11-Aug-2026

Wednesday 12 August 2026

13-Aug-2026

‘হোম শো ব্রাজিল' মেলায় বাংলাদেশ, পণ্য রফতানিতে নতুন সম্ভাবনা

Bonik Barta

ল্যাটিন আমেরিকার বিশাল বাজারে বাংলাদেশের হোম ডেকর, লাইফস্টাইল ও পরিবেশবান্ধব পণ্যের রফতানি সম্ভাবনা তুলে ধরতে ব্রাজিলে অনুষ্ঠিত ‘হোম শো ব্রাজিল ২০২৬’-এ অংশ নিয়েছে বাংলাদেশ। সাউ পাওলোর আন্তর্জাতিক এ প্রদর্শনীতে দেশের চারটি প্রতিষ্ঠান পাঁচটি বুথে পাট, চামড়া, বাঁশ, টেরাকোটা ও অন্যান্য প্রাকৃতিক উপকরণে তৈরি পণ্য প্রদর্শন করছে। মঙ্গলবার (১২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এআই অবকাঠামো তৈরিতে এনভিডিয়া-ওয়াল স্ট্রিটের ৫০০ বিলিয়ন ডলারের উদ্যোগ

Bonik Barta

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে এর জন্য প্রয়োজনীয় অবকাঠামোর চাহিদা। এআই মডেল চালাতে বিপুল কম্পিউটিং ক্ষমতা প্রয়োজন হয়। তাই বিশ্বজুড়ে ডেটা সেন্টার, শক্তিশালী চিপ ও চিপ তৈরির কারখানার চাহিদা বাড়ছে। এসব অবকাঠামো তৈরিতে এবার বড় পরিমাণের অর্থ বিনিয়োগ করছে ওয়াল স্ট্রিটের কোম্পানিগুলো। খবর বিবিসি। এআই চিপ নির্মাতা এনভিডিয়া যুক্তরাষ্ট্রের বড় কয়েকটি ব্যাংক ও বিনিয়োগ প্রতিষ্ঠানের সঙ্গে মিলে ৫০০ বিলিয়ন ডলার মূলধন সংগ্রহের উদ্যোগ নিয়েছে। এআই অবকাঠামো নির্মাণে ব্যবহার করা হবে এ অর্থ। এর মধ্যে এনভিডিয়ার নিজস্ব প্রকল্প যেমন থাকবে, তেমনি কোম্পানিটির অংশীদারদের প্রকল্পও থাকবে।

যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ সয়াবিন কিনছে চীন

Bonik Barta

যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ সয়াবিন কেনা শুরু করেছে চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো। বিশ্ববাজারে ৫ শতাংশের বেশি দরপতন এবং বাণিজ্য প্রতিশ্রুতি পূরণের অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়েছে। চীনের রাষ্ট্রীয় ক্রেতারা প্রায় ১০ লাখ টন সয়াবিন কিনেছেন বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ) এরই মধ্যে প্রায় পাঁচ লাখ টন সয়াবিন বিক্রির বিষয়টি নিশ্চিত করেছে। খবর রয়টার্স। আন্তর্জাতিক বাজারের তথ্য অনুযায়ী, চীনের ক্রেতারা ১৪-১৬ কার্গো সয়াবিন বুকিং দিয়েছেন। এর মধ্যে যুক্তরাষ্ট্রের মেক্সিকো উপসাগরীয় অঞ্চলের বন্দর থেকে আটটি এবং প্যাসিফিক নর্থওয়েস্ট বন্দর থেকে ছয়টি কার্গো পাঠানো হবে। এসব চালান আগামী অক্টোবর ও নভেম্বরের মধ্যে পৌঁছবে।

ট্রাম্পের মিডিয়া কোম্পানির লোকসান প্রায় ২৪ কোটি ডলার

Bonik Barta

ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ২৩ কোটি ৮০ লাখ ডলার লোকসান করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন মিডিয়া কোম্পানিটি সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল পরিচালনা করে। ক্রিপ্টোকারেন্সিসহ নতুন ব্যবসায় প্রবেশের কারণে জুন প্রান্তিকে বড় লোকসান হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি। খবর দ্য গার্ডিয়ান।

যুক্তরাষ্ট্র থেকে ২০ হাজারের বেশি গাড়ি ফেরত নিচ্ছে টেসলা

Bonik Barta

যুক্তরাষ্ট্রের বাজার থেকে প্রায় ২০ হাজার ৩৪৯টি গাড়ি ফেরত নিচ্ছে টেসলা। গাড়িগুলোর সামনের লো-বিম হেডলাইটের আলো অতিরিক্ত উজ্জ্বল হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) নির্মাতা প্রতিষ্ঠানটি। দেশটির জাতীয় সড়ক নিরাপত্তা সংস্থা (এনএইচটিএসএ) গতকাল এ তথ্য নিশ্চিত করে। খবর রয়টার্স। সংস্থাটি জানায়, হেডলাইটের আলো অতিরিক্ত হওয়ায় বিপরীত দিক থেকে আসা অন্য চালকদের দেখতে সমস্যা হতে পারে। এতে রাস্তায় দৃষ্টিসীমা কমে গিয়ে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে।

তীব্র গরমে ঝুঁকিতে ইতালির ৪৭০ কোটি ডলারের পনির শিল্প

Bonik Barta

জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন শুধু পরিবেশে সীমাবদ্ধ নেই। এর প্রভাব পড়ছে ব্যবসা ও অর্থনীতিতেও। ইতালিতে এর একটি বড় উদাহরণ তৈরি হয়েছে পনির শিল্পে। দেশটির বিখ্যাত পারমিজানো রেজ্জিয়ানো পনির উৎপাদন এখন তীব্র গরমের চাপে পড়েছে। একদিকে বাড়ছে সংরক্ষণ ব্যয়, অন্যদিকে কমছে গরুর দুধ উৎপাদন। সব মিলিয়ে চাপ বাড়ছে প্রায় ৪৭০ কোটি ডলারের এ শিল্পে। খবর ফরচুন।

জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়াল সিঙ্গাপুর

Bonik Barta

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিশ্বজুড়ে বিনিয়োগ বাড়ছে। এর সুফল পাচ্ছে প্রযুক্তি সরবরাহ শৃঙ্খলের সঙ্গে যুক্ত দেশগুলো। ফলে ২০২৬ সালে সিঙ্গাপুরের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়েছে দেশটির সরকার। আগে ২-৪ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস দেয়া হয়েছিল। এখন তা বাড়িয়ে ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ৫ শতাংশ করা হয়েছে। খবর দ্য স্ট্রেট টাইমস। বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) প্রত্যাশার চেয়ে বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বিশ্বজুড়ে এআই-সংশ্লিষ্ট ব্যয় বাড়ার কারণে পূর্বাভাস সংশোধন করা হয়েছে। সরকারের এ সিদ্ধান্তের পর কয়েকজন অর্থনীতিবিদও সিঙ্গাপুরের ২০২৬ সালের প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়েছেন।

জাপানে ফের হাজার ছাড়াল দেউলিয়া প্রতিষ্ঠান

Bonik Barta

জাপানে টানা দ্বিতীয় মাসের মতো দেউলিয়া হওয়া প্রতিষ্ঠানের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। শ্রমিক সংকট ও ক্রমাগত পণ্যের মূল্য বাড়ানোর কারণে মূলত ছোট ব্যবসাগুলো চরম আর্থিক সংকটে পড়ছে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য জানায় ঋণ তথ্যবিষয়ক গবেষণা সংস্থা টোকিও শোকো রিসার্চ। প্রতিবেদন অনুযায়ী, গত জুলাইয়ে জাপানে ১ হাজার ২৮টি করপোরেট প্রতিষ্ঠান দেউলিয়া হয়েছে। এটি গত বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৯ শতাংশ বেশি। দেউলিয়া হওয়া এসব কোম্পানির মোট ঋণের পরিমাণ ৪১ দশমিক ৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৩৬ দশমিক ৩ বিলিয়ন ইয়েন বা প্রায় ১৫০ কোটি ডলারে।

দেশে আসছে বড় আকারের বিনিয়োগ, সুগম হবে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথ

Bonik Barta

দেশে বড় আকারে বিদেশী বিনিয়োগ আসছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আগামী দিনে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথ সুগম হবে বলেও আশাবাদ প্রকাশ করেন তিনি। চট্টগ্রাম কাস্টমস ও বন্দর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, ‘বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বড় পরিকল্পনা রয়েছে। এ পরিকল্পনা নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করতে এডিবির ভাইস প্রেসিডেন্ট চট্টগ্রাম সফর করছেন।’

ভূরাজনৈতিক অনিশ্চয়তায় কঠিন হতে পারে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখা

Bonik Barta

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক সংঘাত ও ভূরাজনৈতিক অনিশ্চয়তা এখন আর কেবল আঞ্চলিক নিরাপত্তার বিষয় নয়; এটি বৈশ্বিক অর্থনীতির পাশাপাশি দেশের সামষ্টিক অর্থনীতি ও প্রবৃদ্ধির ওপর বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল, সারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এবং আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটায় বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখা, সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখা এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রক্রিয়া মসৃণ রাখা কঠিন হয়ে উঠতে পারে। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের (আইসিসিবি) ত্রৈমাসিক (এপ্রিল-জুন ২০২৬) বুলেটিনের সম্পাদকীয়তে এ আশঙ্কার কথা জানানো হয়েছে।

বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে এসেছে এলপিপি

Bonik Barta

বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে এসেছে ইউরোপীয় পোশাক ব্র্যান্ড এলপিপি এসএ। এফইএস রিটেইলের ইনভয়েস-সংক্রান্ত দাবি নিয়ে চলমান বিরোধের প্রেক্ষাপটে প্রতিষ্ঠানটির বাংলাদেশে পণ্য সংগ্রহ কার্যক্রম নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। তবে বিজিএমইএ ও এলপিপির যৌথ উদ্যোগে বিষয়টি আইনানুগভাবে সমাধানের পথে এগোচ্ছে। গতকাল এক যৌথ বিবৃতিতে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও এলপিপি জানায়, আলোচিত বিরোধটি কয়েকটি চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান ও ইনভয়েস-সংক্রান্ত বকেয়া দায়ের দাবিকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে। এলপিপি এসব দাবির ক্ষেত্রে নিজেকে দেনাদার বা আইনগতভাবে অর্থ পরিশোধে বাধ্য কোনো পক্ষ হিসেবে মনে করছে না। বাংলাদেশে তাদের প্রত্যক্ষ সরবরাহকারী ও ব্যবসায়িক অংশীদারদের পাওনা চুক্তির শর্ত অনুযায়ী নিয়মিত পরিশোধ করা হচ্ছে বলেও জানায় প্রতিষ্ঠানটি।

৫.৮৫ মেগাওয়াট-পিক রুফটপ সোলার সিস্টেম স্থাপনে অর্থায়ন করবে ইডকল

Bonik Barta

নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্পনগরীর এমএস ডায়িং, প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং লিমিটেডের (এমএসডিপিএফএল) ১৩টি ভবনের ছাদে ৫ দশমিক ৮৫ মেগাওয়াট-পিক রুফটপ সোলার সিস্টেম স্থাপন করা হবে। এ প্রকল্পে অর্থায়ন করবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল)। এ লক্ষ্যে সোমবার প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ইডকলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এসএম মনিরুল ইসলাম ও এমএসডিপিএফএলের এমডি মো. মামুনুর রশিদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম উপস্থিত ছিলেন।

প্রান্তিক উদ্যোক্তাদের অর্থায়নে পিকেএসএফের সঙ্গে ব্র্যাক ব্যাংকের চুক্তি

Bonik Barta

প্রান্তিক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়নের সুযোগ বাড়াতে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সঙ্গে ক্রেডিট গ্যারান্টি চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। পিকেএসএফের ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিমের (সিইএস) দ্বিতীয় পর্যায়ের আওতায় এ চুক্তি করা হয়েছে। চুক্তির আওতায় ২০২৬-২৭ অর্থবছরের জন্য ব্র্যাক ব্যাংককে ৮০০ কোটি টাকার বার্ষিক অর্থায়ন সুবিধা দেয়া হয়েছে। এ অর্থ পিকেএসএফের সহযোগী সংস্থা ও ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর (এমএফআই) মাধ্যমে প্রান্তিক ও ক্ষুদ্র উদ্যোগে ঋণ হিসেবে বিতরণ করবে ব্যাংকটি। ঋণ কার্যক্রম বাস্তবায়নে ক্রেডিট গ্যারান্টি দেয়ার পাশাপাশি নিজেদের মনিটরিং ও সুপারভিশন কাঠামোর মাধ্যমে অর্থায়ন কার্যক্রম তদারক করবে পিকেএসএফ।

Cabinet body okays import of rice, sugar, soybean oil, lentils

The Financial Express

The Cabinet Committee on Government Purchase (CCGP) on Wednesday approved proposals to import 100,000 tonnes of non-basmati parboiled rice from Vietnam, 25,000 tonnes of sugar, 20 million litres of refined soybean oil and 10,000 tonnes of lentils The approval came at a meeting held at the Bangladesh Secretariat with Finance Minister Amir Khosru Mahmud Chowdhury in the chair.Under one of the approved proposals, Bangladesh will import 100,000 tonnes of non-basmati parboiled rice from Vietnam under a government-to-government (G2G) arrangement. The rice will be procured from Vietnam Southern Food Corporation (VINAFOOD II) at a cost of Tk 515.05 crore, with the price fixed at $416 per tonne.

CCGP approves import of 1.10 lakh tonnes of fertiliser

The Financial Express

The Cabinet Committee on Government Purchase (CCGP) on Wednesday approved proposals to import 40,000 tonnes of granular urea from Saudi Arabia, and 70,000 tonnes of DAP and TSP fertilisers from Morocco to ensure adequate supplies for farmers. The approval came at a meeting held at the Bangladesh Secretariat with Finance Minister Amir Khosru Mahmud Chowdhury in the chair. Under the first proposal, the committee approved the import of 40,000 tonnes of bulk granular urea from SABIC Agri-Nutrients Company of Saudi Arabia for the 2026-27 fiscal year.

A little letup in inflation as July rate down marginally

The Financial Express

Intractable inflation in Bangladesh shows signs of easing a little as the July rate cooled down to 8.32 per cent by official count, on somewhat consumer product-supply improvements. According to latest BBS data, the headline inflation in the country eased by 0.23-percentage points to 8.32 per cent last month as both food and non-food prices rose at a slower pace. The rate was the lowest since August 2025, when inflation stood at 8.29 per cent. The moderation in July was also reflected in the 12-month moving average, which declined marginally to 8.66 per cent from 8.68 per cent in June.