16-Apr-2026

Friday 17 April 2026

18-Apr-2026

মধ্যপ্রাচ্যে জ্বালানি উৎপাদন পুনরুদ্ধারে দুই বছর লাগবে: আইইএ

Bonik Barta

ফাতিহ বিরল বলেন, ইরানে যুদ্ধ শুরু হওয়ার আগে পথে থাকা জ্বালানি তেল ও গ্যাসের চালান এরই মধ্যে গন্তব্যে পৌঁছে গেছে, যা সরবরাহ ঘাটতির প্রভাব কিছুটা কমিয়েছে . চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যে ব্যাহত হওয়া জ্বালানি উৎপাদন স্বাভাবিক অবস্থায় ফিরতে প্রায় দুই বছর সময় লাগবে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ)। খবর রয়টার্স। সুইস সংবাদপত্র নয়য়ে জুর্খার সাইটুং-কে আজ দেয়া এক সাক্ষাৎকারে আইইএ প্রধান ফাতিহ বিরল বলেন, ‘এটি দেশভেদে ভিন্ন হবে। যেমন সৌদি আরবের তুলনায় ইরাকে জ্বালানি খাত পুনরুদ্ধারে অনেক বেশি সময় লাগবে। তবে আমরা সামগ্রিকভাবে ধারণা করছি, যুদ্ধ-পূর্ব পর্যায়ে ফিরতে প্রায় দুই বছর সময় লাগবে।’

কৃষিখাদ্য খাতে বাণিজ্য উদ্বৃত্ত বেড়েছে ইইউর

Bonik Barta

চলতি বছরের জানুয়ারিতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কৃষিখাদ্য খাতে আমদানি-রফতানির হার কিছুটা কমলেও সামগ্রিক বাণিজ্য উদ্বৃত্ত বেড়েছে। এপ্রিলে প্রকাশিত ইইউর কৃষিখাদ্য বাণিজ্য প্রতিবেদন অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় এবার বাণিজ্য উদ্বৃত্ত প্রায় ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। খবর ওয়ার্ল্ড-গ্রেইন ডটকম। প্রতিবেদনে জানানো হয়েছে, জানুয়ারিতে ইইউর এ খাতে উদ্বৃত্তের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩৭০ কোটি ডলার (৩২০ কোটি ইউরো)। মূলত কোকো বা চকোলেট তৈরির উপকরণসহ বেশকিছু পণ্যের দাম বিশ্ববাজারে কমে যাওয়া সামগ্রিক আর্থিক হিসাবে প্রভাব ফেলেছে।

বিশ্বজুড়ে কমতে পারে ইস্পাতের চাহিদা

Bonik Barta

মধ্যপ্রাচ্য যুদ্ধের নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে বৈশ্বিক বাজারে। এক মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধের কারণে অপরিশোধিত ইস্পাতের চাহিদা ব্যাপক হারে কমে গেছে। ফলে ২০২৬ সালের জন্য বিশ্বব্যাপী ধাতুটি ব্যবহারের পূর্বাভাস কাটছাঁট করেছে ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশন। খবর রয়টার্স। সংস্থাটি মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে বিশ্ববাজারে ইস্পাতের প্রবৃদ্ধি আগের প্রাক্কলনের চেয়ে অনেকটা মন্থর হয়ে পড়বে। ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশনের অর্থনীতি কমিটির চেয়ারম্যান আলফোনসো হিদালগো ক্যালসেরাদা জানান, ২০২৬ সালে বিশ্বব্যাপী ইস্পাতের চাহিদা ১৭২ কোটি টনে পৌঁছতে পারে, যা আগের তুলনায় মাত্র দশমিক ৩ শতাংশ বেশি। উল্লেখ্য, গত অক্টোবরে এ প্রবৃদ্ধির হার ১ দশমিক ৩ শতাংশ হবে বলে পূর্বাভাস দেয়া হয়েছিল। কয়েক মাসের ব্যবধানে চাহিদার লক্ষ্যমাত্রা ১ শতাংশ কমিয়ে আনা হয়েছে।

মার্চে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে রেকর্ড উল্লম্ফন

Bonik Barta

পশ্চিম এশিয়ার চলমান ভূরাজনৈতিক অস্থিরতা এবং সরবরাহ সংকটের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম চলতি বছরের মার্চে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) জানিয়েছে, বিশ্ব বর্তমানে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জ্বালানি তেল সরবরাহ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধের পরিপ্রেক্ষিতে শোধনাগারগুলো বিকল্প তেলের উৎসের খোঁজে মরিয়া হয়ে ওঠায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম মার্চে ব্যারেলপ্রতি ১৫০ ডলারের কাছাকাছি পৌঁছেছিল। খবর দ্য হিন্দু বিজনেসলাইন। আইইএর এপ্রিলের প্রতিবেদন অনুযায়ী, মার্চে বিশ্বব্যাপী জ্বালানি তেলের সরবরাহ প্রতিদিন ১ কোটি ১০ লাখ ব্যারেল কমে গেছে। বর্তমানে বিশ্বজুড়ে দৈনিক জ্বালানি তেলের সরবরাহ দাঁড়িয়েছে মাত্র ৯ কোটি ৭০ লাখ ব্যারেলে। পশ্চিম এশিয়ার জ্বালানি অবকাঠামোয় ক্রমাগত হামলা এবং হরমুজ প্রণালিতে ট্যাংকার চলাচলে বিধিনিষেধের কারণে ইতিহাসে সবচেয়ে বড় এ সরবরাহে বিঘ্ন ঘটেছে। সংস্থাটি এ পরিস্থিতিকে ইতিহাসের বৃহত্তম সরবরাহ বিপর্যয় হিসেবে চিহ্নিত করেছে।

চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রত্যাশার চেয়ে বেশি, জিডিপি বেড়েছে ৫%

Bonik Barta

চলতি বছরের প্রথম তিন মাসে (জানুয়ারি-মার্চ) প্রত্যাশার চেয়ে বেশি প্রবৃদ্ধি অর্জন করেছে চীনের অর্থনীতি। আবাসন খাতের সংকট ও বৈশ্বিক বাণিজ্য উত্তেজনার মধ্যেও চীনের অর্থনীতির নতুন গতি ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। খবর বিবিসি। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি প্রবৃদ্ধি চীনের সরকারি তথ্য অনুযায়ী, বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) চীনের জিডিপি আগের বছরের একই সময়ের তুলনায় ৫ শতাংশ বেড়েছে। দেশটির অর্থনীতিবিদরা এর আগে প্রবৃদ্ধি ৪ দশমিক ৮ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছিলেন। আগের প্রান্তিকে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ৫ শতাংশ। উল্লেখ্য, গত মাসেই বেইজিং বার্ষিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমিয়ে ৪ দশমিক ৫ থেকে ৫ শতাংশের মধ্যে নির্ধারণ করে, যা ১৯৯১ সালের পর সর্বনিম্ন।

উৎপাদন বাড়াতে সপ্তাহে শতাধিক কর্মী নিচ্ছে বোয়িং

Bonik Barta

উৎপাদন সক্ষমতা বাড়াতে এবং অবসরপ্রাপ্ত কর্মীদের শূন্যস্থান পূরণে বড় ধরনের নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। প্রতিষ্ঠানটি প্রতি সপ্তাহে ১০০ থেকে ১৪০ জন করে নতুন কারখানা কর্মী নিয়োগ দিচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। ২০২৪ সালের পর এটিই বোয়িংয়ের দ্রুততম নিয়োগ প্রক্রিয়া বলে জানা গেছে। মূলত নতুন মডেলের উড়োজাহাজের উৎপাদন বৃদ্ধি এবং আকাশপথে ক্রমবর্ধমান চাহিদা মেটাতেই এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন কোম্পানি-সংশ্লিষ্টরা।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে নিশানের গাড়ি বিক্রি নেমেছে অর্ধেকে

