09-Mar-2025

Monday 10 March 2025

11-Mar-2025

চীন থেকে আকরিক লোহা আমদানি কমেছে ৮.৪%

Bonik Barta

চীন থেকে চলতি বছরের প্রথম দুই মাসে (জানুয়ারি-ফেব্রুয়ারি) আকরিক লোহা আমদানি কমেছে ৮ দশমিক ৪ শতাংশ। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে চীনের শুল্ক বিভাগ। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, আকরিক লোহার প্রধান উৎপাদনকারী দেশ অস্ট্রেলিয়ায় প্রতিকূল আবহাওয়ায় সরবরাহ ব্যাঘাতের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। শুল্ক বিভাগের তথ্যানুযায়ী, গত জানুয়ারি ও ফেব্রুয়ারিতে চীন মোট ১৯ কোটি ১৩ লাখ ৬০ হাজার টন আকরিক লোহা আমদানি করেছে। মাসভিত্তিক গড়ে এ সংখ্যা দাঁড়ায় ৯ কোটি ৫৬ লাখ ৮০ হাজার টনে। ডিসেম্বরে চীন মোট ১১ কোটি ২৪ লাখ ৯ হাজার টন আকরিক লোহা আমদানি করেছিল। গত বছর মাস ভিত্তিতে আমদানির পরিমাণ ছিল ১০ কোটি ৩২ লাখ টন। ট্রেডিং কোম্পানি চায়না বেস নিংবো গ্রুপের বিশ্লেষক শান পেং জানিয়েছেন, প্রধান সরবরাহকারী দেশ অস্ট্রেলিয়ায় আবহাওয়াজনিত সরবরাহ ব্যাঘাতের কারণে আমদানির এ বার্ষিক পতন দেখা গেছে। তবে মোট আমদানির পরিমাণ প্রত্যাশার তুলনায় প্রায় এক কোটি টন বেশি। ঘূর্ণিঝড় জেলিয়ার কারণে পশ্চিম অস্ট্রেলিয়ার প্রধান আকরিক লোহা উৎপাদন কেন্দ্র পোর্ট হেডল্যান্ড ও ড্যাম্পিয়ারে কার্যক্রম স্থগিত করা হয়। ফলে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে কমপক্ষে ১০ শতাংশ বার্ষিক মন্দার আশঙ্কা করেছিলেন সংশ্লিষ্টরা।

পাহাড়ে বীজ ও আঁশ তুলার উৎপাদন বেড়েছে

Bonik Barta

তিন পার্বত্য জেলার মধ্যে বান্দরবান ও রাঙ্গামাটিতে বীজ ও আঁশ তুলার উৎপাদন বেড়েছে। এ দুই জেলায় ২০২১-২২ অর্থবছরের তুলনায় গত অর্থবছর পণ্যটির উৎপাদন বেড়েছে যথাক্রমে ৬ ও ১২ শতাংশের বেশি। শনিবার সকালে বান্দরবান সদরের বালাঘাটায় পাহাড়ি তুলা গবেষণা কেন্দ্রের সম্মেলন কক্ষে আয়োজিত এক কর্মশালায় এ তথ্য জানানো হয়। হিসাব অনুযায়ী, গত অর্থবছর খাগড়াছড়ি জেলায় তুলা উৎপাদন ২ শতাংশের বেশি কমেছে। তবে গত তিন বছরে তিন পার্বত্য জেলায় গড়ে বীজ ও আঁশ তুলার মোট উৎপাদন বেড়েছে ৫ শতাংশের বেশি। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন তুলা উন্নয়ন বোর্ডের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে উপপরিচালক এএইচ মো. কায়কোবাদ। তিনি জানান, গত অর্থবছরে তিন পার্বত্য জেলায় পাহাড়ি ও সমভূমি মিলে ১৬ হাজার ৬৮৮ হেক্টর জমিতে মোট তুলা উৎপাদন হয়েছে ২৬ হাজার ২৭৪ টন। এর মধ্যে মোট বীজ ও আঁশ তুলার পরিমাণ ছিল যথাক্রমে ৭ হাজার ৬৭৮ ও ১৮ হাজার ৫৯৬ টন। ২০২১-২২ অর্থবছর তিন পার্বত্য জেলায় পাহাড়ি ও সমভূমি মিলে ১৬ হাজার ৭৩৫ হেক্টর জমিতে ৭ হাজার ২৪৪ টন বীজ ও ১৭ হাজার ৫৬২ টন আঁশ তুলা উৎপাদন হয়েছিল। এ হিসাবে চলতি অর্থবছর পণ্যটির উৎপাদন বেড়েছে সাড়ে ৫ শতাংশের বেশি। প্রবন্ধে আরো জানানো হয়, গত অর্থবছর বিঘাপ্রতি (৩৩ শতক) উৎপাদনের পরিমাণ ছিল ৫৬০ কেজি (৫৬ মণ)। যদিও কর্মশালার উন্মুক্ত আলোচনা পর্বে একাধিক চাষী বলেন, ‘‌বছরের পর বছর একই জমিতে তুলা চাষের ফলে দিন দিন উৎপাদন কমে আসছে।’

