World Bank to provide $280m loan to improve Ctg water supply, sanitation
The Business Standard
The World Bank Group will provide $280.00 million in loan to Bangladesh to increase access to safe, climate resilient water supply and improve sanitation in Chattogram city. To this end, the Bangladesh government and the International Development Association (IDA) of WB today (10 May) signed a financing agreement to implement the "Chattogram Water Supply Improvement Project (CWSIP)", reads a press release. Md Shahriar Kader Siddiky, secretary of Economic Relations Division, and Gayle H Martin, country director (Interim) of World Bank, signed the agreement on behalf of their respective sides.
Nine economic zones receive approval, gas supply concerns remain
The Business Standard
The government has granted retroactive approval to nine new economic zones across the country, including two government zones, two government-to-government (G2G) zones, and five private zones. However, entrepreneurs remain concerned that delays in gas and electricity connections—essential for starting operations—are holding back industrial activities The approval came at the 8th meeting of the Bangladesh Economic Zones Authority (Beza) Governing Board in April. Although these zones had previously received various levels of policy or preliminary approvals, they have now been formally recognised.
NBR eyes business-friendly reforms to spark investment
The Business Standard
As Bangladesh gears up for its next national budget, the National Board of Revenue (NBR) is actively exploring a comprehensive suite of reforms poised not only to dismantle long-standing transaction, tax, and customs-related impediments for businesses but also to catalyse fresh investment inflows.
The proposed changes include a relaxation of the existing limits on cash transactions for businesses and the potential elimination of the requirement to furnish proof of submission of tax return (PSR) in up to eight specific scenarios, according to NBR sources.
পুঁজিবাজার উন্নয়ন ছাড়া সামগ্রিক অর্থনীতির উন্নতি হবে না
Bonik Barta
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী বলেছেন, ‘পুঁজিবাজার উন্নত না হলে আমাদের অর্থনীতির একটা অংশ পিছিয়ে যাবে। অর্থাৎ সামগ্রিক উন্নতি হবে না।’ গত বুধবার চট্টগ্রামের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে পুঁজিবাজারের সমস্যা, সম্ভাবনা ও করণীয় বিষয়ে আলোচনায় তিনি এ কথা বলেন।
ড. আনিসুজ্জামান চৌধুরী বলেন, ‘আপনারা যে পরিবর্তন আশা করছেন, আমাদের কাজ করার উদ্দেশ্যও তাই। এ আলোচনাও সংস্কারের একটি অংশ। একটি দেশ ও তার সামগ্রিক অর্থনীতিকে এগিয়ে নেয়ার জন্য ব্যবসায়ী সম্প্রদায়ের বিশাল ভূমিকা রয়েছে। আমাদের লক্ষ্য ঠিক করতে হবে এবং লক্ষ্য অর্জনের জন্য সঠিক পথে এগিয়ে যেতে হবে। সেজন্য আপনাদের সহযোগিতা কাম্য। পুঁজিবাজার উন্নত না হলে আমাদের অর্থনীতির একটা অংশ পিছিয়ে যাবে। অর্থাৎ সামগ্রিক উন্নতি হবে না।’
5x higher tablet prices raise eyebrows
The Financial Express
The Bangladesh Bureau of Statistics (BBS) plans to purchase 150 tablet computers at Tk 59,300 each for a new project. This is more than five times the price paid per device bought during the Population and Housing Census two years ago, which was Tk 11,336.14.The national statistics agency has proposed purchasing tablets at this unusually high price for the Bangladesh Poverty and Livelihood Statistics (BPLS) project, which aims to carry out a household income and expenditure survey (HIES) and create a poverty map.
Policy rate to remain unchanged at 10pc
The Financial Express
The cost of bank credit is not being relaxed now as the monetary policy committee (MPC) members have decided not to make any change in the policy rate until the inflation-combating target is achieved. The decision came in the eighth MPC meeting chaired by Bangladesh Bank (BB) Governor Dr Ahsan H Mansur and held virtually on Thursday. All the committee members - BB Deputy Governor Dr Md Habibur Rahman, economist Dr Sadiq Ahmed, Chairman of the Department of Economics at the University of Dhaka Professor Masuda Yasmeen, Executive Director (Grade-1) of the Bangladesh Bank's Monetary Policy Department Dr Md Ezazul Islam, Bangladesh Institute of Development Studies Director General Dr AK Enamul Haque, and Director of the BB Monetary Policy Department and MPC Member Secretary Mahmud Salahuddin Naser - joined the meeting.
Get repayment plans justified by int’l auditors for settling default loans
The Financial Express
Settling classified loans gets tougher as government's loan-recovery support committee asks defaulters to justify their annual revenue earnings and loan-repayment capabilities by engaging reputed international auditors, insiders said.The corporates and businesses at repayment fault have also been asked to incorporate their lenders-commercial banks and nonbank financial institutions (NBFIs)-into the verification system before getting the loan-repayment-relaxation facilities, they told the FE Friday.
Budget-support credit worth $3.0b looks uncertain Dilemmas foreshadow budget making for funding holdback
The Financial Express
Finance officials seem in dilemmas crafting the upcoming fiscal budget with uncertainty overshadowing budget-support credits worth some billion dollars from foreign development financiers, as IMF lending stays in holdback.Officials say initially they had planned to enhance net foreign borrowings for financing the 2025-26 budget compared to the current budget. Some US$3.0 billion in budget support from the pipeline was expected be available soon, amid an indication that in the next fiscal year the country also may get a significant amount as budget support from the development partners.
IMF frees $1 billion for Pakistan, approves new $1.4 billion program
Bonik Barta
The International Monetary Fund executive board approved on Friday a fresh $1.4 billion loan to Pakistan under its climate resilience fund and approved the first review of its $7 billion program, freeing about $1 billion in cash. "Pakistan’s policy efforts under the (program) have already delivered significant progress in stabilizing the economy and rebuilding confidence, amidst a challenging global environment," the IMF said in a statement. The review approval brings disbursements to $2 billion within the $7 billion program. No fresh money from the resilience loan was made immediately available.
স্বর্ণের দাম আবারো কমল
Bonik Barta
দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭০ হাজার ৭৬১ টাকা। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম হ্রাস পাওয়ায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আগামীকাল রোববার (১১ মে) থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।শনিবার (১০ মে) অনুষ্ঠিত বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়।
বিএটিবিসির নিট মুনাফা কমেছে ২৩ শতাংশ
Bonik Barta
চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ৩১৭ কোটি ৯৫ লাখ টাকা কর-পরবর্তী নিট মুনাফা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (বিএটিবিসি)। আগের হিসাব বছরে কোম্পানিটির নিট মুনাফা ছিল ৪১৩ কোটি ৩০ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা কমেছে ২৩ দশমিক শূন্য ৭ শতাংশ। কোম্পানিটির আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে বিএটিবিসির গ্রস আয় হয়েছে ৯ হাজার ৫৯৭ কোটি টাকা, আগের হিসাব বছরের একই সময়ে এ আয় ছিল ৯ হাজার ৪০৭ কোটি টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির গ্রস আয় বেড়েছে ২ শতাংশের বেশি। আলোচ্য সময়ে কোম্পানিটির পরিচালন মুনাফা হয়েছে ৭৪৬ কোটি টাকা, আগের হিসাব বছরে পরিচালন মুনাফা ছিল ৮৬০ কোটি টাকা।
দরবৃদ্ধির শীর্ষে বারাকা পতেঙ্গা পাওয়ার
Bonik Barta
বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে শেয়ারদর বেড়েছে ৫৭ দশমিক ৮৪ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির সমাপনী শেয়ারদর দাঁড়িয়েছে ১৬ টাকা ১০ পয়সা, আগের সপ্তাহ শেষে যা ছিল ১০ টাকা ২০ পয়সা। এতে শেয়ারটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দরবৃদ্ধির তালিকার শীর্ষ উঠে এসেছে। আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) বারাকা পতেঙ্গা পাওয়ারের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৭৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮৭ পয়সা। আলোচ্য হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ৮৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩৯ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭ টাকা ৩ পয়সায়।
ব্র্যাক ব্যাংকের ১৯১ কোটি টাকার শেয়ার লেনদেন
Bonik Barta
তালিকাভুক্ত ব্র্যাক ব্যাংক পিএলসির গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে মোট ১৯০ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সে হিসাবে দৈনিক গড় লেনদেন হয়েছে ৩৮ কোটি ১৪ লাখ ৮০ হাজার টাকা। আলোচ্য সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোট লেনদেনে কোম্পানিটির অবদান ছিল ৭ দশমিক ৯০ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য মোট ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে ব্র্যাক ব্যাংকের পর্ষদ। এর মধ্যে ১২ দশমিক ৫০ শতাংশ নগদ ও ১২ দশমিক ৫০ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৯৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ৩০ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৪ টাকা ১১ পয়সায়।
আইডিএলসি ফাইন্যান্সের সুদ আয় ও নিট মুনাফা বেড়েছে
Bonik Barta
ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) আইডিএলসি ফাইন্যান্স পিএলসির চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) সমন্বিত সুদ আয় বেড়েছে ১৮ শতাংশ। একই প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা বেড়েছে প্রায় ৪৪ শতাংশ। কোম্পানিটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে আইডিএলসি ফাইন্যান্সের সমন্বিত সুদ আয় হয়েছে ৩৯৪ কোটি টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৩৩৪ কোটি টাকা। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৫১ কোটি টাকা, আগের হিসাব বছরে যেখানে নিট মুনাফা ছিল ৩৫ কোটি টাকা। সে হিসেবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৪৩ দশমিক ৬৪ শতাংশ।
ফের লাখ ডলার ছাড়াল বিটকয়েন
Bonik Barta
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন বাণিজ্য চুক্তিকে কেন্দ্র করে বিটকয়েনের বাজার কিছুটা গতিশীল হলো। ফেব্রুয়ারির পর এ ক্রিপ্টোকারেন্সির দাম প্রথমবার ১ লাখ ডলার ছাড়িয়েছে। তবে জানুয়ারির রেকর্ড ১ লাখ ৯০০ ডলারের তুলনায় কিছুটা কম। গত বৃহস্পতিবার দুপুর নাগাদ বিটকয়েনের দাম ৪ দশমিক ৭ শতাংশ বেড়ে ১ লাখ ১ হাজার ৩২৯ ডলার ৯৭ সেন্টে ওঠে। একই সময়ে ইথারের দাম ১৪ শতাংশ বেড়ে দাঁড়ায় ২ হাজার ৫০ ডলার ৪৬ সেন্ট। বিশ্লেষকরা বলছেন, বড় প্রতিষ্ঠানের বিটকয়েনভিত্তিক ইটিএফে বিনিয়োগ, ভূরাজনৈতিক উত্তেজনা হ্রাস ও চীনের অর্থনৈতিক উদ্দীপনা বিটকয়েনের মূল্যবৃদ্ধিতে ভূমিকা রেখেছে। খবর ও ছবি রয়টার্স
চীনা পণ্য থেকে শুল্ক কমানোর ইঙ্গিত ট্রাম্পের
Bonik Barta
চীন থেকে যুক্তরাষ্ট্রে আমদানীকৃত পণ্যের ওপর আরোপিত শুল্ক কমতে পারে, এমন ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন একসময় এ মন্তব্য এল যখন পরিসংখ্যানে দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য উত্তেজনা গভীর হওয়া সত্ত্বেও গত মাসে উল্লেখযোগ্য পরিমাণ বেড়েছে চীনা রফতানি। খবর রয়টার্স।
গত বৃহস্পতিবার যুক্তরাজ্যের সঙ্গে এক বৈঠকে নতুন বাণিজ্য চুক্তি করেছে ট্রাম্প প্রশাসন। এতে ব্রিটিশ পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক বহাল থাকলেও যুক্তরাজ্য শুল্ক ৫ দশমিক ১ শতাংশ থেকে কমিয়ে ১ দশমিক ৮ শতাংশ করেছে। এছাড়া যুক্তরাজ্যের কিছু গাড়ি, স্টিল ও অ্যালুমিনিয়াম পণ্য শুল্ক ছাড়াই যুক্তরাষ্ট্রে রফতানি করা যাবে। একই সঙ্গে মার্কিন পণ্যের জন্য বাজার আরো উন্মুক্ত করেছে।
দুই দশকে ২০ হাজার কোটি ডলার দানের ঘোষণা বিল গেটসের
Bonik Barta
আগামী দুই দশকে ২০০ বিলিয়ন বা ২০ হাজার কোটি ডলার দান করার ঘোষণা দিয়েছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। এ অর্থ বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের মাধ্যমে পোলিও ও ম্যালেরিয়া নির্মূল, মা ও শিশুমৃত্যু হ্রাস এবং দারিদ্র্য কমানোর মতো বৈশ্বিক উদ্যোগে ব্যবহার করা হবে। একই ঘোষণায় শীর্ষ ধনী ইলোন মাস্কের সমালোচনা করেন বিল গেটস। খবর রয়টার্স। ৬৯ বছর বয়সী এ ধনকুবের জানান, তিনি সম্পদের প্রায় পুরোটাই দ্রুত দান করতে চান। তাই পূর্বঘোষিত সময়ের তুলনায় অনেক আগে ২০৪৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যেই বন্ধ করে দেয়া হবে গেটস ফাউন্ডেশন। এ বিষয়ে বিল গেটস বলেন, ‘মানুষকে সাহায্যের জন্য যে সম্পদ ব্যবহার করা যেতে পারে তা ধরে রাখার কোনো মানে নেই।’
ইউএইতে ব্যাংক খাতের সম্পদ সোয়া লাখ কোটি ডলারের বেশি
Bonik Barta
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ব্যাংক খাত ফেব্রুয়ারিতে সম্প্রসারণের ধারা বজায় রেখেছে। এ সময় তারল্য ও ঋণের মূল সূচকগুলোয় স্থিতিশীলতা দেখা গেছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, ওই মাসে ব্যাংকার্স অ্যাকসেপট্যান্সসহ ব্যাংক খাতের মোট সম্পদ ১ দশমিক ৬ শতাংশ বেড়ে দাঁড়ায় ৪ লাখ ৬৩ হাজার কোটি দিরহাম বা ১ লাখ ২৬ হাজার কোটি ডলার। খবর আরব নিউজ।
প্রতিবেদন অনুসারে, এ সময় দেশটিতে ঋণের গতি ছিল ঊর্ধ্বমুখী, দশমিক ৯ শতাংশ বেড়ে হয়েছে ২ লাখ ২১ হাজার কোটি দিরহাম। এতে অবদান রেখেছে ১ হাজার ৭১০ কোটি দিরহামের বৈদেশিক ঋণ এবং ১৭০ কোটি দিরহামের অভ্যন্তরীণ ঋণ বৃদ্ধি।
পাকিস্তানে পণ্য আনা-নেয়ায় বাড়তি খরচ নিচ্ছে বিদেশী শিপিং লাইনগুলো
Bonik Barta
ভূরাজনৈতিক কারণে পরিষেবা প্রভাবিত হওয়ায় পাকিস্তানে পণ্য আনা-নেয়ার ক্ষেত্রে বাড়তি খরচ বা সারচার্জ নিচ্ছে বিদেশী শিপিং লাইনগুলো। কিছু কোম্পানি চলতি মাসের মাঝামাঝি থেকে ইমার্জেন্সি অপারেশনাল রিকভারি সারচার্জ (ইওআরএস) চালুর পরিকল্পনা করেছে। এছাড়া পাকিস্তানি পণ্য রয়েছে এমন জাহাজের ওপর ভারতীয় বিধিনিষেধের প্রভাব পড়ছে দেশটির বাণিজ্যে। খবর ডন ও দ্য নিউজ।ভারত অধিকৃত কাশ্মীরের পেহেলগামে গত ২৩ এপ্রিল সন্ত্রাসী হামলায় হতাহতের ঘটনায় পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। এরই মধ্যে অপারেশন সিন্দুর নামে পাকিস্তানি ভূখণ্ডে ভারতীয় হামলার কারণে যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে। ক্রমবর্ধমান যুদ্ধ ঝুঁকির কারণে কয়েকটি শিপিং লাইন এখন পাকিস্তানি বন্দরে পণ্য পাঠানো বন্ধ এবং কিছু কোম্পানি সারচার্জ আরোপ করছে।
গ্রাহকদের তথ্য সুরক্ষিত রয়েছে
Bonik Barta
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ‘এনআইডি যাচাইয়ের সুযোগ সাময়িকভাবে বন্ধ করেছে নির্বাচন কমিশন’ শীর্ষক সংবাদের প্রতি ব্র্যাক ব্যাংকের দৃষ্টিগোচরে এসেছে। নির্বাচন কমিশনের সূত্র উল্লেখ করে সংবাদমাধ্যমে বলা হয়েছে, ব্যাংকের মাধ্যমে এনআইডি ডাটাবেজের তথ্য হ্যাক করার অ্যাটেম্পট (চেষ্টা) করা হয়েছে।
প্রকৃতপক্ষে, ব্র্যাক ব্যাংক সবাইকে আশ্বস্ত করছে যে আমাদের প্রতিরোধ ব্যবস্থা স্বাভাবিকভাবেই কাজ করেছে এবং ব্যাংকের সিস্টেমের মাধ্যমে এনআইডি ডাটাবেজের কোনো তথ্য বাইরে (লিক) যায়নি।
ব্র্যাক ব্যাংকের টেকনোলজি অবকাঠামো অত্যন্ত মজবুত ও দুর্ভেদ্য, যা যেকোনো হ্যাকিংয়ের চেষ্টা প্রতিরোধে সক্ষম। টেকনোলজি অবকাঠামো একটি দক্ষ ও পেশাদার টিমের সার্বক্ষণিক নজরদারিতে থাকে। নির্বাচন কমিশনের পদক্ষেপের পরিপ্রেক্ষিতে ব্র্যাক ব্যাংক তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করেছে। ব্যাংক দায়ী বা দায়ীদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কাজ শুরু করেছে।
এলএমইতে কিছুটা বেড়েছে তামার দাম
Bonik Barta
লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) গতকাল তামার দাম বেড়েছে। ডলারের বিনিময় হার কমে যাওয়া ও নিকটবর্তী সময়ের জন্য সরবরাহ ঘাটতি ধাতব পণ্যটির দাম বাড়ার পেছনে ভূমিকা রেখেছে। মেয়াদ অনুযায়ী পার্থক্যে দেখা গেছে, নিকটবর্তী সময়ে সরবরাহের জন্য তামা বেচাকেনায় মূল্য সংযোজন গত আড়াই বছরের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে। খবর বিজনেস রেকর্ডার। এলএমইতে গতকাল তামার দাম দশমিক ১ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য পৌঁছেছে ৯ হাজার ৪৪৩ ডলারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বৃহস্পতিবার জানিয়েছেন, তিনি আশা করেন, সপ্তাহের শেষে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য নিয়ে ‘গুরুত্বপূর্ণ আলোচনা’ হবে। এ সময় চীনের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত ১৪৫ শতাংশ শুল্ক কমে আসতে পারে।
ভিয়েতনামের কফি রফতানি কমেছে ৯.৮ শতাংশ
Bonik Barta
ভিয়েতনাম জানুয়ারি-এপ্রিল পর্যন্ত মোট ৬ লাখ ৬৩ হাজার টন কফি রফতানি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৮ শতাংশ কম। গত মঙ্গলবার দেশটির ন্যাশনাল স্ট্যাটিস্টিকস অফিস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর বিজনেস রেকর্ডার। তবে গত চার মাসে ভিয়েতনামের কফি রফতানি আয় বেড়েছে গত বছরের একই সময়ের তুলনায় ৫২ শতাংশ। ন্যাশনাল স্ট্যাটিস্টিকস অফিসের দেয়া তথ্যানুযায়ী, এ সময় মোট আয় পৌঁছেছে ৩৮০ কোটি ডলারে। প্রতিবেদনে আরো জানানো হয়, শুধু এপ্রিলে ভিয়েতনামের কফি রফতানি গত বছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৪ শতাংশ বেড়েছে। এ সময় মোট রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৬৭ হাজার টনে।
ভারতে কমলেও থাইল্যান্ডে বেড়েছে চালের দাম
Bonik Barta
ভারতে চালের রফতানি মূল্য চলতি সপ্তাহে প্রায় দুই বছরের সর্বনিম্নে নেমেছে। এর পেছনে ভূমিকা রেখেছে নিম্নমুখী চাহিদা ও রুপির বিনিময় হার হ্রাস। যদিও আরেক রফতানিকারক দেশ থাইল্যান্ডে চালের রফতানি মূল্য এখন বেড়ে দুই মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে। খবর বিজনেস রেকর্ডার। ভারতে চলতি সপ্তাহে ৫ শতাংশ খুদযুক্ত সেদ্ধ চালের দাম টনপ্রতি ৩৮৪-৩৯১ ডলারে বিক্রি হয়েছে। আগের সপ্তাহে দেশটিতে প্রতি টন চাল বেচাকেনা হয়েছে ৩৯০-৩৯৭ ডলারে। ভারতে চলতি সপ্তাহে ৫ শতাংশ খুদযুক্ত সাদা চালের দাম ছিল টনপ্রতি ৩৭৮-৩৮৫ ডলার।
এপ্রিলে ওপেকভুক্ত দেশগুলোয় জ্বালানি তেল উত্তোলন কমেছে
Bonik Barta
ওপেকভুক্ত দেশগুলোর অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন হ্রাস পেয়েছে এপ্রিলে। যদিও এ সময় জোটভুক্ত দেশগুলো পণ্যটির উত্তোলন কমাবে বলে আগে সিদ্ধান্ত নিয়েছিল। এক্ষেত্রে ভেনিজুয়েলার উত্তোলন ও রফতানি হ্রাসের মার্কিন প্রয়াস এবং লিবিয়ায় উত্তোলন আংশিক মাত্রায় কমে যাওয়া প্রধানতম ভূমিকা রেখেছে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক জরিপে উঠে এসেছে।
জরিপের তথ্য অনুযায়ী, গত মাসে ওপেকভুক্ত দেশগুলো দৈনিক গড়ে ২ কোটি ৬৬ লাখ ব্যারেল জ্বালানি তেল উত্তোলন করেছে, যা মার্চের তুলনায় দৈনিক গড়ে ৩০ হাজার ব্যারেল কম। যদিও ওপেকভুক্ত কিছু সদস্য দেশের উত্তোলন বেড়েছে। তবে তা ভেনিজুয়েলা, ইরাক ও লিবিয়ার উত্তোলন হ্রাসের সঙ্গে ভারসাম্যপূর্ণ হয়নি।
গ্রামীণফোনের সঙ্গে এডিএন ডিজিনেটের নতুন যাত্রা
Bonik Barta
গ্রামীণফোন লিমিটেডের সলিউশন মার্কেটপ্লেস অ্যাপসিটি প্লাটফর্মে শিগগিরই এডিএন ডিজিনেটের প্রধান দুটি ফ্ল্যাগশিপ প্রডাক্ট ‘রোবোকেট’ ও ‘ওয়াউ’-এর যাত্রা শুরু হচ্ছে। এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জিপি হাউজে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এডিএন গ্রুপের চেয়ারম্যান আসিফ মাহমুদ এবং গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন এডিএন ডিজিনেটের এমডি ও সিইও সৈয়দ সোহায়েল রেজা, গ্রামীণফোনের সিবিও আসিফ নাইমুর রসিদ এবং সিনিয়র বিটুবি সেলস লিডারসহ সংশ্লিষ্টরা। গ্রামীণফোন ও এডিএন ডিজিনেটের এ যৌথ উদ্যোগের মাধ্যমে দেশের প্রযুক্তি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হবে বলে আশা করছেন উভয় প্রতিষ্ঠানের নীতিনির্ধারকরা।
৩৮ দেশে পাঁচ হাজার টন আম রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ
Bonik Barta
বিশ্বে আম উৎপাদনে শীর্ষ ১০ দেশের তালিকায় থাকলেও রফতানিতে বরাবরই পিছিয়ে রয়েছে বাংলাদেশ। এ ক্ষেত্রে রাজনৈতিক অস্থিরতা, গুড এগ্রিকালচার প্র্যাকটিস (গ্যাপ) মেনে উৎপাদন না করা, প্যাকেজিংয়ে সমস্যা, ব্র্যান্ডিং ইমেজ সংকট ও বিমানের অত্যধিক ভাড়াকেই দায়ী করেন সংশ্লিষ্টরা। তবে এবার বিশ্বের ৩৮টি দেশে পাঁচ হাজার টন রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা গত মৌসুমের তুলনায় ৩ হাজার ৬৭৯ টন বেশি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি মৌসুমে দেশে প্রায় ২ লাখ ৫ হাজার ৩৪ হেক্টর জমিতে প্রায় ২৫ লাখ টন আম উৎপাদন হতে পারে। এর মধ্যে রফতানিযোগ্য আমের পরিমাণ প্রায় ৪০ হাজার টন।
বিএটিবিসির নিট মুনাফা কমেছে ২৩ শতাংশ
Bonik Barta
চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ৩১৭ কোটি ৯৫ লাখ টাকা কর-পরবর্তী নিট মুনাফা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (বিএটিবিসি)। আগের হিসাব বছরে কোম্পানিটির নিট মুনাফা ছিল ৪১৩ কোটি ৩০ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা কমেছে ২৩ দশমিক শূন্য ৭ শতাংশ। কোম্পানিটির আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে বিএটিবিসির গ্রস আয় হয়েছে ৯ হাজার ৫৯৭ কোটি টাকা, আগের হিসাব বছরের একই সময়ে এ আয় ছিল ৯ হাজার ৪০৭ কোটি টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির গ্রস আয় বেড়েছে ২ শতাংশের বেশি। আলোচ্য সময়ে কোম্পানিটির পরিচালন মুনাফা হয়েছে ৭৪৬ কোটি টাকা, আগের হিসাব বছরে পরিচালন মুনাফা ছিল ৮৬০ কোটি টাকা।
বিএটিবিসির নিট মুনাফা কমেছে ২৩ শতাংশ
Bonik Barta
চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ৩১৭ কোটি ৯৫ লাখ টাকা কর-পরবর্তী নিট মুনাফা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (বিএটিবিসি)। আগের হিসাব বছরে কোম্পানিটির নিট মুনাফা ছিল ৪১৩ কোটি ৩০ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা কমেছে ২৩ দশমিক শূন্য ৭ শতাংশ। কোম্পানিটির আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে বিএটিবিসির গ্রস আয় হয়েছে ৯ হাজার ৫৯৭ কোটি টাকা, আগের হিসাব বছরের একই সময়ে এ আয় ছিল ৯ হাজার ৪০৭ কোটি টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির গ্রস আয় বেড়েছে ২ শতাংশের বেশি। আলোচ্য সময়ে কোম্পানিটির পরিচালন মুনাফা হয়েছে ৭৪৬ কোটি টাকা, আগের হিসাব বছরে পরিচালন মুনাফা ছিল ৮৬০ কোটি টাকা।
বাটা সুর এনটিটি রেটিং ‘ট্রিপল এ’
Bonik Barta
চামড়া খাতে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের এনটিটি রেটিং দীর্ঘমেয়াদে ‘ট্রিপল এ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি ওয়ান’। কোম্পানিটির সমাপ্ত ২০২২ থেকে ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০৫ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা করেছে বাটা সুর পর্ষদ। এর আগে আলোচ্য হিসাব বছরের জন্য কোম্পানিটি বিনিয়োগকারীদের ৩৪০ শতাংশ অন্তর্বর্তী নগদ লভ্যাংশ দিয়েছিল। সে হিসাবে সমাপ্ত ২০২৪ হিসাব বছরে মোট ৪৪৫ শতাংশ লভ্যাংশ পাবেন বিনিয়োগকারীরা। সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বাটা সুর শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২১ টাকা ৬২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২৯ টাকা ৩১ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২০ টাকা ২২ পয়সায়।
বিএটিবিসির নিট মুনাফা কমেছে ২৩ শতাংশ
Bonik Barta
চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ৩১৭ কোটি ৯৫ লাখ টাকা কর-পরবর্তী নিট মুনাফা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (বিএটিবিসি)। আগের হিসাব বছরে কোম্পানিটির নিট মুনাফা ছিল ৪১৩ কোটি ৩০ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা কমেছে ২৩ দশমিক শূন্য ৭ শতাংশ। কোম্পানিটির আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে বিএটিবিসির গ্রস আয় হয়েছে ৯ হাজার ৫৯৭ কোটি টাকা, আগের হিসাব বছরের একই সময়ে এ আয় ছিল ৯ হাজার ৪০৭ কোটি টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির গ্রস আয় বেড়েছে ২ শতাংশের বেশি। আলোচ্য সময়ে কোম্পানিটির পরিচালন মুনাফা হয়েছে ৭৪৬ কোটি টাকা, আগের হিসাব বছরে পরিচালন মুনাফা ছিল ৮৬০ কোটি টাকা।
কেপিসিএলের দর কমেছে ১৪ শতাংশ
Bonik Barta
খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের (কেপিসিএল) শেয়ারদর গত সপ্তাহে ১৩ দশমিক ৯৫ শতাংশ কমেছে। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ১১ টাকা ১০ পয়সা, আগের সপ্তাহ শেষে যা ছিল ১২ টাকা ৯০ পয়সায়। এতে কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর পতনের তালিকার শীর্ষে উঠে এসেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৪-২৫ হিসাব বছরে প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) খুলনা পাওয়ারের শেয়ারপ্রতি আয় হয়েছে ১৩ পয়সা, আগের হিসাব বছরে যেখানে শেয়ারপ্রতি লোকসান ছিল ৬ পয়সা। আলোচ্য হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৫ পয়সা, আগের হিসাব বছরে যেখানে শেয়ারপ্রতি লোকসান ছিল ১০ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৮ টাকা ৮৭ পয়সায়।