১৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৯১ কোটি টাকা জরিমানা
Bonik Barta
সিকিউরিটিজ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে আট ব্যক্তি ও ১০ প্রতিষ্ঠানকে মোট ৯০ কোটি ৭৮ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত ডিসেম্বরে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। ৩০ দিনের মধ্যে জরিমানার অর্থ জমা না দিলে পরবর্তী সময়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও কমিশনের আদেশে উল্লেখ করা হয়েছে। বিএসইসির তথ্যানুসারে, ডিএসই গত বছরের ৩ ডিসেম্বর আনোয়ার সিকিউরিটিজ লিমিটেডে একটি পরিদর্শন কার্যক্রম সম্পন্ন করে কমিশনে একটি প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনে প্রতিষ্ঠানটির শেয়ার ক্রয়-বিক্রয়সংক্রান্ত বেশকিছু সমস্যা ও অসংগতি পরিলক্ষিত হয়। পরে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে কোম্পানিটিকে ৫ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। একইভাবে শেয়ার ক্রয়-বিক্রয়সংক্রান্ত বেশকিছু সমস্যা ও অসংগতি পাওয়ায় সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেডকে ৫ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।
বিনিয়োগ বাড়াতে ২১ সমস্যা চিহ্নিত তিন থেকে ছয় মাসের মধ্যে সমাধান
Bonik Barta
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, বিভিন্ন ব্যবসায়ী মহলের কাছে তাদের সমস্যা জানতে চেয়েছিলাম। সেখান থেকে ২১টি সমস্যা চিহ্নিত করেছি, যা তিন থেকে ছয় মাসের মধ্যে সমাধানের চেষ্টা করছি। আমাদের এনার্জি ও গ্যাসের সমস্যা সমাধানে কাজ করতে হবে। আমরা ১০০টি ইকোনমিক জোন না করে পাঁচটিতে ভালোভাবে ফোকাস করতে চাচ্ছি, যেন সেখানে সব ধরনের ইউটিলিটি দেয়া যায়।’রাজধানীর পল্টনে গতকাল ‘বিনিয়োগের সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। অর্থনৈতিক বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) এ সেমিনারের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালা। বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ ও বর্তমান প্রশাসক হাফিজুর রহমান, ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আবুল কাসেম খান, লাফার্জহোলসিম বাংলাদেশের সিইও মোহাম্মদ ইকবাল চৌধুরী। ইআরএফের সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় সেমিনারে স্বাগত বক্তব্য দেন ইআরএফ সভাপতি।
যে কারণে সরকার প্রকল্প ঋণের বদলে বাজেট সহায়তায় মনোযোগ দিচ্ছে
The Business Standard
দুই বছর আগে পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাশে ৫৩৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত রেলস্টেশনটি উদ্বোধনের পর থেকে একবারও ব্যবহার হয়নি। শেখ হাসিনা সরকারের সময় সম্পন্ন হওয়া এ প্রকল্প কার্যত অকার্যকর অবস্থায় পড়ে রয়েছে, বিপুল এ বিনিয়োগও পরিণত হয়েছে অপচয়ে।
