8% in FY30.
করহার কমিয়ে করভিত্তি বাড়ানোর তাগিদ ব্যবসায়ীদের
Bonik Barta
আসন্ন ২০২৬-২৭ অর্থবছরে ব্যবসায়ী পর্যায়ে করহার কমিয়ে করভিত্তি বাড়ানোর তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা।তারা বলছেন, নতুন সরকারের প্রথম বাজেট হতে হবে ব্যবসাবান্ধব। ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে এবং বিনিয়োগ বাড়াতে করহারে ন্যায্যতা নিশ্চিত করতে হবে। এজন্য জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) ব্যবসার ওপর করহার না বাড়িয়ে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের মতো খাতগুলোকে কর জালের আওতায় নিয়ে আসতে হবে। পাশাপাশি ঢাকার বাইরের ব্যবসাপ্রতিষ্ঠানকেও করের আওতায় আনার পরামর্শ দেন ব্যবসায়ীরা। রাজধানীর একটি হোটেলে গতকাল ২০২৬-২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় এ কথা বলেন বক্তারা। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং দৈনিক সমকাল ও চ্যানেল টোয়েন্টিফোর যৌথভাবে এ সভার আয়োজন করে। ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
ডিবিএর কাছে তথ্য চেয়েছে বিএসইসি
Bonik Barta
মার্জিন বিধিমালা ২০২৫-এর বেশকিছু বিধি পরিপালনের সময়সীমা অতিরিক্ত তিন মাস বাড়ানোর জন্য সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আবেদন জানিয়েছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রোকারদের সংগঠন ডিবিএ।এর পরিপ্রেক্ষিতে বিএসইসির পক্ষ থেকে সংগঠনটির কাছে বেশকিছু তথ্য জানতে চাওয়া হয়েছে। সম্প্রতি এ বিষয়ে বিএসইসির পক্ষ থেকে ডিবিএর কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। বিএসইসির চিঠিতে বলা হয়েছে, ডিবিএর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেয়ার জন্য কমিশনের বেশকিছু তথ্য প্রয়োজন। এক্ষেত্রে মার্জিন ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর পর্ষদ অনুমোদিত রক্ষণশীল মার্জিন ঋণ নীতিমালা গ্রহণ, ঝুঁকিভিত্তিক মূলধন পর্যাপ্ততা বিধিমালা পরিপালন ও নন-মার্জিনেবল সিকিউরিটিজ বিক্রির মাধ্যমে সমন্বয়-সংক্রান্ত কিছু তথ্য জানতে চাওয়া হয়েছে। এর মধ্যে মার্জিন ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর পর্ষদ অনুমোদিত রক্ষণশীল মার্জিন ঋণ নীতিমালা গ্রহণের ক্ষেত্রে কয়টি ব্রোকারেজ হাউজ এটি সম্পন্ন করেছে, কয়টি প্রতিষ্ঠান এটি সম্পন্ন করতে পারেনি, কয়টি প্রতিষ্ঠান ঝুঁকি ব্যবস্থাপনা কমিটি গঠন করেছে এবং কয়টি প্রতিষ্ঠান এ কমিটি গঠন করেনি সে তথ্য জানতে চাওয়া হয়েছে।
ভারতে দেশজ বাণিজ্যিক ব্যাংক ৩৩, বাংলাদেশে ৫২টি!
Bonik Barta
বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ ভারতে দেশজ বাণিজ্যিক ব্যাংক রয়েছে ৩৩টি। আর বাংলাদেশে এ শ্রেণীর ব্যাংকের সংখ্যা ৫২। গত দুই যুগে একীভূতকরণ ও অধিগ্রহণের মাধ্যমে ভারতে ব্যাংকের সংখ্যা অন্তত ৪০টি কমানো হয়েছে।দেশটিতে সরকারি ব্যাংকের সংখ্যা ২৭ থেকে নামিয়ে আনা হয়েছে মাত্র ১২টিতে আর বেসরকারি ব্যাংক আছে ২১টি। সংখ্যা কমানো ও করপোরেট সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে ভারতের ব্যাংক খাত শক্তিশালী হয়েছে। খেলাপি ঋণের হার নেমে এসেছে মাত্র ২ শতাংশের ঘরে। যদিও এক্ষেত্রে বিগত সময়ে বিপরীতমুখী ছিল বাংলাদেশের যাত্রা। বর্তমানে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের হার ৩০ শতাংশেরও বেশি। সরকারি মালিকানাধীন নয়টি ব্যাংকের একটি ছাড়া বাকিগুলোর পরিস্থিতি নাজুক। মূলধন ও সঞ্চিতি (প্রভিশন) ঘাটতিতে থাকা এ ব্যাংকগুলো এখন বড় সংকটে রয়েছে। অনেক বেসরকারি ব্যাংকও ভঙ্গুর দশায়। বাংলাদেশে ব্যাংকের সংখ্যা বেশি হওয়াকেও এ খাতের একটি সংকট হিসেবে দেখছেন সংশ্লিষ্ট অনেকে।
৮ হাজার এয়ার-ফ্লো মেশিন স্থাপনের পরিকল্পনা
Bonik Barta
পেঁয়াজ ও রসুন সংরক্ষণে আট হাজার এয়ার-ফ্লো মেশিন স্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।সংসদে গতকাল রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদের পক্ষে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্যার এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। পেঁয়াজ সংরক্ষণের বিষয়ে সম্পূরক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, ‘রাজবাড়ী উপজেলা পেঁয়াজ উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এলাকা। বাংলাদেশে যে পরিমাণ পেঁয়াজ উৎপাদন হয় তা সঠিক সংরক্ষণ করতে না পারায় ২৫-৩০ শতাংশ নষ্ট হয়ে যায়। এরই মধ্যে আমরা এয়ার-ফ্লো মেশিনের মাধ্যমে পেঁয়াজ সংরক্ষণের উদ্যোগ নিয়েছি। শুধু অপচয় রোধ করা গেলে পেঁয়াজে আমরা স্বয়ংসম্পূর্ণ হয়ে যাব।’
মার্চে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি বেড়ে ১৬৪ বিলিয়ন ডলারে
Bonik Barta
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের বাজেট ঘাটতি বেড়েছে ২ শতাংশ। চলতি বছরের মার্চে বাজেট ঘাটতি ৪০০ কোটি ডলার বেড়ে ১৬ হাজার ৪০০ কোটি ডলারে দাঁড়িয়েছে।দেশটির ট্রেজারি বিভাগ গত সপ্তাহে এ তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্স। প্রধানত ব্যক্তিগত ও করপোরেট কর ছাড়ের কারণে রিফান্ডের পরিমাণ বৃদ্ধি এবং কৃষকদের জন্য ত্রাণ সহায়তা বাড়ায় এ ঘাটতি তৈরি হয়েছে বলে জানিয়েছে সরকারি হিসাব ব্যবস্থাপনার দায়িত্বে থাকা বিভাগটি।
২০৩৪ সালের মধ্যে জিডিপি ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত করতে চায় সরকার
Bonik Barta
দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নতুন করে পাঁচ বছর মেয়াদি ‘পঞ্চবার্ষিক কৌশলগত সংস্কার ও উন্নয়ন কাঠামো’ প্রণয়ন করতে যাচ্ছে সরকার। এ কাঠামোর মাধ্যমে অর্থনীতির বিভিন্ন খাতে কাঠামোগত সংস্কার, বিনিয়োগ বৃদ্ধির পরিবেশ সৃষ্টি এবং উৎপাদনশীলতা বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হচ্ছে। এতে ২০৩৪ সালের মধ্যে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত করার পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে এ পরিকল্পনা দেশের আর্থিক খাতকে একটি ভিত্তি তৈরি করতে ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
২০২৫ সালে ইস্টার্ন ব্যাংকের ৯০১ কোটি টাকার নিট মুনাফা
Bonik Barta
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন ব্যাংক পিএলসি ২০২৫ সালে ৯০১ কোটি টাকার কর-পরবর্তী নিট মুনাফা করেছে। আগের বছরের তুলনায় ব্যাংকটির নিট মুনাফা বেড়েছে ২০ শতাংশ। এ সময়ে ব্যাংকটির অন্যান্য আর্থিক সূচকেও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। আলোচ্য বছরে বিনিয়োগকারীদের জন্য ২৮ শতাংশ লভ্যাংশ (২৫ শতাংশ নগদ ও ৩ শতাংশ স্টক) ঘোষণা করেছে ব্যাংকটি। গতকাল অনুষ্ঠিত সভায় ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি লভ্যাংশ ঘোষণা করেছে ইস্টার্ন ব্যাংকের পর্ষদ। আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ সমাপ্ত ২০২৫ হিসাব বছরে ইস্টার্ন ব্যাংকের আমানতের পরিমাণ ২১ দশমিক ৬ শতাংশ বেড়ে ৫৫ হাজার ৬৪৫ কোটি টাকায় দাঁড়িয়েছে। এ সময়ে ব্যাংকটির ঋণ ও অগ্রিম ১৬ দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৭ হাজার ৭০৪ কোটি টাকায়। গত বছর ইস্টার্ন ব্যাংকের বিনিয়োগের পরিমাণ ৪৭ দশমিক ৮ শতাংশ বেড়ে ২১ হাজার ১৪৭ কোটি টাকায় উন্নীত হয়েছে।
জিডিটি নিলামে দুগ্ধজাত পণ্যের দাম কমেছে ৩.৪%
Bonik Barta
বিশ্ববাজারে দুগ্ধজাত পণ্যের দামে বড় ধরনের পতন দেখা দিয়েছে। গ্লোবাল ডেইরি ট্রেডের (জিডিটি) সর্বশেষ আন্তর্জাতিক নিলামে দুগ্ধজাত পণ্যের গড় মূল্যসূচক ৩ দশমিক ৪ শতাংশ কমেছে। মূলত মাখনের (বাটার) দাম অস্বাভাবিক হারে কমে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে দুগ্ধজাত পণ্যের ব্যবসায়ীদের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। খবর আইরিশ ফারমারস জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, এবারের নিলামে সবচেয়ে বেশি কমেছে মাখন ও চর্বিজাতীয় দুগ্ধজাত পণ্যের দাম। একদিনেই মাখনের দাম প্রায় ৮ দশমিক ১ শতাংশ কমে গেছে। পাশাপাশি অ্যানহাইড্রাস মিল্ক ফ্যাট (এএমএফ) বা বিশুদ্ধ দুগ্ধজাত চর্বির দাম কমেছে ৭ দশমিক ১ শতাংশ। গুঁড়া দুধের বাজার তুলনামূলক কিছুটা স্থিতিশীলতা থাকলেও দাম কমেছে। নিলামে ননিছাড়া গুঁড়া দুধের (এসএমপি) দাম ১ দশমিক ৬ শতাংশ এবং ননিযুক্ত গুঁড়া দুধের (ডব্লিউএমপি) দাম দশমিক ৭ শতাংশ কমেছে। বিশ্ববাজারের এ নেতিবাচক প্রভাব এখন ইউরোপের স্থানীয় বাজারগুলোয়ও স্পষ্ট হয়ে উঠেছে।
বিশ্ববাজারে স্বর্ণের দরপতন
Bonik Barta
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির অবসানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে শান্তি আলোচনার আভাস মিলেছে। পাশাপাশি ডলার কিছুটা শক্তিশালী হয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত স্বর্ণের বাজারে। গতকাল আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতুটির দাম এক মাসের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছার পর আবার নিম্নমুখী হয়েছে। খবর রয়টার্স। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গত সপ্তাহের আলোচনা ব্যর্থ হলেও দুদিনের মধ্যে পাকিস্তানে পুনরায় শান্তি আলোচনা শুরু হতে পারে। দুই দেশ আলোচনার টেবিলে বসলে যুদ্ধের তীব্রতা কমে আসতে পারে বলে ধারণা করছেন বাজার বিশ্লেষকরা।
