Any bank, nonbank can go under state ownership temporarily
The Financial Express
Any scheduled bank or financial institution, including troubled Islamic banks, may go under government ownership for bringing stability in the noncompliant commercial lenders under a latest reform panacea.
In the process of streamlining, officials say, the central bank can temporarily take over control of any such bank or nonbank. For this, the Bangladesh Bank as the regulator can issue an order transferring one or more shares and the recipient of shares must be a government-owned entity, according to provision of the bank Resolution Ordinance published in official gazette on Friday. The ordinance had earlier received approval from the Advisory Council of the interim government on April 17. Simultaneously, the ordinance also vests authority in the banking regulator to hold bank high-ups, like managing directors, chairman, and other responsible officers, personally liable for "fraudulent" use of a bank's funds. These individuals will be forced to repay the fraudulently used or misused assets or funds to the respective bank. Failure to do so will result in legal action initiated by the bank concerned against the responsible parties, it says. The draft law says if the owner of a bank directly or indirectly misuses the bank's assets for personal gains or resorts to fraud, the BB reserves the right to initiate resolution proceedings against that bank.
ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ জারি ব্যাংকের সংখ্যা কমিয়ে আনার ক্ষমতা পেল কেন্দ্রীয় ব্যাংক
Bonik Barta
অনিয়ম-দুর্নীতি ও লুণ্ঠনের কারণে দেশের প্রায় দুই ডজন ব্যাংক এখন রুগ্ণ। এ তালিকায় সরকারি ব্যাংকের পাশাপাশি বেসরকারি ও বিদেশী ব্যাংকও রয়েছে। বিগত দেড় দশকে লুণ্ঠিত হওয়া রুগ্ণ ব্যাংকগুলোকে একীভূত কিংবা অধিগ্রহণ করার ক্ষমতা পেয়েছে বাংলাদেশ ব্যাংক। গত শুক্রবার জারীকৃত ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫-এ কেন্দ্রীয় ব্যাংককে এ ক্ষমতা অর্পণ করা হয়। ৯৮টি ধারাবিশিষ্ট এ অধ্যাদেশে বলা হয়েছে, কোনো তফসিলি ব্যাংক অকার্যকর হয়ে গেলে বা কার্যকর হওয়ার কোনো সম্ভাবনা দেখা না গেলে বাংলাদেশ ব্যাংক ওই ব্যাংককে রেজল্যুশন করার সিদ্ধান্ত নিতে পারবে। রেজল্যুশনের অর্থ হচ্ছে, দেউলিয়াত্বের মুখে পড়া ব্যাংকের বিরুদ্ধে যেকোনো ধরনের ব্যবস্থা নেয়ার ক্ষমতা। আমানতকারীদের স্বার্থ রক্ষাই হবে ব্যাংক রেজল্যুশনের প্রধান উদ্দেশ্য।
Tender issued again to buy one spot LNG cargo
The Financial Express
The government has reissued a tender to purchase one spot LNG cargo for the June 26-27 delivery window to meet growing summer demands in industries and power plants. State-run Rupantarita Prakritik Gas Company Ltd (RPGCL) reissued the tender last week to buy the cargo having a volume of around 3.36 million British thermal units (MMBtu). The bid winners will deliver the LNG at Moheshkhali island in the Bay of Bengal, with options to discharge at either of the country's two floating storage re-gasification units located on Moheshkhali island. The RPGCL reissued the tender after cancelling the previous one as it had received higher-than-expected price proposals from the suppliers, said a senior RPGCL official. If this tender becomes successful, the country's total buying of spot LNG cargoes in June will be three, which is half of May purchases, he said. Bangladesh purchased six spot LNG cargoes for May deliveries, which is the highest in a single month so far this year.
