বিকল্প দেশ থেকে আমদানি করা পেঁয়াজের ৪৭ শতাংশই পাকিস্তানের
Bonik Barta
দেশে পেঁয়াজ উৎপাদন হলেও যথাযথ সংরক্ষণ ব্যবস্থা না থাকায় প্রায় ২০ শতাংশ ঘাটতি থাকে। চাহিদা পূরণে নির্ভরযোগ্য উৎস দেশ ছিল ভারত। কিন্তু বিভিন্ন সময়ে রফতানিতে নিষেধাজ্ঞার পাশাপাশি সম্প্রতি দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপড়েন দেখা দেয়। তখন বিকল্প দেশ থেকে পেঁয়াজ আনতে শুরু করেন ব্যবসায়ীরা, যার মধ্যে ৪৭ শতাংশই আসছে পাকিস্তান থেকে।
এবার রাজবাড়ীর দুই কৃষকের পাশে স্বপ্ন
Bonik Barta
এবার শীতকালীন সবজি ফুলকপির বাম্পার ফলন হলেও প্রত্যাশিত দাম পাচ্ছেন না দেশের বিভিন্ন এলাকার কৃষকরা। কাঙ্ক্ষিত দাম না পাওয়া এসব কৃষকের পাশে দাঁড়িয়েছে সুপারশপ স্বপ্ন। সম্প্রতি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার কৃষক মিজান মন্ডল ও টুকু শেখের কাছ থেকে কয়েক হাজার ফুলকপি কেনে স্বপ্ন টিম। সরাসরি সংগ্রহের পর তা ঢাকাসহ সারা দেশের আউটলেটগুলোয় বিক্রি করছে প্রতিষ্ঠানটি। এর আগে গণমাধ্যমে ফুলকপি চাষীদের দুর্দশার খবর প্রকাশিত হলে মেহেরপুরের কৃষকদের পাশে দাঁড়ায় স্বপ্ন টিম।
ক্যামেরুনে রফতানি হচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের এসি
Bonik Barta
বাংলাদেশী ইলেকট্রনিকস ব্র্যান্ড ওয়ালটনের তৈরি এসি বিক্রি হচ্ছে আফ্রিকার দেশ ক্যামেরুনে। এরই মধ্যে একটি চালান দেশটিতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ওয়ালটন গ্লোবাল বিজনেস শাখা। ক্যামেরুনের একটি ইলেকট্রনিকস ব্র্যান্ডের মাধ্যমে স্থানীয় বাজারে ওয়ালটন এসির বিপণন ও বিক্রি হবে। ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার মো. তানভীর রহমান বলেন, ‘বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ব্র্যান্ড হয়ে উঠতে ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়ার উন্নত দেশগুলোতে ব্যবসা সম্প্রসারণে কাজ করছে ওয়ালটন। এরই ধারাবাহিকতায় মধ্য আফ্রিকার দেশ ক্যামেরুনে ওয়ালটন এসির বাজার সম্প্রসারণ করা হয়েছে। আফ্রিকান অঞ্চলে ক্যামেরুন খুবই সম্ভাবনাময় এক বাজার। দেশটিতে এসি রফতানির মাধ্যমে মধ্য আফ্রিকার অন্য দেশেও ওয়ালটনের এসিসহ অন্যান্য পণ্যের ব্যাপক বাজার সম্প্রসারণের সুযোগ সৃষ্টি হয়েছে।’
গ্যাসের দাম বাড়লে শিল্পের উৎপাদন বাধাগ্রস্ত হবে
Bonik Barta
শিল্পে নতুন করে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিএসএমএ)। তারা বলছে, গ্যাসের দাম বাড়ানো হলে স্থানীয় শিল্পের উৎপাদন বাধাগ্রস্ত হবে। বিএসএমএর সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গত বৃহস্পতিবার এ উদ্বেগ জানানো হয়েছে। এতে বলা হয়, গত সরকারের সময় দফায় দফায় গ্যাসের দাম বাড়ানোর কারণে দেশের ইস্পাত খাতের প্রতিষ্ঠানগুলো এখন অস্তিত্ব সংকটের মুখে। এ অবস্থায় গ্যাসের দাম আড়াই গুণ বাড়ানো হলে শিল্পের উৎপাদন বাধাগ্রস্ত হবে। নতুন উদ্যোক্তারা নিরুৎসাহিত হবেন। গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব কার্যকর হলে ইস্পাতসহ স্থানীয় সব উৎপাদনকারী প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে।
