10-Feb-2026

Wednesday 11 February 2026

12-Feb-2026

Bangladesh to scrap 50% mandatory reinsurance with Sadharan Bima under US trade deal

The Business Standard

Bangladesh has agreed to abolish the long-standing requirement for non-life insurers to reinsure at least 50% of their business with state-owned Sadharan Bima Corporation (SBC), marking one of the most significant financial sector reforms embedded in the newly signed US-Bangladesh Agreement on Reciprocal Trade.

জীবনযাত্রার মান দ্বিগুণ উন্নীতে লাগবে ১৩৭ বছর

Bonik Barta

যুক্তরাজ্যের বর্তমান অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি বজায় থাকলে দেশটির নিম্ন আয়ের পরিবারগুলোর জীবনযাত্রার মান দ্বিগুণ উন্নীতে ১৩৭ বছর লেগে যেতে পারে। ব্রিটিশ থিংক ট্যাংক রেজল্যুশন ফাউন্ডেশনের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে বলা হয়েছে, দুই দশকে যুক্তরাজ্যে সাধারণ মানুষের ব্যয়যোগ্য আয় বাড়েনি। এ স্থবিরতার কারণে দেশজুড়ে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। মানুষের আয়ের প্রবৃদ্ধি দ্রুত না বাড়লে রাজনৈতিক ক্ষেত্রে আরো বিশৃঙ্খলা দেখা দিতে পারে।

বৈশ্বিক চিপ বিক্রি পৌঁছতে পারে ১ ট্রিলিয়ন ডলারে

Bonik Barta

বিশ্বজুড়ে চলতি বছর সেমিকন্ডাক্টর বা চিপ বিক্রি ১ ট্রিলিয়ন ডলারে পৌঁছবে। বৈশ্বিক সেমিকন্ডাক্টর শিল্পের শীর্ষ সংগঠন সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের (এসআইএ) সাম্প্রতিক প্রতিবেদনে এ পূর্বাভাস দেয়া হয়েছে। খবর রয়টার্স। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সেমিকন্ডাক্টর বা চিপ নির্মাতা কোম্পানিগুলোর মধ্যে ৯৯ শতাংশের প্রতিনিধিত্ব করে এসআইএ। অর্থাৎ প্রায় সব মার্কিন চিপ কোম্পানি এ সংগঠনের সদস্য। এছাড়া যুক্তরাষ্ট্রের বাইরে যেসব আন্তর্জাতিক চিপ কোম্পানি আছে, সেগুলোর মধ্যেও প্রায় দুই-তৃতীয়াংশ (প্রায় ৬৬ শতাংশ) এসআইএর অন্তর্ভুক্ত বা এদের সঙ্গে যুক্ত।

কিউবায় উড়োজাহাজের জ্বালানি সংকট

Bonik Barta

মার্কিন অবরোধ আরো কঠোর হওয়ায় কিউবায় জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে। ফলে আগামী ১১ মার্চ পর্যন্ত দেশটির নয়টি বিমানবন্দরে জেট ফুয়েল পাওয়া যাবে না। এর মধ্যে রাজধানী হাভানার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর হোসে মার্তি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টও রয়েছে।

মোটরসাইকেল সংযোজন ও উৎপাদনে ৫০০ কোটি টাকা বিনিয়োগ করছে প্রাণ-আরএফএল

Bonik Barta

ইলেকট্রিক স্কুটার এবং পেট্রল-অকটেনচালিত মোটরসাইকেল সংযোজন ও উৎপাদন কার্যক্রম পরিচালনার লক্ষ্যে প্রায় ৫০০ কোটি টাকা বিনিয়োগ করতে যাচ্ছে প্রাণ-আরএফএল। শিল্প গ্রুপটির ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল গতকাল গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান। তিনি বলেন, ‘আমরা ২০২৭ সালের মধ্যে অর্ধ লাখ টাকার মধ্যে উন্নতমানের রাইডো ব্র্যান্ডের ইলেকট্রিক স্কুটার গ্রাহকদের হাতে তুলে দিতে চাই। আরএন পাল জানান, আগামী তিন বছরের মধ্যে এ বিনিয়োগ করা হবে। শিগগিরই হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে কারখানা স্থাপনের কাজ শুরু হবে। তরুণ প্রজন্মকে প্রাধান্য দিয়ে নিজস্ব ব্র্যান্ডের পরিবেশবান্ধব ‘রাইডো’ ইলেকট্রিক স্কুটার উৎপাদনের পাশাপাশি জনপ্রিয় ব্র্যান্ড টিভিএসের মোটরসাইকেল উৎপাদন ও বিপণনে বিনিয়োগ করছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি আধুনিক বিপণন নেটওয়ার্ক গড়ে তোলা ও উন্নত বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতেও বিনিয়োগ করা হবে।

