যুক্তরাষ্ট্রের কোম্পানি গানভর থেকে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার
Bonik Barta
দেশে গ্যাসের ঘাটতি পূরণে যুক্তরাষ্ট্রের গানভর ইউএসএ এলএলসির কাছ থেকে দীর্ঘমেয়াদে এলএনজি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১২ বছর মেয়াদে কোম্পানিটির কাছ থেকে ১১৭ কার্গো এলএনজি কিনবে বাংলাদেশ। জিটুজি ভিত্তিতে চলতি বছর থেকে ২০৩৮ সাল পর্যন্ত এসব কার্গো দেশে আসবে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে গতকাল এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ প্রস্তাব উপস্থাপন করে।
ভারত থেকে আসছে রেলের ১৯টি নতুন প্রজন্মের কোচ
Bonik Barta
বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হতে যাচ্ছে ভারত থেকে আনা নতুন প্রজন্মের ১৯টি লিংকে হফম্যান বুশ (এলএইচবি) কোচ।
গতকাল কোচের প্রথম চালান আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে ভারতের কাপুরথালার রেলকোচ ফ্যাক্টরি (আরসিএফ)।
ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরোর (পিআইবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রথম রেকে রয়েছে তিনটি এসি স্লিপার কোচ, তিনটি এসি চেয়ার কোচ, ১১টি নন-এসি চেয়ার কোচ ও দুটি পাওয়ার কার। বাংলাদেশ রেলওয়ের যাত্রী ও পরিচালনগত প্রয়োজন বিবেচনায় নিয়ে বিশেষভাবে এসব কোচের নকশা ও বিভিন্ন সুবিধা সংযোজন করা হয়েছে।
রেমিট্যান্স সংগ্রহে এনইসি মানি ট্রান্সফারের সঙ্গে বিডিবিএলের চুক্তি
Bonik Barta
প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স সহজ ও দ্রুত উপায়ে দেশে আনতে যুক্তরাজ্যভিত্তিক রেমিট্যান্স প্রতিষ্ঠান এনইসি মানি ট্রান্সফার লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি (বিডিবিএল)। এ উপলক্ষে সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. জসীম উদ্দিন এবং এনইসি মানি ট্রান্সফারের চেয়ারম্যান ইকরাম ফারাজি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
Govt finally goes for US LNG at jacked-up price
The Financial Express
Bangladesh is set to buy 117 cargos of liquefied natural gas (LNG) from an American company over 13 years under government-to-government (G-to-G) arrangement, as the much-talked-about bilateral trade agreement works. The Cabinet Committee on Government Purchase (CCGP) Wednesday approved a proposal on the gas buy under the long-term deal from Gunvor USA LLC, a Texas-based privately owned company. Headed by Finance Minister Amir Khosru Mahmud Chowdhury, the purchase body, however, did not make it clear how G-to-G arrangement can be done with a private commercial enterprise.
বাস্তবের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ তথ্য দিচ্ছে বিবিএস?
Bonik Barta
দেশে গত দুই মাসে নিত্যপ্রয়োজনীয় অনেক খাদ্য ও জ্বালানি পণ্যের দাম ঊর্ধ্বমুখী থাকলেও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে এ সময়ে সার্বিক মূল্যস্ফীতি কমেছে। অন্যদিকে অর্থনীতির বিভিন্ন সূচকে দুর্বলতা, বিনিয়োগে স্থবিরতা, রাজস্ব আহরণে চাপ ও কর্মসংস্থানের সংকটের মধ্যেও ২০২৫-২৬ অর্থবছরে ৪ শতাংশের বেশি জিডিপি প্রবৃদ্ধির সাময়িক হিসাব দিয়েছে সংস্থাটি। বাস্তবতা ও সরকারি পরিসংখ্যানের এ পার্থক্য বিবিএসের তথ্যের মান নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে।
বিবিএসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুলাইয়ে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ৩২ শতাংশ। খাদ্য মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ১৬ শতাংশ। এর আগের মাস জুনে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ১৬ এবং খাদ্য মূল্যস্ফীতি ৮ দশমিক ৬০ শতাংশ। মে মাসে সার্বিক ও খাদ্য মূল্যস্ফীতি ছিল যথাক্রমে ৯ দশমিক ৪২ ও ৯ দশমিক শূন্য ৬। অর্থাৎ, মে থেকে জুলাইয়ে ধারাবাহিকভাবে সার্বিক ও খাদ্য মূল্যস্ফীতি কমেছে। এছাড়া ২০২৫ সালের জুলাইয়ে এ দুটি হার ছিল যথাক্রমে ৮ দশমিক ৫৫ ও ৭ দশমিক ৫৬ শতাংশ। সে হিসেবে গত বছরের জুলাইয়ের তুলনায় চলতি বছরের জুলাইয়ে সার্বিক ও খাদ্য মূল্যস্ফীতি কিছুটা কমেছে।
আসিয়ানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে হালাল ইকোসিস্টেম গড়ে তোলার আহ্বান
Bonik Barta
বৈশ্বিক বাণিজ্যে প্রচলিত রফতানি পণ্যের ওপর নির্ভরতা কমিয়ে নতুন সম্ভাবনাময় খাতের দিকে নজর দেয়ার তাগিদ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এক্ষেত্রে তিনি আসিয়ান অঞ্চলের অভিজ্ঞতা কাজে লাগিয়ে একটি শক্তিশালী ও আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল ইকোসিস্টেম গড়ে তোলার আহ্বান জানান। ‘আসিয়ান অঞ্চলে হালাল ইকোসিস্টেম: বাংলাদেশের জন্য সম্ভাবনা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) এ অনুষ্ঠানের আয়োজক।
অনুসন্ধানে দুটি তদন্ত কমিটি গঠন করেছে বিএসইসি
Bonik Barta
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শীর্ষ কর্মকর্তাদের একাংশের বিরুদ্ধে শেয়ার ব্যবসা, আর্থিক অনিয়ম ও সুশাসনের ঘাটতির অভিযোগ এসেছে। সাম্প্রতিক সময়ে এক্সচেঞ্জটিতে অস্বাভাবিক উপায়ে কর্মী ছাঁটাইয়ের ঘটনাও ঘটেছে। এসব ঘটনা অনুসন্ধানে দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ১০ আগস্ট বিএসইসির পরিদর্শন, অনুসন্ধান ও তদন্ত বিভাগের অতিরিক্ত পরিচালক মো. ফারুক হোসেন স্বাক্ষরিত পৃথক দুটি আদেশের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়। উভয় কমিটিকে ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
লেনদেনে ফিরছে গ্রামীণফোন
Bonik Barta
টেলিযোগাযোগ খাতের তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি গ্রামীণফোন লিমিটেডের লভ্যাংশসংক্রান্ত রেকর্ড ডেটের কারণে ১২ আগস্ট শেয়ারটির লেনদেন বন্ধ ছিল।রেকর্ড ডেট শেষে আজ পুঁজিবাজারে কোম্পানিটির শেয়ার লেনদেন চালু হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) গ্রামীণফোনের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১০ টাকা ৫২ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১১ টাকা ২১ পয়সা। ৩০ জুন ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪১ টাকা ৫১ পয়সায়।
কারণ ছাড়াই বাড়ছে তিন কোম্পানির শেয়ারদর
Bonik Barta