সাপ্তাহিক দর কমার শীর্ষে আশুগঞ্জ পাওয়ারের বন্ড
Bonik Barta
বিদ্যুৎ খাতের রাষ্ট্রায়ত্ত কোম্পানি আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের (এপিএসসিএল) বন্ডের ইউনিট দর গত সপ্তাহে ২৫ দশমিক ১৮ শতাংশ কমেছে। আলোচ্য সপ্তাহে বন্ডটির সমাপনী দর দাঁড়িয়েছ ৩ হাজার ৬৭ টাকা ৮০ পয়সায়, এর আগের সপ্তাহ শেষে যা ছিল ৪ হাজার ১০০ টাকা। এতে বন্ডটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে। সাত বছরের জন্য বন্ড ইস্যু করে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করেছিল আশুগঞ্জ পাওয়ার। বন্ড ইস্যুর সময় কোম্পানিটি জানিয়েছিল চতুর্থ বছর থেকে ২৫ শতাংশ হারে বন্ডের মূল অর্থ ফেরত দেয়া শুরু হবে। এরই মধ্যে গত বছর প্রথম ধাপে বন্ডের ২৫ শতাংশ অবসায়ন হয়েছে। চলতি বছর দ্বিতীয় ধাপে আরো ২৫ শতাংশ অবসায়নের ঘোষণা দিয়েছে কোম্পানিটি।
ইউএই ও সৌদি আরবে ফেডএক্সের নতুন পরিষেবা
Bonik Barta
সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের মধ্যে ই-কমার্স সংযোগ বাড়াতে নতুন ডেলিভারি সার্ভিস চালু করেছে ফেডারেল এক্সপ্রেস (ফেডএক্স)। ২০ কেজি পর্যন্ত ওজনের প্যাকেজের জন্য ফেডএক্স ইন্টারন্যাশনাল কানেক্ট প্লাস (এফআইসিপি) নামের এ সেবা ব্যবহার করা যাবে। এতে প্রতিযোগিতামূলক কম খরচে অনলাইন খুচরা বিক্রেতাদের পণ্য তিন কর্মদিবসের মধ্যে পৌঁছে দেয়া হবে। ২০২৩ সালে মধ্যপ্রাচ্যের ই-কমার্স খাতের আকার ছিল ৩ হাজার ৯০০ কোটি ডলার, যা চলতি বছর ৫ হাজার কোটি ডলারে সম্প্রসারণ হতে পারে। এ সুযোগ কাজে লাগাতে চায় ফেডএক্স। খবর অ্যারাবিয়ান বিজনেস
একাধিক অভিঘাত মোকাবেলা করে স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধি দেখবে বিশ্ব
Bonik Barta
কভিড-পরবর্তী বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির চ্যালেঞ্জগুলো গত দুই-তিন বছরে কম-বেশি একই প্রকৃতিরই রয়েছে, তবে সময়ে সময়ে মাত্রাগত কিছু তারতম্য ঘটেছে। এসব বাধার অগ্রভাগে রয়েছে ভূরাজনৈতিক উত্তেজনা ও উচ্চ মূল্যস্ফীতি। এমন প্রবণতার মধ্যে চলতি বছর বৈশ্বিক প্রবৃদ্ধি স্থিতিশীল হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে জাতিসংঘ। সাম্প্রতিক প্রতিবেদনে সংস্থাটি বলেছে, ২০২৫ সালের বৈশ্বিক প্রবৃদ্ধির হার হতে পারে ২ দশমিক ৮ শতাংশ। খবর এপি।
‘ওয়ার্ল্ড ইকোনমিক সিচুয়েশন অ্যান্ড প্রসপেক্টস ২০২৫’ শিরোনামের প্রতিবেদনটি প্রকাশ হয় গত বৃহস্পতিবার। এতে জাতিসংঘের অর্থনীতিবিদরা মন্তব্য করেছেন, ধীরগতির হলেও চীন ও যুক্তরাষ্ট্রের শক্তিশালী প্রবৃদ্ধি এবং ভারত ও ইন্দোনেশিয়ার প্রত্যাশিত সবল পারফরম্যান্স এ ইতিবাচক পূর্বাভাসের প্রধান চালক। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), জাপান ও যুক্তরাজ্যে অর্থনীতি কিছুটা পুনরুদ্ধার হতে পারে।
Special bonds dictate government's FY24 domestic borrowing
The Financial Express
Special bonds, issued to pay mainly fertilizer importers, formed the bulk portion of the government's domestic borrowing in FY24, according to official documents.
The government issued long-term fixed-income instruments - referred to as special bonds - and banks purchased those to release funds to fertilizer importers and power producers. These bonds, with maturities of seven to eight years, pay interest coupons to banks. In total, the government issued special bonds of Tk 365.86 billion, accounting for 47 per cent of the funds raised through bonds during the 2023-24 fiscal year, as per Finance Division documents.
Banks borrowed from the Bangladesh Bank through these instruments, effectively leading to "money creation". This type of bond is relatively new in Bangladesh's fiscal management, as the government typically relies on traditional bonds with maturities ranging from two to 20 years.
মিডল্যান্ড ব্যাংকের ৯০ কোটি টাকার শেয়ার লেনদেন
Bonik Barta
পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত মিডল্যান্ড ব্যাংক পিএলসির গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে মোট ৯০ কোটি ১ লাখ ৫০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সে হিসেবে কোম্পানিটির দৈনিক গড় লেনদেন হয়েছে ১৮ কোটি ৩০ হাজার টাকা। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনে কোম্পানিটির অবদান ছিল ৫ দশমিক ১৯ শতাংশ। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
বিনিয়োগের পরিবেশ ক্ষতিগ্রস্ত ও কর্মসংস্থানের সুযোগ সংকুচিত হবে
Bonik Barta
শিল্পে গ্যাসের মূল্যবৃদ্ধি ও ৪৩টি পণ্যের শুল্কহার বাড়ানোর সিদ্ধান্ত বাণিজ্য ও বিনিয়োগে নেতিবাচক প্রভাব ফেলবে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। সংগঠনটি বলছে, নিরবচ্ছিন্ন গ্যাসের সরবরাহ নিশ্চিত না করেই দাম দ্বিগুণের বেশি বৃদ্ধির প্রস্তাব নিঃসন্দেহে দেশের শিল্প খাতের জন্য বড় চ্যালেঞ্জ। এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে ব্যবসার ব্যয় কয়েক গুণ বাড়বে। এতে সামগ্রিক বিনিয়োগের পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় ডিসিসিআই।
BBS takes Tk 186.53m project to do 5 surveys
The Financial Express
The Bangladesh Bureau of Statistics (BBS) has undertaken a project involving Tk186.53 million to conduct five surveys on industry and service-sectors, parallel to its ongoing Tk5.8 billion economic census aimed at collecting detailed data on all non-agricultural economic units across the country.
The surveys will be conducted on manufacturing industries, cottage industries, wholesale and retail trade services, hotel and restaurant services, and an updated business directory for Bangladesh, which were previously managed under BBS's revenue budget.
Farm exports this FY promise billion-dollar earnings again
The Financial Express
Bangladesh's agricultural-product export in the first half of this fiscal rebounded and showed hope of crossing a billion-dollar turnover in the terminal months of the year, insiders said Friday.
After a falling trend over the last couple of years, the shipment of the country's homegrown agricultural produce showed a stunning performance during July-December period of the current FY2025, an FE analysis has found.
During the H1 this fiscal, the export of the agricultural produce like vegetables, fruits, tea, spices and tobacco recorded a 9.31-percent growth over the corresponding period of last FY2024, Export Promotion Bureau (EPB) data showed.
Banks banking on treasuries, retail lending
The Financial Express
Dynamics of Bangladesh money market changes amid plummeting demand for formal credits due to persisting economic sluggishness, making banks look for alternatives like treasuries and retail lending, sources said.
Bankers and money-market analysts have said as the investment opportunities keep squeezing following the changeover through the July-August mass uprising, commercial banks used to invest in the high- yield government securities or interbank spot market targeting liquidity crisis-hit banks to gain more.
Govt's VAT, SD hike on 100-plus products suicidal: DCCI
The Business Standard
Dhaka Chamber of Commerce and Industries (DCCI) President Taskin Ahmed has urged the government to reduce expenses by 20 per cent to save Tk 500 billion (Tk 50,000 crore) and avoid burdening businesses with increased value-added tax (VAT), supplementary duty (SD), and gas prices.
Speaking at a press event in Dhaka’s Motijheel, he criticized the government’s decision to raise VAT and SD on over 100 products and services through two ordinances issued Thursday night. The hikes, effective immediately, have increased costs on essentials such as mobile usage, clothing, restaurant dining, LP gas, and more. Ahmed called the move "suicidal," warning it would harm national and international trade, raise inflation, and deter investments, according to a UNB report.