পুঁজিবাজারে সূচক ও লেনদেনে ঊর্ধ্বমুখিতা
Bonik Barta
দেশের পুঁজিবাজারে গতকাল সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। এদিন সূচকের পাশাপাশি দৈনিক লেনদেনও বেড়েছে। গতকাল পুঁজিবাজারে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা ক্রয়প্রবণতা দেখা গেছে। অবশ্য সতর্ক বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বিক্রির প্রবণতাও ছিল লক্ষণীয়। বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেন শুরুর পর থেকে আধা ঘণ্টা ঊর্ধ্বমুখী ছিল সূচক। এরপর শেয়ার বিক্রির চাপ বাড়ায় কমতে থাকে সূচক। দুপুর ১২টার পর শেয়ার কেনার চাপ বাড়লে আবারো সূচকে ঊর্ধ্বমুখিতা দেখা যায়। দিন শেষে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৯৫ পয়েন্টে অবস্থান করছে। শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল সূচকের উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বীকন ফার্মা, ইউসিবি ব্যাংক, ডেল্টা লাইফ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ ও ওয়ালটন শেয়ার।
Current account deficit drops 87% in July-January
The Business Standard
The deficit in the current account balance, a key component of the country's balance of payments, decreased 87% during the July-December period in the current financial year. Experts attribute the deficit decrease to significant export growth exceeding imports and improved remittance inflows. The current account balance is calculated by adding primary and secondary net income to the trade balance, which is the difference between exports and imports. According to Bangladesh Bank data, at the end of July-January in FY25, the current account deficit stood at $552 million, compared to a $4.28 billion deficit during the same period of the previous fiscal year. This means the current account deficit declined by 87% during the period. At the end of July–December in FY25, the current account had a surplus of $56 million.
আইসিইতে কোকোর দাম চার মাসের সর্বনিম্নে
Bonik Barta
ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) সোমবার কোকোর দাম কমে গত চার মাসের সর্বনিম্নে নেমেছে। বাজারে এখনো চলতি মৌসুমে চাহিদার তুলনায় বাড়তি সরবরাহ পণ্যটির দাম কমার পেছনে ভূমিকা রেখেছে। তবে বাজার বিশ্লেষকরা বলছেন, কোকোর দাম অতিরিক্ত কমে গেছে। শিগগিরই মূল্য পুনরুদ্ধার হতে পারে। আইসিইতে সোমবার কোকোর দাম ২ দশমিক ৮ শতাংশ কমে টনপ্রতি ৬ হাজার ৩৫৪ পাউন্ডে দাঁড়িয়েছে, যা গত বছরের নভেম্বরের শুরুর পর থেকে সর্বনিম্ন। এদিন নিউইয়র্কের বাজারে কোকোর দাম ২ দশমিক ২ শতাংশ কমে টনপ্রতি ৮ হাজার ১১২ ডলারে নেমে এসেছে। এর আগের সপ্তাহে পণ্যটির দাম কমেছিল ৯ শতাংশ। আন্তর্জাতিক কোকো সংস্থার (আইসিসিও) পূর্বাভাস অনুযায়ী, ২০২৪-২৫ মৌসুমে কোকো বাজারে ১ লাখ ৪২ হাজার টন উদ্বৃত্ত থাকতে পারে, যা কোকোর দরপতনের অন্যতম কারণ। আইভরি কোস্টের প্রধান উৎপাদন কেন্দ্র থেকে বন্দরগুলোয় কোকো সরবরাহ ৯ মার্চ পর্যন্ত গত বছরের একই সময়ের তুলনায় মাত্র ১৪ দশমিক ৮ শতাংশ বেড়েছে। দেশটিতে প্রতিকূল আবহাওয়া ও রোগের কারণে ফসল উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছিল।
এলএমইতে তামার দরপতন
Bonik Barta
মার্কিন শুল্কনীতি ও বাণিজ্য সংঘাতের কারণে তামার চাহিদা কমার শঙ্কা দেখা দিয়েছে। এ কারণে গতকাল লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) ধাতব পণ্যটির দাম কিছুটা কমেছে। যদিও ডলারের নিম্নমুখী বিনিময় হার এ দরপতনকে কিছুটা নিয়ন্ত্রণে রেখেছে। এলএমইতে তিন মাসের সরবরাহ চুক্তিতে গতকাল তামার দাম কমেছে দশমিক ১ শতাংশ। প্রতি টনের মূল্য নেমেছে ৯ হাজার ৫১৭ ডলার ৫০ সেন্টে। অন্যদিকে এ সময় সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে (এসএইচএফই) তামার দাম ১ শতাংশ কমে টনপ্রতি ৭৭ হাজার ৭১০ ইউয়ানে (১০ হাজার ৭২১ ডলার ৫৮ সেন্ট) স্থির হয়েছে। স্টোনএক্সের সিনিয়র মেটাল অ্যানালিস্ট নাটালি স্কট-গ্রে বলেন, ‘দীর্ঘমেয়াদে বাণিজ্য রুট পরিবর্তন ও যেকোনো পাল্টা শুল্ক আরোপ অর্থনীতি ও বিনিয়োগে অনিশ্চয়তা তৈরি করতে পারে, যার প্রভাব পড়বে তামা শিল্পে।’
