09-May-2026

Sunday 10 May 2026

11-May-2026

পাঁচ বছরে কেন্দ্রীয় ব্যাংক বিক্রি করেছে ৩৫.৩৫ বিলিয়ন ডলার কিনেছে ১২.৩৩ বিলিয়ন

Bonik Barta

দেশে কভিড-পরবর্তী পাঁচ বছরে ডলারের বিপরীতে টাকার বড় ধরনের অবমূল্যায়ন হয়েছে। ২০২১ সালের জুনে প্রতি ডলারের যে বিনিময় হার ছিল ৮৪ টাকা ৮১ পয়সা, সেটিই বেড়ে প্রায় ১২৩ টাকায় ঠেকে। সে হিসাবে পাঁচ বছরের ব্যবধানে টাকার অবমূল্যায়ন হয়েছে প্রায় ৪৫ শতাংশ। আর এ সময় বৈদেশিক মুদ্রাবাজারে সবচেয়ে বড় আর্থিক সুবিধাভোগী হয়ে উঠেছে দেশের কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২০-২১ থেকে ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত পাঁচ বছরে কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে প্রায় ১২ দশমিক ৩৪ বিলিয়ন বা ১ হাজার ২৩৪ কোটি ডলার কিনেছে। বিপরীতে একই সময়ে বাজারে ৩৫ দশমিক ৩৫ বিলিয়ন ডলারের বেশি বিক্রি করেছে। সে হিসাবে পাঁচ বছরে রিজার্ভ থেকে কেন্দ্রীয় ব্যাংকের নিট ডলার বিক্রি হয় প্রায় ২৩ বিলিয়ন। বাংলাদেশ ব্যাংক থেকে গত বৃহস্পতিবার প্রকাশিত‌“‘ফরেক্স মার্কেট অ্যান্ড রিজার্ভ ম্যানেজমেন্ট রিপোর্ট ফর ফিসক্যাল ইয়ার ২০২৪-২৫’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

তিন দশক আগে অজানা কারণে পরিত্যক্ত হয় হরিপুর তেল ক্ষেত্র

Bonik Barta

দেশের প্রথম তেল ক্ষেত্রটি আবিষ্কার হয় ১৯৮৬ সালে সিলেটের হরিপুরে। পরের বছরই এ ক্ষেত্র থেকে বাণিজ্যিকভাবে তেল উত্তোলন শুরু করে পেট্রোবাংলা। টানা সাত বছর তেল ক্ষেত্রটি থেকে ৫ লাখ ৪২ হাজার ব্যারেলের মতো তেল (ক্রুড অয়েল) উত্তোলন করা হয়। একপর্যায়ে উৎপাদন কমতে কমতে ১৯৯৪ সালে উত্তোলন বন্ধ হয়ে যায়। তেল ক্ষেত্রটি বন্ধ হয়ে যাওয়ার পেছনে অর্থনৈতিকভাবে লাভজনক না হওয়ার কথা বলা হয়। কিন্তু প্রকৃতপক্ষে ঠিক কী কারণে হরিপুরে (সিলেট-৭) তেল উত্তোলন বন্ধ হয়ে গিয়েছিল তা এখনো অজানা বলে মনে করেন ভূতত্ত্ববিদ এবং পেট্রোবাংলা ও জ্বালানি খাতের রাষ্ট্রায়ত্ত সংস্থায় কাজ করা অনেক সাবেক কর্মকর্তা।

রবি আজিয়াটার নিট মুনাফা বেড়েছে ৮৫ শতাংশ

Bonik Barta

পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের বহুজাতিক কোম্পানি রবি আজিয়াটা পিএলসি চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ২৩২ কোটি টাকার কর পরবর্তী নিট মুনাফা করেছে। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে নিট মুনাফা হয়েছিল ১২৫ কোটি টাকা। এ সময়ে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৮৫ শতাংশ। কোম্পানিটির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় এ তথ্য জানা গেছে। আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে রবি আজিয়াটার আয় হয়েছে ২ হাজার ৫৩১ কোটি টাকা, যেখানে আগের হিসাব বছরের একই সময়ে ছিল ২ হাজার ৩৪১ কোটি টাকা। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৪ পয়সায়, যেখানে আগের হিসাব বছরের একই সময়ে ছিল ২৪ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৭৮ পয়সায়।

জ্বালানি রূপান্তরে গভীর চ্যালেঞ্জের মুখে দেশ, সমন্বিত নীতি কাঠামোর তাগিদ

Bonik Barta

জ্বালানি রূপান্তরে বাংলাদেশ বর্তমানে গভীর চ্যালেঞ্জের মুখে রয়েছে বলে দাবি করেছেন পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, ‘অর্থনীতিবিদ, বেসরকারি খাত ও নীতিনির্ধারকদের মধ্যে যে বিচ্ছিন্নতা রয়েছে, তা দূর করে জ্বালানি খাতে সমন্বিত নীতি কাঠামো গড়ে তোলা এখন জরুরি।’ রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) বোর্ডরুমে গতকাল আয়োজিত এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে ড. হোসেন জিল্লুর রহমান এ কথা বলেন। ‘বাংলাদেশে জ্বালানির ভবিষ্যৎ: নিরাপত্তা, স্থায়িত্ব ও বিনিয়োগের সুযোগ’ শীর্ষক এ আলোচনার আয়োজন করে বিসিআই। এতে সহযোগিতা করে বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশন ও গ্রিনটেক ফাউন্ডেশন বাংলাদেশ।

ভোমরা স্থলবন্দ‌রে আমদা‌নি বাড়ায় সাতক্ষীরায় জিরার দাম ক‌মে‌ছে

Bonik Barta

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে জিরা আমদানি বাড়ায় স্থানীয় বাজারে পণ্যটির দাম কমতে শুরু করেছে। ভারতের বাজারে দাম কমে যাওয়া এবং সরবরাহ বাড়ায় এক মাসের ব্যবধানে খুচরা পর্যায়ে প্রতি কেজি জিরার দাম প্রায় ৫০ টাকা পর্যন্ত কমেছে। গতকাল সাতক্ষীরা সদরের সুলতানপুর বড় বাজার ঘুরে দেখা গেছে, মানভেদে প্রতি কেজি জিরা ৬০০ টাকা দরে বিক্রি হচ্ছে। মাসখানেক আগেও এ দর ছিল ৬৪০-৬৫০ টাকা। ব্যবসায়ীরা জানান, পাইকারি বাজারে দাম কমায় খুচরা পর্যায়ে এর প্রভাব পড়েছে। তবে ভারত থেকে আমদানি করা জিরার দাম কমলেও সিরিয়া ও ইরানের জিরার দাম এখনো প্রতি কেজি ৭৫০ টাকায় স্থিতিশীল রয়েছে।

ইন্দোনেশিয়ার অ্যালুমিনিয়াম রফতানিতে রেকর্ড

Bonik Barta

ইন্দোনেশিয়ার অ্যালুমিনিয়াম রফতানি ২৮ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, যা দেশটির জন্য একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।ইন্দোনেশিয়ার পরিসংখ্যান সংস্থা এবং ট্রেড ডেটা মনিটরের তথ্যানুযায়ী, মার্চে দেশটি মোট ৮৮ হাজার ৫৫৪ টন অ্যালুমিনিয়াম রফতানি করেছে। অথচ ফেব্রুয়ারিতে ছিল মাত্র ৩৩ হাজার ৪৯০ টন। খবর বিজনেস রেকর্ডার। শিল্পসংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, ইন্দোনেশিয়া নিজেদের শিল্প সক্ষমতা বৃদ্ধির যে লক্ষ্য নির্ধারণ করেছে, এ প্রবৃদ্ধি তারই অংশ। দেশটি চলতি বছর অ্যালুমিনিয়াম উৎপাদন আরো বাড়ানোর পরিকল্পনা করছে, যা বিশ্ববাজারে সরবরাহের ঘাটতি মেটাতে বড় ভূমিকা রাখবে।

ভিয়েতনামের সরবরাহ সংকট, ইন্দোনেশিয়ার দিকে ঝুঁকছেন ক্রেতারা

Bonik Barta

এশিয়ায় কফি বাজারে ভিয়েতনামের সরবরাহ কমে যাওয়ায় আন্তর্জাতিক ক্রেতারা এখন বিকল্প হিসেবে ইন্দোনেশিয়ার দিকে ঝুঁকছেন ভিয়েতনামের চাষীরা বর্তমানে কফি মজুদ করে রাখায় বাজারে কেনাবেচা কমে গেছে। অন্যদিকে ইন্দোনেশিয়ায় এখন কফি সংগ্রহের ভরা মৌসুম চলায় সেখানে ব্যবসায়িক কার্যক্রম বেশ চাঙ্গা হয়ে উঠেছে। খবর বিজনেস রেকর্ডার। ভিয়েতনামের কফি উৎপাদনের প্রধান অঞ্চল সেন্ট্রাল হাইল্যান্ডসে বর্তমানে প্রতি কেজি কফি বিন ৩ ডলার ২৯ সেন্ট থেকে ৩ ডলার ৩৬ সেন্টে (৮৬ হাজার ৫০০ থেকে ৮৮ হাজার ৩০০ ডং) বিক্রি হচ্ছে। স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, অনেক চাষী বাড়তি লাভের আশায় কফি বিক্রি না করে মজুদ করে রাখছেন। ফলে সরবরাহের ঘাটতি মেটাতে আন্তর্জাতিক ক্রেতা ও বড় কোম্পানিগুলো ভিয়েতনামি রোবাস্তা কফির পরিবর্তে ইন্দোনেশিয়ার সুমাত্রা রোবাস্তা কফি সংগ্রহ করছে।

বিশ্ববাজারে টানা ৩ মাস ধরে বাড়ছে খাদ্যপণ্যের দাম

Bonik Barta

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম এপ্রিলে টানা তৃতীয় মাসের মতো বেড়েছে। মূলত ভোজ্যতেল ও দানাদার খাদ্যের দাম বাড়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, হরমুজ প্রণালিতে চলমান অস্থিরতা এবং জ্বালানি তেলের উচ্চমূল্যের কারণে বিশ্বজুড়ে খাদ্যপণ্যের উৎপাদন ও পরিবহন খরচ বেড়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে পণ্যমূল্যের ওপর। খবর রয়টার্স, আনাদোলু এজেন্সি ও হেলেনিক শিপিং নিউজ। আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্যের মাসিক দামের পরিবর্তন নজরে রাখে এফএও ফুড প্রাইস ইনডেক্স বা খাদ্যমূল্য সূচক। প্রতিবেদন অনুযায়ী, গত এপ্রিলে এ সূচকের গড় ছিল ১৩০ দশমিক ৭ পয়েন্ট, যা মার্চের তুলনায় ১ দশমিক ৬ শতাংশ বেশি। গত বছরের একই সময়ের তুলনায় বর্তমান দাম প্রায় ২ শতাংশ বেশি। বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানি তেলের দাম বাড়ায় কৃষি খাতের উৎপাদন ব্যয় বেড়ে গেছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে উত্তেজনার ফলে পণ্যবাহী জাহাজের যাতায়াত ব্যাহত হওয়াও দাম বাড়ার অন্যতম কারণ।

হিলিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৫-৭ টাকা

Bonik Barta

সরবরাহ কম থাকার অজুহাতে দিনাজপুরের হিলিতে সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ৫-৭ টাকা পর্যন্ত বেড়েছে। ঈদকে সামনে রেখে হঠাৎ দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন তারা। গতকাল হিলি বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহে যে পেঁয়াজ ২৮-৩০ টাকা কেজিতে বিক্রি হয়েছে, বর্তমানে তা ৩৫ টাকা। বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম বাড়তি বলে অভিযোগ করেন ক্রেতারা। বিক্রেতাদের দাবি, বর্তমানে বাজারে মুড়িকাটা পেঁয়াজের মৌসুম শেষ হওয়ায় সরবরাহ কিছুটা কম ছিল। গত সপ্তাহে নতুন হালি পেঁয়াজ বাজারে আসায় দাম কিছুটা কমেছিল। তবে ঈদ উপলক্ষে ঢাকা ও চট্টগ্রামসহ বড় শহরগুলোয় চাহিদা বেড়েছে। এতে মোকামে চাহিদার তুলনায় পেঁয়াজ সরবরাহ কমে গেছে।