চট্টগ্রামের কর্ণফুলী টানেলের চিত্রও একইরকম। ১০ হাজার ৬৯০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ টানেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও, বাস্তবে এটি দৈনিক পরিচালন ব্যয়ের মাত্র ৩০ শতাংশ আয় করতে সক্ষম হচ্ছে। প্রতিদিন প্রায় ২৬.৫০ লক্ষ টাকা লোকসানের মুখে থাকা এ প্রকল্প বছরে প্রায় ১০০ কোটি টাকা ঘাটতির সৃষ্টি করছে। বেশিরভাগ চীনা ঋণে অর্থায়িত এ প্রকল্প দেশের ঋণের বোঝাও আরও বাড়িয়েছে।
সঞ্চয়পত্রের সুদহার বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করল সরকার
The Business Standard
প্রথমবারের মতো মার্কেট রেট বা বাজারে প্রচলিত সুদ হারের সাথে সামঞ্জস্য রেখে ৫টি জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার পুনঃনির্ধারণ করেছে সরকার। এতে প্রত্যেকটি সঞ্চয়পত্রের সুদহার কিছুটা বেড়েছে।অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বুধবার (১৫ জানুয়ারি) এক প্রজ্ঞাপনে সঞ্চয়পত্রের সুদহার পুনঃনির্ধারণের বিষয়টি জানিয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন সুদহার ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। অর্থাৎ, ১ জানুয়ারি বা তারপর থেকে যেসব গ্রাহকের সঞ্চয়পত্র কার্যকর হয়েছে, তারা নতুন বা বাড়তি সুদহার পাবেন। জানুয়ারী থেকে জুন এই ছয় মাস মেয়াদে নতুন সুদহার কার্যকর হবে। এছড়া, এখন থেকে ৬ মাস পরপর বাজারের সাথে সমন্বয় করে সঞ্চয়পত্রের সুদহার নির্ধারণ করা হবে বলে জানানো হয়েছে প্রজ্ঞাপনে।
২০২৮ সাল পর্যন্ত থাকবে উচ্চমাত্রার মূল্যস্ফীতি
Bonik Barta
আরো কয়েক বছর বিশ্বে মূল্যস্ফীতিজনিত সংকট বিদ্যমান থাকবে বলে সাম্প্রতিক এক জরিপে পূর্বাভাস দিয়েছেন অর্থনীতিবিদরা। তারা বলছেন, ২০২৮ সাল পর্যন্ত বিশ্বব্যাপী উচ্চ মূল্যস্ফীতি দেখা যাবে। খবর আনাদোলু।
জার্মান ইনস্টিটিউট ফর ইকোনমিক রিসার্চ (ডিআইডব্লিউ) ও সুইস ইকোনমিক ইনস্টিটিউট (কেওএফ) পরিচালিত জরিপে বলা হয়েছে, ২০২৫ সালে গড় বৈশ্বিক মূল্যস্ফীতি হবে ৩ দশমিক ৯ শতাংশ।
অর্থনীতিবিদরা বলছেন, ২০২৬ সালে মূল্যস্ফীতি কমে ৩ দশমিক ৫ শতাংশে নেমে আসবে এবং দীর্ঘমেয়াদে এ হার ২০২৮ পর্যন্ত বহাল থাকতে পারে।
এছাড়া মূল্যস্ফীতির ক্ষেত্রে আঞ্চলিক বৈচিত্র্য উল্লেখযোগ্য হবে বলে জানিয়েছেন অর্থনীতিবিদরা। ২০২৪ সালে পশ্চিম ইউরোপ, উত্তর আমেরিকা ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় মূল্যস্ফীতি বৈশ্বিক গড়ের তুলনায় কম ছিল যথাক্রমে ২ দশমিক ১, ২ দশমিক ৬ ও ২ দশমিক ৯ শতাংশ।
তবে ২০২৫ সালের জন্য দক্ষিণ এশিয়ায় ৭ দশমিক ৪, দক্ষিণ আমেরিকায় ৩৩ দশমিক ৬, উত্তর আফ্রিকায় ৩৭ দশমিক ২ ও পূর্ব আফ্রিকায় ২৭ দশমিক ৬ শতাংশ মূল্যস্ফীতির পূর্বাভাস দেয়া হয়েছে, যা বৈশ্বিক গড়ের তুলনায় অনেক বেশি।
২০২৬ সাল অতিরিক্ত ১০ লাখ ১০ হাজার ব্যারেল জ্বালানি তেল সরবরাহের পূর্বাভাস
Bonik Barta
বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে ২০২৬ সালের মধ্যে অতিরিক্ত ১০ লাখ ১০ হাজার ব্যারেল সরবরাহের পূর্বাভাস দিয়েছে সৌদি আরবভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান কেএপিএসএআরসি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, জ্বালানি তেল রফতানিকারক দেশগুলোর সংগঠন ওপেক প্লাস উৎপাদন কমানোর প্রক্রিয়া ক্রমান্বয়ে শিথিল করার পরিপ্রেক্ষিতে এ সরবরাহ উদ্বৃত্ত তৈরি হবে। তবে এ অবস্থায় জোটটি তাদের বাজারহিস্যা পুনরুদ্ধারে চ্যালেঞ্জের মুখে পড়বে বলেও মত কেএপিএসএআরসির। কেননা উৎপাদন বাড়লে জ্বালানি তেলের দাম কমার ঝুঁকি রয়েছে। সর্বশেষ প্রান্তিক পূর্বাভাসে কেএপিএসএআরসি জানিয়েছে, ২০২৫ সালে জ্বালানি তেলের বাজারে দৈনিক ২ লাখ ৬০ হাজার ব্যারেল অতিরিক্ত সরবরাহ দেখা যাবে, যা ২০২৬ সালে বেড়ে ১০ লাখ ১০ হাজার ব্যারেলে পৌঁছবে।
কেএপিএসএআরসি আরো বলেছে, যুক্তরাষ্ট্রের শেল তেল উৎপাদন ২০২৫ সালে বৈশ্বিক জ্বালানি তেল সরবরাহ বাড়ার পেছনে সবচেয়ে বেশি ভূমিকা রাখবে। তবে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি ধীর হয়ে আসায় জ্বালানি পণ্যটির চাহিদা আশানুরূপ বাড়বে না। ওপেক প্লাস আগামী এপ্রিল থেকে উত্তোলন কোটা বাড়ানো শুরু করবে।
প্রকৃতিকে গুরুত্ব দেয় মাত্র এক-চতুর্থাংশ কোম্পানি
Bonik Barta
ব্যবসায়িক আলোচনায় বৈশ্বিক উষ্ণায়নের মতো জলবায়ুসংক্রান্ত বিষয়াদি জনপ্রিয় শব্দবন্ধে পরিণত হয়েছে। এর বিপরীতে সামগ্রিকভাবে প্রকৃতিসংক্রান্ত বিষয় কোম্পানি পর্যায়ে মনোযোগ কাড়লেও জনপরিসরে ততটা চর্চিত নয়। সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে, এশিয়া-প্যাসিফিক অঞ্চলের কোম্পানিগুলো প্রকৃতিসংক্রান্ত বিষয় প্রতিবেদনে যুক্ত করলেও তা অনেক ক্ষেত্রে প্রত্যাশার তুলনায় কম। এতে প্রকৃতির ওপর এসব ব্যবসার প্রভাব বা সম্ভাব্য সুযোগ সম্পর্কে জানতে পারছেন না বিনিয়োগকারীরা। খবর দ্য স্ট্রেইট টাইমস। চলতি সপ্তাহে প্রকাশিত গবেষণাটিতে নেতৃত্ব দিয়েছে গ্লোবাল লাক্সারি গ্রুপ কেরিং ও এনইউএস বিজনেস স্কুলের সেন্টার ফর গভর্ন্যান্স অ্যান্ড সাসটেইনেবিলিটি বিভাগ।
যেখানে বলা হচ্ছে, এশিয়া-প্যাসিফিক অঞ্চলে পুঁজিবাজারে তালিকাভুক্ত অধিকাংশ শীর্ষ কোম্পানি টেকসই বা বার্ষিক প্রতিবেদনে পানি, জীববৈচিত্র্য ও বাস্তুসংস্থান সংরক্ষণের মতো বিষয়গুলো উল্লেখ করেছে। এর মধ্যে শুধু ২৫ শতাংশই বিষয়গুলোকে ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচনায় নিয়েছে।
গবেষণায় এ অঞ্চলের ১৪টি বাজার ও ১১টি শিল্প খাতের প্রায় ৭০০ তালিকাভুক্ত কোম্পানির দেয়া তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এর মধ্যে ৭২ শতাংশ কোম্পানি নিজেদের প্রতিবেদনে প্রকৃতিসংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে।
Treasury bill-bond interests fall on rising demand from banks
The Business Standard
Interest rates on Treasury bills, a short-term government borrowing tool, and Treasury bonds, a long-term borrowing tool, fell by 10 to 29 basis points due to increased demand from banks for these government securities.
According to data from the Bangladesh Bank, Tk4,000 crore was raised in Tuesday's auction for 5-year bonds. However, banks had offered around Tk18,000 crore at various interest rates. The bonds were sold at an interest rate of 12.09%.
Make tax policy that helps SMEs, women: Experts
The Business Standard
The existing tax policy in Bangladesh has been designed with large businesses in mind and it falls short in supporting small entrepreneurs, women, and fostering entrepreneurship, experts have said.
They have called on policymakers to create income-generating policies that target a wider segment of the population, including a significant number of women. The discussants emphasized the need for a more equitable tax system, one that is friendly to small and medium-sized enterprises (SMEs), with simplified regulatory compliance and an economy that is gradually formalized.
রাষ্ট্রায়ত্ত ব্যাংকে সুপার নিউমারারি পদে পদোন্নতি প্রচলিত বিধিবিধানের সুস্পষ্ট লঙ্ঘন ; অর্থমন্ত্রণালয়
Bonik Barta
অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বলেছে, বিভাগটির বিধিবিধান অনুযায়ী রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাংগঠনিক কাঠামোর বাইরে সুপার নিউমারারি পদ সৃষ্টি করে পদোন্নতি প্রদানের কোন সুযোগ নেই। কিন্তু প্রচলিত এ বিধিবিধানের ব্যতয় ঘটিয়ে পদ না থাকা সত্ত্বেও সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংক পরিচালনা পর্ষদের অনুমোদনক্রমে সুপার নিউমারারি পদে পদোন্নতি দেয়া হয়েছে। এটি প্রচলিত বিধিবিধানের সুস্পষ্ট লঙ্ঘন।
বুধবার রাষ্ট্রায়ত্ত সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) কাছে পাঠানো কারণ দর্শানোর নোটিশে এ তথ্য তুলে ধরা হয়। অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ‘রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক শাখা-১’ থেকে এ চিঠি ইস্যূ করা হয়। কারণ দর্শানের এ নোটিশ চারটি বাণিজ্যিক ব্যাংকেরই এমডির কাছে পাঠানো হয়েছে।
গত ১৪ জানুয়ারি বণিক বার্তায় ‘শৃঙ্খলা ভেঙে পড়ার শঙ্কা; পদ না থাকলেও রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকে ৭ হাজার ২১৫ জনের পদোন্নতি’ শীর্ষক সংবাদ প্রকাশ হয়। এতে বলা হয়, গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর রাষ্ট্রায়ত্ত প্রধান চার ব্যাংকে প্রায় ১০ হাজার কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন। এর মধ্যে ৭ হাজার ২১৫ জনই পদোন্নতি পেয়েছেন সুপার নিউমারারি (পদ ছাড়াই পদায়ন) ভিত্তিতে। নজিরবিহীন এ পদোন্নতি দেয়া হয়েছে ব্যাংকগুলোর অর্গানোগ্রাম বা জনবল কাঠামো ভঙ্গ করে। পদ না থাকলেও এত বিপুলসংখ্যক কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংক। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ইতিহাসে এর আগে কখনই এভাবে গণপদোন্নতির ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ব্যাংকগুলোয় এখন শৃঙ্খলা আরো ভেঙে পড়ার আশঙ্কা করছেন তারা।
Three cos downgraded to 'Z' category for failing to hold AGMs
The Financial Express
The stock exchanges have downgraded three companies to the 'junk' or 'Z' category, effective from Wednesday, as they failed to hold annual general meetings (AGMs) within stipulated time frame.
The companies are Union Bank, Sea Pearl Beach Resorts and Sonali Life Insurance. Of them, Union Bank was shifted to 'Z' category from the 'B' category while Sea Pearl Beach and Sonali Life Insurance were downgraded from 'A' category.
The stock exchanges downgraded the companies in line with the provision 1 (b) of the BSEC directive issued on May 20, 2024, according to a stock exchange filing.
গভীর সংকটে জার্মান গাড়ি শিল্প
Bonik Barta
প্রধান ভোক্তা চীনে আয় কমা ও বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) বিক্রি থেকে মুনাফা হ্রাসসহ নানামুখী সংকটে জর্জরিত জার্মান গাড়ি শিল্প। এ পরিস্থিতিতে মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে এসেছে গোল্ডম্যান স্যাকসের প্রতিবেদন। গত মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে বিলাসবহুল গাড়ির ব্র্যান্ড পোরশে এজি ও মার্সিডিজ-বেঞ্জ এজির রেটিং কমিয়েছে বহুজাতিক বিনিয়োগ ব্যাংকটি। এতে শুধু জার্মানি নয়, পুরো ইউরোপের গাড়ি শিল্পের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রতিবেদনে গোল্ডম্যান স্যাকসের বিশ্লেষক জর্জ গ্যালিয়ার্স ইউরোপীয় গাড়ি নির্মাতাদের সামনে থাকা প্রধান সমস্যাগুলো তুলে ধরেন। এর মধ্যে রয়েছে শ্রম খরচ বৃদ্ধি, শুল্কজনিত ঝুঁকি, চীনে মুনাফা কমে যাওয়া ও পরিবেশসংক্রান্ত কঠোর নিয়মাবলি মেনে চলার বাধ্যবাধকতা।
Govt plans to impose duty on onion import
The Financial Express
The government plans to impose tariff on onion import with an eye to protecting the interest of domestic farmers, sources said. To this end, the agriculture ministry has written to the commerce ministry recently, suggesting taking further measures on the issue. The commerce ministry is currently working on the issue. It is likely to ask the Bangladesh Trade and Tariff Commission for providing opinions, including suggestions.
The move has taken to control onion imports so that the farmers of the country can get fair prices of their products this peak harvest season, according to a high official at the commerce ministry.
রেস্তোরাঁসহ কিছু পণ্য ও সেবার ভ্যাট পুনর্বিবেচনা করবে এনবিআর
Bonik Barta
রেস্তোরাঁর ভ্যাট পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বুধবার (১৫ জানুয়ারি) প্রথম সচিব (মূসক নীতি) মশিউর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে আরো কয়েকটি পণ্য ও সেবার ওপর আরোপিত ভ্যাটও পুনর্বিবেচনা করা হবে বলে এনবিআর সূত্রে জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির পাঠানো পত্র জাতীয় রাজস্ব বোর্ড গুরুত্বসহকারে পর্যালোচনা করে রেস্তোরাঁ খাতে ভ্যাট হার পুনঃবিবেচনার সিদ্ধান্ত নিয়েছে। এমতাবস্থায়, ভ্যাটের আওতাসহ রাজস্ব বৃদ্ধি ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে সমিতির বিশেষ সহযোগিতা কামনা করেছে এনবিআর।
এর আগে গত ৯ জানুয়ারি শতাধিক পণ্য ও সেবায় বিভিন্ন হারে নতুন ভ্যাট আরোপ করা হয়। তারপর সমালোচনাও হয়। এরপরই এলপিজিতে আগের হার নির্ধারণ করা হয়। এবার রেস্তোরাঁতেও পুনির্বিবেচনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া আরো কয়েকটি পণ্য ও সেবায়ও ভ্যাট হার পরিবর্তন করা হবে বলে এনবিআর সূত্রে জানা গেছে।
Inflation, economic downturn BD's major future challenges
The Financial Express
Inflation and economic downturn will remain the two major economic challenges for Bangladesh in the coming days, according to the World Economic Forum (WEF).The three other issues would be extreme weather events like floods and heat waves, pollution, and unemployment or lack of economic opportunity, it said in a latest report published on Wednesday. Headquartered in Switzerland's Geneva, the WEF presented the top five risks of each country surveyed in the report titled "Global Risks Report 2025". The report did not elaborate on country-specific information. It analyzed global risks through three timeframes to support decision-makers in balancing the current crises and longer-term priorities.
BD to seek easier loan terms, trade support
The Financial Express
Relaxing conditionalities of Chinese loans, trade support, Rohingya repatriation, and renewal of the memorandum of understanding (MoU) on water resources will dominate the bilateral meeting between Bangladesh Foreign Affairs Adviser Md Touhid Hossain and Chinese Foreign Minister Wang Yi on January 21.The foreign affairs adviser is set to depart for Beijing on January 20 on a three-day visit. Briefing newsmen about the visit on Wednesday, he said Bangladesh would seek an extension of the loan repayment period to 40 years and a reduction in lending rate to address its debt repayment challenges comfortably.
LGD seeks Tk 14.23b for two controversial 'MP projects'
The Financial Express
An allocation of Tk 14.23 billion has been sought for executing controversial projects taken posthaste by the Awami League government on demands from MPs in the wake of the student-mass movement that toppled it. Local Government Division (LGD) has placed such fund request, officials said. Initially, Tk 8.75 billion was allocated under the Annual Development Programme (ADP) for these two projects, dubbed 'MP Projects', by the Ministry of Planning, the Local Government Engineering Department (LGED), and other related government agencies.
However, notwithstanding widespread speculations that the projects might be canceled due to the dissolution of parliament and the absence of MPs, the proposed Revised ADP (RADP) now shows an increase of around Tk 5.48 billion-or 62.63 per cent-over the original allocation.
US for labour law reform to extend rights to EPZs
The Financial Express
The United States has called for Bangladesh to reform its labour laws to extend the rights of freedom of association and collective bargaining to export-processing zones and special economic zones. It also presses for easing trade union registration requirements for workers and a fair minimum wage process for garment workers.
The US cited Bangladesh as one of its top apparel suppliers in Asia with relatively weaker labour standards and environment protections." Despite progress in worker safety standards in the last decade, the United States continues to urge Bangladesh to align its domestic labour laws with international labour standards," according to a latest USTR policy paper series on supply-chain resilience.
Govt weighing business exit plan to priorities private investment
The Financial Express
The government is weighing an exit plan from its business activities gradually to give priority to private investment in different sectors within six months to one year to improve business climate in the country.
Except national interest and security issues like nuclear power plan, there is no need of the government's investment in many sectors, said Executive Chairman of the Bangladesh Investment Development Authority (BIDA) Chowdhury Ashik Mahmud Bin Harun. "In principal we consider the government must come out from the businesses whether full or partial ownership slowly as the government needs not to do business," said the BIDA executive chairman while addressing a seminar on Wednesday.
Farm credit disbursements fall 14pc in July-November
The Financial Express
Farm credit disbursements fell by more than 14 per cent in the first five months of the current fiscal year (FY 2024-25) mainly due to higher interest rate and political uncertainty, officials said.
The loans disbursed came down to Tk 130.81 billion during the July-November period of FY '25 from Tk 152.80 billion in the same period of the previous fiscal year, according to the Bangladesh Bank's (BB) latest statistics.Of the credit disbursed, eight public banks disbursed Tk 56.29 billion, and the remaining Tk 74.52 billion was disbursed by the private commercial banks (PCBs) and foreign commercial banks (FCBs).
The central bank is set to issue a fresh instruction for all the scheduled banks next month (February) to strengthen disbursements across the country for ensuring food security through boosting agricultural productions, according to the officials.
Suppliers' credit report requirement rules relaxed
The Financial Express
Credit reports for foreign suppliers will not be required for imports up to US$30,000 against proforma invoices issued directly from abroad, according to a Bangladesh Bank (BB) circular issued Wednesday. It said such reports will not be necessary for imports up to $40,000 provided that indents are used by local agents. Earlier the limit was $10,000 and $20,000 respectively. Credit reports regarding a supplier will be obtained one time during its validity. Banks cannot remit more than one time as collection cost for the report. According to the notification, banks shall use the report for all their importers importing from the same supplier.