13-Mar-2026

Saturday 14 March 2026

15-Mar-2026

দরবৃদ্ধির শীর্ষ তালিকায় চার আর্থিক প্রতিষ্ঠান

Bonik Barta

দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, পিপলস লিজিং ফাইন্যান্স অ্যান্ড সার্ভিসেস লিমিটেড, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ারদর ৫০ শতাংশ করে বেড়েছে।এতে কোম্পানিগুলো ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।তথ্যানুসারে, সপ্তাহ শেষে ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ারদর দাঁড়িয়েছে ৩ টাকা ৩০ পয়সায়, আগের সপ্তাহ শেষে যা ছিল ২ টাকা ২০ পয়সা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ৩২ পয়সা থেকে ৩ টাকা ৯০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।

বিটকয়েন মাইনিং ও বিশেষ শহর গড়ার পরিকল্পনায় ভুটান

Bonik Barta

তবে বর্তমানে দেশটি এক কঠিন অর্থনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষ করে মেধাবী তরুণদের বিদেশে পাড়ি জমানোর প্রবণতা ঠেকাতে এবং স্থবির অর্থনীতিতে গতি ফেরাতে এখন এক আধুনিক কৌশল গ্রহণ করেছে ভুটান। দেশটি নিজস্ব বিটকয়েন মাইনিং এবং একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল বা এসএআর গড়ে তোলার পরিকল্পনা করছে। সম্প্রতি ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিটে’ ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে দেশটির এ নতুন ভিশন তুলে ধরেন। তিনি জানান, ভুটান তার বিশাল নদীপথ ব্যবহার করে প্রচুর পরিমাণে নবায়নযোগ্য ও পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদন করতে চায়। এ গ্রিন এনার্জি ব্যবহার করা হবে প্রস্তাবিত ‘গেলেফু মাইন্ডফুলনেস সিটি’ বিনির্মাণে। একই সঙ্গে এ বিদ্যুৎ দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের মতো উন্নত প্রযুক্তির প্রসারে কাজ করবে দেশটি। মূলত জলবিদ্যুৎ ও পর্যটন খাতের ওপর নির্ভরশীলতা কমিয়ে অর্থনীতিতে বৈচিত্র্য আনাই এ প্রকল্পের লক্ষ্য। গেলেফু মাইন্ডফুলনেস সিটি গড়ে তোলা হচ্ছে ভারতের সীমান্তসংলগ্ন দক্ষিণ ভুটানে। রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকের উদ্যোগে নেয়া এ পরিবেশবান্ধব নগর প্রকল্প আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করার লক্ষ্যে সাজানো হয়েছে। বিনিয়োগকারীদের সুবিধার জন্য সিঙ্গাপুরের কোম্পানি আইনের আদলে এখানে আইনি কাঠামো তৈরি করা হচ্ছে।

দুই ভাগে বিভক্ত বিশ্ব অর্থনীতি শেয়ারবাজারে ধস

Bonik Barta

ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ এবং হরমুজ প্রণালি বন্ধ থাকার কারণে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। এর ফলে বিশ্ব অর্থনীতি বর্তমানে স্পষ্ট দুটি ভাগে বিভক্ত হয়ে পড়েছে। জ্বালানি তেলের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় একদিকে জ্বালানি তেল রফতানিকারক দেশগুলো বিপুল মুনাফা করছে, অন্যদিকে আমদানিনির্ভর দেশগুলো পড়ছে চরম অর্থনৈতিক ঝুঁকির মুখে। বিশেষ করে এশিয়া ও ইউরোপের আমদানিনির্ভর দেশগুলোতে মূল্যস্ফীতি ও শেয়ারবাজারে ধস নামার আশঙ্কা দেখা দিয়েছে। খবর ইউরো নিউজ।

