13-Aug-2026

Friday 14 August 2026

15-Aug-2026

Bangladesh, ADB identify $1.0b annual investment pipeline

The Financial Express

The government and Asian Development Bank (ADB) have identified an annual ADB pipeline of more than US$1.0 billion aligned with the IGND initiative and initiated investment promotion consultations with private sector representatives. The development came as Asian Development Bank (ADB) Vice-President for South, Central, and West Asia Yingming Yang on Thursday concluded a five-day visit to Bangladesh.

Dollar rates ease in banks, stays costly outside as remittance surges

The Financial Express

The dollar has continued to lose ground against the taka as remittance inflows rise and import spending trends lower Over a week, the greenback fell 61 poisha, or 0.50 percent, in the interbank market. On Thursday, the dollar traded as high as Tk 123.41, as low as Tk 123.05, with an average rate of Tk 123.20. A week earlier, the average was Tk 123.81.

Dhaka Bank to raise Tk 3b through Perpetual Bond

The Financial Express

Dhaka Bank PLC has decided to raise Tk 3 billion through the issuance of a Contingent-Convertible Perpetual Bond to strengthen its capital base in line with Basel III requirements. The decision was taken at the 510th meeting of the bank’s board of directors held on Thursday at the boardroom of its head office. According to a disclosure by the bank, the proposed Tk 3 billion bonds will be issued as a Contingent-Convertible Perpetual Bond under the AT-1 capital category.

আমদানি নীতিতে বড় ছাড়, বাড়ছে বাণিজ্য অর্থায়নের সুযোগও

Bonik Barta

আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে আমদানি অর্থায়নে বড় ধরনের নীতিসহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।আমদানি-সংক্রান্ত আগের বিভিন্ন নির্দেশনা একীভূত ও হালনাগাদ করে জারি করা নতুন সংকলিত প্রজ্ঞাপনে এলসি ছাড়াই আমদানি, দীর্ঘমেয়াদি বাকিতে কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানি, সাপ্লাই চেইন ফাইন্যান্স, ডিজিটাল বাণিজ্য নথি এবং ফ্রি ট্রেড জোনে (এফটিজেড) আমদানির সুযোগ বাড়ানো হয়েছে। পাশাপাশি বৈদেশিক মুদ্রার সুদহার ঝুঁকি ব্যবস্থাপনায় ফরওয়ার্ড রেট এগ্রিমেন্টের (এফআরএ) সুযোগও দেয়া হয়েছে।

প্রাকৃতিক দুর্যোগে বিশ্ব অর্থনীতিতে ক্ষতি ১০০ বিলিয়ন ডলার

Bonik Barta

প্রাকৃতিক দুর্যোগের কারণে চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) বিশ্ব অর্থনীতিতে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১০০ বিলিয়ন বা ১০ হাজার কোটি ডলারে। পুনর্বীমা প্রতিষ্ঠান সুইস রে সম্প্রতি এ তথ্য জানিয়েছে। সংস্থাটি বলছে, চলতি বছরের প্রথম ছয় মাসে প্রাকৃতিক দুর্যোগে বিশ্বজুড়ে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ কমেছে, তবে এতে দুর্যোগের ঝুঁকি কমেনি। খবর জাপান টুডে।

কাস্টডিয়ান ব্যাংকের জন্য নীতিমালা সহজ করল বিএসইসি

Bonik Barta

দেশের পুঁজিবাজারে মিউচুয়াল ফান্ডের কাস্টডিয়ান হিসেবে কার্যক্রম পরিচালনাকারী ব্যাংকগুলোর জন্য নীতিমালা সহজ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কাস্টডিয়ান ব্যাংকগুলোর পর্ষদ, সিআইবি ও আর্থিক বিবরণীতে স্বাক্ষর করা-সংক্রান্ত পৃথক তিনটি নির্দেশনা গতকাল জারি করা হয়েছে। এ নির্দেশনাগুলো অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে কমিশন।

শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

Bonik Barta

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ২৬তম বার্ষিক সাধারণ সভা ডিজিটাল প্লাটফর্মে গতকাল অনুষ্ঠিত হয়। কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আউয়ালের সভাপতিত্বে সভায় শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিতে ২০২৫ সালের জন্য ১৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করা হয়। সভায় কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ এম আলতাফ হোসাইন ও পরিচালক এএসএম মহিউদ্দিন মোনেম, তাজোয়ার এম আউয়াল, সোহেল আহমদ চৌধুরী (চেয়ারম্যান, অডিট কমিটি), ড. সৈয়দ কামরুল হোসেন, আনোয়ার ফারুক, কামরুন নাহার, কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. জালালুল আজিম, প্রধান অর্থ কর্মকর্তা চন্দ্র শেখর দাস, এফসিএ এবং বহিঃনিরীক্ষক অনিল সালাম ইদ্রীস অ্যান্ড কোং চাটার্ড অ্যাকাউন্টস উপস্থিত ছিলেন। শেয়ারহোল্ডারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সভা পরিচালনা করেন কোম্পানি সচিব জগদীশ কুমার ভঞ্জ।

পুঁজিবাজার থেকে ১৫০০ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করছে সিটি গ্রুপ

Bonik Barta

দেশের পুঁজিবাজার থেকে সর্বোচ্চ ১ হাজার ৫০০ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করছে সিটি গ্রুপ।এর মাধ্যমে বাংলাদেশের ইকুইটি পুঁজিবাজারে প্রথমবারের মতো প্রবেশ করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। আগামী ১২ থেকে ১৮ মাসের মধ্যে যথাযথ আইন-কানুন, প্রয়োজনীয় নিয়ন্ত্রক অনুমোদন এবং বাজার পরিস্থিতি সাপেক্ষে প্রস্তাবিত এ তহবিল সংগ্রহ প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে আশা করা হচ্ছে। গতকাল সিটি গ্রুপের করপোরেট প্রধান কার্যালয়ে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ন্যান্য অর্থায়ন বিকল্পের পাশাপাশি ভবিষ্যৎ প্রবৃদ্ধি ও অর্থায়নের চাহিদা মেটাতে টেকসই একটি উৎস হিসেবে পুঁজিবাজারকে বেছে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সিটি গ্রুপ। এ উদ্যোগ নতুন ইস্যুকারী প্রতিষ্ঠানের সংখ্যা বাড়িয়ে নতুন বিনিয়োগের সুযোগ তৈরিতে ভূমিকা রাখবে। এছাড়া অর্থায়নের বিকল্প উৎস হিসেবে পুঁজিবাজারে নাম লেখাতে অন্যান্য করপোরেট প্রতিষ্ঠানকেও উৎসাহিত করবে, যা দেশের পুঁজিবাজারের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবে।

বিশ্বজুড়ে কাঁচামাল সংকটে প্লাস্টিক শিল্প

Bonik Barta

ইরান যু্দ্ধের জেরে প্লাস্টিকসহ বিভিন্ন শিল্পে কাঁচামাল উৎপাদন ও পরিবহন ব্যয় বহু গুণ বেড়েছে। সম্প্রতি বিশ্বজুড়ে বোতলজাত পানি ও দইসহ প্লাস্টিক প্যাকেজিং-ভিত্তিক পণ্যের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। বিভিন্ন ধরনের প্লাস্টিক তৈরির অন্যতম প্রধান কাঁচামাল হলো ন্যাপথা, যা খনিজ তেল শোধনের মাধ্যমে উৎপাদন হয়। গত জানুয়ারিতে প্রতি টন ন্যাপথার দাম ছিল প্রায় ৫০০ ডলার। কিন্তু মার্চের মধ্যেই এর দাম প্রায় ৬০ শতাংশ বেড়ে ৮০০ ডলারে গিয়ে পৌঁছায়।

জুলাইয়ে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি কমে ৩.৪ শতাংশে

Bonik Barta

যুক্তরাষ্ট্রে টানা দ্বিতীয় মাসের মতো মূল্যস্ফীতি কমেছে। মার্কিন শ্রম পরিসংখ্যান ব্যুরোর (বিএলএস) নতুন প্রতিবেদন অনুযায়ী, জুলাইয়ে দেশটির ভোক্তা মূল্যসূচক (সিপিআই) বা মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৩ দশমিক ৪ শতাংশে। গ্যাসোলিন, জ্বালানি তেল ও মুদি দোকানের পণ্যের দাম কিছুটা নিয়ন্ত্রণে আসায় মূল্যস্ফীতির এ গতি ধীর হয়েছে। খবর সিএনএন। প্রতিবেদনে দেখা যায়, মাসিক হিসাবে জুনের তুলনায় জুলাইয়ে জিনিসপত্রের দাম বেড়েছে দশমিক ১ শতাংশ। অর্থনৈতিক বিশ্লেষকরা আগে থেকেই এমন আভাস দিয়েছিলেন। ঠিক দুই মাস আগে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি তিন বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। সে তুলনায় জুলাইয়ের পরিসংখ্যান আমেরিকানদের খানিকটা স্বস্তি দিয়েছে।

