ঢাকার পানিদূষণ হ্রাস ও নদী খাল পুনরুদ্ধারে ৩৭ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক
Bonik Barta
ঢাকায় স্যানিটেশন ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করে পানিদূষণ হ্রাস এবং নদী-খাল পুনরুদ্ধারের লক্ষ্যে ৩৭ কোটি ডলারের অর্থায়ন অনুমোদন করেছে বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালনা পর্ষদ। ‘মেট্রো ঢাকা ওয়াটার সিকিউরিটি অ্যান্ড রেজিলিয়েন্স প্রোগ্রাম’ শীর্ষক এ প্রকল্প পানিদূষণ কমাতে স্থানীয় ও জাতীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা জোরদার করবে। বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর্মসূচিতে ফলাফলভিত্তিক পদ্ধতি চালু করা হবে, যাতে সিটি করপোরেশন এবং পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা) মাঠ পর্যায়ে পরিমাপযোগ্য উন্নয়ন নিশ্চিত করতে পারে। এর আওতায় সাড়ে পাঁচ লাখ মানুষকে নিরাপদ স্যানিটেশন এবং পাঁচ লাখ মানুষকে উন্নত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা সেবা দেয়া হবে। এতে দূষণ ও সেবা ঘাটতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী অগ্রাধিকার পাবে।
ট্রাম্পের শুল্কের প্রভাবে হোন্ডার মুনাফা কমেছে ৪২ শতাংশ
Bonik Barta
ডোনাল্ড ট্রাম্প আরোপিত শুল্কের প্রভাবে ডিসেম্বর পর্যন্ত নয় মাসে হোন্ডার মুনাফা কমেছে ৪২ শতাংশ, যা ৪৬ হাজার ৫৪০ কোটি ইয়েন বা ৩০০ কোটি ডলারের সমপরিমাণ। আগের বছরের একই সময়ে জাপানি গাড়ি কোম্পানিটির মুনাফা ছিল ৮০ হাজার ৫২০ কোটি ইয়েন। এ নিয়ে টানা দ্বিতীয় বছরের মতো মুনাফার পতন দেখল হোন্ডা। একই সময়ে কোম্পানির বিক্রি ২ দশমিক ২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৫ দশমিক ৯৮ ট্রিলিয়ন ইয়েন। তবে শুল্ক ও অন্যান্য লোকসান মিলিয়ে পুরো অর্থবছরের জন্য ৩০ হাজার কোটি ইয়েন মুনাফার পূর্বাভাস অপরিবর্তিত রেখেছে হোন্ডা।
বিশ্বব্যাপী এআই অবকাঠামোয় রেকর্ড ৮৬ বিলিয়ন ডলার ব্যয়
Bonik Barta
২০২৫ সালের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অবকাঠামো খাতে ব্যয় রেকর্ড ৮৬ বিলিয়ন বা ৮ হাজার ৬০০ কোটি ডলারে পৌঁছেছে। বাজার গবেষণা সংস্থা আইডিসির সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এআই প্রযুক্তি তৈরি, প্রশিক্ষণ, চালানো ও বড় পরিসরে ব্যবহারের জন্য হার্ডওয়্যার, সফটওয়্যার এবং নেটওয়ার্কের সমন্বয় তৈরি হয় এআই অবকাঠামো। ওপেনএআই, গুগল, মাইক্রোসফটের মতো এআই প্লাটফর্ম সরবরাহকারীরা সাম্প্রতিক বছরগুলোয় কৃত্রিম বুদ্ধিমত্তা ট্রেনিং ও ইনফারেন্স সক্ষমতা বৃদ্ধিতে ধারাবাহিক বিনিয়োগ করছে। ফলে এআই অবকাঠামোখাতে বিনিয়োগে বড় উল্লম্ফন দেখা দিয়েছে। আইডিসি ওয়ার্ল্ডওয়াইড কোয়ার্টারলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইনফ্রাস্ট্রাকচার ট্র্যাকারের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকের রেকর্ড পারফরম্যান্স এআই খাতের প্রাথমিক পর্যায় থেকে দীর্ঘমেয়াদি প্রসারের দিকে মোড় নেয়ার ইঙ্গিত দিচ্ছে। ২০২৫ সালে এ খাতে ব্যয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৩৪ বিলিয়ন বা ৩৩ হাজার ৪০০ কোটি ডলার, যা ২০২৯ সাল নাগাদ ৯০ হাজার কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে।
নিজস্ব এআই চিপ তৈরির পথে বাইটড্যান্স?
Bonik Barta
নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ তৈরির উদ্যোগ নিয়েছে টিকটকের প্যারেন্ট কোম্পানি বাইটড্যান্স। চিপ তৈরির বিষয়ে প্রতিষ্ঠানটি স্যামসাং ইলেকট্রনিকসের সঙ্গে আলোচনা করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দুই সূত্র। তাদের মতে, উন্নত প্রসেসর সরবরাহ নিশ্চিত করতেই বাইটড্যান্সের নতুন এ তৎপরতা। খবর রয়টার্স। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী মার্চের শেষ নাগাদ বাইটড্যান্স নতুন চিপের নমুনা হাতে পাবে বলে আশা করছে। এআই ইনফারেন্স বা প্রশিক্ষিত মডেল দিয়ে বাস্তব ইনপুটের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়ার উপযোগী এ চিপের অন্তত এক লাখ ইউনিট চলতি বছরেই উৎপাদনের পরিকল্পনা রয়েছে কোম্পানিটির। পরবর্তী সময়ে ধাপে ধাপে উৎপাদন বাড়িয়ে ৩ লাখ ৫০ হাজার ইউনিটে উন্নীত করতে চায় তারা।
নির্বাচনকে কেন্দ্র করে আমদানি-রফতানি তিনদিন ও যাত্রী চলাচল একদিন বন্ধ
Bonik Barta
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বেনাপোল স্থলবন্দর দিয়ে তিনদিন আমদানি-রফতানি এবং একদিন যাত্রী চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাশাপাশি ভোটের দিন বেনাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী পারাপারও বন্ধ থাকছে।বন্দর ও ইমিগ্রেশন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা তিনদিন এ স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে। নির্বাচন শেষে পরিস্থিতি বিবেচনায় পুনরায় বন্দর কার্যক্রম স্বাভাবিক হবে।
রফতানি খাতে তারল্য বাড়াতে চুক্তি করল স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ইস্টার্ন ব্যাংক
Bonik Barta
স্ট্যান্ডার্ড চার্টার্ড দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য এক্সপোর্ট রিসিভেবল ফাইন্যান্স (আরএফএফআই) সুবিধা চালু করেছে। এ কর্মসূচির আওতায় ব্যাংকটির বিশ্বব্যাপী নেটওয়ার্ক ও আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে থাকা সুসম্পর্ককে ব্যবহার করে স্থানীয় ব্যাংকের রফতানিকারক গ্রাহকদের প্রতিযোগিতামূলক হারে অর্থায়ন সুবিধা দেয়া হবে। এ উপলক্ষে সম্প্রতি ইস্টার্ন ব্যাংক পিএলসির সঙ্গে মাস্টার রিসিভেবল পারচেজ এগ্রিমেন্ট (এমআরপিএ) স্বাক্ষর করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড। ফলে ইস্টার্ন ব্যাংকের রফতানিকারক গ্রাহকরা ডেফার্ড লেটার অব ক্রেডিটের (এলসি) বিপরীতে আগাম অর্থ পাওয়ার সুযোগ পাবেন। এর মাধ্যমে নগদ অর্থের সাইকেল সংক্ষিপ্ত হবে, তহবিলের প্রবাহ বাড়বে এবং পেমেন্ট ম্যাচিউরিটির আগেই অর্থ প্রাপ্তির সুবিধা মিলবে। ফলে রফতানিকারকদের তারল্য ও চলতি মূলধন ব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব পড়বে।
বাংলাদেশ ব্যাংকের স্টার্টআপ ফান্ডে ২ কোটি ৪১ লাখ টাকা দিল এবি ব্যাংক
Bonik Barta
এবি ব্যাংক পিএলসি সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ‘বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি পিএলসি’ গঠন ও বিনিয়োগ কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে ২ কোটি ৪১ লাখ টাকা দিয়েছে। এ উপলক্ষে চেক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের এসএমই অ্যান্ড স্পোশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক নওশাদ মোস্তফার হাতে চেকটি তুলে দেন এবি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) ইফতেখার এনাম আওয়াল। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক হাফিয়া তাজরিন ও এবি ব্যাংকের হেড অব এসএমই ব্যাংকিং মো. আরিজুল ইসলাম মল্লিকসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নির্বাচনের আগে সূচক বেড়েছে ৩ শতাংশের বেশি
Bonik Barta
দেশের পুঁজিবাজারে নির্বাচনের আগে সূচকে ঊর্ধ্বমুখিতা দেখা গেছে। গত সপ্তাহের তিন কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স ৩ দশমিক ১৬ শতাংশ বেড়েছে। সূচক বাড়লেও এ সময়ে এক্সচেঞ্জটির দৈনিক গড় লেনদেন কিছুটা কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইএক্স সূচক আগের সপ্তাহের তুলনায় ১৬৫ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪০০ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ৫ হাজার ২৩৪ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে ৫৭ দশমিক ১০ পয়েন্ট বেড়ে ২ হাজার ৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ২ হাজার ২ পয়েন্ট। ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস গত সপ্তাহে ২৪ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ৭২ পয়েন্ট।
যুক্তরাষ্ট্রে গৃহস্থালি পর্যায়ে ঋণ পৌঁছেছে ১৮.৮ ট্রিলিয়ন ডলারে
Bonik Barta
নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ প্রকাশিত তথ্য অনুযায়ী, গত বছরের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) যুক্তরাষ্ট্রে গৃহস্থালি পর্যায়ে ঋণ ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ দশমিক ৮ ট্রিলিয়ন বা ১৮ লাখ ৮০ হাজার কোটি ডলারে। ফলে আগের প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) তুলনায় ঋণ বেড়েছে ১৯ হাজার ১০০ কোটি ডলার। আগের বছরের চতুর্থ প্রান্তিকের তুলনায় বেড়েছে ৭৪ হাজার কোটি ডলার। খবর আনাদোলু। মার্কিন পরিবারগুলোয় গত বছরের শেষ দিকে ঋণের সবচেয়ে বড় অংশজুড়ে ছিল বন্ধকি ঋণ। অক্টোবর-ডিসেম্বর সময়ে এটি বেড়ে দাঁড়িয়েছে ১৩ লাখ ২০ হাজার কোটি ডলারে। বন্ধকি ঋণ আগের প্রান্তিকের তুলনায় ৯ হাজার ৮০০ কোটি ডলার এবং এক বছরের ব্যবধানে বেড়েছে ৫৬ হাজার ৫০০ কোটি ডলার।
লবণের উৎপাদন ৬২% কমে যাওয়া সত্ত্বেও মাঠ ও মিল পর্যায়ে দরপতন
Bonik Barta
চলতি মৌসুমে দেশে লবণের উৎপাদন আগের বছরের একই সময়ের তুলনায় ৬২ শতাংশ হ্রাস পেয়েছে। তা সত্ত্বেও মাঠ ও মিল পর্যায়ে অস্বাভাবিক দরপতন ঘটেছে। মূলত আগের মৌসুমের অবিক্রীত লবণ মজুদ থাকার পাশাপাশি দেশের শিল্প খাতে এর চাহিদা অর্ধেকে নেমে আসায় উৎপাদন কম হলেও নিত্য ও শিল্প খাতে পণ্যটির বাজার নিম্নমুখী বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা। জানা যায়, চলতি মৌসুমে দেশে লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ২৭ লাখ ১৫ হাজার টন। গত নভেম্বরে মৌসুমের শুরুতে চট্টগ্রাম ও কক্সবাজারের ৬৯ হাজার ১৯৮ একর জমি চাষের জন্য নির্ধারণ করা হয়েছে। এসব জমিতে মোট ৪১ হাজার ৩৫৫ জন চাষীর উৎপাদনে নামার কথা ছিল। কিন্তু মৌসুম শুরুর পর তিন মাস পেরিয়ে গেলেও এখনো ১০ শতাংশ চাষী মাঠে নামেননি।
আসিয়ানভুক্ত দেশগুলোর মুদ্রাবাজারে নতুন মেরুকরণ
Bonik Barta
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের মুদ্রাবাজারের প্রভাবক উপাদানগুলোয় বড়ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে। বৈশ্বিক বিনিয়োগ প্রবাহের পরিবর্তন এবং অভ্যন্তরীণ নীতিমালার পার্থক্যের কারণে এ অঞ্চলের মুদ্রাগুলোর বিনিময় হারে দেখা যাচ্ছে দ্বিমুখী গতি। একদিকে বিনিয়োগের জোয়ার ও স্থিতিশীল অর্থনীতির ওপর ভর করে মালয়েশিয়ার রিঙ্গিত ও থাইল্যান্ডের বাথের বিনিময় হার শক্তিশালী হচ্ছে, অন্যদিকে রাজনৈতিক অস্থিরতা ও নীতিগত দুর্বলতায় চাপের মুখে পড়েছে ইন্দোনেশিয়ার রুপিয়া ও ফিলিপাইন পেসো। মুদ্রার বিনিময় হারের এ ভিন্নমুখী প্রবণতা আগামীতে আসিয়ানভুক্ত দেশগুলোর অর্থনৈতিক সক্ষমতা ও রফতানি প্রতিযোগিতায় বড় প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা।