10-Mar-2025

Tuesday 11 March 2025

12-Mar-2025

Finding a solution to industrial gas tariff disputes

The Financial Express

The recent move of the Bangladesh Energy Regulatory Commission (BERC) to raise gas tariffs for industrial and captive power users in line with the LNG import price for new connections and consumption in addition to authorized volume has drawn a strong reaction from the business community. And that is not unusual because of the fact that the previous autocratic regime in January 2023 had raised gas tariffs by 150 per cent with the assurance that gas supply to the industries would remain uninterrupted. In reality, the promise was never materialized. Small wonder that the industries suffered enormously for want of uninterrupted energy (gas fuel) supply affecting production in all industrial sectors dependent on gas. Then came the July-August's political change through a popular uprising. Against this backdrop, the industries naturally kept their fingers crossed that with the political changeover, their longstanding issues would be finally addressed to the satisfaction of all stakeholders concerned.

কানাডার ইস্পাত-অ্যালুমিনিয়ামে শুল্ক দ্বিগুণ বাড়িয়ে ৫০ শতাংশ করলেন ট্রাম্প

The Business Standard

কানাডা থেকে যুক্তরাষ্ট্রে আসা (আমদানি করা) সব ইস্পাত ও অ্যালুমিনিয়াম পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে বলেছেন, তিনি তার বাণিজ্যমন্ত্রীকে পণ্যগুলোর ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের নির্দেশ দিয়েছেন। এটি আগামীকাল বুধবার স্থানীয় সময় সকাল থেকে কার্যকর হবে। কানাডার অন্টারিও প্রদেশ যুক্তরাষ্ট্রের তিনটি অঙ্গরাজ্যে বিদ্যুৎ রপ্তানির ওপর ২৫ শতাংশ সারচার্জ আরোপের পর আজ মঙ্গলবার ট্রাম্পও শুল্ক বাড়ানোর ঘোষণা দিলেন।

US stock market loses $4 trillion in value as Trump plows ahead on tariffs

The Financial Express

US President Donald Trump’s tariffs have spooked investors, with fears of an economic downturn driving a stock market sell-off that has wiped out $4 trillion from the S&P 500’s peak last month, when Wall Street was cheering much of Trump's agenda. A barrage of new Trump policies has increased uncertainty for businesses, consumers and investors, notably back-and-forth tariff moves against major trading partners like Canada, Mexico and China. "We've seen clearly a big sentiment shift," said Ayako Yoshioka, senior investment strategist at Wealth Enhancement. "A lot of what has worked is not working now." The stock market selloff deepened on Monday. The benchmark S&P 500 fell 2.7 per cent, its biggest daily drop of the year. The Nasdaq Composite slid 4 per cent, its largest one-day decline since September 2022.

BB decides to end assured liquidity support for PD banks

The Financial Express

Primary dealer (PD) banks come under a major regulatory move as the central bank has decided to discard the assured liquidity support (ALS) for them, officials said. Officials concerned at the Bangladesh Bank (BB) said the central bank introduced this liquidity-feeding window only for the PD banks in 2008 as they have the underwriting obligation to devolve any unsubscribed bidding in the auctions of government securities (G-Sec). As the PD banks have not been going through any devolvement over a period of more than three financial years (FYs), the continuation of ALS would be irrational and have a detrimental effect on ensuring a level playing field for all banks, they said. Apart from that, the International Monetary Fund (IMF) was critical about the continuation of the facility for the 24 PD banks during this non-devolvement regime and suggested the government abolish it as part of the $4.70 billion lending package to stabilize the country's macroeconomic situation.

মার্কিন অর্থনীতির অনিশ্চয়তায় বৈশ্বিক শেয়ারবাজারে দরপতন

Bonik Barta

মার্কিন অর্থনীতির মন্দার সম্ভাবনা নিয়ে উদ্বেগের কারণে বিশ্ব শেয়ারবাজারে বড় ধস নেমেছে। এশিয়ার বাজারগুলোতে মঙ্গলবার (১১ মার্চ) সকাল থেকেই বিক্রির চাপ দেখা যায়, যার সূত্রপাত হয়েছিল যুক্তরাষ্ট্রে সোমবারের ব্যাপক দরপতনের পর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি মন্তব্য করেন যে, মার্কিন অর্থনীতি একটি পরিবর্তনের পর্যায়ে রয়েছে। তবে তার শীর্ষ কর্মকর্তারা বিনিয়োগকারীদের আশ্বস্ত করার চেষ্টা করছেন। বিশ্বব্যাপী শেয়ারবাজারে দেখা গেছে ব্যাপক দরপতন। মার্কিন বাজারে সোমবারের লেনদেন শেষে এস অ্যান্ড পি ৫০০ সূচক ২.৭ শতাংশ কমেছে। ডাও জোন্স নেমেছে ২ শতাংশ নিচে। এবং নাসডাকের পতন ৪ শতাংশ। বিশেষ করে প্রযুক্তি কোম্পানিগুলো ব্যাপক ধাক্কা খেয়েছে। টেসলার শেয়ার ১৫.৪ শতাংশ কমেছে, এনভিডিয়া ৫ শতাংশ ও মেটা, অ্যামাজন, আলফাবেটের শেয়ারও বড় ধাক্কা খেয়েছে। এশীয় বাজারেও পড়েছে এর নেতিবাচক প্রভাব। জাপানের নিক্কেই ২২৫ সূচক ১.৭ শতাংশ কমেছে। দক্ষিণ কোরিয়ার কসপি ১.৫ শতাংশ ও হংকংয়ের হ্যাং সেন সূচক ০.৭ শতাংশ নেমেছে। এ অবস্থায় উদ্বেগ দেখা দিয়েছে ট্রাম্পের নীতি নিয়ে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের শুল্কনীতি ও অর্থনৈতিক কৌশল বিনিয়োগকারীদের বিভ্রান্ত করছে। বিশেষজ্ঞ মোহামেদ এল-এরিয়ান বলেন, বিনিয়োগকারীরা আগে ট্রাম্পের করছাড় ও নিয়ন্ত্রণ শিথিল করার পরিকল্পনায় আশাবাদী ছিলেন। কিন্তু এখন তারা বাণিজ্য যুদ্ধের ঝুঁকি বুঝতে পারছেন।

US oil major plans expanding hold on BD gas blocks

The Financial Express

US oil-major Chevron bids for developing Bangladesh's onshore hydrocarbons block-11 and attain exploration rights over an extended area of block-12 to discover fresh gas to help the country mitigate energy crisis. The oil-gas blocks are situated in gas-rich Surma Basin of the country's northeastern region that contributes much of the fossil fuel in the national gas grid. Chevron Bangladesh has submitted an unsolicited proposal recently to state-run Petro Bangla to develop these two potential onshore areas, a senior Petro Bangla official told The Financial Express Monday.

Factors behind recent increase in ownership stakes in companies

The Financial Express

Sponsor-directors of some leading companies have been increasing their stake in their own firms at a time when institutional and general investors are selling shares, indicating that sponsors have confidence in the prospects of their companies. For example, three directors of Square Pharmaceuticals in recent stock exchange filings expressed their intention to purchase 4.5 million shares in total. The market value of the shares will be more than Tk 976 million at the current price of Tk 217 per share. Sponsors of the largest drug manufacturer had already bought more than 66 million shares between June and December last year, taking their stakes to 42.91 per cent by the end of 2024 from 35.46 per cent in June last year. The value of those shares was more than Tk 14 billion, considering the average market price during the time.

