ইন্দোনেশিয়ায় কয়লা ও নিকেল উত্তোলন কমানোর সিদ্ধান্ত
Bonik Barta
ইন্দোনেশিয়ার জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বাহলিল লাহাদালিয়া গত সপ্তাহে জানান, ডিসেম্বরে ঘোষিত পরিকল্পনা অনুযায়ী কয়লা ও নিকেল উত্তোলনের লক্ষ্যমাত্রা কমানোর প্রক্রিয়া শুরু হবে। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে অস্থিরতার কারণে কয়লার দাম কিছুটা বাড়লেও সরকার নিজেদের সিদ্ধান্তে অটল রয়েছে।বিশ্ববাজারে কয়লা ও নিকেলের বাজারমূল্য স্থিতিশীল রাখতে উত্তোলনের পরিমাণ বা কোটা কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে ইন্দোনেশিয়া। তবে সরকারের এ সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট খনি মালিক ও ব্যবসায়ীরা। বিদ্যুৎ কেন্দ্রের অপারেটররাও জ্বালানি সংকটের আশঙ্কা করছেন। খবর নিক্কেই এশিয়া।
ইরান যুদ্ধের জেরে শিপিংয়ের বাড়তি খরচ চাপবে ভোক্তার ওপর —মায়ের্স্ক সিইও
Bonik Barta
ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাতের ফলে বিশ্বজুড়ে পরিবহন খরচ বেড়ে যাওয়ার প্রভাব সরাসরি সাধারণ ভোক্তাদের ওপর পড়বে বলে সতর্ক করেছেন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শিপিং কোম্পানি মায়ের্স্কের প্রধান নির্বাহী ভিনসেন্ট ক্লার্ক। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ডেনিশ এ শিপিং জায়ান্টের প্রধান জানান, জ্বালানি তেলের দাম বাড়া বা কমার ওপর ভিত্তি করে কোম্পানিতে একটি বিশেষ ব্যবস্থা চালু রয়েছে। ফলে বর্ধিত খরচ শেষ পর্যন্ত গ্রাহক ও সাধারণ ভোক্তাদেরই বহন করতে হবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের এ সংঘাত শুরুর পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম লাফিয়ে বাড়ছে। মাঝে দাম কিছুটা কমলেও তা এখনো যুদ্ধ শুরুর আগের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি।
রুশ জ্বালানি তেলের ওপর থেকে নিষেধাজ্ঞায় ছাড় যুক্তরাষ্ট্রের
Bonik Barta
গতকাল পর্যন্ত বিশ্বের প্রায় ৩০টি স্থানে সমুদ্রে প্রায় ১২ কোটি ৪০ লাখ ব্যারেল রুশ উৎসের জ্বালানি তেলের সরবরাহ ভাসমান অবস্থায় ছিল। হরমুজ প্রণালিতে সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় যুক্তরাষ্ট্রের এ অনুমতি বিশ্ববাজারে প্রায় ৫-৬ দিনের তেলের ঘাটতি সামাল দিতে সাহায্য করতে পারে. সমুদ্রে আটকে থাকা রুশ জ্বালানি তেল ও পেট্রোলিয়াম পণ্য কেনার ওপর ৩০ দিনের ছাড় (ওয়েভার) দিয়েছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ইরান যুদ্ধের কারণে অস্থির হয়ে ওঠা বৈশ্বিক জ্বালানি বাজারকে স্থিতিশীল করতে পদক্ষেপটি নেয়া হয়েছে। খবর রয়টার্স।
সিটি ব্যাংকের প্রায় ১৩৬ কোটি টাকার শেয়ার লেনদেন
Bonik Barta
সে হিসাবে দৈনিক গড় লেনদেন হয়েছে ২৭ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা। আলোচ্য সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোট লেনদেনে ব্যাংকটির অবদান ছিল ৫ দশমিক ১০ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) সিটি ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৭৫ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ২ টাকা ৯৬ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৮ টাকা ৯ পয়সায়।
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের প্রভাবে শক্তিশালী হচ্ছে মার্কিন ডলার
Bonik Barta
গতকাল ডলারের দর এ বছরের সর্বোচ্চ উচ্চতার কাছাকাছি অবস্থান করেছে। অপরিশোধিত তেলের চড়া দামের কারণে মূল্যস্ফীতি বাড়তে পারে এবং কেন্দ্রীয় ব্যাংকগুলো কঠোর নীতি গ্রহণ করতে পারে, এমন আশঙ্কায় ডলারের এ উত্থান। পরপর তিনদিন ধরে ইউরো, ইয়েন, স্টার্লিং ও কিউই মুদ্রার বিপরীতে ডলারের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। বিশ্লেষকদের মতে, আমদানীকৃত জ্বালানির ওপর কোন দেশ কতটা নির্ভরশীল, তার ওপর ভিত্তি করে বর্তমান মুদ্রাবাজার ওঠানামা করছে। ইউরোপ জ্বালানি সংকটে পড়ার ঝুঁকিতে থাকলেও যুক্তরাষ্ট্র এক্ষেত্রে স্বনির্ভর, যা ডলারকে সুবিধাজনক অবস্থানে রেখেছে। খবর রয়টার্স
চীনা বিনিয়োগে কড়াকড়ি শিথিল করল ভারত
Bonik Barta
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানি তেলের ক্রমবর্ধমান দাম ও অর্থনৈতিক চাপের মুখে চীনা বিনিয়োগের ওপর বিধিনিষেধ শিথিল করেছে ভারত।
সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভা প্রতিবেশী দেশগুলো থেকে ক্যাপিটাল গুডস (মূলধনি পণ্য), ইলেকট্রনিকস ও সৌরবিদ্যুৎ খাতের বিনিয়োগে সবুজ সংকেত দিয়েছে। খবর এফটি।
উল্লেখ্য, ছয় বছর আগে দুই দেশের সীমান্ত সংঘর্ষের পর ‘প্রেস নোট ৩’ নামক আমলাতান্ত্রিক জটিলতার মাধ্যমে বিনিয়োগ আটকে দেয়া হয়। ভারত সরকার জানিয়েছে, নতুন নির্দেশিকা দেশে ব্যবসা করা সহজ করবে এবং সরাসরি বিদেশী বিনিয়োগ বা এফডিআই বাড়াতে সাহায্য করবে। ফলে ভারত নতুন প্রযুক্তি ব্যবহারের সুযোগ পাবে এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে পারবে।
বিকাশের মাধ্যমে ১৪ সেতুতে টোল পরিশোধের সুবিধা
Bonik Barta
যোগাযোগ ব্যবস্থাকে আরো সহজ ও যানজটমুক্ত করতে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের অধীনে দেশজুড়ে ১৪টি গুরুত্বপূর্ণ সেতুর টোল প্লাজায় চালু হয়েছে স্বয়ংক্রিয় টোল আদায় ব্যবস্থা।ফলে বিকাশ অ্যাকাউন্ট থেকে এখন বুথে দীর্ঘ লাইন এড়িয়ে স্বয়ংক্রিয়ভাবে টোল পরিশোধ করতে পারছেন। গ্রাহক তার গাড়িটি বিকাশ অ্যাপ থেকে একবার রেজিস্ট্রেশন করলেই দেশজুড়ে ছড়িয়ে থাকা এ ১৪টি গুরুত্বপূর্ণ টোল প্লাজা পারাপারের সময় স্বয়ংক্রিয়ভাবে তার অ্যাকাউন্ট থেকে টোল পরিশোধ হয়ে যাবে। যানবাহনের উইনশিল্ডে লাগানো আরএফআইডি (RFID) স্টিকার সরাসরি স্ক্যান হয়ে এসব টোল প্লাজাগুলোতে গ্রাহকের বিকাশ অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত টোল কেটে নেয়া হবে। শহীদ ময়েজ উদ্দিন ব্রিজ, নরসিংদী; মেঘনা-গোমতী সেতু (মেঘনা টোল প্লাজা); মেঘনা-গোমতী সেতু (গোমতী টোল প্লাজা); তৃতীয় শীতলক্ষ্যা সেতু; সৈয়দ নজরুল ইসলাম সেতু (ভৈরব সেতু); চরসিন্দুর টোল প্লাজা, নরসিংদী; মধুমতি সেতু টোল প্লাজা (কালনা সেতু); কর্ণফুলী সেতু টোল প্লাজা, চট্টগ্রাম; খানজাহান আলী সেতু, খুলনা; লালন শাহ্ সেতু, কুষ্টিয়া; হাটিকুমরুল-বনপাড়া নতুন সড়ক, নাটোর; হযরত শাহ পরান সেতু টোল প্লাজা, সিলেট; লেবুখালী সেতু, পটুয়াখালী; ও অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু (বেকুটিয়া সেতু), পিরোজপুরে এ সুবিধা পাওয়া যাবে।
Family card to reduce poverty rate to 11.3pc: RAPID study
The Financial Express
Family card can have significant anti-poverty impact as the programme if properly targeted would reduce Bangladesh's overall poverty rate by 7.4 percentage points, according to a RAPID study. The newly-elected government recently introduced the piloted family card programme that offers Tk 2,500 monthly to more than 6500 vulnerable households in 14 upzilas aiming to boost food security and income. The government plans to gradually expand the programme to 20 million households and raise social protection spending to 3.0 per cent of GDP by 2028.
রপ্তানি হ্রাস ও আমদানি বেড়ে যাওয়ায় বাণিজ্য ঘাটতি ১৩.৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে
The Business Standard
কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত ব্যালান্স অভ পেমেন্ট-এর (বিওপি) সর্বশেষ তথ্যমতে, চলতি অর্থ বছরের প্রথম সাত মাসে আমদানি বেড়ে যাওয়া ও রপ্তানি কমে যাওয়ার কারণে দেশের বাণিজ্য ঘাটতি আরও বেড়েছে।গতকাল বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত পরিসংখ্যান বলছে, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-জানুয়ারি সময়ে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ১৩.৮০ বিলিয়ন ডলারে। গত অর্থবছরের একই সময়ে এই ঘাটতির পরিমাণ ছিল ১১.৭৫ বিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে বাণিজ্য ঘাটতি বেড়েছে ২ বিলিয়ন ডলারের বেশি।তবে গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের প্রভাব এই তথ্যে এখনও প্রতিফলিত হয়নি।