২০২৫ সালে ৬ শতাংশের বেশি প্রবৃদ্ধি মধ্য এশিয়ায়

Bonik Barta

উন্নত দেশগুলোকে পেছনে ফেলে ২০২৫ সালে মধ্য এশিয়ার অর্থনীতিতে শক্তিশালী প্রবৃদ্ধি হয়েছে। কাজাখস্তান, উজবেকিস্তান, কিরগিজ প্রজাতন্ত্র ও তাজিকিস্তানে বছরটিতে অর্থনৈতিক কর্মকাণ্ডে বেশ গতি ফিরেছে। ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে মধ্য এশিয়ার সম্মিলিত অর্থনীতি ৬ শতাংশের বেশি বেড়েছে। খবর ইউরো নিউজ। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৫ সালে মধ্য এশিয়ার দেশগুলোর গড় প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ২ থেকে ৬ দশমিক ৬ শতাংশের মধ্যে। তবে সংস্থাভেদে এ হিসাব কিছুটা ভিন্ন।

মার্কিন তুলায় তৈরি পোশাক রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা ভারতের চেয়ে এগিয়ে রাখবে বাংলাদেশকে: এফটি

The Business Standard

মার্কিন উপকরণ ব্যবহার করে তৈরি পোশাক শুল্কমুক্ত সুবিধায় যুক্তরাষ্ট্রে রপ্তানি করতে পারবে বাংলাদেশ। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক উৎপাদনকারী দেশের জন্য এটি একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। এর ফলে প্রতিবেশী ভারতের প্রতিযোগীদের তুলনায় বাংলাদেশ সুবিধাজনক অবস্থানে থাকবে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত বছরের এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রাথমিকভাবে বাংলাদেশের ওপর ৩৭ শতাংশ হারে 'পারস্পরিক শুল্ক' আরোপ করেন। পরে আগস্টে তা কমিয়ে ২০ শতাংশ করা হয়। সোমবার রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ একটি চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রে সব রপ্তানির ওপর ১৯ শতাংশ শুল্ক এবং কিছু পোশাকের জন্য শূন্য শুল্ক হার নির্ধারণ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশের ৮৬ শতাংশ পণ্য

Bonik Barta

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত পারস্পরিক বাণিজ্য চুক্তি (এআরটি) অনুযায়ী, বাংলাদেশ থেকে রফতানি করা ৮৫-৮৬ শতাংশ পণ্য শূন্য শুল্কে মার্কিন বাজারে প্রবেশের সুযোগ পাবে। এছাড়া বাকি ১৪-১৫ শতাংশ রফতানি পণ্যের ওপরে থাকবে ১৯ শতাংশ রেসিপ্রোকাল ট্যারিফ। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‘এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড (এআরটি)’ শীর্ষক চুক্তি স্বাক্ষর নিয়ে গতকাল সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এ তথ্য জানান। বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বাজার। এ বাজারে প্রবেশাধিকার নিশ্চিত করতে সরকার প্রথম ধাপে শুল্কহার ৩৭ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে নামাতে সক্ষম হয়। পরবর্তী সময়ে আলোচনার মাধ্যমে তা আরো কমিয়ে ১৯ শতাংশে নামানো হয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশী পণ্যের ওপর মোট শুল্কহার আগের ৩৫ শতাংশ থেকে কমে ৩৪ শতাংশে দাঁড়াবে।’

ক্ষতিপূরণ পাবেন পাঁচ ব্যাংকের ক্ষতিগ্রস্ত শেয়ারহোল্ডাররা

Bonik Barta

একীভূত করা পাঁচ ইসলামী ব্যাংকের ক্ষতিগ্রস্ত শেয়ারহোল্ডারদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তবে প্রক্রিয়াটি জটিল হওয়ায় হিসাবনিকাশ করে ধাপে ধাপে তা বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি। গতকাল সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করার সময় সাধারণ শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণ দেয়ার প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে জানতে চাইলে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা এটা বিবেচনা করব। বাংলাদেশ ব্যাংকের গভর্নর তার মতো করে বলেছেন। তবে আমরা বলেছি, অবশ্যই যারা আমানতকারী, যাদের টাকা আছে, সবাই পাবেন।’

US will reimpose 37% tariff if Bangladesh signs any deal with China, Russia: Experts

The Business Standard

They said the pact includes a clause barring Bangladesh from concluding agreements with any "non-market economy", with violations risking the reimposition of a 37% reciprocal tariff first imposed by Washington in April last year. The agreement states: "If Bangladesh enters into a new bilateral free trade agreement or preferential economic agreement with a non-market country that undermines this Agreement, the United States may, if consultations fail, terminate this Agreement and reimpose the applicable reciprocal tariff rate."

নতুন বাণিজ্য চুক্তিতে যুক্তরাষ্ট্র থেকে প্রতিরক্ষা সরঞ্জাম আমদানি বাড়াবে বাংলাদেশ

The Business Standard

নতুন বাণিজ্য চুক্তিতে যুক্তরাষ্ট্র থেকে প্রতিরক্ষা সরঞ্জাম আমদানি বাড়াবে বাংলাদেশ ইউএসটিআর প্রকাশিত চুক্তির নথিতে বলা হয়েছে, 'বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে সামরিক সরঞ্জাম কেনা বাড়ানোর চেষ্টা করবে এবং নির্দিষ্ট কিছু দেশ থেকে এসব সরঞ্জাম কেনা সীমিত করবে।' যুক্তরাষ্ট্রের সঙ্গে সদ্য স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির আওতায় দেশটি থেকে প্রতিরক্ষা সরঞ্জাম আমদানি বাড়াবে বাংলাদেশ। একই সঙ্গে নির্দিষ্ট কয়েকটি দেশ থেকে সামরিক সরঞ্জাম কেনা কমাতে হবে সরকারকে। গত ৯ ফেব্রুয়ারি (সোমবার) যুক্তরাষ্ট্রের সঙ্গে এই বাণিজ্য চুক্তি সই হয়। চুক্তির শর্ত অনুযায়ী, বাংলাদেশের ওপর আরোপিত 'রেসিপ্রোকাল ট্যারিফ' বা পারস্পরিক শুল্ক ১৯ শতাংশে নামিয়ে এনেছে যুক্তরাষ্ট্র। এছাড়া, যুক্তরাষ্ট্র থেকে তুলা ও কৃত্রিম তন্তু (ম্যান মেইড ফাইবার) আমদানি করে তা দিয়ে তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ। এই বাণিজ্যিক সুবিধার বিপরীতেই যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনার এই শর্ত মেনে নিয়েছে বাংলাদেশ। ইউএসটিআর প্রকাশিত চুক্তির নথিতে বলা হয়েছে, 'বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে সামরিক সরঞ্জাম কেনা বাড়ানোর চেষ্টা করবে এবং নির্দিষ্ট কিছু দেশ থেকে এসব সরঞ্জাম কেনা সীমিত করবে।' প্রকাশিত কপিতে দেশগুলোর তালিকা না থাকলেও, যুক্তরাষ্ট্রের দেওয়া খসড়া চুক্তিতে চীন থেকে সামরিক সরঞ্জাম আমদানি কমানোর কথা উল্লেখ ছিল।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যচুক্তিতে দুশ্চিন্তায় ভারতীয় পোশাক রপ্তানিকারকরা

The Business Standard

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক বাণিজ্য চুক্তি নিয়ে কপালে ভাঁজ পড়েছে ভারতের পোশাক রপ্তানিকারকদের। বর্তমানে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের ওপর ১৯ শতাংশ শুল্ক দিতে হয়। ভারতের ব্যবসায়ীরা আশা করেছিলেন, ওয়াশিংটনের সঙ্গে তাদের যে অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তি হতে যাচ্ছে, তাতে তারা বাংলাদেশের চেয়ে সুবিধাজনক অবস্থানে থাকবেন। কিন্তু বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই নতুন সমঝোজায় ভারতের সেই আশায় ভাটা পড়েছে। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের এই চুক্তি অনুযায়ী, বাংলাদেশের নির্দিষ্ট কিছু তৈরি পোশাক বিনা শুল্কে (জিরো ট্যারিফ) যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করতে পারবে। তবে এর সঙ্গে একটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে।