12-Mar-2025

Thursday 13 March 2025

14-Mar-2025

২৮০০ কোটি ডলারের মার্কিন পণ্যে ইইউর পাল্টা শুল্ক

Bonik Barta

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কযুদ্ধে দমল না ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বরং ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর ২৫ শতাংশ শুল্ক কার্যকর হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা ব্যবস্থা নিয়েছে। এর আওতায় পড়বে ২ হাজার ৬০০ কোটি ইউরো বা ২ হাজার ৮০০ কোটি ডলার মূল্যের মার্কিন পণ্য। গতকাল ইউরোপীয় কমিশনের দেয়া ঘোষণাটি চলমান বাণিজ্যযুদ্ধকে আরো উসকে দিয়েছে, যা এরই মধ্যে আর্থিক বাজার ও বৈশ্বিক অর্থনীতিকে হুমকির মুখে ফেলেছে। অবশ্য বাণিজ্যযুদ্ধ থেকে সরে আসতে এখনো আশাবাদী ইউরোপীয় কমিশন। সংস্থাটি জানিয়েছে, তারা এখনো আলোচনার দরজা খোলা রেখেছে। গতকাল থেকে যুক্তরাষ্ট্রে ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর ২৫ শতাংশ হারে শুল্ক প্রযোজ্য হচ্ছে। এর মাধ্যমে আগে দেয়া শুল্ক অব্যাহতি, শুল্কমুক্ত কোটাসহ বিভিন্ন পণ্যের ছাড়পত্রের মেয়াদ ফুরিয়ে গেল। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রের বৃহত্তম ইস্পাত ও অ্যালুমিনিয়াম সরবরাহকারী কানাডা। এরপর রয়েছে ব্রাজিল, মেক্সিকো ও দক্ষিণ কোরিয়া।

কোম্পানি রিটার্ন জমার সময় বাড়ল ৩০ এপ্রিল পর্যন্ত

Bonik Barta

সরকারের প্রত্যাশা অনুযায়ী কোম্পানি করদাতাদের আয়কর রিটার্ন জমা না পড়ায় আরেক দফায় সময় বাড়ানো হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গতকাল এক আদেশে কোম্পানির ক্ষেত্রে রিটার্ন জমার সময় বাড়িয়ে ১৬ মার্চের পরিবর্তে ৩০ এপ্রিল পর্যন্ত নির্ধারণ করেছে। করনীতির দ্বিতীয় সচিব এইচএম শাহরিয়ার হাসানের স্বাক্ষরিত আদেশে বলা হয়, আয়কর আইন, ২০২৩-এর ধারা ৩৩৪-এর দফা (খ)-এ প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় রাজস্ব বোর্ড আয়কর আইন, ২০২৩-এ সংজ্ঞায়িত কোম্পানি করদাতাদের ২০২৪-২৫ করবর্ষের জন্য আগে নির্ধারিত কর দিবস ১৬ মার্চ ২০২৫ তারিখের পরিবর্তে ৩০ এপ্রিল ২০২৫ তারিখ নির্ধারণ করল। সম্প্রতি কোম্পানির রিটার্ন জমার সময় বাড়াতে এনবিআরকে চিঠি দেয় ব্যবসায়ীদের শীর্ষ কয়েকটি সংগঠন। ২০২৩-২৪ অর্থবছরেও কোম্পানি রিটার্ন জমার সময়সীমা ৩০ এপ্রিল পর্যন্ত করা হয়েছিল।

বাণিজ্য যুদ্ধ আরো তীব্র, ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণা

Bonik Barta

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরো শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এর ফলে যুক্তরাষ্ট্রের ইস্পাতও অ্যালুমিনিয়ামের আমদানিতে নতুন কর বসানো হয়েছে। এর জবাবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও কানাডাও পাল্টা শুল্ক আরোপ করেছে। ট্রাম্প বলেছেন, তিনি এসব প্রতিক্রিয়ার বিরুদ্ধে ‘পারস্পরিক’ শুল্ক আরোপ করবেন। তিনি বলেন, যা কিছু তারা আমাদের ওপর চাপাবে, আমরাও তাদের ওপর চাপাব। এই পদক্ষেপের ফলে বাণিজ্য যুদ্ধ আরো তীব্র হয়ে ওঠেছে, যা বিশ্ব অর্থনীতি ও বাজারকে নাড়িয়ে দিয়েছে। বুধবার (১২ মার্চ) ট্রাম্প ২৫ শতাংশ হারে ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর নতুন শুল্ক আরোপ করেন এবং কয়েকটি দেশের জন্য পূর্বে দেয়া কর ছাড় বাতিল করেন। এর আগে, চীন থেকে আমদানি করা কিছু পণ্যের ওপর অন্তত ২০ শতাংশ শুল্ক বাড়িয়েছিলেন ট্রাম্প। এছাড়াও ট্রাম্প তামা, কাঠ ও গাড়ির মতো নির্দিষ্ট কিছু পণ্যের ওপরও শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। কানাডা ও ইউরোপীয় নেতারা এই শুল্ককে ‘অন্যায়’ বলে অভিহিত করে পাল্টা শুল্ক আরোপ করেছেন। তবে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, মেক্সিকো ও ব্রাজিলের মতো দেশগুলো তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেখায়নি।

সিঙ্গাপুরে আকরিক লোহার দাম বেড়েছে

Bonik Barta

সিঙ্গাপুর ফিউচার মার্কেটে গত মঙ্গলবার আকরিক লোহার দাম বেড়েছে। শীর্ষ ব্যবহারকারী চীনে কিছুটা ঊর্ধ্বমুখী চাহিদা ধাতুটির মূল্যবৃদ্ধিতে ভূমিকা রেখেছে। চীনের পার্লামেন্টে বার্ষিক সভা শেষ হওয়ায় দেশটির উত্তরাঞ্চলে ইস্পাত উৎপাদন পুনরায় শুরু হতে পারে। ফলে বাড়তে পারে ইস্পাত উৎপাদনের অন্যতম উপাদান আকরিক লোহার দাম। সিঙ্গাপুর এক্সচেঞ্জে এপ্রিলে সরবরাহের চুক্তিতে আকরিক লোহার দাম দশমিক ৮৬ শতাংশ বেড়েছে। টনপ্রতি মূল্য দাঁড়িয়েছে ১০০ ডলার ৭৫ সেন্টে। বছরের শুরুতে আকরিক লোহার দাম সর্বনিম্ন স্তরে পৌঁছেছিল। গত ১৪ জানুয়ারি টনপ্রতি মূল্য গিয়ে ঠেকেছিল ৯৮ ডলার ৮৫ সেন্ট। চীনের ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে (ডিসিই) সর্বাধিক লেনদেন হওয়া মে মাসের সরবরাহের চুক্তিতে আকরিক লোহার টনপ্রতি দাম ৭৭৪ দশমিক ৫ ইউয়ানে (১০৬ ডলার ৯৫ সেন্ট) স্থির হয়েছে। চীনের ক্যাওস টার্নারি ফিউচারের বিশ্লেষকরা এক বিবৃতিতে বলেছেন, মার্চে হট মেটাল বা গরম ধাতুর উৎপাদন বিপরীতমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ চীনের উত্তরাঞ্চলের কিছু ইস্পাত প্রস্তুতকারক সম্ভবত পার্লামেন্টের দ্বিতীয় অধিবেশনের পর উৎপাদন বাড়াবে। আকরিক লোহার চাহিদা পরিমাপের জন্য সাধারণত গরম ধাতু উৎপাদন ব্যবহার করা হয়।

বাংলাদেশের ব্যাংক খাতের পূর্বাভাস নেতিবাচকে নামিয়ে এনেছে মুডিস

Bonik Barta

বাংলাদেশের ব্যাংক খাতের পূর্বাভাসকে স্থিতিশীল থেকে নেতিবাচকে নামিয়ে এনেছে আন্তর্জাতিক ঋণমান সংস্থা মুডি’স। মুডি’সের বুধবার (১২ মার্চ) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সম্পদের মানের অবনতি, উচ্চ মূল্যস্ফীতি ও দুর্বল অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে বাংলাদেশের ব্যাংক খাতের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি কমে দাঁড়াতে পারে ৪.৫ শতাংশ, যা গত বছরের ৫.৮ শতাংশ থেকে উল্লেখযোগ্য হারে হ্রাস পেতে পারে। সংস্থাটি জানায়, অর্থনৈতিক মন্দা ও মুদ্রাস্ফীতির উচ্চ হার বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশকে আরো জটিল করে তুলতে পারে। মুডিসের মতে, রাজনৈতিক ও সামাজিক অস্থিতিশীলতা, পোশাক শিল্পের সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন এবং দেশী-বিদেশী বাজারে চাহিদা হ্রাস প্রবৃদ্ধি কমার মূল কারণ। পূর্বাভাসে আরো বলা হয়েছে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে গত ১৫ মাসে বাংলাদেশ ব্যাংক নীতি সুদহার ৬% থেকে বাড়িয়ে ১০% করেছে। তবে ২০২৫ সালেও মুদ্রাস্ফীতি ৯.৮% উচ্চ হারে থাকতে পারে।

আইএমএফের মিশন আসছে ৬ এপ্রিল ডলারের দাম বাজারভিত্তিক করার চাপ বাড়বে

Bonik Barta

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ কর্মসূচির আওতায় চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থছাড়ের আগে সামনের মাসে সংস্থাটির একটি মিশন বাংলাদেশে আসছে। এ বছরের ৬-১৭ এপ্রিল পর্যন্ত দেশে অবস্থান করবে আইএমএফের মিশন। এ মিশনের প্রতিবেদনের ভিত্তিতে আগামী জুনে বাংলাদেশের জন্য চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ একসঙ্গে ছাড় করবে আইএমএফ। মুদ্রা বিনিয়ম হারকে আরো নমনীয় করতে এবারের মিশনে ডলারের দাম আরো বেশি বাজারভিত্তিক করার জন্য আইএমএফ মিশনের পক্ষ থেকে চাপ দেয়া হবে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।আইএমএফের গবেষণা শাখার উন্নয়ন সামষ্টিক অর্থনীতি বিভাগের প্রধান ক্রিস পাপাজর্জিও এবারের মিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। এর আগে তিনি বাংলাদেশে সংস্থাটির তিনটি মিশনের নেতৃত্ব দিয়েছেন। এবারের মিশনের প্রতিবেদনের ভিত্তিতে আগামী জুনে আইএমএফের পর্ষদে বাংলাদেশের ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থছাড়ের প্রস্তাব উঠবে। পর্ষদের অনুমোদন সাপেক্ষে দুই কিস্তি মিলিয়ে বাংলাদেশের জন্য ১ দশমিক ৩ বিলিয়ন ডলার ছাড় করা হবে।

বিদ্যুতে ভর্তুকি বরাদ্দ বাড়ছে গত অর্থবছরের তুলনায় ৭৭%

Bonik Barta

বিদ্যুৎ খাতে ভর্তুকি বাবদ ৬২ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়ে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। এর আগে চলতি ২০২৪-২৫ অর্থবছরের জন্য বাজেট ঘোষণাকালে বিগত সরকার এ বাবদ বরাদ্দ রেখেছিল ৪০ হাজার কোটি টাকা। আর বিগত ২০২৩-২৪ অর্থবছরে বরাদ্দ দেয়া ভর্তুকির পরিমাণ ছিল ৩৫ হাজার কোটি টাকা। সে অনুযায়ী সংশোধিত বাজেটে বিদ্যুতে ভর্তুকি বাবদ বরাদ্দের পরিমাণ বাড়ানো হয়েছে ২২ হাজার কোটি টাকা বা ৫৫ শতাংশ। আর বিগত অর্থবছরের চেয়ে বরাদ্দ বাড়ছে ৭৭ শতাংশ। বিদ্যুৎ খাতে বিশেষ আইন বাতিল, বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি পর্যালোচনা, ট্যারিফ কাঠামো সংশোধনসহ নানা উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। বিগত ছয় মাসে দেশের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ব্যয়ও নেমে এসেছে অর্ধেকে। যদিও বিদ্যুৎ খাতের সার্বিক ব্যয়কে নিয়ন্ত্রণে আনা যায়নি।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি আসিফ নজরুলকে প্রধান করে কমিটি

Bonik Barta

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় আইন উপদেষ্টা আসিফ নজরুলের সভাপতিত্বে পর্যালোচনা কমিটি করেছে সরকার। এ বিষয়ে গতকাল প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। পর্যালোচনা কমিটির সদস্যরা হলেন জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালক আলী আশফাক ও রূপালী ব্যাংকের চেয়ারম্যান নজরুল হুদা। প্রজ্ঞাপনে বলা হয়, ২০১৬ সালে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার তদন্তকাজের অগ্রগতি ও এ-সংক্রান্ত সরকারি অন্যান্য পদক্ষেপের পর্যালোচনা, এ ঘটনার দায়দায়িত্ব নির্ধারণ এবং এর পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সুপারিশ দেবে এ কমিটি। তিন মাসের মধ্যে কমিটিকে তাদের সুপারিশ দিতে বলা হয়েছে। সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ পর্যালোচনা কমিটিকে সাচিবিক সহায়তা দেবে। ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। অজ্ঞাতনামা ব্যক্তিরা সুইফট পেমেন্ট পদ্ধতিতে প্রতারণার আশ্রয় নিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রাখা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে বিপুল এ অর্থ হাতিয়ে নেয়। পরে বিভিন্ন সময়ে ১ কোটি ৫০ লাখ ডলার ফেরত আনা সম্ভব হয়। কিন্তু এখনো ৬ কোটি ৬০ লাখ ডলার উদ্ধার করা সম্ভব হয়নি।

China aid to BD stalled for 2 years Breakthrough expected during CA's Beijing visit

The Financial Express

China's financial assistance to Bangladesh remained almost stalled for about two years, and the upcoming visit of Chief Adviser Professor Muhammad Yunus to Beijing could make a breakthrough in this regard, sources said Wednesday. They said China's financial support to Bangladesh had not seen any visible progress for long, although some top policymakers and the past prime minister visited Beijing to improve economic relations between the two nations."We have contacted China's foreign ministry over the months. We are trying to set up a meeting, but they are yet to reply," said a senior Ministry of Finance (MoF) official. He also said, "We are still trying to hold a meeting before the chief adviser's visit. We are waiting for a reply from Beijing." Amid the slow progress, the chief adviser is scheduled to visit China on March 25-28. During the visit, he is likely to have a meeting with Chinese President Xi Jinping on March 28, officials said. China on May 10, 2023, provided loans of $276.25 million to Bangladesh to develop water supply and sewerage systems in Rajshahi, which was its last financial assistance for the South Asian country, official data show.

Sukuk bond of Tk 30b oversubscribed by nearly four times

The Financial Express

The Tk 30 billion Sukuk was oversubscribed by nearly four times to Tk 109.25 billion in its fifth auction held at the central bank on Wednesday. A total of 46 institutions - both conventional and Shariah-compliant financial institutions - and individuals took part in the auction, officials said. Profit or rent for the Sukuk bonds has been fixed at 9.25 per cent. The profit will be paid on a half-yearly basis. It is a social impact Sukuk for the construction of important bridges on rural roads (CIBRR-2) with the tenure of seven years, the officials added. Under the project, 82 bridges will be constructed in 58 upazilas across the country, enhancing connectivity in rural areas. Besides, work for river training will be implemented under the project. Special purpose vehicles (SPVs) allocated the bond certificates as per quota, set by the Bangladesh Bank earlier, giving priority to the Shariah-based Islamic banks, non-banking financial institutions (NBFIs) and insurance companies, for the fifth auction of Sukuk bonds.

Central bank reconstitutes boards of 3 private banks

The Financial Express

The central bank on Wednesday reconstituted the boards of three private commercial banks (PCBs) -- Meghna Bank, NRB Commercial Bank and NRB Bank -- after dissolving previous ones. Bangladesh Bank (BB) spokesperson Arif Hossain Khan told the FE that each of the boards comprises seven new directors. Each bank will have a chairman from their newly-appointed directors, he said, adding that the next course of action will be announced on Thursday. The central bank removed the Parvez Tamal-led NRBC Bank board, the Mohammed Mahtabur Rahman-led NRB Bank board, and the HN Ashequr Rahman-led Meghna Bank board.

Deadline for company tax return submission extended to 30 April amid low response

The Business Standard

The National Board of Revenue (NBR) has extended the deadline for companies to submit their income tax returns until 30 April 2025. A notification was issued by the revenue collecting authorities today (12 March) in this regard. The deadline was previously extended twice by the revenue authority, with the final extension setting it to 16 March.

২০ রমজানের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাসসহ পাওনা পরিশোধের সিদ্ধান্ত

The Business Standard

আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে শ্রমিকদের বকেয়া বেতন, বোনাস ও অন্যান্য পাওনাদি আগামী ২০ রমজানের মধ্যে পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে সরকার, মালিকপক্ষ ও শ্রমিকপক্ষের সমন্বয়ে গঠিত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (টিসিসি)। বুধবার (১২ মার্চ) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে অনুষ্ঠিত টিসিসির ৮৫তম সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবদুল মালেক স্বাক্ষরিত প্রেস রিলিজে আরও জানানো হয়েছে, সভায় দেশের শ্রম পরিস্থিতি, শ্রমিকদের বেতন-বোনাস, ছুটি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং শিল্পাঞ্চলে টিসিবির পণ্য বিতরণ নিয়ে আলোচনা করা হয়।

১৯ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা লাফার্জহোলসিমের মুনাফা কমেছে ৩৬ শতাংশ

Bonik Barta

সিমেন্ট খাতের তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে মুনাফা কমেছে ৩৬ দশমিক ৪৩ শতাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১৯ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। আর্থিক প্রতিবেদনের তথ্য অনুসারে, ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে লাফার্জহোলসিম বাংলাদেশের মোট বিক্রি হয়েছে ২ হাজার ৭৫৪ কোটি টাকা, আগের হিসাব বছরে যা ছিল ২ হাজার ৮৩৯ কোটি টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির বিক্রি কমেছে ৩ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির পরিচালন মুনাফা হয়েছে ৫৮৮ কোটি টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৭৭৬ কোটি টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির পরিচালন মুনাফা কমেছে ২৪ শতাংশ। সমাপ্ত ২০২৪ হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী মুনাফা হয়েছে ৩৮২ কোটি টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৫৯৪ কোটি টাকা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ২৯ পয়সা, যা আগের হিসাব বছরে ছিল ৫ টাকা ১২ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ১ পয়সায়। সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১৯ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ সুপারিশ করেছে লাফার্জহোলসিম বাংলাদেশের পর্ষদ। এর বাইরে আলোচ্য হিসাব বছরে কোম্পানিটি ১৯ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ দিয়েছে। সব মিলিয়ে আলোচ্য হিসাব বছরে শেয়ারহোল্ডারদের কোম্পানিটি মোট ৩৮ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে প্রতিষ্ঠানটি।

গোল্ডেন হারভেস্ট ও এস আলম কোল্ড রোলড স্টিলসের দর বেড়েছে ১০ শতাংশ

Bonik Barta

পুঁজিবাজারে তালিকাভুক্ত গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও এস আলম কোল্ড রোলড স্টিলস লিমিটেডের শেয়ারদর গতকাল ১০ শতাংশ বেড়েছে। এতে কোম্পানি দুটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দৈনিক দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে। ডিএসই সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে। গোল্ডেন হারভেস্ট: ডিএসইতে গতকাল লেনদেনের শুরুতে কোম্পানিটির শেয়ারদর ছিল ১৩ টাকা। এদিন কোম্পানিটির শেয়ারদর ১০ শতাংশ বেড়ে দিন শেষে দাঁড়ায় ১৪ টাকা ৩০ পয়সায়। আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) গোল্ডেন হারভেস্টের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৩ পয়সা। আলোচ্য হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৫৭ পয়সায়। সর্বশেষ সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক ব্যতীত শুধু সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৯২ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি আয় ছিল ২ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১২ টাকা ৪৯ পয়সায়।