বাংলাদেশে বিনিয়োগের আহ্বান বাণিজ্য উপদেষ্টার নিজস্ব প্রতিবেদক
Bonik Barta
উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের অগ্রযাত্রায় অংশীদার হতে বিশ্বের ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। জাপানের ওসাকার কানসাইয়ে ‘ওয়ার্ল্ড এক্সপো ২০২৫’-এ ‘বাংলাদেশ দিবস’ উদযাপন উপলক্ষে গতকাল এক অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘প্রযুক্তি ও অভিজ্ঞতালব্ধ জ্ঞান কাজে লাগিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একসঙ্গে কাজ করতে হবে।’
প্রথম প্রান্তিক এনসিসি ব্যাংকের নিট মুনাফা বেড়েছে ৬৭%
Bonik Barta
চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ২৮ কোটি ২৩ লাখ টাকা কর-পরবর্তী নিট মুনাফা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক পিএলসি। আগের হিসাব বছরে ব্যাংকটির নিট মুনাফা হয়েছিল ১৬ কোটি ৮৬ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে ব্যাংকটির নিট মুনাফা বেড়েছে ৬৭ দশমিক ৩৮ শতাংশ। ব্যাংকটির আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে এনসিসি ব্যাংকের সুদ আয় হয়েছে ৬২৮ কোটি ৪২ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৫৪৪ কোটি ৫৮ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে ব্যাংকটির আয় বেড়েছে ১৫ দশমিক ৩৯ শতাংশ। প্রথম প্রান্তিকে এনসিসি ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৫ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৭৪ পয়সায়।
Chief Adviser suggests market reforms through foreign experts
The Financial Express
The interim government has taken five key decisions, including "effective reforms" to the capital market with the help of foreign experts having no stakes in the local market. The decisions were taken on Sunday when Chief Adviser (CA) Muhammad Yunus sat with top brass of the government to discuss the market. Dr. Salehuddin Ahmed, finance adviser, Anisuzzaman Chowdhury, special assistant to the CA, Md Siraj Uddin Mia, principal secretary, Ms Nazma Mobarek, secretary of the Financial Institutions Division (FID), and Khondoker Rashed Maqsood, chairman of the Bangladesh Securities and Exchange Commission (BSEC), attended the meeting at the CA's residence Jamuna. After the meeting, the CA's press secretary Shafiqul Alam told the media that the decisions were meant to benefit all groups of investors and the market as well -- not any particular quarters.
He said the CA had instructed the authorities concerned to take measures for the listing of profitable state-owned enterprises (SoEs) and multinational companies (MNCs), such as Unilever Bangladesh, where the government has stakes. The government has a 39.25 per cent stake in Unilever Bangladesh.
ট্রাম্পের মেয়াদ শেষে স্বর্ণের দাম পৌঁছতে পারে আউন্সপ্রতি ৬ হাজার ডলারে
Bonik Barta
