মার্কিন বাণিজ্য চুক্তি দেশের স্বার্থের অনুকূলে না হলে সংশোধনের সুযোগ রয়েছে
Bonik Barta
যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তি দেশের স্বার্থের অনুকূলে না হলে তার সংশোধনের সুযোগ চুক্তির মধ্যেই রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সিলেট সদর উপজেলার বাইশটিলা এলাকায় গতকাল জেলা পরিষদ ন্যাচারাল পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, ‘দুটি রাষ্ট্র কোনো চুক্তি করলে তা ইচ্ছা-স্বাধীন পরিবর্তন করা যায় না। দুটি ব্যক্তির মধ্যে চুক্তি হলে চট করে রদবদল করা যায়; কিন্তু রাষ্ট্রের ক্ষেত্রে তা সম্ভব নয়।’ চুক্তির মধ্যে বিভিন্ন ধারা থাকে উল্লেখ করে তিনি বলেন, ‘কিছু ধারা একটি পক্ষের অনুকূলে যায়, কিছু অন্যপক্ষের। দুই পক্ষের একটা উইন উইন সিচুয়েশন থাকে। এটি মিলিয়েই তো চুক্তি। তবে চুক্তি বাস্তবায়নের সময় এমন কিছু যদি আমাদের সামনে আসে, যা দেশের স্বার্থের অনুকূলে নয়— এমন ধারা যদি পরিলক্ষিত হয় তা সংশোধনের সুযোগ চুক্তির মধ্যেই রয়েছে।’
মাংস ও জ্বালানির মূল্যবৃদ্ধিতে চাপের মুখে ম্যাকডোনাল্ডস
Bonik Barta
গরুর মাংস ও জ্বালানির ক্রমবর্ধমান দামের কারণে বড় ধরনের চাপের মুখে পড়েছে বিশ্বখ্যাত ফাস্ট ফুড চেইন ম্যাকডোনাল্ডস। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে কোম্পানিটি সতর্ক করে বলেছে, এ ব্যয় বৃদ্ধির ফলে ফ্র্যাঞ্চাইজিগুলোর মুনাফা কমে যাচ্ছে, যার প্রভাব শেষ পর্যন্ত সাধারণ গ্রাহকদের ওপর পড়তে পারে। খবর এফটি। চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) আর্থিক প্রতিবেদন অনুযায়ী, বিশ্বজুড়ে ম্যাকডোনাল্ডসের বিক্রি বেড়েছে ৩ দশমিক ৮ শতাংশ। মূলত বিভিন্ন সাশ্রয়ী অফারের কারণে বিপুলসংখ্যক গ্রাহক টানতে সক্ষম হয়েছে প্রতিষ্ঠানটি। তবে এ প্রবৃদ্ধির হার আগের প্রান্তিকের তুলনায় বেশ কম।
Tk3 lakh crore ADP gets preliminary approval, final decision on 18 May
The Business Standard
The Planning Commission has given preliminary approval to a Tk3 lakh crore Annual Development Programme (ADP) for the 2026-27 fiscal year, prioritizing the education, health, transport, power and local government sectors. The approval came at an extended meeting of the commission today (9 May) chaired by Finance and Planning Minister Amir Khosru Mahmud Chowdhury.