NBR targets 500 bank accounts
The Financial Express
The tax intelligence has targeted 500 bank accounts through which tuition fees have been sent to students studying abroad. It has already collected information on 50,000 accounts from five banks to scrutinize whether the parents or guardians have shown the expenditures in their tax files. "We have already started the process to collect account information from a few more banks," said a top tax official. The newly-formed Tax Intelligence and Investigation wing of the National Board of Revenue (NBR) launched the move after suspecting a huge tax evasion through money laundering using the sensitive transaction mode. A senior tax intelligence official said it is an untapped area where tax evaders remain in a comfort zone.
Conglomerate resumes full-scale electricity export to Bangladesh
The Financial Express
India's Adani resumes full-scale operation and supply of electricity from both of its dedicated power-plant units following a call from Bangladesh at the start of Ramadan. The Adani Power Jharkhand Ltd (APJL) plant supplied around 1,362 megawatts (MW) of electricity against its combined capacity to supply 1,496 MWs on Monday, according to official data from the state-run Bangladesh Power Development Board (BPDB). The power board last month asked the Indian conglomerate to resume full operations at APJL to meet a mounting demand here during Ramadan and the upcoming summer. The Indian firm supplied electricity from both of its units, each having a generation capacity of 750 MWs, in October 2024.
সিঙ্গাপুরে ক্রেডিট কার্ড ঋণ রেকর্ড উচ্চতায়
Bonik Barta
সিঙ্গাপুরে নির্ধারিত সময়সীমার মধ্যে পরিশোধ করা হয়নি, এমন ক্রেডিট কার্ড ঋণ ২০২৪ সালের শেষের দিকে রেকর্ড উচ্চতায় পৌঁছে। গত ডিসেম্বরে শেষ হওয়া প্রান্তিকে দেশটিতে ক্রেডিট কার্ড ঋণের পরিমাণ ছিল ৮৩০ কোটি ডলার। তবে একে স্থিতিশীল হিসেবে বিবেচনা করছেন খাতসংশ্লিষ্টরা। এর আগে তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ৭৯০ কোটি ডলার ক্রেডিট কার্ড ঋণ নতুন রেকর্ড তৈরি করেছিল, কিন্তু পরের প্রান্তিকে তা বেড়েছে ৪ দশমিক ৯ শতাংশ। এছাড়া ২০২৩ সালের শেষ প্রান্তিকে ক্রেডিট কার্ড ঋণ ছিল ৭৩০ কোটি ডলার।
RMG exports to US rebound, with over 45pc January growth
The Financial Express
Apparel export to the United States, the single-largest market for made-in-Bangladesh clothing, bounced back strongly as January saw a growth of over 45 per cent. Bangladesh bagged US$799.65 million last January from readymade-garment exports to the US market, marking a 45.9-percent year-on-year growth, according to the data released Tuesday by OTEXA, an affiliate of the US Department of Commerce.1000035914. In January 2024, RMG exports to that market fetched US$547.95 million. In quantity, Bangladesh shipped 261.29 million square meters of apparel to the US market in January 2025, up 49.2 per cent from 175.11 million square meters in January 2024, the OTEXA data show.