এশিয়ার স্পট মার্কেটে গত সপ্তাহে স্থিতিশীল ছিল এলএনজির দাম

Bonik Barta

এশিয়ার স্পট মার্কেটে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম গত সপ্তাহে স্থিতিশীলতা বজায় রেখেছে। এ সময় ইউরোপে প্রাকৃতিক গ্যাসের দামে নিম্নমুখিতার কারণে বাজারে মন্দাভাব থাকলেও কিছু নতুন চাহিদা মূল্যহ্রাসকে সীমিত করেছে। আগের সপ্তাহে জ্বালানি পণ্যটির দাম ১০ সপ্তাহের সর্বনিম্নে নেমে গিয়েছিল। শিল্পসংশ্লিষ্ট সূত্রের দেয়া তথ্যানুযায়ী, উত্তর-পূর্ব এশিয়ায় এপ্রিলে সরবরাহের জন্য গত সপ্তাহে এলএনজির গড় মূল্য ছিল প্রতি এমএমবিটিইউ ১৩ ডলার ৫০ সেন্ট। কেপলার বিশ্লেষক গো কাটায়ামা বলেন, ‘‌এশিয়ায় এলএনজির মূল্য ইউরোপের ডাচ টাইটেল ট্রান্সফার ফ্যাসিলিটি (টিটিএফ) বেঞ্চমার্কের পতনের পূর্বাভাস ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্থিতিশীল সরবরাহের কারণে নিম্নমুখী রয়েছে।’ তিনি আরো বলেন, ‘আগামী সপ্তাহে ইউরোপের টিটিএফের নিম্নমুখিতা ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্থিতিশীল সরবরাহের কারণে এলএনজি মূল্যে আরো পতন দেখা দিতে পারে। এছাড়া উত্তর-পূর্ব এশিয়ায় উষ্ণ আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। তাই চলতি মাসে বিদ্যুৎ উৎপাদনে প্রাকৃতিক গ্যাসের চাহিদা কমতে পারে।’ তবে রিস্ট্যাড এনার্জির একটি নোটে উল্লেখ করা হয়েছে, কোরিয়া ও জাপানে সম্প্রতি এলএনজির চাহিদা কিছুটা বেড়েছে। কারণ শীতকালে তাদের মজুদ থেকে ব্যবহার বেশি ছিল। বর্তমানে মজুদ পূরণ করতে চাইছে দেশগুলো।

মজুদ কমাতে খুদযুক্ত চাল রফতানির অনুমতি ভারতের

Bonik Barta

ভারতে ফেব্রুয়ারির শুরুতে সরকারি লক্ষ্যমাত্রার তুলনায় চালের মজুদ প্রায় নয়গুণ বেড়েছে। মজুদ কমাতে এবার দেশটি শতভাগ খুদযুক্ত চাল রফতানির অনুমতি দিয়েছে। শুক্রবার রাতে এক বিজ্ঞপ্তিতে দেশটির সরকার এ তথ্য জানিয়েছে। খাতসংশ্লিষ্টরা জানান, শতভাগ খুদযুক্ত চাল রফতানির ফলে বিশ্বের বৃহত্তম চাল রফতানিকারক দেশ ভারতের অতিরিক্ত মজুদ কমবে। পাশাপাশি এটি আফ্রিকার দরিদ্র দেশগুলোর জন্য কম দামে চাল সরবরাহের সুযোগ তৈরি করবে। এছাড়া এশিয়ার পশুখাদ্য ও ইথানল উৎপাদনকারীরাও এ চাল ব্যবহার করতে পারবে। ভারতে ২০২২ সালে কম বৃষ্টিপাতের কারণে উৎপাদন সংকটের আশঙ্কা তৈরি হয়েছিল। ফলে সে বছরের সেপ্টেম্বরে দেশটির সরকার শতভাগ খুদযুক্ত চাল রফতানি নিষিদ্ধ করে। ২০২৩ সালে অন্যান্য চাল রফতানির ওপরও বিধিনিষেধ আরোপ করা হয়। পরবর্তী সময়ে রেকর্ড ফসল উৎপাদনের ফলে সরবরাহ পরিস্থিতি উন্নত হওয়ায় শতভাগ খুদযুক্ত ছাড়া অন্যান্য চাল রফতানির ওপর বিধিনিষেধ তুলে নেয়া হয়। রাইস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (আরিইএ) সভাপতি বিভি কৃষ্ণ রাও বলেন, ‘বর্তমানে খুদযুক্ত চাল রফতানির অনুমতি দেয়া হয়েছে। আমরা ২০২৫ সালে এ গ্রেডের প্রায় ২০ লাখ টন চাল রফতানি করা হতে পারে বলে প্রত্যাশা করছি।’ ভারত ২০২২ সালে ৩৯ লাখ টন খুদযুক্ত চাল রফতানি করেছিল। এ সময় পশুখাদ্যের জন্য সবচেয়ে বেশি পণ্যটি আমদানি করেছিল চীন। তবে সেনেগাল ও জিবুতির মতো আফ্রিকার দেশগুলো মানবখাদ্য হিসেবে আমদানি করেছিল।

Private credit growth slips to 7.15pc in Jan

The Financial Express

Private-sector credit growth declined further in January, mainly due to lower loan demand driven by ongoing political uncertainty and higher lending rates, bankers said. The growth in credit flow to the private sector came down to 7.15 per cent in January 2025 on a year-on-year basis from 7.28 per cent a month ago, according to the central bank's latest statistics released on Sunday. It was 2.65 percentage points lower than the Bangladesh Bank's (BB) target of 9.80 per cent for the second half (H2) of the current fiscal year (FY). "Ongoing political uncertainty, coupled with higher interest rates, has reduced the demand for fresh credit in recent months," a senior executive of a leading private commercial bank (PCB) told The Financial Express (FE) while explaining the main causes of lower private sector credit growth.

বৈশ্বিক অর্থনীতিতে কভিড-১৯ মহামারীর প্রভাব এখনো বিদ্যমান

Bonik Barta

২০১৯ সালের শেষ দিকে চীনে কভিড-১৯ শনাক্ত হয়। এরপর দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়তে থাকলে পরের বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ ভাইরাসকে মহামারী ঘোষণা দেয়। এতে বিশ্বব্যাপী বিধিনিষেধের নজিরবিহীন পরিস্থিতি তৈরি হয়, যার প্রধান শিকার হয়েছিল অর্থনীতি। রয়টার্সের সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, মহামারী ঘোষণা দেয়ার পাঁচ বছর অতিবাহিত হলেও বৈশ্বিক অর্থনীতিতে এর প্রভাব রয়ে গেছে। একই সঙ্গে সেই জরুরি পরিস্থিতির প্রভাবে সারা বিশ্বে নতুন কিছু প্রবণতা দেখা যাচ্ছে। প্রতিবেদন অনুসারে, কভিড-১৯ এবং তা নিয়ন্ত্রণের প্রচেষ্টায় সরকারগুলো রেকর্ড পরিমাণ ঋণ নিয়েছে, শ্রমবাজার সংকুচিত হয়েছে এবং ভোক্তা আচরণে বড় ধরনের পরিবর্তন এনেছে। আবার বৈষম্য বাড়ার পাশাপাশি রিমোট ওয়ার্ক, ডিজিটাল পেমেন্ট ও ভ্রমণের অভ্যাসে স্থায়ী পরিবর্তন এনেছে। এরই মধ্যে বিশ্ব মহামারীর প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠেছে। তবে বৈশ্বিক অর্থনীতি এখনো পুনরুদ্ধারের পথে রয়েছে। অনেক ক্ষেত্রে পুনরুদ্ধারের কাছাকাছি পৌঁছেও গেছে। কভিড-১৯-এর বিধিনিষেধে সারা বিশ্বে অর্থনৈতিক কর্মকাণ্ডে স্থবিরতা নেমে আসে। তখন জনকল্যাণ ও জীবিকা সুরক্ষার জন্য দেশগুলো ব্যাপক পরিমাণ ঋণ গ্রহণ করে। ফলে ২০২০ সালের পর বৈশ্বিক সরকারি ঋণের পরিমাণ ১২ শতাংশীয় পয়েন্ট বেড়েছে, তবে উন্নয়নশীল দেশগুলোয় এ বৃদ্ধি বৈশ্বিক গড়ের তুলনায় বেশি।

ফেব্রুয়ারিতে দেড় লাখের বেশি কর্মসংস্থান যুক্তরাষ্ট্রে

Bonik Barta

ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউজে প্রবেশের পর প্রথমবার পূর্ণ মাসের কর্মসংস্থান তথ্য প্রকাশ করেছে মার্কিন শ্রম পরিসংখ্যান ব্যুরো বিএলএস। এতে দেখা যাচ্ছে, ফেব্রুয়ারিতে দেশটির অর্থনীতিতে ১ লাখ ৫১ হাজার নতুন চাকরি যুক্ত হয়েছে, যা কর্মসংস্থান বৃদ্ধির পুনরুদ্ধারকে নির্দেশ করে। প্রতিবেদন অনুসারে, ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার সামান্য বেড়ে ৪ দশমিক ১ শতাংশ হয়েছে, যা জানুয়ারিতে ছিল ৪ শতাংশ। এর আগে অর্থনীতিবিদরা ১ লাখ ৬০ হাজার নতুন চাকরির পূর্বাভাস দিয়েছিলেন। অবশ্য প্রত্যাশিত হারে কর্মসংস্থান না বাড়লেও জানুয়ারির তুলনায় বেশি ছিল। জানুয়ারিতে প্রাথমিকভাবে ১ লাখ ৪৩ হাজার কর্মসংস্থানের তথ্য দেয়া হলেও সংশোধিত প্রতিবেদনে ১ লাখ ২৫ হাজারে নামিয়ে আনা হয়। প্রত্যাশার তুলনায় কর্মসংস্থান না বাড়লেও পরিসংখ্যান বলছে, মার্কিন শ্রমবাজারের সম্প্রসারণ অব্যাহত রয়েছে। এটি অর্থনীতির বর্তমান বাস্তবতার প্রতিচ্ছবি। কারণ নতুন ফেডারেল নীতির কারণে বাজারে আস্থার সংকট দেখা দিয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোয় ট্রাম্প প্রশাসনের বেশকিছু সিদ্ধান্ত বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে। এর মধ্যে রয়েছে বড় মাত্রার ফেডারেল ছাঁটাই, বাজেট কাটছাঁট এবং বারবার শুল্ক আরোপ ও স্থগিতের সিদ্ধান্ত, যা ব্যবসা ও ভোক্তাদের আস্থা নড়বড়ে করে দিয়েছে এবং অর্থনীতিকে নানামুখী সতর্কবার্তা দিচ্ছে। যুক্তরাষ্ট্রে কিছুদিন ধরে আলোচনায় রয়েছে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সির (ডিওজিই) নেতৃত্বে ফেডারেল কর্মী ছাঁটাই। তবে এর প্রভাব ফেব্রুয়ারির শ্রম প্রতিবেদনে তেমন বড় প্রভাব ফেলবে বলে আশা করা হয়নি। কারণ চাকরির তথ্য সংগ্রহের সময়কাল এবং কর্মী ছাঁটাইয়ের চুক্তি ও প্রক্রিয়া।

নয় মাসে ৩.৮ শতাংশ প্রবৃদ্ধি আরব আমিরাতে

Bonik Barta

২০২৪ সালের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) অর্থনীতি ৩ দশমিক ৮ শতাংশ সম্প্রসারণ হয়েছে। এ প্রবৃদ্ধির পেছনে প্রধান ভূমিকা রেখেছে জ্বালানি তেল-বহির্ভূত বিভিন্ন খাতের শক্তিশালী সম্প্রসারণ।প্রতিবেদন অনুসারে, গত সেপ্টেম্বরে শেষ হওয়া নয় মাসে ইউএইর জিডিপি ১ লাখ ৩২ হাজার কোটি আমিরাতি দিরহাম বা ৩৫ হাজার ৯৪০ কোটি ডলারে পৌঁছেছে। এ সময় জ্বালানি তেল-বহির্ভূত অর্থনীতি আগের বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৫ শতাংশ বেড়ে ৯৮ হাজার ৭০০ কোটি দিরহাম হয়েছে, যা দেশটির অর্থনৈতিক কার্যকলাপের প্রায় ৭৫ শতাংশ। জিডিপি প্রবৃদ্ধির বাকি অংশে অবদান রেখেছে জ্বালানি তেল খাত। এ বিষয়ে আরব আমিরাতের অর্থমন্ত্রী আবদুল্লাহ বিন তৌক আল মারি বলেন, ‘এ অব্যাহত প্রবৃদ্ধি দেশের অর্থনৈতিক নীতি ও কৌশলগুলোর সাফল্য আবারো প্রমাণ করেছে। এখানে গুরুত্ব পাচ্ছে অর্থনীতি বৈচিত্র্যকরণ, ব্যবসায়িক কার্যক্রমে নতুন সুযোগ ও নতুন অর্থনৈতিক খাতের সম্প্রসারণ। এ প্রচেষ্টাগুলো ইউএইর ২০৩১ ভিশনের সঙ্গে সংগতিপূর্ণ। এটি ২০৩১ সালের মধ্যে দেশের জিডিপি ৩ লাখ কোটি দিরহামে পৌঁছানোর এবং ইউএইকে নতুন অর্থনীতির জন্য একটি বৈশ্বিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েছে।’

এমএলএম কোম্পানির প্রতারণা নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

Bonik Barta

অযৌক্তিক হারে উচ্চ মুনাফা দেয়ার নামে প্রতারণা করে সাধারণ মানুষের অর্থ লুট করেছিল যুবক, ডেসটিনির মতো বেশকিছু প্রতিষ্ঠান। একই প্রক্রিয়ায় সম্প্রতি কিছু প্রতিষ্ঠান পিরামিড বা পঞ্জি স্কিম (এমএলএম) ব্যবসা শুরু করেছে। এসব থেকে সতর্ক থাকতে জনগণকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক গতকাল এ-সংক্রান্ত একটি সতর্কবার্তা জারি করেছে। বাংলাদেশ ব্যাংক বলছে, বিগত সময়ে দেশে কিছু প্রতিষ্ঠান বিধি-বহির্ভূতভাবে গ্রাহকের আমানত বা বিনিয়োগ সংগ্রহ, রেফারেলের ভিত্তিতে কমিশন প্রদান এবং অস্বাভাবিক ও অযৌক্তিক হারে উচ্চ মুনাফা প্রদানের নামে প্রতারণার ঘটনা ঘটেছে (যেমন যুবক, ডেসটিনি ইত্যাদি)। এছাড়া অস্বাভাবিক মূল্যছাড় বা ডিসকাউন্টে বিভিন্ন ই-কমার্সে পণ্য বিক্রির নামে জনগণকে প্রতারণার নজির রয়েছে (যেমন ইভ্যালি)। এ ধরনের অস্বাভাবিক ও অযৌক্তিক হারে উচ্চ মুনাফা প্রদান এবং রেফারেলের ভিত্তিতে কমিশন প্রদান করা পিরামিড বা পঞ্জি স্কিমের বা মাল্টি লেভেল মার্কেটিংয়ের (এমএলএম) অন্যতম বৈশিষ্ট্য, যা অনেক ঝুঁকিপূর্ণ ও গ্রাহকের বিনিয়োগ হারানোর নজির রয়েছে। এসব প্রতারণামূলক ব্যবসায় লাভ হতে মুনাফা না দিয়ে একদল গ্রাহকের বিনিয়োগের অর্থ হতে আরেক দল গ্রাহককে তথাকথিত মুনাফা প্রদান করা হয়। এ ধরনের প্রতারণা মানি লন্ডারিংয়ের আওতাভুক্ত অপরাধ বিধায় অতীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Key index falls to one-month low, with investors rattled by BSEC drama

The Financial Express

The benchmark index of the Dhaka bourse plummeted to one-month low on Sunday as jittery investors sold off their holdings amid tension within the securities regulator. Market operators said the tussle between the top brass of the Bangladesh Securities and Exchange Commission (BSEC) and other officials, centering on the forced retirement of an executive director, impacted investor sentiment negatively. Although BSEC officials resumed work on Sunday after observing work abstention last Thursday, investors were reluctant to make fresh investments. Sellers remained on the dominant side right from the start, with jittery investors staying cautious amid an uncertain market momentum.

