12-May-2025

Tuesday 13 May 2025

14-May-2025

পুঁজিবাজারে ঈদের ছুটি ১০ দিন

Bonik Barta

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ৫ থেকে ১৪ জুন পর্যন্ত ছুটি ঘোষণা করেছে সরকার। যে কারণে দেশের পুঁজিবাজারেও এ সময় লেনদেন বন্ধ থাকবে। দীর্ঘ এ ছুটি সমন্বয় করে ঈদের আগে দুই শনিবার পুঁজিবাজারে লেনদেন চালু থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে, ঈদের ছুটির দীর্ঘ সময়সূচি পুষিয়ে নিতে এবং বিনিয়োগকারীদের সুবিধার্থে ১৭ ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিন পুঁজিবাজার খোলা থাকবে। ঈদুল আজহার ছুটির পর ১৫ জুন থেকে আগের সময়সূচি অনুযায়ী পুঁজিবাজারের লেনদেন চালু হবে।

উৎপাদনে ফিরেছে ইউনাইটেড পাওয়ারের বিদ্যুৎ কেন্দ্র

Bonik Barta

ঢাকা ইপিজেডে অবস্থিত ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ইউপিজিডিসিএল) ৮২ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদনে ফিরেছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে, গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় বিদ্যুৎ কেন্দ্রটি পূর্ণ উৎপাদনক্ষমতায় চালু রয়েছে। এর আগে গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটায় ৪ মে থেকে বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন ব্যাহত হচ্ছিল। আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) ইউনাইটেড পাওয়ারের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১৯ টাকা ৩২ পয়সা, আগের হিসাব বছরের যা ছিল ১৩ টাকা ২২ পয়সা। আলোচ্য হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ৭ টাকা ২১ পয়সা, আগের হিসাব বছরের যা ছিল ৫ টাকা ৩৯ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭২ টাকা ৫৫ পয়সায়।

ব্র্যাক ব্যাংকের আস্থা অ্যাপে ৯ লাখের বেশি গ্রাহক

Bonik Barta

ব্র্যাক ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং অ্যাপ ‘আস্থা’ এখন নয় লাখের বেশি গ্রাহককে সেবা দিচ্ছে, ব্যাংকটির জন্য এটি এক অনন্য মাইলফলক। ব্র্যাক ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং অ্যাপ ‘আস্থা’ এখন নয় লাখের বেশি গ্রাহককে সেবা দিচ্ছে, ব্যাংকটির জন্য এটি এক অনন্য মাইলফলক। ২০২১ সালে যাত্রা করা এ অ্যাপের ডিজাইন করা হয়েছিল বাংলাদেশের মানুষের বৈচিত্র্যময় জীবনধারা ও আর্থিক প্রয়োজন পূরণের লক্ষ্য নিয়ে। চলতি বছরের মার্চে আস্থা অ্যাপে প্রায় ১৯ হাজার ৬০০ কোটি টাকার লেনদেন হয়েছে, যা দেশের ব্যাংকিং খাতে মাসিক অ্যাপভিত্তিক লেনদেনে নতুন এক বেঞ্চমার্ক। আস্থা অ্যাপ ব্যবহারকারী ৫৩ শতাংশ গ্রাহকের বয়স ২১-৩৫-এর মধ্যে। অন্যদিকে এ অ্যাপের লাইফস্টাইল ফিচার ব্যবহারকারীর ৬১ শতাংশই তরুণ। গ্রাহকরা নিজেদের ব্যাংকিং লেনদেনের ৭১ ভাগই সম্পন্ন করেন এ অ্যাপের মাধ্যমে।