চীনে ১৩ মাসে প্রথমবার ভোক্তামূল্য সূচকের পতন
Bonik Barta
১৩ মাসের মধ্যে প্রথমবার ফেব্রুয়ারিতে ভোক্তামূল্য সূচকের (সিপিআই) পতন দেখা গেছে চীনে। এতে ভূমিকা রেখেছে ভোক্তা চাহিদার ধারাবাহিক পতন ও চান্দ্র নববর্ষের ছুটিজনিত পরিস্থিতি। দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, গত বছরের একই সময়ের তুলনায় ফেব্রুয়ারিতে সিপিআই কমেছে দশমিক ৭ শতাংশ। এছাড়া আগের মাস অর্থাৎ জানুয়ারির তুলনায় কমেছে দশমিক ২ শতাংশ। বিশ্বের অনেক দেশ এখন উচ্চ মূল্যস্ফীতির লাগাম টানতে লড়াই করছে, সেখানে চীনের নীতিনির্ধারকরা বিপরীত পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। তারা মূল্য সংকোচন এড়ানোর চেষ্টা করছেন। গত সপ্তাহে দেশটির পার্লামেন্টে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে ন্যাশনাল পিপলস কংগ্রেস। সেখানে ভোক্তা চাহিদা ও ব্যয় বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। তবে অর্থনৈতিক উন্নয়নে নাটকীয় কোনো পদক্ষেপ ঘোষণা থেকে পিছিয়ে এসেছেন নীতিনির্ধারকরা। চীনের প্রধান উৎসব চান্দ্র নর্ববর্ষ। এ সময় সাধারণত ভ্রমণ, বাইরে খাওয়া ও বিনোদন খাতে খরচ বাড়ে। ছুটিজনিত কারণে জানুয়ারিতে ভোক্তামূল্য সূচক দশমিক ৫ শতাংশ বেড়েছে। তবে পরের মাসে তা ২০২৪ সালের উঁচু স্তরের তুলনায় কমে যায়।
Land reg taxes may fall in next budget
The Financial Express
Land-registration taxes may decrease in the next budget for fiscal year 2025-26, National Board of Revenue (NBR) Chairman Abdur Rahman Khan said on Tuesday. "We would consider not increasing the existing taxes (on land), rather we would make it tolerable," he said, responding to a pre-budget proposal to update the mouza rates for land and property deals. "If we lower the taxes, the number of registration will increase and eventually the transaction volume might increase," he said. The NBR chief was addressing a pre-budget meeting with professional bodies, including the Institute of Chartered Accountants of Bangladesh (ICAB), at its head office in the city's Agargaon area. He said the NBR has started working to address the taxation on land registration issue.
ইউরো অঞ্চলের প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়েছে জেপি মরগান
Bonik Barta
গোল্ডম্যান স্যাকসের মতোই ইউরো অঞ্চলের জন্য প্রবৃদ্ধির পূর্বাভাস সংশোধন করে বাড়িয়েছে জেপি মরগান। মার্কিন বহুজাতিক বিনিয়োগ ব্যাংক ও আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান দুটির মতে, জার্মানিতে আর্থিক শিথিলীকরণের প্রভাব পড়বে ২০২৫ সালের প্রবৃদ্ধিতে। গোল্ডম্যান স্যাকসের মতো জেপি মরগান আশা করছে, অঞ্চলটিতে প্রবৃদ্ধি আগের পূর্বাভাসের তুলনায় দশমিক ১ শতাংশীয় পয়েন্ট বেড়ে দশমিক ৮ শতাংশ হবে। ২০২৬ সালের জন্য ১ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে জেপি মরগান, যা আগে দেয়া পূর্বাভাসের তুলনায় দশমিক ৩ শতাংশীয় পয়েন্ট বেশি।এ বিষয়ে এক বিবৃতিতে জেপি মরগানের অর্থনীতিবিদরা বলেছেন, এ সংশোধনীর মূল চালিকাশক্তি জার্মানি। তবে আমরা এ অঞ্চলের বাকি অংশে কিছুটা শক্তিশালী প্রবৃদ্ধির প্রত্যাশা করছি, যা জার্মানির অর্থনৈতিক উন্নতির প্রভাব বা স্পিলওভার এবং কিছুটা শিথিল আর্থিক নীতির কারণে হবে।
প্রতিরক্ষা ও অবকাঠামো ব্যয়ে ট্রিলিয়ন ইউরো তহবিলের মতো আর্থিক সংস্কারে সম্প্রতি সম্মত হয়েছে জার্মানির নতুন সরকার গঠনের জন্য আলোচনায় থাকা পক্ষগুলো। যার ফলে অঞ্চলজুড়ে অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনা দেখা দিয়েছে।
Allow 'free of cost' raw material imports
The Financial Express
The Leatherwoods and Footwear Manufacturers and Exporters Association of Bangladesh (LFMEAB) on Tuesday urged the government to allow 'free of cost' import of raw materials, similar to the facility provided to the textile sector. Under the ready-made garment industry, factories are provided with the facility to import raw materials sent by buyers 'free of cost' for the execution of export orders. However, the factories under LFMEAB are deprived of this benefit.
The association also demanded the reinstatement of the 12 per cent cash incentive for exports, following a decline in shipments in recent years.
সৌদি আরবে ১.৩ শতাংশ প্রবৃদ্ধি
Bonik Barta
২০২৪ সালে সৌদি আরবের অর্থনীতি ১ দশমিক ৩ শতাংশ সম্প্রসারণ হয়েছে। জ্বালানি তেল খাতে পতনের মাঝে এ প্রবৃদ্ধিতে বিশেষ ভূমিকা রেখেছে জ্বালানি তেল-বহির্ভূত খাত। সম্প্রতি এ তথ্য দিয়েছে দেশটির জেনারেল অথরিটি ফর স্ট্যাটিটিকস (জিএএসটিএটি)। প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) সৌদি আরবের জিডিপি প্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ৫ শতাংশ, যা প্রান্তিকের হিসাবে দুই বছরের মধ্যে সর্বোচ্চ প্রবৃদ্ধি। এ সময় জ্বালানি তেল-বহির্ভূত খাতে ৪ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে আর জ্বালানি সম্পৃক্ত খাতে প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৪ শতাংশ। তবে তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) তুলনায় জ্বালানি তেল খাতে উৎপাদন হ্রাস পেয়েছে ১ দশমিক ৫ শতাংশ। সাম্প্রতিক তথ্যগুলো জিএএসটিএটির জানুয়ারিতে দেয়া পূর্বাভাসের সঙ্গে0মিলে যায়। তখন সংস্থাটি গত বছরের চতুর্থ প্রান্তিকের জন্য ৪ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল। এ প্রবৃদ্ধি সৌদি আরবের চলমান অর্থনৈতিক বৈচিত্র্যকরণ কর্মসূচির প্রতিফলন বলে জানায় সংস্থাটি।
Bangladesh's current account turns deficient again
The Financial Express
Bangladesh sees its current account turn deficit again during July-January primarily as a spike in payments on account of transportation in services tips the balance. The current-account deficit amounted to more than half a billion dollars -- $552 million -- during the past seven months in a downturn from a surplus purse in the July-December period of the last fiscal year worth US$56 million. The services net outflow was recorded $2.641 billion during the period under review. It was just over $2.0 billion during the same period a year before and $2.169 billion during July-December of this fiscal year.
শুল্কনীতির অভিঘাতে ৪ ট্রিলিয়ন ডলার হারিয়েছে মার্কিন পুঁজিবাজার
Bonik Barta
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির কারণে মার্কিন বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে দেশটির পুঁজিবাজারে। বিশেষত অর্থনৈতিক মন্দার আশঙ্কায় তারা শেয়ার বিক্রি বাড়িয়ে দিয়েছেন। ফলে গত মাসে শীর্ষ অবস্থান থেকে এসঅ্যান্ডপি ৫০০ সূচকের মূল্য ৪ ট্রিলিয়ন বা ৪ লাখ কোটি ডলার কমে গেছে। অথচ নির্বাচনে জেতার পর ট্রাম্পের অর্থনৈতিক প্রতিশ্রুতি নিয়ে আশাবাদী ছিলেন বিনিয়োগকারীরা। হোয়াইট হাউজে প্রবেশের আগে থেকেই শুল্ক আরোপের ঘোষণা দিয়ে আসছিলেন ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে বিশ্লেষকদের আশঙ্কাকে সত্য প্রমাণ করে তার নীতিগুলো ব্যবসা, ভোক্তা ও বিনিয়োগকারীদের মাঝে অনিশ্চয়তার আশঙ্কা বাড়িয়েছে। বিশেষ করে কানাডা, মেক্সিকো ও চীনের মতো বড় বাণিজ্য অংশীদারদের বিরুদ্ধে রেসিপ্রোকাল ট্যারিফ বা পারস্পরিক শুল্ক আরোপ পরিস্থিতি খারাপের দিকে নিয়ে গেছে। এ বিষয়ে পরামর্শক সংস্থা ওয়েলথ অ্যানহ্যান্সমেন্টের বিনিয়োগবিষয়ক জ্যেষ্ঠ কৌশলবিদ আয়াকো ইয়োশিওকা বলেন, ‘বিনিয়োগ মনোভাবে স্পষ্টতই বড় ধরনের পরিবর্তন দেখতে পাচ্ছি। আগে বিনিয়োগের ক্ষেত্রে যে ধরনের প্রবণতা বা কৌশল কাজ করেছে, এখন তার অনেক কিছুই কাজ করছে না।’
পুঁজিবাজারের ধারাবাহিক এ পতন গত সোমবার আরো গভীর হয়েছে। এদিন ২ দশমিক ৭ শতাংশ দর হারিয়েছে প্রধান সূচক এসঅ্যান্ডপি ৫০০, যা দৈনিক হিসেবে চলতি বছরের সবচেয়ে বড় পতন। ৪ শতাংশ পতন ঘটে নাসডাক কম্পোজিটের, যা ২০২২ সালের সেপ্টেম্বরের পর সবচেয়ে বড় দৈনিক পতন।
ভারতে আরো কমতে পারে ইস্পাতের দাম
Bonik Barta
সুলভ মূল্যে লাগামহীন আমদানির কারণে ভারতে বেশ কয়েক দিন ধরেই ইস্পাতের দাম নিম্নমুখী ধারা বজায় রেখেছে। যুক্তরাষ্ট্রে আমদানীকৃত ইস্পাতের ওপর শুল্ক কার্যকর হলে তা আরো কমে আসতে পারে। কারণ বাড়তি সরবরাহ তখন ভারতের দিকে আসতে থাকবে। সম্প্রতি এক প্রতিবেদনে এমন পূর্বাভাস দিয়েছে এসঅ্যান্ডপি গ্লোবাল কমোডিটি ইনসাইটস। এজেন্সিটি জানায়, শুল্ক কার্যকর হলে ইস্পাত মিলগুলো বড় ধরনের মূল্য হ্রাসের মুখে পড়তে পারে। এ সময় ধাতব পণ্যটির দাম কমে টনপ্রতি প্রায় ৩ হাজার রুপিতে (৩৪ ডলার ৫২ সেন্ট) নেমে আসতে পারে। এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংসের বিশ্লেষক আয়ুষ্মান ভারতী বলেন, ‘ভারতের ইস্পাত উৎপাদনকারী কোম্পানিগুলো ক্রমবর্ধমান ভূরাজনৈতিক ও বাণিজ্যিক উত্তেজনা নিয়ে উদ্বেগে আছে। এটি তাদের ভবিষ্যৎ সম্ভাবনাকে আরো অনিশ্চিত করে তুলছে।’ বর্তমানে ভারতে মোট ইস্পাত আমদানির ৪০ শতাংশের হিস্যা জাপান ও দক্ষিণ কোরিয়ার। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ এ দেশগুলো থেকে আমদানির পরিমাণ আরো বাড়াবে।
মালয়েশিয়ায় ফেব্রুয়ারিতে পাম অয়েলের মজুদ কমেছে
Bonik Barta
মালয়েশিয়ায় ফেব্রুয়ারিতে পাম অয়েলের মজুদ টানা পাঁচ মাসের মতো কমেছে। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মালয়েশিয়ান পাম অয়েল বোর্ড (এমপিওবি)। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, গত মাসে উৎপাদন হ্রাস পাম অয়েলের মজুদ কমার পেছনে ভূমিকা রেখেছে। এমপিওবির দেয়া তথ্যানুযায়ী, মালয়েশিয়ায় ফেব্রুয়ারির শেষে পাম অয়েলের মজুদ আগের মাসের তুলনায় ৪ দশমিক ৩১ শতাংশ কমে ১৫ লাখ ১০ হাজার টনে নেমে এসেছে, যা ২০২৩ সালের এপ্রিলের পর থেকে সর্বনিম্ন। ইন্দোনেশিয়ার পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাম অয়েল উৎপাদনকারী দেশ মালয়েশিয়া। দেশটিতে মজুদ কমে যাওয়ায় পণ্যটির ভবিষ্যৎ সরবরাহ চুক্তিমূল্য বাড়তে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা। তবে সয়াবিন তেলের তুলনায় পাম অয়েলের উচ্চ মূল্যের কারণে আমদানিকারক দেশগুলোয় চাহিদা কমতে পারে। এদিকে গত মাসে মালয়েশিয়ায় অপরিশোধিত পাম অয়েল উৎপাদন ৪ দশমিক ১৬ শতাংশ কমে ১১ লাখ ৯০ হাজার টনে নেমে এসেছে, যা গত তিন বছরের মধ্যে সর্বনিম্ন। দেশটিতে এ সময় বন্যার কারণে উৎপাদন ব্যাহত হয়েছে। একই সঙ্গে পাম অয়েল রফতানি ১৬ দশমিক ২৭ শতাংশ কমে ১০ লাখ টনে নেমে আসতে পারে, যা গত চার বছরের মধ্যে সর্বনিম্ন।
এশিয়ার রফতানি বাজার নিয়ে নতুন করে প্রতিযোগিতায় সৌদি আরব ও রাশিয়া
Bonik Barta
এশিয়ায় অপরিশোধিত জ্বালানি তেলের বাজার দখলে নতুন করে প্রতিযোগিতায় নেমেছে সৌদি আরব ও রাশিয়া। বিশ্বের সবচেয়ে বড় আমদানিকারক অঞ্চলে পণ্যটির সরবরাহ বাড়ানোর উদ্যোগ নিয়েছে দেশ দুটি। বিশেষ করে চীন ও ভারতের বাজার দখলে একে অন্যকে পেছনে ফেলার লক্ষ্য নিয়ে এগোচ্ছে মস্কো ও রিয়াদ। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে চীন ও ভারতের মতো ক্রেতাদের জন্য ছাড়ে জ্বালানি তেল বিক্রি করতে বাধ্য হয়েছিল রাশিয়া। ফলে সে সময় দেশটি সৌদি আরবকে পেছনে ফেলে চীনের শীর্ষ সরবরাহকারী হয়ে ওঠে। তবে চলতি বছরের প্রথম দুই মাসে চীনে রাশিয়ার সমুদ্রপথে জ্বালানি তেল রফতানি স্থবির হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর বদলে যায় পরিস্থিতি। ট্রাম্পের বাণিজ্য নীতি রাশিয়ার অনুকূলে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি ইউক্রেনকে সহায়তা কার্যত বন্ধ করে দিয়েছে ওয়াশিংটন। ফলে নিষেধাজ্ঞা সত্ত্বেও আবার ঘুরে দাঁড়ানোর সুযোগ পাচ্ছে রাশিয়া। মার্চের আমদানিপ্রবাহের তথ্য নতুন বাজার প্রতিযোগিতার ইঙ্গিত দিচ্ছে। এশিয়ার অপরিশোধিত জ্বালানি তেল সরবরাহের এ প্রতিযোগিতা বৈশ্বিক জ্বালানি তেলের দামের ওপর নিম্নমুখী চাপ তৈরি করতে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।
নাম মাত্র সুদের ঋণ থাকছে না, তবে নতুন নীতির অধীনে নিম্ন সুদহারের প্রস্তাব দিচ্ছে বিশ্বব্যাংক
The Business Standard
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) কর্মকর্তারা জানান, জুনে শেষ হতে চলা বর্তমান ঋণ চক্রের অধীনে বাংলাদেশ ৮৩৪ মিলিয়ন ডলার নাম মাত্র সুদহারে ঋণ নিতে পারবে। বিশ্বব্যাংকের রেয়াতি ঋণ প্রদানকারী সংস্থা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) এখন বাংলাদেশকে 'ব্লেন্ড' কান্ট্রি শ্রেণিভুক্ত করে ১.৫ শতাংশ সুদে, পাঁচ বছরের গ্রেস পিরিয়ডে ঋণ দেবে। পরিশোধের মেয়াদ হবে ২৫ বছর। বর্তমানে পরিশোধের মেয়াদ ৩০ বছর, আইডিএ'র নতুন ঋণচক্রে মেয়াদ আরও কম হওয়ার কারণে কিস্তির পরিমাণও বাড়বে। আইডিএ ২০ (জুলাই ২০২২ থেকে জুন ২০২৫ পর্যন্ত) এর সুদহার হচ্ছে ১.২৫ শতাংশ, আর সার্ভিস চার্জ বাবদ যোগ হয় আরও শূন্য দশমিক ৭৫ শতাংশ। এই ঋণ চক্রের আওতায় ৫ বিলিয়ন ডলারের বেশি ঋণচুক্তি হয়েছে। এছাড়া, আইডিএ-২১ এর অধীনে বিশ্বব্যাংকের মূল আইডিএ ঋণের ১৫ শতাংশ বাজার-ভিত্তিক ভাসমান সুদহারে গ্রহণের সুযোগ থাকবে। এটি মাইনাস ২৫০ বেসিস পয়েন্টের ভিত্তিতে, ইণ্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট (আইবিআরডি)-র সংশ্লিষ্ট হতে পারে।
ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ির শুল্ক হ্রাসের প্রস্তাব
Bonik Barta
ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ির শুল্ক হ্রাসের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকলস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশন (বারভিডা)। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান কার্যালয়ে গতকাল আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় সংগঠনের সভাপতি আবদুল হক এ প্রস্তাব তুলে ধরেন। এ সময় বারভিডার সাধারণ সম্পাদক রিয়াজ রহমান উপস্থিত ছিলেন। প্রাক-বাজেট আলোচনায় বিভিন্ন প্রস্তাব তুলে ধরে দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি), দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি), ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি), বাংলাদেশ ট্যাক্স লইয়ার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ভ্যাট প্রফেশনালস ফোরাম, বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকলস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশন (বারভিডা), বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন (বিএসএএ), বাংলাদেশ সিরামিকস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএমইএ), রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন (রিহ্যাব), লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এলএফএমইএবি)।
৪ মাস পর ব্যাংক আমানতে উর্ধ্বগতি, জানুয়ারিতে প্রবৃদ্ধি ৮ শতাংশ ছাড়ালো
The Business Standard
