14-May-2025

Thursday 15 May 2025

16-May-2025

Titas proposes Tk 81b project to reduce gas wastage

The Financial Express

Titas Gas Transmission and Distribution PLC wants to implement an ambitious Tk 81.61 billion project to reduce gas wastage by installing around 2,781 kilometres of new distribution lines and upgrading 5,000 kilometres of existing ones in the Dhaka, Gazipur, and Narayanganj city corporation areas. The New Development Bank (NDB), established by the BRICS alliance of emerging economies, will provide loan support of Tk 33.53 billion, around $280 million, for the project, according to sources at the Planning Commission and the Economic Relations Division (ERD). NDB earlier pledged a $1.0 billion loan package for Bangladesh. The proposed project would be the second initiative under the package, following the approval of $320 million for the "Expanded Dhaka City Water Supply Resilience Project", said an ERD official. Planning Commission officials said the Energy and Mineral Resources Division (EMRD) recently submitted a proposal for the project titled "Replacement and Improvement of the Existing Gas Network in Dhaka and Narayanganj City Corporation Area Incorporating GIS Mapping and SCADA System."

স্মার্ট সিটির সূচকে আট ধাপ এগিয়েছে দুবাই

Bonik Barta

চলতি বছরের আইএমডি স্মার্ট সিটি ইনডেক্সে আট ধাপ এগিয়েছে দুবাই। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) শহরটি রয়েছে চতুর্থ স্থানে। এ অর্জনের মাধ্যমে শহরটি শুধু গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) অঞ্চলেই নয়, বরং আরব বিশ্ব ও এশিয়ায় স্মার্ট শহর হিসেবে শীর্ষ অবস্থান নিশ্চিত করেছে। খবর জাওয়া। সুইজারল্যান্ডভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান আইএমডি ওয়ার্ল্ড কমপিটিটিভনেস সেন্টার ও সিঙ্গাপুর ইউনিভার্সিটি ফর টেকনোলজি অ্যান্ড ডিজাইন যৌথভাবে এ সূচক প্রকাশ করেছে। বিশ্বজুড়ে শহরগুলো কীভাবে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে নাগরিকদের জীবনমান উন্নত করছে তা পরিমাপ করে আইএমডি ইনডেক্স। ২০২৫ সালের সূচক তৈরির ভিত্তি ছিল শহরগুলোর স্বাস্থ্য, নিরাপত্তা, যোগাযোগ, নাগরিক সুযোগ-সুবিধা ও সুশাসন।

German co Sonnex to set up 500MW Solar PV module hub in Bangladesh

The Financial Express

With dozens of solar power plants in the establishment stage, a German company has come forward to set up a 500-megawatt (MW) Solar PV module-manufacturing hub in Bangladesh to tap the market potential here. Sonnex Energie GmbH is a premium quality and high efficiency solar module maker which in the first phase will focus on comprehensive market development of Sonnex Energie in Bangladesh, ensuring deployment for the Commercial and Industrial (C&I) sector as well as utility-scale solar projects. In the second phase the company will look to build its manufacturing capacity of 500 MW annually by 2028, scaling up to gigawatt (GW)-level production by 2035. Apart from manufacturing, Sonnex will also collaborate in Capex Model, Opex model, utility scale project development, and corporate power purchase agreement. In this regard, the German company along with Solar EPC Development Ltd, a market leader in turnkey solar solutions in Bangladesh, has set up a company namely Sonnex Energie (Bangladesh) by signing a joint venture deal on Wednesday. Presently, Bangladeshi's photovoltaic (PV) modules market is dominated by low quality Chinese module. Establishment of a high quality solar panel manufacturing plant will help reduce dependence on imports while ensuring competitive pricing and superior quality, say the officials of the Sonnex Energie (Bangladesh).

রাশিয়ায় স্থিতিশীল গমের রফতানি মূল্য

Bonik Barta

রাশিয়ায় গমের দাম গত সপ্তাহে স্থিতিশীল ছিল। বিশ্লেষকরা জানিয়েছেন, বাজারে কেনাবেচায় নিম্নমুখিতা খাদ্যশস্যটির দাম স্থিতিশীল রাখার পেছনে ভূমিকা রেখেছে। খবর বিজনেস রেকর্ডার। কনসালট্যান্সি প্রতিষ্ঠান আইকেএআরের প্রধান দিমিত্রি রিলকো জানান, ১২ দশমিক ৫ শতাংশ প্রোটিনযুক্ত রুশ গমের ফ্রি-অন-বোর্ড (এফওবি) মূল্য ছিল টনপ্রতি ২৪৭ ডলার। গত সপ্তাহেও দেশটি একই দামে খাদ্যশস্যটি বেচাকেনা করেছে। উল্লেখ্য, গত সপ্তাহে সরকারি ছুটির কারণে রাশিয়ায় কর্মদিবস ছিল মাত্র তিনদিন। দিমিত্রি রিলকো বলেন, ‘বাজার পরিস্থিতি মন্দা ভাবপূর্ণ।’

Probe begins into nine banks' dubious forex dealings

The Financial Express

A special regulatory probe into nine commercial banks with higher exposure to the foreign-exchange market begins to prevent potential volatility as Bangladesh transitions into a band-centric floating exchange-rate regime, officials said. Nine teams of Bangladesh Bank (BB) have been fielded to conduct the fresh inspections about eight leading private commercial banks (PCBs) and one state-owned commercial bank (SoCB) in connection with such dubious dealings in the greenback. The teams got down to doing on-site inspections into the banks on Wednesday, focusing alleged 'rate distortion' to foreign exchange that may fuel volatility on the market in the near future, they added. Rate distortion means banks charge higher price of the US currency bypassing their announced rates particularly for BC (bills for collection) selling and TT (Telegraphic Transfer) clean. Additionally, the investigators have been tasked with collecting the buying and selling rates of foreign currency for export, import, and remittance for the past month. The BB investigators have also been assigned to examine the gap between the rates offered by banks for procuring inward remittances from overseas exchange houses and the selling rates of the foreign exchange to customers.

বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে

Bonik Barta

আন্তর্জাতিক বাজারে দাম কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের। যুুক্তরাষ্ট্রে অপ্রত্যাশিতভাবে মজুদ বেড়ে যাওয়ার পাশাপাশি মুদ্রবাজারে ডলারের দুর্বল পারফরম্যান্সের কারণে পণ্যটির দরপতন হয়েছে বলে অভিমত বাজার সংশ্লিষ্টদের। খবর বিজনেস লাইন। জুলাইয়ে সরবরাহের চুক্তিতে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গতকাল দাঁড়ায় ব্যারেলপ্রতি ৬৬ ডলার ৩০ সেন্ট, যা আগের দিনের তুলনায় দশমিক ৫ শতাংশ কম। একই সময় জুনে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ছিল ব্যারেলপ্রতি ৬৩ ডলার ৩৮ সেন্ট, যা আগের দিনের চেয়ে দশমিক ৪৬ শতাংশ কম। আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউট (এপিআই) জানিয়েছে, ৯ মে শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ ৪২ লাখ ৯০ হাজার ব্যারেল বেড়েছে। যদিও দেশটিতে জ্বালানি তেলের মজুদ অন্তত ২০ লাখ ব্যারেল কমবে বলে ধারণা করছিলেন বাজার বিশ্লেষকরা।

কমিশনারের শেয়ার ব্যবসার বিষয়ে বিএসইসির ব্যাখ্যা

Bonik Barta

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার মু. মোহসিন চৌধুরীর শেয়ার ব্যবসায় জড়িত থাকার অভিযোগ করে সম্প্রতি বেশ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে। গতকাল গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে সংবাদটিকে সম্পূর্ণ ভিত্তিহীন হিসেবে উল্লেখ করেছে বিএসইসি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিশনার মু. মোহসিন চৌধুরী বিএসইসিতে যোগদানের আগেই ২০২১ সালে ব্যক্তিগত বিনিয়োগের উদ্দেশ্যে ওই বিও অ্যাকাউন্টটি খুলেছিলেন। বিএসইসির চাকরিতে যোগদানের পর তিনি ওই বিও অ্যাকাউন্টে কোনো শেয়ার বা সিকিউরিটিজ ক্রয় করেননি। গত ২০২৪ সালের জুনে বিএসইসির চাকরিতে যোগদানের পর পরই তিনি ওই বিও অ্যাকাউন্টে থাকা সব শেয়ার বিক্রি করার এবং ওই অ্যাকাউন্ট বন্ধ করার জন্য সংশ্লিষ্ট ব্রোকারকে নির্দেশনা দিয়েছিলেন।

Govt moves to probe graft allegations over ADB-funded project

The Financial Express

The interim government has taken steps to investigate alleged irregularities in the Capital Market Development Programme (CMDP), implemented by the Bangladesh Securities and Exchange Commission (BSEC), officials said. As part of the move, the Financial Institutions Division (FID) has formed a 3-member committee, headed by its joint secretary, to scrutinise the procurement and implementation processes of the project, funded by the Asian Development Bank (ADB), they said. The committee will also examine whether there was any fund embezzlement in the project execution process. Although the project fund has been spent, it is alleged that the BSEC has not installed the 'surveillance' software, which was supposed to provide real-time data to the Commission from its stakeholders, to monitor the market and manage it properly. Besides, some other irregularities, including classified data leakage, have allegedly taken place in the Tk 280 million CMDP-III project that started in 2018 and ended in 2024, sources said. The FID-formed committee has been asked to submit a report within 15 working days. A representative from the Implementation Monitoring and Evaluation Division (IMED) of the Ministry of Planning and a deputy secretary of the FID are the other members of the committee. A Project Completion Report has been submitted to the ministry, but the surveillance and dedicated software, RIS, has yet to be handed over and activated, insiders said. Meanwhile, the Anti-Corruption Commission (ACC) conducted raids on the BSEC last March to investigate allegations of illegal connections with the software linked to the BSEC's 'surveillance' system, information leaks, fund embezzlement, and irregularities in project implementation.

মার্কিন-চীন বাণিজ্যযুদ্ধে লাগাম পড়তেই বড়দিনের মজুদে তোড়জোড়

Bonik Barta

মার্কিন-চীন বাণিজ্যযুদ্ধ আপাতত ৯০ দিনের জন্য স্থগিত হয়েছে। এ সময়ের জন্য দুই পক্ষই শুল্ক কমিয়েছে ১০০ শতাংশীয় পয়েন্টের বেশি, যার সুফল লুফে নিতে পুরোপুরি প্রস্তুত মার্কিন প্রতিষ্ঠানগুলো। কারণ সামনে বিক্রির প্রধান দুই মৌসুম ব্ল্যাক ফ্রাইডে ও বড়দিন। ব্যবসাপ্রতিষ্ঠানগুলো এ উপলক্ষে আগাম মজুদের দিকে মনোযোগ দেয়ায় হঠাৎ সমুদ্রবন্দর ও শিপিং কোম্পানির ওপর চাপ বাড়তে শুরু করেছে। অথচ কয়েকদিন আগেও বন্দর ও পণ্যবাহী জাহাজগুলো অলস সময় পার করেছে। বর্তমান পরিস্থিতিতে জাহাজে পণ্য পরিবহনের ব্যয় ও সময় দুটোই বেড়ে যাওয়া এবং এর প্রভাবে পণ্যমূল্যে হুইপস ইফেক্ট (পণ্যমূল্য ঊর্ধ্বমুখী বা নিম্নমুখী প্রবণতা থেকে আকস্মিকভাবে ব্যাপক মাত্রায় বিপরীতমুখী হয়ে ওঠাকে হুইপস বা হুইপ-স ইফেক্ট বলে। কভিড মহামারীর সময় বৈশ্বিক পণ্য পরিবহনে ব্যাঘাত ও ভোক্তাদের মজুদ প্রবণতার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল) তৈরির আশঙ্কা করছেন বাজার পর্যবেক্ষকরা। খবর এফটি।

জুনে ছাড় হবে দুই কিস্তির ১ দশমিক ৩ বিলিয়ন ডলা

Bonik Barta

মিশন শেষ হওয়ার প্রায় এক মাস পর অবশেষে শর্তপূরণ সাপেক্ষে ঋণের কিস্তিছাড়ের বিষয়ে বাংলাদেশের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটির পর্ষদে অনুমোদনের পর সামনের মাসে চতুর্থ ও পঞ্চম কিস্তির ১ দশমিক ৩ বিলিয়ন ডলার ছাড় করা হবে। অর্থ মন্ত্রণালয় ও আইএমএফের পক্ষ থেকে গতকাল পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে দুই পক্ষের মধ্যে সমঝোতার বিষয়টি জানানো হয়েছে। আইএমএফের গবেষণা শাখার উন্নয়ন সামষ্টিক অর্থনীতি বিভাগের প্রধান ক্রিস পাপাজর্জিওর নেতৃত্বে গত ৬ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত সংস্থাটির চতুর্থ রিভিউ মিশন বাংলাদেশ সফর করে। মিশনটি দুই পক্ষের মধ্যে কোনো ধরনের সমঝোতা ছাড়াই শেষ হয়। এর আগের চারটি মিশন শেষে কিস্তির অর্থছাড়ের বিষয়ে বাংলাদেশের সঙ্গে আইএমএফ মিশনের কর্মকর্তাদের সমঝোতা হয়েছিল। তবে এবারই প্রথম অর্থছাড়ের বিষয়ে সমঝোতায় পৌঁছতে ব্যর্থ হয় দুই পক্ষ। পরবর্তী সময়ে গত মাসে ওয়াশিংটন ডিসিতে আইএমএফ-বিশ্বব্যাংকের বসন্তকালীন সভা চলাকালীনও বাংলাদেশের সঙ্গে আলোচনায় কোনো সমঝোতায় আসতে পারেনি আইএমএফ। এরপর সম্প্রতি বাংলাদেশের সঙ্গে বেশ কয়েক দফায় ভার্চুয়াল আলোচনায় অংশ নেন সংস্থাটির কর্মকর্তারা। এতে শেষ পর্যন্ত রাজস্ব আহরণ বৃদ্ধি ও মুদ্রা বিনিময় হার বাজারভিত্তিক করার বিষয়ে দুই পক্ষের মতপার্থক্য কমে আসে এবং সমঝোতার পথ তৈরি হয়।

Dhaka Elevated Expressway Pending part's work to resume soon

The Financial Express

The hurdle to resuming the construction of the Dhaka Elevated Expressway's (DEE) unfinished part is expected to be over after nearly a year with the completion of the formalities of transferring all the shares of First Dhaka Elevated Expressway (FDEE) Company Limited, the investment company behind the project. The shares will be transferred from the majority shareholder, Italian-Thai Development (ITD) Public Company Ltd, to two Chinese firms - China Shandong International Economic and Technical Cooperation Group (CSI) and Sinohydro Corporation Ltd. Officials said ITD, which owned 51 per cent of the shares, has already handed over 99 per cent of its holdings to the Chinese firms, complying with a verdict given by the Singaporean International Arbitration Centre (SIAC) last year. They also said time is needed to complete the transfer of shares and reconstitute the FDEE board, which are necessary to have funds released from Export-Import Bank of China (EIBC) and Industrial and Commercial Bank of China (ICBC).

সিএসই-৩০ ও সিএসই-৫০ সূচক সমন্বয়

Bonik Barta

তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরম্যান্সের ভিত্তিতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক দুটি সমন্বয় করা হয়েছে। এর মধ্যে সিএসই-৩০ সূচক থেকে পাঁচটি কোম্পানি বাদ পড়েছে। এর বিপরীতে নতুন করে পাঁচটি কোম্পানি অন্তর্ভুক্ত হয়েছে। আগামী ২২ মে থেকে এটি কার্যকর হবে। অন্যদিকে সিএসই-৫০ সূচকে নতুন করে চারটি কোম্পানি অন্তর্ভুক্ত হওয়ার বিপরীতে ৪টি কোম্পানি বাদ পড়েছে। আগামী ২১ মে থেকে এটি কার্যকর হবে। সিএসই-৩০ সূচকে নতুন অন্তর্ভুক্ত হওয়া কোম্পানিগুলো হচ্ছে বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস, ক্রাউন সিমেন্ট, আইটি কনসালট্যান্টস, সেনা ইন্স্যুরেন্স ও ওয়াল্টন হাই-টেক ইন্ডাস্ট্রিজ।

Central bank is to protect depositors, not investors, BB governor says

The Financial Express

Bangladesh Bank Governor Ahsan H Mansur said the central bank would not be lenient while taking measures to discipline the banking sector. He said this at a virtual press conference from Dubai when his attention was drawn to the matter that 23 banks could not publish their financial statements for 2024 as they were awaiting approval of the central bank. The banks have already passed the April 30 deadline as the Bank Company Act 1991 makes it obligatory for the financial institutions to finalise annual statements within four months after the end of a year. The listed banks are supposed to declare dividends within the same timeframe, subject to approval of the central bank. However, the BB in March tightened the dividend policy, saying the banks that have taken deferrals to meet provisioning requirements will not be able to pay dividends to shareholders for 2024 onwards. Banks have requested for additional time from the BB to meet the provision requirement and sought approval of their financial statements. At the press briefing, the governor was asked whether officials of the central bank could approve the financial statements when he was away dealing with the IMF over the release of the final two tranches of funds to Bangladesh.

প্রথম প্রান্তিকে চার ব্যাংকের মুনাফা বেড়েছে

Bonik Barta

পুঁজিবাজারে তালিকাভুক্ত চার ব্যাংকের চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) নিট মুনাফা বেড়েছে। ব্যাংকগুলো হলো ব্র্যাক ব্যাংক পিএলসি, ইস্টার্ন ব্যাংক পিএলসি, মিডল্যান্ড ব্যাংক পিএলসি ও উত্তরা ব্যাংক পিএলসি। তবে সিটি ব্যাংক পিএলসির নিট মুনাফা কমেছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ব্র্যাক ব্যাংক: চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে ব্যাংকটির সুদ আয় হয়েছে ১ হাজার ৭৯৫ কোটি টাকা, আগের হিসাব বছরে যা ছিল ১ হাজার ২৪০ কোটি টাকা। আলোচ্য সময়ে ব্র্যাক ব্যাংকের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৪৮৬ কোটি ৩৩ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৩১৭ কোটি ৮৭ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে ব্যাংকটির নিট মুনাফা বেড়েছে প্রায় ৫৩ শতাংশ।

Aviation sector can contribute 1.5pc to GDP in five years

The Financial Express

Outgoing Executive Director of Hazrat Shahjalal International Airport (HSIA) Group Captain Dr Muhammad Kamrul Islam believes that if the current progress in aviation and related sectors continues, it is possible for these industries to contribute 1.5 per cent or more to the country's GDP within the next 5 to 7 years."The contribution of the aviation sector to the country's GDP is currently less than 1 percent. However, significant progress has been made in the sector in recent years. If current growth trends continue, the contribution of the aviation and related sectors to the country's GDP could reach 1.5 per cent or more within the next five to seven years," he said. He cited the increase passenger number, construction of the third terminal at Hazrat Shahjalal International Airport, the expansion of cargo handling capacity, the collaboration with over 39 international airlines, and other initiatives as key indicators of progress in the country's aviation sector. Mr Islam was addressing a farewell and welcoming ceremony organised by the Aviation and Tourism Journalists' Forum of Bangladesh (ATJFB) at the Civil Aviation Authority of Bangladesh (CAAB) headquarters in the capital.