সম্প্রতি পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির শেয়ারদর ও লেনদেনে ঊর্ধ্বমুখিতা দেখা যাচ্ছে। কোম্পানি তিনটি হলো সোনারগাঁও টেক্সটাইলস লিমিটেড, শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি ও বারাকা পাওয়ার লিমিটেড। তবে কোম্পানি তিনটির পক্ষ থেকে শেয়ারদর ও লেনদেন বাড়ার পেছনে কোনো ধরনের মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে জানানো হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চিঠির জবাবে এমন তথ্য জানিয়েছে কোম্পানি তিনটি। পুঁজিবাজারে তালিকাভুক্ত আরেক কোম্পানি নিউলাইন ক্লদিংস লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিক হারে বাড়ায় কোম্পানিটির কাছে ব্যাখ্যা চেয়েছে ডিএসই। তবে শেয়ারদর বৃদ্ধির কারণ জানতে চেয়ে ডিএসইর পাঠানো চিঠির কোনো জবাব দেয়নি কোম্পানিটি।
প্রধান রফতানি বাজারগুলোয় অগ্রাধিকার সুবিধা ধরে রাখতে এফটিএ স্বাক্ষরে জোর
Bonik Barta
শিপিং খাতের সংকট, যুক্তরাষ্ট্রের শুল্কনীতির অনিশ্চয়তা ও বিশ্বজুড়ে বাড়তে থাকা সংরক্ষণবাদ বাণিজ্যের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। একই সময়ে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। এ পরিস্থিতিতে প্রধান রফতানি বাজারগুলোয় অগ্রাধিকারমূলক সুবিধা ধরে রাখতে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের ওপর জোর দিয়েছেন এইচএসবিসি গ্লোবাল রিসার্চের সিনিয়র ট্রেড ইকোনমিস্ট শানেলা এল রাজানায়াগাম। মঙ্গলবার রাজধানীতে ‘বৈশ্বিক বাণিজ্য পরিচালনা: ভবিষ্যৎ সুরক্ষায় বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন। দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করে।
এক বছরে ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩.২৪ শতাংশ
Bonik Barta
দেশে সময়ের সঙ্গে ডিজিটাল লেনদেনের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে, গত এক বছরে দেশে ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন বেড়েছে ৪৩ দশমিক ২৪ শতাংশ। তবে খাতসংশ্লিষ্টরা বলছেন, ডিজিটাল অবকাঠামোর পাশাপাশি অর্থনৈতিক দুরবস্থা ও মূল্যস্ফীতিও ক্রেডিট কার্ড ব্যবহার বৃদ্ধিতে ভূমিকা রাখছে। প্রতি মাসে কার্ড ব্যবহারের ধরন নিয়ে প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। সর্বশেষ গতকাল প্রকাশিত জুনের পরিসংখ্যানে দেখা গেছে, ওই মাসে ক্রেডিট কার্ডে লেনদেন হয়েছে ৪ হাজার ৪৬১ কোটি টাকা। এক বছর আগে ২০২৫ সালের জুনে ছিল ৩ হাজার ১১৪ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে ক্রেডিট কার্ডে লেনদেন বেড়েছে প্রায় ১ হাজার ৩৪৭ কোটি টাকা, প্রবৃদ্ধির হিসাবে যা ৪৩ দশমিক ২৪ শতাংশ। এসব লেনদেনের ৯১ দশমিক ১১ শতাংশই ব্যবহার হয়েছে কেনাকাটায়। এর বাইরে নগদ টাকা উত্তোলনে ৭ দশমিক ১১ ও অর্থ স্থানান্তরে ব্যবহার হয়েছে ১ দশমিক ৭৮ শতাংশ।
শুল্ক আয় কমায় ২.১ ট্রিলিয়ন ডলারের বাজেট ঘাটতির পথে যুক্তরাষ্ট্র
Bonik Barta
যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি আরো বাড়ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি থেকে প্রত্যাশার তুলনায় কম রাজস্ব আসায় ঘাটতিতে বড় চাপ তৈরি হয়েছে। দেশটির কংগ্রেশনাল বাজেট অফিস (সিবিও) জানিয়েছে, ২০২৬ অর্থবছরে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি দাঁড়াতে পারে ২ দশমিক ১ ট্রিলিয়ন ডলারে। ফেব্রুয়ারিতে দেয়া পূর্বাভাসে এ ঘাটতির পরিমাণ ধরা হয়েছিল ১ দশমিক ৯ ট্রিলিয়ন ডলার। কয়েক মাসের ব্যবধানে পূর্বাভাসে ২০ হাজার কোটি ডলার বেড়েছে। খবর ফরচুন।