11-Jul-2026

Sunday 12 July 2026

13-Jul-2026

Several nondescript sectors picked as potential GDP hikers

Bonik Barta

Several nondescript sectors, like courier services, money exchange, foundation-run activities, and arts and recreation, have been picked up for having major untapped potential to raise Bangladesh's economic growth. Based on preliminary case studies, the national statistical agency - BBS -- estimates that the sectors collectively contributed more than Tk 4.54 billion to the economy few years back. The sectors also emerged as important sources of employment as they generated nearly 21,000 jobs during the study period of 2024.

Tax net expands to cover foreign digital businesses

The Financial Express

A significant amendment to Bangladesh's income-tax law has paved the way for taxing foreign digital businesses that have no physical presence in the country but serve 0.1 million or above Bangladeshi users. The new provision, effective from July 1, targets non-resident entities-both companies and individuals -- that earn income from digital activities involving users in Bangladesh. Only the portion of income attributable to Bangladesh would be subject to tax. Under the amendment, a non-resident entity will be deemed to have a permanent establishment (PE) in Bangladesh if it has 100,000 or more digital or online customers or subscribers in the country.

যুক্তরাষ্ট্রের আরগন ব্র্যান্ডের ট্রান্সফরমার অয়েল বিক্রি করবে ইস্টার্ন লুব্রিক্যান্টস

Bonik Barta

জ্বালানি খাতের তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত কোম্পানি ইস্টার্ন লুব্রিক্যান্টস ব্লেন্ডার্স পিএলসি যুক্তরাষ্ট্রের আরগন ব্র্যান্ডের ট্রান্সফরমার অয়েল বিক্রি ও বিতরণ করবে। এজন্য বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ব্র্যান্ডটির অনুমোদিত পরিবেশক প্রিমিয়ার পেট্রোলিয়াম প্রডাক্টস অ্যান্ড লুব্রিক্যান্টস লিমিটেডের সঙ্গে গত বৃহস্পতিবার একটি চুক্তি স্বাক্ষর করেছে তালিকাভুক্ত কোম্পানিটি। চুক্তির বিষয়টি মূল্যসংবেদনশীল তথ্যের (পিএসআই) মাধ্যমে জানিয়েছে ইস্টার্ন লুব্রিক্যান্টস। তথ্যানুসারে, বাংলাদেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে যুক্তরাষ্ট্রের ব্র্যান্ড আরগনের ট্রান্সফরমার অয়েল বিক্রি ও বিতরণের ক্ষেত্রে ইস্টার্ন লুব্রিক্যান্টস এবং প্রিমিয়ার পেট্রোলিয়াম যৌথভাবে ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করবে। প্রাথমিকভাবে এ দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তিটি এক বছরের জন্য কার্যকর থাকবে।

সৃজনশীল অর্থনীতির বিকাশে প্রয়োজন নীতিগত সংস্কার ও কার্যকর ইকোসিস্টেম

Bonik Barta

সৃজনশীল অর্থনীতিকে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন চালিকাশক্তিতে পরিণত করতে শুধু বাজেটে বরাদ্দই যথেষ্ট নয়; বরং এর জন্য প্রয়োজন মানসিকতার পরিবর্তন, কার্যকর নীতিগত সংস্কার, কর সুবিধা, কপিরাইট সুরক্ষা, উপযুক্ত লাইসেন্সিং ব্যবস্থা এবং একটি শক্তিশালী ইকোসিস্টেম। পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) আয়োজনে গতকাল সৃজনশীল অর্থনীতিসংক্রান্ত এক অনলাইন আলোচনায় এসব বিষয় উঠে আসে। একই সঙ্গে ফলাফলভিত্তিক মানদণ্ড নির্ধারণের ওপরও গুরুত্বারোপ করেন উদ্যোক্তা ও বিশেষজ্ঞরা। ‘ক্রিয়েটিভ ইকোনমি: স্লোগান অর আনট্যাপড পটেনশিয়াল’ শীর্ষক এ ভার্চুয়াল সেমিনার সঞ্চালনা করেন পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান।