বাংলাদেশ ব্যাংকে প্রভাব খাটাতে চায় না সরকার
Bonik Barta
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) মিলনায়তনে গতকাল এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য কথা বলেন। ডিসিসিআই আয়োজিত ‘ব্যাংক খাতের সমন্বয়: ঋণদাতা ও ঋণগ্রহীতার দৃষ্টিভঙ্গি’ শীর্ষক এ সভায় সভাপতিত্ব ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন চেম্বার সভাপতি তাসকিন আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ‘দেশে কর্মসংস্থানের প্রধান চালিকাশক্তি হলো সিএমএসএমই খাত। কিন্তু বাস্তব চিত্র হলো ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ঋণ প্রদানের লক্ষ্যমাত্রা কাগজে থাকলেও তা কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে না। এমনকি নারী উদ্যোক্তাদের জন্য নির্ধারিত অর্থও অনেক ক্ষেত্রে অব্যবহৃত থেকে যাচ্ছে, যা নীতিগত দুর্বলতা এবং বাস্তবায়ন ঘাটতির স্পষ্ট ইঙ্গিত।’
এসবিএসি ব্যাংকের আমানত ১১ হাজার কোটি টাকা ছাড়িয়েছে
Bonik Barta
এসবিএসি ব্যাংক পিএলসির আমানত ১১ হাজার কোটি টাকার মাইলফলক অতিক্রম করেছে। এ হিসেবে এক বছরের ব্যবধানে প্রবৃদ্ধি হয়েছে ১৫ শতাংশ। এ উপলক্ষে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় কেক কেটে সাফল্য উদযাপন করেন এসবিএসি ব্যাংকের চেয়ারম্যান প্রকৌশলী মো. মোখলেসুর রহমান। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। সাফল্য উদযাপন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এসএম মঈনুল কবীর, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. রবিউল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন ভুঁইয়া। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের বিভিন্ন বিভাগের প্রধান ও শীর্ষ নির্বাহীরা।
এসএমই ফাউন্ডেশনের সঙ্গে চুক্তি করল ব্র্যাক ব্যাংক
Bonik Barta
নারী নেতৃত্বাধীন ব্যবসা এবং উৎপাদন খাতের ক্ষুদ্র উদ্যোগগুলোকে সহজ ও সাশ্রয়ী অর্থায়ন সুবিধা দেয়ার লক্ষ্যে এসএমই ফাউন্ডেশনের সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। এ উপলক্ষে সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক রেফাত উল্লাহ খান এবং এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন।
আকিজ টেবিলওয়্যারের নতুন কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bonik Barta
উন্নত মানের বোন চায়না, স্টোনওয়্যার ও পোরসেলিন পণ্য উৎপাদনের লক্ষ্যে নতুন একটি কারখানা স্থাপন করতে যাচ্ছে আকিজ টেবিলওয়্যার। এ উপলক্ষে গতকাল প্রকল্প এলাকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় নতুন কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আকিজবশির গ্রুপের চেয়ারম্যান মনোয়ারা বেগম। শিল্প গ্রুপটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ উদ্যোগ আন্তর্জাতিক গুণগত মান ও নকশা বজায় রেখে স্থানীয় উৎপাদন সক্ষমতা শক্তিশালী করার প্রতি প্রতিষ্ঠানটির অঙ্গীকারের প্রতিফলন।