বিশ্ববাজারে স্বর্ণের দাম এক সপ্তাহে কমেছে ১.৭%

Bonik Barta

বিশ্ববাজারে টানা দুই সপ্তাহ স্বর্ণের দাম কমেছে। এক সপ্তাহে মূল্যবান এ ধাতুর দাম ১ দশমিক ৭ শতাংশ কমেছে। মূলত ডলারের শক্তিশালী অবস্থান এবং মার্কিন ট্রেজারি বন্ডের ইল্ড বেড়ে যাওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদহার কমাতে পারে—বিনিয়োগকারীদের এমন প্রত্যাশা কিছুটা কমে যাওয়ায় নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত স্বর্ণের বাজারে এ নিম্নমুখিতা দেখা দিয়েছে। খবর রয়টার্স।স্পট মার্কেটে গতকাল স্বর্ণের দাম দশমিক ২ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৫ হাজার ৮৭ ডলার ৬১ সেন্টে পৌঁছেছে। তবে পুরো সপ্তাহের হিসাবে দরপতন দাঁড়িয়েছে ১ দশমিক ৭ শতাংশে। অন্যদিকে এপ্রিলে সরবরাহ চুক্তিতে যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম দশমিক ১৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৯২ ডলার ৬০ সেন্টে।

Islamic Development Bank agrees to lend $1.0b

The Financial Express

An Islamic Development Bank (IsDB) mission has assured Bangladesh of providing US$1.0 billion in loan for setting up a 3.0-million-tonne-capacity oil refinery, officials say and hope it would cut import dependence for petroleum fuels.The IsDB technical team extensively reviewed the ERL capacity during its 4-day mission on March 8-11 and agreed to provide the $1.0-billion financing package in phases for financing the Eastern Refinery Limited (ERL) Unit-2 project, a senior Economic Relations Division (ERD) official said Saturday."The loan is expected to be approved at the IsDB board next month and we would sign a deal in June this year," he added.If finalized, this would represent one of the single -largest project loans ever extended by the Jeddah-based lender to a member-country, according to the ERD official.

প্রতিদিনই বাড়ছে নির্মাণসামগ্রীর দাম

Bonik Barta

দেশে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে টানা দুই বছর ধরে নির্মাণ খাত ছিল অনেকটাই স্থবির। সম্প্রতি জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে কিছুটা স্থিতিশীলতার পাশাপাশি নির্মাণ মৌসুম শুরুর কারণে এ খাতে কাঁচামালের চাহিদা বেড়ে যায়। তবে এ সময়ে এসে মধ্যপ্রাচ্যে সৃষ্ট সংঘাত খাতটিকে ফের অনিশ্চয়তার মুখে ফেলেছে। এরই মধ্যে প্রায় প্রতিদিনই রড-সিমেন্টসহ বিভিন্ন নির্মাণসামগ্রীর দাম বাড়ছে। যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের নির্মাণ খাত স্থবির হয়ে যাওয়ার শঙ্কা সংশ্লিষ্টদের।বাংলাদেশে নির্মাণসামগ্রীর কাঁচামালের সিংহভাগই আমদানিনির্ভর। মধ্যপ্রাচ্যে সংঘাতের মধ্যে একাধিক সংকটে পড়েছে এ খাতের উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সংকটে বেড়ে গেছে পরিবহন খরচ। আবার হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় ইউরোপের কিছু কিছু দেশ থেকে পণ্য আমদানিতে বিকল্প পথ ব্যবহার করছে শিপিং কোম্পানিগুলো। যার কারণে আগে দেশে কাঁচামাল আসতে ৪৫ দিন লাগলেও এখন সময় লাগবে অন্তত ৬০ দিন বা দুই মাস।