With overdue bills cleared, BD set for regular payments to LNG, oil suppliers

The Financial Express

Bangladesh is now optimistic enough about paying the suppliers of liquefied natural gas (LNG) and petroleum products and international oil companies (IOCs) on a regular basis in the future. "As all overdue bills are cleared now, making timely payments to energy suppliers in the future will no longer be a problem. It has paved the way for buying both LNG and petroleum products at cheaper rates," Adviser of the Ministry of Power, Energy and Mineral Resources Muhammad Fouzul Kabir Khan told The Financial Express on Tuesday. State-run Petrobangla and Bangladesh Petroleum Corporation (BPC) have settled all outstanding payments over the past several months. "We have cleared around US$1.17 billion," said the adviser. Of the total, US$600 million was owed to LNG suppliers and IOCs and the remaining US$570 million was owed to oil suppliers. Bangladesh had been struggling to make payments to LNG suppliers over the past two years following the global economic turmoil caused by the ongoing war between Russia and Ukraine amid sharp currency devaluation. Petrobangla owed around $320 million to two long-term LNG suppliers -- QatarEnergy and Oman Trading International - as of August 5, 2024 when the previous government was overthrown amid a student-led popular uprising, Petrobangla's Director for Finance AKM Mizanur Rahman said.

ডলারের বিনিময় হার বাজারের ওপর ছেড়ে দিল বাংলাদেশ ব্যাংক

Bonik Barta

দেশে ডলারের বিনিময় হার পুরোপুরি বাজারের ওপর ছেড়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রাবাজারেই নির্ধারিত হবে ডলারের দর। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের কোনো হস্তক্ষেপ থাকবে না বলে ঘোষণা দিয়েছেন গভর্নর ড. আহসান এইচ মনসুর। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৪৭০ কোটি ডলারের ঋণ চুক্তির শর্ত পূরণের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিনিময় হার বাজারের ওপর ছেড়ে দেয়া ইস্যুতে গত কয়েক মাস ধরেই আইএমএফের সঙ্গে দরকষাকষি করে আসছিল সরকার ও বাংলাদেশ ব্যাংক। কিন্তু শেষ পর্যন্ত দাতা সংস্থাটির শর্তেই নিজেকে সমর্পণ করেছে বাংলাদেশ। কেন্দ্রীয় ব্যাংকে গতকাল দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিনিময় হার বাজারের ওপর ছেড়ে দেয়ার ঘোষণা দেন গভর্নর আহসান এইচ মনসুর। একই সঙ্গে আগামী মাস তথা জুনের মধ্যেই আইএমএফের ঋণের দুই কিস্তিসহ ৩৫০ কোটি ডলার ঋণ পাওয়ার কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে গভর্নর সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

‘আগামী চার বছরে দেশে কফির বাজার ৫০ মিলিয়ন ডলারে পৌঁছাবে’

Bonik Barta

বাংলাদেশে কফি প্রতিনিয়ত জনপ্রিয় হয়ে উঠছে। এতে পণ্যটির বাজারও বাড়ছে। এ সুযোগ কাজে লাগাতে মাঠে নেমেছে বিভিন্ন বড় শিল্প গ্রুপ। বিদেশ থেকে আমদানির পাশাপাশি তাদের কেউ কেউ দেশে কফি চাষে যুক্ত হচ্ছে। দেশে কফি উৎপাদন, বাজার ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বণিক বার্তার সঙ্গে কথা বলেছেন নেসলে বাংলাদেশ পিএলসির ডিরেক্টর (লিগ্যাল) করপোরেট অ্যাফেয়ার্স, আরএসএ ও কোম্পানি সেক্রেটারি দেবব্রত রায় চৌধুরীদেশে কফির বাজারের আকার কেমন? স্থানীয়ভাবে উৎপাদিত কফির হিস্যা কতটুকু? বাংলাদেশে কফির বাজার গত বছর প্রায় ২৫ দশমিক ৯৮ মিলিয়ন ডলার মূল্যমান ছিল। আশা করি ২০২৯ সালের মধ্যে এটির বার্ষিক প্রবৃদ্ধি ১৩ দশমিক ৫২ শতাংশ হবে। সে হিসেবে আগামী চার বছরে দেশে কফির বাজার প্রায় ৪৮ দশমিক ৯৭ মিলিয়ন ডলারে পৌঁছাবে। বর্তমানে দেশের কফি উৎপাদন প্রায় ২৫ টন, যা মোট চাহিদার ৫ শতাংশের কম।

এপ্রিলে ২৫ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ৫৫ কোটি টাকা জরিমানা

Bonik Barta

শেয়ারদরে কারসাজির সঙ্গে সংশ্লিষ্টতার কারণে ২০ ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে মোট ৫৫ কোটি টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত এপ্রিলে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। ৩০ দিনের মধ্যে জরিমানার অর্থ জমা না দিলে পরবর্তী সময়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও কমিশনের আদেশে উল্লেখ করা হয়েছে। ডিএসই ২০২০ সালের ২২ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড এবং ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ২৮ অক্টোবর ও ২০২১ সালের ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের শেয়ার লেনদেনসংক্রান্ত তদন্ত কার্যক্রম পরিচালনা করে। সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে পুঁজিবাজারের আলোচিত বিনিয়োগকারী সরকারি কর্মকর্তা মো. আবুল খায়ের হিরুকে ৬ কোটি ৭৬ লাখ টাকা, তার স্ত্রী কাজী সাদিয়া হাসানকে ১২ কোটি ৭৬ লাখ, তার পিতা আবুল কালাম মাতবরকে ২ কোটি ৭৬ লাখ, তার বোন কনিকা আফরোজকে ২ কোটি ২৬ লাখ, তার ভাই সাজিদ মাতবরকে ২ কোটি ২৬ লাখ ও মোহাম্মদ বশিরকে ২ কোটি ২৬ লাখ, তার শ্যালক কাজী ফরিদ হাসানকে ২ কোটি ২৬ লাখ ও কাজী ফুয়াদ হাসানকে ২৫ লাখ, তার ব্যবসায়িক অংশীদার ক্রিকেটার সাকিব আল হাসানকে ২ কোটি ২৬ লাখ ও জাভেদ এ মতিনকে ২ কোটি ১ লাখ, তার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান ডিআইটি কো-অপারেটিভ লিমিটেডকে ৭ কোটি ৭৬ লাখ ও সফটএভিয়ন লিমিটেডকে ২ কোটি ২৬ লাখ, তার পিতার মোনার্ক হোটেল অ্যান্ড রিসোর্টকে ২ কোটি ২৬ লাখ এবং হিরু ও ক্রিকেটার সাকিব আল হাসানের মালিকানাধীন প্রতিষ্ঠান মোনার্ক হোল্ডিংস লিমিটেডকে ২৫ লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি।