আইডিএলসি ইনকাম ফান্ডের ৬.২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

Bonik Barta

সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড পরিচালিত বেমেয়াদি মিউচুয়াল ফান্ড আইডিএলসি ইনকাম ফান্ডের ইউনিটহোল্ডারদের জন্য ৬ দশমিক ২৫ শতাংশ হারে নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ফান্ডের ট্রাস্টি কমিটির বৈঠকে সর্বশেষ সমাপ্ত ২০২৫-২৬ হিসাব বছরের সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। সর্বশেষ সমাপ্ত ২০২৫-২৬ হিসাব বছরে আইডিএলসি ইনকাম ফান্ডের নিট আয় হয়েছে ৯ কোটি ৬২ লাখ ৪৭ হাজার ৯০৬ টাকা। ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে ৮৬ পয়সা। বাজারমূল্যে ফান্ডের ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১২ টাকায়। এর ইউনিটপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ হয়েছে ৭২ পয়সা। ২০২৫-২৬ হিসাব বছরে ফান্ডটির বার্ষিক রিটার্ন এসেছে ১০ দশমিক ১৫ শতাংশ। ৩০ জুন ২০২৬ তারিখে যেসব ইউনিটহোল্ডারের কাছে আইডিএলসি ইনকাম ফান্ডের ইউনিট ছিল, তারাই ঘোষিত লভ্যাংশ পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।

ব্লক মার্কেটে ২২৭ কোটি টাকার লেনদেন

Bonik Barta

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ২২৬ কোটি ৯৮ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল ১৪৮ কোটি ১৬ লাখ ৩০ হাজার টাকা। ডিএসইর সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। গত সপ্তাহে ডিএসইর ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ডমিনোজ স্টিল বিল্ডিং সিস্টেমস, গ্রামীণফোন, ফাইন ফুডস, এনভয় টেক্সটাইল, এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস, ড্যাফোডিল কম্পিউটার্স, মালেক স্পিনিং মিলস, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, ম্যারিকো বাংলাদেশ ও এশিয়াটিক ল্যাবরেটরিজ।

বিশ্ববাজারে এলএনজি বাণিজ্যে নতুন রেকর্ড

Bonik Barta

মধ্যপ্রাচ্যজুড়ে অস্থিরতা থাকা সত্ত্বেও গত বছর বিশ্বজুড়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) বাণিজ্য ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের রেকর্ড রফতানি এবং ইউরোপের বাজারে ক্রমবর্ধমান আমদানির কারণে এ প্রবৃদ্ধি হয়েছে। তবে মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক সংঘাত চলতি বছর আন্তর্জাতিক জ্বালানি বাজারে এক ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে। খবর দ্য বিজনেসলাইন।আন্তর্জাতিক গ্যাস ইউনিয়নের (আইজিইউ) সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী এলএনজি বাণিজ্য ৬ দশমিক ৩ শতাংশ বেড়ে ৪৩ কোটি ৬৯ লাখ ৮০ হাজার টনে দাঁড়িয়েছে। ২০২২ সালের পর বৈশ্বিক গ্যাসের বাজারে এটিই সবচেয়ে দ্রুতগতির প্রবৃদ্ধি। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বড় উৎপাদক দেশগুলোর শক্তিশালী সরবরাহ ব্যবস্থা বিশ্ববাজারের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সাহায্য করেছে এবং অস্থিরতার সময়েও অর্থনৈতিক ধাক্কা সামাল দিতে ভূমিকা রেখেছে।

