রেকর্ড ৫২০ কোটি ডলার মুনাফা এমিরেটসের
Bonik Barta
সংস্থার সর্বশেষ অর্থবছরে রেকর্ড পরিমাণ নিট মুনাফা করেছে এমিরেটস এয়ারলাইনস। বৈশ্বিক উড়োজাহাজ পরিষেবায় ধীরগতির মধ্যে এটি একটি ব্যতিক্রম আর্থিক ফলাফল বলে মনে করছে প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স। যুক্তরাষ্ট্র ও ইউরোপের এয়ারলাইনস সংস্থাগুলো সাম্প্রতিক মাসে বাড়তি খরচের চাপ ও দুর্বল বুকিংয়ের কারণে ভুগছে। এর বিপরীতে এমিরেটসের শক্তিশালী এ পারফরম্যান্স কভিড-১৯ মহামারীর পর এয়ারলাইনস শিল্পের পুনরুদ্ধার ও দুবাই থেকে কার্যক্রম পরিচালনার কৌশলগত সুবিধা তুলে ধরেছে। অবশ্য বর্ধিত বাণিজ্যিক উত্তেজনা ও ভূরাজনৈতিক অনিশ্চয়তা চলতি বছরের বাকি সময়ের জন্য এয়ারলাইনস শিল্পের পূর্বাভাসকে অস্পষ্ট করে তুলছে।
Handing over Ctg port's terminal to foreign company poses threat to national security: Labour leaders
The Business Standard
Labour leaders at Chattogram Port issued a stern warning on Friday (9 May), declaring that the move to hand over control of the New Mooring Container Terminal to a foreign company poses a direct threat not only to Bangladesh's economy but also to its national security and sovereignty. The protest rally, held at the Halishahar Port Colony this evening, was organized by the Chattogram Port Workers and Employees Federation. Chaired by Mohammad Harun, president of the federation, the rally featured AM Nazim Uddin, Chattogram Divisional President of Jatiyatabadi Sramik Dal, as the chief guest.
facebook sharing buttontwitter sharing buttonwhatsapp sharing buttonemail sharing button Related News Unlocking investment potential: Policy actions for Bangladesh's future Pran-RFL to produce solar power for RMG industry EBL gets $35 million loan from IFC Renata PLC launches the first generic version of Cabergoline 0.5 mg in Australia Renata set to obtain $60m loan from IFC IFC, Renata partner to boost Bangladesh's pharmaceutical industry
The Business Standard
In a landmark move to strengthen access to affordable and quality medicines, improve public health, and support economic growth, the International Finance Corporation (IFC) of the World Bank Group has committed a $58 million long-term loan to Renata PLC, a leading pharmaceutical company in Bangladesh. This financing will help address the company's critical working capital needs, offering essential liquidity support amid limited US dollar financing availability.
ADB reaffirms strong support for BD's sustainable growth
The Financial Express
The Asian Development Bank (ADB) has reaffirmed its support for Bangladesh focusing on development cooperation, policy reforms, and climate resilience in the context of the county's upcoming graduation from least developed country (LDC) status. The assurance came at a meeting between Finance Adviser Dr Salehuddin Ahmed and ADB President Masato Kanda in Milan, Italy, says a press release issued in Dhaka on Thursday. The finance adviser conveyed Bangladesh's deep appreciation for ADB's "steadfast support" across infrastructure, energy, education, health, and climate resilience.
বন্দরের তিন প্রকল্পে ৩০০ কোটি ডলার বিদেশী বিনিয়োগ আসবে
Bonik Barta
চট্টগ্রাম বন্দরের তিনটি পৃথক প্রকল্পে ৩ বিলিয়ন বা ৩০০ কোটি ডলারের বিদেশী বিনিয়োগ আসবে। সংশ্লিষ্ট প্রকল্পগুলো পরিদর্শন শেষে গতকাল সাংবাদিকদের এ তথ্য জানান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। এদিন চট্টগ্রামের পতেঙ্গা এলাকার লালদিয়ার চর, বে টার্মিনাল এবং নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) এলাকা পরিদর্শন করেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম, উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসিআইয়ের শেয়ার ইস্যুতে বিএসইসির সম্মতি
Bonik Barta
ওষুধ ও রসায়ন খাতের তালিকাভুক্ত কোম্পানি এসিআই লিমিটেডকে পরিশোধিত মূলধন বাড়াতে ১ লাখ ৯৫ হাজার ৩৭৪টি শেয়ার ইস্যুর জন্য সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে, ১০ টাকা অভিহিত মূল্যের এ শেয়ারগুলো প্রিমিয়াফ্লেক্স প্লাস্টিকস লিমিটেডের ইকুইটি শেয়ারহোল্ডারদের অনুকূলে ইস্যু করা হবে। এ-সংক্রান্ত একীভূতকরণ প্রস্তাবে কোম্পানির শেয়ারহোল্ডার ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের উচ্চ আদালতের অনুমোদন রয়েছে।
এসিআইয়ের শেয়ার ইস্যুতে বিএসইসির সম্মতি
Bonik Barta
ওষুধ ও রসায়ন খাতের তালিকাভুক্ত কোম্পানি এসিআই লিমিটেডকে পরিশোধিত মূলধন বাড়াতে ১ লাখ ৯৫ হাজার ৩৭৪টি শেয়ার ইস্যুর জন্য সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে, ১০ টাকা অভিহিত মূল্যের এ শেয়ারগুলো প্রিমিয়াফ্লেক্স প্লাস্টিকস লিমিটেডের ইকুইটি শেয়ারহোল্ডারদের অনুকূলে ইস্যু করা হবে। এ-সংক্রান্ত একীভূতকরণ প্রস্তাবে কোম্পানির শেয়ারহোল্ডার ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের উচ্চ আদালতের অনুমোদন রয়েছে।
সুরমা প্লান্টে ১৮০ কোটি টাকা বিনিয়োগ করবে লাফার্জহোলসিম
Bonik Barta
সিমেন্ট খাতের তালিকাভুক্ত কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি সুরমা প্লান্টে ১৮০ কোটি টাকা বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়েছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে, লাফার্জহোলসিম সুনামগঞ্জের ছাতকে অবস্থিত সুরমা প্লান্টে মিল স্থাপন করবে। এতে কোম্পানিটির ব্যয় হবে ১৮০ কোটি টাকা। মিলটি স্থাপন হলে প্লান্টের জ্বালানি দক্ষতা ও নির্ভরযোগ্যতা বাড়বে।
যুক্তরাজ্যের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের প্রথম বাণিজ্য চুক্তি
Bonik Barta
যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন একটি বাণিজ্য চুক্তির কারণে ব্রিটিশ পণ্যে শুল্কের প্রভাব কমতে পারে ১০ শতাংশ। সামাজিক যোগাযোগমাধ্যম সোশ্যাল ট্রুথে বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ চুক্তির লক্ষ্য রেসিপ্রোকাল ট্যারিফ কমানো ও নির্দিষ্ট পণ্যে শুল্ক হ্রাস। সব মিলিয়ে এটি হতে যাচ্ছে ট্রাম্পের সঙ্গে প্রথম কোনো বাণিজ্য চুক্তি। এদিকে সাময়িকভাবে শুল্ক স্থগিত থাকলেও এখনো বৈশ্বিক বাণিজ্যযুদ্ধের আশঙ্কা রয়ে গেছে। আরো জানা গেছে, ৩ হাজার ৪০০ কোটি ডলার মূল্যের দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে সম্প্রতি একটি চুক্তিতে সম্মত হয়েছে যুক্তরাজ্য ও ভারত। খবর দ্য ন্যাশনাল