এআই পণ্যের বাড়তি চাহিদায় ফক্সকনের মুনাফা বেড়েছে ৩৫%

Bonik Barta

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসংশ্লিষ্ট পণ্যের শক্তিশালী চাহিদার ওপর ভর করে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ফক্সকনের মুনাফা ৩৫ শতাংশ বেড়েছে। বিশ্বজুড়ে এআই সার্ভার ও চিপের চাহিদা বাড়ায় প্রযুক্তি বাজারের বিশ্লেষকদের সব পূর্বাভাস ছাপিয়ে গেছে অ্যাপলের শীর্ষ এ আইফোন সংযোজনকারী প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স। সম্প্রতি প্রকাশিত ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে তাইওয়ানভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ফক্সকন। আনুষ্ঠানিকভাবে ‘হন হাই প্রিসিশন ইন্ডাস্ট্রি’ নামে পরিচিত এ চুক্তিভিত্তিক ইলেকট্রনিকস নির্মাতা প্রতিষ্ঠান।

এআই পণ্যের বাড়তি চাহিদায় ফক্সকনের মুনাফা বেড়েছে ৩৫%

Bonik Barta

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসংশ্লিষ্ট পণ্যের শক্তিশালী চাহিদার ওপর ভর করে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ফক্সকনের মুনাফা ৩৫ শতাংশ বেড়েছে। বিশ্বজুড়ে এআই সার্ভার ও চিপের চাহিদা বাড়ায় প্রযুক্তি বাজারের বিশ্লেষকদের সব পূর্বাভাস ছাপিয়ে গেছে অ্যাপলের শীর্ষ এ আইফোন সংযোজনকারী প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স। সম্প্রতি প্রকাশিত ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে তাইওয়ানভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ফক্সকন। আনুষ্ঠানিকভাবে ‘হন হাই প্রিসিশন ইন্ডাস্ট্রি’ নামে পরিচিত এ চুক্তিভিত্তিক ইলেকট্রনিকস নির্মাতা প্রতিষ্ঠান।

এপ্রিল-জুন প্রান্তিকে যুক্তরাজ্যের জিডিপি প্রবৃদ্ধি দশমিক ৪%

Bonik Barta

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) যুক্তরাজ্যের জিডিপি প্রবৃদ্ধি হয়েছে দশমিক ৪ শতাংশ। অর্থনীতিবিদদের পূর্বাভাসও ছিল একই। তবে জুনে প্রবৃদ্ধি প্রত্যাশার চেয়ে কিছুটা বেশি হয়েছে। ফুটবল বিশ্বকাপ ও উষ্ণ আবহাওয়া দেশটির খুচরা ও অবসর খাতের কিছু ব্যবসায় ইতিবাচক প্রভাব ফেলেছে। খবর দ্য গার্ডিয়ান। যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান দপ্তর (ওএনএস) জানায়, এপ্রিল-জুন প্রান্তিকে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে দশমিক ৪ শতাংশ। এর আগে বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) জিডিপি প্রবৃদ্ধি ছিল দশমিক ৬ শতাংশ।

মাঙ্গা ম্যাগাজিন শোনেন জাম্পের প্রচার সংখ্যা নামল ১০ লাখের নিচে

Bonik Barta

দীর্ঘদিন ধরে জাপানের মাঙ্গা ম্যাগাজিন জগতের সবচেয়ে বড় নাম ‘উইকলি শোনেন জাম্প’। জনপ্রিয় ম্যাগাজিনটির প্রচার সংখ্যা একসময় ছিল ৬৫ লাখের বেশি। এখন সে সংখ্যা নেমে এসেছে ১০ লাখের নিচে। চলতি বছরের এপ্রিল থেকে জুন প্রান্তিকে ম্যাগাজিনটির গড় সাপ্তাহিক মুদ্রণ সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৮৫ হাজার কপি। ২০০৮ সালের পর প্রথম ম্যাগাজিনটির প্রচার সংখ্যা ১০ লাখের নিচে নামল। জাপান ম্যাগাজিন পাবলিশার্স অ্যাসোসিয়েশনের প্রকাশিত তথ্য থেকে এ চিত্র উঠে এসেছে। আগের তিন মাসের তুলনায় উইকলি শোনেন জাম্পের প্রচার সংখ্যা কমেছে ১ দশমিক ৯ শতাংশ। তবে এ পতনকে শুধু মাঙ্গার জনপ্রিয়তা কমে যাওয়ার লক্ষণ হিসেবে দেখছেন না সংশ্লিষ্টরা। কারণ জাপানে পাঠকের বড় একটি অংশ এখন কাগজের বদলে ডিজিটাল মাধ্যমে মাঙ্গা পড়ছেন।

পানামা খালে জট, দ্রুত পারাপারে এক জাহাজের ব্যয় রেকর্ড ৪০ লাখ ডলার

Prothom-Alo

ইরান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক নৌপথে জাহাজ চলাচলে চাপ বাড়ছে। এর প্রভাব পড়েছে পানামা খালেও। দীর্ঘ অপেক্ষার সারি এড়াতে একটি কনটেইনার জাহাজকে দিতে হয়েছে প্রায় ৪০ লাখ ডলার। পানামা খালের নিয়মিত সারি পেরিয়ে আগে যাওয়ার জন্য এ রেকর্ড অর্থ পরিশোধ করেছে জাহাজটির মালিকপক্ষ। খবর বিজনেস টাইমস। জাহাজটির নাম ‘সিস্প্যান বেনেফ্যাক্টর’। নাম না প্রকাশের শর্তে এসব তথ্য জানান কোম্পানি-সংশ্লিষ্ট কয়েকজন সূত্র। উল্লেখ্য, পানামা খালের নিলামসংক্রান্ত তথ্য ব্যক্তিগত রাখা হয়। ১১ আগস্ট পর্যন্ত জাহাজটির মালিক সিস্প্যানের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি

পার্ল গ্লোবালের দুই প্রতিষ্ঠানে ২৫৯ কোটি টাকার ঋণ অনুমোদন করল ইডকল ও সিটি ব্যাংক

Bonik Barta

তৈরি পোশাক খাতের প্রতিষ্ঠান পার্ল গ্লোবালের বাংলাদেশ অপারেশনের অধীন দুটি প্রতিষ্ঠান—নরপ নিট ইন্ডাস্ট্রিজ লিমিটেড (ইউনিট-৩) ও প্রুডেন্ট ফ্যাশনস লিমিটেড (ইউনিট-২)-এর জন্য ২৫৯ কোটি টাকার মেয়াদি ঋণ সুবিধা অনুমোদন করেছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) ও সিটি ব্যাংক পিএলসি। সম্প্রতি হোটেল শেরাটন ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এ অর্থায়ন অনুমোদন করা হয়। প্রকল্প দুটির অর্থায়নে ‘অ্যারেঞ্জার’ হিসেবে কাজ করেছে সিটি ব্যাংক পিএলসি। অন্যদিকে, ইডকল স্বল্প ও অপরিবর্তনীয় সুদে দীর্ঘমেয়াদি অর্থায়ন করেছে। এর পরিমাণ ১৬০ কোটি টাকা। যৌথ এ অর্থায়নের মাধ্যমে প্রতিষ্ঠান দুটির দীর্ঘমেয়াদি প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি সুবিধাজনক অর্থায়ন প্যাকেজ তৈরি করা হয়েছে বলে জানানো হয়।

এসএমই ক্লাস্টারের উদ্যোক্তারা সাশ্রয়ী মূল্যে পাবেন ঝুট কাপড় ও যন্ত্রপাতি

Bonik Barta

এসএমই ক্লাস্টারের উদ্যোক্তাদের সাশ্রয়ী মূল্যে তৈরি পোশাক কারখানার ঝুট কাপড় ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণ সরবরাহ এবং দক্ষতা উন্নয়নে সহায়তা করবে উর্মী গ্রুপ। এ লক্ষ্যে গতকাল এসএমই ফাউন্ডেশনের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি। এসএমই ফাউন্ডেশনের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী এবং উর্মী গ্রুপের পক্ষে পরিচালক শামারুখ ফখরুদ্দিন সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে এসএমই ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক ফারজানা খানসহ এসএমই ফাউন্ডেশন ও উর্মী গ্রুপের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শপআপের মূল প্লাটফর্ম সিল্ক পেল ১০ কোটি ডলারের বিনিয়োগ

