14-Jan-2025

Wednesday 15 January 2025

16-Jan-2025

ঋণ পরিশোধের সময়সীমা বাড়াতে বেইজিংকে অনুরোধ করবে ঢাকা: তৌহিদ হোসেন

The Business Standard

ঋণের শর্ত শিথিলসহ সুদহার কমানো ও পরিশোধের সময় বাড়ানোর বিষয়ে চীনের সঙ্গে বাংলাদেশ আলোচনা করবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, 'চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ আমাদের দেশের অনেক প্রকল্পে তাদের বিনিয়োগ আছে। সেগুলো প্রধানত ঋণভিত্তিক। কিছু প্রকল্প চলমান আছে। আমাদের আরও কিছু বিষয় আছে। এর মধ্যে ঋণের শর্তাবলি নিয়ে আমরা কথাবার্তা বলব। যেমন ঋণের সুদের হার কমানো এবং পরিশোধের সময় বাড়ানোর বিষয়ে কথা বলব।'

বেক্সিমকোর ১৬ কোম্পানি থেকে ছাঁটাই হওয়া শ্রমিকদের কাজের ব্যবস্থা করবে সরকার

The Business Standard

গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পার্কে বেক্সিমকো গ্রুপের ১৬টি পোশাক কারখানার শ্রমিকদের জন্য বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরির কথা ভাবছে সরকার। এই কোম্পানিগুলো বিক্রির পরিকল্পনাও রয়েছে সরকারের। সম্প্রতি উপদেষ্টা কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে, বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ), বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি (বেপজা) এবং বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি (বেজা)-এর সঙ্গে আলোচনার মাধ্যমে এসব শ্রমিকদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার।

BIDA creates 'FDI Heatmap' prioritising 19 sectors to boost investment

The Business Standard

The Bangladesh Investment Development Authority (BIDA) has created an FDI Heatmap, prioritizing 19 sectors to boost foreign direct investment (FDI), which currently stands at a mere 0.3% of Gross domestic product (GDP). BIDA unveiled this QR code-based heatmap at a seminar titled "Investment Prospects and Challenges" organized by the Economic Reporters' Forum (ERF) in the capital today (15 January).

BSEC suspends Doer Services' QIO subscription amid investor concerns

The Financial Express

Amid widespread criticism, the stock market regulator has finally suspended the qualified investor offer (QIO) subscription for Doer Services PLC, a company awaiting listing on the SME platform. Bangladesh Securities and Exchange Commission (BSEC) made the decision of postponement at a meeting held on Tuesday, citing the need to protect interests of investors and the capital market. BSEC Chairman Khondoker Rashed Maqsood presided over the meeting. The commission has also decided to form an investigation committee comprising representatives from both the BSEC and the Dhaka Stock Exchange."

যশোর-বেনাপোল সড়ক ৬ লেনে উন্নীত করা ছাড়া বাণিজ্যে গতি ফিরবে না —যশোর চেম্বারের সভাপতি

Bonik Barta

যশোর-বেনাপোল সড়ক ছয় লেনে উন্নীত করতে না পারলে এ পথে ব্যবসা-বাণিজ্যে গতি ফিরবে না বলে মন্তব্য করেছেন যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান। বেনাপোল স্থলবন্দরের কর্মকর্তাদের সঙ্গে গতকাল যশোর চেম্বার অব কমার্সের এক বৈঠকে তিনি এ কথা বলেন। বন্দরের অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বেনাপোল স্থলবন্দরের পরিচালক মামুন কবীর তরফদার। সভায় আরো উপস্থিত ছিলেন যশোর চেম্বারের সম্পাদক তানভিরুল ইসলাম সোহান, যুগ্ম সম্পাদক এজাজ উদ্দিন টিপু, নির্বাহী সদস্য নুরুজ্জামান লিটন, আবদুল হামিদ চাকলাদার ও সাইফুল ইসলাম লিটন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক শামসুল আলম ও ফাতেমা ইয়াসমিন। বৈঠকে যশোর চেম্বারের সভাপতি মিজানুর রহমান খান বলেন, ‘যশোর-বেনাপোল সড়কটি ছয় লেনে উন্নীত করতে না পারলে এ পথে বাণিজ্যে গতি ফিরে আসবে না।’ বেনাপোল কাস্টমস ও বন্দর থেকে সরকার প্রতি বছর ৭ হাজার কোটি টাকা আয় করে উল্লেখ করে তিনি বলেন, ‘অথচ এটিকে আন্তর্জাতিক মান অনুযায়ী গড়ে তোলা যায়নি। তাই অতি দ্রুত কনটেইনারে পণ্য ওঠা নামার ব্যবস্থা ও আন্তর্জাতিক মানের শেড নির্মাণ করতে হবে।’ বন্দরকে আরো গতিশীল করতে ব্যবসায়ী, কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষের মধ্যে সেতুবন্ধ গড়ে তোলার আহ্বান জানান মিজানুর রহমান খান।

মূল্য সংকোচনের চাপ টানা তৃতীয় বছরে চীনে করপোরেট মুনাফা পতনের আভাস

Bonik Barta

চীনের সাম্প্রতিক অর্থনৈতিক মন্থরতার প্রভাব পড়েছে দেশটির করপোরেট খাতে। দুই বছর ধরে এ খাতের কোম্পানিগুলোর মুনাফা কমেছে, ২০২৪ সালের চূড়ান্ত আর্থিক ফলাফল আসার আগেই সে ধারা অব্যাহত থাকার লক্ষণ দেখা যাচ্ছে। দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরো এনবিএস ও আর্থিক প্রতিষ্ঠান মরগান স্ট্যানলির তথ্যানুযায়ী, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে মূল্য সংকোচনজনিত চাপের কারণে করপোরেট খাতে মুনাফা পতনের প্রবণতা অব্যাহত থাকার আশঙ্কা দেখা দিয়েছে। এনবিএসের তথ্যানুসারে, ২ কোটি ইউয়ান বা তার বেশি আয় করা করপোরেট কোম্পানির মুনাফা ২০২৩ সালের জানুয়ারি-নভেম্বর পর্যন্ত গড়ে ৪ দশমিক ৭ শতাংশ কমেছে। ২০২২ সালে কভিড-১৯ মহামারীর সময় মুনাফা কমার হার ছিল ৪ শতাংশ। অন্যদিকে গত বছরের জানুয়ারি-নভেম্বর পর্যন্ত ২০২৩ সালের একই সময়ের তুলনায় কোম্পানিগুলোর আয় বেড়েছে ১ দশমিক ৮ শতাংশ। ২০২২ সালে আয় বেড়েছিল ৫ দশমিক ৯ শতাংশ।

বিশ্বব্যাপী ইভি বিক্রি বেড়েছে ২৫ শতাংশ

Bonik Barta

প্লাগ-ইন হাইব্রিডসহ বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) বিক্রিতে ২০২৪ সালে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। এ সময় বিক্রি আগের বছরের তুলনায় ২৫ শতাংশ বেড়ে ১ কোটি ৭০ লাখে পৌঁছেছে। ডিসেম্বরে টানা চতুর্থবারের মতো রেকর্ড বিক্রির মাধ্যমে এ প্রবৃদ্ধি সম্ভব হয়েছে। এতে ভূমিকা রেখেছে চীনের ইভি বাজারের প্রবৃদ্ধি ও ইউরোপের স্থিতিশীলতা। গবেষণাপ্রতিষ্ঠান রো মোশনের সাম্প্রতিক প্রতিবেদন উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, প্রণোদনার পাশাপাশি কার্বন নিঃসরণ কমিয়ে আনার লক্ষ্যমাত্রা চীনে বিদ্যুচ্চালিত যানবাহনের বিক্রিকে গতিশীল করেছে। অন্যদিকে ২০২৪ সালে ইউরোপে ব্যাটারিচালিত গাড়ির সবচেয়ে বড় বাজার হিসেবে জার্মানিকে ছাড়িয়ে গেছে ব্রিটেন। ইভি নির্মাতারা ২০২৫ সালকে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের বছর হিসেবে দেখছে। কারণ একদিকে চীনে বিক্রি বৃদ্ধি মন্থর হচ্ছে, অন্যদিকে ইউরোপ কার্বন নিঃসরণ কমাতে নতুন নিয়ম চালু করছে। আবার নতুন ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কীভাবে যুক্তরাষ্ট্রে ইভিসংক্রান্ত নীতিগুলো পরিচালনা করবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। রো মোশনের তথ্যানুযায়ী, সম্পূর্ণ বিদ্যুচ্চালিত ও হাইব্রিড গাড়ির বৈশ্বিক বিক্রি আগের বছরের ডিসেম্বরের তুলনায় গত মাসে বেড়েছে ২৫ দশমিক ৬ শতাংশ। এ সময় গাড়ি বিক্রি হয়েছে ১৯ লাখ ইউনিট। একই মাসে চীনে এসব গাড়ি বিক্রি ৩৬ দশমিক ৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩ লাখ ইউনিটে। আর ২০২৪ সালজুড়ে দেশটিতে মোট বিক্রি হয়েছে ১ কোটির বেশি ইভি ও হাইব্রিড গাড়ি।