IDLC Finance's profit up 43pc on gains from T-bonds

The Financial Express

IDLC Finance reported a profit of Tk 508.77 million for the first quarter of 2025, a year-on-year surge of more than 43.6 per cent, driven by gains from Treasury bonds and reduced provision. The earnings per share (EPS) rose to Tk 1.22 for the first quarter of 2025 from Tk 0.85 for the same period a year ago, according to the price sensitive information published on Monday. IDLC Finance, one of the best performing non-bank financial institutions (NBFIs) in the country, could not, however, secure a growth in its core business. Though interest rates remained high during the period, the NBFI had to compete with banks to attract depositors. The listed NBFI earned interest amounting to Tk 3.94 billion in the first quarter through March, which is 18 per cent higher than in the same quarter of the previous year, but paid interest of Tk 2.99 billion in the same quarter to March, 45 per cent more than in the corresponding period last year. As a result, the net interest income fell 25 per cent year-on-year to Tk 0.96 billion in January-March this year. Despite the squeeze in the core business, operating profit jumped 11.5 per cent year-on-year to Tk 1.86 billion, as the company secured a higher return from high yielding Treasury bonds. The NBFI also showed a surge in income from mutual funds.

রাজস্ব নীতি পুনর্গঠনে অংশীজনের মত নেয়ার দাবি

Bonik Barta

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে ‘রাজস্ব নীতি’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা’ নামে দুটি পৃথক বিভাগ গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। এক্ষেত্রে মাঠ পর্যায়ের অভিজ্ঞ অংশীজনদের মতামত গ্রহণ না করলে কাঙ্ক্ষিত সংস্কার ব্যাহত হতে পারে বলে মনে করছে ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশন (সিঅ্যান্ডএফ ফেডারেশন)।অর্থ উপদেষ্টার কাছে গত রোববার পাঠানো এক চিঠিতে সংগঠনটি উল্লেখ করেছে, দেশের আমদানি বাণিজ্য ও রাজস্ব ব্যবস্থাপনায় দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন বিসিএস (কাস্টমস ও এক্সাইজ) এবং বিসিএস (কর) ক্যাডারের কর্মকর্তাদের মতামত ও অংশগ্রহণ ছাড়া রাজস্ব নীতিনির্ধারণ প্রক্রিয়া সফল হবে না।

ডিসিইতে আকরিক লোহার বাজারমূল্য ঊর্ধ্বমুখী

Bonik Barta

বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য আলোচনায় ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’ হওয়ায় বিনিয়োগকারীদের আস্থায় ইতিবাচক প্রভাব পড়েছে। এর প্রভাবে গতকাল ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে আকরিক লোহার দাম বেড়েছে। খবর বিজনেস রেকর্ডার। ডিসিইতে সেপ্টেম্বরে সরবরাহ চুক্তিতে আকরিক লোহার দাম ১ দশমিক ৫১ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য পৌঁছেছে ৭০৭ ইউয়ানে (৯৭ ডলার ৯০ সেন্ট)। সিঙ্গাপুর এক্সচেঞ্জে জুনের সরবরাহ চুক্তিতে আকরিক লোহার দাম ১ দশমিক ৪১ শতাংশ বেড়েছে। টনপ্রতি মূল্য স্থির হয়েছে ৯৮ ডলার ৩০ সেন্টে।

সিবিওটিতে বেড়েছে সয়াবিনের দাম

Bonik Barta

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য উত্তেজনা নিয়ে আলোচনা শেষ হয়েছে রোববার। পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বাণিজ্য ঘাটতি কমাতে একটি ‘চুক্তি’ হয়েছে বলে দাবি করেন। চীনা কর্মকর্তারা জানান, একটি ‘গুরুত্বপূর্ণ ঐকমত্যে’ পৌঁছানোর পাশাপাশি নতুন অর্থনৈতিক সংলাপ ফোরামের সূচনা হচ্ছে। বাণিজ্য উত্তেজনা কমে আসার সম্ভাবনায় শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) সয়াবিনের দাম তৃতীয় দিনের মতো ঊর্ধ্বমুখী হয়েছে। খবর বিজনেস রেকর্ডার। সিবিওটিতে গতকাল সয়াবিনের দাম দশমিক ২৪ শতাংশ বেড়েছে। প্রতি বুশেলের (৬০ পাউন্ড) মূল্য স্থির হয়েছে ১০ ডলার ৫৪ সেন্টে।