হিলিতে শুকনো মরিচের দাম বেড়েছে কেজিতে ৬০ টাকা

Bonik Barta

দিনাজপুরের হিলিতে শুকনো মরিচের দাম কেজিতে ৬০ টাকা বেড়েছে। সরবরাহ কমার অজুহাতে হঠাৎ করেই এ মূল্যবৃদ্ধি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। গতকাল হিলি বাজার ঘুরে দেখা যায়, প্রতিটি দোকানেই শুকনো মরিচের পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম ঊর্ধ্বমুখী। এক সপ্তাহ আগেও দেশী শুকনো মরিচ ২৬০ টাকা কেজিতে বিক্রি হলেও বর্তমানে তা ৩২০ টাকা। বাজারের শুকনো মরিচ বিক্রেতা শাকিল খান বলেন, ‘ভরা মৌসুম ও সরবরাহ ভালো থাকায় বেশ কিছুদিন শুকনো মরিচের দাম কম ছিল। বর্তমানে বাজারে শুধু পঞ্চগড়ের বিন্দু জাতের শুকনো মরিচের সরবরাহ রয়েছে। কিন্তু সে মরিচের মৌসুমও প্রায় শেষের দিকে। ফলে বাজারে আগের তুলনায় সরবরাহ খানিকটা কম। চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় দাম বাড়তে শুরু করেছে মোকামে। মোকাম থেকে আমাদের বাড়তি দামে কিনতে হয়। তাই খুচরা পর্যায়ে এর প্রভাব পড়েছে।’

সাতক্ষীরায় খোলাবাজারে বেড়েছে আটা ময়দার দাম

Bonik Barta

সাতক্ষীরার খোলাবাজারে দাম বেড়েছে আটা ও ময়দার। এক থেকে দেড় সপ্তাহের ব‌্যবধানে খুচরা পর্যায়ে খোলা আটার দাম কেজিতে ৫ এবং ময়দার ৮-১০ টাকা পর্যন্ত বেড়েছে। ব‌্যবসায়ীরা বলছেন, বাজারে সরবরাহ কম থাকায় পাইকারিতে দাম বেড়েছে। এর প্রভাব পড়েছে খুচরা পর্যায়ে। তবে প‌্যাকেটজাত আটা ও ময়দার দাম স্থিতিশীল রয়েছে বলে জানান ব‌্যবসায়ীরা। গতকাল সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারের সরদার স্টোরে খোলা আটা বিক্রি হয়েছে খুচরা পর্যায়ে প্রতি কেজি ৪০ টাকায়। ময়দা প্রতি কেজি বিক্রি হয়েছে ৫৫ টাকা। ৮-১০ দিন আগেও ময়দা ৪৬ টাকা এবং আটা প্রতি কেজি ৩৫ টাকায় বিক্রি হয়।

ভূরাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও কেন কমছে স্বর্ণের কদর?

Bonik Barta

আন্তর্জাতিক বাজারে আপৎকালীন বিনিয়োগ বা সেফ-হেভেন হিসেবে স্বর্ণের ভাবমূর্তি ক্রমান্বয়ে বদলে যাচ্ছে। চলমান ইরান যুদ্ধ এবং বৈশ্বিক ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যেও মূল্যবান ধাতুটির দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। সাধারণত যুদ্ধ বা রাজনৈতিক সংকটের সময়ে স্বর্ণের দাম হুহু করে বাড়ে। ধারণাটি এবার বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। বিশ্লেষকদের মতে, কেন্দ্রীয় ব্যাংকগুলোর কৌশলী অবস্থান, সাধারণ ক্রেতাদের আচরণের পরিবর্তন এবং এশিয়ার বাজারে ক্রমবর্ধমান চাহিদার কারণে বিশ্ববাজারে স্বর্ণের ব্যবসার গতিপ্রকৃতি নতুন রূপ নিচ্ছে। খবর দ্য ন্যাশনাল।

আন্তর্জাতিক বাজারে বাড়ছে তামার দাম

Bonik Barta

বিশ্ববাজারে তামার দাম আবার বাড়তে শুরু করেছে। সম্প্রতি পণ্যটির দাম বেড়ে প্রতি পাউন্ড প্রায় ৬ ডলার ২৬ সেন্টে দাঁড়িয়েছে। এর মাধ্যমে চলতি সপ্তাহের শুরুর দিকের লোকসান কাটিয়ে উঠল গুরুত্বপূর্ণ এ শিল্প ধাতু। সেমিকন্ডাক্টর বা চিপ খাত এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসংশ্লিষ্ট (এআই) প্রযুক্তির শেয়ারের দরপতনের ধাক্কা সামলে বিনিয়োগকারীরা বাজারে আবার সক্রিয় হওয়ায় তামার দাম এ ইতিবাচক ধারায় ফিরেছে। খবর হেলেনিক শিপিং নিউজ।

হুমকির মুখে পড়তে পারে বৈশ্বিক জ্বালানি তেলের উদ্বৃত্ত

Bonik Barta

আগামী বছর বৈশ্বিক জ্বালানি তেল উদ্বৃত্ত হুমকির মুখে পড়তে পারে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ)। সংস্থাটির গতকাল প্রকাশিত এক প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত জুনে বিশ্বব্যাপী জ্বালানি তেল সরবরাহ দৈনিক ৪১ লাখ ব্যারেল বেড়েছে। তবে যুদ্ধপূর্ব সময়ের তুলনায় তা দৈনিক ৯৪ লাখ ব্যারেল কম। আইইএর পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর বিশ্বব্যাপী জ্বালানি তেল সরবরাহ দৈনিক ৩৭ লাখ ব্যারেল কমে যেতে পারে। আগামী বছর সরবরাহ বাড়তে পারে দৈনিক ৭৫ লাখ ব্যারেল। তবে এ প্রবৃদ্ধি পুরোপুরি নির্ভর করবে হরমুজ প্রণালিতে নৌযান চলাচল স্বাভাবিক থাকার ওপর।

বৈশ্বিক বাজারে চাল, গম ও তুলার মূল্যবৃদ্ধি

Bonik Barta

চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) বৈশ্বিক কৃষিপণ্যের বাজারে বড় ধরনের ভিন্নতা দেখা গেছে। একদিকে জলবায়ুর পরিবর্তন ও অন্যদিকে ভূরাজনৈতিক উত্তেজনা এ দুইয়ের প্রভাবে আন্তর্জাতিক বাজারে চাল, গম ও তুলার দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। তবে একই সময়ে কফি, চিনি, কোকো ও ভুট্টার দাম বেশ কমেছে।ফিউচার ও কমোডিটি বাজার বিশেষজ্ঞ জাফর এরগেজেন জানান, এল নিনো আবহাওয়ার প্রভাব এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরান সংঘাতে অর্থনৈতিক ধাক্কা বিশ্বব্যাপী সরবরাহ ব্যবস্থায় বড় পরিবর্তন এনেছে। একই সঙ্গে এটি উৎপাদন খরচও বাড়িয়ে দিয়েছে। মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে হরমুজ প্রণালিতে পণ্য পরিবহনে বিঘ্ন ঘটছে এবং সার ও জ্বালানির দাম বাড়ছে। ফলে নিত্যপ্রয়োজনীয় ফসলের মূল্যে বড় ধরনের প্রভাব পড়েছে।

রেকর্ড জ্বালানি খরচের মধ্যেও ডেল্টা এয়ারলাইনসের আয় বৃদ্ধি

Bonik Barta

বিশ্বজুড়ে জ্বালানির রেকর্ড মূল্যবৃদ্ধি ও উড়োজাহাজ ভাড়া বাড়ার পরও ইতিবাচক প্রবৃদ্ধি দেখেছে মার্কিন বিমান সংস্থা ডেল্টা এয়ারলাইনস। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) আশানুরূপ মুনাফা অর্জন করেছে কোম্পানিটি। সম্প্রতি প্রকাশিত এক আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। খবর সিএনবিসি। প্রতিবেদন অনুযায়ী, দ্বিতীয় প্রান্তিকে ডেল্টা এয়ারলাইনসের সমন্বিত আয় হয়েছে ১ হাজার ৭৬৭ কোটি ডলার, যা প্রত্যাশিত ১ হাজার ৭৫৩ কোটি ডলারের চেয়ে বেশি। তবে জ্বালানি ও অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় নিট মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশ কমে ১৬০ কোটি ডলারে দাঁড়িয়েছে।

জিআই স্বীকৃতি পেল ‘জাপানি গ্রিন টি’