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্তমান মেয়াদ ২০২৯ সালে শেষ হওয়ার আগেই বিশ্ববাজারে স্বর্ণের দাম আউন্সপ্রতি ৬ হাজার ডলারে পৌঁছতে পারে। সম্প্রতি প্রকাশিত এক বিশ্লেষণধর্মী নোটে এমন পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক বিনিয়োগ ব্যাংক ও আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান জেপি মরগ্যান। প্রতিষ্ঠানটির পূর্বাভাস কার্যকর হলে সে সময় স্বর্ণের দাম বাড়তে পারে বর্তমান স্তরের তুলনায় প্রায় ৮০ শতাংশ। খবর মাইনিং ডটকম। ব্যাংকটির বিশ্লেষকদের মতে, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে মার্কিন সম্পদ থেকে কিছু বিনিয়োগ সরিয়ে স্বর্ণ খাতে স্থানান্তর করলেই এ পরিস্থিতি বাস্তবে রূপ নিতে পারে।
বিশ্বব্যাপী ১০ হাজার কর্মী ছাঁটাই করছে প্যানাসনিক
Bonik Barta
আগামী মার্চ নাগাদ ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে প্যানাসনিক। জাপানি ইলেকট্রনিকস জায়ান্টটি জানিয়েছে, বিস্তৃত পুনর্গঠন পরিকল্পনার অংশ হিসেবে এ উদ্যোগ নেয়া হয়েছে। এর লক্ষ্য হলো দক্ষতা বৃদ্ধি, লোকসান কমানো ও মুনাফা বৃদ্ধি। এতে জাপানে পাঁচ হাজার ও সমানসংখ্যক কর্মী বাদ পড়বেন অন্যান্য দেশে। সিদ্ধান্তটি প্রধানত কোম্পানির বিক্রি ও প্রশাসনিক বিভাগে প্রভাব ফেলবে। এছাড়া লাভজনক হওয়ার সম্ভাবনা নেই এমন ব্যবসা বন্ধ অথবা একীভূতকরণের পরিকল্পনা করেছে প্যানাসনিক। এসব পরিকল্পনা বাস্তবায়নে খরচ হবে প্রায় ৮৯ কোটি ৫০ লাখ ডলার।
পর্যটন চাপ ও সমুদ্রের উচ্চতা বৃদ্ধিতে দ্বিমুখী সংকটে ভেনিস
Bonik Barta
সংকটের মুখোমুখি জলনগরী ভেনিস। গন্ডোলায় খাল ভ্রমণ ও পুরনো সেতু ইতালির এ শহরের প্রধান আকর্ষণ। প্রতি বছর প্রায় তিন কোটি পর্যটক ভেনিসে ঘুরতে আসেন, অথচ শহরের স্থায়ী বাসিন্দা ৫০ হাজারের কম। সমুদ্রের পানির স্তর বৃদ্ধি ও বাসস্থানের তীব্র সংকট এখন এ দুই চাপের কারণে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে শহরের নিজস্ব চরিত্র ও জীবনধারা। পর্যটন থেকে মুনাফার আশায় ছুটির দিনগুলোয় অনেকে নিজেদের ঘর ভাড়া দিচ্ছেন। আবার অনেকে একাধিক বাড়ি কিনে পর্যটকদের জন্য বরাদ্দ রেখেছেন। ফলে সাধারণ মানুষের থাকার জায়গার সংকট তৈরি হয়েছে। বেশির ভাগ পর্যটক শহরে থাকেন মাত্র একদিন, তেমন কিছু কেনাকাটাও করেন না। ফলে স্থানীয় অর্থনীতিতে তাদের অবদান সামান্যই বলা যেতে পারে।
Railway to build new Kalurghat Bridge
The Financial Express
The dream of people living in Chattogram and Cox's Bazar is going to come true as Bangladesh Railway (BR) will construct the new rail-cum-road bridge over the River Karnaphuli at Kalurghat which will upgrade both rail and road communications in the greater Chattogram.
Chief Adviser of the interim government Professor Dr Muhammad Yunus is scheduled to lay the foundation stone on May 14. He will also attend the convocation ceremony of Chittagong University on that day.
Secretary of the Ministry of Railways Md. Fahimul Islam on April 11 visited the site for laying the foundation stone. On October 7 last year, the Executive Committee of the National Economic Council (ECNEC) approved the Tk 115.6077 billion project titled 'Construction of Railway-cum-Road Bridge across the River Karnaphuli at Kalurghat Point'.
The construction work of the long-awaited bridge is likely to begin in December. The roads and highways division will construct the roads connecting the bridge.
পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৩৭ শতাংশ
Bonik Barta
দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে সূচকে নিম্নমুখিতা থাকলেও লেনদেন বেড়েছে। আলোচ্য সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স কমেছে দশমিক ৩২ শতাংশ। পাশাপাশি দৈনিক গড় লেনদেন বেড়েছে ৩৭ দশমিক শূন্য ৪ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। বাজার পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহে ডিএসইএক্স সূচক আগের সপ্তাহের তুলনায় ১৬ পয়েন্ট কমে ৪ হাজার ৯০২ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৪ হাজার ৯১৮ পয়েন্ট। এছাড়া গত সপ্তাহে নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে ২ পয়েন্ট কমে ১ হাজার ৮২০ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ১ হাজার ৮২৩ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস গত সপ্তাহে ২০ পয়েন্ট কমে ১ হাজার ৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ১ হাজার ৯৪ পয়েন্ট।
ফিউচার মার্কেটে সপ্তাহ ভিত্তিতে বেড়েছে জাপানি রাবারের দাম
Bonik Barta
যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য আলোচনা ঘিরে অস্থিরতা কমে যাওয়ার আশায় ফিউচার মার্কেটে জাপানি রাবারের দাম সপ্তাহ ভিত্তিতে বেড়েছে। এছাড়া অপরিশোধিত জ্বালানি তেলের দামে ঊর্ধ্বমুখিতাও পণ্যটির মূল্যবৃদ্ধিতে ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিজনেস রেকর্ডার। ওসাকা এক্সচেঞ্জে (ওএসই) জাপানি রাবারের দাম সপ্তাহ ভিত্তিতে ১ দশমিক ৪৫ শতাংশ বেড়েছে। গত সপ্তাহের লেনদেনের শেষদিনে তা ঊর্ধ্বমুখী হয়েছে দশমিক ৬ ইয়েন বা দশমিক ২ শতাংশ। প্রতি কেজির মূল্য স্থির হয়েছে ৩০১ দশমিক ২ ইয়েনে (২ ডলার ৭ সেন্ট)। অন্যদিকে সাংহাই ফিউচার এক্সচেঞ্জে (এসএইচএফই) সেপ্টেম্বরে সরবরাহ চুক্তিতে জাপানি রাবারের দাম ৭৫ ইউয়ান বা দশমিক ৫১ শতাংশ কমে টনপ্রতি মূল্য নেমেছে ১৪ হাজার ৬২০ ইউয়ানে (২ হাজার ১৭ ডলার ৮৬ সেন্ট)। এসএইচএফইতে গত শুক্রবার জুনে সরবরাহ চুক্তিতে বুটাডিন রাবারের দাম ১৭০ ইউয়ান বা ১ দশমিক ৫১ শতাংশ বেড়েছে।
DNCC warns tax defaulters of legal actions
The Financial Express
DNCC Administrator Mohammad Azaz on Sunday warned politically influential people of taking necessary actions unless they are able to pay their unpaid taxes and dues accordingly. "If they don't pay the taxes, the DNCC officials will visit their residences and take legal actions,' said a DNCC statement quoting Mr. Azaz. He came up with the warning while inaugurating a 'Municipal Tax Fair 2025' at DNCC Zone-
3 office premises in the city's Mohakhali area, it mentioned. Mr Azaz said payment processes of different types of municipal taxes and services have been simplified through introduction of online payment system. "We have learned from public hearings that collections of taxes from the citizens are considerably lower than their demand for demand for roads, drainage and other city infrastructure," he said.