জাতীয় বাজেটে জেন্ডার বাজেট অন্তর্ভুক্তিকরণ বিষয়ক প্রাক-বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত

Bonik Barta

জাতীয় বাজেটে জেন্ডার বাজেট অন্তর্ভুক্তিকরণ বিষয়ক প্রাক-বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১২ মার্চ) বিকাল সাড়ে ৩টায় বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের আনোয়ারা বেগম মুনিরা খান মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেম; স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মালেকা বানু। সুপারিশ উপস্থাপন করেন সংগঠনের কেন্দ্রীয় অ্যাডভোকেসি ও নেটওয়ার্কিং পরিচালক জনা গোস্বামী। সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও সাউথ এশিয়ান নেটওয়ার্ক ফর ইকোনমিক মডেলিংয়ের (সানেম) নির্বাহী পরিচালক সেলিম রায়হান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শরমিন্দ নিলোর্মী, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান। সভাপতির বক্তব্যে ডা. ফওজিয়া মোসলেম বলেন, নারী আন্দোলনের বহুমুখী কর্মসূচি গ্রহণে বিশেষজ্ঞদের মতামত অনেক গুরুত্বপূর্ণ। অর্থনীতিবিদদের নারী আন্দোলনের প্রতি আকাঙ্ক্ষা আছে, নারীর অর্থনীতিতে অন্তর্ভুক্তিকরণের ক্ষেত্রে অর্থনীতিবিদদের গবেষণার মাধ্যমে প্রাপ্ত ফলাফলের আলোকে করণীয় নির্ধারণে মতামত দেয়ার মাধ্যমে ভূমিকা পালন করতে হবে, নারীর কক্কাস তৈরিতে মন্ত্রণালয়কে উদ্যোগী হতে হবে, নারী-পুরুষের সমতাপূর্ণ, ধর্মনিরপেক্ষ, মানবিক ও শিক্ষিত দেশ গড়তে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে পৃথক হচ্ছে এনবিআর

Bonik Barta

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে পৃথক হচ্ছে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা গতকালও (মঙ্গলবার) আমাকে ডেকেছেন। তিনি আমাকে বলে;ছেন ঈদের আগেই অধ্যাদেশ হয়ে যাবে। আর জুলাই থেকে এটি কার্যকর হবে। যত দ্রুত সম্ভব এটা অপারেশনাল করবে। আমরা সেদিকেই এগোচ্ছি। শুরুটা করতে হবে, বিবাদ যা থাকবে সে জায়গাটা আমরা পরে অ্যাড্রেস করব।’ রাজধানীর এনবিআর ভবনে গতকাল ‘আয়কর আইন, ২০২৩: সংস্কার ও প্রেক্ষিত’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশন এ অনুষ্ঠানের আয়োজন করে। এনবিআর চেয়ারম্যান বলেন, ‘নতুন দুটি বিভাগে কিছু বাইরের এক্সপার্টও থাকবে, বিশেষ করে ইকোনমিক, ফাইন্যান্স ও রিসার্চ থেকে কিছু লোক থাকবে। রাজস্ব ব্যবস্থাপনায় যারা অভিজ্ঞ তারাই মূলত এ কাজগুলো করবেন। এর সঙ্গে অক্সিলিয়ারি ফোর্স হিসেবে অন্যরা থাকবেন। আমরা নৈর্ব্যক্তিকভাবে কোনো কিছু না দেখে আইনে যা আছে, তা-ই প্রয়োগ করতে পারব। আরো বেশি সময় দিতে পারব। যেসব টিআইএনধারী রিটার্ন দাখিল করেন না, তাদেরকে নিয়েও এখন কাজ করতে পারব। বিআইএনধারীদের নিয়েও কাজ করা যাবে।’

ভারতে ভোজ্যতেল আমদানি চার বছরের সর্বনিম্নে

Bonik Barta

ভারতে গত মাসে ভোজ্যতেল আমদানি চার বছরের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। এর প্রধান কারণ হলো সয়াবিন ও সূর্যমুখী তেলের আমদানিতে বড় ধরনের পতন, যা দেশটিতে ভোজ্যতেলের মজুদও তিন বছরের সর্বনিম্ন স্তরে নামিয়ে আনে। গত মঙ্গলবার ভারতের একটি শীর্ষস্থানীয় শিল্প সংস্থা এসব তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুসারে, টানা দুই মাসে স্বাভাবিকের চেয়ে কম ভোজ্যতেল আমদানির কারণে ভারতে মজুদ কমে গেছে। দেশটি বিশ্বের বৃহত্তম ভোজ্যতেল আমদানিকারক সামনের মাসগুলোয় বিশ্ববাজার থেকে বেশি পরিমাণে ভোজ্যতেল সংগ্রহ করতে হতে পারে। ফলে মালয়েশিয়ার পাম অয়েল ও মার্কিন সয়াবিন তেলের দাম বাড়তে পারে। শিল্প সংস্থা সলভেন্ট এক্সট্র্যাক্টরস অ্যাসোসিয়েশন (এসইএ) জানিয়েছে, ভারতের পাম অয়েল আমদানি ফেব্রুয়ারিতে জানুয়ারির তুলনায় ৩৫ দশমিক ৭ শতাংশ বেড়ে ৩ লাখ ৭৩ হাজার ৫৪৯ টনে পৌঁছে। ২০২৪ সালের অক্টোবরে শেষ হওয়া বিপণন বছরে প্রতি মাসে গড়ে ৭ লাখ ৫০ হাজার টনের বেশি পাম অয়েল আমদানি করেছে ভারত।

লাফার্জহোলসিমের মুনাফা কমেছে ৩৬ শতাংশ

Bonik Barta

সিমেন্ট খাতের তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে মুনাফা কমেছে ৩৬ দশমিক ৪৩ শতাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১৯ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। আর্থিক প্রতিবেদনের তথ্য অনুসারে, ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে লাফার্জহোলসিম বাংলাদেশের মোট বিক্রি হয়েছে ২ হাজার ৭৫৪ কোটি টাকা, আগের হিসাব বছরে যা ছিল ২ হাজার ৮৩৯ কোটি টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির বিক্রি কমেছে ৩ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির পরিচালন মুনাফা হয়েছে ৫৮৮ কোটি টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৭৭৬ কোটি টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির পরিচালন মুনাফা কমেছে ২৪ শতাংশ।

আর্কটিকের বিপর্যয়ে সংকটে পৃথিবী, বাড়বে প্রাকৃতিক দুর্যোগ

Bonik Barta

বরফে ঢাকা নিস্তব্ধতা, রহস্যময় নীলাভ আলো আর প্রকৃতির সৌন্দর্য—আর্কটিক অঞ্চল যুগ যুগ ধরে মানুষের মনে জাগিয়েছে বিস্ময়। আজ সেই আর্কটিকই হয়ে উঠেছে পৃথিবীর জন্য এক ভয়াবহ সতর্কবার্তার উৎস। বৈশ্বিক উষ্ণায়ন, বরফের চাদর গলে যাওয়া, ধ্বংসস্তূপে পরিণত হতে যাওয়া বাস্তুতন্ত্র—এসবই এখন আর্কটিকের প্রতিচ্ছবি। বিজ্ঞানীরা সতর্ক করে বলছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের ফলস্বরূপ আর্কটিক প্রবেশ করেছে এক ‘নতুন যুগে’। যেখানে বরফের পরিমাণ, সমুদ্রের তাপমাত্রা, এবং বাস্তুতন্ত্রের পরিবর্তনগুলো অতীতের সব রেকর্ড ভেঙে দিচ্ছে। এর ফলে আবহাওয়া আরো চরমভাবাপন্ন হয়ে উঠবে, বাড়বে প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা। গত ফেব্রুয়ারি মাসে আর্কটিকের কিছু অংশের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি সেলসিয়াস বেশি রেকর্ড করা হয়েছে। শীতের মাঝামাঝি সময়ে এমন তাপমাত্রা বৃদ্ধির হারে বিজ্ঞানীরা বিস্মিত। ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ)-এর ডিসেম্বরের প্রতিবেদন অনুযায়ী, গত দুই দশক ধরে আর্কটিকের বরফ গলার হার এতটাই তীব্র যে এটি এখন ‘নতুন দশায়’ প্রবেশ করেছে। বরফের পরিমাণ ফেব্রুয়ারি মাসে ইতিহাসের সর্বনিম্নে পৌঁছেছে, যা টানা তৃতীয় মাসের মতো রেকর্ড ভাঙার ধারাবাহিকতা।

২০২৫-২৬ বিপণন বর্ষ বিশ্বব্যাপী গম উৎপাদন বৃদ্ধির পূর্বাভাস জাতিসংঘের

Bonik Barta

চলতি ২০২৫-২৬ বিপণন বর্ষে বিশ্বব্যাপী গম উৎপাদন ১ শতাংশ বেড়ে ৭৯ কোটি ৬০ লাখ টনে পৌঁছবে। এমন পূর্বাভাস দিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) অঞ্চলে প্রত্যাশিত উৎপাদন বৃদ্ধির ফলে বিশ্বব্যাপী এর প্রভাব পড়বে বলে জানিয়েছে সংস্থাটি। এফএওর সর্বশেষ শস্য সরবরাহ ও চাহিদা সম্পর্কিত তথ্য অনুসারে, চলতি বছরে মূলত সফট হুইটের আবাদ বৃদ্ধির ইঙ্গিত পাওয়া গেছে। যার বেশির ভাগ সম্প্রসারণ হবে ফ্রান্স ও জার্মানিতে। সেই সঙ্গে ইউরোপীয় অন্যান্য দেশে গমের গড় ফলন ক্রমান্বয়ে বাড়বে বলে আশা করা হচ্ছে। তবে এফএও সতর্ক করেছে, পূর্ব অঞ্চলে শুষ্ক আবহাওয়া ও পশ্চিম ইউরোপ বিশেষ করে ফ্রান্সে অতিরিক্ত বৃষ্টিপাত উৎপাদন বাড়ানোর এ সম্ভাবনাকে কিছুটা সীমিত করতে পারে।

ব্লক মার্কেটে ১৮ কোটি টাকার লেনদেন

Bonik Barta

দেশের পুঁজিবাজারে ব্লক মার্কেটে গতকাল ১৭ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানি ও ফান্ডের লেনদেনের পরিমাণ ছিল ১৪ কোটি ৮৫ লাখ টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।গতকাল ডিএসইর ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলো হচ্ছে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, বিচ হ্যাচারি লিমিটেড, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি, এনআরবি ব্যাংক পিএলসি, আল-হাজ টেক্সটাইল মিলস লিমিটেড, সোনালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ইসলামী ব্যাংক পিএলসি, ওরিয়ন ইনফিউশন লিমিটেড, রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস (আরডি ফুড) ও হামি ইন্ডাস্ট্রিজ পিএলসি। ডিএসইর ব্লক মার্কেটে গতকাল সবচেয়ে বেশি সিঙ্গার বাংলাদেশের ৪ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দিন শেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ১০৭ টাকা ৯০ পয়সায়। ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ বিচ হ্যাচারির ৩ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দিন শেষে শেয়ারটির দর ১২২ টাকা ৯০ পয়সায় দাঁড়িয়েছে। তৃতীয় সর্বোচ্চ লাভেলো আইসক্রিমের ২ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দিন শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৮৭ টাকা ৭০ পয়সায়।