ব্যাংক খাতের শেয়ারদর সবচেয়ে বেশি কমেছে

Bonik Barta

দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে ব্যাংক খাতের শেয়ারদর সবচেয়ে বেশি কমেছে। শেয়ারদর কমার শীর্ষ তালিকার ১০টির মধ্যে আটটিই ছিল ব্যাংক খাতের শেয়ার। গত সপ্তাহে পুঁজিবাজারের দরপতনের ক্ষেত্রেও ব্যাংকের শেয়ারের অবদান ছিল সবচেয়ে বেশি। বাজার পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে মার্কেন্টাইল ব্যাংকের শেয়ারদর সবচেয়ে বেশি ২০ দশমিক ৪৫ শতাংশ কমে ৭ টাকায় দাঁড়িয়েছে। এর আগের সপ্তাহ শেষে যা ছিল ৮ টাকা ৮০ পয়সায়। সিটি ব্যাংকের শেয়ারদর এ সময়ে ১৮ দশমিক ১৮ শতাংশ কমে ২৭ টাকায় দাঁড়িয়েছে। এর আগের সপ্তাহ শেষে ব্যাংকটির শেয়ারদর ছিল ৩৩ টাকা।

ডমিনেজ স্টিলের ১৫৬ কোটি টাকার লেনদেন

Bonik Barta

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ১৫৬ কোটি ৪০ লাখ টাকার লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোট লেনদেনের ৩ দশমিক ৭৭ শতাংশই ছিল কোম্পানিটির দখলে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ৭০ টাকায় দাঁড়িয়েছে। আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) ডমিনেজ স্টিলের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৭ পয়সা, যেখানে আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় হয়েছিল ১১ পয়সা।

কাজুবাদাম আমদানিতে অস্বাভাবিক মূল্য সুবিধা

Bonik Barta

কাজুবাদাম কার্নেল আমদানিতে অস্বাভাবিক মূল্য সুবিধার কারণে দেশের প্রক্রিয়াজাত শিল্প তীব্র প্রতিযোগিতার মুখে পড়েছে। আন্তর্জাতিক বাজারদরের তুলনায় প্রায় অর্ধেক মূল্যে কাস্টমসে শুল্কায়ন হওয়ায় আমদানিকারকরা বড় ধরনের কর সুবিধা পাচ্ছেন। এতে একদিকে স্থানীয় উদ্যোক্তারা উৎপাদন ব্যয় সামলে বাজারে টিকে থাকতে হিমশিম খাচ্ছেন, অন্যদিকে সরকারও হারাচ্ছে রাজস্ব। খাতসংশ্লিষ্টরা বলছেন, বিদ্যমান এ মূল্যায়ন কাঠামো অব্যাহত থাকলে দেশে গড়ে ওঠা কাজুবাদাম প্রক্রিয়াজাত শিল্প বড় ধরনের ঝুঁকিতে পড়বে।

মুন্নু সিরামিকের দর বেড়েছে ৩২ শতাংশ

Bonik Barta

মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ৩২ দশমিক ৩৫ শতাংশ বেড়ে ১০৭ টাকা ২০ পয়সায় দাঁড়িয়েছে। এর আগের সপ্তাহ শেষে যা ছিল ৮১ টাকায়। এতে সপ্তাহ শেষে শেয়ারটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ারদর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে এসেছে। আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) মুন্নু সিরামিকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৪ পয়সা, এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ২৩ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮০ টাকা ১৮ পয়সায়।

এআই অবকাঠামোয় ব্যাপক বিনিয়োগে কমছে টেক জায়ান্টদের নগদ প্রবাহ

Bonik Barta

বিশ্বজুড়ে এখন আলোচনার কেন্দ্রে থাকা অন্যতম একটি বিষয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। প্রযুক্তিটির দৌড়ে পিছিয়ে থাকতে চায় না বিশ্বের টেক জায়ান্টগুলো। কিন্তু প্রতিযোগিতায় টিকে থাকতে গিয়ে কোম্পানিগুলোর খরচ এখন আকাশচুম্বী। খাতটিতে বিপুল বিনিয়োগ করছে অ্যামাজন, অ্যালফাবেট (গুগল), মাইক্রোসফট ও মেটার মতো জায়ান্ট কোম্পানিগুলো। ফলে গত ১০ বছরে এসব প্রতিষ্ঠানের হাতে থাকা নগদ অর্থের পরিমাণ বা ‘ফ্রি ক্যাশ ফ্লো’ কমে এখন সর্বনিম্ন পর্যায়ে অবস্থান করছে। ব্রিটিশ দৈনিক ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এপ্রিলে চীনের রফতানি বেড়েছে ১৪ শতাংশ

Bonik Barta

মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও মার্কিন শুল্কের প্রভাব সত্ত্বেও গত এপ্রিলে চীনের রফতানি ১৪ দশমিক ১ শতাংশ বেড়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের নেতা শি জিনপিংয়ের আসন্ন বৈঠকের ঠিক আগমুহূর্তে এ খবর সামনে এল। চীনের রফতানি বাড়ার এ হার বিশ্লেষকদের পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে। গতকাল এক বিবৃতিতে এসব তথ্য জানায় চীন সরকার। খবর এবিসি নিউজ। দেশটির সরকারি তথ্যানুযায়ী, গত মার্চে চীনের রফতানি বেড়েছিল ২ দশমিক ৫ শতাংশ। সে তুলনায় এপ্রিলের প্রবৃদ্ধি অত্যন্ত আশাব্যঞ্জক বলে উল্লেখ করেছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে, যুক্তরাষ্ট্রে চীনের রফতানি বেড়েছে ১১ দশমিক ৩ শতাংশ। অথচ মার্চে যুক্তরাষ্ট্রে রফতানি কমেছিল প্রায় ২৬ দশমিক ৫ শতাংশ। আমদানির ক্ষেত্রেও চীন শক্তিশালী অবস্থানে রয়েছে। এপ্রিলে আমদানি বেড়েছে ২৫ দশমিক ৩ শতাংশ। যদিও এটি মার্চের ২৭ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধির চেয়ে কিছুটা কম, তবুও একে শক্তিশালী হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা।

অ্যাপলের জন্য চিপ তৈরি করবে ইন্টেল

Prothom-Alo

দীর্ঘদিনের বিরতি কাটিয়ে ফের ব্যবসায়িক সম্পর্ক পুনর্গঠন করছে দুই মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল ও ইন্টেল। গত শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নালের (ডব্লিউএসজে) প্রতিবেদনে জানানো হয়, অ্যাপলের ডিভাইসের জন্য চিপ তৈরি করতে ইন্টেল একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে। পদক্ষেপটি ইন্টেলের চুক্তিভিত্তিক চিপ উৎপাদন ব্যবসার জন্য একটি বড় মাইলফলক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। খবর রয়টার্স। প্রতিবেদন অনুযায়ী, চুক্তিটির জন্য দুই কোম্পানির মধ্যে গত এক বছরেরও বেশি সময় ধরে আলোচনা চলছিল। কয়েক মাস আগে একটি আনুষ্ঠানিক চুক্তির রূপরেখা চূড়ান্ত হয়। এ খবরের পর শেয়ারবাজারে ইন্টেলের উত্থান দেখা গেছে। গত শুক্রবার প্রতিষ্ঠানটির শেয়ারদর প্রায় ১৫ শতাংশ বেড়েছে। অন্যদিকে অ্যাপলের শেয়ারদর বেড়েছে প্রায় ১ দশমিক ৭ শতাংশ ।

বিশ্ববাজারে দৈনিক জ্বালানি তেলের ঘাটতি ৪৮ লাখ ব্যারেল

Bonik Barta

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ও সরবরাহ ব্যবস্থার বিঘ্ন ঘটায় বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকটে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। সাম্প্রতিক এক প্রতিবেদনে জানানো হয়েছে, বর্তমানে আন্তর্জাতিক বাজারে দৈনিক প্রায় ৪৮ লাখ ব্যারেল জ্বালানি তেলের ঘাটতি রয়েছে। পিএল ক্যাপিটালের ওই প্রতিবেদন অনুযায়ী, উচ্চমূল্যের কারণে জ্বালানি তেলের চাহিদা কমে যাওয়ার (ডিমান্ড ডেসট্রাকশন) মাধ্যমেই মূলত এ বিশাল ঘাটতি মেটানো সম্ভব হতে পারে। খবর দ্য হিন্দু বিজনেসলাইন। পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহ কমিয়ে দিয়েছে। ফলে তেলের দাম যেমন বেড়েছে, তেমনি বাজারে অস্থিরতাও বেড়েছে। বিশেষ করে হরমুজ প্রণালি দিয়ে অপরিশোধিত জ্বালানি তেল পরিবহনে বাধা আসায় বড় ধরনের সরবরাহ সংকট তৈরি হয়েছে। প্রতিবেদন অনুসারে, গুরুত্বপূর্ণ নৌপথটি ক্ষতিগ্রস্ত হওয়ায় দৈনিক প্রায় দেড় কোটি ব্যারেল তেল সরবরাহ ব্যাহত হয়েছে।

হরমুজ প্রণালিতে যেভাবে আটকে আছে বিশ্ব বাণিজ্য

Bonik Barta

মধ্যপ্রাচ্যের অস্থিরতা বিশ্ব অর্থনীতিকে এক চরম সংকটের মুখে ঠেলে দিয়েছে। যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে, তা গত কয়েক দশকের মধ্যে আর দেখা যায়নি। ফেব্রুয়ারির পর থেকেই বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম হু হু করে বাড়ছে। এর প্রভাব কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নেই, বরং ছড়িয়ে পড়েছে এশিয়া থেকে আমেরিকা পর্যন্ত। পরিসংখ্যান বলছে, সংকটে কেবল ব্যবসাই ক্ষতিগ্রস্ত হচ্ছে না, বরং মাঝসমুদ্রে আটকা পড়েছেন হাজার হাজার নাবিক। শত শত পণ্যবাহী জাহাজ এখন পারস্য উপসাগরে স্থবির হয়ে পড়ে আছে। এপির বিশ্লেষণে সম্প্রতি এ তথ্য উঠে এসেছে।

এপ্রিলে ১ লাখ ১৫ হাজার কর্মসংস্থান তৈরি যুক্তরাষ্ট্রে

Bonik Barta

যুক্তরাষ্ট্রে গত এপ্রিলে নতুন করে ১ লাখ ১৫ হাজার কর্মসংস্থান যুক্ত হয়েছে। এ সংখ্যা অর্থনীতিবিদদের পূর্বাভাসের চেয়ে অনেক বেশি । একই সময় দেশটিতে বেকারত্বের হার ৪ দশমিক ৩ শতাংশে স্থিতিশীল রয়েছে। খবর দ্য গার্ডিয়ান। অর্থনীতিবিদরা ধারণা করেছিলেন, এপ্রিলে বড়জোর ৫৫ হাজার নতুন কর্মসংস্থান তৈরি হতে পারে যুক্তরাষ্ট্রে। কিন্তু হোয়াইট হাউজের মুখপাত্র কুশ দেশাই সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, এপ্রিলের কর্মসংস্থানের প্রতিবেদন প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। ব্যুরো অব লেবার স্ট্যাটিসটিকস জানায়, কর্মসংস্থান বাড়ার এ ধারা মূলত স্বাস্থ্যসেবা, পরিবহন, খুচরা বাণিজ্য ও সামাজিক সহায়তা খাতের ওপর ভর করে এসেছে। গত মাসে শুধু চারটি খাতেই এক লাখ ছয় হাজার নতুন চাকরি তৈরি হয়েছে। তবে এ সময় পেশাদার সেবা খাতে আট হাজার চাকরি কমেছে।