বাণিজ্য চুক্তি ও ট্যারিফ বাধা দূরীকরণে গুরুত্বারোপ

Bonik Barta

বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে ট্যারিফ ও নন-ট্যারিফ বাধা দূরীকরণসহ দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি সই এবং অর্থনৈতিক অংশীদারত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন ভিয়েতনামের শিল্প ও বাণিজ্যবিষয়ক ডেপুটি মিনিস্টার ফ্যান থি থ্যাং। গতকাল রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) আয়োজিত ভিয়েতনাম-বাংলাদেশ বিজনেস ফোরাম ২০২৫-এ তিনি এসব কথা বলেন। ফোরামে ভিয়েতনামের ১৬ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল অংশগ্রহণ করে। প্রতিনিধি দলে নেতৃত্ব দেন ডেপুটি মিনিস্টার ফ্যান থি থ্যাং। কৃষি, পর্যটন, ওষুধ, মৎস্য, আইসিটিসহ বেশকিছু শিল্পের বাণিজ্য সম্ভাবনার কথা উল্লেখ করে ভিয়েতনামের শিল্প ও বাণিজ্য বিষয়ক ডেপুটি মিনিস্টার ফ্যান থি থ্যাং জানান, উভয় দেশ একে অপরের পণ্যে উচ্চ ট্যারিফ আরোপ করে রেখেছে। ট্যারিফ, নন-ট্যারিফ বাধা দূর করাসহ পরিবহন, যোগাযোগ ও লজিস্টিকস ব্যবস্থা সহজ করা গেলে অনাবিষ্কৃত খাতগুলোর বড় সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি। এ সময় দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে তথ্য আদান-প্রদান এবং পারস্পরিক সহযোগিতা দৃঢ় করার পরামর্শ দেন তিনি।

পৌনে ৪ লাখ কর্মী নেবে ম্যাকডোনাল্ড’স

Bonik Barta

চলতি গ্রীষ্মে পৌনে চার লাখ কর্মী নিয়োগ দেবে ম্যাকডোনাল্ড’স। সাম্প্রতিক বছরে এটি হতে যাচ্ছে ফাস্ট ফুড চেইনটির সবচেয়ে বড় নিয়োগ। সাধারণত বছরের এ সময় রেস্তোরাঁয় খাওয়ার চাহিদা বাড়ায় প্রতিষ্ঠানগুলো ব্যাপক পরিমাণ নতুন নিয়োগ দেয়। ২০২০ সালে কভিড-পরবর্তী রেস্তোরাঁ চালুর সময় এ নিয়োগ ২ লাখ ৬০ হাজারে নেমে আসে। যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ বেসরকারি নিয়োগদাতা ম্যাকডোনাল্ড’স। তাদের দাবি, প্রতি আট মার্কিনের একজন জীবনের কোনো এক সময় এ চেইনে কাজ করেছেন। নিয়োগ উদ্যোগটি এমন সময় এল, যখন যুক্তরাষ্ট্রে আরো বিস্তৃত হচ্ছে ম্যাকডোনাল্ড’স। দুই বছরে ৯০০টি শাখা খোলার লক্ষ্যে কাজ করছে তারা।

Market-driven forex rate with $500m guardrails decided

The Financial Express

Bangladesh finally moves towards market-driven exchange rate, with US$500-million guardrails against instability on the foreign-exchange market, to remove a last roadblock to IMF loan payout worth $1.3 billion. Foreign financiers have now confirmed providing an aggregate sum of $3.5 billion for budget-deficit financing by June, Bangladesh Bank Governor Dr Ahsan H Mansur announced Wednesday on conclusion of last-ditch negotiations particularly with the International Monetary Fund (IMF). The ministry of finance in Dhaka and the Washington-based Fund declared conclusion of the fourth review of the IMF credit package on a positive note, clearing decks for the release of held-back two tranches of a $4.7-billion lending package on fulfillment of the conditions. The central bank of Bangladesh moves towards lifting controls on the exchange-rate regime repealing the buying-selling spread in US dollar exchange with taka to fulfill IMF's last unmet condition for securing the stalled fund release. With the adoption of such flexibility in taka-dollar exchange, the Bretton Woods institution agrees, after series of parleys, to release fourth and fifth tranches (each equivalent to $650 million) of the loan by next month, according to the BB governor, Dr Mansur.

IMF for immediate execution of new forex regime, revenue reforms

The Financial Express

On striking a delayed fund-release deal with Bangladesh, the International Monetary Fund (IMF) wants quicker implementation of an agreed new exchange-rate regime and tax reforms for boosting revenue generation. As the IMF desire for dos was made known Wednesday, the interim government here had already dissolved the revenue board to create two divisions as part of tax reforms early Tuesday and repealed the rules for forex for market-driven dollar-taka exchange rate. "…steadfast implementation of the new exchange-rate regime will remain critical," said the IMF in a statement after reaching staff-level agreement with the Bangladesh authorities on the policies needed to complete the combined third and fourth reviews of the US$4.7-billion credit programme. The staff-level agreement is subject to approval by the Executive Board of the International Monetary Fund, contingent on the completion of prior actions related to tax- revenue mobilisation and full implementation of exchange-rate reforms, it adds.