ইউরোপের বাজারে নিম্নমুখী গমের দাম

Bonik Barta

ইউরোপের বাজারে সাপ্তাহিক লেনদেনের শেষদিনে আবারো কমেছে গমের দাম। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) দামে নিম্নমুখিতা ও ইউরোর শক্তিশালী বিনিময় হার পণ্যটির বাজারদর কমার পেছনে ভূমিকা রেখেছে। ইউরোপের অন্যতম প্রধান স্টক ও ডেরিভেটিভ এক্সচেঞ্জ ইউরোনেক্সটে শুক্রবার মে মাসের সরবরাহ চুক্তিতে গমের দাম দশমিক ৫ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ২২১ দশমিক ৭৫ ইউরোয় (২৪০ ডলার ২০ সেন্টে)। এদিন বেচাকেনার শুরুতে গমের দাম টনপ্রতি ২১৯ দশমিক ২৫ ইউরোয় নেমেছিল, যা গত আগস্টের শেষের পর সর্বনিম্ন এবং বৃহস্পতিবারের ছয় মাসের সর্বনিম্ন মূল্য থেকেও কিছুটা কম। বাজার বিশ্লেষকরা জানান, ডলারের তুলনায় ইউরোর চার মাসের উচ্চমূল্য ইউরোনেক্সটে গমের দামে নিম্নমুখী প্রবণতা তৈরি করেছে। ফলে এটি ডলারের হিসাবে স্থিতিশীল রাখতে সামঞ্জস্য করা হয়েছে। এর আগে কানাডা ও মেক্সিকোর ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। তবে এ দুই দেশের জন্য শুল্ক হ্রাসের কারণে বাণিজ্যিক ব্যাঘাত নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ কমেছে। এমন প্রেক্ষাপটে সিবিওটিতে গমের দাম গত সপ্তাহের লেনদেনের শেষদিনে কমেছে।

যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন তেল রফতানি ১৫ বছরের সর্বোচ্চে

Bonik Barta

বিশ্বের শীর্ষ সয়াবিন তেল উৎপাদনকারী দেশ চীন। এর পরই যুক্তরাষ্ট্রের অবস্থান হওয়া সত্ত্বেও আকাশচুম্বী দামের মধ্যে তিন বছর ভোজ্যতেলটি রফতানি প্রায় বন্ধ রেখেছিল দেশটি। তবে ২০২৫ সালের চিত্র সম্পূর্ণ ভিন্ন। রেকর্ড সয়াবিন তেলের রফতানি দিয়ে বছর শুরু করেছে যুক্তরাষ্ট্র। এ সময় রফতানি বেড়ে ১৫ বছরের সর্বোচ্চে পৌঁছেছে। সম্প্রতি প্রকাশিত মার্কিন সেনসাস ব্যুরো ডাটা থেকে এ তথ্য জানা গেছে। ডাটা অনুযায়ী, জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ২ লাখ ১২ হাজার ৭১৪ টন সয়াবিন তেল রফতানি করেছে, যা ২০১০ সালের জানুয়ারির পর সর্বোচ্চ। এর আগে ২০২২-২৩ বিপণন বর্ষে দেশটির রফতানির পরিমাণ ছিল ১ লাখ ৭১ হাজার ৪১৭ টন। বিশ্বের শীর্ষস্থানীয় ভোজ্যতেল আমদানিকারক দেশ ভারত। ২০২৪-২৫ বিপণন বর্ষের প্রথম চার মাসে মার্কিন সয়াবিন তেল রফতানির ২০ শতাংশেরই ভোক্তা ছিল ভারত। দক্ষিণ কোরিয়া, কলম্বিয়া ও মেক্সিকো মিলে আরো ৪১ শতাংশ আমদানি করেছে। মেক্সিকো মার্কিন সয়াবিন তেলের শীর্ষ গন্তব্যস্থল। তবে বাণিজ্য শুল্ক শুরু হলে রফতানিকারকদের জন্য ঝুঁকি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

Incomplete even after 10 years, CA orders ending 2 crucial projects

The Financial Express

Chief Adviser Dr Mohammad Yunus Sunday expressed his utter dissatisfaction over the stagnation in the works of the Meghna River Protection Master Plan and the Saydabad Water treatment plant phase -3 projects and directed the officials to complete the projects within this fiscal year. He was presiding over a meeting held at the state guesthouse Jamuna to review the progress of some major projects. The head of interim government was utterly surprised to know that though these two projects were initiated 10 years ago, the works were yet to be completed. He pointed out that the water- treatment-plant project is very crucial to maintaining proper level of groundwater in Dhaka city.

Trade bodies jointly urge govt to eschew hiking fuel prices

The Financial Express

Major trade bodies in Bangladesh's manufacturing industries demand of the government to eschew making any hike in gas prices rather to ditch the proposal of the regulator, in fear of fresh business setbacks. Terming such proposal made by Bangladesh Energy Regulatory Commission (BERC) 'against development and stability of the country', leaders of the chambers and corporates have said the businesses are alarmed due to such proposal of fixing gas tariffs based on LNG-import rate for new connections and increase in the load on existing ones.

Economy witnesses slower expansion in Feb

The Financial Express

The February reading of the Bangladesh Purchasing Managers' Index (PMI) declined by 1.1 points from the previous month to record a slower expansion rate at 64.6, according to a press release issued on Sunday. This latest reading is attributed to slower rates of expansion posted by the construction and services sectors, while the agriculture and manufacturing sectors posted faster expansion rates. Under PMI, an economic indicator tracking directions of an economy, a reading above 50 indicates that the sector/ economy is generally 'expanding'. A reading of 50 indicates 'no change' compared to last month, while a reading below 50 indicates a 'contraction'. The agriculture sector posted a fifth month of expansion and at faster rates. The sector posted a faster expansion rate for the indexes of new business, business activity, input costs, and order backlogs. The employment index posted a slower contraction.