Bonik Barta

মধ্যপ্রাচ্য যুদ্ধের নেতিবাচক প্রভাব সরাসরি পড়তে শুরু করেছে বিশ্বের অন্যতম শীর্ষ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিশানের ওপর।সম্প্রতি এ অঞ্চলে গাড়ি বিক্রির হার উল্লেখযোগ্য হারে কমেছে বলে জানিয়েছে জাপানি প্রতিষ্ঠানটি। নিশানের কর্মকর্তাদের মতে, যুদ্ধের আগের তুলনায় এখন গাড়ি বিক্রি প্রায় অর্ধেকে নেমে এসেছে। প্রতিষ্ঠানটির চিফ পারফরম্যান্স অফিসার গুইলাম কার্টিয়ার জানান, উপসাগরীয় অঞ্চলের বাজারে গাড়ির চাহিদা ৪০-৬০ শতাংশ পর্যন্ত কমেছে। চাহিদা কমে যাওয়ায় উৎপাদন কৌশলে পরিবর্তন আনছে নিসান। মধ্যপ্রাচ্যের জন্য তৈরি মডেলগুলো এখন অন্য বাজারের উপযোগী করে পুনর্নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানসংশ্লিষ্টরা। খবর রয়টার্স

ডেটা সেন্টারের চাহিদা মেটাতে পারমাণবিক বিদ্যুতে বিনিয়োগ টেক জায়ান্টদের

Prothom-Alo

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) এ যুগে ডেটা সেন্টারের জন্য ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে এখন পারমাণবিক শক্তির দিকে ঝুঁকছে বিশ্বের শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলো। পরবর্তী প্রজন্মের পারমাণবিক প্রযুক্তি বা ‘স্মল মডুলার রিঅ্যাক্টর’ (এসএমআর) বিকাশে সম্প্রতি শতকোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে মেটা, অ্যামাজন ও গুগলের মতো টেক জায়ান্টরা। খবর রয়টার্স। বর্তমানে বেশকিছু মার্কিন প্রতিষ্ঠান ছোট ও উন্নত মডুলার রিঅ্যাক্টর তৈরির কাজ করছে, যা প্রচলিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তুলনায় অনেক বেশি আধুনিক। তবে উচ্চ নির্মাণ ব্যয় ও কারিগরি ঝুঁকির কারণে এতদিন এসব প্রকল্প বাণিজ্যিক উৎপাদনে যেতে পারছিল না। এআই ডেটা সেন্টারের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করার দৌড় এ খাতে এখন নতুন প্রাণের সঞ্চার করেছে।

বিমানবন্দরে কেনাকাটা কমায় বিলাসপণ্যের বিক্রি হ্রাস

Bonik Barta

মধ্যপ্রাচ্যে উত্তেজনার জেরে স্থবির হয়ে পড়েছে ওই অঞ্চলের প্রধান বিমানবন্দরগুলো। ফলে প্রিমিয়াম পারফিউমসহ দামি ব্র্যান্ডের স্পিরিট বিক্রি তলানিতে ঠেকেছে। ডিএফএস থেকে শুরু করে অ্যাভোল্টার মতো বিমানবন্দরভিত্তিক ডিউটি-ফ্রি শপগুলো এখন ক্রেতাশূন্য বললেই চলে। খবর রয়টার্স। বাজার বিশ্লেষকদের মতে, এক মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধের প্রভাব যত দীর্ঘায়িত হবে, বিলাসপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর আর্থিক সংকট ততটাই প্রকট হবে। বিলাসপণ্য ও কসমেটিকস কোম্পানিগুলো আগে চীন ও ইউরোপের লোকসান পুষিয়ে নিতে মধ্যপ্রাচ্যের বড় বড় বিমানবন্দর ও উপসাগরীয় অঞ্চলের ট্রানজিট/শপিং হাবগুলোর ওপর ভরসা করত।

Bangladesh's gross foreign exchange reserves surpass $35b mark

The Financial Express

Bangladesh's gross foreign-exchange reserves surpassed US$35-billion mark on Thursday, driven by stronger remittance inflows and lower import-payment obligations, amid the ongoing geopolitical tensions. The country's gross forex reserves rose to $35.04 billion on the day, $33.87 billion up from the previous day, according to the central bank's traditional calculation method. Under the International Monetary Fund's (IMF) Balance of Payments International Investment Poisson Manual-six edition, generally known as BMP6, the forex reserves stood at $30.37 billion during the period under review from $30.20 billion. "Hefty growth in inward remittances has helped boost the overall foreign exchange inflows rather than outflows, despite the Middle East conflict," a senior official of the Bangladesh Bank (BB) told The Financial Express (FE).