মুনাফা ১৭ শতাংশ বেড়েছে ফেরারির
Bonik Barta
চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) উল্লেখযোগ্য হারে বেড়েছে লাক্সারি কার জায়ান্ট ফেরারির মুনাফা। সম্প্রতি কোম্পানি ঘোষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সঙ্গে সতর্ক করে বলা হচ্ছে, সম্ভাব্য মার্কিন শুল্কের কারণে পুরো বছরের আয় প্রভাবিত হতে পারে। খবর আনাদোলু। ইতালীয় প্রতিষ্ঠানটি মার্চে শেষ হওয়া প্রান্তিকে ৪১ কোটি ২০ লাখ ইউরো বা ৪৬ কোটি ৬৩ লাখ ডলার নিট মুনাফা করেছে। মুনাফার এ অংক গত বছরের একই প্রান্তিকের তুলনায় ১৭ শতাংশ বেশি। আর্থিক প্রতিবেদনে ফেরারি সতর্ক করে বলেছে, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে গাড়ি আমদানির ওপর শুল্কের প্রতিক্রিয়ায় পুরো বছরে প্রফিট মার্জিন কমতে পারে ৫০ বেসিস পয়েন্ট।
ভিয়েতনামে চীন থেকে আমদানি ও যুুক্তরাষ্ট্রে রফতানিতে রেকর্ড
Bonik Barta
ভিয়েতনামে গত মাসে চীন থেকে আমদানি ও যুক্তরাষ্ট্রে রফতানি দুটোই কভিড-১৯ মহামারীর পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য উদ্বৃত্ত কমানো নিয়ে হ্যানয় যখন আলোচনা চালিয়ে যাচ্ছে তখনই এমন খবর এল। একই সঙ্গে নিজেদের ভূখণ্ড ব্যবহার করে চীনা পণ্যের মার্কিন বাজারে প্রবেশ ঠেকাতে কড়া পদক্ষেপ নিচ্ছে দেশটি। খবর রয়টার্স। প্রতিবেদন অনুযায়ী, বিশ্বজুড়ে শুল্ক বিরতির মেয়াদ শেষ হলে যুক্তরাষ্ট্রে রফতানির ক্ষেত্রে ভিয়েতনামকে ৪৬ শতাংশ শুল্কের মুখে পড়তে হতে পারে। হোয়াইট হাউজ ঘোষিত এ হার চূড়ান্ত হলে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির অর্থনৈতিতে বড় ধাক্কা লাগার আশঙ্কা রয়েছে। এর প্রভাব পড়বে ভিয়েতনামে উৎপাদন কেন্দ্র থাকা স্যামসাং ও নাইকির মতো আন্তর্জাতিক কোম্পানির ওপর।
কর্ণফুলী ইন্স্যুরেন্সের নিট মুনাফা কমেছে
Bonik Barta
চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ২ কোটি ৭৭ লাখ টাকা কর-পরবর্তী নিট মুনাফা করেছে কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ কোটি ৮৫ লাখ টাকা। সে হিসেবে এক বছরের ব্যবধানে কর্ণফুলী ইন্স্যুরেন্সের নিট মুনাফা কমেছে ২ দশমিক ৮৩ শতাংশ। কোম্পানিটির আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কর্ণফুলী ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬২ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ৩৭ পয়সায়।
টয়োটার মুনাফা ২১% কমার পূর্বাভাস
Bonik Barta
চলতি ২০২৫-২৬ অর্থবছরে বিশ্বের বৃহত্তম গাড়ি নির্মাতা টয়োটা মোটরের মুনাফা কমতে পারে প্রায় ২১ শতাংশ। এক পূর্বাভাসে মুনাফার পতনের কারণ হিসেবে মার্কিন মুদ্রা ডলারের বিনিময় হারে দুর্বলতা এবং ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতিকে উল্লেখ করা হয়েছে। খবর রয়টার্স। জাপানি কোম্পানিটির পূর্বাভাস অনুসারে, ২০২৬ সালের মার্চে শেষ হওয়া অর্থবছরে টয়োটার পরিচালন আয় দাঁড়াবে ৩ লাখ ৮০ হাজার কোটি ইয়েন বা প্রায় ২ হাজার ৬০০ কোটি ডলার। সদ্য শেষ হওয়া ২০২৪-২৫ অর্থবছরে টয়োটার পরিচালন আয় ছিল ৪ লাখ ৮০ হাজার কোটি ইয়েন।
দেশে ইন্টারনেট ব্যবহারকারী নারীর সংখ্যা পুরুষের তুলনায় ৩২% কম
Bonik Barta
বিশ্বে ইন্টারনেট ব্যবহারকারী নারীর সংখ্যা পুরুষের তুলনায় ১২ শতাংশ কম। অন্যদিকে বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশগুলোয় নারী ব্যবহারকারী পুরুষের তুলনায় ৩২ শতাংশ কম। এফবিসিসিআই আয়োজিত ‘উইমেন ইন টেকনোলজি’ শীর্ষক সেমিনারে গতকাল এ তথ্য জানানো হয়। সেমিনারের কী-নোট স্পিকার ওরাকল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রুবাবা দৌলা জানান, ইউনেস্কোর ২০২৩ সালের প্রতিবেদন অনুযায়ী বিশ্বে প্রকৌশল গ্র্যাজুয়েটদের মধ্যে মাত্র ২৮ শতাংশ নারী। বাংলাদেশে এসটিইএম (সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং ও ম্যাথমেটিকস) গ্র্যাজুয়েটদের মধ্যে নারী মাত্র ১৪-২১ শতাংশ। এছাড়া বিশ্বের টেক প্রতিষ্ঠানগুলোর মাত্র ৮ শতাংশের সিইও নারী।
নারী উদ্যোক্তাদের ঋণ দেয়ার তাগিদ দিলেন গভর্নর
Bonik Barta
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, ‘দেশের ব্যাংক খাতে মোট ঋণের মাত্র ৬ শতাংশ নারীরা পেয়েছেন। এটি মোটেও বাস্তবসম্মত নয়। নারী উদ্যোক্তাদের জন্য কীভাবে ঋণ বৃদ্ধি করা যায়, সে বিষয়ে উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে তাদের আর্থিক সচেতনতা বাড়াতে হবে।’ রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে গতকাল আয়োজিত ‘ব্যাংকার-এসএমই নারী উদ্যোক্তা সমাবেশ, পণ্য প্রদর্শনী ও মেলা ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের আয়োজনে চারদিনব্যাপী এ মেলায় বিভিন্ন জেলার ৬৮ জন নারী উদ্যোক্তা বিভিন্ন পণ্য নিয়ে এসেছেন।
সাত মাসের মধ্যে সর্বনিম্ন পিএমআই মান এপ্রিলে
Bonik Barta
জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে অনেকটাই স্থবির হয়ে পড়েছিল দেশের অর্থনীতি। সে সময় অর্থনীতির গতিপ্রকৃতি বোঝার অন্যতম সূচক পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) ইতিহাসে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে যায়। এক পর্যায়ে গণ-অভ্যুত্থানে তৎকালীন সরকারের পতনের পর ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে অর্থনৈতিক পরিস্থিতি। এরপর চলতি বছরের জানুয়ারিতে সর্বোচ্চ ৬৫ দশমিক ৭-এ পৌঁছায় পিএমআই মান। তবে এরপর আবারো কমতে শুরু করে। সবশেষ এপ্রিলে পিএমআই দাঁড়িয়েছে ৫২ দশমিক ৯ পয়েন্টে, যা গত সাত মাসের মধ্যে সর্বনিম্ন। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ (পিইবি) যৌথভাবে গতকাল এ সূচক প্রকাশ করেছে।
চট্টগ্রামে চায়ের নিলামের মধ্য দিয়ে নতুন মৌসুম শুরু
Bonik Barta
চায়ের নতুন মৌসুম শুরু হয়েছে। চট্টগ্রামের আন্তর্জাতিক নিলামের মধ্য দিয়ে সোমবার ২০২৫-২৬ মৌসুমের চা বিকিকিনি শুরু হয়। প্রথম নিলামেই বাড়তি দামে বিক্রি হয়েছে চা। নিলামে আসা ৭০ শতাংশের বেশি চা কিনেছেন ক্রেতারা। বাংলাদেশ চা বোর্ডের ঘোষিত সূচি অনুযায়ী ৫ মে চট্টগ্রাম, ৬ মে পঞ্চগড় ও ৭ মে শ্রীমঙ্গল নিলাম কেন্দ্রের প্রথম নিলাম অনুষ্ঠিত হয়। এবার চট্টগ্রামে ৪৮টি (প্রতি সোমবার), পঞ্চগড়ে ২৬টি (প্রতি মঙ্গলবার) ও শ্রীমঙ্গলে ৪৮টি (প্রতি বুধবার) চায়ের আন্তর্জাতিক নিলাম অনুষ্ঠিত হবে। দেশে তিনটি নিলাম কেন্দ্র থাকলেও ৯৫ শতাংশেরও বেশি চা বিক্রি হয় শতবর্ষী চট্টগ্রামের আন্তর্জাতিক চা নিলামে।
২০২৭ সালের মধ্যে রাশিয়ার গ্যাস আমদানি বন্ধ করবে ইইউ
Bonik Barta
জ্বালানিনির্ভরতা কমাতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ২০২৭ সালের মধ্যে রাশিয়া থেকে প্রাকৃতিক গ্যাস ও এলএনজি আমদানি পুরোপুরি বন্ধের পরিকল্পনা নিয়েছে। এ-সংক্রান্ত রোডম্যাপ মঙ্গলবার ফ্রান্সের স্ট্রাসবুর্গে এক সংবাদ সম্মেলনে প্রকাশ করেছে ইইউ। খবর বিবিসি। ইইউর জ্বালানি কমিশনার ড্যান ইয়রগেনসেন বলেন, ‘আমরা রাশিয়াকে আর কখনো জ্বালানিকে অস্ত্র হিসেবে ব্যবহারের সুযোগ দেব না। আমরা অনেক দূর এগিয়েছি। কিন্তু এখনো অনেক কিছু করা বাকি।’ ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের পর থেকেই ইইউ ধীরে ধীরে রুশ জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে আনার চেষ্টা করছে। তবে ইউরোপিয়ান কমিশনের মতে, সম্পূর্ণ বিচ্ছিন্নতার জন্য আরো কঠোর পদক্ষেপ প্রয়োজন।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে
Bonik Barta
বিশ্বের দুই বৃহত্তম অপরিশোধিত জ্বালানি তেল ব্যবহারকারী দেশ যুক্তরাষ্ট্র ও চীন। এ দুই দেশের মধ্যে আসন্ন বাণিজ্য আলোচনা নিয়ে আশাবাদের কারণে গতকাল আন্তর্জাতিক বাজারে পণ্যটির দাম ১ শতাংশের বেশি বেড়েছে। খবর রয়টার্স। অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্ট। গতকাল এর দাম ৭৪ সেন্ট বা ১ দশমিক ২ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য পৌঁছেছে ৬১ ডলার ৮৬ সেন্টে। অন্যদিকে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম বেড়েছে ৮০ সেন্ট বা প্রায় ১ দশমিক ৪ শতাংশ। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৫৮ ডলার ৮৭ সেন্টে।
ভারতের অতিরিক্ত চাল মজুদে বিশ্ববাজারে দাম বাড়ছে না
Bonik Barta
বিশ্ববাজারে চালের দাম কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। তবে ভারতের মজুদের পরিমাণ বেড়ে যাওয়ায় এবং এশিয়ার বিভিন্ন দেশে উৎপাদন বৃদ্ধির ফলে শিগগিরই দাম বাড়ার সম্ভাবনা নেই বলে মনে করছেন রফতানিকারক ও ব্যবসায়ী নেতারা। খবর রয়টার্স।২০২৪ সালের মার্চে ভারত সরকার চাল রফতানির সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেয়। এতে বিশ্ববাজারে ভারতের চাল সরবরাহ হঠাৎ বেড়ে যায় ও দাম দ্রুত কমে যায়। ভারতীয় আধা সেদ্ধ চালের দাম ২২ মাসের মধ্যে সর্বনিম্নে পৌঁছায়। অন্যদিকে থাইল্যান্ড ও ভিয়েতনামের চালের দাম তিন-পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে।
এলইডি ব্যাটন লাইট উৎপাদন শুরু করেছে ইস্টার্ন টিউবস
Bonik Barta
বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) নিয়ন্ত্রণাধীন ইস্টার্ন টিউবস লিমিটেড (ইটিএল) আনুষ্ঠানিকভাবে এলইডি ব্যাটন লাইট উৎপাদন ও বাজারজাত শুরু করেছে। এ উপলক্ষে গতকাল ইটিএল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিএসইসি চেয়ারম্যান ও শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এমএ কামাল বিল্লাহ। এ সময় বিএসইসির পরিচালক (অর্থ) মো. ওসমান গনি, পরিচালক (বাণিজ্যিক) বিশ্বাস রাসেল হোসেন, পরিচালক (উৎপাদন ও প্রকৌশল) ড. মো. বেলাল হোসেন, বিএসইসির সচিব একেএম আনোয়ার মোর্শেদসহ প্রধান প্রকৌশলী ও বিপণন প্রধান উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ইস্টার্ন টিউবসের এমডি সৈয়দ মোহাম্মদ সাহেরুল আজমসহ প্রতিষ্ঠানটির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
বিকাশে পেমেন্ট ও রিচার্জে ফেস আইডি-ফিঙ্গারপ্রিন্ট সুবিধা
Bonik Barta
বিকাশ অ্যাপ দিয়ে কেনাকাটা ও মোবাইল রিচার্জের ক্ষেত্রে বায়োমেট্রিক ফেস আইডি ও ফিঙ্গারপ্রিন্ট সুবিধা চালু হয়েছে। ফলে এখন থেকে ১ হাজার টাকা পর্যন্ত বিকাশ পেমেন্ট ও মোবাইল রিচার্জের ক্ষেত্রে বারবার পিন বা গোপন নম্বর দিতে হবে না। গ্রাহকরা অ্যাপের লগইন স্ক্রিন অথবা প্রোফাইল থেকে অপশনগুলো চালু করতে পারবেন। এর জন্য বায়োমেট্রিক অপশনে ক্লিক করে পিন নম্বর দিতে হবে। এরপর থেকে প্রতিবার লগইন ও লেনদেনে পিন দিতে হবে না। ডিভাইসে সেট করা ফেস আইডি অথবা ফিঙ্গারপ্রিন্ট দিয়েই লগইন ও লেনদেন করা যাবে। প্রয়োজনে গ্রাহকরা এ সেবাটি বন্ধও করতে পারবেন।
চীনা পুঁজিবাজারে প্রতিরক্ষা খাতের সূচকে ঊর্ধ্বগতি
Bonik Barta
ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে যুদ্ধাবস্থা তৈরি হয়েছে। হামলার শুরুতেই চীনা অস্ত্র ব্যবহার করে ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করে ইসলামাবাদ, যা কিনা চীনের পুঁজিবাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে। বিশেষ করে চীনা প্রতিরক্ষা খাতে শেয়ারদর গত দুদিন হুহু করে বেড়েছে। অন্যদিকে সংঘাতের প্রাথমিক প্রতিক্রিয়ায় দক্ষিণ-পূর্ব এশিয়ার পুঁজিবাজারে নিম্নমুখী প্রবণতা দেখা যায়। অবশ্য গতকাল পুনরুদ্ধারের গতি ছিল লক্ষণীয়। খবর সিএনবিসি। ভারতের বিমানবাহিনীর সঙ্গে সংঘর্ষে পাকিস্তান জে-১০সি যুদ্ধবিমান ব্যবহার করেছিল বলে রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমকে বুধবার জানিয়েছিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। মূলত এ মন্তব্য চীনে বিনিয়োগ আস্থাকে প্রভাবিত করে।