পোশাক খাতের নতুন বাজার সম্প্রসারণে একসঙ্গে কাজ করার অঙ্গীকার
Bonik Barta
বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) ও আন্তর্জাতিক ব্যাংকিং প্রতিষ্ঠান দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেডের (এইচএসবিসি) মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। মূলত দেশের তৈরি পোশাক খাতের নতুন আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ ও ক্রেতা তৈরি, পণ্য বহুমুখীকরণ, উচ্চ মূল্য সংযোজন (ভ্যালু অ্যাডিশন) এবং বৈশ্বিক প্রতিযোগিতায় দেশের অবস্থান আরো শক্তিশালী করতে এ কৌশলগত অংশীদারত্বে যুক্ত হয়েছে প্রতিষ্ঠান দুটি।
IMF agrees with proposed framework for new programme: Finance Minister
The Financial Express
Finance Minister Amir Khosru Mahmud Chowdhury on Monday said the International Monetary Fund (IMF) has acknowledged the government’s financial reform efforts and respected its political responsibility towards protecting public welfare as both sides discussed the framework for a new IMF-supported programme. Speaking to reporters after a meeting with IMF Mission Chief for Bangladesh and Hong Kong, Ivo Krznar, at the Finance Ministry, the minister said the discussions focused on the foundation, sequencing and overall policy direction of a future programme rather than detailed conditions. “The basis on which the new IMF programme will be structured has been clarified, and the IMF has agreed with the proposed framework,” the finance minister said.
বিশ্বজুড়ে পিসি বিক্রি কমেছে ৩.৬ শতাংশ
Bonik Barta
বিশ্ববাজারে ব্যক্তিগত কম্পিউটার বা পিসি বিক্রি কমেছে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ডেস্কটপ ও ল্যাপটপসহ সব ধরনের কম্পিউটার বিক্রি আগের বছরের একই সময়ের চেয়ে ৩ দশমিক ৬ শতাংশ কমেছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান ওমডিয়ার সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বছরের দ্বিতীয় প্রান্তিকে বিশ্বব্যাপী মোট ৬ কোটি ৫৭ লাখ ইউনিট কম্পিউটার বাজারে সরবরাহ করা হয়েছে। এর মধ্যে ডেস্কটপ কম্পিউটার বিক্রি হয়েছে ১ কোটি ৩৯ লাখ ইউনিট, যা আগের বছরের তুলনায় ১ দশমিক ৩ শতাংশ কম। অন্যদিকে ল্যাপটপ বা নোটবুক সরবরাহ হয়েছে ৫ কোটি ১৭ লাখ ইউনিট। এ বিভাগে বিক্রি কমেছে ৪ দশমিক ২ শতাংশ।
এক লাখ হেক্টরের বেশি কৃষিজমি আক্রান্ত, প্রভাব পড়তে পারে উৎপাদন ও বাজারে
Bonik Barta
টানা কয়েকদিন ধরে অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এর প্রভাব পড়তে শুরু করেছে কৃষি খাতে। সরকারি প্রাথমিক হিসাবে, এ পর্যন্ত ১ লাখ ৪ হাজার ৯৩৬ হেক্টর কৃষিজমি বন্যা ও জলাবদ্ধতায় আক্রান্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আউশ ধান। পাশাপাশি তলিয়ে গেছে আমনের বীজতলা, সদ্য রোপণ করা চারা ও গ্রীষ্মকালীন সবজিখেত। ভেসে গেছে মাছের ঘের। বিপাকে পড়েছেন পোলট্রি ও গবাদিপশুর খামারিরাও।
Only poor should get subsidy benefits: IMF
The Financial Express
An IMF delegation discussing a fresh lending package for Bangladesh has recommended devising a mechanism to restrict the subsidy benefits only to the poor while the affluent pay actual or market rates for power and energy services. The visiting International Monetary Fund (IMF) delegation made the suggestion Monday at a meeting with finance ministry officials in Dhaka on electricity, natural gas, fuel, fertiliser, food and other subsidies, sources say.
The 11-member IMF delegation, led by Ivo Krznar, the IMF Mission Chief for Bangladesh, is now here assessing macroeconomic situation of the country and discussing new credit programme with focus on their reform agenda and policy priorities.
Specialised zone exporters get FC-Taka swap facility
The Financial Express
Bangladesh Bank (BB) has extended the Foreign Currency (FC)-Taka swap facility to exporters operating in the country’s specialised economic zones to help them access short-term Taka liquidity while retaining their foreign currency holdingsTo this end, the central bank on Monday issued a circular, allowing Authorised Dealers (ADs) to execute FC-Taka swap arrangements against unencumbered balances maintained in eligible foreign currency accounts of exporters.Under the facility, exporters will be able to meet local operational expenses, including wages and utility bills, without permanently converting their foreign currency holdings, thereby improving liquidity management while preserving foreign exchange for future international obligations.
সিটি ব্যাংক-বিকাশ ডিজিটাল ন্যানো লোন ছাড়াল ১০ হাজার কোটি টাকা
Bonik Barta
সিটি ব্যাংক-বিকাশ ডিজিটাল ন্যানো লোনের মোট বিতরণ ১০ হাজার কোটি টাকা অতিক্রম করেছে। বাংলাদেশের ডিজিটাল ঋণসেবা ও আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ২০২১ সালের ডিসেম্বরে বাণিজ্যিকভাবে যাত্রা শুরুর পর থেকে এ সেবার মাধ্যমে ৩৫ লাখ বিকাশ অ্যাপের গ্রাহক মোট ৩ কোটি ১৯ লাখ লোন অ্যাকাউন্টে ঋণ নিয়েছেন। দেখা যাচ্ছে প্রতিটি গ্রাহক গড়ে এই স্বল্পমেয়াদি ঋণ নিয়েছেন ৯ বারের বেশি, যা সেবাটির শক্তিশালী পুনর্ব্যবহার এবং ছোট অঙ্কের সহজলভ্য ঋণের ব্যাপারে জনগণের চাহিদার প্রতিফলন।
মালয়েশিয়ান পাম অয়েলের দাম কমেছে
Bonik Barta
আন্তর্জাতিক বাজারে মালয়েশিয়ান পাম অয়েলের দাম কমেছে। উৎপাদন ও মজুদ বাড়ায় গত শুক্রবার পণ্যটির দর পতন হয়েছে। সাম্প্রতিক খাতের উপাত্তে দেখা গেছে, জুনে দেশটিতে পাম অয়েলের মজুদ চার মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বিশ্ববাজারে চাহিদার তুলনায় উৎপাদন দ্রুত পুনরুদ্ধার হওয়ায় বাজারে এ বাড়তি সরবরাহের চাপ তৈরি হয়েছে। খবর বিজনেস রেকর্ডার। বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে আগামী সেপ্টেম্বরের সরবরাহ চুক্তিমূল্য ৮৩ রিঙ্গিত বা ১ দশমিক ৮১ শতাংশ কমেছে। দিন শেষে প্রতি টন পাম অয়েলের দাম দাঁড়ায় ৪ হাজার ৫১১ রিঙ্গিত বা ১ হাজার ১০৯ ডলার ১৭ সেন্ট। সপ্তাহের শেষ দিকে দামে বড় পতন হলেও সপ্তাহজুড়ে চুক্তির দাম দশমিক ৬৯ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে টানা তিন সপ্তাহ পর বাজারে প্রথম সাপ্তাহিক মূল্যবৃদ্ধি দেখা গেল।
জুনে খাদ্যশস্যের দাম কমেছে ৩.৫%
Bonik Barta
আন্তর্জাতিক বাজারে গত জুনে প্রধান প্রধান খাদ্যপণ্যের দাম কিছুটা কমেছে। মূলত শস্যজাতীয় খাদ্যের দাম উল্লেখযোগ্য হারে কমায় বৈশ্বিক খাদ্যপণ্যের বাজারে এ নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সংস্থাটি জানিয়েছে, মাংস ও উদ্ভিজ্জ তেলের দাম বাড়লেও শস্যের দাম কমায় সামগ্রিক মূল্যসূচক কমেছে। খবর ওয়ার্ল্ড-গ্রেইন ডটকম। প্রতিবেদন অনুযায়ী, জুনে শস্যের মূল্যসূচক মে মাসের তুলনায় ৩ দশমিক ৫ শতাংশ কমেছে, যা সার্বিক দাম কমার প্রধান কারণ। বিশ্ববাজারে গমের দাম কমেছে ৪ দশমিক ৪ শতাংশ।
বিশ্ববাজারে কফি ও কোকোর দরপতন
Bonik Barta
বিশ্ববাজারে তীব্র অস্থিরতার মধ্যে কফি ও কোকোর দামে বড় পতন হয়েছে। বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, সপ্তাহের শুরুতে ব্যাপক মূল্যবৃদ্ধির পর হঠাৎ করেই পণ্য দুটির দাম অনেকটা কমে গেছে। মূলত বিনিয়োগকারীদের অতিরিক্ত শেয়ার কেনাবেচা ও বৈরী আবহাওয়ার পূর্বাভাসের কারণে বাজারে এ পরিস্থিতি তৈরি হয়েছে। তবে সপ্তাহের শেষে বড় পতন হলেও পুরো সপ্তাহের হিসাবে পণ্য দুটির সামগ্রিক দাম ইতিবাচক অবস্থানে রয়েছে। খবর বিজনেস রেকর্ডার। পণ্যবাজারের তথ্যানুযায়ী, গত শুক্রবার আইসিই এক্সচেঞ্জে অ্যারাবিকা কফির দাম ৮ দশমিক ২ শতাংশ কমে প্রতি পাউন্ড ৩১৯ ডলার ২৫ সেন্টে নেমেছে।
ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি কমেছে শুকনো হলুদের
Bonik Barta
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে শুকনো হলুদ আমদানি কমেছে। ২০২৫-২৬ অর্থবছরে মসলাজাত পণ্যটি প্রায় নয় হাজার টন কম আমদানি হয়েছে। ব্যবসায়ী ও আমদানিকারকরা বলছেন, দেশীয় বাজারে চাহিদা কমে যাওয়ায় পণ্যটির আমদানি কমে গেছে। ভোমরা কাস্টম হাউজের রাজস্ব শাখা থেকে পাওয়া তথ্যানুযায়ী, বিদায়ী অর্থবছরের জুলাই-জুন পর্যন্ত এ বন্দর দিয়ে শুকনো হলুদ আমদানি হয়েছে ২৩ হাজার ৪৪৯ টন, যার মূল্য ছিল ৩৯৩ কোটি ৩৩ লাখ টাকা। ২০২৪-২৫ অর্থবছরে আমদানি হয়েছিল ৩২ হাজার ২৯১ টন, যার মূল্য ছিল ৫৪২ কোটি ৫৪ লাখ টাকা। এ হিসাব অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে ভোমরা স্থলবন্দর দিয়ে মসলাপণ্যটির আমদানি কমেছে ৮ হাজার ৮৪২ টন।
ভারতে চালের রফতানি মূল্য আরো বেড়েছে
Bonik Barta
ভারতে গত সপ্তাহে চালের রফতানি মূল্য আরো বেড়েছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, রিজার্ভ মূল্যবৃদ্ধি (চাল সংগ্রহের সর্বনিম্ন দাম) এবং শুষ্ক আবহাওয়ার কারণে ধানের আবাদ বিলম্ব হওয়ায় সরবরাহ সংকটের আশঙ্কা দেখা দিয়েছে, যা দেশটিতে চালের রফতানি মূল্য বাড়ার পেছনে প্রভাব ফেলেছে। খবর বিজনেস রেকর্ডার ও রয়টার্স। ভারতে গত সপ্তাহে ৫ শতাংশ খুদযুক্ত সেদ্ধ চালের দাম টনপ্রতি ৩৪৮-৩৫২ ডলারে পৌঁছেছে। এর আগের সপ্তাহে যা ছিল টনপ্রতি ৩৪০-৩৪৫ ডলার। এ সময় দেশটিতে একই মানের আতপ চালের দাম টনপ্রতি ৩৫০-৩৫৭ ডলারে দাঁড়িয়েছে।
চলতি বছরের শেষ নাগাদ স্বাভাবিক হবে বৈশ্বিক জ্বালানি তেল উত্তোলন
Bonik Barta
চলতি বছরের শেষের দিকে বৈশ্বিক জ্বালানি তেল উত্তোলন ও বাণিজ্যপ্রবাহ সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে বলে জানিয়েছে মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ)। সংস্থাটি জানিয়েছে, ইরান যুদ্ধের কারণে সৃষ্ট বড় ধরনের অচলাবস্থা কাটিয়ে বিশ্ববাজার দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে। একদিকে ভূরাজনৈতিক উত্তেজনা আগের তুলনায় কিছুটা কমে আসছে। অন্যদিকে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট হরমুজ প্রণালি এখন বন্ধ থাকায় বিশ্ববাজারে সাময়িকভাবে জ্বালানি তেলের সরবরাহ ব্যাহত হচ্ছে। তবে ইআইএ জানিয়েছে, আগামী মাসগুলোতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেল সরবরাহ বাড়বে এবং দাম উল্লেখযোগ্যভাবে কমে আসবে। খবর দ্য বিজনেসলাইন।