He also said the city corporation provides different types of services to all the citizens even to those who don't pay taxes. Many corporate entities including five-star hotels, private universities and hospitals don't pay taxes despite they avail highest facilities from the DNCC, he mentioned. Talking about the prevailing crisis centring the permanent employees of the DNCC, he said adequate amount of tax revenue is required to make their payment as well as for making their jobs permanent.
খাদ্য, সার, কাঁচামাল: শুল্কমুক্ত ২০০ আমদানি পণ্যে অগ্রিম কর বসানোর পরিকল্পনা এনবিআরের
The Business Standard
সরবরাহ শৃঙ্খল ব্যাহত করা এবং খরচ বাড়ার আশঙ্কা সত্ত্বেও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পূর্বে করমুক্ত প্রায় ২০০টি পণ্যের ওপর আমদানি পর্যায়ে ২ শতাংশ অগ্রিম আয়কর (এআইটি) আরোপের পরিকল্পনা করেছে। ধাপে ধাপে করছাড় তুলে নেওয়া এবং কর পরিপালন বাড়ানোর অংশ হিসেবে নেওয়া এই পদক্ষেপ থেকে অতিরিক্ত ২ হাজার কোটি টাকা রাজস্ব আসবে বলে আশা করা হচ্ছে। যেসব পণ্য এই নতুন করের আওতায় আসবে, তার মধ্যে রয়েছে দেশের পোশাক শিল্পের জন্য গুরুত্বপূর্ণ কাঁচামাল যেমন তুলা এবং মানবসৃষ্ট তন্তু। পাশাপাশি আলু, পেঁয়াজ, মসুর ডাল, ছোলা, সয়াবিন ও ভুট্টার মতো নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, সার, অপরিশোধিত তেল, চিনি এবং চিকিৎসা সরঞ্জামও অন্তর্ভুক্ত রয়েছে। এ ছাড়া কম্পিউটার প্রিন্টার, রাউটার, মডেম, বিমান ইঞ্জিন ও বাসসহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও শিল্প যন্ত্রপাতিও প্রভাবিত হতে পারে। এনবিআর দাবি করছে, এই করের মাধ্যমে কর পরিপালন বৃদ্ধি পাবে এবং রাজস্ব-ভিত্তি সম্প্রসারিত হবে। তবে ব্যবসায়ী মহল এবং ভোক্তা অধিকারকর্মীরা এর বিরূপ প্রভাব নিয়ে সতর্ক করেছেন। অনেকেই বলছেন, এর ফলে উৎপাদন খরচ বেড়ে যাবে, মুদ্রাস্ফীতির চাপ বাড়বে এবং অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি শিল্পগুলো আরও সংকটে পড়বে।
শাহ্জালাল ইসলামী ব্যাংকের হাতে উদ্বৃত্ত ৫ হাজার কোটি টাকার তারল্য
Bonik Barta
বাংলাদেশে অর্থনীতিতে ইসলামী ধারার ব্যাংকগুলো একসময় খুব ভালো ভূমিকা রেখেছে। কিন্তু সময়ের পরিক্রমায় সেটি ধরে রাখা সম্ভব হয়নি। আমরা দেখেছি, দেশের ১০টি ইসলামী ধারার ব্যাংকের মধ্যে ছয়টিই একজনের মালিকানায় চলে গিয়েছিল। শাহ্জালাল ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণও তারা নিতে চেয়েছিল। তবে আমাদের ব্যাংকের পরিচালনা পর্ষদের দৃঢ়তার কারণে সেটি সম্ভব হয়নি। ব্যাংক বাঁচানোর জন্য পরিচালকরা সে সময় রাতারাতি অনেক শেয়ার কিনতে বাধ্য হয়েছেন। এ কারণে ব্যাংক পরিচালকদের হাতে এখন ৬০ শতাংশেরও বেশি শেয়ার রয়েছে। পরিচালকদের সম্মিলিত প্রচেষ্টার কারণে ব্যাংকটির ওপর তারা কালো ছায়া বিস্তৃত করতে পারেনি। ব্যালান্স শিটের আকারে ইসলামী ব্যাংকগুলোর মধ্যে শাহ্জালাল কিছুটা পিছিয়ে থাকলেও আর্থিক সব সূচকে এ ব্যাংকের অবস্থা বেশ সুদৃঢ়। তিন বছর ধরে আমাদের ব্যাংক ইনস্টিটিউট অব কস্ট ম্যানেজমেন্ট অব বাংলাদেশ (আইসিএমএবি), ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি), ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) ও সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) মতো প্রতিষ্ঠানগুলো থেকে স্বর্ণপদক পেয়ে আসছে। এসব স্বীকৃতি আমাদের জন্য বড় অর্জন। বাংলাদেশ ব্যাংকের ‘সাসটেইনেবিলিটি রেটিংয়ে’ও আমাদের ব্যাংক স্থান পেয়েছে। গ্রিন ফাইন্যান্সের দিক থেকে দেশের আটটি সেরা ব্যাংকের একটি শাহ্জালাল। এসব অর্জন আমাদের ব্যাংকের আর্থিক দৃঢ় ভিতেরই স্বীকৃতি।