বিদায়ী বছরের শেষ চার মাস ধরে ব্যাংক খাতে আমানতের প্রবৃদ্ধি ৮ শতাংশের নিচে থাকলেও চলতি বছরের জানুয়ারিতে তা বেড়ে দাঁড়িয়েছে ৮.২৮ শতাংশে।ব্যাংকারদের মতে, দীর্ঘদিন ধরে আমানতের নিম্ন প্রবৃদ্ধির পেছনে উচ্চ মূল্যস্ফীতি, তারল্য সংকট এবং কিছু ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থার অভাব অন্যতম কারণ। মঙ্গলবার (১১ মার্চ) বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত হালনাগাদ তথ্য বলছে, ২০২৪ সালের ডিসেম্বরে আমানতের প্রবৃদ্ধি ছিল ৭.৪৪ শতাংশ, যা তার আগে সেপ্টেম্বরে ছিল ৭.২৬ শতাংশ, অক্টোবরে ৭.২৮ শতাংশ এবং নভেম্বরে ৭.৪৬ শতাংশ।
মুনাফা ৩৬ শতাংশ কমলেও ৪৪১ কোটি টাকা লভ্যাংশ দেবে লাফার্জ-হোলসিম
The Business Standard
শীর্ষস্থানীয় সিমেন্ট উৎপাদক— লাফার্জ-হোলসিম বাংলাদেশ পিএলসি ২০২৪ সালের জন্য ৩৮ শতাংশ লভ্যাংশ দেবে শেয়ারহোল্ডারদের। এই সময়ে কোম্পানির নিট মুনাফা ৩৬ শতাংশ কমলেও ৪৪১ কোটি টাকার এই লভ্যাংশ দেওয়া হচ্ছে।
আজ বুধবার কোম্পানির বোর্ড সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে আনুষ্ঠানিক এক বিবৃতিতে জানানো হয়েছে। বহুজাতিক কোম্পানিটি পর্ষদ সভায় ২০২৪ সালের জন্য আরো ১৯ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করে। এর আগে গেল বছরের প্রথম ৯ মাসের আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে ১৯ শতাংশ হারে অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ দেওয়া হয়েছিল। এতে মোট লভ্যাংশ দাঁড়াচ্ছে ৩৮ শতাংশে।
বাংলাদেশের ব্যাংকখাতের ঋণমান ‘নেতিবাচক’ করেছে মুডিস
The Business Standard
আন্তর্জাতিক রেটিং এজেন্সি মুডিস বাংলাদেশের ঋণমান 'বি-ওয়ান' থেকে কমিয়ে 'বি-টু'তে নামিয়েছে। এর ফলে পূর্বাভাসের অবনতি ঘটেছে। অর্থাৎ, এ পূর্বাভাস 'স্থিতিশীল' থেকে 'নেতিবাচক' অবস্থায় চলে গেছে।
বিশ্বখ্যাত ক্রেডিট রেটিং সংস্থাটি তাদের পর্যালোচনায় বলেছে, সম্পদের ঝুঁকি বাড়ছে, অর্থনৈতিক পরিস্থিতির অবনতি হচ্ছে, যা ব্যাংকগুলোর মুনাফা ও স্থিতিশীলতার ওপর চাপ তৈরি করবে। আজ বুধবার প্রকাশিত মুডিসের প্রতিবেদনে বলা হয়েছে, সম্পদের মানের অবনতি, উচ্চ মূল্যস্ফীতি এবং দুর্বল অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে বাংলাদেশের ব্যাংক খাতের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।
ইস্পাত ও অ্যালুমিনিয়ামে ট্রাম্পের ২৫ শতাংশ শুল্কের পর পালটা শুল্ক আরোপ করল ইইউ, কানাডা
The Business Standard
বুধবার (১২ মার্চ) মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানি করা সব ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি মার্কিন উৎপাদনের জন্য সমান সুযোগ তৈরির একটি পদক্ষেপ বলে দাবি করা হলেও, এর ফলে আমেরিকান ভোক্তা ও শিল্প পণ্যের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
তবে ট্রাম্প দ্বিতীয়বার হোয়াইট হাউসে ফেরার পর এই প্রথমবারের মতো মার্কিন শুল্কের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন পালটা ব্যবস্থা নিয়েছে, যা কয়েক ঘণ্টার মধ্যেই কার্যকর করা হয়। এছাড়া একই দিন সকালে কানাডাও ২০ বিলিয়ন ডলারের বেশি প্রতিশোধমূলক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে।