10-May-2026

Monday 11 May 2026

12-May-2026

ইরানের দৈনিক ১৮ লাখ ব্যারেল জ্বালানি তেল সরবরাহ ব্যাহত

Bonik Barta

মার্কিন নৌবাহিনীর কঠোর অবরোধে বড় ধরনের সংকটের মুখে পড়েছে ইরানের অপরিশোধিত জ্বালানি তেল রফতানি খাত। হরমুজ প্রণালিতে মার্কিন সামরিক উপস্থিতির কারণে ইরানের জ্বালানি তেল সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। বিশ্ববাজারে প্রতিদিন প্রায় ১৮ লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল রফতানি ব্যাহত হচ্ছে। এতে দেশটির উৎপাদিত বাড়তি তেল জমা রাখার জায়গা খুঁজে পেতে হিমশিম খাচ্ছে। খবর নিক্কেই এশিয়া।বিশ্লেষকদের মতে, গত ১৩ এপ্রিল মার্কিন সামরিক বাহিনী এ অবরোধ শুরু করার পর এশিয়ার বাজারগুলোয় ইরানের অপরিশোধিত জ্বালানি তেলের প্রবেশাধিকার প্রায় বন্ধ হয়ে গেছে। ইউরোপীয় সংস্থা কেপলারের তথ্যানুযায়ী, অবরোধের আগে ইরানের জ্বালানি তেল রফতানি ছিল দৈনিক গড়ে ২২ লাখ ৫০ হাজার ব্যারেল। কিন্তু বর্তমানে তা কমে গড়ে মাত্র ১৩ লাখ ৩০ হাজার ব্যারেলে নেমে এসেছে। যুদ্ধ সত্ত্বেও মার্চ থেকে ইরান গড়ে দৈনিক ১৮ লাখ ব্যারেল তেল রফতানি করছে। তবে অবরোধের কারণে এ অপরিশোধিত জ্বালানি তেল গন্তব্যে পৌঁছতে না পেরে মাঝপথেই আটকে গেছে।

ভোমরা স্থলবন্দর দিয়ে আমদা‌নি কমায় বেড়েছে শুকনা ম‌রিচের দাম

Bonik Barta

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে শুকনা মরিচ আমদা‌নি কমেছে। গত অর্থবছরের প্রথম ১০ মাসের তুলনায় চল‌তি অর্থবছরের একই সময়ে পণ্যটির আমদা‌নি কমেছে প্রায় এক হাজার ট‌ন। আমদানি কমায় স্থানীয় বাজারে পণ্যটির দাম কেজিতে ৮০ টাকা পর্যন্ত বেড়েছে। ভোমরা কাস্টম হাউজের রাজস্ব শাখা থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-এপ্রিল পর্যন্ত এ বন্দর দিয়ে ৪৮ হাজার ৩৭৫ টন শুকনা মরিচ আমদানি হয়েছে। যার বাজারমূল্য ছিল ১ হাজার ৩২৯ কোটি ৯১ লাখ টাকা। ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে ৪৯ হাজার ৩৩২ টন শুকনা মরিচ আমদানি হয়েছে। সে হিসাবে এক বছরের ব্যবধানে আমদানি কমেছে ৯৫৬ টন।

আকুর বিল পরিশোধের পর রিজার্ভ কমল দেড় বিলিয়ন ডলার

Bonik Barta

দেশের আমদানি দায় মেটাতে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নকে (আকু) ১ দশমিক ৫১ বিলিয়ন ডলার পরিশোধ করেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ১৪ বিলিয়ন ডলারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি (বিপিএম৬) অনুযায়ী, এর পরিমাণ ২৯ দশমিক ৪৭ বিলিয়ন ডলার। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।

সোনার বাংলা ইন্স্যুরেন্সের মুনাফা কমেছে ৪১%

Bonik Barta

বীমা খাতে তালিকাভুক্ত সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেডের চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) শেয়ারপ্রতি আয় হয়েছে ২৬ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪৪ পয়সায়। এ সময়ের ব্যবধানে কোম্পানিটির ইপিএস কমেছে প্রায় ৪১ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সর্বশেষ সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে সোনার বাংলা ইন্স্যুরেন্সের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৬৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২০ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ২ পয়সা। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ১৩ আগস্ট বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১১ জুন।

আইপিডিসি ফাইন্যান্সের নিট মুনাফা বেড়েছে ৭৯ শতাংশ

Bonik Barta

২০২৬ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) বিভিন্ন আর্থিক সূচকে বেশ ভালো করেছে দেশের প্রথম বেসরকারি খাতের আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স পিএলসি। এ সময়ে প্রতিষ্ঠানটির নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৭৮ দশমিক ৫২ শতাংশ বেড়ে ৬ কোটি ৫০ লাখ টাকায় দাঁড়িয়েছে। নিট সুদ আয় ও বিনিয়োগ আয় বাড়ার পাশাপাশি নিয়ন্ত্রিত ব্যয় ব্যবস্থাপনার কারণে এ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। গতকাল অনুষ্ঠিত সভায় চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করেছে আইপিডিসি ফাইন্যান্সের পর্ষদ। এ সময়ে প্রতিষ্ঠানটির মোট সুদ আয় ৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৪২ কোটি ৫০ লাখ টাকায়। অন্যদিকে এ সময়ে সুদ ব্যয় মাত্র ১ দশমিক ৭৪ শতাংশ বেড়ে ১৮৪ কোটি ৪০ লাখ টাকায় দাঁড়িয়েছে। এতে নিট সুদ আয় ২২ দশমিক ৩৩ শতাংশ বেড়ে ৫৮ কোটি ১০ লাখ টাকায় উন্নীত হয়েছে।

যুক্তরাষ্ট্রে ক্রেডিট কার্ডের দেনাকে ছাড়িয়ে গেছে গাড়ির ঋণ

Bonik Barta

যুক্তরাষ্ট্রে ঋণের বোঝা নতুন কিছু নয়। দেশটির কোটি কোটি মানুষ মর্টগেজ, শিক্ষা ঋণ ও ক্রেডিট কার্ডের দেনায় জর্জরিত। অনেকের ক্ষেত্রে এ তিন ধরনের ঋণ একসঙ্গেও রয়েছে। তবে এখন ঋণের আরেকটি বড় উৎস হয়ে উঠেছে ব্যক্তিগত গাড়ি। সাধারণ আমেরিকানদের জন্য গাড়ির ঋণ ধীরে ধীরে বড় আর্থিক চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। খবর ফরচুন। বিশ্লেষকরা বলছেন, অনেক পরিবার এখন বাড়ি বা শিক্ষা ঋণের পাশাপাশি গাড়ির কিস্তি পরিশোধ করতেও হিমশিম খাচ্ছে। নতুন গাড়ির উচ্চ দাম ও বাড়তি সুদের কারণে এ চাপ আরো বেড়েছে। সেঞ্চুরি ফাউন্ডেশন নামের গবেষণা প্রতিষ্ঠানের তথ্যমতে, যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রতি চার নাগরিকের মধ্যে একজন গাড়ির ঋণ শোধ করতে পারছেন।

সমুদ্রের তাপমাত্রা ঝুঁকি বাড়াচ্ছে বিশ্ব অর্থনীতিতে

Bonik Barta

সমুদ্রের তাপমাত্রা বাড়তে থাকায় বিশ্বজুড়ে চরম আবহাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। বিজ্ঞানীদের পূর্বাভাস বলছে, জলবায়ু পরিবর্তনের সঙ্গে ‘এল নিনো’ চক্র যুক্ত হয়ে আসন্ন মাসগুলোয় বড় ধরনের পরিবেশগত ও অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনতে পারে। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পর্যবেক্ষণ সংস্থা কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস এক প্রতিবেদনে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। খবর ফাইন্যান্সিয়াল টাইমস। পরিবেশবিদরা বলছেন, জলবায়ু পরিবর্তনের সঙ্গে এল নিনো একত্রে কাজ করলে এর প্রভাব বিশ্ব অর্থনীতির ওপরও পড়বে। কৃষি, খাদ্য সরবরাহ, জ্বালানি, সাপ্লাই চেইনসহ পরিবহন ও শ্রমবাজারে নতুন চাপ তৈরি হতে পারে।

ট্রাম্প মিডিয়ার লোকসান ৪০ কোটি ৬০ লাখ ডলার

Bonik Barta

ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্লাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এর মূল প্রতিষ্ঠানের নাম ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ।কোম্পানিটি সম্প্রতি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। ২০২৬ সালের প্রথম তিন মাসে প্রায় ৪০ কোটি ৬০ লাখ ডলার লোকসান গুনেছে ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি। অন্যদিকে এ সময়ে প্রতিষ্ঠানটির আয় হয়েছে ৮ লাখ ৭০ হাজার ডলারের কিছু বেশি। খবর দ্য গার্ডিয়ান। ট্রুথ সোশ্যালের জানুয়ারি-মার্চ প্রান্তিকের প্রতিবেদনে দেখা যায়, ট্রাম্প মিডিয়ার নিট বিক্রি গত বছরের তুলনায় ৬ শতাংশ বাড়লেও অন্যান্য বিনিয়োগে বিশাল লোকসান হয়েছে। এ ক্ষতির বড় একটি অংশই এসেছে ডিজিটাল সম্পদ বা ক্রিপ্টোকারেন্সি থেকে। ২০২৫ সালে কোম্পানিটি প্রায় ৩ দশমিক ৫ বিলিয়ন বা ৩৫০ কোটি ডলারের বিটকয়েন কিনেছিল। কারণ ওই সময় বিটকয়েনের দাম অনেকটা কমে যায়। তখন ট্রাম্প মিডিয়ার লক্ষ্য ছিল একটি বড় বিটকয়েন তহবিল তৈরির। এরপর থেকে বিটকয়েনের বাজারমূল্য প্রায় এক-তৃতীয়াংশ কমে যায়। ফলে কোম্পানিটিকে ৩৬ কোটি ৮০ লাখ ডলারের লোকসান গুনতে হয়। এছাড়া সুদ ও কর্মীদের শেয়ারভিত্তিক ভাতার পেছনেও বেশকিছু অর্থ খরচ হয়।

চট্টগ্রাম কেন্দ্রে দাম বাড়লেও শ্রীমঙ্গল-পঞ্চগড়ে কমছে

Bonik Barta

দেশে চা নিলামের মধ্যে চট্টগ্রামে দাম ধারাবাহিকভাবে বাড়ছে। তবে প্রথম নিলামের তুলনায় দ্বিতীয় নিলামে শ্রীমঙ্গল ও পঞ্চগড়ে চায়ের দাম কমতে শুরু করেছে।মান অনুযায়ী ভালো চা সরবরাহ কম থাকায় দাম নিম্নমুখী বলছে ক্রেতাপ্রতিষ্ঠানগুলো। চা বোর্ডের তথ্য অনুযায়ী, গত ২৭ এপ্রিল শুরু হওয়া চট্টগ্রাম নিলামে (প্রথম নিলাম) ১৪ লাখ ৭৬ হাজার ২৪৭ কেজি চা বিক্রি হয়েছে। কেজিপ্রতি চা ২৭৪ টাকায় বিক্রি হয়। ৪ মে দ্বিতীয় নিলামে চা সরবরাহ কমে গেলে মোট বিক্রি হয় ১০ লাখ ১২ হাজার ৫১২ কেজি। তবে সরবরাহ কমায় চায়ের গড় দাম উঠে যায় কেজিপ্রতি ২৮০ টাকা ৫২ পয়সায়। চট্টগ্রামে দাম বাড়লেও অন্য দুটি নিলাম কেন্দ্রে সরবরাহ ও দাম দুটোই নিম্নমুখী বলে জানিয়েছেন চা সংশ্লিষ্টরা।

‘‌জেড’ ক্যাটাগরিতে ১০ ব্যাংকের শেয়ার

Bonik Barta

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুসারে টানা দুই বছর তালিকাভুক্ত কোনো কোম্পানি লভ্যাংশ না করলে সেক্ষেত্রে সেই কোম্পানির শেয়ার ‘‌জেড’ ক্যাটাগরিতে অবনমন করার বিধান রয়েছে সম্প্রতি পুঁজিবাজারে তালিকাভুক্ত ১০ ব্যাংক টানা দুই বছর লভ্যাংশ ঘোষণা না করায় ‘‌জেড’ ক্যাটাগরিতে অবনমন করা হয়েছে। গতকাল থেকেই এ ক্যাটাগরি পরিবর্তন কার্যকর হয়েছে। এর আগে গত সপ্তাহে একই কারণে আরো তিন ব্যাংকের শেয়ার জেড ক্যাটাগরিতে অবনমন করা হয়েছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জেড ক্যাটাগরিতে অবনমনকৃত ব্যাংকগুলো হলো এবি ব্যাংক পিএলসি, আইএফআইসি ব্যাংক পিএলসি, ওয়ান ব্যাংক পিএলসি, প্রিমিয়ার ব্যাংক পিএলসি, রূপালী ব্যাংক পিএলসি, এনআরবি ব্যাংক পিএলসি, মার্কেন্টাইল ব্যাংক পিএলসি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি, আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি ও এনআরবিসি ব্যাংক পিএলসি। এর মধ্যে ছয়টি ব্যাংকই ‘‌এ’ ক্যাটাগরিতে ছিল, বাকি চারটি ব্যাংক ছিল ‘‌বি’ ক্যাটাগরিতে। এর আগে গত সপ্তাহে টানা দুই বছর লভ্যাংশ ঘোষণা না করার কারণে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ‘‌এ’ থেকে ‘‌জেড’, এসবিএসি ব্যাংক পিএলসিকে ‘‌বি’ থেকে ‘‌জেড’ এবং স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসিকে ‘‌বি’ থেকে ‘‌জেড’ ক্যাটাগরিতে অবনমন করা হয়েছিল।

ভ্যাট অর্ধেকে নামিয়ে একীভূত কাঠামো গঠনের দাবি

Bonik Barta

ভ্যাটের হার ১৫ থেকে কমিয়ে সাড়ে ৭ শতাংশ অর্থাৎ অর্ধেকে নামিয়ে এনে একটি একীভূত কাঠামো প্রবর্তনের প্রস্তাব করেছে জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (জেবিসিসিআই)। পাশাপাশি করপোরেট করহার ২৫ থেকে কমিয়ে ২০ শতাংশ করার দাবি জানিয়েছে সংগঠনটি। অন্যদিকে দেশী-বিদেশী বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বর্তমান করহার থেকে ২০ শতাংশ ছাড় এবং টেক্সটাইল খাতের কর পুনরায় ১৫ শতাংশ করার সুপারিশ করেছে জাপান-বাংলাদেশ চেম্বার।

জাপানে ব্যবহৃত গাড়ির বাজার ৫.৩ ট্রিলিয়ন ইয়েন ছাড়াল

Bonik Barta

জাপানে নতুন উচ্চতায় পৌঁছেছে ব্যবহৃত বা পুরনো গাড়ির বাজারের আকার। ২০২৫ সালে বাজারটির আকার ৫ দশমিক ৩ ট্রিলিয়ন ইয়েন ছাড়িয়েছে, যা পাঁচ বছরের তুলনায় প্রায় ৫৫ শতাংশ বেশি। রিক্রুট হোল্ডিংসের সাম্প্রতিক এক জরিপে এ তথ্য উঠে এসেছে। গবেষণায় দেখা গেছে, জাপানে ব্যবহৃত গাড়ির গড় দাম দাঁড়িয়েছে ১৭ লাখ ৫০ হাজার ইয়েন। অন্যদিকে দেশটিতে একটি নতুন গাড়ি কিনতে গুনতে হয় প্রায় ৩৫ লাখ ইয়েন। বাজার বিশ্লেষকরা বলছেন, কাঁচামালের দাম বাড়ায় নতুন গাড়ির দাম এখন সাধারণের নাগালের বাইরে চলে যাচ্ছে। ফলে মানুষ এখন ব্যবহৃত গাড়ির দিকে ঝুঁকছে।

এনভিডিয়াকে টপকে বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি হওয়ার পথে গুগল?

Bonik Barta

বিশ্বের সবচেয়ে মূল্যবান বা দামি পাবলিক কোম্পানির তালিকায় বড় পরিবর্তন আসতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতের দৌড়ে এনভিডিয়াকে ছাড়িয়ে যাওয়ার খুব কাছাকাছি পৌঁছে গেছে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট। সাম্প্রতিক এক প্রতিবেদনে দেখা গেছে, দুই কোম্পানির বাজারমূল্যের ব্যবধান এখন অনেকটা কমে এসেছে। খবর বিজনেস ইনসাইডার। ২০২৪ সালের জুন থেকে এনভিডিয়া, অ্যাপল ও মাইক্রোসফট পর্যায়ক্রমে বাজারমূল্যের শীর্ষে অবস্থান করছে। গত বছর জুনে মাইক্রোসফটকে পেছনে ফেলে ফের বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানির জায়গা করে নেয় এনভিডিয়া। তবে এ তালিকায় ক্রমেই ওপরে উঠে আসছে অ্যালফাবেট।

ডুবে যাওয়া ব্যাংকিং খাত পুনরুদ্ধারে গ্রিসকে অনুসরণ করতে পারে বাংলাদেশ

Bonik Barta

২০০৮ সাল-পরবর্তী সময়ে এক গভীর অর্থনৈতিক সংকটের মুখে পড়েছিল গ্রিস। দেশটির সেই বিপর্যয়কে বিশ্বের গত অর্ধশতকের ইতিহাসে দীর্ঘস্থায়ী অর্থনৈতিক সংকট হিসেবে বিবেচনা করা হয়। পুরো ইউরোজোনকে নাড়িয়ে দেয়া এ সংকটে গ্রিসের প্রায় সব ব্যাংক দেউলিয়া হয়ে পড়েছিল। গ্রিসজুড়ে ব্যাংক থেকে আমানত তুলে নেয়ার হিড়িক পড়েছিল। গ্রাহকের অর্থ উত্তোলনের চাপ সামাল দিতে না পেরে দেশটির বেশির ভাগ এটিএম বুথ বন্ধ করে দেয়া হয়। এক সময় খেলাপি ঋণ পৌঁছায় ৪৯ শতাংশে। বিপর্যস্ত গ্রিসের সেই ব্যাংক খাত আবার ঘুরে দাঁড়িয়েছে। দেশটির ব্যাংকগুলোর খেলাপি ঋণের হার নেমে এসেছে মাত্র ৩ দশমিক ৩ শতাংশে। আর শক্তিশালী ব্যাংকের ওপর ভর করে ঘুরে দাঁড়িয়েছে গ্রিসের অর্থনীতিও।

উত্তোলনযোগ্য মজুদ নেই, এমন ফলাফলের পর আর তৎপরতা দেখায়নি পেট্রোবাংলা

Bonik Barta

দিনাজপুরের হিলি উপজেলার আলিহাটে ২০১৯ সালে প্রথমবারের মতো লোহার খনি আবিষ্কার করে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি)। এ খনিতে ৬২ দশমিক ৫ কোটি টন আকরিক লোহার মজুদের কথা জানানো হয় তখন। এমনকি লোহার পাশাপাশি মূল্যবান কপার, নিকেল ও ক্রোমিয়াম থাকার বিষয়টিও উঠে আসে জিএসবির জরিপে। এ খনি থেকে দেশে ৩০ বছরের লোহার কাঁচামাল সরবরাহের সম্ভাবনার কথাও জোর দিয়ে জানানো হয়। তবে খনি আবিষ্কারের প্রায় সাত বছর অতিবাহিত হলেও খনিটি বাণিজ্যিকভাবে লাভজনক হবে না—এমন ফলাফলের পর খনি এলাকায় নতুন করে আর কোনো তৎপরতা দেখায়নি জিএসবি ও পেট্রোবাংলা।

Megaproject worth Tk 334.75b ready for ECNEC endorsement

The Financial Express

A megaproject for building the long-cherished Padma Barrage with an estimated cost of Tk 334.75 billion is ready to go for endorsement at the next ECNEC meeting, officials say. The project is among 16 agenda placed on the notice for the Executive Committee of the National Economic Council (ECNEC) meeting scheduled for Wednesday, according to officials at the Planning Commission. Prime Minister Tarique Rahman is scheduled to preside over the meeting of the government's highest policymaking body.

Bangladesh beats China to book second slot

The Financial Express

Bangladesh overtakes China to become second-largest apparel exporter to the United States in value terms, as of the first quarter of 2026, in a major shift in global sourcing patterns amid tariff spats. Chinese shipments to the American market continue to decline sharply under retaliatory tariff blows from the Trump administration, according to latest statistics. Bangladesh first emerged as the second-largest exporter of readymade garments to the US market in February this year. By the end of March, the country had further strengthened its position, while Vietnam retained the top spot.

খেলাপি ঠেকাতে বেক্সিমকো সুকুকের মেয়াদ ৬ বছর বাড়ানোর প্রস্তাব

The Business Standard

সম্ভাব্য খেলাপি হওয়া এড়াতে এবং বড় অংকের বিনিয়োগ থাকা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সুরক্ষায় বেক্সিমকো লিমিটেডের ৩,০০০ কোটি টাকার 'গ্রিন সুকুক'-এর মেয়াদ ২০৩২ সাল পর্যন্ত আরও ছয় বছর বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ ব্যাংকের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের কমিটি। ২০২৬ সালের ডিসেম্বরে এই বন্ডের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। গতকাল কেন্দ্রীয় ব্যাংকে ডেপুটি গভর্নর মো. কবির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই সুপারিশ চূড়ান্ত করা হয়। বৈঠকে 'বেক্সিমকো গ্রিন সুকুক আল ইসতিসনা'-এর শর্তাবলি (টার্মস এন্ড কন্ডিশনস) পুনর্গঠনের সম্ভাব্যতা পর্যালোচনা করা হয়। তবে প্রস্তাবিত এই সময়সীমা বাড়ানোর বিষয়টি চূড়ান্তভাবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের ওপর নির্ভরশীল। বন্ডের অনুমোদন, মেয়াদ বৃদ্ধি এবং মুনাফার হার পরিবর্তনের ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থা হিসেবে সংস্থাটির আইনগত এই এখতিয়ার রয়েছে।