এআইয়ের উত্থানে স্বেচ্ছায় অবসরে ঝুঁকছেন প্রযুক্তি খাতের অভিজ্ঞ কর্মীরা
Prothom-Alo
বিশ্বজুড়ে প্রযুক্তি খাতের কর্মসংস্থানে বড় পরিবর্তন আনছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিস্তার। অনেক প্রতিষ্ঠানে এআই এখন ব্যবসার প্রধান অগ্রাধিকার। প্রযুক্তিটির উত্থানে কর্মক্ষেত্রে নতুন দক্ষতা অর্জনের চাপ বাড়ছে। পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে অনীহা বা ক্লান্তি থেকে অনেক অভিজ্ঞ প্রযুক্তিকর্মী নির্ধারিত সময়ের আগেই অবসরে যাচ্ছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ফরচুন। বিশেষজ্ঞরা বলছেন, এতে একদিকে প্রতিষ্ঠানের ব্যয় কমলেও অন্যদিকে অভিজ্ঞ জনশক্তি হারানোর ঝুঁকি তৈরি হচ্ছে।
মেমোরির মূল্যবৃদ্ধিতে বাজারে কমবে সাশ্রয়ী স্মার্টফোন
Bonik Barta
প্রযুক্তি খাতের বাজার গবেষণা প্রতিষ্ঠান ওমডিয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। খবর সিনেট। মূলত মেমোরি চিপের উৎপাদন খরচ অস্বাভাবিক বেড়ে যাওয়ায় বাজারে সংকট তৈরি হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, বিশ্ববাজারে ৪০০ ডলারের (প্রায় ৫০ হাজার টাকা) নিচে লো বা মিড-রেঞ্জের ফোনের সরবরাহ আগামী বছর অন্তত ২২ শতাংশ কমে যেতে পারে। ফলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়বেন সাধারণ ক্রেতারা। ওমডিয়ার ত্রৈমাসিক স্মার্টফোন প্রযুক্তি ট্রেন্ডস প্রতিবেদনে বলা হয়, ৪০০ ডলারের সাশ্রয়ী ফোনগুলোর মেমোরি তৈরির খরচ আগের তুলনায় প্রায় দ্বিগুণ বেড়েছে।
গাজা পুনর্গঠন তহবিলে ৯ মাসে জমা পড়েনি ১ ডলারও
Bonik Barta
যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করার পর গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হয় গত অক্টোবরে। তবে যুদ্ধ-পরবর্তী গাজা পুনর্গঠনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সবচেয়ে বড় ও উচ্চাভিলাষী উদ্যোগটি নয় মাসেও কেবল কাগজ-কলমেই সীমাবদ্ধ রয়ে গেছে। গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ‘বোর্ড অব পিস’-এর উদ্বোধনী সভায় গাজা পুনর্গঠনের জন্য ১৭ বিলিয়ন বা ১ হাজার ৭০০ কোটি ডলারের প্রতিশ্রুতি দেয়া হয়। বিশ্বব্যাংকের অধীনে গঠিত মূল পুনর্গঠন তহবিলে এখন পর্যন্ত কোনো অর্থ জমা পড়েনি। খবর টেক টাইমস।
বিশ্বকাপ ফাইনালের টিকিট ৭ হাজার ডলার
Bonik Barta
ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ নিয়ে উন্মাদনা এখন তুঙ্গে। ১৯ জুলাই নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এ মেগা ফাইনাল। তবে ম্যাচের সব টিকিট এখনো শেষ হয়ে যায়নি। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে এখনো ফাইনালের বিক্রির জন্য রয়েছে এক হাজারের বেশি টিকিট। এসব টিকিটের প্রতিটির দাম নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ৩৮০ ডলার, যা বাংলাদেশী মুদ্রায় ৯ লাখ টাকার বেশি। খবর আল জাজিরা।