Bonik Barta

শপআপের মূল প্লাটফর্ম সিল্ক ১০০ মিলিয়ন বা ১০ কোটি মার্কিন ডলারের বিনিয়োগ পেয়েছে। ফাসানারা ক্যাপিটাল, জেমকর্প ক্যাপিটাল ও আমওয়াল ক্যাপিটাল পার্টনার্সের কাছ থেকে এ অর্থায়ন পেয়েছে প্রতিষ্ঠানটি। সিল্কের ডিজিটাল প্লাটফর্মভিত্তিক অর্থায়ন ব্যবস্থা ফিনার সম্প্রসারণে এ অর্থ ব্যবহার করা হবে। প্রাথমিকভাবে সৌদি আরবে ফিনার মাধ্যমে অর্থায়ন করা হবে। ব্যবসায়ীরা যেসব ডিজিটাল প্লাটফর্ম নিয়মিত ব্যবহার করেন, সেগুলোর মাধ্যমে সরাসরি অর্থায়নের সুযোগ তৈরি করে তাদের কার্যকর মূলধনের প্রাপ্যতা সহজ করাই এর লক্ষ্য। উপসাগরীয় অঞ্চল ও দক্ষিণ এশিয়ায় ব্যবসার জন্য ব্যবসার সঙ্গে সমন্বিত আর্থিক অবকাঠামো গড়ে তোলার লক্ষ্য নিয়ে ২০২৫ সালে শপআপ ও সৌদি আরবের সারি একীভূত হয়ে সিল্ক প্রতিষ্ঠিত হয়। বর্তমানে প্লাটফর্মটি দুই অঞ্চলের তিন লাখের বেশি ব্যবসায়ীকে সেবা দিচ্ছে।

স্বর্ণের দাম বাড়ল, ভরি ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা

Bonik Barta

দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা। এছাড়া ২১ ক্যারেট ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা। দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম বাড়ানো হয়েছে ২ হাজার ১৫৮ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা।

ইরানকে আরো অর্থনৈতিক চাপে ফেলার ঘোষণায় হরমুজে থমকে গেছে জাহাজ চলাচল

Bonik Barta

শিপ ট্র্যাকিং ফার্ম 'কেপলার'-এর তথ্য অনুযায়ী, শুক্রবার মাত্র দুটি জাহাজ এ সংকীর্ণ জলপথ অতিক্রম করতে সক্ষম হয়েছে। এর একটি ইরানি জলসীমায় প্রবেশ করা শস্যবাহী জাহাজ এবং অপরটি বিপরীতমুখী খালি বাল্ক ক্যারিয়ার। হরমুজ প্রণালিতে দুই জাহাজে নতুন করে হামলা এবং ইরানের ওপর অনির্দিষ্টকালের জন্য নৌ-অবরোধ বজায় রাখার মার্কিন ঘোষণার পর কৌশলগত গুরুত্বপূর্ণ এ জলপথে বাণিজ্যিক জাহাজের চলাচল প্রায় পুরোপুরি থমকে গেছে। খবর রয়টার্স। গত জুনে যুদ্ধবিরতির লক্ষ্যে স্বাক্ষরিত সমঝোতা চুক্তি ভেস্তে যাওয়ার পর থেকে এ অঞ্চলে বাণিজ্যিক জাহাজে হামলা জোরদার করেছে ইরান। দেশটির এক জ্যেষ্ঠ কূটনৈতিক সূত্র বুধবার জানিয়েছেন, যুদ্ধ বন্ধে গত জুনে স্বাক্ষরিত সমঝোতা চুক্তিটি কার্যকর করা বা সেটির ওপর ভিত্তি করে পরবর্তী আলোচনাকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে কোনো ইতিবাচক অগ্রগতি হয়নি।

হরমুজে অচলাবস্থায় দ্রুত ফুরাচ্ছে বিশ্বের তেল মজুদ

Bonik Barta

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শুরুর প্রায় ছয় মাস পরও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক হয়নি। ফলে বিকল্প সরবরাহ ব্যবস্থা ও মজুদ তেলের ওপর নির্ভরতা বাড়ছে বিশ্বজুড়ে।আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) সতর্ক করেছে, এভাবে চলতে থাকলে বিশ্ববাজারে তেলের মজুদ দ্রুত ফুরিয়ে যেতে পারে। প্রণালিটি খুলে দেয়া নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সমঝোতা না হওয়ায় জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা বাড়ছে।