বাণিজ্য উত্তেজনা সত্ত্বেও রফতানিতে ব্যাপক আয় চীনের

Bonik Barta

গত বছর চীন থেকে রফতানি ব্যাপক হারে বেড়েছে, যা ধীর ভোক্তা ব্যয় ও দীর্ঘস্থায়ী রিয়েল এস্টেট সংকটে ভোগা দেশটির অর্থনীতির জন্য স্বস্তির খবর। এছাড়া বছরজুড়ে যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য বিধিনিষেধ মোকাবেলা করতে হয়েছে বেইজিংকে। দেশটির কর্মকর্তাদের উদ্ধৃত করে এএফপি জানিয়েছে, ২০২৪ সালে চীনের মোট রফতানি প্রথমবারের মতো ২৫ ট্রিলিয়ন বা ২৫ লাখ কোটি ইউয়ান অতিক্রম করেছে। এ সময় আগের বছরের তুলনায় রফতানি আয় ৭ দশমিক ১ শতাংশ বেড়ে ২৫ লাখ ৪৫ হাজার কোটি ইউয়ান বা ৩ লাখ ৪৭ হাজার কোটি ডলারে পৌঁছেছে। অন্যদিকে ২০২৩ সালের তুলনায় আমদানি ২ দশমিক ৩ শতাংশ বেড়ে ১৮ লাখ ৩৯ হাজার কোটি ইউয়ান হয়েছে। এছাড়া মোট বাণিজ্য ৫ শতাংশ বেড়ে রেকর্ড ৪৩ লাখ ৮৫ হাজার কোটি ইউয়ানে পৌঁছেছে। গত ডিসেম্বরে বিশ্লেষকদের পূর্বাভাসকে ছাড়িয়ে চীনের রফতানি বেড়েছে ১০ দশমিক ৭ শতাংশ। তবে বিশ্লেষকরা উল্লেখ করেছেন, সম্ভবত ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে বাণিজ্যযুদ্ধের আশঙ্কায় কোম্পানিগুলোর অতিরিক্ত সংগ্রহের কারণে রফতানি বেড়েছে। তারা আরো বলছেন, ট্রাম্প অতিরিক্ত শুল্ক চাপিয়ে দিলে চলতি বছরে রফতানির ওপর এর প্রভাব পড়তে পারে। ক্যাপিটাল ইকোনমিকসের চীনবিষয়ক অর্থনীতিবিদ জিচুন হুয়াং বলেন, ‘ট্রাম্প যদি চীনের সব পণ্যের ওপর ৬০ শতাংশ শুল্ক আরোপ করেন, তাহলে রফতানিপ্রবাহ কিছুটা দুর্বল হতে পারে। এটি রফতানি প্রায় ৩ শতাংশ কমিয়ে দিতে পারে এবং চীনের জিডিপি প্রায় দশমিক ৫ শতাংশ কমিয়ে দিতে পারে।’

প্রতিদ্বন্দ্বী এয়ারবাসের অর্ধেকেরও কম উৎপাদন বোয়িংয়ের

Bonik Barta

২০২৪ সালে প্রতিদ্বন্দ্বী এয়ারবাসের তুলনায় অর্ধেকেরও কম উড়োজাহাজ উৎপাদন করেছে বোয়িং। বিভিন্ন বিভ্রাটে বিপর্যস্ত এ মার্কিন কোম্পানি ভবিষ্যতে উৎপাদন বাড়ানোর পরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন করতে পারবে কিনা, তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। গতকাল এক প্রতিবেদনে ২০২৪ সালে উৎপাদিত উড়োজাহাজের সংখ্যা প্রকাশ করেছে বোয়িং। তাদের উৎপাদিত ৩৪০টি উড়োজাহাজ এয়ারবাসের ৭৬৬টির অর্ধেকেরও কম। সাম্প্রতিক টালমাটাল পরিস্থিতিতে বোয়িংয়ের শীর্ষ পদে রদবদল ঘটেছে। গত জুলাই থেকে ব্যবসা পুনরুদ্ধারের নেতৃত্ব দিচ্ছেন নতুন প্রধান নির্বাহী কেলি অর্টবার্গ। বোয়িং আশা করছে, তাদের সবচেয়ে জনপ্রিয় মডেল ৭৩৭ ম্যাক্স জেটের ডেলিভারি বাড়তে পারবে। ২০২৪ সালের জানুয়ারিতে মাঝ আকাশে আলাস্কা এয়ারলাইনসের একটি ডোর প্যানেল খুলে পড়ে। এরপর বছরব্যাপী একের পর এক বিপত্তি দেখে এ এভিয়েশন জায়ান্ট। যার মধ্যে ছিল সাত সপ্তাহের কর্মবিরতি ও আইনি জটিলতা। বছর শেষ হয়েছিল দক্ষিণ কোরিয়ায় বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ দুর্ঘটনায়, যেখানে ১৮১ আরোহীর মধ্যে শুধু দুজন বেঁচে ছিলেন। তদন্তকারীরা এখনো দুর্ঘটনার কারণ চিহ্নিত করতে পারেননি, তবে নকশায় ত্রুটির কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

ইইউ-বহির্ভূতদের বাড়ি ক্রয়ে শতভাগ করের পরিকল্পনা স্পেনে

Bonik Barta

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাসিন্দা নন এমন ব্যক্তিদের স্পেনে বাড়ি কিনতে হলে শতভাগ কর দিতে হবে। এমন একটি আইন প্রস্তাব করা হয়েছে দেশটিতে। আবাসন সংকট মোকাবেলায় এ পদক্ষেপ প্রয়োজন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন। আইনটি পাস হলে যুক্তরাজ্য থেকে আসা ব্যক্তিদেরও শতভাগ কর দিয়ে বাড়ি কিনতে হবে। ২০২৩ সালে ইইউর বাইরে থেকে আসা ব্যক্তিরা স্পেনে ২৭ হাজার বাড়ি কিনেছেন। এসব বাড়ির বেশির ভাগই ভাড়া দিয়ে অর্থ উপার্জনের জন্য কেনা হয়েছে।

দক্ষিণ কোরিয়ার অর্থায়নে ডাটা ওয়্যারহাউজ স্থাপন করবে বিবিএস

Bonik Barta

দক্ষিণ কোরিয়ার অর্থায়নে আধুনিক ডাটা ওয়্যারহাউজ স্থাপন করতে যাচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। ফলে পরিসংখ্যান পরিষেবার সক্ষমতা বৃদ্ধি পাবে। বিবিএসের ডাটায় সবাই প্রবেশাধিকার পাবে। তবে তথ্য নিতে হলে তাদের ল্যাবে এসে নিতে হবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক কবির উদ্দিন আহমেদ। রাজধানীর বিবিএস মিলনায়তনে গতকাল এক কর্মশালায় এ তথ্য জানানো হয়। বিবিএস মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্যবিজ্ঞান বিভাগের সচিব মো. মাহবুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন আইসিটি বিভাগের মহাপরিচালক মুহাম্মদ আনোয়ার উদ্দিন এবং পরিসংখ্যান ও তথ্যবিজ্ঞান বিভাগের অতিরিক্ত সচিব মো. হামিদুল হক। আরো বক্তব্য দেন কোইকা বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর তাইয়ং কিম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক কবির উদ্দিন আহমেদ। বিবিএস জানায়, পরিসংখ্যান পরিষেবার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ২০২৩ সালের অক্টোবরে প্রকল্পটি শুরু হয়, যা ২০২৬ সালের ডিসেম্বরে সমাপ্ত হবে। এ প্রকল্পের মোট প্রাক্কলিত ব্যয় ১৪৪ কোটি ৭ লাখ টাকা। যার মধ্যে জিওবি ফান্ড থেকে ৩৭ দশমিক ৯২ কোটি এবং কোইকার অনুদান ১০৬ দশমিক ১৫ কোটি টাকা (প্রকল্প সাহায্য)। প্রকল্পের মূল উদ্দেশ্য একটি সমন্বিত ডাটা ওয়্যারহাউজ স্থাপন। বিদ্যমান সার্ভার রুমের সংস্কার। ছোট পরিসরে বিগ ডাটা প্লাটফর্ম স্থাপন। স্থানীয় ও আন্তর্জাতিক প্রশিক্ষণের মাধ্যমে মানবসম্পদ উন্নয়ন।

বিনিয়োগ সংস্থাগুলোকে এক ছাতার নিচে আনার নির্দেশ প্রধান উপদেষ্টার

Bonik Barta

বিদেশী বিনিয়োগ আকর্ষণে সব বিনিয়োগ প্রচার সংস্থাকে এক ছাতার নিচে আনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (কোরিয়ান ইপিজেড) জমি অধিকার সমস্যা আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যে সমাধানের নির্দেশনা দেন। মঙ্গলবার (১৪ জানুয়ারি) কোরিয়ান ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সাং এবং অন্য শীর্ষস্থানীয় বিদেশী বিনিয়োগকারীরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। দক্ষিণ কোরিয়ান কোম্পানি (কিহাক সাং), যারা বাংলাদেশ থেকে সর্বাধিক রফতানি করে তারা বিদেশী প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) নিরুৎসাহিত করার কারণ হিসেবে বেশ কয়েকটি সমস্যার কথা উল্লেখ করেন এবং দেশে বৃহৎ বিনিয়োগের পরিবেশ উন্নত করার আহ্বান জানান। প্রধান উপদেষ্টা কিহাক সাংকে জানান, শিল্পাঞ্চলে এফডিআইয়ের প্রধান বাধা হিসেবে চিহ্নিত কোরিয়ান ইপিজেডের জমি সমস্যাটি আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে সমাধান করা হবে। তিনি বলেন, আমরা চাই কোরিয়ান ইপিজেড বাংলাদেশে সবার জন্য একটি মডেল হয়ে উঠুক। আমরা আশা করি এটি বড় বিনিয়োগ আকর্ষণ করবে এবং প্রচুর কর্মসংস্থান সৃষ্টি করবে।

মূসক বাড়ায় এলপিজির নতুন দাম নির্ধারণ বিইআরসির

Bonik Barta

গ্রাহক পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বেড়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নতুন ঘোষণায় গ্রাহক পর্যায়ে প্রতিটি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৫৯ টাকা। এর আগে চলতি মাসের শুরুতে তা নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৪৫৫ টাকা। এছাড়া বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে মূল্য সংযোজন করসহ (মূসক) প্রতি কেজি গ্যাসের দাম ১২১ টাকা ৫৬ ও রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহকৃত গ্যাসের দাম ১১৭ টাকা ৮১ পয়সা নির্ধারণ করা হয়েছে। নতুন এ ঘোষণা গতকাল সন্ধ্যায়ই কার্যকর হয়েছে বলে বিইআরসির পক্ষ থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। মূলত সরকারের মূসক-সংক্রান্ত নতুন ঘোষণা কার্যকরের পরিপ্রেক্ষিতেই জ্বালানি পণ্যটির দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এবং সংশ্লিষ্ট প্রজ্ঞাপন ও আদেশ অনুযায়ী আরোপিত মূসক হার পরিবর্তনের ফলে জানুয়ারির জন্য এলপিজির নতুন এ মূল্য ঘোষণা করেছে বিইআরসি।

বাংলাদেশ-ভারত বাণিজ্য ঘাটতিকে বড় করছে আদানির বিদ্যুৎ আমদানি

Bonik Barta

ভারত থেকে বিপুল পরিমাণ অর্থের পণ্য ও সেবা আমদানি করে বাংলাদেশ। এ আমদানির বিপরীতে রফতানির পরিমাণ খুবই সামান্য। দেশটির সঙ্গে শুরু থেকেই বড় অংকের বাণিজ্য ঘাটতিতে রয়েছে বাংলাদেশ। এ ঘাটতিকে এখন আরো বড় করে তুলছে ভারতের ঝাড়খণ্ডের গড্ডায় স্থাপিত আদানি গ্রুপের বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ আমদানি। বাংলাদেশে বিদ্যুৎ কেন্দ্রটি থেকে বিদ্যুৎ আমদানি শুরু হয় ২০২৩ সালের এপ্রিলে। সে অনুযায়ী ২০২২-২৩ অর্থবছর থেকেই এ আমদানির মূল্য পরিশোধ করতে হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (বিপিডিবি)। আর এরও আগে থেকে ভারত থেকে জিটুজি ভিত্তিতে বিদ্যুৎ আমদানি করছিল বাংলাদেশ। তবে দেশটিতে সরকারিভাবে আমদানীকৃত বিদ্যুতের চেয়ে আদানির বিদ্যুতের মূল্য অনেক বেশি। বিপিডিবির সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে ব্যয়কৃত অর্থের দুই-তৃতীয়াংশেরও বেশি যায় আদানির কাছ থেকে বিদ্যুৎ কিনতে গিয়ে।

মিল থেকে সরবরাহ ঘাটতির অভিযোগ পাইকারিতে সয়াবিন তেলের দাম কেজিতে বেড়েছে প্রায় ১০ টাকা

Bonik Barta

দেশে ভোজ্যতেলের সরবরাহ কমিয়ে দাম বাড়ানোর অভিযোগ ছিল মিল মালিকদের বিরুদ্ধে। এরপর সরকার দাম বাড়ানোর ঘোষণা দিলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। তবে মূল্যবৃদ্ধির এক মাসের ব্যবধানে ফের সরবরাহ সংকট দেখিয়ে সয়াবিন তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে ট্রেডিং প্রতিষ্ঠানগুলো। এক মাসের ব্যবধানে এরই মধ্যে পাইকারিতে মণপ্রতি (৩৭ দশমিক ৩২ কেজি) ৩০০-৩৫০ টাকা বেড়েছে। সে হিসাবে কেজিতে দাম বেড়েছে প্রায় ১০ টাকা। ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে খোঁজ নিয়ে জানা গেছে, সরকারি পর্যায়ে মূল্যবৃদ্ধির অনুমোদনের পর সয়াবিন তেলের পাইকারি দাম মণপ্রতি কমে ৬ হাজার ২৫০ টাকায় নেমে যায়। তবে এক সপ্তাহ ধরে তা আবার বেড়ে ৬ হাজার ৫৫০ থেকে ৬ হাজার ৬০০ টাকায় গিয়ে উঠেছে। মিলগেট থেকে সরবরাহ কমিয়ে দেয়ার কারণে পাইকারি বাজারে নিত্য এ পণ্যের দাম বাড়ছে বলে অভিযোগ সাধারণ ব্যবসায়ীদের।

12kg LPG cylinder price up by Tk 4

The Financial Express

The Bangladesh Energy Regulatory Commission (BERC) on Tuesday increased the price of liquefied petroleum gas (LPG), with the price of commonly used 12 -kg LPG cylinder has been decided to be sold at Tk 1,459 for January trading under the new value-added tax (VAT) and tax measures, BERC stated. The price of the 12-kg LPG cylinder has been hiked by Tk 4 from previous Tk 1,455. The previous price was effective for over three and half months since November, 2024. During a previous decision, the energy regulator had kept the 12-kg LPG cylinder price unchanged at Tk 1,455. The price for a 12-kg LPG cylinder was at Tk 1,456 for October, 2024 trading and Tk 1,421 for September, 2024 trading.

Power production below 25pc of capacity as winter chills demand

The Financial Express

Electricity generation across Bangladesh has been reduced to less than one-fourth of the overall capacity as winter now chills the demand amid limited usages. While the power-demand slump relieves nagging summer-time supply shortages, but the state will have to pay huge capacity charge against the unused plant capacities. According to the state-run Bangladesh Power Development Board (BPDB), electricity generation during peak hours in the day on January 12 (Sunday) was 6,665 megawatts, only 24.17 per cent of the total installed capacity of 27,566MWs. Power generation during peak hours on Sunday evening was 10,043MW, which was 36.43 per cent of the capacity. A year ago on January 14, 2024, electricity generation during peak hours at daytime was higher, standing at 8,914MWs. Peak-hour generation on the evening that day was also higher, 10,286MWs, BPDB data showed.

Tk4,500cr pipeline planned to feed Bhola gas to energy-poor South

The Business Standard

he government plans to build a Tk4,500 crore pipeline from Bhola to Khulna. This will integrate the island's natural gas into the national grid. It aims to address energy shortages in the south and south-western regions. Additionally, it will enable gas-based power plants, industries, and employment-driven economic growth. Officials say the state-owned Gas Transmission Company Limited (GTCL) will construct the 205km pipeline. It is set for completion in 2029. Initially, it was planned as a shorter route from Bhola to Barishal. According to the Bangladesh Petroleum Exploration and Production Company Limited (Bapex), the country's total gas supply capacity currently stands at 2,800-3,000 million cubic feet per day (mmcfd). Of this, around 2,000 mmcfd is sourced locally.

Housing supply in Dhaka to shrink

The Financial Express

Supply of new real estate in the capital city is expected to decrease in the coming days, as the number of applications for the approval of new buildings' plan from the RAJUK has been showing a declining trend in recent years. The country's challenging economic situation, higher living costs, political uncertainty and impact of new Detailed Area Plan (DAP) 2022-2035 are responsible for this decline, stakeholders have said. According to them, such a trend may result in limited supply of housing and commercial units in Dhaka causing higher rental costs as well as broader economic impacts on the linkage industry and home loan providers.

ভোলার গ্যাস দক্ষিণাঞ্চলে পাঠাতে সাড়ে ৪ হাজার কোটি টাকার পাইপলাইনের পরিকল্পনা

The Business Standard

সরকার ভোলা থেকে খুলনা পর্যন্ত ৪,৫০০ কোটি টাকার একটি গ্যাস পাইপলাইন নির্মাণের পরিকল্পনা করেছে। এর মাধ্যমে ভোলার প্রাকৃতিক গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জ্বালানি ঘাটতি পূরণ করা হবে। একই সঙ্গে এ প্রকল্প গ্যাস-ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ও শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা বাড়াবে এবং কর্মসংস্থান-ভিত্তিক অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।রাষ্ট্রায়ত্ত গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) এ ২০৫ কিলোমিটার দীর্ঘ পাইপলাইন নির্মাণের দায়িত্বে রয়েছে। প্রকল্পটি ২০২৯ সালের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রাথমিকভাবে এটি ভোলা থেকে বরিশাল পর্যন্ত সীমাবদ্ধ ছিল, কিন্তু পরে এটি খুলনা পর্যন্ত সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) জানিয়েছে, দেশের বর্তমানে দৈনিক গ্যাস সরবরাহ সক্ষমতা ২,৮০০ থেকে ৩,০০০ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে প্রায় ২,০০০ মিলিয়ন ঘনফুট স্থানীয় উৎস থেকে আসে।

VAT, SD hikes dampen sales

The Business Standard

The hike, implemented in the middle of the fiscal year, has led to a significant surge in prices across various sectors. Fruits, vegetables, and other essential commodities have seen price increases ranging from Tk25 to Tk50 per kilogram. Restaurants, burdened by a tripling of VAT, have experienced a 15% decline in sales. Additionally, the prices of LPG cylinders, mobile phone services, cigarettes, and eyewear have all risen substantially.

ভারত থেকে ১১০০ কোটি টাকার ডিজেল আমদানি করছে বাংলাদেশ

Bonik Barta

ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) থেকে ১ লাখ ৩০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন বা বিপিসি। এতে খরচ হবে ১ হাজার ১৩৭ কোটি টাকা। গত রোববার সংস্থাটির পরিচালনা পর্ষদের ১০০০তম সভায় আমদানির এ সিদ্ধান্তের অনুমোদন দেয়া হয়। চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে এ ডিজেল আমদানি করা হবে মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। তথ্য বলছে, চলতি বছর বিপিসির পরিশোধিত জ্বালানি তেলের চাহিদা ৭৪ লাখ মেট্রিক টন। এর মধ্যে ৪৬ লাখ টন ডিজেল, যার ৮০ শতাংশই সরাসরি আমদানি করা হয়ে থাকে। আর বাকি অংশ স্থানীয় শোধনাগার থেকে পাওয়া যায়। মূলত বিপিসি নিয়মিতভাবে ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) থেকে পরিশোধিত জ্বালানি তেল আমদানি করে থাকে। ২০১৬ সালের জানুয়ারি থেকে এই তেল ট্রেনে করে বাংলাদেশে আসছে।

অতীতে বাংলাদেশে আইএমএফের প্রেসক্রিপশন কাজ করেনি

Bonik Barta

পতিত আওয়ামী সরকারের সময় দেশের অর্থনীতির আকার, মাথাপিছু আয়, রফতানি আয়সহ অর্থনীতির বিভিন্ন সূচককে ফুলিয়ে-ফাঁপিয়ে দেখিয়ে অর্থনৈতিক উন্নয়নের বয়ান তৈরি করা হয়েছিল। স্বৈরশাসনকে বৈধতা দিতে এ বয়ান সামনে আনা হয়েছে নানাভাবে। সরকারের অতিরঞ্জিত এসব তথ্যকে চ্যালেঞ্জ জানানোর পরিবর্তে সে সময় এর সঙ্গে তাল মেলাতে দেখা গেছে বহুজাতিক দাতা সংস্থাগুলোকে। এমনকি এসব সংস্থার পক্ষ থেকে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে মিরাকল বলেও অভিহিত করা হয়েছিল। যদিও এ ‘মিরাকলের অর্থনীতি’ গত তিন বছরে ধসের মুখে এসে দাঁড়িয়েছে। এ ধস ঠেকাতে আবার এমনই এক বহুজাতিক দাতা সংস্থা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দ্বারস্থ হতে হয়েছে বাংলাদেশকে। এজন্য সংস্থাটির পক্ষ থেকে দেশের অর্থনীতিতে নানা সংস্কারের প্রেসক্রিপশন ও লক্ষ্য বেঁধে দেয়া হয়েছে। আওয়ামী লীগের পর বর্তমান অন্তর্বর্তী সরকারকেও এসব প্রেসক্রিপশন অনুসরণ ও লক্ষ্যপূরণ নিয়েই ব্যস্ত থাকতে হচ্ছে। যদিও আইএমএফসহ বহুজাতিক এসব দাতা গোষ্ঠীগুলোর পরামর্শে দেশে অতীতে যেসব সংস্কার বাস্তবায়িত হয়েছে, সেগুলো কার্যকর সুফল বয়ে আনতে পারেনি বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তাদের ভাষ্যমতে, স্থানীয় বাস্তবতাকে অস্বীকার করে ধার করা এসব পরামর্শে কখনই কাঙ্ক্ষিত সুফল আনা সম্ভব নয়।

জিটুজির ভিত্তিতে পাকিস্তান থেকে চাল আমদানি করবে বাংলাদেশ

Bonik Barta

জিটুজি অর্থাৎ গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ভিত্তিতে পাকিস্তান থেকে আতপ চাল আমদানি করছে বাংলাদেশ সরকার। এ লক্ষ্যে গতকাল খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ট্রেডিং করপোরেশন অব পাকিস্তান (টিসিপি) ও খাদ্য অধিদপ্তরের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করা হয়। অন্যদিকে একই দিন বাংলাদেশ সফররত পাকিস্তানের বাণিজ্য প্রতিনিধি দলের সৌজন্যে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘বাংলাদেশ-পাকিস্তান বিজনেস ফোরাম’ শীর্ষক দ্বিপক্ষীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ডিসিসিআই অডিটরিয়ামে অনুষ্ঠিত এ সভায় ফেডারেশন অব পাকিস্তান চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফপিসিসিআই) সভাপতি আতিফ ইকরাম শেখের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করে।

US tops in remittance inflows to Bangladesh for three months: BB

The Financial Express

The United States (US) has emerged as the top country for sending remittances to Bangladesh for three consecutive months, says the Bangladesh Bank.Following the political changeover in August, remittance inflows from the US have seen a significant rise, enabling the US to surpass the United Arab Emirates (UAE), which had long been the leading source of expatriate income.Bangladesh Bank (BB) has published a detailed report on expatriate income for the three-month period from September to November of the fiscal year 2024-25. The data shows that approximately US $1.4 billion in remittances came from the US during this period.

গ্যাসের দুর্ঘটনা রোধে সেফটি স্ট্যান্ডার্ড প্রণয়ন করছে বিএসটিআই

Bonik Barta

গৃহস্থালিতে ব্যবহৃত গ্যাসের রান্নায় দুর্ঘটনা রোধে ১৭টি সেফটি স্ট্যান্ডার্ড প্রণয়ন করতে যাচ্ছে পণ্যের জাতীয় মান প্রণয়ন ও নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। রাজধানীর একটি হোটেলে গতকাল অনুষ্ঠিত ‘সেফটি স্ট্যান্ডার্ডস ফর ডমেস্টিক গ্যাস কুকিং অ্যাপ্লায়েন্সেস’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএসটিআইয়ের মহাপরিচালক এসএম ফেরদৌস আলম এ তথ্য জানান। বিএসটিআই, পেট্রোবাংলা ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) যৌথভাবে কর্মশালাটির আয়োজন করে। এতে বিশেষ অতিথি ছিলেন এডিবির কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিঅং ও পেট্রোবাংলার পরিচালক (পরিকল্পনা) আব্দুল মান্নান পাটোয়ারী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিএসটিআইয়ের পরিচালক (মান) মো. সাইদুল ইসলাম। কর্মশালায় বিএসটিআইয়ের মহাপরিচালক ফেরদৌস আলম বলেন, ‘গৃহস্থালিতে গ্যাসের চুলায় রান্নার সময় দুর্ঘটনার একটি বড় কারণ হলো সেফটি কুকিং অ্যাপ্লায়েন্স সম্পর্কে সচেতনতা না থাকা। দেরিতে হলেও বিএসটিআই এ ধরনের সেফটি স্ট্যান্ডার্ড প্রণয়ন করতে যাচ্ছে।’ আন্তর্জাতিক মানের সঙ্গে সংগতি রেখে এসব স্ট্যান্ডার্ড প্রণয়নের উদ্যোগ নেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘স্ট্যান্ডার্ডগুলো এরই মধ্যে বিএসটিআইয়ের টেকনিক্যাল কমিটির অনুমোদন পেয়েছে। এরপর উচ্চতর বিভাগীয় কমিটিতে অনুমোদন পেলে তা বাস্তবায়ন শুরু করবে বিএসটিআই। এসব নিরাপত্তা মান বাস্তবায়ন হলে গ্যাসের চুলার রান্নায় দুর্ঘটনা কমানো সম্ভব হবে।’