এক মাসের মধ্যে মেয়াদি মিউচুয়াল ফান্ডের রূপান্তর কিংবা অবসায়ন প্রক্রিয়া শুরু হচ্ছে
Bonik Barta
গত বছরের নভেম্বরে জারি হওয়া মিউচুয়াল ফান্ড বিধিমালা অনুসারে যদি কোনো স্কিমের ইউনিটপ্রতি গড় লেনদেনমূল্য স্কিমটির ক্রয়মূল্য বা বাজারে ঘোষিত নিট সম্পদমূল্যের মধ্যে যেটি বেশি হয়, তার তুলনায় ২৫ শতাংশ কমে যায়, সেক্ষেত্রে ইউনিটহোল্ডারদের মতামতের ভিত্তিতে সেই ফান্ডের রূপান্তর কিংবা অবসায়নের বিধান রয়েছে। এ বিধান বাস্তবায়নে গতকাল নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পক্ষ থেকে একটি নির্দেশনা জারি করা হয়েছে। ফলে এক মাসের মধ্যেই ২৫ শতাংশ কমে লেনদেন হওয়া মেয়াদি মিউচুয়াল ফান্ডগুলোর রূপান্তর কিংবা অবসায়নের প্রক্রিয়া শুরু হতে পারে।
রাজনৈতিক হস্তক্ষেপে সুশাসনে ঘাটতির ফলে টেকসই প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়নি
Bonik Barta
বিগত এক যুগে সরকারের ভুলনীতি, অনিয়ম, দুর্নীতি ও প্রকল্প ব্যবস্থাপনার দুর্বলতার কারণে দেশের সামষ্টিক অর্থনীতির ভিত্তি এবং প্রবৃদ্ধি ভঙ্গুর হয়ে পড়েছিল। ব্যাংক ও জ্বালানি খাতে ব্যাপক অনিয়ম হয়েছে। রাজনৈতিক হস্তক্ষেপে সুশাসনের ঘাটতির ফলে টেকসই প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব হয়নি। সে সময় বেসরকারি বিনিয়োগ, রফতানি বাণিজ্য, ক্ষুদ্র ব্যবসা ও অন্যান্য অর্থনীতির প্রবৃদ্ধির চাকা একেবারে শ্লথ হয়ে গিয়েছিল।রাজধানীর এফডিসিতে গতকাল এক প্রাক-বাজেট ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী (সিইও) ড. এম মাসরুর রিয়াজ এ কথা বলেন। ‘মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে সৃষ্ট সংকট মোকাবেলাই আসন্ন বাজেট প্রণয়নে প্রধান চ্যালেঞ্জ’ শীর্ষক এ বিতর্কের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
ইরান যুদ্ধের প্রভাব খতিয়ে দেখছে দক্ষিণ-পূর্ব এশিয়ার ব্যাংকগুলো
Bonik Barta
মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক অস্থিরতায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর ব্যাংক খাতে বড় ধরনের উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে করপোরেট ঋণ ও বড় শিল্পগোষ্ঠীগুলোর ঋণ পরিশোধের সক্ষমতা নিয়ে ব্যাংকগুলো নতুন করে হিসাব-নিকাশ শুরু করেছে। যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়া এবং ক্রমবর্ধমান মূল্যস্ফীতির কারণে এ অঞ্চলের করপোরেট প্রতিষ্ঠানগুলো চাপের মুখে পড়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে ব্যাংকগুলোর ব্যালান্স শিটে। খবর নিক্কেই এশিয়া।
ট্রাম্প-শি শীর্ষ সম্মেলনের আগে এপ্রিলের রপ্তানি তথ্য জানাল চীন, প্রবৃদ্ধি ১৪.১০ শতাংশ
The Business Standard
ইরান যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রের আরোপিত উচ্চ শুল্কের নেতিবাচক প্রভাব সত্ত্বেও— এপ্রিলে চীনের রপ্তানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ১৪ দশমিক ১০ শতাংশ বেড়েছে। আজ শনিবার (৯ মে) চীন সরকারের পক্ষ থেকে এই তথ্য প্রকাশ করা হয়। আগামী সপ্তাহে বেইজিংয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে একটি বহুল প্রতিক্ষীত বৈঠক হওয়ার কথা রয়েছে। এই শীর্ষ বৈঠকের মাত্র কয়েক দিন আগেই ইতিবাচক এ তথ্য সামনে এল। রপ্তানির এই হার বিশ্লেষকদের ধারণাকেও ছাড়িয়ে গেছে। গত মার্চে চীনের রপ্তানি প্রবৃদ্ধি ছিল মাত্র ২.৫ শতাংশ, সেই তুলনায় এপ্রিলের ১৪.১ শতাংশ প্রবৃদ্ধি একটি বড় উল্লম্ফন। বিশেষভাবে উল্লেখযোগ্য হলো, যুক্তরাষ্ট্রে চীনের রপ্তানি গত বছরের তুলনায় ১১.৩ শতাংশ বেড়েছে, যা মার্চে ২৬.৫ শতাংশ কমে গিয়েছিল। অন্যদিকে, এপ্রিলে চীনের আমদানি ২৫.৩ শতাংশ বেড়েছে, যা মার্চের ২৭.৮ শতাংশের চেয়ে কিছুটা কম হলেও বেশ শক্তিশালী।
সৌরবিদ্যুৎ থেকে স্মার্ট গ্রিড, এক ছাদের নিচে নতুন প্রযুক্তি সমাধান
Bonik Barta
জলবায়ু পরিবর্তন, জ্বালানি নিরাপত্তা ও জীবাশ্ম জ্বালানির ক্রমবর্ধমান ব্যয়ের বাস্তবতায় বিশ্ব এখন নবায়নযোগ্য জ্বালানিনির্ভর ভবিষ্যতের দিকে দ্রুত এগোচ্ছে। এ পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছে সৌরশক্তি। এটি শুধু বিদ্যুৎ উৎপাদনের একটি বিকল্পই নয়; বরং এটি এখন টেকসই অর্থনীতি ও পরিবেশবান্ধব উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি। সৌর ও নবায়নযোগ্য জ্বালানি খাতকে আরো ত্বরান্বিত করতে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইআইডি) এক্সপো অ্যান্ড ডায়ালগ ২০২৬’। এতে দেশী-বিদেশী শতাধিক প্রতিষ্ঠান সৌরবিদ্যুৎ থেকে শুরু করে স্মার্ট গ্রিড ব্যবস্থাসহ আধুনিক ও উদ্ভাবনী নবায়নযোগ্য জ্বালানি সমাধান প্রদর্শন করছে। এর মধ্যে রয়েছে সোলার প্যানেল, ইনভার্টার, ব্যাটারি ও এনার্জি স্টোরেজ সিস্টেম, স্মার্ট গ্রিড ও বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি। অন্যদিকে ছিলে শিল্প-কারখানার অটোমেশন প্রযুক্তি, সবুজ নির্মাণসামগ্রী, লিফট-এস্কেলেটর, শিল্প প্যাকেজিং প্রযুক্তিসহ অবকাঠামো উন্নয়নসংশ্লিষ্ট উদ্ভাবনী পণ্য। বিভিন্ন স্টলে এসব প্রযুক্তির ব্যবহারিক প্রদর্শনী, ব্যবসায়িক সমাধান ও বিনিয়োগ সম্ভাবনাও তুলে ধরা হয়।
ইরান যুদ্ধসংক্রান্ত ঘোষণার আগেই জ্বালানির বাজারে ৭ বিলিয়ন ডলারের ‘অস্বাভাবিক লেনদেন’
Bonik Barta
প্রথম কোনো বড় ঘটনা ঘটে ২৩ মার্চ। ওই দিন ট্রাম্প ইরানের বিদ্যুৎ অবকাঠামোয় সম্ভাব্য হামলা সংক্রান্ত পরিকল্পনা বিলম্বের ঘোষণা দেন। এর কয়েক মিনিট আগে প্রায় ২২০ কোটি ডলারের তেল, ডিজেল ও গ্যাসোলিন ফিউচার্সে শর্ট পজিশন নেয়া হয়। ঘোষণার পর জ্বালানি তেলের দাম প্রায় ১৫ শতাংশ পর্যন্ত পড়ে যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানসংক্রান্ত গুরুত্বপূর্ণ ঘোষণাগুলোর ঠিক আগে ‘জ্বালানি তেলের দাম কমবে’—এমন প্রত্যাশার ভিত্তিতে বাজারে প্রায় ৭ বিলিয়ন বা ৭০০ কোটি ডলারের লেনদেন হয়েছিল বলে জানিয়েছে রয়টার্স। বিষয়টি ঘিরে এখন মার্কিন কর্তৃপক্ষ তদন্ত করছে। এসব লেনদেনে কেউ ইনসাইডার বা গোপন তথ্য ব্যবহার হয়েছে কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে।
Bida proposes 80% off-dock unloading to ease Ctg Port congestion
The Business Standard
The Bangladesh Investment Development Authority (Bida) has proposed gradually allowing 80% of import goods to be cleared through private Inland Container Depots (ICDs), or off-docks, in a move aimed at reducing congestion at Chattogram Port and improving logistics efficiency. The proposal has been submitted to the finance ministry as part of a broader deregulation initiative to facilitate trade and improve the ease of doing business, officials concerned told The Business Standard.
যুক্তরাষ্ট্রে কনটেইনার আমদানি কমেছে ৫.৫ শতাংশ
Bonik Barta
ভূরাজনৈতিক অস্থিরতা ও নতুন বাণিজ্যনীতির অনিশ্চয়তায় গত এপ্রিলে যুক্তরাষ্ট্রে পণ্যবাহী কনটেইনার আমদানি ৫ দশমিক ৫ শতাংশ কমেছে। গবেষণা সংস্থা ডেসকার্টস সিস্টেমস গ্রুপের তথ্যমতে, গত মাসে মার্কিন বন্দরগুলো প্রায় ২২ লাখ ৭৮ হাজার টিইইউ কনটেইনার খালাস করেছে, যা মার্চের তুলনায় ৩ দশমিক ২ শতাংশ কম। বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও নীতি পরিবর্তনের প্রভাবে এ নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। বিশেষ করে চীন থেকে আমদানি কমেছে ১৫ দশমিক ৩ শতাংশ। চলতি বছর দেশটিতে এখন পর্যন্ত মোট আমদানি কমেছে ৫ শতাংশ।
বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ ও ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতে পদক্ষেপ চায় ডিএসই
Bonik Barta
দুর্বল পাঁচটি ইসলামী ব্যাংক একীভূতকরণের ক্ষেত্রে যথাযথ ক্ষতিপূরণ ছাড়া সাধারণ বিনিয়োগকারীদের মালিকানা হারানোর ঝুঁকি তৈরি হয়েছে। এক্ষেত্রে দুর্বল ব্যবস্থাপনা, অনিয়ম ও আর্থিক অব্যবস্থাপনার দায় সাধারণ বিনিয়োগকারীদের ওপর চাপিয়ে দেয়া হচ্ছে।৷এ অবস্থায় ক্ষুদ্র ও সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ, ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করা এবং একীভূতকরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এ দাবি জানিয়েছেন ডিএসইর প্রতিনিধি দলের সদস্যরা।
ইউসিবির নিট মুনাফা বেড়েছে প্রায় দ্বিগুণ
Bonik Barta
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ১১ কোটি ৩৮ লাখ টাকা নিট মুনাফা করেছে, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬ কোটি ৫ লাখ টাকা। এ সময়ে ব্যাংকটির নিট মুনাফা বেড়েছে প্রায় দ্বিগুণ। ইউসিবির চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় এ তথ্য জানা গেছে। আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে ইউসিবির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৪ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ৯৭ পয়সায়।
সনির গেমিং ব্যবসায় মন্দার পূর্বাভাস
Bonik Barta
বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান সনি তাদের গেমিং ব্যবসায় বার্ষিক বিক্রয় কমার পূর্বাভাস দিয়েছে। গতকাল জাপানি প্রতিষ্ঠানটি জানায়, প্লে-স্টেশন ৫ কনসোলের চাহিদা কমে যাওয়া এবং বিশ্ববাজারে মেমোরি চিপের অস্বাভাবিক দাম বাড়ায় তাদের বিক্রয় ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে হার্ডওয়্যার বিক্রয় কমলেও গেম বা সফটওয়্যার বিক্রয় বাড়ায় মুনাফা বৃদ্ধির আশা করছে সনি। খবর রয়টার্স। সনির সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ী, গেমিং খাতে বার্ষিক বিক্রয় ৬ শতাংশ কমে প্রায় ২ কোটি ৮০০ হাজার ডলারে নামতে পারে। সনি জানায়, গেমিং খাত থেকে মুনাফা ৩০ শতাংশ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। মূলত সনির নিজস্ব ভিডিও গেমগুলোর শক্তিশালী অবস্থান এবং আগের বছরের কিছু আর্থিক ক্ষতি কাটিয়ে ওঠায় এ লাভের আশা করা হচ্ছে।
আইডিএলসি ফাইন্যান্সের নিট মুনাফা বেড়েছে
Bonik Barta
ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) আইডিএলসি ফাইন্যান্স পিএলসির চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৩ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ১৭ পয়সায়। এ সময়ে কোম্পানিটির ইপিএস বেড়েছে ২২ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য মোট ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে আইডিএলসি ফাইন্যান্সের পর্ষদ। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৫৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ৫৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৯ টাকা ৪৬ পয়সায়। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে ১৪ মে বেলা ১১টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটির পর্ষদ। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারিত ছিল গত ১৯ এপ্রিল।
কারণ ছাড়াই বাড়ছে সিকদার ইন্স্যুরেন্সের শেয়ারদর
Bonik Barta
বীমা খাতের তালিকাভুক্ত সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর ও লেনদেনের পরিমাণ সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক হারে বেড়েছে। তবে কোম্পানিটির শেয়ারদর ও লেনদেন বাড়ার পেছনে কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য নেই। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চিঠির জবাবে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি। বাজার পর্যালোচনায় দেখা যায়, গত ১৫ এপ্রিল ডিএসইতে সিকদার ইন্স্যুরেন্সের শেয়ারদর ছিল ২০ টাকা ৯০ পয়সা। এর পর থেকেই শেয়ারটির দর ঊর্ধ্বমুখী। সর্বশেষ গত বৃহস্পতিবার শেয়ারটির দর ৩৩ টাকা ৮০ পয়সায় দাঁড়িয়েছে। এ সময়ে শেয়ারটির দর বেড়েছে প্রায় ৬২ শতাংশ।
জাপানে রেকর্ডসংখ্যক সেলুন বন্ধ
Bonik Barta
জাপানের হেয়ার সেলুন বা চুল কাটার দোকানগুলো বর্তমানে সবচেয়ে বেশি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। গত বছর জাপানে রেকর্ডসংখ্যক সেলুন দেউলিয়া হয়ে বন্ধ হয়ে গেছে। খবর জাপান টাইমস। ২০২৫ সালে জাপানে মোট ২৩৫টি সেলুন দেউলিয়া হওয়ার আবেদন করেছে, যা একটি নতুন রেকর্ড। এর আগে ২০২৪ সালে ২১৫টি সেলুন দেউলিয়া হয়। প্রতিবেদনে বলা হয়, বর্তমানে জাপানের ৪৯ শতাংশ সেলুনের বয়স ১০ বছরের কম। কভিড-১৯ মহামারীর সময়ও জাপানের সেলুন ব্যবসায়ীদের অবস্থা এত করুণ ছিল না। কারণ ওই সময় সরকার বিভিন্ন ধরনের অনুদান ও সুদমুক্ত ঋণের সুবিধা দিয়েছিল। ফলে ২০২১ সালে দেউলিয়া হওয়ার সংখ্যা রেকর্ড পরিমাণ কমে মাত্র ৬৮টিতে নেমেছিল। কিন্তু বর্তমান পরিস্থিতি অনেকটা ২০০৮ সালের বিশ্ব অর্থনৈতিক মন্দার কথা মনে করিয়ে দিচ্ছে বলে উল্লেখ করেন বাজার বিশ্লেষকরা।
Both mobile, internet subscriber bases rebound in March
The Financial Express
After several months of steady decline, both the numbers of mobile and internet subscribers in the country saw a modest rise in March 2026, according to the latest industry data. The total number of mobile subscribers rose to 186.06 million in March from 185.84 million in February, marking a month-on-month increase of around 0.12 per cent.
Weak logistics, high business costs hurting Bangladesh's export competitiveness: Experts
The Business Standard
Economists and business leaders have said weak logistics infrastructure and high business costs are reducing Bangladesh's trade competitiveness, warning that export growth will remain constrained without reforms in ports, transport and supply chain management. They said reducing logistics costs by 25% could increase exports by 20%, while a 1% reduction in freight transport costs could boost exports by 7.4%..
বিশ্ববাজারে দুগ্ধজাত পণ্যের দাম বেড়েছে ১.৫%
Bonik Barta
বিশ্ববাজারে দুগ্ধজাত পণ্যের দাম গত মার্চের পর প্রথমবারের মতো বেড়েছে। গত মঙ্গলবার অনুষ্ঠিত গ্লোবাল ডেইরি ট্রেড (জিডিটি) নিলামে পণ্যের মূল্যসূচক ১ দশমিক ৫ শতাংশ বেড়েছে। এর আগে এপ্রিলে পরপর দুটি নিলামে যথাক্রমে ৩ দশমিক ৪ শতাংশ ও ২ দশমিক ৭ শতাংশ দাম কমেছিল। মূলত জাহাজভাড়া বৃদ্ধি ও লজিস্টিক খাতের অস্থিরতার শঙ্কা তৈরি হয়েছে। এ কারণে দক্ষিণ-পূর্ব এশিয়া ও ওশেনিয়ার ক্রেতারা আগেভাগেই পণ্য মজুদ করতে শুরু করেছেন। এই বাড়তি চাহিদাই বাজারে দাম বাড়ার প্রধান কারণ। খবর ফারমার্স উইকলি, এগ্রিল্যান্ড ও আইরিশ ফারমার্স জার্নালস।
প্রায় এক মাস পর উৎপাদনে ফিরল ইস্টার্ন রিফাইনারি
Bonik Barta
প্রায় এক মাস বন্ধ থাকার পর আবারো অপরিশোধিত জ্বালানি তেল শোধন শুরু করছে ইস্টার্ন রিফাইনারি পিএলসি। দেশের একমাত্র রাষ্ট্রীয় তেল শোধনাগারটিতে গতকাল পূর্ণোদ্যমে উৎপাদন প্রক্রিয়া শুরু হয়। ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শরীফ হাসনাত এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘সকাল ৮টায় আমাদের প্লান্ট চালু করা হয়। তবে প্রসেস হতে কয়েক ঘণ্টা সময় লাগে। এরপর উৎপাদন শুরু হয়।’ এর আগে বৃহস্পতিবার শোধনাগারটি চালু করতে সৌদি আরব থেকে আসা এক লাখ টন ক্রুড অয়েল ট্যাংকে পৌঁছে।