নতুন বিনিয়োগের জন্য আস্থা যখন কম, তারমধ্যেও ব্যবসা সম্প্রসারণ করেছে আবুল খায়ের গ্রুপ

The Business Standard

দেশে নতুন বিনিয়োগের জন্য ব্যবসায়ীক আস্থা কম হওয়ার মধ্যেও দমেননি আবুল কাশেম— যিনি দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী আবুল খায়ের গ্রুপের চেয়ারম্যান। সাম্প্রতিক সময়ে তার নেতৃত্বে গ্রুপটি স্মাইল ফুড প্রোডাক্টস লিমিটেড কোম্পানির মাধ্যমে খাদ্য ও নিত্যপণ্য খাতেও ব্যবসার সম্প্রসারণ ঘটিয়েছে। সংশ্লিষ্ট শিল্পের অভ্যন্তরীণদের মতে, সাম্প্রতিক মাসগুলোয় আব্দুল মোনেম সুগার রিফাইনারি লিমিটেড এবং গ্লোব ফার্মার ভোজ্যতেল ব্যবসা প্রায় ৪ হাজার কোটি টাকার চুক্তিতে অধিগ্রহণ করেছেন কাশেম। এসব ক্রয় বা অধিগ্রহণের অংশ হিসেবে, আব্দুল মোনেম সুগার রিফাইনারির (ইগলু সুগার নামেই বেশি পরিচিত) জন্য কাশেম অন্তত ১,৭০০ কোটি টাকা দিয়েছেন। আর গ্লোব এডিবল অয়েল লিমিটেডের জন্য দিয়েছেন ২ হাজার কোটি টাকার বেশি। শেষোক্ত এই অধিগ্রহণের আওতায়, ঢাকার তেজগাঁও শিল্প এলাকায় বেশ কয়েক একর জমিও আছে।

অর্থনীতির সম্প্রসারণ অব্যাহত থাকলেও কমেছে গতি

Bonik Barta

ফেব্রুয়ারি মাসে পারচেজিং ম্যানেজার্স ইনডেক্সের (পিএমআই) মান ৬৪ দশমিক ৬, যা আগের মাসের তুলনায় ১ দশমিক ১ পয়েন্ট কম। তবে পয়েন্ট কমলেও সম্প্রসারণের ধারায় রয়েছে দেশের অর্থনীতি। টানা পাঁচ মাস অর্থনীতির গতিপ্রকৃতি এ ধারায় চলছে। যদিও গত জানুয়ারিতে আগের মাসের তুলনায় পিএমআই মান ৪ পয়েন্ট বেড়েছিল। ফেব্রুয়ারিতে এসে তা ১ দশমিক ১ পয়েন্ট কমে গেছে। মূলত কৃষি ও উৎপাদন খাতের সম্প্রসারণের গতি বাড়লেও নির্মাণ এবং সেবা খাতের সম্প্রসারণের গতি কমেছে বলে দাবি করছেন পিএমআই-সংশ্লিষ্টরা। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ও পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশ (পিইবি) যৌথভাবে গতকাল ফেব্রুয়ারির পিএমআই প্রকাশ করেছে। এক বছর ধরে প্রতিষ্ঠান দুটি প্রতি মাসেই এ প্রতিবেদন প্রকাশ করে আসছে। দেশের অর্থনীতির প্রধান চারটি খাত কৃষি, উৎপাদন, নির্মাণ ও সেবা খাতের ওপর জরিপ চালিয়ে তৈরি করা এ প্রতিবেদনের মান ১০০-এর মধ্যে নির্ধারণ করা হয়। এর মধ্যে পিএমআই মান ৫০-এর নিচে হলে দেশের অর্থনীতি সংকোচন ও ৫০-এর বেশি হলে সম্প্রসারণের ধারায় রয়েছে বলে বোঝানো হয়। আর মান ৫০ থাকলে বুঝতে হবে সংশ্লিষ্ট খাতে ওই মাসে কোনো পরিবর্তন হয়নি।

None else but NBR to present tax-waiver issues in parliament

The Financial Express

The draft of a new policy framework aims to tighten tax-breaks as it bars any agency or authority but the government revenue board from placing any tax-exemption issue before parliament. The National Board of Revenue (NBR) has prepared the draft policy framework that provides for restricting inclusion of any tax-breaks, rebate or waiver in any of the law, bilateral or multilateral treaties, local or joint-venture agreements bypassing the tax authority. The revenue board, assigned to collect nearly 90 per cent of the domestic revenue for Bangladesh exchequer, has kept such provision in the 'Tax Expenditure Policy Framework'. The draft framework, obtained by the FE, is an integrated one comprising income tax, customs and value-added tax (VAT) wings.

Revolutionising seafood and agro-processing: An impact on Bangladesh economy

The Financial Express

Bangladesh is a country rich in aquatic resources, with a thriving seafood industry contributing significantly to the national economy. At the forefront of this industry is Tafhim Al Azmi, a visionary entrepreneur who has transformed multiple sectors in Bangladesh. As the Chairman of BD Seafood Limited, Sabjiana Limited, and BD Foods Limited, his leadership has been instrumental in reshaping the seafood and agro-processing industries, driving economic growth, and fostering employment opportunities

যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে মরগান স্ট্যানলি

Bonik Barta

একের পর এক দেশের পণ্যে শুল্ক আরোপ ও শ্রমবাজার প্রত্যাশার তুলনায় কম কর্মসংস্থানের কারণে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বেড়েছে। যার প্রভাব দেশটির অর্থনীতিতে পড়ার আশঙ্কা করছে বহুজাতিক বিনিয়োগ ব্যাংক ও আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান মরগান স্ট্যানলি। সম্প্রতি প্রতিষ্ঠানটি ২০২৫ সালের জন্য যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধির পূর্বাভাস সংশোধন করে কমিয়ে এনেছে। মাইকেল টি গ্যাপেনের নেতৃত্বে মরগান স্ট্যানলির অর্থনীতিবিদরা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আগে আরোপিত এবং নতুন বিস্তৃত শুল্ক চলতি বছর মৃদু প্রবৃদ্ধিতে রূপান্তর হবে। যদিও তারা ধরে নিয়েছিলেন, অব্যাহত শুল্ক আরোপ ২০২৬ সালের প্রবৃদ্ধির ওপর প্রভাব ফেলবে। কিন্তু এখন বলছেন, চলতি বছরই ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তগুলো প্রভাব ফেলা শুরু করবে। এছাড়া আগামী জুনে মার্কিন ফেডারেল রিজার্ভ ২৫ বেসিস পয়েন্টে সুদহার কমাবে বলেও পূর্বাভাস দিয়েছে মরগান স্ট্যানলি। দ্য ওয়াল স্ট্রিটের প্রতিষ্ঠানটি ২০২৫ অর্থবছরের শেষ প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) প্রবৃদ্ধির পূর্বাভাস ১ দশমিক ৯ থেকে কমিয়ে ১ দশমিক ৫ শতাংশ করেছে। এর সঙ্গে আগামী বছরের জন্য প্রবৃদ্ধির পূর্বাভাস ১ দশমিক ৩ থেকে কমিয়ে ১ দশমিক ২ শতাংশ করেছে।

Govt releases Tk 10b incentives for exporters

The Financial Express

The government has released Tk 10 billion as cash incentive for the country's exporters, according to sources. It offers such incentive and cash subsidy against export earnings. Finance Division issued an order to this end on March 05. It is the third instalment of the export incentive allocated in the current financial year, 2004-25, for export sectors. Finance Division has set certain conditions, including providing the amount to different banks and export sectors, for receiving such assistance. Besides, the banks concerned cannot use the fund for other purposes.

উদ্ভাবনে পাল্টে যাচ্ছে উড়োজাহাজ শিল্পের ভবিষ্যৎ

Bonik Barta

বিশ্বব্যাপী উড়োজাহাজ শিল্পে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে প্রযুক্তিগত পরিবর্তন। এর সঙ্গে রয়েছে বিমানবন্দরের সম্প্রসারণ এবং দ্রুতগতির ভ্রমণের নতুন নতুন পরিষেবা। উড়োজাহাজ শিল্পের এ রূপান্তরে গুরুত্বপূর্ণ অংশ হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক কোম্পানি জেট জিরো। উড়োজাহাজের উদ্ভাবনী নকশা নিয়ে কোম্পানিটি ডেল্টা এয়ারলাইনসের সঙ্গে জোট বেঁধেছে। তাদের অংশীদারত্বে তৈরি হচ্ছে ‘ব্লেন্ডেড উইং’ ডিজাইনের আকাশযান। নতুন ডিজাইনের এ উড়োজাহাজে ৫০ শতাংশ পর্যন্ত বেশি জ্বালানি সাশ্রয়ী হবে। পরিকল্পনা অনুসারে, ২০২৭ সাল নাগাদ প্রথমবারের মতো উড্ডয়ন করবে এ উড়োজাহাজ। পরীক্ষা-নিরীক্ষা ঠিকঠাক এগোলে ২০৩০ সালের মধ্যে বাণিজ্যিক পরিষেবায় যুক্ত হবে ব্লেন্ডেড উইং জেট। অবশ্য নতুন প্রযুক্তি উদ্ভাবনে অন্যরাও পিছিয়ে নেই। বুম কোম্পানির এক্সবি ওয়ান সুপারসনিক উড়োজাহাজ সম্প্রতি সফলভাবে শব্দের বেগ অতিক্রম করেছে। ২০২৯ সালের মধ্যে যাত্রীবাহী সুপারসনিক ফ্লাইট চালুর লক্ষ্যকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে গেছে এ উদ্ভাবন।

Yields on T-bills rise slightly

The Financial Express

The yields on Treasury bills (T-bills) increased slightly on Sunday as banks expressed unwillingness to invest their excess liquidity in short-term securities. The cut-off yield, generally known as the interest rate, on the 91-day T-bills, rose to 10.35 per cent from 10.34 per cent at the previous level, while the yield on the 182-day T-bills reached 10.84 per cent from 10.55 per at the earlier level. However, the yield on 364-day T-bills rose to 10.79 per cent on the day from 10.73 per cent earlier, according to the auction results. The government borrowed Tk 70 billion on the day by issuing three types of T-bills to meet its budget deficit.

আমদানি নয়, দেশীয় পণ্য ৮৪ শতাংশ ভূমিকা রাখছে মূল্যস্ফীতিতে

Bonik Barta

দেশে মূল্যস্ফীতির পেছনে বিগত সরকার বরাবরই আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি, যুদ্ধবিগ্রহ ও আমদানির লাগাম টানাকে সামনে এনেছে। রাজনৈতিক পটপরিবর্তনের পর এর কারণ নিয়ে ভিন্ন বক্তব্য সামনে আসতে থাকে। যেখানে উঠে আসে, মূল্যস্ফীতিতে স্থানীয় বাজারের পণ্যের ভূমিকাই সবচেয়ে বেশি। সম্প্রতি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে দেশের অর্থনীতির এক পর্যালোচনায়ও সে বিষয়টি উঠে এসেছে। বাংলাদেশ ব্যাংকের পর্যালোচনাও বলছে, মূল্যস্ফীতির পেছনে স্থানীয় পণ্যগুলোর ভূমিকা ৮৪ শতাংশ। অন্যদিকে কেবল ১৬ শতাংশ আমদানি পণ্যের কারণে মূল্যস্ফীতি বেড়ে থাকে। সাম্প্রতিক সময়ে মূল্যস্ফীতির হার কিছুটা হ্রাস পাওয়ার পেছনে সবজির দাম কমার প্রভাবকে সামনে আনছেন অর্থনীতিবিদরা। তাই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়িয়ে টাকার সরবরাহ হ্রাসের কৌশল কতটা কাজের সে প্রশ্নও উঠছে।

ঋণ আদায়ে এক্সিট পলিসি শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক, ডাউনপেমেন্ট কমিয়ে ৫ শতাংশ

The Business Standard

ঋণ পরিশোধে উৎসাহ দিতে, এক্সিট সুবিধা প্রাপ্তির আবেদনের ক্ষেত্রে— ডাউনপেমেন্ট কমিয়ে অর্ধেক করাসহ বেশকিছু ক্ষেত্রে খেলাপি বা অপরিশোধিত ঋণ আদায়ের এক্সিট পলিসি শিথিল করেছে কেন্দ্রীয় ব্যাংক। আজ সোমবার (১০ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। এতে বলা হয়েছে, এখন থেকে কোনো গ্রাহক শ্রেণিকৃতসহ বিভিন্ন ধরণের অপরিশোধিত ঋণ পরিশোধে এক্সিট সুবিধা প্রাপ্তির আবেদনের ক্ষেত্রে ৫ শতাংশ ডাউনপেমেন্ট দিলেই চলবে। আগের নীতিমালা অনুযায়ী, গ্রাহককে এই সুবিধা পেতে নূন্যতম ১০ শতাংশ ডাউনপেমেন্ট দিতে হতো। গ্রাহকের আবেদনের ৬০ দিনের মধ্যে ব্যাংক তা নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ করবে।

চলতি অর্থবছরে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে সরকারের ধার নেওয়া বেড়েছে ৭৪ শতাংশ

The Business Standard

বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি কম হওয়া এবং সংকোচনশীল মুদ্রানীতির অংশ হিসেবে কেন্দ্রীয় ব্যাংকে ঋণ কমানোর পরিকল্পনার কারণে চলতি অর্থবছরে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে সরকারের ধার নেওয়া ৭৪ শতাংশ বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, জুলাই থেকে ২০ ফেব্রুয়ারির পর্যন্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে ট্রেজারি বিল ও বন্ড বিক্রি করে ৭৮ হাজার ৮৩২ কোটি টাকা ধার নিয়েছে সরকার, যা এক বছর আগের একই সময়ে ৪৫ হাজার ২৩১ কোটি টাকা ছিল। বর্তমানে বাণিজ্যিক ব্যাংকগুলোতে সরকারের বকেয়া ঋণ ৩.৯৭ লাখ কোটি টাকা।

BB warns against investing in MLM schemes

The Financial Express

Bangladesh Bank (BB) has warned people against investing in multilevel marketing (MLM) companies highlighting their offering excessive returns on deposits, stating that such activities fall under money laundering. The central bank is also investigating alleged fraudulent activities in this regard, the BB said in a circular on Monday. BB mentioned that such investment schemes promise unusually high returns while seeking deposits or investments from the public. Pyramid and Ponzi schemes are major features of multilevel marketing companies, which are highly risky as investors can lose their money, the circular said.

BB warns against investing in MLM schemes

The Financial Express

Bangladesh Bank (BB) has warned people against investing in multilevel marketing (MLM) companies highlighting their offering excessive returns on deposits, stating that such activities fall under money laundering. The central bank is also investigating alleged fraudulent activities in this regard, the BB said in a circular on Monday. BB mentioned that such investment schemes promise unusually high returns while seeking deposits or investments from the public. Pyramid and Ponzi schemes are major features of multilevel marketing companies, which are highly risky as investors can lose their money, the circular said.

Remittance inflow surges amid forex reserve crisis

The Financial Express

Bangladeshi expatriates sent US $814.29 million in remittances in the first eight days of March, according to the latest update from Bangladesh Bank. Of this amount, $231.35 million came through government banks, $68.45 million through the specialized Krishi Bank, $512.94 million through private banks, and approximately $1.54 million through foreign banks, as per a UNB report. However, nine banks did not receive any remittances during this period. These include the state-owned Bangladesh Development Bank (BDBL) and the specialized Rajshahi Krishi Unnayan Bank. Among private banks, Community Bank, ICB Islami Bank, and Padma Bank recorded no remittance inflow. Foreign banks that did not receive remittances include Habib Bank, National Bank of Pakistan, Woori Bank, and State Bank of India.

Rupee slumps on strong demand to buy dollars at daily fix, weak yuan

The Financial Express

The Indian rupee weakened on Monday on the back of strong demand to buy dollars at the daily reference rate and as the Chinese yuan slipped amid worries about the country's economy and a global trade war. The rupee declined 0.4 per cent to 87.26 against the US dollar as of 9:45 a.m. IST. The reference rate, or the daily fix, was quoted at a 1/1.20 paisa premium, signaling strong dollar bids, a trader said. Meanwhile, the dollar index ticked up to 103.8, recovering from a four-month low hit last week after data showed the US economy created slightly fewer jobs than expected. While worries about trade policy uncertainty and a slowdown in the US economy have hurt the dollar, tepid risk sentiment has kept a lid on gains for Asian currencies.

Top business leaders urge BERC to reject proposal on raising gas price

The Financial Express

Some top 10 business leaders on Monday jointly appealed to the Bangladesh Energy Regulatory Commission (BERC) to turn town the proposal of Petrobangla and six other gas distribution companies to raise the gas price for additional load and new connections. The business leaders include Bangladesh Textile Mills Association (BTMA) Shawkat Aziz Russel, former FBCCI president Mir Nasir Hossain, BGMEA administrator Anwar Hossain, BCI president Anwar-ul-Alam Chowdhury Parvez, MCCI President Kamran T Rahman, DCCI president Taskin Ahmed, BKMEA President Mohammad Hatem, LFMEAB President Syed Nasim Manjur, BCMEA President Mainul Islam Shawpan, BPGMEA President Shamim Ahmed, managing director of City Group Md Hasan and chairman of Uttara Motors Corporation Md Matiur Rahman, UNB reports.