পোকেমন গেমের সাফল্যে নিনতেন্দোর শেয়ারবাজারে উল্লম্ফন

Bonik Barta

জাপানি গেমিং জায়ান্ট নিনতেন্দোর নতুন গেম ‘পোকেমন পকোপিয়া’ বাজারে আসার পর প্রতিষ্ঠানটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৪০০ কোটি ডলার বেড়েছে।৫ মার্চ মুক্তির মাত্র চারদিনে গেমটি ২২ লাখ কপি বিক্রি হয়েছে, যা গত এক দশকে নিনতেন্দোর শেয়ারবাজারে সবচেয়ে বড় সাপ্তাহিক উত্থান। বাজার বিশ্লেষকরা বলছেন, এ অভাবনীয় সাফল্য চিপ সংকটের কারণে তৈরি হওয়া বিনিয়োগকারীদের উদ্বেগ অনেকটাই কমিয়ে দিয়েছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও অস্থিরতা সত্ত্বেও চলতি সপ্তাহে নিনতেন্দোর শেয়ারের দাম ১৯ শতাংশ বেড়েছে। খবর দ্য স্ট্রেটস টাইমস

ভাড়া বৃদ্ধির অভিযোগে দুই শিপিং জায়ান্টকে চীনের তলব

Bonik Barta

ইরানে চলমান যুদ্ধের কারণে বাণিজ্য ব্যাহত হওয়ায় পণ্য পরিবহনে অতিরিক্ত ভাড়া আরোপ এবং মধ্যপ্রাচ্যে কিছু সেবা স্থগিতের অভিযোগে ইউরোপের দুটি বৃহত্তম শিপিং কোম্পানির কর্মকর্তাদের তলব করেছে চীন। বিশ্বের বৃহত্তম রফতানিকারক দেশটি বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা ও বাণিজ্য প্রবাহের স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। খবর এফটি। চীনের পরিবহন মন্ত্রণালয় সম্প্রতি ডেনমার্কভিত্তিক শিপিং জায়ান্ট মায়ের্স্ক ও সুইজারল্যান্ডভিত্তিক মেডিটেরানিয়ান শিপিং কোম্পানির (এমএসসি) কর্মকর্তাদের নিয়ে আলোচনার বসে। বৈঠকের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ না করলেও মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোম্পানি দুটির আন্তর্জাতিক শিপিং কার্যক্রম নিয়ে কথা বলা হয়েছে। এছাড়া চীনের রাষ্ট্রীয় পরিকল্পনা সংস্থাও সম্প্রতি দুই কোম্পানি সঙ্গে বৈঠক করেছে বলে জানা গেছে।

ইরান সংকট ও ট্রাম্পের শুল্কনীতিতে যুক্তরাষ্ট্রে বাড়ছে মূল্যস্ফীতি

Bonik Barta

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান যুদ্ধ উত্তেজনার জেরে যুক্তরাষ্ট্রে ভোক্তা পর্যায়ে পণ্যের দাম বা মূল্যস্ফীতি ফেব্রুয়ারিতে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাতের আশঙ্কায় জ্বালানি তেলের বাজার উত্তপ্ত হওয়ায় মার্কিন ভোক্তা মূল্যসূচক (সিপিআই) ঊর্ধ্বমুখী হয়েছে, যার ধারাবাহিকতা মার্চেও বজায় থাকার পূর্বাভাস দিয়েছেন অর্থনীতিবিদরা। খবর রয়টার্স। মার্কিন শ্রম দপ্তর শিগগিরই ফেব্রুয়ারির ভোক্তা মূল্যস্ফীতির প্রতিবেদন প্রকাশ করতে যাচ্ছে। রয়টার্সের এক জরিপে অর্থনীতিবিদরা পূর্বাভাস দিয়েছেন, জানুয়ারিতে মূল্যস্ফীতি দশমিক ২ শতাংশ বাড়লেও ফেব্রুয়ারিতে তা বেড়ে দশমিক ৩ শতাংশে দাঁড়াতে পারে। বার্ষিক ভিত্তিতে হিসাব করলে ফেব্রুয়ারিতে সিপিআই বা সামগ্রিক মূল্যস্ফীতি ২ দশমিক ৪ শতাংশে পৌঁছতে পারে বলে ধারণা করা হচ্ছে।