৫ শতাংশ ডাউন পেমেন্ট দিয়েই এক্সিট সুবিধার আবেদন করা যাবে

Bonik Barta

একসঙ্গে ব্যাংকের ঋণ পরিশোধ করে এক্সিট সুবিধার আবেদনের ডাউনপেমেন্টে ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক থেকে গতকাল জারীকৃত এক প্রজ্ঞাপনে বলা হয়, এখন থেকে বিদ্যমান ঋণস্থিতির ন্যূনতম ৫ শতাংশ ডাউনপেমেন্ট নগদে জমা দিয়ে এক্সিট সুবিধার জন্য আবেদন করা যাবে। পূর্বে এ ধরনের আবেদনের আগে ১০ শতাংশ অর্থ জমা দেয়ার বিধান ছিল। গত বছরের ৮ জুলাই কেন্দ্রীয় ব্যাংক থেকে ‘অনাদায়ী ঋণ আদায় বা সমন্বয়ে এক্সিট সংক্রান্ত নীতিমালা’ জারি করা হয়। ওই নীতিমালায় কিছু সংশোধনী এনে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ৮ জুলাই জারীকৃত প্রজ্ঞাপনের ২(গ), ২(ঘ) ও ৩(চ) অনুচ্ছেদে নতুন নীতি প্রতিস্থাপন হবে। এ বিষয়ে বলা হয়, বিদ্যমান ঋণস্থিতির ন্যূনতম ৫ শতাংশ ডাউন পেমেন্ট নগদে পরিশোধ করে এক্সিট সুবিধা প্রাপ্তির আবেদন করতে হবে। ঋণগ্রহীতার আবেদন প্রাপ্তির ৬০ দিনের মধ্যে ব্যাংক কর্তৃক তা নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। ব্যাংকের পরিচালনা পর্ষদ বা নির্বাহী কমিটি কর্তৃক এক্সিট সুবিধা অনুমোদিত হতে হবে।

Over Tk 4.0b laundered thru single-semester tuition fee

The Financial Express

An incident of laundering over Tk 4.0 billion in the name of tuition fee for a single semester has been unearthed in what the team engaged in tracing laundered money sees as the tip of the iceberg. The finding was disclosed in a high-level meeting on recovery of siphoned-off assets held at the state guesthouse Jamuna in Dhaka, officials said Monday. Chaired by Chief Adviser of the interim government Dr Muhammad Yunus, the meeting was also told that assets of deposed prime minister Sheikh Hasina and her family members were traced in six countries, including the UK, the USA, Hong Kong, Malaysia, Singapore, and the Kayman Islands.

এলডিসি উত্তরণের সময় পেছানোর দাবি ব্যবসায়ীদের

Bonik Barta

বিদ্যমান অর্থনৈতিক বাস্তবতা, শিল্প খাতে জ্বালানি সংকট, উচ্চ মূল্যস্ফীতি ও পণ্য আমদানিতে উচ্চ শুল্ক, উচ্চ সুদহার ও বেসরকারি খাতে ঋণপ্রবাহের স্বল্পতা প্রভৃতি কারণে দেশের ব্যবসায়ীরা প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করছেব। এ বাস্তবতায় বাংলাদেশের এলডিসি উত্তরণ কমপক্ষে দু-তিন বছর পিছিয়ে দেয়া প্রয়োজন বলে মনে করেন ব্যবসায়ীরা।গতকাল ‘এলডিসি উত্তরণে মসৃণ রূপান্তর কৌশল (এসটিএস) বাস্তবায়ন’ শীর্ষক ফোকাস গ্রুপ আলোচনায় এমন দাবি উঠে আসে। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সাপোর্ট টু সাসটেইনেবল গ্র্যাজুয়েশন প্রজেক্ট (এসএসজিপি) যৌথভাবে এ সভার আয়োজন করে। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ। তিনি বলেন, ‘২০২৬ সালের ২৪ নভেম্বর বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণের তারিখ নির্ধারিত রয়েছে। কিন্তু সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, শিল্প খাতে জ্বালানি সংকট, উচ্চ মূল্যস্ফীতি ও পণ্য আমদানিতে উচ্চ শুল্ক, উচ্চ সুদহার ও বেসরকারি খাতে ঋণপ্রবাহের স্বল্পতা প্রভৃতি কারণে আমরা প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করছি। এমন বাস্তবতায় বাংলাদেশের এলডিসি উত্তরণ কমপক্ষে দু-তিন বছর পিছিয়ে দেয়া প্রয়োজন।’

Relaxed exit policy allows closing loan account at cut down payment

The Financial Express

Down payment is halved to 5.0 per cent of the unpaid loans of borrowers to avail the option of closing off their loan accounts through a regulatory policy sweetening. The central bank relaxed the prevailing exit policy in view of businesses' hardship in tough times, sources said. Issuing a circular Monday to this effect, the banking regulation and policy department (BRPD) of the Bangladesh Bank (BB) said banks will settle applications within 60 days after receiving them from borrowers. The exit facility must be approved by the board of directors/executive committee of each bank, although bank management will have the authority to grant the exit facility for loans up to Tk 2.0 million, the circular says.

ডিএসইর মোট লেনদেনের ৩৮ শতাংশই ১০ কোম্পানির

Bonik Barta

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মোট ৩৩৮ কোটি টাকার লেনদেন হয়েছে। এর মধ্যে ১০টি কোম্পানিরে লেনদেন হয়েছে ৩৮ দশমিক ৩ শতাংশ। কোম্পানিগুলো হলো বিচ হ্যাচারি লিমিটেড, ওরিয়ন ইনফিউশন লিমিটেড, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি, লিন্ডে বাংলাদেশ লিমিটেড, হাক্কানী পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেড, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, ব্র্যাক ব্যাংক পিএলসি, গ্রামীণফোন লিমিটেড ও স্কয়ার ফার্মাসিউক্যাল লিমিটেড। বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে গতকাল লেনদেন হওয়া কোম্পানিগুলোর তালিকার শীর্ষে রয়েছে বিচ হ্যাচারি লিমিটেড। কোম্পানিটির মোট লেনদেন হয়েছে ২৭ কোটি টাকা, যা মোট লেনদেনের ৮ শতাংশ। গতকাল কোম্পানিটির শেয়ারের সমাপনী দর ছিল ১২২ টাকা ১০ পয়সা। তালিকার দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের মোট লেনদেন হয়েছে ২২ কোটি ৩১ লাখ টাকা, যা মোট লেনদেনের ৬ দশমিক ৬০ শতাংশ। ডিএসইতে গতকাল কোম্পানিটির শেয়ারের সমাপনী দর ছিল ৪১৩ টাকা ৮০ পয়সা। তালিকার তৃতীয় স্থানে থাকা আলিফ ইন্ডাস্ট্রিজের মোট লেনদেন হয়েছে ২১ কোটি ৫২ লাখ টাকা, যা মোট লেনদেনের ৬ দশমিক ৪০ শতাংশ। ডিএসইতে গতকাল কোম্পানিটির শেয়ারের সমাপনী দর ছিল ৬৯ টাকা ৭০ পয়সা।

Japan lending Bangladesh $581 million

The Financial Express

Japan is going to lend Bangladesh US$581 million for improving power generation and ensuring food safety, officials said Monday, in aid to the interim government. The Economic Relations Division (ERD) under the Ministry of Finance (MoF) and Japan are likely to sign two loan deals on March 25 to this effect MoF officials said. Japan International Cooperation Agency (JICA) under the 45th Overseas Development Assistance (ODA) package would provide $386.72 million (8th tranche) loan for completing the Matarbari Ultra Super Critical Coal-fired Power Project. Another $194.30 million would be confirmed for upgrading capacity of the Bangladesh Food Safety Authority (BFSA) in ensuring the food quality and its safety for the people. "We are going to sign loan deals on March 25. The loans will be provided under the ongoing 45th ODA package. The funds will be utilized for completing Matarbari coal-fired power-plant project and ensuring food safety in Bangladesh," said a senior MoF official.

বছর শুরুতে জার্মানিতে কমেছে বাণিজ্য উদ্বৃত্ত

Bonik Barta

চলতি বছরের প্রথম মাসে জার্মানির বিদেশী বাণিজ্য উদ্বৃত্ত ১ হাজার ৬০০ ইউরো বা ১ হাজার ৭৩০ কোটি ডলারে নেমে এসেছে, যা ডিসেম্বরে ছিল ২ হাজার ৭০ কোটি ইউরো। ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে ইউরোপের বৃহত্তম এ অর্থনীতির রফতানি ২ দশমিক ৫ শতাংশ কমে হয়েছে ১২ হাজার ৯২০ কোটি ইউরো। অন্যদিকে আমদানি ১ দশমিক ২ শতাংশ বেড়ে হয়েছে ১১ হাজার ৩১০ কোটি ইউরো। জানুয়ারিতে ইইউভুক্ত দেশে ৬ হাজার ৯৮০ কোটি ইউরোর পণ্য রফতানি করেছে জার্মানি। একই সময় এসব দেশ থেকে আমদানির মূল্য ছিল ৫ হাজার ৭০০ কোটি ইউরো। ইইউ-বহির্ভূত দেশে জার্মানি রফতানি করেছে ৫ হাজার ৯৪০ কোটি ইউরোর পণ্য, এসব দেশ থেকে আমদানির খরচ ছিল ৫ হাজার ৬১০ কোটি ইউরো।

কম দামি চীনা গাড়ি ঠেকাতে ফি বাড়িয়েছে রাশিয়া

Bonik Barta

কম দামি চীনা গাড়ির স্রোত ঠেকাতে নতুন করে ফি বাড়িয়েছে রাশিয়া, যা কিনা মিত্র দেশের গাড়ি নির্মাতা ও ব্যবসায়ীদের জন্য নতুন ধাক্কা হিসেবে গণ্য হচ্ছে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, তুরস্ক ও ব্রাজিলের মতো বড় বাজারে অ্যান্টি-ডাম্পিং বাধা তৈরি হওয়ায় চীনা গাড়ির অন্যতম গন্তব্য রাশিয়া। চায়না প্যাসেঞ্জার কার অ্যাসোসিয়েশনের (সিপিসিএ) তথ্য অনুযায়ী, ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমা ব্র্যান্ডগুলো সরে যাওয়ায় গত বছর রাশিয়ায় চীনা গাড়ির রফতানি ২০২২ সালের তুলনায় সাতগুণ বেড়েছে। সিপিসিএর সেক্রেটারি জেনারেল কুই ডংশু বলেন, ‘রাশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর স্থান পুরোপুরি দখল করে নিয়েছে চীনা গাড়ি। যদি রাশিয়া-ইউক্রেন সংকট শেষ হয়, তবে চীনা গাড়ি নির্মাতাদের ওপর চাপ নাটকীয়ভাবে বাড়বে।’ গত বছর ১০ লাখের বেশি চীনা গাড়ির গন্তব্য ছিল রাশিয়া, যা দেশটির পেট্রলচালিত গাড়ির রফতানির ৩০ শতাংশ। এ গাড়িপ্রবাহ চীনা ব্র্যান্ডগুলোকে রাশিয়ার বাজারে ৬৩ শতাংশ হিস্যায় পৌঁছে দিয়েছে, যা স্থানীয় ব্র্যান্ডের বাজার হিস্যাকে ২৯ শতাংশে নামিয়ে এনেছে। এখন রুশ কর্তৃপক্ষ এ প্রবাহের বিরুদ্ধে পদক্ষেপ নিতে শুরু করেছে। জানুয়ারিতে মস্কো একদফা রিসাইক্লিং ফি বাড়িয়েছে, যা আমদানির ওপর শুল্কের মতো কাজ করে। এতে অধিকাংশ যাত্রীবাহী গাড়ির জন্য ৭ হাজার ৫০০ ডলার নির্ধারণ করেছে, যা গত সেপ্টেম্বরের তুলনায় দ্বিগুণ। ২০৩০ সাল পর্যন্ত প্রতি বছর ১০-২০ শতাংশ হারে এ ফি বাড়ানো হবে।

লেবাননের অর্থনৈতিক পুনরুদ্ধারে প্রয়োজন ১১০০ কোটি ডলার

Bonik Barta

ইসরায়েলি হামলায় গত বছর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে লেবাননের অবকাঠামো ও অন্যান্য খাত। দেশটির যুদ্ধ-পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার ও পুনর্গঠনে ১১ বিলিয়ন বা ১ হাজার ১০০ কোটি ডলার প্রয়োজন বলে জানিয়েছে বিশ্বব্যাংক। এ পুনরুদ্ধার প্রক্রিয়ায় সরকারি অর্থায়ন প্রয়োজন ৩০০-৫০০ কোটি ডলার। অন্যদিকে বেসরকারি খাতে প্রয়োজন হবে ৬০০-৮০০ কোটি ডলার। বৈশ্বিক ঋণদাতা সংস্থাটি সম্প্রতি লেবাননের ওপর ‘লেবানন র‍্যাপিড ড্যামেজ অ্যান্ড নিডস অ্যাসেসমেন্ট (আরডিএনএ) ২০২৫’ প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে মধ্যপ্রাচ্যের দেশটির নাজুক অর্থনৈতিক অবস্থা ও পুনর্গঠনের বিভিন্ন পর্যায় বিস্তারিত তুলে ধরা হয়েছে। প্রতিবেদন অনুসারে, পুনরুদ্ধার প্রক্রিয়ায় প্রয়োজনীয় ১ হাজার ১০০ কোটি ডলারের মধ্যে উল্লেখযোগ্য অংশ থাকবে সরকারি তহবিল। এর পরিমাণ ৩০০-৫০০ কোটি ডলার এতে বিদ্যুৎ, সরকারি ও পৌর পরিষেবা, পরিবহন, পানি, পয়োনিষ্কাশন, সেচের মতো অবকাঠামো খাতের জন্য ১০০ কোটি ডলার খরচ হবে। আবাসন, ব্যবসা, উৎপাদন ও পর্যটনের মতো খাতে বেসরকারি তহবিলের প্রয়োজন হবে। এর আকার হবে ৬০০-৮০০ কোটি ডলার। বিশ্বব্যাংক বলছে, সংঘাতে লেবাননের অর্থনীতিতে ক্ষতির পরিমাণ প্রায় ১ হাজার ৪০০ কোটি ডলার। যার মধ্যে অবকাঠামো খাতের ক্ষতি সবচেয়ে বেশি, প্রায় ৬৮০ কোটি ডলার। সেই সঙ্গে আয় হারিয়ে যাওয়া, উৎপাদনশীলতা হ্রাস ও পরিচালন ব্যয়ের কারণে ৭২০ কোটি ডলারের অর্থনৈতিক ক্ষতি হয়েছে।

Oil prices edge lower as concerns over tariff impact grow

The Financial Express

Oil prices fell for a second day in early trade on Tuesday on worries that US tariffs on Canada, Mexico and China would slow economies around the world and hurt energy demand while OPEC+ ramps up its supply. Brent futures fell 29 cents, or 0.42 per cent, to $68.99 a barrel at 0016 GMT, while US West Texas Intermediate crude futures lost 36 cents, or 0.55 per cent, to $65.67 a barrel, as per a Reuters report. US President Donald Trump's protectionist policies have roiled markets across the world, with Trump imposing and then delaying tariffs on his country's biggest oil suppliers, Canada and Mexico, while also raising duties on Chinese goods. China and Canada have responded with tariffs of their own.

Take action against smuggling of foreign clothes, fabrics

The Financial Express

Bangladesh Trade and Tariff Commission (BTTC) has recommended the home ministry and the National Board of Revenue (NBR) take special action against the smuggling of foreign clothes and fabrics, including the evasion of taxes on their imports, into the country to help protect the local industry. It has also recommended the customs authorities conduct physical examinations of imported goods and fabrics to curb false declarations. Besides, it recommended collecting taxes on imported fabrics and clothing as per the existing regulation.

ACC investigates BSEC over data smuggling allegations via ‘illegal connection

The Financial Express

The Anti-Corruption Commission, or ACC, has conducted a raid on the Bangladesh Securities and Exchange Commission, or BSEC. This is the second raid conducted by the anti-graft agency on the BSEC in a week. The ACC said the raid was conducted to investigate allegations of illegal connection of software linked to the BSEC’s “surveillance” programme, information laundering, fund embezzlement, and irregularities in project implementation. Four members of the “enforcement” unit led by two assistant directors conducted the raid on Monday morning, the ACC said in a media statement.

কয়লা আমদানিতে চীনের রেকর্ড

Bonik Barta

চীনের কয়লা আমদানি চলতি বছরের প্রথম দুই মাসে (জানুয়ারি-ফেব্রুয়ারি) ২ দশমিক ১ শতাংশ বেড়ে রেকর্ড সর্বোচ্চে পৌঁছেছে। দেশটির শুল্ক বিভাগের প্রকাশিত ডাটা থেকে এ তথ্য জানা গেছে। শুল্ক বিভাগের দেয়া তথ্যানুযায়ী, জানুয়ারি-ফেব্রুয়ারি পর্যন্ত চীনের কয়লা আমদানির পরিমাণ ছিল ৭ কোটি ৬১ লাখ ২০ হাজার টন। গত বছরের একই সময় দেশটি ৭ কোটি ৪৫ লাখ ২০ হাজার টন কয়লা আমদানি করেছিল। বছরের প্রথম দিকে চীনের কয়লা আমদানি বাড়লেও সামনের দিনগুলোয় তা উল্লেখযোগ্য হারে কমতে পারে। সাংহাইভিত্তিক গ্যালাক্সি ফিউচার্সের এক বিশ্লেষক রয়টার্সকে বলেন, ‘‌জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দেশে কয়লার দাম উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় আমদানি মুনাফা কমেছে। বন্দরে জ্বালানি পণ্যটির মজুদও বেশি। এ কারণে ধারণা করা হচ্ছে, মার্চ ও এপ্রিলে কয়লা আমদানির বার্ষিক বৃদ্ধির হার আরো কমে যাবে।’চীনের কয়লা আমদানি ক্রমে চাপের মুখে পড়ছে। গত সপ্তাহে দুটি প্রধান শিল্প সংস্থা নিম্নমানের কয়লা আমদানির ওপর সীমাবদ্ধতা আরোপের আহ্বান জানিয়েছে। এছাড়া স্বাভাবিক গড়ের তুলনায় বেশি তাপমাত্রা থাকায় চাহিদা কমেছে, যা প্রভাব পড়েছে অভ্যন্তরীণ দামে। এদিকে প্রধান কয়লা উৎপাদনকারী প্রতিষ্ঠান শেনহুয়া এনার্জি বন্দরের মজুদ বাড়তে থাকায় স্পট আমদানি স্থগিত করেছে।

ভারত সরকারকে গম আমদানি শুল্ক কমানোর আহ্বান ব্যবসায়ীদের

Bonik Barta

ভারত সরকারকে গম আমদানি শুল্ক কমানোর আহ্বান জানিয়েছেন দেশটির স্থানীয় ব্যবসায়ীরা। অভ্যন্তরীণ সরবরাহ বাড়াতে এমন আহ্বান জানানো হয়েছে বলে সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে দি ইন্ডিয়ান এক্সপ্রেস। রোলার ফ্লাওয়ার মিলারস ফেডারেশন অব ইন্ডিয়ার সভাপতি নভনীত চিতলাঙ্গিয়া গোয়ার পানাজিতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন, ‘ফসলের আকার, সংগ্রহ ও বাজারে অবশিষ্ট পরিমাণ পুনর্মূল্যায়ন করার পর সরকারের আমদানি শুল্ক কমানোর বিষয়টি বিবেচনা করা উচিত।’ তিনি আরো বলেন, ‘ভারতে সম্প্রতি অভ্যন্তরীণভাবে গম উৎপাদন আরো কমেছে। ২০-৩০ লাখ টন আমদানি করা গেলে বর্তমান ঘাটতি দূর হতে পারে। এ শিল্প অত্যন্ত কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। তাই আমরা সরকারকে অনুরোধ করছি, বর্তমান শুল্কের বিষয়টি বিবেচনা করতে। শুল্ক বাতিল অথবা প্রয়োজন অনুযায়ী এটিকে কমিয়ে আনা যেতে পারে।’ ভারত ২০১৯ সালের এপ্রিলে গম আমদানি শুল্ক ৩০ থেকে বাড়িয়ে ৪০ শতাংশ করেছিল। এখনো তা বজায় রেখেছে। ব্যবসায়ীরা সরকারকে গম আমদানি শুল্ক ৫-১০ শতাংশে নামিয়ে আনার অনুরোধ জানিয়েছে।

আগাম চাষ ও উষ্ণ শীতকালে রমজানে এবার তরমুজের সরবরাহ বেড়েছে

The Business Standard

গ্রীষ্মের ফল তরমুজ বছরের এপ্রিল-মে নগদ বাজারে আসার কথা থাকলেও এবার রমজানকে টার্গেট করে নভেম্বর থেকেই চাষ শুরু করেছিলেন কৃষকরা। আর এ বছর শীত কম পড়ায় ফলনও হয়েছে বেশি। ফলে রমজানের শুরু থেকেই বাজারে পর্যাপ্ত সরবরাহ রয়েছে পরিপক্ক তরমুজের। রাজধানীতে বর্তমানে কেজি হিসেবে তরমুজ বিক্রি হচ্ছে। সরবরাহ বেশি থাকায় এবার অন্যবারের তুলনায় দামও কম। মাঝারি ও বড় আকারের তরমুজ প্রতিকেজি বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়। অন্যান্য বছর এ সময়ে বাজারে অপরিপক্ক তরমুজের আধিক্য দেখা গেলেও এবার পরিপক্ক তরমুজই বাজারে বেশি দেখা যাচ্ছে।

হিলিতে দেশী পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫-২০ টাকা

Bonik Barta

দিনাজপুরের হিলিতে দুদিনের ব্যবধানে দেশী পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫-২০ টাকা। চাহিদার তুলনায় সরবরাহ বৃদ্ধি পণ্যটির বাজারদর কমার পেছনে ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা। গতকাল হিলি বাজার ঘুরে দেখা গেছে, বাজারে প্রতিটি দোকানেই দেশী পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। দুদিন আগেও পণ্যটির দাম ছিল কেজিপ্রতি ৪০ টাকা। বর্তমানে তা কমে প্রকারভেদে ২০-২৫ টাকায় নেমে এসেছে। হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা আবুল হাসনাত বলেন, ‘রমজান শুরুর আগের দিন থেকে পেঁয়াজের দাম বেড়ে গিয়েছিল। বর্তমানে মোকামগুলোয় সরবরাহ বেড়েছে। দুদিন আগেও মোকামে পেঁয়াজের দাম ছিল মণপ্রতি ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টাকা। বর্তমানে তা কমে মণে ৬০০-৬৫০ টাকায় নেমে এসেছে।

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্যবৃদ্ধি অব্যাহত

Bonik Barta

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের কারণে বাণিজ্যযুদ্ধ নিয়ে শঙ্কা আরো বাড়ছে। ফলে আপৎকালীন বিনিয়োগ হিসেবে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়া অব্যাহত আছে। এছাড়া ডলারের নিম্নমুখী বিনিময় হারও মূল্যবান ধাতুটির বাজারদর বাড়ার পেছনে ভূমিকা রেখেছে। স্পট মার্কেটে গতকাল স্বর্ণের দাম দশমিক ১ শতাংশ বেড়েছে। প্রতি আউন্সের মূল্য পৌঁছেছে ২ হাজার ৯১৪ ডলারে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে মূল্যবান ধাতুটির দাম দশমিক ২ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ২ হাজার ৯২০ ডলার ১০ সেন্টে স্থির হয়েছে। উল্লেখ্য, ডলারের বিনিময় হার গত সপ্তাহে চার মাসের সর্বনিম্নের কাছাকাছি নেমেছিল। অনলাইন ট্রেডিং প্লাটফর্ম ক্যাপিটালডটকমের অর্থনৈতিক বিশ্লেষক কাইল রোডা বলেন, ‘বৈশ্বিক আর্থিক প্রবৃদ্ধি কমে যাওয়ার ঝুঁকি বাড়ছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতিও অনিশ্চয়তার একটি উৎস। এমন প্রেক্ষাপটে স্বর্ণের চাহিদা ক্রমে ঊর্ধ্বমুখী হচ্ছে।’ তিনি আরো বলেন, ‘আমি মনে করি, শিগগিরই স্বর্ণের দাম আউন্সপ্রতি ৩ হাজার ডলারে পৌঁছবে। এমন পরিস্থিতি কয়েক মাসের মধ্যেই তৈরি হতে পারে।’ বাজার বিশ্লেষকরা জানান, ট্রাম্প প্রশাসনের বারবার শুল্ক নীতির পরিবর্তন বিনিয়োগকারীদের বিভ্রান্ত করছে। এতে মূল্যস্ফীতি তৈরি ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। যদিও মার্কিন এ প্রেসিডেন্ট তার এ ধরনের উদ্যোগের ফলে যুক্তরাষ্ট্র মন্দার মুখে পড়তে পারে কিনা, তা নিয়ে অগ্রিম কিছু জানাতে রাজি হননি।