Bonik Barta

বিদেশে নকল পণ্যের বিস্তার ঠেকাতে ও নিজেদের কৃষি ও মৎস্য পণ্যের সুনাম সুরক্ষায় ‘জাপানি চা’সহ নতুন তিনটি পণ্যকে ভৌগোলিক নির্দেশক বা জিআই স্বীকৃতি দিয়েছে জাপানের কৃষি মন্ত্রণালয়। গত শুক্রবার এক ঘোষণায় মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে। জিআই স্বীকৃতি পাওয়ার পর এখন থেকে এসব পণ্য একটি নির্দিষ্ট ‘জিআই মার্ক’ বা প্রতীক নিয়ে বাজারে বিক্রি হবে। ফলে কোনো প্রতিষ্ঠান ভুয়া লেবেল ব্যবহার করলে বা নিয়ম লঙ্ঘন করলে সরকার তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা বা ক্র্যাকডাউন পরিচালনা করতে পারবে।

পুনর্ব্যবহারযোগ্য রকেট প্রযুক্তিতে স্পেসএক্সকে টক্কর দেয়ার প্রস্তুতি চীনের

Bonik Barta

পুনর্ব্যবহারযোগ্য রকেট প্রযুক্তিতে বড় ধরনের অগ্রগতি দেখিয়েছে চীন। দেশটির রাষ্ট্রায়ত্ত মহাকাশ প্রতিষ্ঠান সফলভাবে একটি লং মার্চ অরবিটাল রকেট উৎক্ষেপণ করেছে। একই সঙ্গে রকেটের বুস্টারটি সমুদ্রের একটি উদ্ধারকারী জাহাজে নিরাপদে অবতরণ করাতে সক্ষম হয়েছে সংস্থাটি। স্পেসএক্সের পর বিশ্বের দ্বিতীয় কোনো দেশ হিসেবে এ সাফল্য দেখাল চীন। খবর টেকক্রাঞ্চ। গত শুক্রবার পরিচালিত এ পরীক্ষাকে চীনের মহাকাশ কর্মসূচির গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এ প্রযুক্তি পুরোপুরি কার্যকর হলে মহাকাশে উপগ্রহ ও অন্যান্য যান পাঠানোর খরচ উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

বাংলাদেশ থেকে পাঁচ মাসে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি কমেছে ৮ শতাংশের বেশি

Bonik Barta

বিশ্বের সবচেয়ে বড় পোশাকের বাজার যুক্তরাষ্ট্রে চলতি বছরের প্রথম পাঁচ মাসে (জানুয়ারি-মে) বাংলাদেশের রফতানি ৮ দশমিক শূন্য ৮ শতাংশ কমেছে। যদিও মে মাসে এককভাবে বাংলাদেশের পোশাক আমদানি ৬ দশমিক শূন্য ৪ শতাংশ বেড়েছে, তবু পাঁচ মাসের সামগ্রিক চিত্র এখনো নেতিবাচক। একই সময়ে বাংলাদেশের প্রধান প্রতিযোগী দেশ ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও কম্বোডিয়া তাদের রফতানি বাড়িয়েছে। ফলে বিশ্বের সবচেয়ে বড় এ বাজারে বাংলাদেশের ওপর প্রতিযোগিতার চাপ অব্যাহত রয়েছে।

Tk 400b SOE debt pile fuels fiscal concern

The Financial Express

Bangladesh's financial architecture is facing significant pressure as the state-backed contingent liabilities for underperforming State-Owned Enterprises (SOEs) and autonomous bodies reached Tk 400.12 billion in sovereign guarantees till the last fiscal year, officials say. This massive debt pile, triggered by heavy overseas and domestic borrowing by core public sectors like Biman Bangladesh, Bangladesh Power Development Board (BPDB), and state-run fertiliser companies, has surfaced as a major macroeconomic threat, they add.

Jan-May apparel exports to US fall over 8pc

The Financial Express

Bangladesh's apparel exports to the United States declined more than 8 per cent in the first five months of 2026 as weaker consumer demand weighed on imports, although a rebound in May signalled a potential recovery in export orders.Bangladesh Investment Guide Data from the US Office of Textiles and Apparel (OTEXA) showed Bangladesh exported apparel worth US$3.25 billion to the US during January-May 2026, down 8.08 per cent from the same period a year earlier.