জাপানে ১৮ সপ্তাহ পর কমেছে চালের দাম

Bonik Barta

জাপানে সম্প্রতি চালের দাম গত বছরের তুলনায় দ্বিগুণ বেড়েছে। তবে ১৮ সপ্তাহ পর গতকাল দেশটিতে প্রথমবারের মতো খাদ্যশস্যটির দাম কিছুটা নিম্নমুখী হয়েছে। সোমবার জাপানের কৃষি মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স। সরকারি তথ্যানুযায়ী, জাপানে গত সপ্তাহে প্রতি পাঁচ কেজি চালের গড় দাম ছিল ৪ হাজার ২১৪ ইয়েন (২৮ ডলার ৫২ সেন্ট), যা আগের সপ্তাহের তুলনায় ১৯ ইয়েন কম।খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, মূল্যস্ফীতির কারণে চালের উচ্চমূল্যে ভোগান্তিতে থাকা জাপানি ভোক্তাদের জন্য গত মাসে প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার প্রশাসন সরকারি মজুদ থেকে চাল বাজারে ছাড়ে। এ কার্যক্রম জুলাই পর্যন্ত চলবে। এর পরও দাম না কমায় বেসরকারি প্রতিষ্ঠানগুলো শুল্কমুক্ত কোটার বাইরে বিদেশী চাল আমদানি বাড়ানোর পরিকল্পনা নিচ্ছে। এক্ষেত্রে আমদানির ওপর প্রচলিত শুল্ক পরিশোধ করতে হবে।

ব্যবসার ওপর আরও চাপ আসছে, সরকারের ন্যূনতম কর প্রায় দ্বিগুণ করার পরিকল্পনা

The Business Standard

দেশি-বিদেশি বিনিয়োগকারীদের তীব্র সমালোচনার মুখেও অন্তর্বর্তী সরকার আগামী বাজেটে কোম্পানির টার্নওভারে বাধ্যতামূলক ন্যূনতম কর বিদ্যমান ০.৬ শতাংশ থেকে বাড়িয়ে ১ শতাংশ করার প্রস্তুতি নিয়েছে। অন্যদিকে ব্যক্তি করদাতার ন্যূনতম কর চারগুণ বাড়তে পারে বলেও আভাস দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাঁরা বলছেন, মূলত ট্যাক্স ফাঁকি বন্ধ করতে রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠানের সক্ষমতার অভাব, এবং রাজস্ব আদায় বাড়াতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চাপের কারণে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সমালোচনার মধ্যেও এপথে হাঁটছে। নাম প্রকাশ না করার শর্তে এনবিআর- এর একজন সিনিয়র কর্মকর্তা আলোচ্য তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। টিবিএসকে তিনি বলেন, "রাজস্ব আদায় বাড়ানোর জন্য আইএমএফের পক্ষ থেকে চাপ রয়েছে। এ ছাড়া কোম্পানিগুলোর বড় অংশই লেনদেন ও মুনাফার সঠিক হিসাব দেয় না বলে অভিযোগ রয়েছে। এজন্য মিনিমাম ট্যাক্স বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে।"