১০০ বোয়িং অর্ডার করতে পারে কাতার এয়ারওয়েজ

Bonik Barta

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাতার সফরে সুবিধাভোগী হতে পারে উড়োজাহাজ নির্মাতা বোয়িং। এ সময় বোয়িং থেকে ১০০টি ওয়াইড বডি জেট কেনার চুক্তিতে যেতে পারে কাতার এয়ারওয়েজ। যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে স্বাক্ষরিতব্য একাধিক দ্বিপক্ষীয় চুক্তির অংশ হিসেবে এটি সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। খবর দ্য ন্যাশনাল। প্রতিবেদনে আরো বলা হয়েছে, কাতার এয়ারওয়েজ এ চুক্তির পাশাপাশি ভবিষ্যতে বোয়িংয়ের কাছে আরো ১০০টি আকাশযান কেনার প্রতিশ্রুতিও ঘোষণা করতে পারে। সাম্প্রতিক বছরে সুরক্ষা মানের ঘাটতিসহ একাধিক কারণে সংকটে রয়েছে মার্কিন জায়ান্ট বোয়িং। কাতার এয়ারওয়েজের সঙ্গে সম্ভাব্য চুক্তির মাধ্যমে কোম্পানিটি ঘুরে দাঁড়াতে পারে মনে করছেন বিশ্লেষকরা। স্ট্র্যাটেজিক অ্যারো রিসার্চের প্রধান বিশ্লেষক সাজ আহমাদের মতে, বোয়িং সাধারণত বড় চুক্তিগুলোয় অনেক ছাড় দেয়। তা সত্ত্বেও দীর্ঘ ব্যাকলগের কারণে এ চুক্তি শুধু কর্মীদের চাকরি নিশ্চিত করবে। একই সঙ্গে অন্য এয়ারলাইনসকেও ভবিষ্যৎ প্রয়োজনে বোয়িংয়ের উড়োজাহাজ নিয়ে ভাবতে বাধ্য করবে।

হ্রাসকৃত দাম স্থিতিশীল থাকলে দেশে কমতে পারে উড়োজাহাজের ভাড়া

Bonik Barta

উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অভ্যন্তরীণ রুটের জন্য প্রতি লিটারে দাম কমেছে ১৭ টাকা ৪৩ পয়সা। আন্তর্জাতিক রুটে দাম কমেছে দশমিক ১৪৩৪ ডলার (গতকালের বিনিময় হার অনুযায়ী ১৭ টাকা ৪৫ পয়সা)। জেট ফুয়েলের দাম কমায় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে উড়োজাহাজ ভাড়া কমতে পারে। একাধিক এয়ারলাইনস বণিক বার্তাকে ভাড়া সমন্বয়ের প্রক্রিয়া শুরু করার কথা জানিয়েছে।আকাশ পরিবহন বিশেষজ্ঞদের মতে, একটি উড়োজাহাজ পরিচালনায় যত খরচ হয়, তার ৪০ শতাংশ জ্বালানি তেলের পেছনে যায়। তেলের দাম বাড়লে বা কমলে তার উল্লেখযোগ্য প্রভাব পড়ে উড়োজাহাজের ভাড়ায়। বাংলাদেশে জেট ফুয়েলের দাম কমে যাওয়ায় দেশীয় এয়ারলাইনস যেমন লাভবান হবে, তেমনি বিদেশী এয়ারলাইনসগুলোও সমানভাবে উপকৃত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বিশ্ববাজারে অধিকাংশ পণ্যের দাম নিম্নমুখী, বাংলাদেশে কমবে কি

Bonik Barta

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অভিঘাতে ২০২২ সালের শুরুর দিকে আন্তর্জাতিক বাজারে অধিকাংশ পণ্যের দাম বাড়ে। জ্বালানি, খাদ্যশস্য, শিল্প কাঁচামাল ও সারের মতো অতিগুরুত্বপূর্ণ পণ্যের মূল্যবৃদ্ধিতে বিপাকে পড়ে উন্নয়নশীল বিশ্বের অধিকাংশ দেশ। তবে পরের বছর থেকেই পণ্যের দাম কিছুটা কমতে শুরু করে। সাম্প্রতিক সময়ে তা আরো নিম্নমুখী। এদিকে বেশির ভাগ পণ্যই আমদানিনির্ভর হওয়ায় বৈশ্বিক বাজারে দামে ওঠা-নামা বাংলাদেশের বাজারকেও প্রভাবিত করে। তবে আন্তর্জাতিক বাজারে বাড়লে দেশে যত দ্রুত পণ্যের দাম বাড়িয়ে দেয়া হয়, কমার বেলায় সেটি দেখা যায় না। বিশ্বব্যাংকের তথ্যানুসারে, গত এপ্রিলেও বিশ্ববাজারে অধিকাংশ পণ্যের দাম ছিল পড়তির দিকে। বৈশ্বিক পণ্যবাজার নিয়ে সম্প্রতি সংস্থাটি ‘‌কমোডিটি মার্কেটস আউটলুক’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করেছে। এ প্রতিবেদনের তথ্য বলছে, আগামী দুই বছর নিম্নমুখী থাকতে পারে বৈশ্বিক পণ্যবাজার। আর চলতি বছর গড় দাম কমতে পারে প্রায় ১২ শতাংশ। ২০২৬ সালে আরো ৫ শতাংশ কমার সম্ভাবনা রয়েছে, যা হবে ছয় বছরের মধ্যে সর্বনিম্ন। এ হারে দাম কমতে থাকলে তা মূল্যস্ফীতি সমন্বয়ের পর দেখা যাবে, ২০১৫ থেকে ২০১৯ সালের গড় স্তরের চেয়েও নিচে নেমে গেছে দাম। আর কভিড-১৯ মহামারীর পর এটাই হবে প্রথমবারের মতো এত বড় পতন। দাম কমার পেছনে কারণ হিসেবে বৈশ্বিক অর্থনীতিতে দুর্বল প্রবৃদ্ধিসহ জ্বালানি তেলের অতিরিক্ত সরবরাহ প্রভাব রাখছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এখন প্রশ্ন উঠছে মূল্যহ্রাসের এ ধারাবাহিকতায় বাংলাদেশের বাজারেও কি কমবে পণ্যের দাম?

IPDC Finance's profit up 98pc on high investment income

The Financial Express

IPDC Finance has reported a 98.8 per cent year-on-year surge in profit to Tk 37 million for the first quarter through March this year, supported by high returns from investments in government securities. Investment income saw a sharp 134.8 per cent year-on-year surge to Tk 239 million as earnings from government securities soared 208.8 per cent to Tk 125 million in the quarter to March this year compared to the same quarter last year. Despite the seemingly high income growth, the earnings per share went up to only Tk 0.09 for the quarter through March. IPDC, one of the most compliant non-bank financial institutions (NBFIs), had a consistent growth in earnings until 2022. But when the government removed the lending rate cap in June 2023, the NBFI started facing intense competition with banks to attract depositors. It started offering higher rates than banks to depositors but failed to increase lending rate much, narrowing the interest margin. The yearly profit fell to Tk 343 million in 2023 from Tk 901 million the year before. In 2024, there was a marginal increase in profit to Tk 363 million. The year proved to be tougher for NBFIs to remain on the growth trajectory, with many witnessing losses.

ব্যাংক খাতে মাসে ১ লাখ ৮১ হাজার কোটি টাকার তারল্য সহায়তা কেন্দ্রীয় ব্যাংকের

Bonik Barta

চলতি অর্থবছরে দেশের ব্যাংকগুলোকে প্রতি মাসে গড়ে ১ লাখ ৮১ হাজার কোটি টাকা ধার দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে গড়ে ৮৫ হাজার ৯০ কোটি টাকা ধার দেয়া হয়েছে রেপোর মাধ্যমে। রেপোর চেয়েও স্পেশাল লিকুইডিটি সাপোর্ট বা বিশেষ তারল্য সহায়তার আওতায় বেশি অর্থ ধার দিতে হচ্ছে। চলতি অর্থবছরের প্রতি মাসে বিশেষ এ ধারে ব্যাংকগুলোকে দেয়া হয়েছে ৯৬ হাজার ১৪ কোটি টাকা। দেশের মুদ্রাবাজারের গতিপ্রকৃতি নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের তৈরি করা ‘মানি মার্কেট ডাইনামিকস’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদনে দেখা যায়, দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো এখন রেপোর চেয়েও স্পেশাল লিকুইডিটি সাপোর্ট হিসেবে বেশি অর্থ ধার করছে। বর্তমানে রেপোর সুদহার ১০ শতাংশ। আর স্পেশাল লিকুইডিটি সাপোর্টের সুদহার ১১ দশমিক ৫০ শতাংশ নির্ধারিত রয়েছে। দৈনন্দিন লেনদেন শেষে কোনো ব্যাংক সিআরআর (আমানতের বিপরীতে কেন্দ্রীয় ব্যাংকে নগদ জমা সংরক্ষণ) ঘাটতিতে পড়লে তবেই স্পেশাল লিকুইডিটি সাপোর্ট নেয়।

Bangladesh moves toward signing FTA with US

The Financial Express

Bangladesh is taking steps toward signing a zero-tariff deal or a Free Trade Agreement (FTA) with the USA in a bid to enhance bilateral trade and investment, according to sources. The Ministry of Commerce (MoC) on Monday formed a high-powered committee to prepare a draft deal and submit it to the commerce secretary within the next 15 days, they said. According to the terms of reference (ToR), the eight-member body will identify applicable sectors for inclusion in the proposed agreement by giving highest priority to protect the country's interests, trade growth, investment, etc. The committee would review the recent free-trade agreements between the US and other countries, if necessary. Besides, necessary additions and subtractions can be made to the draft in the light of the ongoing negotiation experience of Bangladesh. The commerce ministry is currently working to sign FTAs with more than two dozen countries. It has so far signed the lone PTA (Preferential Trade Agreement) with Bhutan, which came into effect on July 1, 2022. "Feasibility study comes first. Then we can decide on a deal. In fact, we will sign a FTA or PTA with a country only when it is financially and economically viable for our country," said a commerce ministry official.

রাজস্ব আহরণে দৃশ্যমান সংস্কার না এলে বাজেট ঘাটতি পূরণে সরকারকে আবারো ব্যাংক ঋণ করতে হবে

Bonik Barta

মামুন রশীদ, প্রথিতযশা ব্যাংকার ও অর্থনীতি বিশ্লেষক। প্রায় ৪০ বছর কাজ করেছেন তিনটি আন্তর্জাতিক ব্যাংকে, বৈশ্বিক পরামর্শক প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ানোয়। বর্তমানে আর্থিক খাতের পরামর্শক প্রতিষ্ঠান ফাইন্যান্সিয়াল এক্সিলেন্সের চেয়ারম্যান। বাজেট কাঠামো তৈরি, প্রাধিকার নির্ণয়ন ও বাজেটে ব্যক্তি খাতের স্বার্থ সংরক্ষণ নিয়ে অর্থ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড এবং পরিকল্পনা কমিশনের সঙ্গে বিভিন্ন ভূমিকায় কাজ করছেন প্রায় ৩৫ বছর। আসন্ন বাজেট নিয়ে সম্প্রতি কথা বলেন বণিক বার্তায়। সাক্ষাৎকার নিয়েছেন সাবিদিন ইব্রাহিম ড. ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেটে কোন খাতগুলোকে অগ্রাধিকার দেয়া হয়েছে বলে আপনি মনে করেন? এবং এ অগ্রাধিকারের পেছনে কী যুক্তি কাজ করেছে?

আমানতকারীদের ভয়ের কারণ নেই, দুর্বল ব্যাংক ঘুরে দাঁড়াতে না পারলে রাষ্ট্র নিয়ন্ত্রণ নেবে: গভর্নর

The Business Standard

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মানসুর বলেছেন, কোনো দুর্বল ব্যাংক যদি ঘুরে দাঁড়াতে না পারে, তাহলে সরকার সেই ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়ে নেবে—তাই আমানতকারীদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। গতকাল (১৪ মে) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংক দুর্বল ব্যাংকগুলোর পাশে থাকবে এবং সদ্য অনুমোদিত ব্যাংক রেজোল্যুশন অ্যাক্ট-এর আওতায় এসব ব্যাংক অধিগ্রহণের ক্ষমতা এখন বাংলাদেশ ব্যাংকের হাতে রয়েছে। গভর্নর বলেন, 'ব্যাংক রেজোল্যুশন আইন ইতিমধ্যে অনুমোদন হয়েছে—যার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের হাতে ব্যাপক ক্ষমতা এসেছে। যদি কোনো ব্যাংকে ঘাটতি থাকে, আমরা তাদের মার্জার (একীভূত) করব, অ্যাকুইজিশন (অধিগ্রহণ) করব, এমনকি লিকুইডেটও করব। প্রয়োজন হলে রাষ্ট্র সাময়িকভাবে এসব ব্যাংক নিয়ে নিতে পারে।' তিনি আরও বলেন, 'আমানতকারীদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। কেন্দ্রীয় ব্যাংক তাদের পাশে রয়েছে। কোনো আমানতকারী টাকা হারাবেন না। আপনাদের যে ব্যাংকে টাকা আছে, সেই ব্যাংকেই রাখুন। আমাদের প্রধান লক্ষ্যই হলো আমানতকারীদের অর্থ রক্ষা করা।' তালিকাভুক্ত কিছু ব্যাংক এখনও তাদের আর্থিক প্রতিবেদন চূড়ান্ত না করায় শেয়ারবাজারে যে অস্থিরতা দেখা দিয়েছে, সে বিষয়ে এক প্রশ্নের জবাবে গভর্নর বলেন, 'কেবলমাত্র আমরা নীতিমালা প্রয়োগ করেছি। বাস্তবায়নের প্রক্রিয়ায় কিছু ব্যাংক সমস্যায় পড়েছে। তারা সময় চেয়েছে, আমরা এক মাস সময় দেব। এই সময়ের মধ্যে তাদের আর্থিক প্রতিবেদন সম্পূর্ণ করতে হবে।'

বিশ্ববাজারে অধিকাংশ পণ্যের দাম নিম্নমুখী, বাংলাদেশে কমবে কি

Bonik Barta

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অভিঘাতে ২০২২ সালের শুরুর দিকে আন্তর্জাতিক বাজারে অধিকাংশ পণ্যের দাম বাড়ে। জ্বালানি, খাদ্যশস্য, শিল্প কাঁচামাল ও সারের মতো অতিগুরুত্বপূর্ণ পণ্যের মূল্যবৃদ্ধিতে বিপাকে পড়ে উন্নয়নশীল বিশ্বের অধিকাংশ দেশ। তবে পরের বছর থেকেই পণ্যের দাম কিছুটা কমতে শুরু করে। সাম্প্রতিক সময়ে তা আরো নিম্নমুখী। এদিকে বেশির ভাগ পণ্যই আমদানিনির্ভর হওয়ায় বৈশ্বিক বাজারে দামে ওঠা-নামা বাংলাদেশের বাজারকেও প্রভাবিত করে। তবে আন্তর্জাতিক বাজারে বাড়লে দেশে যত দ্রুত পণ্যের দাম বাড়িয়ে দেয়া হয়, কমার বেলায় সেটি দেখা যায় না। বিশ্বব্যাংকের তথ্যানুসারে, গত এপ্রিলেও বিশ্ববাজারে অধিকাংশ পণ্যের দাম ছিল পড়তির দিকে। বৈশ্বিক পণ্যবাজার নিয়ে সম্প্রতি সংস্থাটি ‘‌কমোডিটি মার্কেটস আউটলুক’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করেছে। এ প্রতিবেদনের তথ্য বলছে, আগামী দুই বছর নিম্নমুখী থাকতে পারে বৈশ্বিক পণ্যবাজার। আর চলতি বছর গড় দাম কমতে পারে প্রায় ১২ শতাংশ। ২০২৬ সালে আরো ৫ শতাংশ কমার সম্ভাবনা রয়েছে, যা হবে ছয় বছরের মধ্যে সর্বনিম্ন। এ হারে দাম কমতে থাকলে তা মূল্যস্ফীতি সমন্বয়ের পর দেখা যাবে, ২০১৫ থেকে ২০১৯ সালের গড় স্তরের চেয়েও নিচে নেমে গেছে দাম। আর কভিড-১৯ মহামারীর পর এটাই হবে প্রথমবারের মতো এত বড় পতন। দাম কমার পেছনে কারণ হিসেবে বৈশ্বিক অর্থনীতিতে দুর্বল প্রবৃদ্ধিসহ জ্বালানি তেলের অতিরিক্ত সরবরাহ প্রভাব রাখছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এখন প্রশ্ন উঠছে মূল্যহ্রাসের এ ধারাবাহিকতায় বাংলাদেশের বাজারেও কি কমবে পণ্যের দাম?

আসন্ন বাজেটে কৃষিভিত্তিক খাতে কর অব্যাহতি প্রত্যাহারের পরিকল্পনা সরকারের

The Business Standard

কর অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনার অংশ হিসেবে আসন্ন বাজেটে বহুল আলোচিত মৎস্য ও পোল্ট্রি খাতের বিদ্যমান আয়কর সুবিধা বাতিল করে স্বাভাবিক করহার প্রবর্তনের কথা ভাবছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, বর্তমানে এসব খাত থেকে আয় করলে তার ওপর ৩ থেকে সর্বোচ্চ ১৫ শতাংশ হারে আয়কর প্রদান করতে হয়। তবে আগামী বাজেটে এনবিআরের নতুন পদক্ষেপের পরে এসব খাতের আয়ের ওপর নিয়মিত হারে সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত কর দিতে হতে পারে। এ তালিকায় আসতে পারে হাঁস-মুরগি ও চিংড়ি হ্যাচারির আয়ও। এছাড়া তালিকায় যুক্ত হতে পারে—পোলট্রির পেলেটেড ফিড উৎপাদন, গবাদিপশু, চিংড়ি ও মাছের পেলেটেড ফিড উৎপাদন, বীজ উৎপাদন ও বিপণন, গবাদিপশুর খামার, দুগ্ধ ও দুগ্ধজাত দ্রব্যের খামার, ব্যাঙ উৎপাদন খামার, হর্টিকালচার, তুঁত চাষ, মৌমাছি চাষ প্রকল্প, রেশম গুটিপোকার খামার, মাশরুম খামার এবং ফ্লোরিকালচারের আয়। বিশেষজ্ঞরা এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তবে প্রকৃত খামারিদের কিছুটা সুরক্ষার পক্ষে মত দিয়েছেন তারা। পাশাপাশি, পোলট্রি, মাছ ও গবাদিপশুর খাদ্য উৎপাদনের ওপর কর বাড়লে এসব খাদ্যের দাম বেড়ে যেতে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেছেন। এনবিআর সূত্র জানায়, বর্তমানে যে আদেশ (এসআরও) দুটির মাধ্যমে এই কর অব্যাহতি প্রদান করা হচ্ছে, সেগুলো পর্যালোচনার আওতায় আনা হয়েছে এবং বাতিল করা হতে পারে।