এশিয়ায় তাপীয় কয়লার দাম চার বছরের সর্বনিম্নে
Bonik Barta
এশিয়ায় সমুদ্রপথে আমদানি-রফতানি হওয়া তাপীয় কয়লার দাম গত চার বছরের সর্বনিম্নে নেমে এসেছে। এর পেছনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে অঞ্চলটির প্রধান ক্রেতা দেশ চীন, ভারত ও জাপানের নিম্নমুখী আমদানিপ্রবণতা। খবর রয়টার্স
ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়া থেকে রফতানীকৃত কয়লার দাম গত বছরের অক্টোবর থেকে ধারাবাহিকভাবে কমছে। সাম্প্রতিক সপ্তাহগুলোয় এ পতন আরো তীব্র হয়েছে। এর পেছনে ভূমিকা রাখছে আমদানির পরিমাণ উল্লেখযোগ্য হারে কমে যাওয়া।
চীনে দশকের সর্বনিম্নে সয়াবিন আমদানি
Bonik Barta
বিশ্বে সয়াবিন আমদানিতে শীর্ষ দেশগুলোর মধ্যে চীন অন্যতম। তবে দেশটির সাম্প্রতিক আমদানি এক দশকের মধ্যে সর্বনিম্নে নেমেছে। ব্যবসায়ী ও বিশ্লেষকদের মতে, শুল্ক ছাড়পত্রের জটিলতা এবং ব্রাজিল থেকে সরবরাহ বিলম্ব আমদানি কমার পেছনে প্রধান ভূমিকা রেখেছে। খবর রয়টার্স। চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের দেয়া তথ্যানুযায়ী, এপ্রিলে দেশটি মোট ৬০ লাখ ৮০ হাজার টন সয়াবিন আমদানি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৯ দশমিক ১ শতাংশ কম এবং ২০১৫ সালের পর সর্বনিম্ন।
ভোমরা স্থলবন্দর দিয়ে শুকনা হলুদ আমদানি বেড়েছে
Bonik Barta
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে শুকনা হলুদ আমদানি বেড়েছে। চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) পণ্যটির আমদানি বেড়েছে ৩ হাজার ৫৪৭ টন। গতকাল ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা থেকে এ তথ্য জানা গেছে।
আমদানিকারক ও ব্যবসায়ীরা বলছেন, বাজারে ভালো চাহিদা থাকায় সম্প্রতি শুকনা হলুদের আমদানি বেড়েছে।
বন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি অর্থবছরের জুলাই-এপ্রিল পর্যন্ত এ বন্দর দিয়ে মোট শুকনা হলুদ আমদানি হয়েছে ২৫ হাজার ৭৯৯ টন, যার মূল্য ছিল ৪৩৬ কোটি ৪৮ লাখ টাকা। গত অর্থবছরের একই সময় এ বন্দর দিয়ে ৩৩৫ কোটি ৮৪ লাখ টাকা মূল্যের ২২ হাজার ২৫২ টন হলুদ আমদানি হয়েছিল।
এশিয়ায় তাপীয় কয়লার দাম চার বছরের সর্বনিম্নে
Bonik Barta
এশিয়ায় সমুদ্রপথে আমদানি-রফতানি হওয়া তাপীয় কয়লার দাম গত চার বছরের সর্বনিম্নে নেমে এসেছে। এর পেছনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে অঞ্চলটির প্রধান ক্রেতা দেশ চীন, ভারত ও জাপানের নিম্নমুখী আমদানিপ্রবণতা। খবর রয়টার্স।
ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়া থেকে রফতানীকৃত কয়লার দাম গত বছরের অক্টোবর থেকে ধারাবাহিকভাবে কমছে। সাম্প্রতিক সপ্তাহগুলোয় এ পতন আরো তীব্র হয়েছে। এর পেছনে ভূমিকা রাখছে আমদানির পরিমাণ উল্লেখযোগ্য হারে কমে যাওয়া।
বিশ্বের শীর্ষ তাপীয় কয়লা আমদানিকারক দেশ চীন। দেশটি এপ্রিলে মোট ২ কোটি ২৭ লাখ ২০ হাজার টন কয়লা আমদানি করেছে, যা মার্চের ২ কোটি ৩৮ লাখ ৪০ হাজার টনের তুলনায় কম। কমোডিটি অ্যানালিস্ট ফার্ম কেপলারের দেয়া তথ্যানুযায়ী, চলতি বছরের জানুয়ারি-এপ্রিল পর্যন্ত চার মাসে চীন মোট ৯ কোটি ১৫ লাখ ৬০ হাজার টন কয়লা আমদানি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ১ শতাংশ কম। চীনে আমদানি কমেছে মূলত কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ার কারণে। সেই সঙ্গে দেশটিতে অভ্যন্তরীণ কয়লা উৎপাদন রেকর্ড সর্বোচ্চে পৌঁছেছে।
বৈশ্বিক বাণিজ্য অস্থিরতা সত্ত্বেও স্থিতিশীল ভারতের অ্যালুমিনিয়াম খাত
Bonik Barta
যুক্তরাষ্ট্র অ্যালুমিনিয়াম আমদানির ওপর শুল্ক বাড়ালেও চলতি অর্থবছরে ভারতের প্রাইমারি অ্যালুমিনিয়াম শিল্প খাত লাভজনক অবস্থান ধরে রাখবে। সম্প্রতি এমন পূর্বাভাস দিয়েছে আর্থিক বিশ্লেষণী প্রতিষ্ঠান ক্রিসিল রেটিংস। প্রতিষ্ঠানটির সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ববাজারে অস্থিরতা থাকা সত্ত্বেও ভারতের এ খাতটি স্থিতিশীলতা বজায় রাখবে। খবর বিজনেস লাইন।
যুক্তরাষ্ট্র অ্যালুমিনিয়াম আমদানির ওপর শুল্ক ২৫ শতাংশে উন্নীত করেছে, যা ভারতের জন্য আগের ২ দশমিক ৫৫ শতাংশ তুলনায় অনেক বেশি। তবে ভারতের রফতানির মাত্র ৫ শতাংশেরও কম যুক্তরাষ্ট্রে যায় বলে এ শুল্ক বৃদ্ধির সরাসরি প্রভাব কম হবে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র সব দেশের অ্যালুমিনিয়াম আমদানির ওপর শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ করেছে, যেখানে ভারতের জন্য আগে এ হার ছিল মাত্র ২ দশমিক ৫৫ শতাংশ। তবে ভারতের মোট রফতানিতে যুক্তরাষ্ট্রের হিস্যা ৫ শতাংশেরও কম। তাই এ শুল্ক বৃদ্ধির প্রভাব কম হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশকে ২৮ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক
Bonik Barta
উন্নত স্যানিটেশন ও সুপেয় পানি সরবরাহ ব্যবস্থার জন্য চট্টগ্রাম ওয়াটার সাপ্লাই ডেভেলপমেন্ট প্রজেক্টে ২৮ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক। বাংলাদেশী মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩ হাজার ৪০০ কোটি টাকা। বিশ্বব্যাংক গতকাল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত শনিবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগে এ বিষয়ে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের মধ্যে ঋণচুক্তি সই হয়েছে। এতে বলা হয়, ঋণ পরিশোধের মেয়াদ ছয় বছর গ্রেস পিরিয়ডসহ মোট ১২ বছর। এ ঋণের উত্তোলিত অর্থের ওপর কোনো সার্ভিস চার্জ বা সুদ দিতে হবে না। তবে বিশ্বব্যাংকের স্কেল আপ উইন্ড থেকে ১৪ কোটি ডলারে ফ্রন্ট ইন্ড ফি বাবদ দশমিক ২৫ শতাংশ দিতে হবে। এ ঋণ পরিশোধের মেয়াদকাল পাঁচ বছর গ্রেস পিরিয়ডসহ ৩৫ বছর।
ইউরোপ ছাড়ার কথা ভাবছে কেমিক্যাল কোম্পানিগুলো
Bonik Barta
জ্বালানি সরবরাহ নিয়ে কয়েক বছর ধরে ভুগছে ইউরোপের দেশগুলো, যা কিনা অঞ্চলটির মন্থর প্রবৃদ্ধির ওপর বাড়তি চাপ তৈরি করেছে। পাশাপাশি পুরনো প্রযুক্তি ও অবকাঠামো শিল্প খাতগুলো নতুন করে ভাবতে বাধ্য করছে। এমন পরিপ্রেক্ষিতে উচ্চ জ্বালানি মূল্য এবং এশিয়া ও মধ্যপ্রাচ্যের নতুন প্লান্টের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে গিয়ে ইউরোপের কার্যক্রম পর্যালোচনা করছে অনেক কেমিক্যাল কোম্পানি। এর মধ্যে কেউ কেউ ইউরোপে থাকা সম্পদ বিক্রির উদ্যোগ নিচ্ছে। এফটির গতকালের এক প্রতিবেদনে বেশ কয়েকটি কেমিক্যাল জায়ান্টের সাম্প্রতিক কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে। ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে বলা হচ্ছে, সৌদি কেমিক্যাল কোম্পানি সাবিক ইউরোপে তাদের পেট্রোকেমিক্যাল ব্যবসা বিক্রি ও অন্যান্য বিকল্প সম্ভাবনা নিয়ে ভাবছে। এরই মধ্যে ব্যাংকারদের সঙ্গে আলোচনা শুরু করেছেন কোম্পানির কর্মকর্তারা। এছাড়া ডাও, লিওনডেলবেসেল, শেল ও বিপির মতো শীর্ষস্থানীয় কোম্পানি ইউরোপের সম্পদ নিয়ে একাধিক বিকল্প বিবেচনা করছে।
উন্নত দেশের প্লাস্টিক পুড়িয়ে ইন্দোনেশিয়ায় তৈরি হচ্ছে টফু
Prothom-Alo
ইন্দোনেশিয়ার টফু কারখানার প্রধান জ্বালানিতে রূপ নিচ্ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও যুক্তরাষ্ট্র থেকে আসা প্লাস্টিক বর্জ্য। পূর্ব জাভার একটি গ্রামের পাঁচটি টফু কারখানার মালিক ও পরিবেশবাদী সংগঠন ইকোটন সম্প্রতি জানিয়েছে, বিদেশ থেকে আসা প্লাস্টিক প্রতিদিন পোড়ানো হচ্ছে এখানকার কারখানায়, যা ব্যাপক স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। খবর দ্য গার্ডিয়ান। খাবার হিসেবে পূর্ব এশিয়ায় টফু বেশ জনপ্রিয়। এটি সাধারণত সয়া মিল্ক থেকে তৈরি হয়। প্রতিবেদন অনুসারে, পূর্ব জাভার প্রায় ৬০টি টফু কারখানায় চুল্লি ও ভাজাভাজির সরঞ্জামে কাঠ ও নারকেলের খোলের পাশাপাশি প্রধান জ্বালানি হয়ে উঠছে প্লাস্টিক বর্জ্য।
সৌদি আরামকোর মুনাফা কমেছে ৪.৬ শতাংশ
Bonik Barta
চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) বিশ্বের শীর্ষ জ্বালানি তেল রফতানিকারক সৌদি আরামকোর মুনাফা কমেছে ৪ দশমিক ৬ শতাংশ। আর্থিক এ ফলাফলে ভূমিকা রেখেছে জ্বালানি তেলের দামের পতন, যার মূল কারণ চাহিদায় দুর্বলতা ও অতিরিক্ত সরবরাহের আশঙ্কা। খবর দ্য ন্যাশনাল। পুঁজিবাজারে দাখিল করা এক বিবৃতিতে আরামকো গতকাল জানিয়েছে, মার্চে শেষ হওয়া প্রান্তিকে কোম্পানির মুনাফা দাঁড়িয়েছে ৯ হাজার ৭৫০ কোটি সৌদি রিয়াল বা ২ হাজার ৬০০ কোটি ডলার, যা ২০২৪ সালের প্রথম প্রান্তিকে ছিল ১০ হাজার ২২০ কোটি রিয়াল। তবে গত প্রান্তিকে কোম্পানির আয় বেড়েছে ১ শতাংশের কম। জানুয়ারি-মার্চে আরামকো আয় করেছে ৪০ হাজার ৫৬০ কোটি রিয়াল। আরামকো বলছে, ‘গ্যাস, পরিশোধিত ও রাসায়নিক পণ্যের বিক্রি এবং অপরিশোধিত জ্বালানি তেলের বাণিজ্য বৃদ্ধির কারণে আয় সামান্য বেড়েছে। তবে গত বছরের তুলনায় অপরিশোধিত জ্বালানি তেল ও পরিশোধিত-রাসায়নিক পণ্যের দাম কমে যাওয়ায় এ প্রবৃদ্ধি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।’
ন্যাশনাল টির দর কমেছে ১১ শতাংশ
Bonik Barta
ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহ শেষে ১০ দশমিক ৬৭ শতাংশ কমেছে। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ১৫৪ টাকা ১০ পয়সায়, আগের সপ্তাহ শেষে যা ছিল ১৭২ টাকা ৫০ পয়সা। এতে কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দরপতনের শীর্ষ তালিকায় উঠে এসেছে। আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি ন্যাশনাল টির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১০৭ টাকা ৪৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৯৬ টাকা ২৪ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ১৫৫ টাকা ৬৯ পয়সায়। সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি ন্যাশনাল টির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৯৬ টাকা ২৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩৪ টাকা ৪৭ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ৪৮ টাকা ১৯ পয়সায়।