ইউক্রেনে ইস্পাত উৎপাদন বেড়েছে ১ শতাংশ

Bonik Barta

পূর্ব ইউক্রেনের পোক্রভস্ক অঞ্চলের কোকিং কয়লা খনি বন্ধ হয়ে যাওয়ার পরও ইস্পাত উৎপাদনে প্রবৃদ্ধি বজায় রেখেছে ইউক্রেন। চলতি বছরের প্রথম চার মাসে (জানুয়ারি-এপ্রিল) দেশটিতে অপরিশোধিত ইস্পাত উৎপাদন বেড়েছে ১ শতাংশ। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইউক্রেনের স্টিল প্রডিউসারস ইউনিয়ন। খবর বিজনেস রেকর্ডার।সংগঠনটির দেয়া তথ্যানুযায়ী, জানুয়ারি-এপ্রিল পর্যন্ত ইউক্রেন মোট ২৪ লাখ ৩০ হাজার টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন করেছে। গত বছরের একই সময় এ পরিমাণ ছিল ২৪ লাখ টন। একসময় বিশ্বের অন্যতম শীর্ষ ইস্পাত উৎপাদন ও রফতানিকারক দেশ ছিল ইউক্রেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর পর দেশটির ইস্পাত শিল্প ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আক্রমণে দেশের শীর্ষস্থানীয় অনেক ‘স্টিল প্লান্ট’ ধ্বংস হয়ে যায়।

অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে ৩ শতাংশের বেশি

Bonik Barta

আন্তর্জাতিক বাজারে গতকাল অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে ৩ শতাংশের বেশি। যুক্তরাষ্ট্র ও চীন পারস্পরিক শুল্ক কমানোর ঘোষণা দিলে বাজারে বিনিয়োগ প্রবণতা বেড়ে মূল্যবৃদ্ধি পায় পণ্যটির। খাতসংশ্লিষ্টরা বলছেন, বিশ্বের শীর্ষ দুই জ্বালানি তেল ব্যবহারকারী দেশ এ বাণিজ্য বিরোধ প্রশমনের পথে এগিয়ে যাওয়ায় বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা বাড়বে বলে ধারণা করা হচ্ছে। খবর রয়টার্স। অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গতকাল ব্যারেলপ্রতি ২ ডলার ১১ সেন্ট বা ৩ দশমিক ৩ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৬৪ ডলার ১৪ সেন্টে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম গতকাল স্থির হয়েছে ব্যারেলে ৬৩ ডলার ১৪ সেন্ট, গত সপ্তাহের লেনদেনের শেষদিন শুক্রবারের তুলনায় ২ ডলার ১২ সেন্ট বা ৩ দশমিক ৪৭ শতাংশ বেশি।

৪০ শিক্ষাপ্রতিষ্ঠানের কম্পিউটার ল্যাব সংস্কারে মধুমতি ব্যাংকের অনুদান

Bonik Barta

মধুমতি ব্যাংক পিএলসির সিএসআর কার্যক্রমের আওতায় টাঙ্গাইলের সখিপুর উপজেলার ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানের কম্পিউটার ল্যাব সংস্কার ও অবকাঠামো উন্নয়নে ৪০ লাখ টাকা অনুদান হিসেবে দিয়েছে। এ উপলক্ষে সম্প্রতি উপজেলা হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সখিপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল রনী এবং মধুমতি ব্যাংকের ডিএমডি ও সিআরও আরব ফজলুর রহমান সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানদের হাতে অনুদানের চেক তুলে দেন। অনুষ্ঠানে ব্যাংকের সখিপুর শাখার ব্যবস্থাপক মো. জাহিদুল ইসলামসহ উচ্চপদস্থ কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ইবিএল কার্ডধারীদের জন্য এমিরেটস হলিডেজের বিশেষ সুবিধা

Bonik Barta

ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) কার্ডধারীরা এমিরেটস এয়ারলাইনের ভ্রমণ ব্যবস্থাপনা শাখা এমিরেটস হলিডেজের পণ্য ও সেবায় পাবেন বিশেষ সুবিধা। এ উপলক্ষে সম্প্রতি ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি চুক্তিবদ্ধ হয়। এ সময় ইবিএল ডিএমডি ও রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং হেড এম খোরশেদ আনোয়ার এবং বাংলাদেশে এমিরেটস হলিডেজের প্রেফার্ড এজেন্ট সাইমন হলিডেজের মহাব্যবস্থাপক মো. ইউসুফ সোহেল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইবিএল রিটেইল অ্যালায়েন্স হেড (ভারপ্রাপ্ত) ফারজানা কাদের ও সাইমন হলিডেজের অপারেশন ম্যানেজার মো. মাহবুবুর রহমান।

রেমিট্যান্স প্রবাহ ২২.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে

Bonik Barta

দেশের রেমিট্যান্স প্রবাহ গত বছরের একই সময়ের তুলনায় ২২.৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭৩৫ মিলিয়ন ডলারে পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুসারে গত বছরের একই সময়ে দেশে ৬০১ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। চলতি অর্থবছরের ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের ৭ মে পর্যন্ত প্রবাসীরা মোট ২৫ হাজার ২৭৩ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৯ হাজার ৭২০ মিলিয়ন ডলার বেশি।

প্রথম প্রান্তিক এনসিসি ব্যাংকের নিট মুনাফা বেড়েছে ৬৭%

Bonik Barta

চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ২৮ কোটি ২৩ লাখ টাকা কর-পরবর্তী নিট মুনাফা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক পিএলসি। আগের হিসাব বছরে ব্যাংকটির নিট মুনাফা হয়েছিল ১৬ কোটি ৮৬ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে ব্যাংকটির নিট মুনাফা বেড়েছে ৬৭ দশমিক ৩৮ শতাংশ। ব্যাংকটির আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে এনসিসি ব্যাংকের সুদ আয় হয়েছে ৬২৮ কোটি ৪২ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৫৪৪ কোটি ৫৮ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে ব্যাংকটির আয় বেড়েছে ১৫ দশমিক ৩৯ শতাংশ। প্রথম প্রান্তিকে এনসিসি ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৫ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৭৪ পয়সায়।

বিডার নির্বাহী চেয়ারম্যান উড়ছেন, দেশী-বিদেশী বিনিয়োগ কমছে

Bonik Barta

২০২৪ সালের ২৫ মে যুক্তরাষ্ট্রের মেমফিসে ৪১ হাজার ফুট উচ্চতায় উড়ন্ত বিমান থেকে লাফ দেন চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। বাংলাদেশের পতাকা হাতে নিয়ে তার ওই স্কাইডাইভ গিনেস বুকে বিশ্ব রেকর্ডের স্বীকৃতি পায় গত বছরের ১ জুলাই। এর কয়েক মাস পর ১২ সেপ্টেম্বর চৌধুরী আশিক বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। আত্মবিশ্বাসে ভরপুর আশিক চৌধুরী নতুন দায়িত্ব গ্রহণের পর বিনিয়োগ বিষয়ে একের পরে এক প্রচারণামূলক কর্মকাণ্ডে উদ্যোগী হন। বিনিয়োগ আকৃষ্টের হিটম্যাপ তৈরিসহ যার মধ্যে রয়েছে ইনভেস্টমেন্ট সামিট আয়োজন, স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা পেতে ইলোন মাস্কের স্টারলিংকের নিবন্ধন, শান্তিপূর্ণ ও বেসামরিক মহাকাশ অনুসন্ধানে নাসার সঙ্গে চুক্তি, সব বিনিয়োগ প্রচারণা সংস্থাকে একই ছাদের নিচে নিয়ে আসা। এ তালিকায় সর্বশেষ সংযোজন লজিস্টিক অবকাঠামো শক্তিশালী করতে চট্টগ্রাম বন্দরে ডেনমার্কভিত্তিক এপি মোলার মায়ের্স্কের বিনিয়োগ। নিত্যনতুন এমন সব উদ্যোগ নিয়ে চৌধুরী আশিক সাড়া ফেলে দিয়েছেন। বিশেষত সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে হইচই চোখে পড়ার মতো।

আইএমএফের কিস্তি ছাড়ে অনিশ্চয়তার মধ্যেও বিশ্বব্যাংক থেকে ৫০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তার ইঙ্গিত

The Business Standard

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৪.৭ বিলিয়ন ডলারের ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি ছাড়ের অনিশ্চয়তার মধ্যেও বিশ্বব্যাংকের কাছ থেকে ৫০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তার ব্যাপারে সবুজ সংকেত পেয়েছে বাংলাদেশ। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) কর্মকর্তারা জানান, বিশ্বব্যাংকের সঙ্গে চলমান 'রেজিলিয়েন্স অ্যান্ড রিকভারি ডেভেলপমেন্ট পলিসি ক্রেডিট-২' কর্মসূচির আওতায় এই বাজেট সহায়তার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত মিলেছে। আইএমএফের সঙ্গে আলোচনা করেই বিশ্বব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে। কর্মকর্তারা জানান, ঋণের শর্ত চূড়ান্ত করতে আগামী বুধবার আনুষ্ঠানিকভাবে আলোচনা (নেগোশিয়েশন) হওয়ার কথা রয়েছে। আলোচনা সফল হলে ঋণ প্রস্তাব বিশ্বব্যাংকের আসন্ন বোর্ড সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে এবং অনুমোদন মিললে জুনের মধ্যে চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। আইএমএফের কিস্তি ছাড় আটকে যাওয়ায় বিশ্বব্যাংকসহ অন্যান্য উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর কাছ থেকে চলমান বাজেট সহায়তা ঋণও অনিশ্চয়তার মুখে পড়ে। কারণ, বহুপাক্ষিক উন্নয়ন সহযোগীরা বাজেট সহায়তার ক্ষেত্রে আইএমএফের অর্থনৈতিক মূল্যায়ন প্রতিবেদন গুরুত্ব দিয়ে বিবেচনা করে। ইআরডির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা টিবিএস-কে বলেন, "বহুপাক্ষিক সংস্থাগুলো কোনো ঋণ অনুমোদনের আগে আইএমএফের ওপর নির্ভর করে। সদস্য দেশের সামষ্টিক অর্থনৈতিক অবস্থা তুলে ধরে ডায়াগনস্টিক প্রতিবেদন তৈরি করে আইএমএফ। সেখানে বৈদেশিক ঋণ পরিস্থিতি ও ঋণ পরিশোধ সক্ষমতার বিষয়গুলো উল্লেখ থাকে। এজন্য ঋণ অনুমোদনের জন্য আইএমএফের ডেট রিপোর্ট জমা দেওয়া বাধ্যতামূলক।"

Labour reform tied to tariffs, market access progresses fast

The Financial Express

Bangladesh plans to complete labour-law amendment by June next year, a high-level meet with diplomats of key western countries was told Monday, as they noted this issue is linked to market access, trade decisions and tariffs. The diplomats remind that labour reform is a must for successful LDC graduation, scheduled for next year, and sought 'accountability for past violations' of labour law. Special Envoy to the Chief Adviser for International Affairs Lutfey Siddiqi held the high-level consultation with ambassadors and high commissioners of western nations, including the US, the UK, Canada and the European Union and the ILO envoy, at the Chief Adviser's Office in Tejgaon to review the past eight months' progress on labour reforms and outline the interim government's roadmap ahead. He was joined by technical experts and labour-rights specialists. Lutfey delivered the first full summary of government reform efforts since July 2024. "Over the past eight months, we've made dramatic progress," the special envoy told the foreign envoys. "The ILO roadmap is not just a guide - it's a commitment. We're investing time, energy and goodwill to get this right both in terms of process and outcome."

লক্ষ্যমাত্রার চেয়ে উৎপাদন কম হলেও ন্যায্যমূল্য পাচ্ছেন না লবণচাষীরা

Bonik Barta

চলতি বছর দেশে লবণ উৎপাদন হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় পাঁচ লাখ টন কম। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকলে দাম ঊর্ধ্বমুখী হওয়ার কথা অথচ ঘটেছে উল্টোটা। ফলে ন্যায্যমূল্য পাচ্ছেন না চাষীরা। অভিযোগ রয়েছে, শিল্প সুবিধায় আমদানি করা সোডিয়াম সালফেটসহ বাণিজ্যিক লবণ অবাধে সরবরাহ করায় বাজারে অস্থিতিশীলতা দেখা দিয়েছে। ফলে ভুক্তভোগী হচ্ছেন সাধারণ লবণ চাষীরা। চলতি বছর দেশে লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ২৬ লাখ ১০ হাজার টন। গতকাল পর্যন্ত উৎপাদন হয়েছে ২১ লাখ ১ হাজার ৬০০ টন। ২০২৪ সালের ১ নভেম্বর লবণের মৌসুম শুরু হয়, যা ১৬ মে আনুষ্ঠানিকভাবে শেষ হবে। ফলে লক্ষ্যমাত্রার চেয়ে সাড়ে চার থেকে পাঁচ লাখ টন ঘাটতি হতে পারে। প্রতি বছর চাহিদার ভিত্তিতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করায় মৌসুম চলাকালে লবণের ঘাটতি দেখা দেয়। কিন্তু বাজারে উদ্বৃত্ত সরবরাহের কারণে উৎপাদন খরচের চেয়েও কম দামে বিক্রি হচ্ছে ক্রুড লবণ। এতে বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন দেশের ৪১ হাজার লবণচাষী। বর্তমানে মণপ্রতি ২০-৩০ টাকা লোকসানের কারণে আগামী মৌসুমে লবণ চাষ কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

IMF loan payout likely with forex rate made more flexible

The Financial Express

Negotiators are upbeat about receiving the stalled IMF funds as the central bank agrees to make exchange rate more flexible or lift control as part of advice of the multilateral lender. The major move for getting fourth and fifth tranches of the International Monetary Fund's $4.7- billion lending package by upcoming June came probably a day before the final deadline of The Bretton Woods institution regarding disbursement of the funds was destined to expire on May12, sources at the Bangladesh Bank (BB) said. In fact, the stalemate over getting the IMF funds arose centering around the exchange rate as an IMF mission to Bangladesh kept pushing for a more flexible exchange regime while their Bangladeshi counterparts were opposing the recommendation on grounds that it could create volatility on the foreign-exchange market, which remained stable for the last few months following troubleshooting action. Following suggestion of the IMF, the central bank introduced a reference rate-centric exchange system with necessary changes in the non-crawled crawling-peg mechanism on December 31st, 2024.

Denim exports to US, EU up 56pc, 32pc

The Financial Express

Locally-made denim items' exports to the two major destinations - the US and the European Union (EU) - during the first two months of 2025 witnessed significant growth of over 56 per cent and more than 32 per cent, respectively. Bangladesh fetched $138.75 million from denim exports to the US in this period, up by 56.33 per cent from the earnings of $88.75 million in the corresponding period of 2024, according to data compiled by the Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA). US imports of denim items from Mexico, Pakistan, Vietnam, and China recorded 16.27 per cent, 33.29 per cent, 6.49 per cent, and 6.99 per cent growth, respectively, in this period. On the other hand, Bangladesh's denim exports to the EU during this period stood at $285.52 million, recording 32.43 per cent growth from $215.60 million earned in the corresponding months of 2024. Pakistan, the second largest denim exporter to the EU, logged 48.11 per cent growth in this period, followed by Turkey at 0.06 per cent, Tunisia at 4.68 per cent, and Cambodia at 55.24 per cent, data shows. Bangladesh remained the top denim supplier both to the US and the EU in 2024 as the country fetched the highest $675.65 million and $1.28 billion, respectively, from the two destinations, data shows. Yeasin Al Faisal, manager at Argon Denims Ltd, told The Financial Express the denim business is growing and they are not facing any impact of the new US tariff regime as they mostly ship goods to the EU.

Govt to form trade expert pool

The Financial Express

The government is set to form a trade expert pool (TEP) to preserve the required knowledge and experiences gained from trade-data analysis and negotiations, sources said. The commerce ministry has already started working on this. Its FTA wing will carry out the task. The much-expected pool will be constituted under the Regional Trade Agreement (RTA) framed by the ministry in June 2022. The provision for setting up such a pool is mentioned in the agreement. The provision says, "In order to retain experience and knowledge in the area of trade analysis and negotiation, the Ministry of Commerce may establish a TEP comprising ministry officials and representatives from the relevant ministry (ies), division(s), department(s), agency (ies), etc." Besides, the TEP may also include representatives from experienced former senior officials of the government, the private sector, think tanks, and academia. The objectives of the RTA are the identification and prioritisation of potential partners for RTAs, the determination of RTA coverage for negotiation, institutional arrangement and authority, strategy for negotiation, internal procedures for concluding RTAs, signing the RTAs, and implementation and evaluation of RTAs.

Denmark keen to invest more in RMG, port and green sectors

The Financial Express

Denmark has expressed a strong willingness to invest more in Bangladesh, especially in key areas such as ready-made garments (RMG), port development, water resource management, the blue economy, and green technology. Stating that Denmark has been one of the primary partners of Bangladesh for many years, Danish foreign ministry's Director General for Asia, Oceania, Latin America, and the Caribbean Ambassador Thomas Lund-Sorensen said that the partnership is now transitioning from aid to business, with Denmark investing and trading more with Bangladesh. He was talking to journalists after the foreign office consultation between the two countries in the city on Monday. Mr Thomas, who led the Danish side, said Bangladesh has a very large trade surplus with Denmark due to the fact that many Danish companies are active in the RMG sector, as well as in other sectors. "Right now we are looking at continued investments into critical infrastructure sector such as water, energy transition, green transition, and into maritime infrastructure, like ports," he added. Asked about the extension of duty free facilities for Bangladesh after the LDC graduation, he said, the negotiations with the EU on a partnership agreement and GSP plus are very important, both for the EU and for Bangladesh, and we will, as part of the EU, of course, contribute to those negotiations.

Remittance receipt breaks annual record in 10 months

The Financial Express

Bangladesh's remittance receipt breaks annual record in over 10 months of this fiscal year with more than US$25 billion bagged, in a much-needed prop to its foreign-exchange reserves. With the receipt of $922 million in the first 11 days of this month, the forex-hungry nation got $25.46 billion so far in the FY'25 and accumulated figure crossed the previous yearly recorded remittance inflow of $24.777 billion registered in FY'21, official data showed. In terms of yearly growth, a 27.70-percent growth was recorded as the country received $19.93 billion in remittance during the same period in the previous fiscal (FY'24). Seeking anonymity, a BB official said the rising trend in remittance continued following stability in exchange rate over the last several months. Simultaneously, the official says, operation of the informal channels for remittance remained inactive because of close regulatory watch since the changeover in state power following the July-August mass uprising. "These factors keep alluring the remitters into sending more money back home through banking channel. As a matter of fact, the remittance inflows came at such a pace never seen before," the central banker told the FE, on an upbeat note about the change of ambiance on the foreign-exchange front.

Govt's Boro procurement slows despite 9.0pc rate hike

The Financial Express

Despite a 9.0 per cent hike in procurement rates, the government's ongoing 'Boro' purchase drive is progressing in a slow pace with traders attribute the situation to higher grains prices at open market and lack of proper purchase mechanism. The government began its Boro procurement drive on April 24 with a target of collecting 1.75 million tonnes of rice and paddy during this season. The Directorate General of Food (DGoF) has planned to buy 1.4 million tonnes of parboiled rice at Tk 49 a kg and 0.35 million tonnes of paddy at Tk 36 a kg. So far, the DGoF has been able to procure only 0.16 million tonnes of rice and a 6,000 tonnes of paddy, it was learnt. In the past two and a half weeks, it was expected that at least 250,000 tonnes would be procured to stay on track for meeting the target by August 31, said a DGoF official. Market insiders, however, observed that the increased procurement prices might have been attracted millers, but farmers still remain reluctant to sell their harvest. Value chain expert Mohammad Muzibul Hoque told the FE that production costs of rice have surged by at least 20 per cent this season as farmers had to purchase fertiliser and other inputs considerably higher rates than the government-fixed prices.